হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2412)


2412 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، عَنْ نَافِعٍ، [ص:172] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ «كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ، وَيَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ». [5: 34]
رقم طبعة با وزير = (2404)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা উটের উপর বিতর সালাত পড়েছেন এবং তিনি বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করতেন।”[1]



[1] নাসাঈ: ৩/২৩২; মুসনাদ আহমাদ: ২/১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০৩; সহীহ আল বুখারী: ১০০০; তাহাবী: ১/৪২৯; সুনান বাইহাকী: ২/৬; সহীহ মুসলিম: ৭০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1109): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عبد الرحمن بن عمرو البجلي روى عن جمع، وقال عنه أبو زرعة: شيخ، وذكره المؤلف في «ثقاته» 8/ 380 وقال: مات بحران سنة ست وثلاثين ومئتين، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (2413)


2413 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ: كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، ثُمَّ أَدْرَكْتُهُ، فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَيْنَ كُنْتَ؟ فَقُلْتُ: خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ، فَقَالَ: «أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ؟ » فَقُلْتُ: بَلَى، قَالَ: «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ». [5: 34]
رقم طبعة با وزير = (2405)




সা‘ঈদ বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে মক্কার রাস্তায় চলছিলাম, অতঃপর যখন আমি সুবহে সাদিক উদিত হওয়ার আশংকা করলাম, তখন আমি বাহন থেকে নেমে বিতর সালাত আদায় করি। তারপর তাঁর কাছে পৌঁছি। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমাকে বলেন, “তুমি কোথায় ছিলে?” আমি বললাম, “আমি ফজর হয়ে যাওয়ার আশংকা করেছিলাম, এজন্য বাহন থেকে নেমে বিতর সালাত আদায় করেছি।” তিনি বলেন, “তোমার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে উত্তম আদর্শ নেই?” আমি বললাম, “হ্যাঁ, অবশ্যই।” তখন তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের উপর বিতর সালাত আদায় করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৪; মুসনাদ আহমাদ: ২/৫৭; দারেমী: ১/৩৭৩; সহীহ আল বুখারী: ৯৯৯; সহীহ মুসলিম: ৭০০; তিরমিযী: ৪৭২; নাসাঈ: ৩/২৩২; ইবনু মাজাহ: ১২০০; তাহাবী: ১/৪২৯; আবূ আওয়ানা: ২/৩৪২-৩৪৩; সুনান বাইহাকী: ২/৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪০৫)






تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2414)


2414 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَهُ الصُّبْحُ فَلَمْ يُوتِرْ، فَلَا وِتْرَ لَهُ». [5: 34]
رقم طبعة با وزير = (2405/*)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সুবহে সাদিক পেয়ে যায় এমন অবস্থায় যে, সে বিতর সালাত আদায় করেনি, তবে তার বিতর সালাত নেই।”[1]





[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯২; হাকিম: ১/৩০১-৩০২; সুনান বাইহাকী: ২/৪৭৮; আত তায়ালিসী: ২১৬৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫৮৯; মুসনাদ আহমাদ: ৩/১৩; সহীহ মুসলিম: ৭৫৪; তিরমিযী: ৪৬৮; নাসাঈ: ৩/২৩১; ইবনু মাজাহ: ১১৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (2400). تنبيه!! رقم (2400) = (2408) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (08).









সহীহ ইবনু হিব্বান (2415)


2415 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانَ رَكَعَاتٍ، وَأَوْتَرَ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الْقَابِلَةُ اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، وَرَجَوْنَا أَنْ يَخْرُجَ فَيُصَلِّيَ بِنَا، فَأَقَمْنَا فِيهِ حَتَّى أَصْبَحْنَا، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، رَجَوْنَا أَنْ تَخْرُجَ فَتُصَلِّيَ بِنَا، قَالَ: «إِنِّي كَرِهْتُ - أَوْ خَشِيتُ - أَنْ يُكْتَبَ عَلَيْكُمُ الْوِتْرُ». [5: 34]
رقم طبعة با وزير = (2406)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে রমযান মাসে আট রাকা‘আত নফল সালাত ও বিতর সালাত আদায় করেন। অতঃপর পরের দিন আমরা মাসজিদে জমায়েত হই এবং আমরা আশা করি যে, তিনি আমাদের উদ্দেশ্যে বের হবেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করবেন। অতঃপর আমরা সুবহে সাদিক অবধি অবস্থান করতে থাকি। তারপর আমরা বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আশা করেছিলাম যে, আপনি আমাদের উদ্দেশ্যে বের হবেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশংকা করেছি –অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি অপছন্দ করেছি- তোমাদের উপর বিতর (রাতের সালাত) ফরয করে দেওয়া হবে।”[1]



