হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2392)


2392 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، [ص:152] حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ، فَإِنَّهُ يَقْطَعُ صَلَاتَهُ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدِ»، قَالَ: قُلْتُ: يَا أَبَا ذَرٍّ، فَمَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا سَأَلْتَنِي عَنْهُ، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2385)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মুসল্লী ব্যক্তির সামনে হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) না থাকবে, তখন নারী, গাধা ও কালো কুকুর সালাতকে বিনষ্ট করে দিবে ।” রাবী বলেন, “আমি বললাম, হে আবূ যার গিফারী, সাদা, হলূদ রং বাদ দিয়ে কালো রঙের কী হলো?” জবাবে তিনি বলেন, “ভাতিজা, তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো, আমি তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেছিলেন, “কালো কুকুর হলো শয়তান।”[1]



[1] দারেমী: ১/৩২৯; তাবারানী আস সাগীর: ১১৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৪৮; তাবারানী আল কাবীর: ১৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2393)


2393 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ فَأَرْسَلْتُ الْأَتَانَ [ص:153] تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ». [3: 61]
رقم طبعة با وزير = (2386)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একটি গাধীর উপর আরোহন করে আসি, সেসময় আমি প্রায় যৌবনে পৌঁছেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। অতঃপর এক কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করে গাধী থেকে নামি এবং গাধীটাকে ঘাস চড়ে খাওয়ার জন্য ছেড়ে দেই। তারপর আমি কাতারে প্রবেশ করি। কিন্তু কেউ আমার এই কাজের প্রতিবাদ করেননি।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৪৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৫-১৫৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৪২; সহীহ আল বুখারী: ৭৬; সহীহ মুসলিম: ৫০৪; আবূ দাঊদ: ৭১৫; আবূ আওয়ানা: ২/৫৫; সুনান বাইহাকী: ২/২৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৮; হুমাইদী: ৪৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৫৯; তিরমিযী: ৩৩৭; নাসাঈ: ২/৬৪; ইবনু মাজাহ: ৯৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (709): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد تقدم برقم (2148).









সহীহ ইবনু হিব্বান (2394)


2394 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْأَبْطَحِ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ مِنْ أَدَمٍ»، قَالَ: فَخَرَجَ بِلَالٌ بِوَضُوئِهِ، فَبَيْنَ نَائِلٍ وَنَاضِحٍ، قَالَ: «فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ»، قَالَ: «فَتَوَضَّأَ وَأَذَّنَ بِلَالٌ، فَجَعَلَ يَتْبَعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا، يَقُولُ يَمِينًا وَشِمَالًا: حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ، ثُمَّ رُكِزَتْ لَهُ عَنَزَةٌ، فَقَامَ فَصَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لَا يَمْنَعُ، ثُمَّ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ [ص:154] حَتَّى رَجَعَ إِلَى الْمَدِينَةِ». [3: 61]
رقم طبعة با وزير = (2387)




আবূ জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি, এসময় তিনি বাতহা নামক স্থানে লাল বর্ণের চামড়ার একটি তাবূতে ছিলেন। রাবী বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূর পানি বের করে আনেন। অতঃপর লোকদের মাঝে কেউ পানি পায়, কেউ ছিটে-ফোটা সামান্য কিছু পায়, এমনকি ছোট কোন ব্যক্তি লোকদের বগলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সেই পানি নেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাল বর্ণের দুটি জামা পরিধান করে বের হন, আমি যেন এখনও তার তাঁর পায়ের নলার শুভ্রতা দেখতে পাচ্ছি। রাবী বলেন, “অতঃপর তিনি ওযূ করেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু এসে আযান দেন এবং তিনি তার মুখকে এদিক-ওদিক ফিরাচ্ছিলেন। রাবী বলেন, “অর্থাৎ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ বলার সময় মুখ ডানে-বামে মুখ ফিরাচ্ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একটি বর্শা গেড়ে দেওয়া হয়, অতঃপর তিনি আসরের দুই রাকা‘আত সালাত আদায় করেন। তার সামনে দিয়ে গাধা, কুকুর অতিক্রম করতে থাকে; সেসবকে কোন রকম বাধা দেওয়া হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা ফিরে আসা পর্যন্ত দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত পড়তে থাকেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1265). تنبيه!! رقم (1265) = (1268) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما سفيان: هو الثوري.









