হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2192)


2192 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْفَجْرَ فَجَاءَ رَجُلٌ، فَصَلَّى خَلْفَهُ رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ دَخَلَ مَعَ الْقَوْمِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ لِلرَّجُلِ: «أَيُّهُمَا جَعَلْتَ صَلَاتَكَ الَّتِي صَلَّيْتَ وَحْدَكَ أَوِ الَّتِي صَلَّيْتَ مَعَنَا؟ ». [2: 89]
رقم طبعة با وزير = (2189)




আব্দুল্লাহ বিন সারজিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত আদায় করছিলেন, এমন সময় এক ব্যক্তি সালাতের ইকামত দেওয়ার পর মাসজিদে প্রবেশ করেন। অতঃপর সে ব্যক্তি দুই রাকা‘আত ফজরের (সুন্নাত) সালাত আদায় করেন, তারপর কাতারে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে, তাকে বলেন, “তুমি কোনটিকে তোমার সালাত হিসেবে নির্ধারণ করলে; যা তুমি একাকী আদায় করেছো সেটা, নাকি যা তুমি আমাদের সাথে যেটা আদায় করেছো সেটা?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৮৩; সহীহ মুসলিম: ৭১২; আবূ দাঊদ: ১২৬৫; নাসাঈ: ২/১১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৮৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2193)


2193 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:567] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ». [2: 89]
رقم طبعة با وزير = (2190)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হবে, তখন ফরয সালাত ছাড়া আর কোন সালাত নেই।”[1]



[1] আবূ আওয়ানা: ২/৩৩; নাসাঈ: ২/১১৬; মুসনাদ আহমাদ: ২/৫১৭; সহীহ মুসলিম: ৭১০; তিরমিযী: ৪২১; ইবনু মাজাহ: ১১৫১; আবূ দাঊদ: ১২৬৬; সুনান বাইহাকী: ২/৪৮২; দারেমী: ১/৩৩৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৪; তাবারানী আস সাগীর: ২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৭; তাহাবী: ১/৩৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1150)، «الإرواء» (2/ 266 / 597).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، عبد الله: هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (2194)


2194 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْأَحْمَرِ الصَّيْرَفِيُّ، بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ عَنبَسَةَ الْأَعْوَرِ، عَنِ الْحَسَنِ، أَنَّ أَبَا بَكْرَةَ، دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ فَرَكَعَ، ثُمَّ مَشَى حَتَّى لَحِقَ بِالصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ».
رقم طبعة با وزير = (2191)




হাসান (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করেন এমন অবস্থায় যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসময় রুকূ‘তে ছিলেন। তখন তিনিও রুকূ‘ করেন, তারপর হেঁটে গিয়ে কাতারে যু্ক্ত হন। অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “আল্লাহ তোমার আগ্রহ আরোও বাড়িয়ে দিক। তবে এরকম আর করবে না।”[1]



[1] তাবারানী আস সাগীর: ১০৩০; আবূ দাঊদ: ৬৮৪-৬৮৫; সহীহ আল বুখারী: ৭৮৩; আর রওযুন নাযির: ৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (684 - 685).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عنبسة الأعور: هو عنبسة بن أبي رائطة الغنوي، ذكره المؤلف في «ثقاته» 7/ 290، وقال ابن أبي حاتم 6/ 400: سألت أبي عن عنبسة الأعور، فقال: هو عنبسة بن أبي رائطة الأعور، وهو عنبسة الغنوي، شيخ روى عنه عبد الوهاب الثقفي أحاديث حسانا، وروى عنه وهيب، وليس بحديثه بأس، وترجم له البخاري في «تاريخه» 7/ 38، فلم يذكر فيه جرحا ولا تعديلا، وأما علي ابن المديني، فقد ضعفه في «العلل» ص 86، وقد تابعه عليه زياد الأعلم في الرواية الآتية عند المصنف، وباقي رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2195)