[1] তাবারানী আস সাগীর: ৫২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “বিতর সালাত নয় বরং রাতের সালাত” শব্দে হাসান লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - مكرر (2401). * [الْوِتْرُ] قال الشيخ: لفظ «الوتر» - هنا - منكر، ولم يرد في «مسند أبي يعلى» كما تقدم تحت الحديث (2401). تنبيه!! رقم (2401) = (2409) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف عيسى بن جارية، وهو في " مسند أبي يعلى " (1802)، وقد تقدم (2409).









সহীহ ইবনু হিব্বান (2416)


2416 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ قَيْسٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمِ افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «خَمْسُ صَلَوَاتٍ»، قَالَ: هَلْ قَبْلَهُنَّ أَوْ بَعْدَهُنَّ شَيْءٌ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ صَلَوَاتٍ خَمْسًا»، قَالَ: فَحَلَفَ الرَّجُلُ بِاللَّهِ: لَا يَزِيدُ عَلَيْهِنَّ وَلَا يَنْقُصُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ صَدَقَ دَخَلَ الْجَنَّةَ». [5: 34]
رقم طبعة با وزير = (2407)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাঁর বান্দাদের উপর কত ওয়াক্ত সালাত ফরয করেছেন?” জবাবে তিনি বলেন, “আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন।” তখন লোকটি শপথ করে বললো যে, সে এর চেয়ে বেশিও করবে না, কমও করবে না।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি সে সত্য বলে থাকে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; নাসাঈ: ১/২২৮-২২৯; সহীহ মুসলিম: ১২; তিরমিযী: ৬১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৯৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 4).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2417)


2417 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنِ الْمُخْدَجِيِّ، قَالَ: سَأَلَ رَجُلٌ أَبَا مُحَمَّدٍ - رَجُلًا مِنَ الْأَنْصَارِ - عَنِ الْوِتْرِ، فَقَالَ: الْوِتْرُ وَاجِبٌ كَوُجُوبِ الصَّلَاةِ، فَأَتَى عُبَادَةُ بْنُ الصَّامِتِ، فَذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: كَذَبَ أَبُو مُحَمَّدٍ، [ص:175] سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ عَلَى عِبَادِهِ، [مَنْ] لَمْ يَنْتَقِصْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ، فَإِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا جَاعِلٌ لَهُ يَوْمَ الْقِيَامَةِ عَهْدًا أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، وَمَنْ جَاءَ بِهِنَّ وَقَدِ انْتَقَصَ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ، لَمْ يَكُنْ لَهُ عِنْدَ اللَّهِ شَيْءٌ، إِنْ شَاءَ عَذَّبَهُ، وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ». [5: 34]
رقم طبعة با وزير = (2408)




মুখদাজী থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আবূ মুহাম্মাদ –একজন আনসারী ব্যক্তি- কে বিতর সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি জবাবে বলেন, “বিতর সালাত, সালাত ফরয হওয়ার ন্যায় ফরয। তারপর উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু আসলে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, “আবূ মুহাম্মাদ মিথ্যা বলেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন, যে ব্যক্তি এসবের হক হালকা গণ্য করে এর কোন কিছুতে ত্রুটি না করে, তবে মহান আল্লাহ তার জন্য কিয়ামতের দিন অঙ্গিকার নির্ধারণ করবেন যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি এসবের হক হালকা গণ্য করে এর কোন কিছুতে ত্রুটি করে, তবে মহান আল্লাহ তার জন্য কিয়ামতের দিন কোন অঙ্গিকার নির্ধারণ করবেন না; তিনি ইচ্ছা করলে, তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন।”[1]



