হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2172)


2172 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا [ص:546] أَبُو عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ اللَّيْثِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «وَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا». [1: 102]
رقم طبعة با وزير = (2169)




আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো সমান করো, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। তোমাদের মধ্যে জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী।”[1] আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এখন তোমরা প্রচন্ড মতভেদে লিপ্ত রয়েছো।”



[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; আবূ আওয়ানা: ২/৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫১; সহীহ মুসলিম: ৪৩২; তাবারানী: ১৭/৫৯৬; আত তায়ালিসী: ৬১২; নাসাঈ: ২/৮৭-৮৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩১৫; সুনান বাইহাকী: ৩/৯৭; হাকিম: ১/২১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود»: م، وانظر ما يأتي برقم (2175). تنبيه!! رقم (2175) = (2178) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عمار: هو حسين بن حريث الخزاعي المروزي، وأبو معمر: هو عبد الله بن سخبرة الأزدي.









সহীহ ইবনু হিব্বান (2173)


2173 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَقَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي». [5: 24]
رقم طبعة با وزير = (2170)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন তিনি তাকবীর দেওয়ার আগে আমাদের মুখোমুখী হতেন এবং বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, পরস্পরের সাথে সংযুক্ত হয়ে দাঁড়াও। কেননা আমি তোমাদেরকে আমার পৃষ্ঠদেশ থেকেও দেখতে পাই।”[1]



[1] নাসাঈ: ২/৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫১; মুসনাদে ইমাম শাফে‘ঈ: ১/১৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৬২; মুসনাদ আহমাদ: ৩/৩০১; আবূ আওয়ানা: ২/৩৯; সহীহ আল বুখারী: ৭১৯; সুনান বাইহাকী: ২/২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৭; নাসাঈ: ২/৯১; সহীহ মুসলিম: ৪৩৪; আবূ দাঊদ: ৬৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (31 و 3955): خ وم.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير يحيى بن أيوب، فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (2174)


2174 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنُّ تَسْوِيَةُ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلَاةِ». [1: 95]
رقم طبعة با وزير = (2171)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আপনারা আপনাদের কাতারগুলো সমান করুন। কেননা কাতার সোজা করা সালাত পূর্ণতার অন্তর্ভুক্ত।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪৩; আত তায়ালিসী: ১৯৮২; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১/৩৫১; মুসনাদ আহমাদ: ৩/১৭৭; সহীহ মুসলিম: ৪৩৩; ইবনু মাজাহ: ৯৩৩; আবূ আওয়ানা: ২/৩৮; দারেমী: ১/২৮৯; আবূ ইয়ালা: ২৯৯৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮১২; সুনান বাইহাকী: ৩/৯৯-১০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (674): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الوليد: هو هشام بن عبد الملك الباهلي مولاهم.









সহীহ ইবনু হিব্বান (2175)


2175 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ الْمِنْهَالِ بْنِ أَخِي الْحَجَّاجِ الْعَطَّارُ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا سِمَاكٌ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، وَهُوَ يَخْطُبُ وَيَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي الصَّفَّ حَتَّى يَدَعَهُ مِثْلَ الْقِدْحِ أَوِ الرُّمْحِ، فَرَأَى صَدْرَ رَجُلٍ نَاتِئًا مِنَ الصَّفِّ فَقَالَ: «عِبَادَ اللَّهِ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ». [1: 95]
رقم طبعة با وزير = (2172)




নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতার সোজা করতেন, এমনকি কাতারকে তীর বা বর্শার ন্যায় সোজা করতেন। অতঃপর এক ব্যক্তিকে দেখলেন যে, তিনি তার বুক কাতার থেকে সামনে বের করে রেখেছেন, তখন তিনি বলেন, “আল্লাহর বান্দাগণ, তোমরা তোমার কাতারগুলো সমান করো অন্যথায় আল্লাহর তোমাদের চেহারাগুলোর মাঝে মতভেদ তৈরি করে দিবেন।”[1]



