সহীহ ইবনু হিব্বান
2292 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَوَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2289)
উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে এক কাপড়ে সালাত আদায় করেছেন। এসময় তিনি কাপড়ের দুই প্রান্ত কাঁধের উপর রেখেছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৬; সহীহ মুসলিম: ৫১৭; ইবনু মাজাহ: ১০৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৫; নাসাঈ: ২/৭০; বাগাবী: ৫১২-৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، يعقوب بن حميد صدوق لا بأس به، وباقي السند رجاله رجال الشيخين، ابن أبي حازم: هو عبد العزيز بن أبي حازم سلمة بن دينار.
2293 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:71] عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، «أَنَّهُ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآهُ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2290)
উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন, অতঃপর তিনি তাঁকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছেন। এসময় তিনি কাপড়ের দুই প্রান্ত কাঁধের উপর বিপরীতভাবে অর্থাৎ ডান প্রান্ত বাম কাধের উপর আর বাম প্রান্ত ডান কাঁধের উপর রেখেছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৬; সহীহ মুসলিম: ৫১৭; ইবনু মাজাহ: ১০৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৫; নাসাঈ: ২/৭০; বাগাবী: ৫১২-৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
2294 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَكُونُ فِي الصَّيْدِ فَأُصَلِّي وَلَيْسَ عَلَيَّ إِلَّا قَمِيصٌ وَاحِدٌ، قَالَ: «فَازْرُرْهُ وَلَوْ بِشَوْكَةٍ». [4: 3]
رقم طبعة با وزير = (2291)
সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি শিকারে থাকি অতঃপর আমি সালাত আদায় করি কিন্তু সে সময় আমার একটি জামা ছাড়া আর কোন কাপড় থাকে না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি একটি কাঁটা দিয়ে হলেও তার মাধ্যমে বোতাম লাগিয়ে নিবে।”[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৩-৬৪; আবূ দাঊদ: ৬৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৭; হাকিম: ১/২৫০; বাগাবী: ৫১৭; মুসনাদ আহমাদ: ৪/৪৯; নাসাঈ: ২/৭০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (643).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، موسى بن إبراهيم ذكره البخاري في «تاريخه» 7/ 279، وروى عنه عبد الرحمن بن أبي الموال، وعطاف بن خالد، وعبد العزيز الدراوردي، وذكره المؤلف في «الثقات» وأخرج ابن خزيمة حديثه في «صحيحه»، وقال ابن المديني: وسط، وباقي رجاله ثقات.
2295 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ [ص:73] فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ». [4: 33]
رقم طبعة با وزير = (2292)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে বলেন, “তুমি আবূ হুরাইরাকে চিন কি? তিনি এক কাপড়ে সালাত আদায় করেন অথচ তার কাপড় আলনাতে রাখা আছে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৮; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯-৭০; সুনান বাইহাকী: ২/২৩৬-২৩৭; বাগাবী: ৫১১; মুসনাদ আহমাদ: ২/২৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (636)، «الروض النضير» (1069 و 1092): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2296 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُصَلِّي أَحَدُنَا فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ»، فَقَالَ أَبُو هُرَيْرَةَ لِلَّذِي سَأَلَهُ: «أَتَعْرِفُ أَبَا هُرَيْرَةَ، هُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ». [4: 33]
رقم طبعة با وزير = (2293)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে বলেন, “তুমি আবূ হুরাইরাকে চিন কি? তিনি এক কাপড়ে সালাত আদায় করেন অথচ তার কাপড় আলনাতে রাখা আছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৩৮-২৩৯; হুমাইদী: ৯৩৭; ইবনু মাজাহ: ১০৪৭; ইবনুল জারূদ: ১৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1069 و 1092)، «صحيح أبي داود» (636): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2297 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الطَّاحِيُّ الْعَابِدُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا تَرَى فِي الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ». [4: 33]
رقم طبعة با وزير = (2294)
কাইস বিন তালক তার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা বর্ণনা করেছেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “এক কাপড়ে সালাত আদায় করার ব্যাপারে আপনার অভিমত কী?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২২; আবূ দাঊদ: ৬২৯; আত তায়ালিসী: ১০৯৮; তাবারানী: ৮২৪৫; তাহাবী: ১/৩৭৯; সুনান বাইহাকী: ২/২৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (640).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
2298 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، وَأَيُّوبُ، وَحَبِيبُ بْنُ الشَّهِيدِ، وَهِشَامٌ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ، فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ» فَلَمَّا كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: «إِذَا وَسَّعَ اللَّهُ فَوَسِّعُوا، رَجُلٌ جَمَعَ عَلَيْهِ ثِيَابَهُ، صَلَّى فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ». [4: 33] قَالَ هِشَامٌ: وَأَحْسَبُهُ قَالَ: «وَتُبَّانٍ»