2195 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ، قَالَ: فَرَكَعْتُ دُونَ الصَّفِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ». [1: 33]
رقم طبعة با وزير = (2192) [ص:570] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا الْخَبَرُ مِنَ الضَّرْبِ الَّذِي ذَكَرْتُ فِي كِتَابِ فُصُولِ السُّنَنِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ يَنْهَى عَنْ شَيْءٍ فِي فِعْلٍ مَعْلُومٍ وَيَكُونُ مُرْتَكِبُ ذَلِكَ الشَّيْءِ الْمَنْهِيِّ عَنْهُ مَأْثُومًا بِفِعْلِهِ ذَلِكَ إِذَا كَانَ عَالِمًا بِنَهْيِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، وَالْفِعْلُ جَائِزٌ عَلَى مَا فَعَلَهُ كَنَهْيِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَنْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ أَوْ يَسْتَامَ عَلَى سَوْمِ أَخِيهِ، فَإِنْ خَطَبَ امْرُؤٌ عَلَى خِطْبَةِ أَخِيهِ بَعْدَ عِلْمِهِ بِالنَّهْيِ عَنْهُ كَانَ مَأْثُومًا، وَالنِّكَاحُ صَحِيحٌ، فَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرَةَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ»، فَإِنْ عَادَ رَجُلٌ فِي هَذَا الْفِعْلِ الْمَنْهِيِّ عَنْهُ وَكَانَ عَالِمًا بِذَلِكَ النَّهْيِ كَانَ مَأْثُومًا فِي ارْتِكَابِهِ الْمَنْهِيَّ، وَصَلَاتُهُ جَائِزَةٌ؛ وَلِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَاحَ هَذَا الْقَدْرَ لِأَبِي بَكْرَةَ مُسْتثْنًى مِنْ جُمْلَةِ مَا نَهَاهُ عَنْهُ فِي خَبَرِ وَابِصَةَ كَالْمُزَابَنَةِ وَالْعَرِيَّةِ وَلَوْ لَمْ تَجُزِ الصَّلَاةُ بِهَذَا الْوَصْفِ لِأَبِي بَكْرَةَ لَأَمَرَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِعَادَةِ الصَّلَاةِ، وَقَوْلُهُ: «وَلَا تَعُدْ» أَرَادَ بِهِ لَا تَعُدُ فِي [ص:571] إِبْطَاءِ الْمَجِيءِ إِلَى الصَّلَاةِ لَا أَنَّهُ أَرَادَ بِهِ أَنْ لَا تَعُودَ بَعْدَ تَكْبِيرِكَ فِي اللُّحُوقِ بِالصَّفِّ




আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি মাসজিদে প্রবেশ করেন এমন অবস্থায় যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসময় রুকূ‘তে ছিলেন।” তিনি বলেন, “তখন আমিও কাতারে পৌঁছার আগেই রুকূ‘ করি। অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তোমার আগ্রহ আরোও বাড়িয়ে দিক। তবে এরকম আর করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সেই ধরণের হাদীসের অন্তর্ভুক্ত, যা আমরা ‘কিতাবুস সুনান’ কিতাবে উল্লেখ করেছি যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সময় নির্দিষ্ট কোন কাজে কোন কিছু করতে নিষেধ করেন, অতঃপর কোন ব্যক্তি যদি সেই নিষেধাজ্ঞা জানার পর সে কাজে লিপ্ত হয়, তবে সে ব্যক্তি গোনাহগার হবে, অবশ্য তার কাজটি শুদ্ধ হয়ে যাবে। যেমন: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজনের বিবাহের প্রস্তাবের উপর আরেকজনের প্রস্তাব দেওয়া নিষেধ করেছেন, অথবা তিনি একজনের পণ্যের দামের উপর দাম করতে নিষেধ করেছেন। কাজেই কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধাজ্ঞা জানার পর তার ভাইয়ের কোন প্রস্তাবের উপর প্রস্তাব দেয়, তবে সে ব্যক্তি পাপী হবে, আর বিবাহ শুদ্ধ হয়ে যাবে। অনুরুপভাবে আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “আল্লাহ তোমার আগ্রহ আরোও বাড়িয়ে দিক। তবে এরকম আর করবে না” কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধাজ্ঞা জানার পর এমন কাজ করে, তবে সে ব্যক্তি নিষিদ্ধ কাজ করার কারণে পাপী হবে বটে, কিন্তু তার সালাত শুদ্ধ হয়ে যাবে। ওয়াবিসা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিষেধ করেছেন, তা থেকে আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহুকে তিনি যতটুকু বৈধতা দিয়েছেন, তা স্বতন্ত্র হিসেবে। যেমনভাবে মুযাবানা ক্রয়-বিক্রয় নিষেধ হওয়া সত্তেও, আরায়া ক্রয়-বিক্রয় বৈধ। যদিও এভাবে আদায় করা আবূ বাকরা রাদ্বিয়াল্লাহুর সালাত শুদ্ধ না হতো, তবে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তবে এরকম আর করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো সালাতে বিলম্বে করার এমন কাজ আর করবে না; এটা উদ্দেশ্য নয় যে, তুমি তাকবীর বলার পর কাতারে এভাবে দ্বিতীয়বার শামিল হবে না।”