[1] ইবনু মাজাহ: ৯৯৪; মুসনাদ আহমাদ: ৪/২৭৭; বাগাবী: ৮০৬; আত তায়ালিসী: ৭৯১; আবূ আওয়ানা: ২/৪১; মুসান্নাফ ইবনু শায়বাহ: ১/৩৫১; সহীহ মুসলিম: ৪৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪২৯; সুনান বাইহাকী: ২/২১; আবূ দাঊদ: ৬৬৩; তিরমিযী: ২২৭; সহীহ আল বুখারী: ৭১৭; সহীহ মুসলিম: ৪৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (2162). تنبيه!! رقم (2162) = (2165) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، سماك: هو ابن حرب: صدوق من رجال مسلم، وباقي رجاله ثقات رجال الشيخين. وتقدم برقم (2165) من طريق محمد بن جعفر، عن شعبة، به، وبرقم (2169) من طريق مسعر بن كدام، عن سماك، به، مختصرا، فانظرهما.









সহীহ ইবনু হিব্বান (2176)


2176 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي الْقَاسِمِ الْجَدَلِيِّ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ فَقَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ - ثَلَاثًا - [ص:550] وَاللَّهِ لَتُقِيمُنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ قُلُوبِكُمْ» قَالَ: فَرَأَيْتُ الرَّجُلَ يُلْزِقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ وَمَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ. [1: 95]
رقم طبعة با وزير = (2173) أَبُو الْقَاسِمِ الْجَدَلِيُّ هَذَا اسْمُهُ حُسَيْنُ بْنُ الْحَارِثِ مِنْ جَدِيلَةَ قَيْسٍ مِنْ ثِقَاتِ الْكُوفِيِّينَ




নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের কাছে আগমন করেন অতঃপর বলেন, “তোমরা তোমাদের কাতারগুলো সোজা করবে –এই কথা তিনি তিনবার বলেন- আল্লাহর কসম, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সোজা করবে, অন্যথায় আল্লাহ তোমাদের অন্তরসমূহের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন।” রাবী বলেন, “তারপর আমি দেখেছি যে, ব্যক্তি তার পাশের সঙ্গীর পায়ের টাখনুর সাথে টাখনু ও কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দিতেন।”[1] আবুল কাসিম আল জাদালীর নাম হুসাইন বিন হারিস, তিনি কাইস গোত্রের লোক। তিনি কুফার একজন নির্ভরযোগ্য রাবী।



[1] আবূ দাঊদ: ৬৬২; সুনান বাইহাকী: ৩/১০০-১০১; দারাকুতনী: ১/২৮২-২৮৩; সহীহ মুসলিম: ৪৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (32)، «صحيح أبي داود» (668).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، ابن أبي غنية: هو عبد الملك بن حميد بن أبي غنية، وأبو القاسم الجدلي: هو حسين بن الحارث.









সহীহ ইবনু হিব্বান (2177)


2177 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا الصَّفَّ فِي الصَّلَاةِ، فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلَاةِ». [1: 95]
رقم طبعة با وزير = (2174)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সালাতে কাতার সোজা করবে, কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪২৪; মুসনাদ আহমাদ: ২/৩২৪; সহীহ আল বুখারী: ৭২২; সহীহ মুসলিম: ৪৩৫; সুনান বাইহাকী: ৩/৯৯; আবূ আওয়ানা: ২/৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3994): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: متابع، ومن فوقه من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2178)


2178 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي * مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ [ص:552] قُلُوبُكُمْ وَلْيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ». [2: 43]
رقم طبعة با وزير = (2175)




আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো অসমান করো না, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। তোমাদের মধ্যে জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; আবূ আওয়ানা: ২/৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫১; সহীহ মুসলিম: ৪৩২; তাবারানী: ১৭/৫৯৬; আত তায়ালিসী: ৬১২; নাসাঈ: ২/৮৭-৮৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩১৫; সুনান বাইহাকী: ৩/৯৭; হাকিম: ১/২১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م، ومضى (2169). * [أَبِي] قال الشيخ: في الأصل: «ابن». تنبيه!! رقم (2169) = (2172) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2179)