رقم طبعة با وزير = (2295)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” অতঃপর উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি বলেন, “যখন আল্লাহ প্রশস্ততা দান করেছেন, তখন তোমরাও প্রশস্ততা অবলম্বন করো। একজন ব্যক্তি তার কাপড়ের মাঝে সমন্নয় করবে। সে সালাত আদায় করবে একটি লুঙ্গি ও একটি চাদরে, একটি লুঙ্গি ও একটি জামায়, একটি লুঙ্গি ও একটি আলখিল্লায়, একটি পাজামায় ও একটি চাদরে, একটি পাজামা ও একটি চাদরে, একটি পাজামা ও জামায়, একটি পাজামা ও একটি আলখিল্লায়।” হিশাম রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি জাঙ্গিয়ার কথাও বলেছেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৬৫; দারাকুতনী: ১/২৮২; মুসনাদ আহমাদ: ২/২৩০; সহীহ মুসলিম: ৫১৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফাহ: ৫৭৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» (5746): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، أيوب: هو ابن أبي تميمة السختياني، وهشام: هو ابن حسان القردوسي.
2299 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى فِي ثَوْبٍ فَلْيَعْطِفْ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2296)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করবে, সে যেন তা নিজের উপর জড়িয়ে নেয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ عن أبي هريرة - بنحوه -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن يحيى القطعي وأبي الزيد، فمن رجال مسلم، محمد بن بكر: هو ابن عثمان البرساني.
2300 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ فَضَالَةَ الشَّعِيرِيُّ بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا [ص:77] مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، قَالَ: صَلَّى بِنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ، وَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّاهَا كَذَلِكَ». [4: 33]
رقم طبعة با وزير = (2297)
আবুয যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা আমাদের নিয়ে এক কাপড়ে সালাত আদায় করেন এমন অবস্থায় যে, তিনি তার চাদরের দুই প্রান্ত বিপরীতভাবে দুই কাঁধের উপর দিয়েছিলেন এবং তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে সালাত আদায় করেছেন।”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ২২৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو عاصم: هو الضحاك بن مخلد النبيل.
2301 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزُرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، فَيُقَالُ لِلنِّسَاءِ: «لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ». [4: 50]
رقم طبعة با وزير = (2298)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ তাদের লূঙ্গি শিশুদের মতো কাঁধের উপর গিরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন। তখন নারীদের বলা হতো, “তোমরা সাজদা থেকে মাথা উত্তোলন করবে না, যতক্ষন না পুরুষরা সোজাভাবে বসে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৬৩; নাসাঈ: ২/৭০; সহীহ আল বুখারী: ৩৬২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; সহীহ মুসলিম: ৪৪১; আবূ দাঊদ: ৬৩০; তাবারানী: ৫৯৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (641): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سفيان: هو الثوري، وأبو حازم: هو سلمة بن دينار الأعرج.
2302 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ». [5: 8]
رقم طبعة با وزير = (2299)
উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এক কাপড় জড়িয়ে সালাত আদায় করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৬; সহীহ মুসলিম: ৫১৭; ইবনু মাজাহ: ১০৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৫; নাসাঈ: ২/৭০; বাগাবী: ৫১২-৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (639): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2291) و (2292) و (2293).
2303 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ فَقَالَ: «لِيَتَوَشَّحْ بِهِ، ثُمَّ لِيُصَلِّ فِيهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2300)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, “সে কাপড় তাওয়াশ্শুহ[1] করে নিবে তারপর তাতে সালাত আদায় করবে।”[2]
[1] ‘‘তাওয়াশশুহ হলো কাপড়ের এক প্রান্ত বাম হাতের নিচ দিয়ে ডান কাঁধের উপর রাখবে আর আরেক প্রান্ত ডান হাতের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখবে অতঃপর দুই প্রান্ত বুকের উপর নিয়ে বাধবে।” –অনুবাদক।
[2] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪০; সহীহ আল বুখারী: ৩৫৮; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯-৭০; সুনান বাইহাকী: ২/২৩৬-২৩৭; বাগাবী: ৫১১; মুসনাদ আহমাদ: ২/২৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر الحديث (2292). تنبيه!! رقم (2292) = (2295) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم: هو الملقب بدُحيم، وهو ثقة من رجال البخاري، ومن فوقه ثقات من رجال الشيخين.
