সহীহ ইবনু হিব্বান
2232 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ».
رقم طبعة با وزير = (2229)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ করা বুঝতে পারতাম ‘আল্লাহু আকবার’ ধ্বনি (শোনার) মাধ্যমে।”[1]
[1] সুনান বাইহাকী: ২/১৮৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৪; হুমাইদী: ৪৮০; মুসনাদ আহমাদ: ১/২২২; সহীহ আল বুখারী: ৮৪২; সহীহ মুসলিম: ৫৮৩; আবূ দাঊদ: ১০০২; নাসাঈ: ৩/৬৭; আবূ আওয়ানা: ২/২৪৩; তাবারানী আল কাবীর: ১২২০০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (920): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو معبد: هو نافذ مولى ابن عباس.
2233 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهَا «أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الصَّلَاةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مَعَهُ مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ الرِّجَالُ». [5: 94]
رقم طبعة با وزير = (2230)
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা যখন সালাত থেকে সালাম ফেরাতেন তখন তারা উঠে যেতেন আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথে পুরুষ সাহাবীগণ আল্লাহ যতক্ষন চাইতেন ততক্ষন বসে থাকতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন, তখন তারাও উঠতেন।”[1]
[1] নাসাঈ: ৩/৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২২৭; মুসনাদ আহমাদ: ৬/৩১০; আবূ দাঊদ: ১০৪০; সুনান বাইহাকী: ২/১৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯২; আত তায়ালিসী: ১৬০৪; সহীহ আল বুখারী: ৮৩৭; ইবনু মাজাহ: ৯৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (955): خ نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، رجاله ثقات رجال الصحيح.
2234 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدَ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كُنَّ النِّسَاءُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا سَلَّمَ مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى خَلْفَهُ مِنَ الرِّجَالِ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ الرِّجَالُ». [4: 5]
رقم طبعة با وزير = (2231)
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তিনি ফরয সালাত থেকে সালাম ফেরাতেন, তখন নারীরা উঠে যেতেন আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথে পুরুষ সাহাবীগণ বসে থাকতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন, তখন তারাও উঠতেন।”[1]
[1] নাসাঈ: ৩/৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২২৭; মুসনাদ আহমাদ: ৬/৩১০; আবূ দাঊদ: ১০৪০; সুনান বাইহাকী: ২/১৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯২; আত তায়ালিসী: ১৬০৪; সহীহ আল বুখারী: ৮৩৭; ইবনু মাজাহ: ৯৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
2235 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمًا، ثُمَّ أَوْمَأَ إِلَيْهِمْ، ثُمَّ انْطَلَقَ فَاغْتَسَلَ، فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ».
رقم طبعة با وزير = (2232) [ص:6] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَوْلُ أَبِي بَكْرَةَ: فَصَلَّى بِهِمْ، أَرَادَ يَبْدَأُ بِتَكْبِيرٍ مُحْدَثٍ، لَا أَنَّهُ رَجَعَ فَبَنَى عَلَى صَلَاتِهِ، إِذْ مُحَالٌ أَنْ يَذْهَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَغْتَسِلَ وَيَبْقَى النَّاسُ كُلُّهُمْ قِيَامًا عَلَى حَالَتِهِمْ مِنْ غَيْرِ إِمَامٍ لَهُمْ إِلَى أَنْ يَرْجِعَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنِ احْتَجَّ بِهَذَا الْخَبَرِ فِي إِبَاحَةِ الْبِنَاءِ عَلَى الصَّلَاةِ، لَزِمَهُ أَنْ لَا يُفْسِدَ وُقُوفَ الْمَأْمُومِ بِلَا إِمَامٍ مِقْدَارَ مَا ذَهَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلَ إِلَى أَنْ رَجَعَ مِنْ غَيْرِ قِرَاءَةٍ تَكُونُ مِنْهُمْ، وَلَمَّا صَحَّ نَفْيُهُمْ جَوَازَ مَا وَصَفْنَا صَحَّ أَنَّ الْبِنَاءَ غَيْرُ جَائِزٍ فِي الصَّلَاةِ، وَيَلْزَمُهُمْ مِنْ جِهَةٍ أُخْرَى أَنْ يُوجِبُوا الْقِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ، لِأَنَّهُ لَا بُدَّ مِنْ أَحَدِ الْأَمْرَيْنِ: إِمَّا أَنْ يُجِيزُوا وُقُوفَ الْمَأْمُومِينَ فِي صَلَاتِهِمْ بِلَا قِرَاءَةٍ وَلَا إِمَامٍ مُدَّةَ مَا وَصَفْنَا، أَوْ لِيُسَوِّغُوا لِلْمَأْمُومِينَ الَّذِينَ وَصَفْنَا نَعْتَهُمُ الْقِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ، وَإِنْ لَمْ يَكُنْ قُدَّامَهُمْ إِمَامٌ قَائِمٌ». [5: 8]
আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাতের তাকবীর দেন, তারপর তিনি তাদের প্রতি ইশারা করেন এবং চলে যান। অতঃপর গোসল করে আসেন, তখন তাঁর মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন” এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি নতুন করে তাকবীরে তাহরীমা দিয়ে সালাত শুরু করেছেন; এটা উদ্দেশ্য নয় যে, তিনি ফিরে এসে তারপর আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করেছেন। কেননা এমনটা ভাবা সম্ভব নয় যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়েছেন গোসল করার জন্য আর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে না আসা পর্যন্ত কোন ইমাম ছাড়াই আপন অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। আর যে ব্যক্তি এই হাদীস দ্বারা দলীল দেন যে, আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয, তার জন্য আবশ্যক হলো এটা বলা যে, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে গোসল করে ফিরে আসা পর্যন্ত এই পরিমাণ সময় যদি মুক্তাদী ইমাম ছাড়াই দাঁড়িয়ে থাকে কোন রকম কিরা‘আত পাঠ ছাড়াই, তবুও তার সালাত বাতিল হবে না! যেহেতু এটা তারা জায়েয বলে না, কাজেই এটাই প্রমাণ হলো যে, আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয নেই। আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয তাদের জন্য আরেক দিক থেকে এটা বলা অবধারিত হবে যে, ইমামের পিছনে কিরা‘আত পাঠ করা ওয়াজিব। কেননা তাদের জন্য দুটো বিষয়ের যে কোন একটি করা জরুরী; হয়তো তারা এটা জায়েয বলবে যে, মুক্তাদীর জন্য ইমাম ও কিরা‘আত পাঠ ছাড়াই বর্ণিত সময় পরিমাণ দাঁড়িয়ে থাকা জায়েয নতুবা ইমামের পিছনে মুক্তাদীদের জন্য কিরা‘আত পাঠ জায়েয বলবে, যদিও তাদের সামনে কোন দন্ডায়মান ইমাম না থাকে!”