2179 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَحْسِنُوا إِقَامَةَ الصُّفُوفِ فِي الصَّلَاةِ، وَخَيْرُ صُفُوفِ الْقَوْمِ فِي الصَّلَاةِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ فِي الصَّلَاةِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا». [1: 78]
رقم طبعة با وزير = (2176)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সালাতে কাতারসমূহ ‍ভালভাবে সোজা করবে। সালাতের লোকদের জন্য উত্তম কাতার হলো প্রথম কাতার আর মন্দ কাতার হলো শেষ কাতার, আর সালাতে নারীদের জন্য উত্তম কাতার হলো শেষ কাতার আর মন্দ কাতার হলো প্রথম কাতার।”[1]



[1] আবূ দাঊদ: ৬৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৩০; তাবারানী: ১৭/৫৮৬; হুমাইদী: ৪৫৬; দারেমী: ১/২৯০; সহীহ মুসলিম: ৪৩২; ইবনু মাজাহ: ৯৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 174).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2180)


2180 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ أَبُو يَعْلَى بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الْأَسْوَاقِ». [1: 95]
رقم طبعة با وزير = (2177) [ص:555] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو مَعْشَرٍ هَذَا زِيَادُ بْنُ كُلَيْبٍ كُوفِيٌّ ثِقَةٌ وَلَيْسَ هَذَا بِأَبِي مَعْشَرٍ السِّنْدِيِّ، فَإِنَّهُ مِنْ ضُعَفَاءِ الْبَغْدَادِيِّينَ.




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী। তোমরা তোমাদের কাতারগুলো অসমান করো না, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। আর তোমরা বাজারের মতো হৈচৈ করা থেকে বেঁচে থাকবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের রাবী আবূ মা‘শার নাম যিয়াদ বিন কুলাইব কুফী, তিনি একজন নির্ভরযোগ্য রাবী। তিনি আবূ মা‘শার সিন্ধী নন, কেননা এই রাবী বাগদাদের দুর্বল রাবীদের একজন।”



[1] তিরমিযী: ২২৮; সহীহ খুযাইমাহ: ১৫৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২১; মুসনাদ আহমাদ: ১/৪৭৫; সহীহ মুসলিম: ৪৩২; আবূ দাঊদ: ৬৭৫; দারেমী: ১/২৯০; আবূ আওয়ানা: ২/৪২; তাবারানী: ১০০৪; বাইহাকী: ৩/৯৬-৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (679): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي معشر -واسمه زياد بن كليب- فإنه من رجال مسلم وحده، خالد الحذاء: هو خالد بن مهران، وإبراهيم: هو ابن يزيد النخعي.









সহীহ ইবনু হিব্বান (2181)


2181 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ عَطَاءِ بْنِ مُقَدَّمٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ السَّدُوسِيُّ، قَالَ: [ص:556] حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، قَالَ: بَيْنَمَا أَنَا بِالْمَدِينَةِ فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ قَائِمٌ أُصَلِّي فَجَذَبَنِي رَجُلٌ مِنْ خَلْفِي جَذْبَةً فَنَحَّانِي وَقَامَ [مَقَامِي] فَوَاللَّهِ مَا عَقَلْتُ صَلَاتِي، فَلَمَّا انْصَرَفَ فَإِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: «يَا ابْنَ أَخِي لَا يَسُؤْكَ اللَّهُ إِنَّ هَذَا عَهْدٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا أَنْ نَلِيَهُ ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»، وَقَالَ: «هَلَكَ أَهْلُ الْعَهْدِ وَرَبِّ الْكَعْبَةِ» ثَلَاثًا، ثُمَّ قَالَ: «وَاللَّهِ مَا عَلَيْهِمْ آسَى وَلَكِنْ آسَى عَلَى مَنْ أَضَلُّوا» قَالَ: قُلْتُ: مَنْ يَعْنِي بِهَذَا؟ قَالَ: «الْأُمَرَاءَ». [4: 16]
رقم طبعة با وزير = (2178)