[1] তাবারানী আস সাগীর: ১০৩০; আবূ দাঊদ: ৬৮৪-৬৮৫; সহীহ আল বুখারী: ৭৮৩; আর রওযুন নাযির: ৯২৪; মুসনাদ আহমাদ: ৫/৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، يزيد بن زريع سمع من ابن أبي عروبة قبل الاختلاط، زياد الأعلم: هو زياد بن حسان بن قرة الباهلي، وقد صرح الحسن بالتحديث في رواية النسائي وأبي داود وغيرهما.









সহীহ ইবনু হিব্বান (2196)


2196 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَشْعَثِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ [ص:572] عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَقُمْتُ أُصَلِّي فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ». [5: 8]
رقم طبعة با وزير = (2193)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একরাতে আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী) এর বাড়িতে রাত্রি যাপন করি। অতঃপর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে সালাতে দাঁড়ান, ফলে আমিও সালাতে দাঁড়াই। আমি (ভুল করে) তাঁর বাম পাশে দাঁড়াই। ফলে তিনি আমার মাথা ধরেন এবং আমাকে তাঁর ডান পাশে দাঁড় করান।”[1]



[1] সহীহ আল বুখারী: ৬৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৬; নাসাঈ: ২/৮৭; আবূ দাঊদ: ৬১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৮; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ আওয়ানা: ২/৭৬; সুনান বাইহাকী: ৩/৯৯; তিরমিযী: ২৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (540).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير أبي الأشعث -واسمه أحمد بن المقدام- فإنه من رجال البخاري، أيوب: هو ابن أبي تميمة السختياني.









সহীহ ইবনু হিব্বান (2197)