[1] ইবনু মাজাহ: ১৪০১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৩; নাসাঈ: ১/২৩০; আবূ দাঊদ: ১৪২০; সুনান বাইহাকী: ২/৮; বাগাবী: ৯৭৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫৭৫; মুসনাদ আহমাদ: ৫/৩১৫-৩১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯৬; হুমাইদী: ৩৮৮; দারেমী: ১/৩৭০; ‍সুনান বাইহাকী: ১/৩৬১; আত তায়ালিসী: ৫৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (570)، «التعليق الرغيب» (1/ 141 - 142)، صحيح - «صحيح أبي داود» (451).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، المخدجي: هو أبو رفيع من بني كنانة، لم يرو عنه غيرابن محيريز، ولا يعرف إلا بهذا الحديث، وباقي رجال السند على شرطهما، أبو محمد المسئول عن الوتر، اخلف في اسمه فقيل: هو مسعود بن أوس بن يزيد، وقيل: مسعود بن زيد بن سبيع، وقيل غيرذلك، انظر " أسد الغابة " 6/ 280، و " الإصابة " 4/ 176 ابن محيريز: هو عبد الله، وابن أبي عدي: هو محمد بن إبراهيم بن أبي عدي.









সহীহ ইবনু হিব্বান (2418)


2418 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَاتٌ لَمَّا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ». [5: 34]
رقم طبعة با وزير = (2409)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু‘আহ থেকে আরেক জুমু‘আহ উভয়ের মধ্যবর্তী গোনাহের জন্য কাফ্ফারাহ হবে, যদি সে কাবীরাহ গোনাহে লিপ্ত না হয়।”[1]



[1] সহীহ মুসলিম: ২৩৩; তিরমিযী: ২১৪; সুনান বাইহাকী: ২/৪৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫; আবূ আওয়ানা: ২/২০; মুসনাদ আহমাদ: ২/৪৮৪; ইবনু মাজাহ: ১০৮৬; আত তায়ালিসী: ২৪৭০; হাকিম: ১/১১৯-১২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব : ১/২৪৫-২৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 137)، «الصحيحة» (3322): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر (1730).









সহীহ ইবনু হিব্বান (2419)


2419 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ: «إِنَّكَ تَقْدُمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ، فَلْيَكُنْ أَوَّلَ [ص:177] مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ، فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا فَعَلُوهُ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَمْوَالِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِذَا أَطَاعُوا بِهَذَا فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ». [5: 34]
رقم طبعة با وزير = (2410) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الِاسْتِدْلَالُ بِمِثْلِ هَذِهِ الْأَخْبَارِ عَلَى أَنَّ الْوِتْرَ لَيْسَ بِفَرْضٍ تَكْثُرُ فِيمَا ذَكَرْنَا مِنْهَا غُنْيَةٌ لِمَنْ وَفَقَّهُ اللَّهُ لِلسَّدَادِ، وَهَدَاهُ لِسُلُوكِ الرَّشَادِ أَنَّ الْوِتْرَ لَيْسَ بِفَرْضٍ، وَكَانَ بَعْثُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ قَبْلَ خُرُوجِهِ مِنَ الدُّنْيَا بِأَيَّامٍ يَسِيرَةٍ، وَأَمَرَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُخْبِرَهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، وَلَوْ كَانَ الْوِتْرُ فَرْضًا، أَوْ شَيْئًا زَادَهُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلنَّاسِ عَلَى صَلَوَاتِهِمْ كَمَا زَعَمَ مَنْ جَهِلَ صِنَاعَةَ الْحَدِيثِ، وَلَمْ يُمَيِّزْ بَيْنَ صَحِيحِهَا وَسَقِيمِهَا، لَأَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ أَنْ يُخْبِرَهُمْ أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا فَرَضَ عَلَيْهِمْ سِتَّ صَلَوَاتٍ لَا خَمْسًا، فَفِيمَا وَصَفْنَا أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ الْوِتْرَ لَيْسَ بِفَرْضٍ، وَبِاللَّهِ التَّوْفِيقُ».