সহীহ ইবনু হিব্বান (2395)


2395 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ مِنْ مِنًى، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا رَجُلَانِ فِي آخِرِ النَّاسِ لَمْ يُصَلِّيَا، فَأُتِيَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟ » قَالَا: يَا رَسُولَ اللَّهِ، كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ». [4: 49]
رقم طبعة با وزير = (2388)




ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জে উপস্থিত ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে মিনায় মাসজিদে খাইফে ফজরের সালাত আদায় করি। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন, যারা জামা‘আতে সালাত আদায় করেননি। অতঃপর তাদেরকে আনা হলো এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপছিল। তিনি তাদের বলেন, “আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদের কিসে বারণ করেছে?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এরকম আর করবে না। যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর জামা‘আত হয় এমন মাসজিদে আসলে তাদের সাথে সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1]



[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 591).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1565).









সহীহ ইবনু হিব্বান (2396)


2396 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، [ص:156] عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ جَالِسًا بِالْبَلَاطِ وَالنَّاسُ يُصَلُّونَ، فَقُلْتُ: مَا يُجْلِسُكَ وَالنَّاسُ يُصَلُّونَ؟ قَالَ: إِنِّي قَدْ صَلَّيْتُ، «وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نُعِيدَ صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ».
رقم طبعة با وزير = (2389) قَالَ أَبُو حَاتِمٍ: «عَمْرُو بْنُ شُعَيْبٍ فِي نَفْسِهِ ثِقَةٌ يُحْتَجُّ بِخَبَرِهِ إِذَا رَوَى عَنْ غَيْرِ أَبِيهِ، فَأَمَّا رِوَايَتُهُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فَلَا تَخْلُو مِنِ انْقِطَاعٍ وَإِرْسَالٍ فِيهِ، فَلِذَلِكَ لَمْ نَحْتَجَّ بِشَيْءٍ مِنْهُ». [2: 97]




সুলাইমান বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে (মসজিদে নববীর কাছাকাছি) বালাত নামক জায়গায় দেখলেন বসে আছেন আর লোকজন সালাত আদায় করছেন। তখন আমি তাঁকে বললাম, “আপনাকে কীসে বসে রেখেছে, অথচ লোকজন সালাত আদায় করছে?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি সালাত আদায় করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে একদিনে দুইবার সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমর বিন শু‘আইব সত্তাগতভাবে নির্ভরযোগ্য রাবী। তার হাদীসের মাধ্যমে দলীল গ্রহণ করা হয়, যখন তিনি তার বাবা ছাড়া অন্যদের থেকে হাদীস বর্ণনা করেন। কিন্তু যে হাদীস তিনি বাবার মারফত দাদা থেকে বর্ণনা করেন, সেটির সানাদ বিচ্ছিন্নতা মুক্ত নয়। এজন্য এই ধরনের হাদীস দ্বারা আমরা মোটেও দলীল গ্রহণ করি না।”



[1] মুসনাদ আহমাদ: ২/১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৮-২৭৯; নাসাঈ: ২/১১৪; আবূ দাঊদ: ৫৭৯; তাবারানী: ১৩২৭০; দারাকুতনী: ১/৪১৫-৪১৬; সুনান বাইহাকী: ২/৩০৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (592).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن شعيب، قال ابن معين: إذا حدث عن سعيد بن المسيب أو سليمان بن يسار أو عروة فهو ثقة، وكذا قال المصنف بإثر هذاالحديث، وباقي رجاله ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2397)


2397 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا مَنْ يَتَصَدَّقُ [ص:158] عَلَى هَذَا فَلْيُصَلِّ مَعَهُ». [2: 97]
رقم طبعة با وزير = (2390)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেছেন এমন অবস্থায় একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শুনো, তোমাদের মাঝে যে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, সে যেন তার সাথে সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (589).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو المتوكل: هو علي بن داود- ويقال: دؤاد- الناجي.