2197 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، [ص:573] قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كُنَّا عَشِيَّةً وَدَنَوْنَا مِنْ مِيَاهِ الْعَرَبِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَجُلٌ يَتَقَدَّمُنَا فَيَرِدُ الْحَوْضَ فَيَشْرَبُ وَيَسْقِينَا؟ » قَالَ جَابِرٌ: فَقُمْتُ فَقُلْتُ: هَذَا رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ رَجُلٍ مَعَ جَابِرٍ؟ » فَقَامَ جَبَّارُ بْنُ صَخْرٍ، فَانْطَلَقْنَا إِلَى الْبِئْرِ فَنَزَعْنَا فِي الْحَوْضِ سَجْلًا أَوْ سَجْلَيْنِ، ثُمَّ مَدَرْنَاهُ، ثُمَّ نَزَعْنَا فِيهِ حَتَّى أَفْهَقْنَاهُ، فَكَانَ أَوَّلَ طَالِعٍ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتَأْذَنَانِ؟ » قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، فَأَشْرَعَ نَاقَتَهُ فَشَرِبَتْ، ثُمَّ شَنَقَ لَهَا فَبَالَتْ، ثُمَّ عَدَلَ بِهَا فَأَنَاخَهَا، ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْحَوْضِ فَتَوَضَّأَ مِنْهُ، ثُمَّ قُمْتُ فَتَوَضَّأْتُ مِنْ مُتَوَضَّأِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ جَبَّارُ بْنُ صَخْرٍ يَقْضِي حَاجَتَهُ، وَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، وَكُنْتُ أُخَالِفُ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ [ص:574] فَنَكَّسْتُهَا ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا فَجِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي، فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَجَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَتَوَضَّأَ، ثُمَّ جَاءَ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا فَدَفَعَنَا حَتَّى أَقَامَنَا مِنْ خَلْفِهِ وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ، ثُمَّ فَطِنْتُ فَقَالَ: هَكَذَا وَأَشَارَ بِيَدِهِ شُدَّ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا جَابِرُ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِذَا كَانَ ثَوْبُكَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حَقْوِكَ». [5: 8]
رقم طبعة با وزير = (2194)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলতে থাকি, অতঃপর যখন সন্ধ্যা হলো আমরা আরবের এক জলাধারের কাছাকাছি পৌঁছলাম। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “কে আছে এমন, যে আমাদের অগ্রগামী হয়ে হাওযে অবতরণ করবে অতঃপর সে নিজে পান করবে আর আমাদেরকেও পান করাবে?” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি দাঁড়িয়ে বললাম, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জাবিরের সাথে আর কে যাবে?” তখন জাব্বার ইবনু সাখর রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তারপর আমরা দু’জন কুয়ার কাছে গেলাম এবং এক বা দু’বালতি কুয়াতে ছাড়লাম। এরপর আমরা কুয়াটি মাটি দ্বারা লেপন করলাম। পরে আমরা কুয়া হতে পানি উঠাতে শুরু করলাম এবং পানি দ্বারা হাওয কানায় কানায় পূর্ণ করলাম। অতঃপর সর্বপ্রথম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসেন এবং বলেন, “তোমরা কি আমাকে (এখান হতে পানি পান করার) অনুমতি দিবে?” আমরা বললাম, “নিশ্চয়ই, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি তাঁর উটনি ছাড়লেন পানি পানের জন্য। উটনি পানি পান করল। অতঃপর তিনি তার উষ্ট্রিকে টান দিলেন। অতঃপর উটনি পেশাব করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সেটাকে অন্যত্র নিয়ে গেলেন এবং বসালেন। তারপর আবার তিনি হাওযের কাছে এসে ওযু করলেন। পরে আমিও উঠে গিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ওযু করলাম। জাব্বার ইবনু সখর রাদ্বিয়াল্লাহু আনহু হাজত সারার জন্য বের হলেন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের উদ্দেশে দাঁড়ালেন। আমার গায়ে ছিল একটি চাদর। আমি তার উভয় আঁচল বিপরীত দিকে দেয়ার চেষ্টা করলাম। কিন্তু তা সংকুলান হলো না। সেটার নিচে ঝালর ছিল। তাই সেটাকে আমি উল্টিয়ে নিলাম। এর দু’পাশ আড়াআড়িভাবে দু’কাঁধের উপর রাখলাম এবং গর্দানের সাথে সেটাকে বাঁধলাম। এরপর আমি এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার হাত ধরে ঘুরিয়ে আমাকে তাঁর ডান পাশে দাঁড় করালেন। অতঃপর জাব্বার ইবনু সাখর রাদ্বিয়াল্লাহু আনহু এসে ওযু করলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাম পাশে দাঁড়ালেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দু’জনের হাত ধরে আমাদেরকে পিছনে সরিয়ে দিলেন এবং আমাদেরকে তাঁর পেছনে দাঁড় করালেন। এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি তীক্ষ্ণভাবে তাকাতে শুরু করলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, পরিশেষে আমি বুঝতে পারলাম। তখন তিনি আমাকে নিজ হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, “তুমি তোমার কোমর বেঁধে নাও।” অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পর বললেন, “হে জাবির!” আমি বললাম, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত।” তিনি বললেন, “যখন তোমার চাদর প্রশস্ত হবে, তখন তুমি এর দু’পাশ আড়াআড়িভাবে দু’কাঁধের উপর নিবে আর যখন ছোট হবে, তখন সেটাকে তোমার কোমরে (লুঙ্গি হিসেবে) বাঁধবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৩০১০; আবূ দাঊদ: ৬৪৩; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৭২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৭; সুনান বাইহাকী: ২/২৩৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৭; হাকিম: ১/২৫৪; আবূ আওয়ানা: ২/৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (644): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2198)


2198 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، بِالرَّقَّةِ وَالرَّافِقَةِ جَمِيعًا، قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ الْأَشْجَعِيِّ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدِ بْنِ الْحَارِثِ الْأَسَدِيِّ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي وَحْدَهُ خَلْفَ الصُّفُوفِ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ». [1: 33]
رقم طبعة با وزير = (2195)




ওয়াবিসাহ বিন মা‘বাদ বিন হারিস আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, কাতারের পিছনে একাকী সালাত আদায় করছেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ২২/৩৮৩; মুসনাদ আহমাদ: ৪/২২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (683)، «الإرواء» (2/ 328 و 329).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، حكيم بن سيف: صدوق، ومن فوقه من رجال الصحيح غير عمرو بن راشد الكوفي، فقد ذكره المؤلف في «الثقات»، وروى عنه اثنان، وتابعه عليه زياد بن أبي الجعد عند المؤلف (2200)، وقول ابن حزم في «المحلى» 4/ 54: وثقه أحمد بن حنبل وغيره وهم منه.