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, তখন তাঁকে বলেন: ‘নিশ্চয়ই তুমি আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছো, অতএব তাদের প্রতি তোমার প্রথম দা‘ওয়াত যেন হয় আল্লাহর ইবাদত করা। যখন তারা আল্লাহকে চিনবে, তখন তুমি তাদের জানাবে যে, আল্লাহ তাদের উপর দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যখন তারা এটা পালন করবে, তখন তাদেরকে জানাবে যে, আল্লাহ তাদের উপর যাকাত ফরয করেছেন; যা তাদের সম্পদ থেকে গ্রহণ করা হবে অতঃপর তাদের গরীবদের মাঝে তা বন্টন করা হবে। যখন তারা তা মেনে নিবে, তখন তাদের থেকে তা গ্রহন করবে। আর মানুষের উত্তম সম্পদ গ্রহণ করা থেকে বেঁচে থাকবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বিতর সালাত ফরয নয় মর্মে এই ধরণের হাদীসের সংখ্যা অনেক। তবে এক্ষেত্রে আমরা যতটুকু উল্লেখ করেছি, সেটাই যথেষ্ট ঐ ব্যক্তির জন্য, যাকে মহান আল্লাহ সঠিকতার তাওফীক দিয়েছেন এবং সঠিক পথ অবলম্বনের হিদায়াত দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়া ত্যাগের মাত্র কিছুদিন আগে মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। তিনি তাকে আদেশ করেছিলেন যে, তিনি তাদেরকে এটা জানিয়ে দেন যে, মহান আল্লাহ তাদের উপর দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যদি বিতর সালাত ফরয হতো অথবা পাঁচ ওয়াক্ত সালাতের চেয়ে অতিরিক্ত কিছু হতো, যেমনটা ধারণা করে ঐ ব্যক্তি যিনি ইলমে হাদীসে অজ্ঞ এবং যিনি যয়ীফ হাদীস থেকে সহীহ হাদীস আলাদা করতে পারেন না- তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিতেন এটা জানিয়ে দেওয়ার জন্য যে, মহান আল্লাহ তাদের উপর ছয় ওয়াক্ত সালাত ফরয করেছেন; পাঁচ ওয়াক্তের কথা বলতেন না। কাজেই আমরা যা বর্ণনা করলাম, তাতে সবচেয়ে বড় দলীল রয়েছে যে, বিতর সালাত ফরয-ওয়াজিব নয়। আর আল্লাহর কাছেই তাওফীক চাই।”



[1] সহীহ আল বুখারী: ১৪৫৮; সহীহ মুসলিম: ১৯, ৩১; তাবারানী আল কাবীর: ১২২০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১৪; মুসনাদ আহমাদ: ১/২৩৩; আবু দাউদ: ১৫৮৪; তিরমিযী: ৬২৫; নাসাঈ: ৫/২; ইবনু মাজাহ: ১৭৮৩; দারেমী: ১/৩৭৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৫৭; দারাকুতনী: ২/১৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (156).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (156).









সহীহ ইবনু হিব্বান (2420)


2420 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، [ص:179] حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرِضَ فَلَمْ يُصَلِّ مِنَ اللَّيْلِ، صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً». [5: 47]
رقم طبعة با وزير = (2411)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অসুস্থ হওয়ার ফলে রাতের সালাত (তাহাজ্জুদ) না আদায় করতে পারতেন, তখন তিনি দিনে ১২ রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৭৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৯; বাগাবী: ৯৮৭; আবূ দাঊদ: ১৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১৪; আবূ আওয়ানা: ২/৩২১-৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1213): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أبو قتيبة: هو سلم بن قتيبة الشّعيري.









