সহীহ ইবনু হিব্বান
2132 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:505] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فِي سَفَرٍ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَأَحَقَّكُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُكُمْ». [1: 14]
رقم طبعة با وزير = (2129)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা সফরে তিনজন থাকবে, তখন তোমাদের একজন ইমামতি করবে। তোমাদের মাঝে ইমামতির ক্ষেত্রে সেই উপযুক্ত, যিনি তোমাদের মাঝে কুরআন পাঠে বেশি অভিজ্ঞ।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৮; আত তায়ালিসী: ২১৫২; সহীহ মুসলিম: ৬৭২; নাসাঈ: ৩/১১৯; সুনান বাইহাকী: ৩/১১৯; দারেমী: ১/২৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3979): م دون «في سفر».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي نضرة -واسمه المنذر بن مالك- فإنه من رجال مسلم.
2133 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ [ص:506] هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِنًّا وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ وَلَا يَقْعُدُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ». [3: 10]
رقم طبعة با وزير = (2130)
আবূ মাসঊদ আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্প্রদায়ের ইমাম হবেন ঐ ব্যক্তি যিনি আল্লাহর কিতাব অধিক পড়তে জানেন। যদি তারা কুরআন পাঠে সমান হন, তবে যিনি সুন্নাহ সম্পর্কে বেশি অবগত। যদি তারা সুন্নাহর ক্ষেত্রে সমান হন, তবে যিনি আগে হিজরত করেছেন। যদি হিজরত করার ক্ষেত্রেও সমান হন, তবে যিনি বয়সে বড়। আর কোন ব্যক্তি অপর ব্যক্তির নিয়ন্ত্রনাধীন জায়গায় ইমামতি করবে না, তার সম্মানজনক জায়গায় বসবে না তার অনুমতি ছাড়া।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (4/ 127).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو خالد الأحمر: هو سليمان بن حيان، روى له جماعة، إلا أن البخاري روى له متابعة، وهو صدوق يخطئ، كما في «التقريب»، وقد تابعه أبو معاوية عند المؤلف برقم (2127) وغيره.
2134 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ عَلَى الْمَدِينَةِ يُصَلِّي بِالنَّاسِ». [5: 10]
رقم طبعة با وزير = (2131)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আব্দুল্লাহ বিন উম্মু মাকতূমকে লোকদের সালাত পড়ানোর জন্য স্থলাভিষিক্ত করেছিলেন।”[1]
[1] আবূ দাঊদ: ৫৯৫; ইবনুল জারূদ: ৩১০; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (608)، «الإرواء» (2/ 311 - 312).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2135 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ عَلَى الْمَدِينَةِ يُصَلِّي بِالنَّاسِ». [4: 1]
رقم طبعة با وزير = (2132)
. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আব্দুল্লাহ বিন উম্মু মাকতূমকে লোকদের সালাত পড়ানোর জন্য স্থলাভিষিক্ত করেছিলেন।”[1]
[1] আবূ দাঊদ: ৫৯৫; ইবনুল জারূদ: ৩১০; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر الذي قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
2136 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِي النَّاسِ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَذَا الْحَاجَةِ». [1: 95]
رقم طبعة با وزير = (2133)
আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ লোকদের সালাত আদায় করাবে, তখন সে যেন হালকা করে সালাত আদায় করে। কেননা তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও প্রয়োজনশীল মানুষ আছে।”[1]
[1] সুনান বাইহাকী: ৩/১১৫-১১৬; সহীহ মুসলিম: ৪৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭১৩; মুসনাদ আহমাদ: ২/২৭১; আবূ দাঊদ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (759 - 760)، «الإرواء» (2/ 290 / 512): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2137 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، [ص:509] عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِمَّا يُطِيلُ بِنَا فُلَانٌ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُهُ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ». [1: 95]
رقم طبعة با وزير = (2134)