সহীহ ইবনু হিব্বান (2199)


2199 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَيْدٍ عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ فَأَعَادَ الصَّلَاةَ». [1: 33]
رقم طبعة با وزير = (2196)




ওয়াবিসাহ বিন মা‘বাদ বিন হারিস আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, কাতারের পিছনে একাকী সালাত আদায় করছেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন। অতঃপর তিনি সালাত পুনরায় আদায় করে নেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ২২/৩৮৩; মুসনাদ আহমাদ: ৪/২২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كالذي قبله.









সহীহ ইবনু হিব্বান (2200)


2200 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، قَالَ: أَخَذَ بِيَدِي زِيَادُ بْنُ أَبِي الْجَعْدِ وَنَحْنُ بِالرَّقَّةِ، فَأَقَامَنِي عَلَى شَيْخٍ مِنْ بَنِي أَسَدٍ، يُقَالُ لَهُ وَابِصَةُ بْنُ مَعْبَدٍ قَالَ: حَدَّثَنِي هَذَا الشَّيْخُ أَنَّ «رَجُلًا صَلَّى خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحْدَهُ لَمْ يَتَّصِلْ بِأَحَدٍ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ». [1: 33]
رقم طبعة با وزير = (2197) [ص:578] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ هِلَالُ بْنُ يَسَافٍ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ وَسَمِعَهُ مِنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ وَابِصَةَ وَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ».




ওয়াবিসাহ বিন মা‘বাদ বিন হারিস আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কারো সাথে যুক্ত না হয়ে একাকী সালাত আদায় করেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি হিলাল বিন ইয়াসাফ আমর বিন রাশিদের মাধ্যমে ওয়াবিসা বিন মা‘বাদ থেকে শ্রবণ করেছেন এবং তিনি যিয়াদ বিন আবুল জা‘দের মাধ্যমে ওয়াবিসা বিন মা‘বাদ থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”



[1] তাবারানী আল কাবীর: ২২/৩৮৩; মুসনাদ আহমাদ: ৪/২২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد، رجاله ثقات غير زياد بن أبي الجعد، فقد ذكره المؤلف في «الثقات»، وروى عنه اثنان، وحصين: هو ابن عبد الرحمن السلمي.









সহীহ ইবনু হিব্বান (2201)


2201 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَمِّهِ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِيهِ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّ «رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ». [1: 33]
رقم طبعة با وزير = (2198)




ওয়াবিসাহ বিন মা‘বাদ বিন হারিস আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কারো সাথে যুক্ত না হয়ে একাকী সালাত আদায় করেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন।”[1]



[1] তাবারানী আল কাবীর: ২২/৩৮৩; মুসনাদ আহমাদ: ৪/২২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير زياد بن أبي الجعد، فلم يوثقه غير المؤلف كما مر.









সহীহ ইবনু হিব্বান (2202)


2202 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ [ص:580] مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيِّ بْنِ شَيْبَانَ، عَنْ أَبِيهِ، وَكَانَ أَحَدَ الْوَفْدِ قَالَ: قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ إِذَا رَجُلٌ فَرْدٌ فَوَقَفَ عَلَيْهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَضَى الرَّجُلُ صَلَاتَهُ، ثُمَّ قَالَ لَهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ». [1: 33]
رقم طبعة با وزير = (2199)




আলী বিন শাইবান, যিনি প্রতিনিধিদলের একজন ছিলেন, তিনি বলেন, “আমরা প্রতিনিধিদল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, অতঃপর আমরা তাঁর পিছনে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সালাত শেষ করেন, তখন তিনি একাকী সালাত আদায়কারী এক ব্যক্তিকে দেখে তার সালাত শেষ করা অবধি দাঁড়িয়ে থাকলেন, তারপর তিনি তাকে বললেন, “তুমি নতুন করে সালাত আদায় করো। কেননা কাতারের পিছনে একাকী কোন সালাত নেই।”[1]



[1] ইবনু সা‘দ: ৫/৫৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৯৩; মুসনাদ আহমাদ: ৪/২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৯৪; ইবনু মাজাহ: ১০০৩; সুনান বাইহাকী: ৩/১০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩২৮-৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 328 و 329).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات كما قال البوصيري في «مصباح الزجاجة» ورقة 19.