সহীহ ইবনু হিব্বান (2421)


2421 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ عَلَى رَاحِلَتِهِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ، وَيُوتِرُ عَلَيْهَا، غَيْرَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ» قَالَ سَالِمٌ: «وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي عَلَى دَابَّتِهِ مِنَ اللَّيْلِ [ص:180] وَهُوَ يَسِيرُ لَا يُبَالِي حَيْثُ كَانَ وَجْهُه». [4: 1]
رقم طبعة با وزير = (2412)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বাহনের উপর নফল সালাত আদায় করতেন, বাহন যেদিকেই মুখ করে না কেন। তবে তিনি বাহনের উপর ফরয সালাত আদায় করতেন না।” সালিম রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা সফরে চলমান অবস্থায় বাহনের উপর রাতের সালাত আদায় করতেন। বাহনের মুখ যেদিকেই হোক না কেন, এতে তিনি পরওয়া করতেন না।”[1]



[1] সহীহ মুসলিম: ৭০০; সুনান বাইহাকী: ২/৪৯১; নাসাঈ: ১/২৪৩-২৪৪; আবূ দাঊদ: ১২২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯০; তাহাবী: ১/৪২৮; আবূ আওয়ানা: ২/৩৪২; মুসনাদ আহমাদ: ২/১৩৭-১৩৮; সহীহ আল বুখারী: ১০৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1149): م، خ معلقاً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2422)


2422 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2413)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (1285)، «صلاة التراويح» (ص 106)، «الصحيحة» (2962): م مطولاً، ويأتي عند المؤلف (2422). تنبيه!! رقم (2422) = (2431) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (2423)


2423 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2414)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، وانظر الحديث (2431).









সহীহ ইবনু হিব্বান (2424)


2424 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى خَتٌّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، [ص:182] عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِرَكْعَةٍ». [5: 4]
رقم طبعة با وزير = (2415)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর আদায় করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-৩১১; শামায়েলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 327 / 294): ق مطولا دون قوله: بركعة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2425)


2425 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمَ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا، قَالَ: «فَقَامَ حُذَيْفَةُ وَصَفَّ النَّاسَ خَلْفَهُ صَفَّيْنِ: صَفًّا خَلْفَهُ، وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً، ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ مَكَانَ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ [ص:183] فَصَلَّى بِهِمْ رَكْعَةً، وَلَمْ يَقْضُوا». [4: 23]
رقم طبعة با وزير = (2416)




সা‘লাবাহ বিন যাহদাম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা তাবারিস্তানে সা‘ঈদ বিন আসের নিকট ছিলাম। এসময় তিনি বলেন, “তোমাদের মাঝে এমন কে আছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাতুল খাওফ (যুদ্ধ-ভীতিকালীন সালাত) আদায় করেছেন?” তখন হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি পড়েছি।” রাবী বলেন, “অতঃপর হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর পিছনে লোকদের দুই কাতারে কাতারবন্দি করেন; এক কাতার তাঁর পিছনে আরেক কাতার শত্রুর মুখোমুখি করেন। অতঃপর তাঁর পিছনে যারা ছিলেন, তাদের নিয়ে তিনি এক রাকা‘আত সালাত আদায় করেন। তারা এরা তাদের (যারা শত্রুর মুখোমুখি ছিলেন) জায়গায় চলে যান, আর তারা চলে আসেন। অতঃপর হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। আর তারা বাকী সালাত পূর্ণ করেননি।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪৩; নাসাঈ: ৩/১৬৮; আবূ দাঊদ: ১২৪৬; সুনান বাইহাকী: ৩/২৬১; হাকিম: ১/৩৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৪৯; মুসনাদ আহমাদ: ৫/৩৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬১-৪৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৪৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 44)، «صحيح أبي داود» (1133).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ثعلبة بن زهدم، قيل: له صحبة، ولا يصح، وهو تابعي ثقة روى له أبو داود والنسائي، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2426)


2426 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ اللَّيْلِ، فَقَالَ: «يُصَلِّي أَحَدُكُمْ مَثْنَى مَثْنَى، حَتَّى إِذَا خَشِيَ أَنْ يُصْبِحَ سَجَدَ سَجْدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى». [4: 23]
رقم طبعة با وزير = (2417)




আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে। এভাবে যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত সালাত আদায় করবে। এটি তার আদায়কৃত সালাতের জন্য বিতর হিসেবে গণ্য হবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৩; সহীহ আল বুখারী: ৯৯০; সহীহ মুসলিম: ৭৪৯; আবূ দাঊদ: ১৩২৬; নাসাঈ: ৩/২৩৩; সুনান বাইহাকী: ৩/২১; বাগাবী: ৯৫৪; হুমাইদী: ৬৩১; ইবনু মাজাহ: ১৩২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬-১০৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (106 - 107): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2427)


2427 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2418)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (2413). تنبيه!! رقم (2413) = (2422) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2428)


2428 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: [ص:185] حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى خَتٌّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِرَكْعَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2419)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর আদায় করেছেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-৩১১; শামায়েলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 327 / 294).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، وهو مكرر (2424).









সহীহ ইবনু হিব্বান (2429)


2429 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا تُوتِرُوا بِثَلَاثٍ، أَوْتِرُوا بِخَمْسٍ، أَوْ بِسَبْعٍ، وَلَا تَشَبَّهُوا بِصَلَاةِ الْمَغْرِبِ». [2: 43]
رقم طبعة با وزير = (2420)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তিন রাকা‘আত বিতর সালাত আদায় করবে না। তোমরা পাঁচ রাকা‘আত অথবা সাত রাকা‘আত বিতর আদায় করবে। মাগরিবের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে না।”[1]



[1] হাকিম: ১/৩০৪; সুনান বাইহাকী: ৩/৩১; দারাকুতনী: ২/২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (100).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2430)


2430 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، وَلَا فِي غَيْرِهِ، يَزِيدُ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً: يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ، وَلَا يَنَامُ قَلْبِي». [5: 1]
رقم طبعة با وزير = (2421)




আবূ সালামাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “রমযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত কেমন ছিল?” জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে এবং অন্য সময়ে ১১ রাকা‘আতের বেশি সালাত আদায় করতেন না। তিনি ৪ রাকা‘আত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। তারপর তিনি আরো ৪ রাকা‘আত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। তারপর তিনি ৩ রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি বিতর সালাত আদায় করার আগে ঘুমান?” জবাবে তিনি বলেন, “হে আয়িশা, নিশ্য়ই আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১১; সহীহ আল বুখারী: ১১৪৭; সহীহ মুসলিম: ৭৩৮; আবূ দাঊদ: ১৩৪১; নাসাঈ: ৩/২৩৪; তিরমিযী: ৪৩৯; তাহাবী: ১/২৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৬; আবূ আওয়ানা: ২/৩২৭; সুনান বাইহাকী: ১/১২২; বাগাবী: ৮৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১৯-২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (19 - 20): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2431)


2431 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَنْصَدِعَ الْفَجْرُ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ مِنْ كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، وَيَمْكُثُ فِي سُجُودِهِ قَدْرَ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، فَإِذَا سَكَتَ الْأَذَانُ مِنْ صَلَاةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ». [5: 10]
رقم طبعة با وزير = (2422)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাতের পর হতে ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এগার রাকা‘আত সালাত আদায় করতেন; তিনি প্রত্যেক দুই রাকা‘আত পর পর সালাম ফেরাতেন আর শেষে এক রাকা‘আত বিতর পড়তেন। তিনি সাজদা থেকে মাথা উত্তোলন করা পর্যন্ত সেই পরিমাণ অবস্থান করতেন, যেই পরিমাণ সময়ে একজন ব্যক্তি ৫০ আয়াত পাঠ করতে পারে। অতঃপর যখন ফজরের সালাতের আযান শেষ হয়ে যেতো, তখন তিনি দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর (ফরয আদায় করার জন্য) মুয়ায্যিন তাঁর কাছে না আসা পর্যন্ত তিনি ডান পার্শ্বের উপর কাত হয়ে শুয়ে থাকতেন।”[1]



[1] আবূ দাঊদ: ১৩৩৬; ইবনু মাজাহ: ১৩৫৮; মুসনাদ আহমাদ: ৬/৮৩; সুনান বাইহাকী: ৩/৭; নাসাঈ: ২/৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (106): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري وقد تقدم مختصراً (2423).