সহীহ ইবনু হিব্বান
2421 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ عَلَى رَاحِلَتِهِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ، وَيُوتِرُ عَلَيْهَا، غَيْرَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ» قَالَ سَالِمٌ: «وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي عَلَى دَابَّتِهِ مِنَ اللَّيْلِ [ص:180] وَهُوَ يَسِيرُ لَا يُبَالِي حَيْثُ كَانَ وَجْهُه». [4: 1]
رقم طبعة با وزير = (2412)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বাহনের উপর নফল সালাত আদায় করতেন, বাহন যেদিকেই মুখ করে না কেন। তবে তিনি বাহনের উপর ফরয সালাত আদায় করতেন না।” সালিম রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা সফরে চলমান অবস্থায় বাহনের উপর রাতের সালাত আদায় করতেন। বাহনের মুখ যেদিকেই হোক না কেন, এতে তিনি পরওয়া করতেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ৭০০; সুনান বাইহাকী: ২/৪৯১; নাসাঈ: ১/২৪৩-২৪৪; আবূ দাঊদ: ১২২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯০; তাহাবী: ১/৪২৮; আবূ আওয়ানা: ২/৩৪২; মুসনাদ আহমাদ: ২/১৩৭-১৩৮; সহীহ আল বুখারী: ১০৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1149): م، خ معلقاً.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2422 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2413)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (1285)، «صلاة التراويح» (ص 106)، «الصحيحة» (2962): م مطولاً، ويأتي عند المؤلف (2422). تنبيه!! رقم (2422) = (2431) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
2423 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2414)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، وانظر الحديث (2431).
2424 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى خَتٌّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، [ص:182] عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِرَكْعَةٍ». [5: 4]
رقم طبعة با وزير = (2415)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর আদায় করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-৩১১; শামায়েলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 327 / 294): ق مطولا دون قوله: بركعة.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
2425 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمَ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا، قَالَ: «فَقَامَ حُذَيْفَةُ وَصَفَّ النَّاسَ خَلْفَهُ صَفَّيْنِ: صَفًّا خَلْفَهُ، وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً، ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ مَكَانَ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ [ص:183] فَصَلَّى بِهِمْ رَكْعَةً، وَلَمْ يَقْضُوا». [4: 23]
رقم طبعة با وزير = (2416)
সা‘লাবাহ বিন যাহদাম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা তাবারিস্তানে সা‘ঈদ বিন আসের নিকট ছিলাম। এসময় তিনি বলেন, “তোমাদের মাঝে এমন কে আছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাতুল খাওফ (যুদ্ধ-ভীতিকালীন সালাত) আদায় করেছেন?” তখন হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি পড়েছি।” রাবী বলেন, “অতঃপর হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর পিছনে লোকদের দুই কাতারে কাতারবন্দি করেন; এক কাতার তাঁর পিছনে আরেক কাতার শত্রুর মুখোমুখি করেন। অতঃপর তাঁর পিছনে যারা ছিলেন, তাদের নিয়ে তিনি এক রাকা‘আত সালাত আদায় করেন। তারা এরা তাদের (যারা শত্রুর মুখোমুখি ছিলেন) জায়গায় চলে যান, আর তারা চলে আসেন। অতঃপর হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। আর তারা বাকী সালাত পূর্ণ করেননি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪৩; নাসাঈ: ৩/১৬৮; আবূ দাঊদ: ১২৪৬; সুনান বাইহাকী: ৩/২৬১; হাকিম: ১/৩৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৪৯; মুসনাদ আহমাদ: ৫/৩৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬১-৪৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 44)، «صحيح أبي داود» (1133).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ثعلبة بن زهدم، قيل: له صحبة، ولا يصح، وهو تابعي ثقة روى له أبو داود والنسائي، وباقي السند على شرطهما.