সহীহ ইবনু হিব্বান (2203)


2203 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَلِيِّ بْنِ شَيْبَانَ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي عَلِيُّ بْنُ شَيْبَانَ وَكَانَ أَحَدَ الْوَفْدِ الَّذِينَ وَفَدُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي حَنِيفَةَ، قَالَ: [ص:581] صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ نَظَرَ إِلَى رَجُلٍ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا صَلَّيْتَ؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَعِدْ صَلَاتَكَ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ». [1: 33]
رقم طبعة با وزير = (2200)




আলী বিন শাইবান, যিনি প্রতিনিধিদলের একজন ছিলেন, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সালাত শেষ করেন, তখন তিনি কাতারের পিছনে এক ব্যক্তিকে একাকী দেখতে পেয়ে তাকে বললেন, “তুমি এভাবে সালাত আদায় করেছো?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “ তুমি পুনরায় সালাত আদায় করো। কেননা কাতারের পিছনে একাকী কোন সালাত নেই।”[1]



[1] ইবনু সা‘দ: ৫/৫৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৯৩; মুসনাদ আহমাদ: ৪/২৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৯৪; ইবনু মাজাহ: ১০০৩; সুনান বাইহাকী: ৩/১০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩২৮-৩২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله، وابن أبي السري متابع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2204)


2204 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي زِيَادُ بْنُ سَعْدٍ، أَنَّ قَزَعَةَ، مَوْلًى لِعَبْدِ الْقَيْسِ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «صَلَّيْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ خَلْفَنَا تُصَلِّي مَعَنَا، وَأَنَا إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُصَلِّي مَعَهُ». [1: 33]
رقم طبعة با وزير = (2201)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালাত আদায় করেছি, এসময় আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাদের পিছনে ছিলেন আর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালাত আদায় করছিলাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩০২; নাসাঈ: ২/৮৬; সুনান বাইহাকী: ৩/১০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১/৩৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1/ 346 - التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، قزعة مولى عبد القيس، وثقه أبو زرعة، والمؤلف 7/ 347، وباقي السند ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2205)


2205 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لِي قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا «فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ». [1: 33]
رقم طبعة با وزير = (2202)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার নানী মুলাইকাহ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দা‘ওয়াত দেন, যে খাবার তিনি তাঁর প্রস্তুত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু খাবার খান। তারপর তিনি বলেন, “তোমরা দাঁড়াও, যাতে আমি তোমাদের জন্য সালাত আদায় করতে পারি।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আমাদের একটি চাটাই আনতে গেলাম, যা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কালো হয়ে গিয়েছিল, আমি তাতে পানির ছিটা দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়ান, আমি এবং আরেকজন ইয়াতিম তাঁর পিছনে দাঁড়াই, আর বৃদ্ধা (আমার নানী) দাঁড়ান আমাদের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর সালাম ফেরান।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/১৩১; সহীহ আল বুখারী: ৩৮০; সহীহ মুসলিম: ৬৫৮; আবূ দাঊদ: ৬১২; তিরমিযী: ২৩৪; নাসাঈ: ২/৮৫; দারেমী: ১/২৯৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৭; সুনান বাইহাকী: ৩/৯৬; হুমাইদী: ১১৯৪; আবূ আওয়ানা: ২/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (625): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (2206)