সহীহ ইবনু হিব্বান (2398)


2398 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُرَّةَ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ». [4: 5]
رقم طبعة با وزير = (2391)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেছেন এমন অবস্থায় একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শুনো, তোমাদের মাঝে কে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, অতঃপর সে তার সাথে সালাত আদায় করবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2399)


2399 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ [ص:159] أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ جَاءَ رَجُلٌ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ». [4: 5]
رقم طبعة با وزير = (2392)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন তারপর একজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের মাঝে কে এই ব্যক্তিকে সাদাকা করতে চায়, অতঃপর সে তার সাথে সালাত আদায় করবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৪; দারেমী: ১/৩১৮; আবূ দাঊদ: ৫৭৪; সুনান বাইহাকী: ৩/৬৯; বাগাবী: ৮৫৯; হাকিম: ১/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير سليمان الناجي، وهو ثقة احتج به أبو داود والترمذي، ابن أبي عدي: هو محمد بن إبراهيم، وسماعه من ابن أبي عروبة قديم، ورواية عنه في " الصحيحين".









সহীহ ইবনু হিব্বান (2400)


2400 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيَؤُمُّهُمْ، قَالَ: فَأَخَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ [ص:160] ذَاتَ لَيْلَةٍ فَصَلَّى مَعَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ، ثُمَّ رَجَعَ إِلَيْنَا فَتَقَدَّمَ لَيَؤُمَّنَا، فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْقَوْمِ تَنَحَّى فَصَلَّى وَحْدَهُ، ثُمَّ انْصَرَفَ، فَقُلْنَا لَهُ: مَا لَكَ يَا فُلَانُ، أَنَافَقْتَ؟ قَالَ: مَا نَافَقْتُ، وَلَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأُخْبِرَنَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مُعَاذًا يُصَلِّي مَعَكَ، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّنَا، وَإِنَّكَ أَخَّرْتَ الْعِشَاءَ الْبَارِحَةَ فَصَلَّى مَعَكَ، ثُمَّ رَجَعَ إِلَيْنَا فَتَقَدَّمَ لَيَؤُمَّنَا، فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ تَنَحَّيْتُ فَصَلَّيْتُ وَحْدِي، أَيْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّمَا نَحْنُ أَصْحَابُ نَوَاضِحَ، وَإِنَّمَا نَعْمَلُ بِأَيْدِينَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ؟ أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ؟ اقْرَأْ بِسُورَةِ كَذَا وَسُورَةِ كَذَا» قَالَ عَمْرٌو: «وَأَمَرَهُ بِسُوَرٍ قِصَارٍ» لَا أَحْفَظُهَا، قَالَ سُفْيَانُ: فَقُلْنَا لِعَمْرِو بْنِ دِينَارٍ: إِنَّ أَبَا الزُّبَيْرِ قَالَ لَهُمْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «اقْرَأْ بِالسَّمَاءِ وَالطَّارِقِ، وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ، وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى»، قَالَ عَمْرٌو نَحْوَ هَذَا. [4: 50]
رقم طبعة با وزير = (2393)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন। রাবী বলেন, “একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্ব করেন। অতঃপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু ফিরে যান এবং আমাদের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হন। অতঃপর তিনি সূরা বাকারাহ পাঠ শুরু করেন। এটা দেখে কওমের এক ব্যক্তি মাসজিদের এক কোণে গিয়ে একাকী সালাত আদায় করেন। তারপর চলে যান। তখন আমরা তাকে বললাম, “হে ওমুক, তোমার কী হয়েছে? তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো?” জবাবে তিনি বলেন, “না, আমি মুনাফিক হয়ে যাইনি। অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবো এবং তাঁকে আমি ব্যাপারটি অবহিত করবো।” অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যান এবং তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু আপনার সাথে সালাত আদায় করেন, তারপর তিনি ফিরে এসে আমাদের ইমামতি করেন। আর আপনি গতরাতে ইশার সালাত বিলম্বে আদায় করেছিলেন। তারপর মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে এসে আমাদের ইমামতি করার জন্য সামনে যান এবং সূরা বাকারাহ পাঠ শুরু করেন। অতঃপর যখন আমি সেটা দেখি, তখন আমি সেখান থেকে সরে এসে একাকী সালাত আদায় করেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা সেচের কাজে ব্যবহৃত উটনীর মালিক, আমরা নিজ হাতে কাজ-কর্ম করি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, ‍তুমি কি ফিতনাবাজ হতে চাও? তুমি তাদের নিয়ে ওমুক ওমুক সূরা পাঠ করবে।” আমর বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ছোট ছোট সূরা পাঠ করার নির্দেশ দেন, যা আমার আয়ত্ত্বে নেই।” সুফিয়ান বলেন, “তারপর আমরা আমরকে বললাম, নিশ্চয়ই আবুয যুবাইর তাদেরকে বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন, “ তুমি তাদের নিয়ে {السماء والطارق} (আসমান ও রাতে আগমনকারী (উজ্জ্বল নক্ষত্রের) শপথ।” –সূরা তারিক: ১), والسماء ذات البروج (তারকাবিশিষ্ট্য আকাশের কসম।– সূরা বরূজ: ১), والشمس وضحاها (সূর্য ও তার আলোর শপথ। -সূরা শামস: ১।), والليل إذا يغشى (রাতের শপথ, যখন তা আচ্ছাদিত হয়। – সূরা লাইল: ১)- এসব (সূরা) পাঠ করবে।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৩; হুমাইদী: ১২৪৬; সহীহ মুসলিম: ৪৬৫; আবূ আওয়ানা: ২/১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৭; সুনান বাইহাকী: ৩২৭; সুনান বাইহাকী: ৩/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (613 و 756): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، إبراهيم بن بشار الرمادي من الحفاظ إلا أن له أوهاماً وقد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين، سفيان: هو ابن عيينة.