[1] বাইহাকী, মা‘রেফাতুস সুনান ওয়াল আসার: ২৬৪; ইমাম শাফে‘ঈ, আল উম্মু: ১/১৬৭; মুসনাদ আহমাদ: ৫/৪১; আবূ দাঊদ: ২৩৩; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৫৭-২৫৮; সুনান বাইহাকী: ২/৩৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক বর্ণনা থাকার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (227 و 228).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بطرقه وشواهده، رجاله ثقات رجال الصحيح، إلا أن فيه عنعنة الحسن وهو البصري، وأخرج البخاري في «صحيحه» عدة أحاديث من رواية الحسن عن أبي بكرة، أبو خليفة شيخ المؤلف: هو الفضل بن الحباب، وأبو الوليد الطيالسي: هو هشام بن عبد الملك.
2236 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ، وَانْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ، وَقَالَ: «عَلَى مَكَانِكُمْ»، وَدَخَلَ بَيْتَهُ، وَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطِفُ رَأْسُهُ وَقَدِ اغْتَسَلَ.
رقم طبعة با وزير = (2233) [ص:8] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ فِعْلَانِ فِي مَوْضِعَيْنِ مُتَبَايِنَيْنِ، خَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً فَكَبَّرَ، ثُمَّ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ فَانْصَرَفَ فَاغْتَسَلَ، ثُمَّ جَاءَ فَاسْتَأْنَفَ بِهِمُ الصَّلَاةَ، وَجَاءَ مَرَّةً أُخْرَى فَلَمَّا وَقَفَ لِيُكَبِّرَ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَذَهَبَ فَاغْتَسَلَ، ثُمَّ رَجَعَ فَأَقَامَ بِهِمُ الصَّلَاةَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ وَلَا تَهَاتُرٌ. [5: 8]
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার সালাতের ইকামত দেওয়া হয়, কাতারগুলো সোজা করা হয় এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুসল্লায় দন্ডায়মান হন, আর আমরা তাঁর তাকবীর বলার প্রতিক্ষা করছিলাম, এমন সময় তিনি চলে যান এবং আমাদেরকে বলেন, “আপনারা আপনাদের জায়গায় থাকুন” তারপর তিনি নিজ গৃহে প্রবেশ করেন আর আমরা আপন অবস্থায় অবস্থান করি অতঃপর তিনি আমাদের কাছে আসেন এমন অবস্থায় তাঁর মাথা থেকে পানি ফোঁটায় ফোঁটায় পড়ছিল। বস্তুত তিনি গোসল করেছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি কাজ আলাদা আলাদা জায়গায় সংঘটিত হয়েছে। একবার তিনি মাসজিদে বের হয়ে আসেন অতঃপর তাকবীর দেন তারপর তাঁর মনে হয় যে, তিনি জুনুবী অবস্থায় আছেন, ফলে তিনি চলে যান এবং গোসল করে আসেন তারপর নতুন করে তাদের নিয়ে সালাত আদায় করেন। আরেকবার তিনি মাসজিদে আসেন, অতঃপর যখন তিনি তাকবীর দেওয়ার জন্য দাঁড়ান, তখন তাকবীর দেওয়ার আগে তাঁর মনে হয় যে, তিনি জুনুবী অবস্থায় আছেন, ফলে তিনি বাসায় যান তারপর গোসল করে আসেন এবং তাদের নিয়ে সালাত আদায় করেন। কাজেই উভয় হাদীসের মাঝে কোন রকম বৈপরীত্ব নেই।”
[1] সহীহ আল বুখারী: ৬৩৯; মুসনাদ আহমাদ: ২৭৫; আবূ দাঊদ: ২৩৫; সহীহ মুসলিম: ৬০৫; নাসাঈ: ২/৮১-৮২; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৫৮; সুনান বাইহাকী: ২/৩৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (229): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: اسمه زهير بن حرب، وصالح: هو ابن كيسان.
2237 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلَّامٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ الْحَنَفِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَنْصَرِفْ، ثُمَّ لِيَتَوَضَّأْ، وَلْيُعِدْ صَلَاتَهُ، [ص:9] وَلَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ». لَمْ يَقُلْ: «وَلْيُعِدْ صَلَاتَهُ» إِلَّا جَرِيرٌ، قَالَهُ أَبُو حَاتِمٍ: «وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الْبِنَاءَ عَلَى الصَّلَاةِ لِلْمُحْدِثِ غَيْرُ جَائِزٍ» [1: 78]
رقم طبعة با وزير = (2234)
তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে বায়ূ ত্যাগ করবে, সে যেন সালাত ছেড়ে চলে যায় তারপর ওযূ করে সালাত পুনরায় আদায় করে। আর তোমরা স্ত্রীদের পায়ুপথে মিলন করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আর সে যেন সালাত পুনরায় আদায় করে নেয়” এই অংশটুকু জারীর ছাড়া আর কেউ বর্ণনা করেননি। আর এখানে এই মর্মে দলীল রয়েছে যে, ওযূ ভঙ্গকারীর জন্য আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয নেই।”
[1] আবূ দাঊদ: ২০৫; দারাকুতনী: ১/১৫৩; বাইহাকী: ২/২৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫২; তিরমিযী: ১১৬৪; দারেমী: ১/২৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (27)، وسيأتي (4187 و 4189)، دون قوله: «وليعد الصلاة»؛ وهو أقرب، يشهد له ما بعده. تنبيه!! رقم (4187) = (4199) من «طبعة المؤسسة». رقم (4189) = (4201) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، مسلم بن سلام لم يرو عنه غير عيسى بن حطان، ولم يوثقه غير المؤلف، وباقي رجاله ثقات، وهو في «ثقات المؤلف» 3/ 262 - 263 بإسناده ومتنه، وقال ابن القطان فيما نقله عنه صاحب «نصب الراية» 2/ 62: وهذا حديث لا يصح، فإن مسلم بن سلام الحنفي أبا عبد الملك مجهول الحال.