2304 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ عَلَى عَاتِقِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2301)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এক কাপড়ে সালাত আদায় করবে, তখন সে যেন কাপড়ের দুই প্রান্তকে বিপরীতভাবে দুই কাঁধের উপর (অর্থাৎ ডান প্রান্তকে বাম কাঁধের উপর আর বাম প্রান্তকে ডান কাঁধের উপর) রাখে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৭৪; মুসনাদ আহমাদ: ২/২৬৬; আবূ দাঊদ: ৬২৭; তাহাবী: ১/৩৮১; সহীহ আল বুখারী: ৩৬০; বাগাবী: ৫১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (638): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2305 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ أَتَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ جَابِرٌ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ [ص:80] اشْتَمَلْتُ بِهِ، وَصَلَّيْتُ إِلَى جَنْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ؟ » فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «يَا جَابِرُ، مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ؟ » فَقُلْتُ: كَانَ ثَوْبًا وَاحِدًا ضَيِّقًا، فَقَالَ: «إِذَا صَلَّيْتَ وَعَلَيْكَ ثَوْبٌ وَاحِدٌ، فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ». [1: 78]
رقم طبعة با وزير = (2302)
সা‘ঈদ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা কাছে আসেন, তখন জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি একবার এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলাম। অতঃপর একরাতে আমি আমার কোন এক প্রয়োজনে তাঁর কাছে আসি এবং তাঁকে আমি সালাত আদায়রত অবস্থায় দেখতে পাই। এসময় আমার পরিধানে একটি কাপড় ছিল, অতঃপর আমি তা কাঁধে জড়িয়ে নেই এবং তাঁর পাশে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরান, তখন তিনি বলেন, “হে জাবির, কী খবর?” অতঃপর আমি আমি আমার বৃত্তান্ত তাঁকে জানাই।” তারপর তিনি বলেন, “হে জাবির, এটা কেমন ইশতেমাল, যাতে আমি তোমাকে (সালাত আদায় করতে) দেখলাম?” আমি বললাম, “আমার একটাই অপ্রশস্ত কাপড় ছিল!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তুমি এক কাপড়ে সালাত আদায় করবে, যদি কাপড়টি প্রশস্ত হয়, তাহলে তা ঘাড়সহ শরীরে জড়িয়ে নিবে আর যদি কাপড়টি অপ্রশস্ত হয়, তাহলে তা লূঙ্গি হিসেবে পরিধান করে নিবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৬৭; সহীহ আল বুখারী: ৩৬১; সহীহ মুসলিম: ৩০১০; আবূ দাঊদ: ৬৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (644): م، خ مختصرا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، فليح- وهو ابن سليمان الخزاعي- فيه كلام، مع أنه من رجال الشيخين، وباقي رجال السند ثقات على شرط الصحيح.
2306 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: [ص:81] حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ الْأَحْوَلُ، وَأَيُّوبُ، وَحَبِيبُ بْنُ الشَّهِيدِ، وَهِشَامٌ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ، فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ» فَلَمَّا كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ: «إِذَا وَسَّعَ اللَّهُ فَوَسِّعُوا، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ فَصَلَّى الرَّجُلُ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ» *. قَالَ هِشَامٌ نَحْسَبُهُ قَالَ: «وَتُبَّانٍ». [3: 65]
رقم طبعة با وزير = (2302/م)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তোমাদের প্রত্যেকেই দুটো কাপড় পায় কি?” অতঃপর উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি বলেন, “যখন আল্লাহ প্রশস্ততা দান করেছেন, তখন তোমরাও প্রশস্ততা অবলম্বন করো। একজন ব্যক্তি তার কাপড়ের মাঝে সমন্নয় করবে। সে সালাত আদায় করবে একটি লুঙ্গি ও একটি চাদরে, একটি লুঙ্গি ও একটি জামায়, একটি লুঙ্গি ও একটি আলখিল্লায়, একটি পাজামায় ও একটি চাদরে, একটি পাজামা ও একটি চাদরে, একটি পাজামা ও জামায়, একটি পাজামা ও একটি আলখিল্লায়।” হিশাম রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি জাঙ্গিয়ার কথাও বলেছেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৬৫; দারাকুতনী: ১/২৮২; মুসনাদ আহমাদ: ২/২৩০; সহীহ মুসলিম: ৫১৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফাহ: ৫৭৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» (5746): خ. *قال الناشر: سقط هذا الحديث من «الأصل»، وهو مُكرّر سندا ومتنا برقم (2295)، إِلاَّ أَنَّ الباب ورقم «التقاسيم والأنواع» مختلفان. تنبيه!! رقم (2295) = (2298) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (2298).