2206 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُخْتَارِ، يُحَدِّثُ، عَنْ مُوسَى بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّهُ كَانَ هُوَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمُّهُ وَخَالَتُهُ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ أَنَسًا عَنْ يَمِينِهِ وَأُمَّهُ وَخَالَتَهُ خَلْفَهُمَا». [1: 33]
رقم طبعة با وزير = (2203) [ص:584] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ جَعَلَ بَعْضُ أَئِمَّتِنَا رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ خَبَرَ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ خَبَرًا مُخْتَصَرًا، وَخَبَرَ مُوسَى بْنِ أَنَسٍ هَذَا مُتَقَصًّى لَهُ، وَزَعَمَ أَنَّ أُمَّ سُلَيْمٍ كَانَ مَعَهَا مِثْلُهَا خَالَةُ أَنَسِ بْنِ مَالِكٍ، وَلَيْسَ عِنْدَنَا كَذَلِكَ؛ لِأَنَّهُمَا صَلَاتَانِ فِي مَوْضِعَيْنِ مُتَبَايِنَيْنِ لَا صَلَاةً وَاحِدَةً»




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি তার মা ও তার খালাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন। সে সময় তিনি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে তাঁর ডানে রাখেন আর তার মা ও খালাকে তাদের পিছনে রাখেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের কিছু ইমাম আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসকে সংক্ষিপ্ত আর মুসা বিন আনাসের এই হাদীসকে বিস্তারিত সাব্যস্ত করেছেন। তার ধারণায় সেই বৃদ্ধার সাথে আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম, ও তার খালাও ছিলেন। কিন্তু আমাদের মতে, ব্যাপারটি এমন নয়। কেননা দুটো সালাত ভিন্ন ভিন্ন জায়গায় আদায় করা হয়েছে; এক সালাত নয়।”



[1] নাসাঈ: ২/৮৬; মুসনাদ আহমাদ: ৩/২৫৮; সহীহ মুসলিম: ৬৬০; আবূ দাঊদ: ৬০৯; নাসাঈ: ২/৮৬; ইবনু মাজাহ: ৯৭৫; আবূ আওয়ানা: ২/৭৫; বাইহাকী: ৩/১০৬-১০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (622): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2207)


2207 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُوسَى الْحَادِي، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بِسَاطٍ فَأَقَامَنِي، عَنْ يَمِينِهِ، وَقَامَتْ أُمُّ سُلَيْمٍ، وَأُمُّ حَرَامٍ خَلْفَنَا». [1: 33]
رقم طبعة با وزير = (2204) [ص:585] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ هَذِهِ الصَّلَاةَ خِلَافُ الصَّلَاةِ الَّتِي حَكَاهَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، لِأَنَّ فِي تِلْكَ الصَّلَاةِ قَامَ أَنَسٌ وَالْيَتِيمُ مَعَهُ خَلْفَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَجُوزُ وَحْدَهَا وَرَاءَهُمْ وَكَانَتْ صَلَاتُهُمْ تِلْكَ عَلَى حَصِيرٍ وَهَذِهِ الصَّلَاةُ قَامَ أَنَسٌ عَنْ يَمِينِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمُّ سُلَيْمٍ وَأُمُّ حَرَامٍ خَلْفَهُمَا وَكَانَتْ صَلَاتُهُمْ عَلَى بِسَاطٍ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُمَا صَلَاتَانِ لَا صَلَاةً وَاحِدَةً»




আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে একটি বিছানার উপর সালাত আদায় করেন। তিনি আমাকে তাঁর ডানে দাঁড় করান আর উম্মু সুলাইম ও উম্মু হারাম আমাদের পিছনে দাঁড়ান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, ইসহাক বিন আবূ তালহা আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে যে সালাতের বিবরণ দিয়েছেন, এটি সেই সালাত নয়। কেননা সেই সালাতে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু ও তার সাথে আরেকজন ইয়াতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছিলেন আর বৃদ্ধা দাঁড়িয়েছিলেন তাদের পিছনে একাকী, তাদের সালাতটি ছিল চাটাইয়ের উপর। আর এই সালাতে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে দাঁড়িয়েছিলেন আর উম্মু সুলাইম ও ‍উম্মু হারাম তাদের দুইজনের পিছনে দাঁড়িয়েছিলেন। তাদের সালাত ছিল বিছানার উপর। কাজেই এটা প্রমাণ করে যে, দুটো আলাদা সালাত ছিল; এক সালাত ছিল না।”