2238 - أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ بِنَصِيبِينَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:10] عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلْيَأْخُذْ عَلَى أَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ». [1: 78]
رقم طبعة با وزير = (2235)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতরত অবস্থায় বায়ূ ত্যাগ করবে, সে যেন তার নাক চেপে ধরে তারপর চলে যায়।”[1]
[1] ইবনু মাজাহ: ১২২২; দারাকুতনী: ১/১৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৮; আবূ দাঊদ: ১১১৪; হাকিম: ১/১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1020).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمر بن شبة ثقة صاحب تصانيف، روى له ابن ماجه، ومن فوقه ثقات من رجال الشيخين، وعمر بن علي قد صرح بسماعه عند الدارقطني، فانتفت شبهة تدليسه، وقد توبع عليه عند المؤلف وغيره.
2239 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلْيَأْخُذْ عَلَى أَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ». [1: 87]
رقم طبعة با وزير = (2236)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতরত অবস্থায় বায়ূ ত্যাগ করবে, সে যেন তার নাক চেপে ধরে তারপর চলে যায়।”[1]
[1] ইবনু মাজাহ: ১২২২; দারাকুতনী: ১/১৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৮; আবূ দাঊদ: ১১১৪; হাকিম: ১/১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2240 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ كَثِيرٍ الْكَاهِلِيِّ، عَنِ الْمِسْوَرِ بْنِ يَزِيدَ الْأَسَدِيِّ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الصَّلَاةِ، فَتَرَكَ شَيْئًا لَمْ يَقْرَأْهُ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَرَكْتَ آيَةَ كَذَا وَكَذَا، قَالَ: «فَهَلَّا أَذْكَرْتُمُونِيهَا».
رقم طبعة با وزير = (2237)
মিসওয়ার বিন ইয়াযিদ আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে উপস্থিত ছিলাম, তিনি সালাতে কিরা‘আত পাঠ করছিলেন। তারপর তিনি কিছু আয়াত না পড়ে ছেড়ে দেন। তারপর এক ব্যক্তি তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমুক ওমুক আয়াত পাঠ ছেড়ে দিয়েছেন।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা আমাকে সেটা স্মরণ করিয়ে দাওনি কেন?”[1]
[1] তাবারানী আল কাবীর: ২০/৩৪; সুনান বাইহাকী: ৩/২১১; আবূ দাঊদ: ৯০৭; যাওয়াইদুল মুসনাদ: ৪/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (842).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، يحيى بن كثير الكاهلي ضعفه النسائي، وقال الحافظ في «التقريب»: لين الحديث، وباقي رجاله ثقات، ويتقوى بحديث ابن عمر الآتي وبغيره.
2241 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْكُوفِيُّ - شَيْخٌ لَهُ قَدِيمٌ -، قَالَ: حَدَّثَنِي الْمِسْوَرُ بْنُ يَزِيدَ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الصَّلَاةِ، فَتَعَايَى فِي آيَةٍ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَرَكْتَ آيَةً، قَالَ: «فَهَلَّا أَذْكَرْتَنِيهَا»، قَالَ: ظَنَنْتُ أَنَّهَا قَدْ نُسِخَتْ، قَالَ: «فَإِنَّهَا لَمْ تُنْسَخْ». [1: 84]
رقم طبعة با وزير = (2238)
মিসওয়ার বিন ইয়াযিদ আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে উপস্থিত ছিলাম, তিনি সালাতে কিরা‘আত পাঠ করছিলেন। তারপর একটি আয়াত পড়তে জটিলতা তৈরি হয়। তারপর এক ব্যক্তি তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমুক ওমুক আয়াত পাঠ ছেড়ে দিয়েছেন।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা আমাকে সেটা স্মরণ করিয়ে দাওনি কেন?” সেই ব্যক্তি বলেন, “আমি ভেবেছি, আয়াতটি রহিত হয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই তা রহিত হয়নি।” [1]
[1] তাবারানী আল কাবীর: ২০/৩৪; সুনান বাইহাকী: ৩/২১১; আবূ দাঊদ: ৯০৭; যাওয়াইদুল মুসনাদ: ৪/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
2242 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرِ بْنِ مُعَاذٍ الْبَزَّازُ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً فَالْتُبِسَ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ قَالَ لِأَبِي: «أَشَهِدْتَ مَعَنَا؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «[ص:14] فَمَا مَنَعَكَ أَنْ تَفْتَحَهَا عَلَيَّ؟ ». [1: 84]
رقم طبعة با وزير = (2239)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালাত আদায় করেন। অতঃপর কিরা‘আত পাঠে তাঁর জটিলতার সৃষ্টি হয়। তারপর যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি আমার বাবাকে বলেন, “আপনি কি আমাদের সাথে সালাতে উপস্থিত ছিলেন?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে কেন আমার কিরা‘আতের জট খুলে দিলেন না?”[1]
[1] তাবারানী আল কাবীর: ১৬১৩২; সুনান বাইহাকী: ৩/২১২; আবূ দাঊদ: ৯০৭; বাগাবী: ৬৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (843).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات.
2243 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَرُدُّ عَلَيْنَا - يَعْنِي فِي الصَّلَاةِ - فَلَمَّا أَنْ جِئْنَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ، سَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيَّ، فَأَخَذَنِي مَا قَرُبَ وَ [مَا] بَعُدَ، فَجَلَسْتُ حَتَّى قَضَى الصَّلَاةَ، قُلْتُ لَهُ: إِنَّكَ كُنْتَ تَرُدُّ عَلَيْنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحْدِثُ [مِنْ أَمْرِهِ] مَا شَاءَ، وَقَدْ أَحْدَثَ مِنْ أَمْرِهِ قَضَاءً أَنْ [ص:16] لَا تَكَلَّمُوا فِي الصَّلَاةِ».