কাইস বিন আব্বাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার মদীনার মাসজিদে নববীতে দাঁড়িয়ে সালাত আদায় করছিলাম, এমন সময় পিছন থেকে এক ব্যক্তি আমাকে জোরে টান দেন এবং আমাকে সরিয়ে দিয়ে সেখানে তিনি দাঁড়ান। আল্লাহর কসম! আমি আমার সালাতের খেয়াল হারিয়ে ফেলি! অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, তখন আমি দেখলাম যে, তিনি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু। তখন তিনি আমাকে বলেন, “ভাতিজা, আল্লাহ তোমাকে দুঃখিত না করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আমাদের প্রতি অঙ্গিকার যে, আমরা তাঁর কাছাকাছি দাঁড়াবো।” রাবী বলেন, “তারপর উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু কিবলার দিকে মুখ করে বলেন, “কা‘বার প্রভুর কসম, নিশ্চয়ই প্রতিশ্রুতি প্রদানকারী লোকগুলো মারা গেছেন! –তিনি এই কথা তিনবার বলেন- তারপর তিনি বলেন, “আল্লাহর কসম, আমি তাদের জন্য আফসোস করি না কিন্তু আমার আফসোস হয় তাদের জন্য, যারা মানুষকে পথভ্রষ্ট করেছে।”[1] অধঃস্তন রাবী জিজ্ঞেস করেন, “তিনি এটা দ্বারা কাদের উদ্দেশ্য নিয়েছেন?” জবাবে রাবী বলেন, “শাসকদের।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৭৩; নাসাঈ: ২/৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৬০; মুসনাদ আহমাদ: ৫/১৪০; আত তায়ালিসী: ৫৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن عمر: أخرج له أصحاب السنن وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير يوسف بن يعقوب السدوسي، فإنه من رجال البخاري، أبو مجلز: هو لاحق بن حميد السدوسي.









সহীহ ইবনু হিব্বান (2182)


2182 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَخَلَعَ نَعْلَيْهِ فَلَا يُؤْذِ بِهِمَا أَحَدًا وَلْيَجْعَلْهُمَا بَيْنَ رِجْلَيْهِ أَوْ لِيُصَلِّ فِيهِمَا». [1: 26]
رقم طبعة با وزير = (2179)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, অতঃপর তার জুতা দুটি খুলে ফেলে, তবে সে যেন এর দ্বারা কাউকে কষ্ট না দেয়; বরং সে যেন তা তার দুই পায়ের সামনে রাখে অথবা তা পরিধান করে সালাত আদায় করে।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৩২; আবূ দাঊদ: ৬৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০১; হাকিম: ১/২৬০; তাবারানী আস সাগীর: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (662).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (2183)


2183 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ الْقُرَشِيُّ، وَغَيْرُهُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَلْبَسْ نَعْلَيْهِ أَوْ لِيَخْلَعْهُمَا بَيْنَ رِجْلَيْهِ وَلَا يُؤْذِ بِهِمَا غَيْرَهُ». [1: 78]
رقم طبعة با وزير = (2180)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, অতঃপর তার জুতা দুটি খুলে ফেলে, তবে সে যেন এর দ্বারা কাউকে কষ্ট না দেয়; বরং সে যেন তা তার দুই পায়ের সামনে রাখে অথবা তা পরিধান করে সালাত আদায় করে। সে যেন এর দ্বারা অন্যকে কষ্ট না দেয়।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৩২; আবূ দাঊদ: ৬৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০১; হাকিম: ১/২৬০; তাবারানী আস সাগীর: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه، وانظر (2184). تنبيه!! رقم (2184) = (2187) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2184)


2184 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ [ص:559] طَالُوتَ بْنِ عَبَّادٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ نَعْلٌ مَخْصُوفَةٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2181)