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফজরের সালাতে দেরিতে আসি, কারণ ওমুক ব্যক্তি আমাদের নিয়ে দীর্ঘ করে সালাত আদায় করে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। সেদিনের চেয়ে আর কোন উপদেশে তাঁকে এতোটা রাগান্বিত হতে দেখিনি। তিনি বলেন, “হে লোকসকল, তোমাদের মাঝে বিতৃষ্ণা সৃষ্টিকারী কিছু মানুষ আছে! তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করবে, সে যেন সংক্ষেপে সালাত আদায় করে। কেননা তাদের মাঝে দুর্বল, বয়োবৃদ্ধ ও প্রয়োজনশীল মানুষ রয়েছে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫৪-৫৫; সহীহ মুসলিম: ৪৬৬; মুসনাদ িইমাম শাফে‘ঈ: ১/১৩১-১৩২; হুমাইদী: ৪৫৩; আত তায়ালিসী: ৬০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭২৬; মুসনাদ আহমাদ: ৪/১১৮; সহীহ আল বুখারী: ৯০; ইবনু মাজাহ: ৯৮৪; দারেমী: ১/২৮৮; তাবারানী আল কাবীর: ১৭/৫৫৫; বাগাবী,শারহুস সুন্নাহ: ৮৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (759): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2138 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «مَا صَلَّيْتُ خَلْفَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلَاةً وَلَا أَتَمَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 4]
رقم طبعة با وزير = (2135)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া এমন কারো পিছনে সালাত আদায় করিনি, যিনি সালাত পরিপূর্ণভাবে আদায় করেও সবচেয়ে হালকা করে সালাত আদায় করেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২; মুসনাদ আহমাদ: ৩/১৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৪০; আত তায়ালিসী: ১৯৯৭; সহীহ মুসলিম: ৪৬৯; তিরমিযী: ২৩৭; নাসাঈ: ২/৯৪; দারেমী: ১/২৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৪; আবূ আওয়ানা: ২/৮৯; সুনান বাইহাকী: ৩/১১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭১৮; সহীহ আল বুখারী: ৭০৬; ইবনু মাজাহ: ৯৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (1853). تنبيه!! رقم (1853) = (1856) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2139 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلَاةِ أُرِيدُ أَنْ أُطِيلَهَا فَأَسْمَعَ بُكَاءَ الصَّبِيِّ، فَأُخَفِّفَ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ بِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2136)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি সালাতে প্রবেশ করি এই ইচ্ছা নিয়ে যে, আমি সালাতকে দীর্ঘ করবো, অতঃপর আমি শিশুর কান্না শুনতে পাই ফলে আমি সালাত হালকা করে আদায় করি। কেননা আমি জানি এতে তার মা প্রচন্ড কষ্ট অনুভব করে।”[1]
[1] সহীহ মুসলিম: ৪৭০; সুনান বাইহাকী: ২/৩৯৩; সহীহ আল বুখারী: ৭১০; ইবনু মাজাহ: ৯৮৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৪৫; তিরমিযী: ৩৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (755): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرطهما، سعيد: هو ابن أبي عروبة، وهو من أثبت الناس في قتادة.
2140 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ عُمَرُ لِسَعْدٍ: قَدْ شَكَاكَ أَهْلُ الْكُوفَةِ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ، فَقَالَ: «أُطِيلُ الْأُولَيَيْنِ وأَحْذِمُ فِي الْأُخْرَيَيْنِ وَمَا آلُو مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ. أَبُو عَوْنٍ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ. [5: 8]
رقم طبعة با وزير = (2137)
জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহু সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “কুফাবাসীরা আপনার সব বিষয়ে অভিযোগ করেছে এমনকি সালাতের ব্যাপারেও!” জবাবে সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি সালাতের প্রথম দুই রাকা‘আত দীর্ঘ করি এবং শেষ দুই রাকা‘আত হালকা করি। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো আদায় করতে মোটেও ত্রুটি করি না।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার ব্যাপারে আমার ধারণাও তো এমনি।”[1] হাদীসের রাবী আবূ আওনের নাম মুহাম্মাদ বিন উবাইদুল্লাহ।”
[1] সহীহ মুসলিম: ৪৫৩; মুসনাদ আহমাদ: ১/১৮০; আত তায়ালিসী: ২১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭০৬; সহীহ আল বুখারী: ৭৫৫; নাসাঈ: ২/১৭৪; আবূ আওয়ানা: ২/১৪৯; তাবারানী আল কাবীর: ৩০৮; সুনান বাইহাকী: ২/৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1934). تنبيه!! رقم (1934) = (1937) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (1937)، وانظر (1859).