رقم طبعة با وزير = (2240)
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা (ইসলামের প্রথম দিকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, অতঃপর তিনি আমাদের সালামের জবাব দিতেন। -অর্থাৎ সালাতের মধ্যেই- তারপর যখন আমরা হাবশা থেকে আসলাম, তখন আমি তাঁকে সালাম দেই, কিন্তু তিনি সালামের জবাব দেননি। এতে প্রচন্ড অস্থিরতা ও দুশ্চিন্তা আমাকে পেয়ে বসে, অতঃপর আমি তাঁর সালাত শেষ করা অবধি বসে পড়ি। সালাত শেষ হলে আমি তাঁকে বলি, “আপনি তো আমাদের সালামের জবাব দিতেন?!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই যা ইচ্ছা করেন, নতুন বিধান প্রদান করেন। আর তিনি এই বিষয়ে নতুন ফায়সালা দিয়েছেন। সেটা হলো: “তোমরা সালাতে কথা বলবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; হুমাইদী: ৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৫৯৪; নাসাঈ: ৩/১৯; তাবারানী আল কাবীর: ১০১২২; সুনান বাইহাকী: ২/৩৫৬; বাগাবী: ৭২৩; আত তায়ালিসী: ২৪৫; আবূ দাঊদ: ৯২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৩-৭৪; সহীহ আল বুখারী: ১১৯৯; সহীহ মুসলিম: ৫৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2870) «صحيح أبي داود» (857).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عاصم وهو ابن أبي النجود.
2244 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، [ص:17] قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الصَّلَاةِ فَيَرُدُّ عَلَيْنَا قَبْلَ أَنْ نَأْتِيَ أَرْضَ الْحَبَشَةِ، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ، أَتَيْتُهُ وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيَّ السَّلَامَ، فَأَخَذَنِي مَا قَرُبَ وَمَا بَعُدَ، فَجَلَسْتُ أَنْتَظِرُهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، سَلَّمْتُ عَلَيْكَ وَأَنْتَ تُصَلِّي فَلَمْ تَرُدَّ عَلَيَّ السَّلَامَ [وَفِي رِوَايَة: إِنَّكَ كُنتَ تَرُدُّ عَلَيْنَا] *، فَقَالَ: «إِنَّ اللَّهَ يُحْدِثُ مِنْ أَمْرِهِ مَا يَشَاءُ، وَقَدْ أَحْدَثَ أَنْ لَا نَتَكَلَّمَ فِي الصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2241)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা (ইসলামের প্রথম দিকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, অতঃপর তিনি আমাদের সালামের জবাব দিতেন। -অর্থাৎ সালাতের মধ্যেই- তারপর যখন আমরা নাজাসীর কাছ থেকে ফিরে আসি, তখন আমি তাঁর কাছে যাই এসময় তিনি সালাত আদায় করছিলেন, অতঃপর আমি তাঁকে সালাম দেই, কিন্তু তিনি সালামের জবাব দেননি। এতে প্রচন্ড অস্থিরতা ও দুশ্চিন্তা আমাকে পেয়ে বসে, অতঃপর আমি বসে তাঁর জন্য অপেক্ষা করি। সালাত শেষ হলে আমি তাঁকে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাতরত ছিলেন, আমি আপনাকে সালাম দেই কিন্তু আপনি আমার সালাম দেননি।(অন্য বর্ণনায় আছে, “আপনি তো আগে আমাদের সালামের জবাব দিতেন!)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন, নতুন বিধান প্রদান করেন। আর তিনি এই বিষয়ে নতুন ফায়সালা দিয়েছেন। সেটা হলো: “আমরা সালাতে কথা বলবো না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; হুমাইদী: ৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৫৯৪; নাসাঈ: ৩/১৯; তাবারানী আল কাবীর: ১০১২২; সুনান বাইহাকী: ২/৩৫৬; বাগাবী: ৭২৩; আত তায়ালিসী: ২৪৫; আবূ দাঊদ: ৯২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৩-৭৪; সহীহ আল বুখারী: ১১৯৯; সহীহ মুসলিম: ৫৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله. * [وَفِي رِوَايَة: إِنَّكَ كُنتَ تَرُدُّ عَلَيْنَا] قال الناشر: سقطت من «طبعة المؤسسة»، واستدركها الشيخ بخطه. تنبيه!! ما بين المعقوفين زيادة من «طبعة باوزير» - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وانظر ما قبله.
2245 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: كُنَّا فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَلِّمُ أَحَدُنَا صَاحِبَهُ فِي الصَّلَاةِ فِي حَاجَتِهِ، حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238]، [ص:18] فَأُمِرْنَا حِينَئِذٍ بِالسُّكُوتِ.