আবুল আ‘লা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তালি দেওয়া জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫০০; মুসনাদ আহমাদ: ৪/২৫; বাযযার: ৬০৩; আখলাকুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; ১৩৫ পৃষ্ঠা; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (কাশফুল আসতার আন যাওয়াইদিল বাযযার: ৬০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «كشف الأستار عن زوائد البزار» (603).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عثمان بن طالوت بن عباد: ذكره المؤلف في «ثقاته» 8/ 454، فقال: عثمان بن طالوت بن عباد الجحدري من أهل البصرة يروى عن عبد الوهاب الثقفي، وأبى عاصم وأهل بلده، وكان أحفظ من أبيه، حدثنا عنه محمد بن على الصيرفي غلام طالوت بن عباد، مات وهو شاب ولم يتمتع بعلمه في سنة أربع وثلاثين ومائتين، قلت: وأبوه طالوت محدث ثقة، له ترجمة في «السير» 11/ 25، وباقي رجاله ثقات رجال الشيخين، غير أن صحابيه لم يخرج له البخاري، أبو العلاء: هو يزيد بن عبد الله بن الشخير.









সহীহ ইবনু হিব্বান (2185)


2185 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا صَلَّى خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ فَخَلَعَ الْقَوْمُ نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «مَا لَكُمْ خَلَعْتُمْ نِعَالَكُمْ؟ » قَالُوا: رَأَيْنَاكَ خَلَعْتَ فَخَلَعْنَا، قَالَ: «إِنِّي لَمْ أَخْلَعْهُمَا مِنْ بَأْسٍ وَلَكِنَّ جِبْرِيلَ أَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَنْظُرْ فِي نَعْلَيْهِ، فَإِنْ كَانَ فِيهِمَا أَذًى فَلْيَمْسَحْهُ». [1: 78]
رقم طبعة با وزير = (2182)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করেন, যখন তিনি সালাত আদায় করেন, তখন তিনি জুতা দুটি খুলে তাঁর বাম পাশে রাখেন। এটা দেখে লোকজনও তাদের জুতা খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত সম্পন্ন করেন, তখন বলেন, “কী ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন?” জবাবে তাঁরা বলেন, “আমরা আপনাকে খুলতে দেখে আমাদের জুতা খুলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জুতা পরিধান করা দুষনীয়- এজন্য আমি জুতা খুলি নাই। বরং জিবরীল ফেরেস্তা আমাকে জানান যে, জুতায় নাপাকী রয়েছে (এজন্য জুতা খুলে রেখেছি)। যখন তোমাদের কেউ মাসজিদে আসে, তখন যেন তার জুতার প্রতি লক্ষ্য করে, যদি তাতে ময়লা থাকে, তবে সে যেন তা মুছে ফেলে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১৭; আত তায়ালিসী: ২১৫৪; মুসনাদ আহমাদ: ৩/২০; আবূ দাঊদ: ৬৫০; দারেমী: ১/৩২০; সুনান বাইহাকী: ২/৪৩১; আবূ ইয়ালা: ১১৯৪; হাকিম: ১/২৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (657).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو نعامة السعدي: اسمه عبد ربه، وقيل: عمرو، وأبو نضرة: اسمه المنذر بن مالك قطعة العبدي البصري.









সহীহ ইবনু হিব্বান (2186)


2186 - أَخْبَرَنَا ابْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِلَالُ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو ثَابِتٍ يَعْلَى بْنُ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَالِفُوا الْيَهُودَ وَالنَّصَارَى فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي خِفَافِهِمْ وَلَا فِي نِعَالِهِمْ».
رقم طبعة با وزير = (2183)




শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা (জুতা, মোজা পরিধান করে সালাত আদায় করে) ইয়াহুদী ও খ্রীষ্টানদের বিরোধিতা করো, কেননা তারা জুতা ও মোজা পরিধান করে সালাত আদায় করে না।”[1]