2141 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطَالَ حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُوءٍ» قَالَ: قِيلَ: وَمَا هَمَمْتَ بِهِ؟ قَالَ: هَمَمْتُ أَنْ أَجْلِسَ وَأَدَعَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (2138)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত করি। অতঃপর তিনি সালাত দীর্ঘ করেন, এমনকি আমি একটি মন্দ করার ইচ্ছা করেছিলাম। ”তাকে বলা হলো, “আপনি কী মন্দ কাজ করার ইচ্ছা করেছিলেন?” জবাবে তিনি বলেন, “আমি ইচ্ছা করেছিলাম যে, আমি তাঁকে ছেড়ে বসে পড়ি।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৭৩; শামায়েলে তিরমিযী: ২৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫; মুসনাদ আহমাদ: ১/৩৮৫; সহীহ আল বুখারী: ১১৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (234).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب، وجرير: هو ابن عبد الحميد.
2142 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ [ص:513] عُودُهُ؟ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ: وَاللَّهِ لَأَعْرِفُ مِمَّ هُوَ، وَلَقَدْ رَأَيْتُ أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةً - امْرَأَةٌ سَمَّاهَا سَهْلٌ - أَنْ مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهَا إِذَا كَلَّمْتُ النَّاسَ، فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ، ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوَضَعَتْ هَاهُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا وَرَكَعَ وَهُوَ عَلَيْهَا وَرَفَعَ وَهُوَ عَلَيْهَا وَتَوَلَّى الْقَهْقَرِيَ فَسَجَدَ وَرَقَى عَلَى الْمِنْبَرِ، ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعْلَمُوا صَلَاتِي». [5: 8]
رقم طبعة با وزير = (2139)
আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “কিছু লোক সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এমন অবস্থায় যে, তারা তর্কে লিপ্ত হয়েছিল এই বিষয়ে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল? অতঃপর তারা তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করেন, তিনি জবাবে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি জানি, সেটার কীসের তৈরি ছিল। আমি দেখেছি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম তার উপর আরোহন করেন। (মিম্বার তৈরির ইতিহাস হলো) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ওমুক মহিলা (অধঃস্তন রাবী বলেন, সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু সেই মহিলার নাম বলেছিলেন) কাছে সংবাদ পাঠান এই মর্মে, “আপনি আপনার কাঠমিস্ত্রি গোলামকে আদেশ করুন যেন সে আমার জন্য কিছু কাঠ (মিম্বার) তৈরি করে, যাতে তার উপর বসে মানুষের সাথে কথা বলতে পারি।” অতঃপর সেই মহিলা তার গোলামকে তা-ই নির্দেশ করেন। অতঃপর সে গোলাম ঝাউ গাছ দ্বারা তা তৈরি করে তার কাছে নিয়ে আসেন। তারপর সেই মহিলা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পাঠিয়ে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা মাসজিদে স্থাপন করার নির্দেশ দেন। ফলে তা এখানে স্থাপন করা হয়। তারপর আমি দেখেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উপর তার উপর সালাত আদায় করেছেন, তার উপর থাকা অবস্থায় তাকবীর দিয়েছেন, রুকূ‘ করেছেন, রুকূ‘ থেকে মাথা উত্তোলন করেছেন এবং কিছুটা পিছে এসে সাজদা করেছেন। তারপর আবার মিম্বারের উপর আরোহন করেছেন তারপর আবার এমনটাই করেছেন। অতঃপর যখন সালাত শেষ করেন, তখন তিনি মানুষের মুখোমুখি হন এবং বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই আমি এটা করেছি, যাতে তোমরা আমার অনুসরণ করতে পারে এবং আমার এই সালাত শিখে নিতে পারো।”[1]
[1] সহীহ আল বুখারী: ৯১৭; সহীহ মুসলিম: ৫৪৪; আবূ দাঊদ: ১০৮০; নাসাঈ: ২/৫৭; সুনান বাইহাকী: ৩/১০৮; তাবারানী: ৫৯৯২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৮; হুমাইদী: ৯২৬; মুসনাদ আহমাদ: ৫/৩৩৯; ইবনু মাজাহ: ১৪১৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة» (ص 81).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو حازم: هو سلمة بن دينار.