2307 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْعَابِدُ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، «أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآهُ يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2303)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন অতঃপর তিনি তাঁকে চাটাইয়ের উপর সালাত আদায়রত অবস্থায় দেখতে পান, তখন তিনি চাটাইয়ের উপর সাজদাবনত ছিলেন।”[1]
[1] তিরমিযী: ৩৩২; সহীহ মুসলিম: ৫১৯; মুসনাদ আহমাদ: ৩/৫৯; ইবনু মাজাহ: ১০২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৪; সুনান বাইহাকী: ২/৪২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৩০৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم رجاله ثقات رجال الشيخين غير أبي سفيان وهوطلحة بن نافع- فقد قرنه البخاري بآخر واحتج به مسلم، نصر بن عليْ هوالجهضمي، عيسى بن يونس: هو ابن أبي إسحاق السبيعي.
2308 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ » وَنُضِحَ بِسَاطٌ لَنَا، فَصَلَّى عَلَيْهِ. [4: 1]
رقم طبعة با وزير = (2304)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে বলেন, “হে আবূ উমাইর, তোমার পাপিয়া পাখি কী করে?” আমাদের একটি কার্পেট ছিল, তাতে পানি ছিটা দেওয়া হয় এবং তিনি তার উপর সালাত আদায় করেন।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৩৫; মুসনাদ আহমাদ: ৩/১১৯; তিরমিযী: ৩৩৩; সহীহ আল বুখারী: ৬২০৩; সহীহ মুসলিম: ৬৫৯; সুনান বাইহাকী: ৫/২০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২০১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (201): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو التياح: هو يزيد بن حميد الضّبعي.
2309 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللهِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ فَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُمْ. [4: 1]
رقم طبعة با وزير = (2305)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারী এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যান অতঃপর তিনি তাদের কাছে খাবার গ্রহণ করেন। অতঃপর যখন তিনি বের হওয়ার জন্য উদ্যত হন, তখন তাঁর নির্দেশক্রমে ঘরের এক কোণে তাঁর জন্য চাটাইয়ে পানি ছিটা দেওয়া হয়। তারপর তিনি তার উপর সালাত আদায় করেন এবং তাদের জন্য দু‘আ করেন।”[1]
[1] সহীহ আল বুখারী, আল আদাব: ৬০৮০; বাগাবী: ৩০০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আল বুখারী: ৬০৮০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6080).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير سوار العنبري وهو ثقة.
2310 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، [ص:85] عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ». [5: 10]
رقم طبعة با وزير = (2306)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইর (যার উপর শুধু মুখ ও হাত রাখা যায়) উপর সালাত আদায় করতেন।”[1]
[1] আবূ ইয়ালা: ২৩৫৭; মুসনাদ আহমাদ: ১/২৬৭; সুনান বাইহাকী: ২/৪২১; তিরমিযী: ৩৩১; মুসনাদ আহমাদ: ১/২৩২;; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৫; সুনান বাইহাকী: ২/৪৩৬-৪৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (87).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد، أبو الأحوص: هو سلام بن سليم، وسماك: وهو ابنُ حرب، حسن الحديث إلا أن في روايته عن عكرمة اضطراباً، وباقي رجاله ثقات.
2311 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ». [4: 1]
رقم طبعة با وزير = (2307)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইর (যার উপর শুধু মুখ ও হাত রাখা যায়) উপর সালাত আদায় করতেন।”[1]
[1] আবূ ইয়ালা: ২৩৫৭; মুসনাদ আহমাদ: ১/২৬৭; সুনান বাইহাকী: ২/৪২১; তিরমিযী: ৩৩১; মুসনাদ আহমাদ: ১/২৩২;; সহীহ ইবনু খুযাইমাহ: ১০০৫; সুনান বাইহাকী: ২/৪৩৬-৪৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.