সহীহ ইবনু হিব্বান (2401)


2401 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ [ص:163] النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ، ثُمَّ يَنْصَرِفُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّيهَا لَهُمْ، وَكَانَ إِمَامَهُمْ». [4: 50]
رقم طبعة با وزير = (2394)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ইশার সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন। আর তিনি তাদের ইমাম ছিলেন।”[1]



[1] আবূ দাঊদ: ৭৯৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (612).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2402)


2402 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: «كَانَ مُعَاذٌ وَهُوَ ابْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيَؤُمُّهُمْ». [4: 1]
رقم طبعة با وزير = (2395)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৩; হুমাইদী: ১২৪৬; সহীহ মুসলিম: ৪৬৫; আবূ আওয়ানা: ২/১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৭; সুনান বাইহাকী: ৩২৭; সুনান বাইহাকী: ৩/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2393). تنبيه!! رقم (2393) = (2400) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي وانظر الحديث (2400).









সহীহ ইবনু হিব্বান (2403)


2403 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، «أَنَّ مُعَاذًا كَانَ يُصَلِّي مَعَ [ص:164] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ الْآخِرَةِ، ثُمَّ يَنْصَرِفُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ». [4: 1]
رقم طبعة با وزير = (2396)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ইশার সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন অতঃপর তিনি তাদের নিয়ে সেই সালাত আদায় করতেন।”[1]



[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৩; হুমাইদী: ১২৪৬; সহীহ মুসলিম: ৪৬৫; আবূ আওয়ানা: ২/১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৭; সুনান বাইহাকী: ৩২৭; সুনান বাইহাকী: ৩/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، الحسن بن عرفة: وثقه ابن معين، وقال أبو حاتم: صدوق، روى له الترمذي وابن ماجه والنسائي، ومن فوقه ثقات على شرطهما، وقد صرح هشيم بالتحديث عند البيهقي.









সহীহ ইবনু হিব্বান (2404)


2404 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ، فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ». [4: 1]
رقم طبعة با وزير = (2397)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে (ইশার) সালাত আদায় করতেন, তারপর তিনি তার কওমের কাছে ফিরে যেতেন অতঃপর তিনি তাদের নিয়ে সেই সালাত আদায় করতেন।”[1]



[1] আবূ দাঊদ: ৭৯৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر (2394). تنبيه!! رقم (2394) = (2401) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2405)


2405 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:165] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدُّئِلِ يُقَالُ لَهُ: بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ، أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟ » قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، وَلَكِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي أَهْلِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ». [1: 78]
رقم طبعة با وزير = (2398)