2143 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الشَّافِعِيِّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ: صَلَّى بِنَا حُذَيْفَةُ عَلَى دُكَّانٍ مُرْتَفِعٍ فَسَجَدَ عَلَيْهِ فَجَبَذَهُ أَبُو مَسْعُودٍ فَتَابَعَهُ حُذَيْفَةُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ [ص:515] أَبُو مَسْعُودٍ: «أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا؟ » فَقَالَ لَهُ حُذَيْفَةُ: «أَلَمْ تَرَنِي قَدْ تَابَعْتُكَ؟ ». [5: 8]
رقم طبعة با وزير = (2140) [ص:516] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِذَا كَانَ الْمَرْءُ إِمَامًا وَأَرَادَ أَنْ يُصَلِّيَ بِقَوْمٍ حَدِيثٍ عَهْدُهُمْ بِالْإِسْلَامِ، ثُمَّ قَامَ عَلَى مَوْضِعٍ مُرْتَفِعٍ مِنَ الْمَأْمُومِينَ لِيُعَلِّمَهُمْ أَحْكَامَ الصَّلَاةِ عِيَانًا كَانَ ذَلِكَ جَائِزًا عَلَى مَا فِي خَبَرِ سَهْلِ بْنِ سَعْدٍ، وَإِذَا كَانَتْ هَذِهِ الْعِلَّةُ مَعْدُومَةً لَمْ يُصَلِّ عَلَى مَقَامٍ أَرْفَعَ مِنْ مَقَامِ الْمَأْمُومِينَ عَلَى مَا فِي خَبَرِ أَبِي مَسْعُودٍ حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ وَلَا تَهَاتُرٌ»
হাম্মাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু উঁচু জায়গায় থেকে আমাদের সাথে সালাত আদায় করেন। অতঃপর তার উপর সাজদা করেন। তখন আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে টান দেন। হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর অনুসরণ করেন। অতঃপর যখন সালাত শেষ করেন, তখন আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এরকম করতে কি নিষেধ করা হয়নি?” জবাবে হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি কি আমাকে দেখেননি যে, আমি আপনার অনুসরণ করেছি?”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন কোন ব্যক্তি ইমাম হবেন, আর তিনি যদি এমন লোকদের ইমামতি করতে চান, যারা নবমুসলিম, অতঃপর তিনি মুক্তাদীদের থেকে যদি উঁচু জায়গায় দাঁড়ান যাতে তিনি তাদেরকে সরাসরি সালাত শিক্ষা দিতে পারেন, তবে তার কাজটি সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের ভিত্তিতে জায়েয। আর যদি এরকম কোন কারণ না থাকে, তবে আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের ভিত্তিতে ইমাম মু্ক্তাদীদের থেকে উঁচু জায়গায় দাঁড়াবে না- এভাবে দুই হাদীসের মাঝে সমন্নয় করে আমল করবে, যাতে উভয় হাদীসের মাঝে কোন রকম বৈপরীত্ব না থাকে।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫২৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৭-১৩৮; সুনান বাইহাকী: ৩/১০৮; বাগাবী: ৮৩১; আবূ দাঊদ: ৫৯৭; ইবনুল জারূদ: ৩১৩; হাকিম: ১/২১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬১০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (610).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، إبراهيم: هو ابن يزيد النخعي، وهمام: هو ابن الحارث النخعي.
2144 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَابْنُ كَثِيرٍ وَالْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمُ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانَتْ قِرَاءَتُهُمْ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي بَيْتِهِ وَلَا فِي [ص:517] فُسْطَاطِهِ وَلَا يَقْعُدُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ». قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ: مَا تَكْرِمَتُهُ؟ قَالَ: فِرَاشُهُ، وَلَمْ يَذْكُرُهُ الْحَوْضِيُّ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ. [2: 3]
رقم طبعة با وزير = (2141)
আবূ মাসঊদ আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্প্রদায়ের ইমাম হবেন ঐ ব্যক্তি যিনি আল্লাহর কিতাব অধিক পড়তে জানেন। যদি তারা কুরআন পাঠে সমান হন, তবে যিনি সুন্নাহ সম্পর্কে বেশি অবগত। যদি তারা সুন্নাহর ক্ষেত্রে সমান হন, তবে যিনি আগে হিজরত করেছেন। যদি হিজরত করার ক্ষেত্রেও সমান হন, তবে যিনি বয়সে বড়। আর কোন ব্যক্তি অপর ব্যক্তির বাড়িতে বা তার তাবূতে ইমামতি করবে না, তার সম্মানজনক জায়গায় বসবে না, তার অনুমতি ছাড়া।”[1] ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ বলেন, “ আমি ইসমাঈল বিন রাজা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “তার সম্মানজনক জায়গা দ্বারা উদ্দেশ্য কী?” জবাবে তিনি বলেন, “তার বিছানা।” হাওযী এটি উল্লেখ করেননি ফলে আমি ইসমাঈল বিন রাজা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করি।”
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2130). تنبيه!! رقم (2130) = (2133) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، وابن كثير: هو حفص بن عمر.