رقم طبعة با وزير = (2242) [ص:19] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذِهِ اللَّفْظَةُ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ: كُنَّا فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَلِّمُ أَحَدُنَا صَاحِبَهُ فِي الصَّلَاةِ، قَدْ تُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ نَسْخَ الْكَلَامِ فِي الصَّلَاةِ كَانَ بِالْمَدِينَةِ، لِأَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ مِنَ الْأَنْصَارِ، وَلَيْسَ كَذَلِكَ، لِأَنَّ نَسْخَ الْكَلَامِ فِي الصَّلَاةِ كَانَ بِمَكَّةَ عِنْدَ رُجُوعِ ابْنِ مَسْعُودٍ وَأَصْحَابِهِ مِنْ أَرْضِ الْحَبَشَةِ [ص:20] وَلِخَبَرِ زَيْدِ بْنِ أَرْقَمَ مَعْنَيَانِ أَحَدُهُمَا: أَنَّهُ الْمُحْتَمِلُ أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ حَكَى إِسْلَامَ الْأَنْصَارِ قَبْلَ قُدُومِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ حَيْثُ كَانَ مُصْعَبُ بْنُ [ص:21] عُمَيْرٍ يُعَلِّمُهُمُ الْقُرْآنَ وَأَحْكَامَ الدِّينِ، وَحِينَئِذٍ كَانَ الْكَلَامُ مُبَاحًا فِي الصَّلَاةِ بِمَكَّةَ وَالْمَدِينَةِ سَوَاءٌ، فَكَانَ بِالْمَدِينَةِ مَنْ أَسْلَمَ مِنَ الْأَنْصَارِ قَبْلَ قُدُومِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ يُكَلِّمُ أَحَدُهُمْ صَاحِبَهُ فِي الصَّلَاةِ قَبْلَ نَسْخِ الْكَلَامِ فِيهَا، فَحَكَى زَيْدُ بْنُ أَرْقَمَ صَلَاتَهُمْ فِي تِلْكَ الْأَيَّامِ، لَا أَنَّ نَسْخَ الْكَلَامِ فِي الصَّلَاةِ كَانَ بِالْمَدِينَةِ، وَالْمَعْنَى الثَّانِي: أَنَّهُ أَرَادَ بِهَذِهِ اللَّفْظَةِ الْأَنْصَارَ وَغَيْرَهُمُ الَّذِينَ كَانُوا يَفْعَلُونَ ذَلِكَ قَبْلَ نَسْخِ الْكَلَامِ فِي الصَّلَاةِ عَلَى مَا يَقُولُ الْقَائِلُ فِي لُغَتِهِ، فَقُلْنَا: كَذَا يُرِيدُ بِهِ بَعْضَ الْقَوْمِ الَّذِينَ فَعَلُوا لَا الْكُلَّ». [5: 19]
যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় (ইসলামের প্রথম দিকে) আমরা সালাতে প্রয়োজনে নিজ সঙ্গীর সাথে কথা বলতাম। অতঃপর এই আয়াত নাযিল হয়, (তোমরা সালাতসমূহের ব্যাপারে বিশেষত মধ্যবর্তী সালাতের ব্যাপারে যত্নবান হও। আর তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও।–সূরা আল বাকারা: ২৩৮।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় (ইসলামের প্রথম দিকে) আমরা সালাতে প্রয়োজনে নিজ সঙ্গীর সাথে কথা বলতাম” এই হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, সালাতে কথা বলার বিষয়টি হয়তো মদীনায় রহিত হয়েছে, কেননা যাইদ বিন আরকাম আনসারী সাহাবী ছিলেন। আসলে ব্যাপারটি তেমন নয়, কেননা সালাতে কথা বলা রহিত হয়েছিল মক্কায়, যখন আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর সঙ্গীসহ হাবশা থেকে ফিরে আসেন। আর যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের দুটো অর্থ হতে পারে।” প্রথমত: হতে পারে যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় আগমনের পূর্বের আনসার সাহাবীদের ইসলাম পালনের বিবরণ দিয়েছেন। কেননা এই সময়ে মুস‘আব বিন উমাইর রাদ্বিয়াল্লাহু আনহু আনসারী সাহাবীদেরকে কুরআন ও দ্বীনের বিধি-বিধান শিক্ষা দিতেন। এই সময়ে মক্কা-মদীনা উভয় জায়গায় সালাতে কথা বলা সমানভাবে বৈধ ছিল। কাজেই রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় আগমনের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, সালাতে কথা রহিত হওয়ার আগে তারা সালাতে তাদের সঙ্গীর সাথে কথা বলতেন; এটা উদ্দেশ্য নয় যে, সালাতে কথা বলা রহিত হওয়ার বিধান মদীনায় হয়েছে। দ্বিতীয় অর্থ: তিনি এই কথা দ্বারা আনসার ও অন্যান্যদের বুঝিয়েছেন; যারা সালাতে কথা বলা রহিত হওয়ার আগে এমনটা করতেন। যেমন: কোন ব্যক্তি স্বীয় ভাষায় বলে: অতঃপর আমরা এরকম বলি।” এর দ্বারা কিছু লোক উদ্দেশ্য, যারা সরাসরি কাজটি সম্পাদন করেছে; এরকম কথা দ্বারা সবাইকে উদ্দেশ্য নেওয়া না।”
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬৮; সহীহ মুসলিম: ৫৩৯; আবূ দাঊদ: ৯৪৯; তিরমিযী: ৪০৫; তাবারানী আল কাবীর: ৫০৬৩; সুনান বাইহাকী: ২/২৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (875): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: اسمه سعد بن إياس، وعبد الله: هو ابن المبارك.
2246 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى الْقَطَّانِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي الْحَارِثُ بْنُ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، [ص:22] عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: «كَانَ الرَّجُلُ يُكَلِّمُ صَاحِبَهُ فِي الصَّلَاةِ بِالْحَاجَةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى نَزَلَتْ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ} [البقرة: 238]» الْآيَةَ. [5: 19]
رقم طبعة با وزير = (2243)
যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় (ইসলামের প্রথম দিকে) লোকজন সালাতে প্রয়োজনে নিজ সঙ্গীর সাথে কথা বলতেন। অতঃপর এই আয়াত নাযিল হয়, (তোমরা সালাতসমূহের ব্যাপারে বিশেষত মধ্যবর্তী সালাতের ব্যাপারে যত্নবান হও। আর তোমরা আল্লাহর জন্য বিনীত দাঁড়াও।–সূরা আল বাকারা: ২৩৮।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬৮; সহীহ মুসলিম: ৫৩৯; আবূ দাঊদ: ৯৪৯; তিরমিযী: ৪০৫; তাবারানী আল কাবীর: ৫০৬৩; সুনান বাইহাকী: ২/২৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير مسدد فمن رجال البخاري. تنبيه!! الصواب إسناده صحيح على شرط البخاري، وهذا خطأ في إدخال البيانات وليس من الشيخ شعيب لأنه قال بإثره: «رجاله ثقات رجال الشيخين غير مسدد فمن رجال البخاري». - مدخل بيانات الشاملة -.