বুসর বিন মিহজান তার বাবা মিহজান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি মাজলিসে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় সালাত আদায় করছিলেন। তারপর তিনি ফিরে আসেন আর মিহজান রাদ্বিয়াল্লাহু আনহু তখনও মাজলিসে বসে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “লোকদের সাথে সালাত আদায় করতে তোমাকে কীসে বাঁধা দিলো? তুমি কি মুসলিম নও?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু আমি আমার বাড়িতে সালাত আদায় করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি মাসজিদে আসবে, তখন তুমি লোকদের সাথে সালাত আদায় করবে, যদিও তুমি বাড়িতে সালাত আদায় করে থাকো।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩২; মুসনাদ আহমাদ: ৪/৩৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১০২; নাসাঈ: ২/১১২; হাকিম: ১/২৪৪; তাবারানী আল কাবীর: ২০/৬৯৭; সুনান বাইহাকী: ২/৩০০; বাগাবী: ৮৫৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩২; শারহুস ‍সুন্নাহ: ৩/৪৩০-৪৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০-৫৯১)






تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «صحيح أبي داود» (590 - 591).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: بسر بن محجن لا يُعرف حاله، وباقي رجاله ثقات، وهو في «الموطأ» 1/ 132.









সহীহ ইবনু হিব্বান (2406)


2406 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، قَالَ: حَدَّثَنَا عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ، قَالَ: أَخَّرَ ابْنُ زِيَادٍ الصَّلَاةَ، فَأَتَانِي عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ، فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا، فَجَلَسَ عَلَيْهِ، [فَذَكَرْتُ لَهُ صَنِيعَ ابْنِ زِيَادٍ] فَعَضَّ عَلَى شَفَتِهِ، ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِي، وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ، فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ، فَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، وَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ، فَقَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ، وَلَا تَقُلْ: إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي». [1: 95]
رقم طبعة با وزير = (2399)




আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিতর সালাত পড়া হক বা দায়িত্ব। সুতরাং যে ব্যক্তি পাঁচ রাকা‘আত বিতর আদায় করতে চায়, সে যেন তা-ই বিতর পড়ে, যে ব্যক্তি তিন রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই বিতর পড়ে আর যে ব্যক্তি এক রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই পড়ে। আর যে ব্যক্তির তা আদায়ে কষ্টকর হবে, সে যেন ইশারা করে বিতর আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৮; দারেমী: ১/৩৭১; আবূ দাঊদ: ১৪২২; তাবারানী: ৩৯৬২; তাহাবী: ১/২৯১; দারাকুতনী: ২/২২; সুনান বাইহাকী: ৩/২৭; হাকিম: ১/৩০২; নাসাঈ: ৩/২৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৬৩৩; নাসাঈ: ৩/২৩৮-২৩৯; তাহাবী: ১/২৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (483)، «التعليق على ابن خزيمة» (1637).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمران بن موسى القزاز: ثقة، ومن فوقه ثقات على شرط مسلم، - عبد الوارث: هو ابن سعيد العنبري، وأيوب: هو ابن أبي تميمة السختياني، وأبو العالية البرَّاء، بالتشديد: نسبة إلى برية النَّبل، واختلف في اسمه فقيل: زياد وقيل: كلثوم، وقيل: أذينة، وقيل: ابن أذينة.









সহীহ ইবনু হিব্বান (2407)


2407 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْوِتْرُ حَقٌّ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ [ص:168] يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِهَا، وَمَنْ شَقَّ عَلَيْهِ ذَلِكَ فَلْيُومِئْ إِيمَاءً» *. [1: 42]
رقم طبعة با وزير = (2399/م)