2145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:518] إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ، فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ وَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَاقْضُوا». [1: 78]
رقم طبعة با وزير = (2142)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে আসবে, তখন তোমরা দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (580): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2146 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:519] إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَصَلُّوا مَا أَدْرَكْتُمْ وَمَا سُبِقْتُمْ فَأَتِمُّوا». [1: 78]
رقم طبعة با وزير = (2143)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা ধীরস্থিরতা অবলম্বন করে সালাতে আগমন করবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) পূর্ণ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2147 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى دَعَاهُمْ فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ: «لَا تَسْتَعْجِلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا سُبِقْتُمْ فَأَتِمُّوا» *. [1: 78]
رقم طبعة با وزير = (2144)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, এসময় তিনি লোকদের আসার জোরালো আওয়াজ শুনতে পেলেন। অতঃপর যখন সালাত শেষ করলেন, তখন বললেন, “তোমাদের কী ব্যাপার?” জবাবে তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাড়াহুড়া করে সালাতে আসছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তাড়াহুড়া করবে না। যখন তোমরা সালাতে আসবে, তখন তোমরা ধীরস্থিরতা অবলম্বন করবে। অতঃপর সালাতের যা পাবে, তা আদায় করবে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) পূর্ণ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩০; সহীহ আল বুখারী: ৯০৯; আবূ দাঊদ: ৫৩৯; সহীহ মুসলিম: ৬০৪; দারেমী: ১/২৮৯; সুনান বাইহাকী: ২/২০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. *قال الناشر: هذا الحديث ساقط من الأصل، ومعه خطأ في ترقيمه؛ بحيث قَفَزَ الترقيم رقما واحدا!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2148 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، وَإِسْحَاقِ أَبِي عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ، فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ وَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا، فَإِنَّ أَحَدَكُمْ فِي صَلَاةٍ مَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ». [2: 94]
رقم طبعة با وزير = (2145) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِذَا [ص:523] نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9] وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ» فَالسَّعْيُ الَّذِي أَمَرَ اللَّهُ جَلَّ وَعَلَا بِهِ هُوَ الْمَشْيُ إِلَى الصَّلَاةِ عَلَى هَيْنَةِ الْإِنْسَانِ، وَالسَّعْيُ الَّذِي نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ هُوَ الِاسْتِعْجَالُ فِي الْمَشْيِ، لِأَنَّ الْمَرْءَ تُكْتَبُ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ حَسَنَةٌ فَذَلِكَ مَا وَصَفْتُ، يَعْنِي فِي تَرْجَمَةِ نَوْعِ هَذَا الْحَدِيثِ عَلَى أَنَّ الْعَرَبَ تُوقِعَ فِي لُغَتِهَا الِاسْمَ الْوَاحِدَ عَلَى الشَّيْئَيْنِ الْمُخْتَلِفِي الْمَعْنَى فَيَكُونُ أَحَدُهُمَا مَأْمُورًا بِهِ وَالْآخَرُ مَزْجُورًا عَنْهُ. إِسْحَاقُ أَبُو عَبْدِ اللَّهِ مَوْلَى زَائِدَةَ مِنَ التَّابِعِينَ قَالَهُ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন সালাতে দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা আদায় করবে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে। কেননা তোমাদের কেউ সালাতের জন্য মাসজিদে গমন অবস্থায় থাকলে, সে সালাতের মধ্যেই থাকে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মহান আল্লাহ বলেন, “যখন জুমু‘আর দিন সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমর আল্লাহর যিকরের দিকে দ্রুত অগ্রসর হও।