2247 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي هِلَالُ بْنُ أَبِي مَيْمُونَةَ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَسَارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ الْحَكَمِ السُّلَمِيُّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا حَدِيثَ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ فَجَاءَ اللَّهُ بِالْإِسْلَامِ، وَإِنَّ رِجَالًا مِنَّا يَتَطَيَّرُونَ، قَالَ: «ذَلِكَ شَيْءٌ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ، وَلَا يَضُرُّهُمْ» [ص:23] قُلْتُ: وَرِجَالًا مِنَّا يَأْتُونَ الْكَهَنَةَ؟ قَالَ: «فَلَا تَأْتُوهُمْ». قُلْتُ: وَرِجَالًا مِنَّا يَخُطُّونَ؟ قَالَ: «قَدْ كَانَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ يَخُطُّ، فَمَنْ وَافَقَ خَطَّهُ فَذَاكَ» قَالَ: ثُمَّ بَيْنَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فَقُلْتُ: يَرْحَمُكَ اللَّهُ، فَحَدَّقَنِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ، فَقُلْتُ: وَاثُكْلَ أُمَّاهُ، مَا لَكُمْ تَنْظُرُونَ إِلَيَّ؟ قَالَ: فَضَرَبَ الْقَوْمُ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، قَالَ: فَلَمَّا رَأَيْتُهُمْ يُسَكِّتُونِي سَكَتُّ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاتِهِ دَعَانِي، فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ، وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، وَاللَّهِ مَا ضَرَبَنِي، وَلَا كَهَرَنِي، وَلَا سَبَّنِي، وَلَكِنْ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ صَلَاتَنَا هَذِهِ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَتِلَاوَةُ الْقُرْآنِ» قَالَ: وَأَطْلَقْتُ غُنَيْمَةً لِي تَرْعَاهَا جَارِيَةٌ لِي قِبَلَ أُحُدٍ وَالْجَوَّانِيَّةِ، فَوَجَدْتُ الذِّئْبَ قَدْ ذَهَبَ مِنْهَا بِشَاةٍ، وَأَنَا رَجُلٌ مِنْ بَنِي آدَمَ آسَفُ كَمَا يَأْسَفُونَ، وَأَغْضَبُ كَمَا يَغْضَبُونَ، فَصَكَكْتُهَا صَكَّةً، فَأَخْبَرْتُ بِذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَظَّمَ عَلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَعْلَمُ أَنَّهَا مُؤْمِنَةٌ لَأَعْتَقْتُهَا، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتِنِي بِهَا»، فَجِئْتُ بِهَا، فَقَالَ: «أَيْنَ اللَّهُ؟ » قَالَتْ: فِي السَّمَاءِ، قَالَ: «مَنْ [ص:24] أَنَا؟ » قَالَتْ: أَنْتَ رَسُولُ اللَّهِ، قَالَ: «إِنَّهَا مُؤْمِنَةٌ، فَأَعْتِقْهَا». [5: 19]
رقم طبعة با وزير = (2244)
মু‘আবিয়া বিন হাকাম আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আগেও আমরা মুশরিক ছিলাম। অতঃপর আল্লাহ আমাদের কাছে ইসলাম নিয়ে আসেন। আমাদের মাঝে কিছুলোক শুভ-অশুভ বিশ্বাস করে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা এমন একটা জিনিস যা তারা অন্তরে অনুভব করে। এটা তাদের কোন ক্ষতি করবে না।” আমি বললাম, “আমাদের মধ্যে কিছু লোক গণকের কাছে যায়।” জবাবে তিনি বলেন, “তোমরা তাদের কাছে যাবে না।” আমি বললাম, “আমাদের মাঝে কিছু লোক আছে, যারা দাগ কাটে (আর এর মাধ্যমে তারা শুভাশুভ নির্ণয় করে)।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “একজন নাবী আলাইহিস সালাম দাগ কাটতেন। কাজেই যার দাগ কাটা তাঁর সাথে মিলে যায়, সেটা ঠিক আছে।” তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে আদায় করছিলাম, এমন সময় কওমের মাঝে এক ব্যক্তি হাঁচি দেয়। তখন আমি বলি, “يَرْحَمُكَ اللَّهُ (আল্লাহ আপনার প্রতি রহম করুন), এর ফলে লোকজন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমি তখন বলি, وَاثُكْلَ أُمَّاهُ (হায়! আমার মায়ের দুর্ভোগ!), তোমাদের কী হলো, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছো কেন?” রাবী বলেন, “এতে লোকজন তাদের উরুতে হাত চাপড়াতে থাকে।” রাবী বলেন, “যখন আমি আমি দেখলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন আমি চুপ থাকি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করেন, তখন তিনি আমাকে ডাকেন। আমার বাবা-মা তাঁর জন্য উৎসর্গ হোক। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁর উত্তম কোন শিক্ষক আগে বা পরে কাউকে দেখিনি। আল্লাহর কসম! তিনি আমাকে প্রহার করেননি, ধমক দেননি এবং গালিও দেননি। বরং তিনি আমাকে বলেছেন, “আমাদের এই সালাতে মানুষের কোন কথা বলা সমীচীন নয়। বস্তুত সালাত হলো তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠ (করার জায়গা)।” রাবী বলেন, “আমার কিছু মেষ আমার এক দাসী উহুদ ও জাওওয়ানিয়্যার দিকে চরাতো। একদিন গিয়ে আমি দেখতে পাই যে, একটি নেকড়ে বাগ একটি মেষকে নিয়ে চলে গেছে। আর আমি তো আদম সন্তানের একজন। আমি দুঃখিত হই, যেমন অন্যান্য আদম সন্তান দুঃখিত হয়। আমি রাগান্বিত হই, যেমন অন্যান্য আদম সন্তান রাগান্বিত হয়। ফলে আমি তাকে জোরে চড় লাগিয়ে দেই। অতঃপর আমি ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই। তিনি ব্যাপারটি গুরুতর হিসেবে বিবেচনা করলেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি জানতে পারি যে, সে মু‘মিনা তবে আমি তাকে স্বাধীন করে দিবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি তাকে আমার কাছে নিয়ে আসো।” ফলে আমি তাকে তাঁর কাছে নিয়ে আসি। তখন তিনি বলেন, “আল্লাহ কোথায়?” সে জবাব দেয়, “আসমানে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করেন, “আমি কে?” সে জবাবে বলে, “আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই সে মু‘মিনা, তাকে আজাদ করে দাও।” [1]
[1] সহীহ মুসলিম: ১৭৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৬; সুনান বাইহাকী: ২/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 111 - 113)، «صحيح أبي داود» (862): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم -ولقبه: دحيم- فمن رجال البخاري، وغير صحابي الحديث فقد خرج حديثه مسلم، ولم يخرج له البخاري.