2426 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ اللَّيْلِ، فَقَالَ: «يُصَلِّي أَحَدُكُمْ مَثْنَى مَثْنَى، حَتَّى إِذَا خَشِيَ أَنْ يُصْبِحَ سَجَدَ سَجْدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى». [4: 23]
رقم طبعة با وزير = (2417)
আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে। এভাবে যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত সালাত আদায় করবে। এটি তার আদায়কৃত সালাতের জন্য বিতর হিসেবে গণ্য হবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৩; সহীহ আল বুখারী: ৯৯০; সহীহ মুসলিম: ৭৪৯; আবূ দাঊদ: ১৩২৬; নাসাঈ: ৩/২৩৩; সুনান বাইহাকী: ৩/২১; বাগাবী: ৯৫৪; হুমাইদী: ৬৩১; ইবনু মাজাহ: ১৩২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬-১০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (106 - 107): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2427 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِوَاحِدَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2418)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (2413). تنبيه!! رقم (2413) = (2422) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2428 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: [ص:185] حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى خَتٌّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِرَكْعَةٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2419)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাকা‘আত বিতর আদায় করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-৩১১; শামায়েলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 327 / 294).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، وهو مكرر (2424).
2429 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا تُوتِرُوا بِثَلَاثٍ، أَوْتِرُوا بِخَمْسٍ، أَوْ بِسَبْعٍ، وَلَا تَشَبَّهُوا بِصَلَاةِ الْمَغْرِبِ». [2: 43]
رقم طبعة با وزير = (2420)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তিন রাকা‘আত বিতর সালাত আদায় করবে না। তোমরা পাঁচ রাকা‘আত অথবা সাত রাকা‘আত বিতর আদায় করবে। মাগরিবের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে না।”[1]
[1] হাকিম: ১/৩০৪; সুনান বাইহাকী: ৩/৩১; দারাকুতনী: ২/২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (100).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
2430 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، وَلَا فِي غَيْرِهِ، يَزِيدُ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً: يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ، وَلَا يَنَامُ قَلْبِي». [5: 1]
رقم طبعة با وزير = (2421)
আবূ সালামাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “রমযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত কেমন ছিল?” জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে এবং অন্য সময়ে ১১ রাকা‘আতের বেশি সালাত আদায় করতেন না। তিনি ৪ রাকা‘আত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। তারপর তিনি আরো ৪ রাকা‘আত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। তারপর তিনি ৩ রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি বিতর সালাত আদায় করার আগে ঘুমান?” জবাবে তিনি বলেন, “হে আয়িশা, নিশ্য়ই আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১১; সহীহ আল বুখারী: ১১৪৭; সহীহ মুসলিম: ৭৩৮; আবূ দাঊদ: ১৩৪১; নাসাঈ: ৩/২৩৪; তিরমিযী: ৪৩৯; তাহাবী: ১/২৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৬; আবূ আওয়ানা: ২/৩২৭; সুনান বাইহাকী: ১/১২২; বাগাবী: ৮৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১৯-২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (19 - 20): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2431 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَنْصَدِعَ الْفَجْرُ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ مِنْ كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، وَيَمْكُثُ فِي سُجُودِهِ قَدْرَ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، فَإِذَا سَكَتَ الْأَذَانُ مِنْ صَلَاةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ». [5: 10]
رقم طبعة با وزير = (2422)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাতের পর হতে ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এগার রাকা‘আত সালাত আদায় করতেন; তিনি প্রত্যেক দুই রাকা‘আত পর পর সালাম ফেরাতেন আর শেষে এক রাকা‘আত বিতর পড়তেন। তিনি সাজদা থেকে মাথা উত্তোলন করা পর্যন্ত সেই পরিমাণ অবস্থান করতেন, যেই পরিমাণ সময়ে একজন ব্যক্তি ৫০ আয়াত পাঠ করতে পারে। অতঃপর যখন ফজরের সালাতের আযান শেষ হয়ে যেতো, তখন তিনি দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর (ফরয আদায় করার জন্য) মুয়ায্যিন তাঁর কাছে না আসা পর্যন্ত তিনি ডান পার্শ্বের উপর কাত হয়ে শুয়ে থাকতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১৩৩৬; ইবনু মাজাহ: ১৩৫৮; মুসনাদ আহমাদ: ৬/৮৩; সুনান বাইহাকী: ৩/৭; নাসাঈ: ২/৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (106): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري وقد تقدم مختصراً (2423).