[1] আবূ দাঊদ: ৬৫২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৪; হাকিম: ১/২৬০; সুনান বাইহাকী: ২/৪৩২; তাবারানী আল কাবীর: ৭১৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (658).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أحمد بن أبان: ذكره المؤلف في «ثقاته» 8/ 32، فقال: أحمد بن أبان القرشي من ولد خالد بن أسيد من أهل البصرة، يروي عن سفيان بن عيينة، حدثنا عنه بن قحطبة وغيره، مات سنة خمسين ومئتين، وفي «الوافي بالوفيات» للصفدي 6/ 197: أحمد بن أبان: أصله بصري، كان ببغداد، حدث عن عبد العزيز الدارودي، وإبراهيم بن سعد الزهري، مات سنة اثنتين وأربعين ومئتين، قال محب الدين بن النجار: ذكره محمد بن إسحاق بن مندة الأصبهاني في تاريخه، وقد توبع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2187)


2187 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ وَخَلَعَ نَعْلَيْهِ، فَلْيَجْعَلْهُمَا بَيْنَ رِجْلَيْهِ وَلَا يُؤْذِ بِهِمَا غَيْرَهُ» [1: 95]
رقم طبعة با وزير = (2184)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, অতঃপর তার জুতা দুটি খুলে ফেলে, তবে সে যেন এর দ্বারা কাউকে কষ্ট না দেয়; বরং সে যেন তা তার দুই পায়ের সামনে রাখে অথবা তা পরিধান করে সালাত আদায় করে। সে যেন তা দ্বারা অন্যকে কষ্ট না দেয়।”[1]



[1] সুনান বাইহাকী: ২/৪৩২; আবূ দাঊদ: ৬৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০১; হাকিম: ১/২৬০; তাবারানী আস সাগীর: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2180). تنبيه!! رقم (2180) = (2183) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر (2183).









সহীহ ইবনু হিব্বান (2188)


2188 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ قَيْسٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلَا يَضَعْ نَعْلَهُ عَنْ يَمِينِهِ وَلَا عَنْ يَسَارِهِ، [ص:563] فَيَكُونُ عَنْ يَمِينِ غَيْرِهِ إِلَّا أَنْ يَكُونَ عَنْ يَسَارِهِ أَحَدٌ وَلْيَضَعْهُمَا بَيْنَ رِجْلَيْهِ». [2: 43]
رقم طبعة با وزير = (2185)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন সে যেন তার জুতা ডানে না রাখে এবং বামেও না রাখে, পাছে সেটা অন্যের ডানে হয়ে যাবে। অবশ্য যদি তার বামে কোন মুসল্লী না থাকে (তখন বামে রাখতে পারবে) অন্যথায় তা যেন দুই পায়ের মাঝে রাখে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৬; আবূ দাঊদ: ৬৫৪; সুনান বাইহাকী: ২/৪৩২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০২; হাকিম: ১/২৫৯; সুনান বাইহাকী: ২/৪৩২; আবূ দাঊদ: ৬৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০১; হাকিম: ১/২৬০; তাবারানী আস সাগীর: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমর্থক বর্ণনা থাকার কারণে হাদীসটি হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (661 و 662) «المشكاة» (767).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد، أبو عامر الخزاز -واسمه صالح بن رستم-وإن كان من رجال مسلم فهو كثير الخطأ.









সহীহ ইবনু হিব্বান (2189)


2189 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، حَدِيثًا يَرْفَعْهُ إِلَى أَبِي سَلَمَةَ بْنِ سُفْيَانَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ: «حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ وَصَلَّى فِي الْكَعْبَةِ فَخَلَعَ [ص:564] نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، ثُمَّ افْتَتَحَ سُورَةَ الْمُؤْمِنِينَ، فَلَمَّا بَلَغَ ذِكْرَ عِيسَى أَوْ مُوسَى أَخَذَتْهُ سَعْلَةٌ فَرَكَعَ». [5: 8]
رقم طبعة با وزير = (2186)