আবুল আলিয়া আল বারা থেকে বর্ণিত, তিনি বলেন, “ইবনু যিয়াদ সালাতকে পিছিয়ে দেন। তারপর একবার আমার কাছে আব্দুল্লাহ বিন সামিত আসলে, আমি তাকে বসার জন্য চেয়ার দেই, তিনি তার উপর বসেন। অতঃপর আমি তার কাছে ইবনু যিয়াদের এহেন কর্মকান্ড সম্পর্কে আলোচনা করি। তখন তার ঠোটে কামড় দেন তারপর আমার উরুতে হাত দিয়ে আঘাত করেন এবং বলেন, “আমি আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুকে এই প্রশ্ন করেছিলাম, অতঃপর তিনি আমার উরুতে হাত দিয়ে আঘাত করেন যেভাবে আমি তোমার উরুতে আঘাত করেছি। তারপর তিনি আমাকে বলেছেন, “আমি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলাম, যেভাবে তুমি আমাকে প্রশ্ন করেছো, আর তিনি আমার উরুতে আঘাত করেন, যেভাবে আমি তোমার উরুতে আঘাত করেছি, তারপর তিনি বলেছেন, “তুমি সময় মতো সালাত আদায় করে নিবে। অতঃপর যদি তাদেরকে (সালাত আদায় করতে) পাও, তবে তাদের সাথে (আবার) সালাত আদায় করবে। এটা বলবে না যে, আমি তো সালাত আদায় করেছি, কাজেই আমি (পুনরায়) সালাত আদায় করবো না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৪৭; সহীহ মসলিম: ৬৪৮; নাসাঈ: ২/৭৫; আবূ আওয়ানা: ২/৩৫৬; সুনান বাইহাকী: ২/২৯৯; তিরমিযী: ১৭৬; ইবনু মাজাহ: ১২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2402). * قال الناشر: هذا الحديث ساقط من «الأصل»، وهو ثابت في «طبعة المؤسسة» - في موضعين - برقمين مختلفين لـ «التقاسيم والأنواع». تنبيه!! رقم (2402) = (2410) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2408)


2408 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ [ص:169] أَدْرَكَ الصُّبْحَ وَلَمْ يُوتِرْ فَلَا وِتْرَ لَهُ». [3: 43]
رقم طبعة با وزير = (2400)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সুবহে সাদিক পেয়ে যায় এমন অবস্থায় যে, সে বিতর সালাত আদায় করেনি, তবে তার বিতর সালাত নেই।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯২; হাকিম: ১/৩০১-৩০২; সুনান বাইহাকী: ২/৪৭৮; আত তায়ালিসী: ২১৬৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫৮৯; মুসনাদ আহমাদ: ৩/১৩; সহীহ মুসলিম: ৭৫৪; তিরমিযী: ৪৬৮; নাসাঈ: ৩/২৩১; ইবনু মাজাহ: ১১৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 153).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، أبو داود الطيالسي: هو سليمان بن داود بن الجارود، وأبو نضرة: هو المنذر بن مالك بن قُطعة.









সহীহ ইবনু হিব্বান (2409)


2409 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ *، قَالَ: أَخْبَرَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانَ رَكَعَاتٍ وَأَوْتَرَ، فَلَمَّا كَانَتِ الْقَابِلَةُ اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، وَرَجَوْنَا أَنْ يَخْرُجَ إِلَيْنَا، فَلَمْ نَزَلْ فِيهِ حَتَّى أَصْبَحْنَا، ثُمَّ دَخَلْنَا فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، وَرَجَوْنَا أَنْ [ص:170] تُصَلِّيَ بِنَا، فَقَالَ: «إِنِّي خَشِيتُ - أَوْ كَرِهْتُ - أَنْ يُكْتَبَ عَلَيْكُمُ الْوِتْرُ*». [5: 29]
رقم طبعة با وزير = (2401) قَالَ أَبُو حَاتِمٍ: «هَذَانِ خَبَرَانِ لَفْظَاهُمَا مُخْتَلِفَانِ، وَمَعْنَاهُمَا مُتَبَايِنَانِ، إِذْ هُمَا فِي حَالَتَيْنِ فِي شَهْرَيْ رَمَضَانَ، لَا فِي حَالَةٍ وَاحِدَةٍ فِي شَهْرٍ وَاحِدٍ»




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে রমযান মাসে আট রাকা‘আত নফল সালাত ও বিতর সালাত আদায় করেন। অতঃপর পরের দিন আমরা মাসজিদে জমায়েত হই এবং আমরা আশা করি যে, তিনি আমাদের উদ্দেশ্যে বের হবেন। অতঃপর আমরা সুবহে সাদিক অবধি অবস্থান করতে থাকি। তারপর আমরা তাঁর কাছে প্রবেশ করি এবং বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা মাসজিদে জমায়েত হয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে, আপনি আমাদের নিয়ে সালাত আদায় করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশংকা করেছি –অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি অপছন্দ করেছি- তোমাদের উপর বিতর (রাতের সালাত) ফরয করে দেওয়া হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীসের শব্দ ভিন্ন, অর্থও ভিন্ন। কেননা দুটো হাদীস দুই রমযানের দুই অবস্থায়; এমন নয় যে, দুটি ঘটনা একই রমযানে একই অবস্থায় হয়েছে।”