[1] আবূ দাঊদ: ৬০৮; আত তায়ালিসী: ২০২৭; আবূ আওয়ানা: ২/৭৬; সহীহ মুসলিম: ৬৬০; নাসাঈ: ২/৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (621): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، إسناده ضعيف، عمر بن موسى الحادي: ذكره المؤلف في «ثقاته» 8/ 445 - 446، وقال: ربما أخطأ، وقال ابن عدي في «الكامل» 5/ 1710: ضعيف يسرق الحديث، ويخالف في الأسانيد، وقال ابن نقطة في «الاستدراك» 1/ 96/ 2: بصري يُعَدُّ في الضعفاء، ولم ينفرد به، فقد تابعه عليه موسى بن إسماعيل عند أبي داود (608) في الصلاة: باب الرجلين يؤم أحدهما صاحبه كيف يقومان، عن حماد، به، وهذا سند صحيح.









সহীহ ইবনু হিব্বান (2208)


2208 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَأْذَنَكُمُ النِّسَاءُ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ». [1: 62]
رقم طبعة با وزير = (2205)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন নারীরা তোমাদের কাছে মাসজিদে আসার অনুমতি চায়, তখন তোমরা তাদের অনুমতি দিবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৫১; আবূ দাঊদ: ৫৬৬; আবূ আওয়ানা: ২/৫৯; তাবারানী আল কাবীর: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৭; হুমাইদী: ৬১২; সহীহ আল বুখারী: ৮৭৩; সহীহ মুসলিম: ৪৪২; ইবনু মাজাহ: ১৬; দারেমী: ১/২৯৩; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২ /৩৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৬৪; আত তায়ালিসী: ১৯০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (201): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2209)


2209 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ». [1: 62]
رقم طبعة با وزير = (2206)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদে আসতে বাধা দিয়ো না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮৩; সহীহ আল বুখারী: ৯০০; সুনান বাইহাকী: ৩/১৩৭; সহীহ মুসলিম: ৪৪২; আবূ দাঊদ: ৫৬৬; আবূ আওয়ানা: ২/৫৯; তাবারানী আল কাবীর: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৭৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২৭; হুমাইদী: ৬১২; সহীহ আল বুখারী: ৮৭৩; সহীহ মুসলিম: ৪৪২; ইবনু মাজাহ: ১৬; দারেমী: ১/২৯৩; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২ /৩৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৬৪; আত তায়ালিসী: ১৯০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (575): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2210)


2210 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنُوا لِلنِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ» فَقَالَ بَعْضُ بَنِيهِ: لَا تَأْذَنْ [ص:588] لَهُنَّ فَيَتَّخِذْنَهُ دَغَلًا، قَالَ: «فَعَلَ اللَّهُ بِكَ وَفَعَلَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ لَا تَأْذَنْ». [1: 62]
رقم طبعة با وزير = (2207)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নারীদেরকে রাত্রে মাসজিদে আসার অনুমতি দিবে।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কোন এক সন্তান তাকে বললেন, “আপনি তাদেরকে অনুমতি দিয়েন না, দিলে তারা এটাকে মন্দ কর্মের মাধ্যম হিসেবে গ্রহণ করবে!” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহ তোমার সাথে এমন করুন, আল্লাহ তোমার সাথে ওমন করুন। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছো, “আপনি অনুমতি দিয়েন না!”[1]



[1] আবূ দাঊদ: ৫৬৮; আবূ আওয়ানা: ২/৫৮; তিরমিযী: ৫৭০; সহীহ মুসলিম: ৪৪২; তাবারানী আল কাবীর: ১৩৪৭১; মুসনাদ আহমাদ: ২/১৪৫; আত তায়ালিসী: ১৮৯৪; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (577): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، جرير: هو ابن عبد الحميد.









সহীহ ইবনু হিব্বান (2211)


2211 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ وَلْيَخْرُجْنَ تَفِلَاتٍ». [1: 62]
رقم طبعة با وزير = (2208)




যাইদ বিন খালিদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদে আসতে বাধা দিয়ো না। আর তারা যেন সুগন্ধি ব্যবহার না করে ও সুসজ্জিত না হয়ে বের হয়।”[1]



[1] তাবারানী: ৫২৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (515)، صحيح أبي داود (574).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن كما قال الهيثمي في «المجمع» 2/ 32 - 33، رجاله رجال الصحيح غير محمد بن عبد الله بن عمرو بن عثمان، وهو صدوق.