2248 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، وَأَبُو خَلِيفَةَ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا حَدِيثَ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ، فَجَاءَ اللَّهُ بِالْإِسْلَامِ، وَإِنَّ رِجَالًا مِنَّا يَتَطَيَّرُونَ، قَالَ: «ذَلِكَ شَيْءٌ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ، فَلَا يَضُرُّهُمْ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مِنَّا رِجَالٌ يَأْتُونَ الْكَهَنَةَ، قَالَ: «فَلَا تَأْتُوهُمْ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رِجَالٌ مِنَّا يَخُطُّونَ، قَالَ: «كَانَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ يَخُطُّ، فَمَنْ وَافَقَ خَطَّهُ فَذَاكَ» قَالَ: وَبَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فَقُلْتُ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَحَدَّقَنِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ، فَقُلْتُ: وَاثُكْلَ أُمَّيَاهُ، مَا لَكُمْ تَنْظُرُونَ إِلَيَّ؟ فَضَرَبَ الْقَوْمُ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لِكَيْ أَسْكُتَ سَكَتُّ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَانِي، فَبِأَبِي هُوَ وَأُمِّي، مَا رَأَيْتُ مُعَلِّمًا قَطُّ قَبْلَهُ، وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، وَاللَّهِ مَا ضَرَبَنِي، وَلَا كَهَرَنِي، وَلَا شَتَمَنِي، وَلَكِنْ قَالَ: «إِنَّ صَلَاتَنَا هَذِهِ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هِيَ التَّكْبِيرُ، وَالتَّسْبِيحُ، وَتِلَاوَةُ الْقُرْآنِ». [2: 101]
رقم طبعة با وزير = (2245)
মু‘আবিয়া বিন হাকাম আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আগেও আমরা মুশরিক ছিলাম। অতঃপর আল্লাহ আমাদের কাছে ইসলাম নিয়ে আসেন। আমাদের মাঝে কিছুলোক শুভ-অশুভ বিশ্বাস করে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা এমন একটা জিনিস যা তারা অন্তরে অনুভব করে। এটা তাদের কোন ক্ষতি করবে না।” আমি বললাম, “আমাদের মধ্যে কিছু লোক গণকের কাছে যায়।” জবাবে তিনি বলেন, “তোমরা তাদের কাছে যাবে না।” আমি বললাম, “আমাদের মাঝে কিছু লোক আছে, যারা দাগ কাটে (আর এর মাধ্যমে তারা শুভাশুভ নির্ণয় করে)।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “একজন নাবী আলাইহিস সালাম দাগ কাটতেন। কাজেই যার দাগ কাটা তাঁর সাথে মিলে যায়, সেটা ঠিক আছে।” তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে আদায় করছিলাম, এমন সময় কওমের মাঝে এক ব্যক্তি হাঁচি দেয়। তখন আমি বলি, “يَرْحَمُكَ اللَّهُ (আল্লাহ আপনার প্রতি রহম করুন), এর ফলে লোকজন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমি তখন বলি, وَاثُكْلَ أُمَّاهُ (হায়! আমার মায়ের দুর্ভোগ!), তোমাদের কী হলো, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছো কেন?” রাবী বলেন, “এতে লোকজন তাদের উরুতে হাত চাপড়াতে থাকে।” রাবী বলেন, “যখন আমি আমি দেখলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন আমি চুপ থাকি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করেন, তখন তিনি আমাকে ডাকেন। আমার বাবা-মা তাঁর জন্য উৎসর্গ হোক। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁর উত্তম কোন শিক্ষক আগে বা পরে কাউকে দেখিনি। আল্লাহর কসম! তিনি আমাকে প্রহার করেননি, ধমক দেননি এবং গালিও দেননি বরং তিনি আমাকে বলেছেন, “আমাদের এই সালাতে মানুষের কোন কথা বলা সমীচীন নয়। বস্তুত সালাত হলো তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠ (করার জায়গা)।”[1]
[1] সহীহ মুসলিম: ১৭৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৬; সুনান বাইহাকী: ২/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن خزيمة: هو محمد بن إسحاق، وأبو خليفة: هو الفضل بن الحباب، ويحيى القطان: هو يحيى بن سعيد بن فروخ، وحجاج الصواف: اسمه حجاج بن أبي عثمان الصواف، وانظر ما قبله.
2249 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، [ص:26] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَ مِنَ اثْنَتَيْنِ مِنْ صَلَاةِ الْعَشِيِّ، فَقَامَ إِلَيْهِ ذُو الْيَدَيْنِ، فَقَالَ: أَقُصِرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ»، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ؟ » قَالُوا: نَعَمْ، فَأَتَمَّ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ. [2: 101]
رقم طبعة با وزير = (2246) قَالَ أَبُو حَاتِمٍ: «هَذَا خَبَرٌ أَوْهَمَ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ هَذِهِ الصَّلَاةَ كَانَتْ حَيْثُ كَانَ الْكَلَامُ مُبَاحًا فِي الصَّلَاةِ، ثُمَّ نُسِخَ هَذَا الْخَبَرُ بِتَحْرِيمِ الْكَلَامِ فِي الصَّلَاةِ، وَلَيْسَ كَذَلِكَ، لِأَنَّ نَسْخَ الْكَلَامِ فِي الصَّلَاةِ كَانَ بِمَكَّةَ عِنْدَ رُجُوعِ ابْنِ مَسْعُودٍ مِنْ أَرْضِ الْحَبَشَةِ، وَذَلِكَ قَبْلَ الْهِجْرَةِ بِثَلَاثِ سِنِينَ، وَرَاوِي هَذَا الْخَبَرِ أَبُو هُرَيْرَةَ، وَأَبُو هُرَيْرَةَ أَسْلَمَ سَنَةَ خَيْبَرَ سَنَةَ سَبْعٍ مِنَ الْهِجْرَةِ، [ص:27] فَذَلِكَ مَا وَصَفْتُ، عَلَى أَنَّ قِصَّةَ ذِي الْيَدَيْنِ كَانَ بَعْدَ نَسْخِ الْكَلَامِ فِي الصَّلَاةِ بِعَشْرِ سِنِينَ سَوَاءٌ، فَكَيْفَ يَكُونُ الْخَبَرُ الْمُتَأَخِّرِ مَنْسُوخًا بِالْخَبَرِ الْمُتَقَدِّمِ».