[1] তাবারানী আস সাগীর: ৫২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “বিতর সালাত নয় বরং রাতের সালাত” শব্দে হাসান লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - دون لفظ: «الوتر»، والصحيح: «الليل». * [إسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ] قال الشيخ: هو ابن راهويه، ومن طريقه: المروزي في «قيام الليل» (ص 114). وأبو يعلى (1802): حدثنا أبو الربيع ... به. * [الْوِتْرُ] قال الشيخ: لفظ: «الوتر» هنا لم يَرِدْ في كُلّ مصادر الحديث الَّتي منها «مسند أبي يعلى» (3/ 366 - 367)، و «معجم الطبراني الضغير» (رقم 200 - الروض)، ولعله الصواب؛ لأن القصة صحيحة من حديث عائشة كما سيأتي برقم (2533)، بل في رواية للبخاري (729)، ومسلم (2/ 178): «إِنِّي خشيتُ أن تكتب عليكم صلاة الليل»، فلفظ: «الوتر» منكر؛ لأنَّ راوية عيسى بن جارية؛ فيه لين؛ كما قال الحافظ في «التقريب»، واللَّفظ الصحيح أَعَمُّ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عيسى بن جارية ضعيف، قال ابن معين: عنده مناكير، وقال النسائي: منكر الحديث، وجاء عنه: متروك، وقال ابن عدي: أحاديثه غير محفوظة، وقال أبو زرعة: لا بأس به، أبو الربيع الزهراني: هو سليمان بن داود العتكي، ويعقوب القمي: هو ابن عبد الله الأشعري.









সহীহ ইবনু হিব্বান (2410)


2410 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ [ص:171] بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2402)




আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিতর সালাত পড়া হক বা দায়িত্ব। সুতরাং যে ব্যক্তি পাঁচ রাকা‘আত বিতর আদায় করতে চায়, সে যেন তা-ই বিতর পড়ে, যে ব্যক্তি তিন রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই বিতর পড়ে আর যে ব্যক্তি এক রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই পড়ে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৮; দারেমী: ১/৩৭১; আবূ দাঊদ: ১৪২২; তাবারানী: ৩৯৬২; তাহাবী: ১/২৯১; দারাকুতনী: ২/২২; সুনান বাইহাকী: ৩/২৭; হাকিম: ১/৩০২; নাসাঈ: ৩/২৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৬৩৩; নাসাঈ: ৩/২৩৮-২৩৯; তাহাবী: ১/২৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1278)، «صلاة التراويح» (99) «المشكاة» (1265).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم من رجال البخاري، والوليد- وهو ابن مسلم- مدلس وقد رواه بالعنعنة، لكنه توبع، فالحديث صحيح.









সহীহ ইবনু হিব্বান (2411)


2411 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «الْوِتْرُ حَقٌّ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِهَا، وَمَنْ غَلَبَهُ ذَلِكَ فَلْيُومِئْ إِيمَاءً». [5: 34]
رقم طبعة با وزير = (2403)




আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিতর সালাত পড়া হক বা দায়িত্ব। সুতরাং যে ব্যক্তি পাঁচ রাকা‘আত বিতর আদায় করতে চায়, সে যেন তা-ই বিতর পড়ে, যে ব্যক্তি তিন রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই বিতর পড়ে আর যে ব্যক্তি এক রাকা‘আত বিতর পড়তে চায়, সে যেন তা-ই পড়ে। আর যে ব্যক্তির তা আদায়ে কষ্টকর হবে, সে যেন ইশারা করে বিতর আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৮; দারেমী: ১/৩৭১; আবূ দাঊদ: ১৪২২; তাবারানী: ৩৯৬২; তাহাবী: ১/২৯১; দারাকুতনী: ২/২২; সুনান বাইহাকী: ৩/২৭; হাকিম: ১/৩০২; নাসাঈ: ৩/২৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৬৩৩; নাসাঈ: ৩/২৩৮-২৩৯; তাহাবী: ১/২৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر الحديث (2407).