–সূরা জুমু‘আহ: ৯)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা সালাতে দৌঁড়িয়ে দৌঁড়িয়ে আসবে না।” মহান আল্লাহ যে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য সালাতের জন্য মানুষের স্বাভাবিক হেঁটে যাওয়া। আর হাদীসে যে দ্রুত গমন করা নিষেধ করা হয়েছে, সেটা হলো দ্রুতগতিতে হাঁটা। কেননা একজন মানুষ আদায় করার জন্য যে পদক্ষেপ ফেলে তার প্রতিটি পদক্ষেপে তার জন্য একটি সাওয়াব লেখা হয়। এজন্য আমি এই জাতীয় হাদীসের শিরনামে আমি বর্ণনা করেছি যে, আরবরা তাদের ভাষায় একই শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে থাকে, যার একটি আদিষ্ট হয়, আরেকটি নিষিদ্ধ হয়।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইসহাক আবূ আব্দুল্লাহ যায়িদার আজাদকৃত দাস। তিনি তাবে‘ঈর অন্তর্ভুক্ত।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮-৬৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২২; মুসনাদ আহমাদ: ২/২৩৭; আবূ আওয়ানা: ১/৪১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪২; সুনান বাইহাকী: ২/২৯৮; সহীহ মুসলিম: ৬০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (580).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2149 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، [ص:524] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكَعْبِ بْنِ عُجْرَةَ: «إِذَا تَوَضَّأْتَ ثُمَّ دَخَلْتَ الْمَسْجِدَ، فَلَا تُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِكَ». [2: 7]
رقم طبعة با وزير = (2146)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেছেন, “যখন তুমি ওযূ করবে, তারপর মাসজিদে প্রবেশ করবে, তখন তুমি তোমার আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে দিবে না।”[1]
[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1294)، «التعليق الرغيب» (1/ 123).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان -واسمه محمد-: صدوق روى له مسلم متابعة، وباقي رجاله على شرط مسلم.
2150 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا كَعْبُ بْنَ عُجْرَةَ إِذَا تَوَضَّأْتَ فَأَحْسَنْتَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجْتَ إِلَى الْمَسْجِدِ، فَلَا تُشَبِّكْ بَيْنَ أَصَابِعِكَ فَإِنَّكَ فِي صَلَاةٍ». [2: 37]
رقم طبعة با وزير = (2147)
কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, “হে কা‘ব বিন উজরা, যখন তুমি ওযূ করবে, সুন্দর করে ওযূ করবে তারপর মাসজিদে প্রবেশ করবে, তখন তুমি তোমার আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে দিবে না। কেননা তুমি সালাতের মধ্যেই আছো।” [1]
[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৯৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، سليمان بن عبيد الله: هو أبو أيوب الرقِّي الحطَّاب، ذكره المؤلف في «الثقات»، وسمع منه أبو حاتم، وقال: صدوق، ما رأيت إلا خيرا، وقال النسائي: ليس بالقوي، وقال أبو داود عن ابن معين: ليس بشيء، وقد تابعه عمرو بن قسيط عند البيهقي 3/ 230 - 231، وباقي رجاله ثقات رجال الشيخين غير محمد بن معدان، وهو ثقة.
2151 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ وَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ. [4: 5]
رقم طبعة با وزير = (2148)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একটি গাধীর উপর আরোহন করে আসি, সেসময় আমি প্রায় যৌবনে পৌঁছেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। অতঃপর এক কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করে গাধী থেকে নামি এবং গাধীটাকে ঘাস চরে খাওয়ার জন্য ছেড়ে দেই। তারপর আমি কাতারে প্রবেশ করি। কিন্তু কেউই আমার এই কাজের প্রতিবাদ করেননি।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৪৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৫-১৫৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৪২; সহীহ আল বুখারী: ৭৬; সহীহ মুসলিম: ৫০৪; আবূ দাঊদ: ৭১৫; আবূ আওয়ানা: ২/৫৫; সুনান বাইহাকী: ২/২৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৮; হুমাইদী: ৪৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৫৯; তিরমিযী: ৩৩৭; নাসাঈ: ২/৬৪; ইবনু মাজাহ: ৯৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (709).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.