আব্দুল্লাহ বিন সায়িব রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মক্কা বিজয়ের দিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হই। তিনি কা‘বায় সালাত আদায় করেন। তিনি তাঁর জুতা খুলে তাঁর বাম পাশে রাখেন। তারপর তিনি সূরা মু‘মিনূন পাঠ শুরু করেন। অতঃপর যখন মুসা ও হারুন আলাইহিমুস সালাম অথবা -মুহাম্মাদ বিন আব্বাদ সংশয় প্রকাশ করেছেন- ইসা আলাইহিস সালামের আলোচনা আসলো, তখন তাঁর কাশি পেয়ে যায়, ফলে তিনি রুকূ‘তে চলে যান।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৬; মুসনাদ আহমাদ: ৩/৪১১; সহীহ মুসলিম: ৪৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭০৭; আবূ দাঊদ: ৬৪৯; নাসাঈ: ২/১৭৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৪; সুনান বাইহাকী: ২/৩৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৭; হুমাইদী: ৮২১; ইবনু মাজাহ: ৮২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (397)، «صحيح أبي داود» (656): م مختصرا، وتقدم (1812). تنبيه!! رقم (1812) = (1815) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، هوذة بن خليفة: صدوق، وباقي السند رجاله ثقات رجال الشيخين غير أبي سلمة بن سفيان، واسمه عبد الله، فإنه من رجال مسلم وحده.









সহীহ ইবনু হিব্বান (2190)


2190 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَغَيْرُهُمَا، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:565] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَخَذَ الْمُؤَذِّنُ فِي الْإِقَامَةِ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ». [2: 89]
رقم طبعة با وزير = (2187)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুয়ায্যিন ইকামত দেওয়া শুরু করবে, তখন ফরয সালাত ছাড়া আর কোন সালাত নেই।”[1]



[1] আবূ আওয়ানা: ২/৩৩; নাসাঈ: ২/১১৬; মুসনাদ আহমাদ: ২/৫১৭; সহীহ মুসলিম: ৭১০; তিরমিযী: ৪২১; ইবনু মাজাহ: ১১৫১; আবূ দাঊদ: ১২৬৬; সুনান বাইহাকী: ২/৪৮২; দারেমী: ১/৩৩৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৪; তাবারানী আস সাগীর: ২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৭; তাহাবী: ১/৩৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - يأتي (2190). تنبيه!! رقم (2190) = (2193) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: زياد بن عبد الله: هو ابن الطفيل العامري البَكَّائي، أبو محمد الكوفي، صاحب ابن إسحاق، وأثبت الناس فيه، مختلف فيه، روى له البخاري حديثا واحدا مقرونا بغيره، واحتج به مسلم، وقال ابن عدي: وما أرى بروايته بأسا، وباقي رجال السند رجال الشيخين غير محمد بن عبد الله فإنه من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (2191)


2191 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ بَعْدَمَا أُقِيمَتِ الصَّلَاةُ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ دَخَلَ الصَّفَّ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بِأَيَّتِهِمَا اعْتَدَدْتَ، أَوْ بِأَيَّتِهِمَا احْتَسَبْتَ؟ الَّتِي صَلَّيْتَ مَعَنَا أَوِ الَّتِي صَلَّيْتَ وَحْدَكَ؟ ». [2: 89]
رقم طبعة با وزير = (2188)




আব্দুল্লাহ বিন সারজিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি সালাতের ইকামত দেওয়ার পর মাসজিদে প্রবেশ করেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করছিলেন। সে ব্যক্তি দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর কাতারে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দুই সালাতের মাঝে তুমি কোনটি গ্রহণযোগ্য ধরলে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুই সালাতের মাঝে তুমি কোনটিতে সাওয়াবের প্রত্যাশা করলে; আমাদের সাথে যেটা আদায় করেছো সেটা, নাকি যা তুমি একাকী আদায় করেছো, সেটা?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৮৩; সহীহ মুসলিম: ৭১২; আবূ দাঊদ: ১২৬৫; নাসাঈ: ২/১১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৮৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2588): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن معاوية لم يخرجا له، وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير صحابيه، فإنه من رجال مسلم.