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতের সালাতে দুই রাকা‘আত পড়ে সালাম ফেরান। তখন যুলইয়াদাইন সাহাবী তাঁর উদ্দেশ্যে দাঁড়িয়ে যান এবং বলেন, “সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এর কোনটাই হয়নি।” তারপর তিনি লোকদের মুখোমুখী হন এবং বলেন, “যুলইয়াদাইন যা বলছে, ব্যাপারটা কি এমনই?” লোকজন বললেন, “জ্বী, হ্যাঁ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সালাত পূর্ণ করেন তারপর সালাম ফেরান অতঃপর দুটি সাহু সাজদা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, এটা হয়তো সে সময়ের সালাত ছিল, যখন সালাতে কথা বলা বৈধ ছিল, তারপর সেটা রহিত করা হয় সালাতে কথা বলা হারাম সম্পর্কিত হাদীসের মাধ্যমে। কিন্তু ব্যাপারটি এমন নয়। কেননা কেননা সালাতে কথা বলা রহিত হয়েছিল মক্কায়, যখন আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু হাবশা থেকে মক্কায় আসেন। এটা হয়েছিল হিজরের তিন বছর আগে। আর এই হাদীসের বর্ণনাকারী হলেন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু, তিনি সপ্তম হিজরীতে খাইবার যুদ্ধের বছরে ইসলাম গ্রহণ করেন। এজন্য আমি বর্ণনা করেছি যে, যুলইয়াদাইনের ঘটনা ঘটেছিল সালাতে কথা বলা রহিত হওয়ার পুরোপুরি ১০ বছর পর। কাজেই আগের হাদীস দিয়ে কিভাবে পরের হাদীস রহিত হতে পারে?”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 130)، «الروض النضير» (1097) «صحيح أبي داود» (923).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2250 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: «كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلَاةِ بِالْحَاجَةِ حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238]، فَأُمِرْنَا بِالسُّكُوتِ». [2: 101]
رقم طبعة با وزير = (2247) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذَا الْخَبَرُ يُوهِمُ مَنْ لَمْ يَطْلُبِ الْعِلْمَ مِنْ مَظَانِّهِ أَنَّ نَسْخَ الْكَلَامِ فِي الصَّلَاةِ كَانَ بِالْمَدِينَةِ، وَأَنَّ أَبَا هُرَيْرَةَ لَمْ يَشْهَدْ قِصَّةَ ذِي الْيَدَيْنِ، وَذَاكَ أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ مِنَ الْأَنْصَارِ، وَقَالَ: كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلَاةِ بِالْحَاجَةِ، وَلَيْسَ مِمَّا يَذْهَبُ إِلَيْهِ الْوَاهِمُ فِيهِ فِي شَيْءٍ مِنْهُ، وَذَلِكَ أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ كَانَ مِنَ الْأَنْصَارِ الَّذِينَ أَسْلَمُوا بِالْمَدِينَةِ، وَصَلَّوْا بِهَا قَبْلَ هِجْرَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهَا، وَكَانُوا يُصَلُّونَ بِالْمَدِينَةِ كَمَا يُصَلِّي [ص:28] الْمُسْلِمُونَ بِمَكَّةَ فِي إِبَاحَةِ الْكَلَامِ فِي الصَّلَاةِ لَهُمْ، فَلَمَّا نُسِخَ ذَلِكَ بِمَكَّةَ نُسِخَ كَذَلِكَ بِالْمَدِينَةِ، فَحَكَى زَيْدٌ مَا كَانُوا عَلَيْهِ، لَا أَنَّ زَيْدًا حَكَى مَا لَمْ يَشْهَدْهُ»
যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় (ইসলামের প্রথম দিকে) আমরা সালাতে প্রয়োজনে নিজ সঙ্গীর সাথে কথা বলতাম। অতঃপর এই আয়াত নাযিল হয়, (তোমরা সালাতসমূহের ব্যাপারে বিশেষত মধ্যবর্তী সালাতের ব্যাপারে যত্নবান হও। আর তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও।–সূরা আল বাকারা: ২৩৮।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যে ব্যক্তি যথাযথ স্থান থেকে ইলম অর্জন করেনি, তাকে এই হাদীস কোন কোন এই সংশয়ে ফেলে দেয় যে, সালাতে কথা বলা রহিত করা হয় মাদীনায় আর আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু যুলইয়াদাইনের ঘটনার সময় উপস্থিত ছিলেন না। আর যাইদ বিন আরকাম আনসারী সাহাবী হয়ে বলেছেন, “আমরা প্রয়োজনে সালাতে কথা বলতাম।” এই সংশয়গ্রস্থ ব্যক্তি যে মত পোষন করেছে, ব্যাপারটি মোটেও তেমন নয়। কারণ যাইদ বিন আরকাম এমন আনসারী সাহাবী ছিলেন, যারা মদীনায় ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদীনায় আগমন করার আগে সেখানে সালাত আদায় করেছেন। সালাতে কথা বলা বৈধতার বিষয়ে তারা মদীনায় সেভাবে সালাত আদায় করতেন, মক্কার মুসলিমগণ যেভাবে সালাত আদায় করতেন। কাজেই কথা বলা যখন মক্কায় রহিত হয়, তখন তা মদীনাতেও রহিত হয়। কাজেই তারা যেই অবস্থায় ছিলেন, যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু সেটাই বর্ণনা করেছেন; বিষয়টি এমন নয় যে, যা তিনি দেখেননি, তা বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬৮; সহীহ মুসলিম: ৫৩৯; আবূ দাঊদ: ৯৪৯; তিরমিযী: ৪০৫; তাবারানী আল কাবীর: ৫০৬৩; সুনান বাইহাকী: ২/২৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2242). تنبيه!! رقم (2242) = (2245) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2251 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [2: 101]
رقم طبعة با وزير = (2248)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করেন...।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১২১; সহীহ আল বুখারী: ৭১৪; আবূ দাঊদ: ১০০৯; তিরমিযী: ৩৯৯; নাসাঈ: ৩/২২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৪৪; সুনান বাইহাকী: ২/৩৫৬; সহীহ মুসলিম: ৫৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2246). تنبيه!! رقم (2246) = (2249) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو في «الموطأ» برواية الليثي 1/ 94، وبرقم (137) برواية محمد بن الحسن، وفيهما: صلى رسول الله صلى الله عليه وسلم صلاة العصر، وليس فيهما: صلى لنا، وهي في المصادر المخرج منها عن مالك سوى عبد الرزاق وإحدى روايتي البيهقي.