2432 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ يُوتِرُ بَعْدَهَا: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَيَقْرَأُ فِي الْوِتْرِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» [5: 34]
رقم طبعة با وزير = (2423)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দুই রাকা‘আতের পর বিতর সালাত আদায় করতেন, সেই দুই রাকা‘আতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأعلى (আপনার প্রভুর নামের পবিত্রতা ঘোষনা করুন।– সূলা আ‘লা: ১।) ও قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) পাঠ করতেন। আর বিতর সালাতে قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।), قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি ঊষার প্রভুর কাছে আশ্রয় চাই। -সূরা ফালাক: ১।) ও قُلْ أعوذ برب الناس (বলুন, আমি মানুষের প্রভুর নিকট আশ্রয় চাই।– সূরা নাস: ১।) পাঠ করতেন।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৮৫; হাকিম: ১/৩০৫; সুনান বাইহাকী: ৩/৩৭; দারাকুতনী: ২/৩৫; বাগাবী: ৯৭৩; তিরমিযী: ৪৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আবূ দাঊদ: ১২৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1280).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو العزي روى له أبو داود وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير يحيى بن أيوب- وهو الغافقي- قد استشهد به البخاري واحتج به مسلم ثم هو مختلف فيه وثقه ابن معين والبخاري ويعقوب بن سفيان، وقال النسائي: ليس بالقوي، وقال مرة: ليس به بأس، وقال أحمد بن صالح المصري: له أشياء يخالف فيها، وقال أبو حاتمْ هو أحب إلي من ابن أبي الموال، ومحله الصدق يكتب حديثه ولا يحتج به، وقال أحمد: سيّىء الحفظ، وقال ابن عدي: ولا أرى في حديثه إذا روى عنه ثقة أو يروي هو عن ثقة حديثاً منكراً فأذكره، وهو عندي صدوق لا بأس به، ابن عفير: هو سعيد بن كثير بن عفيرالأنصاري مولاهم المصري.
2433 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ الصَّائِغِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْصِلُ بَيْنَ الشَّفْعِ وَالْوِتْرِ». [5: 34]
رقم طبعة با وزير = (2424)
আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোড় ও বিজোড়ের মাঝে বিভাজন সৃষ্টি করতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৫; সহীহ আল বুখারী: ৯৯১; তাহাবী: ১/২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ২/৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 32).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2434 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْصِلُ بَيْنَ الشَّفْعِ وَالْوِتْرِ [ص:191] بِتَسْلِيمٍ يُسْمِعُنَاهُ». [5: 34]
رقم طبعة با وزير = (2425)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোড় ও বিজোড়ের মাঝে বিভাজন সৃষ্টি করতেন এক সালামের মাধ্যমে, তিনি আমাদেরকে তা শুনাতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৫; সহীহ আল বুখারী: ৯৯১; তাহাবী: ১/২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ২/৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوضين بن عطاء ثقة، وضعفه بعضهم، وباقي رجاله ثقات، والطريق الآتية تقويه، فهو صحيح.
2435 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا عَتَّابُ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ الصَّائِغِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْصِلُ بَيْنَ الشَّفْعِ وَالْوِتْرِ بِتَسْلِيمٍ يُسْمِعُنَاهُ». [5: 4]
رقم طبعة با وزير = (2426)
আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোড় ও বিজোড়ের মাঝে বিভাজন সৃষ্টি করতেন এক সালামের মাধ্যমে, তিনি আমাদেরকে তা শুনাতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৫; সহীহ আল বুখারী: ৯৯১; তাহাবী: ১/২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ২/৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
2436 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زُبَيْدٍ الْإِيَامِيِّ، وَطَلْحَةَ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ». [5: 34]
رقم طبعة با وزير = (2427)
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম سَبِّحِ اسْمَ رَبِّكَ الأعلى (আপনার প্রভুর নামের পবিত্রতা ঘোষনা করুন।– সূলা আ‘লা: ১।) , قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) ও قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) পাঠ করতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১৪২৩; ইবনু মাজাহ: ১১৭১; নাসাঈ: ৩/২৪৪; সুনান বাইহাকী: ৩/৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1279).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو حفص الأبّار: هو عمر بن عبد الرحمن بن قيس، ثقة روى له أبو داود والنسائي وابن ماجه، وباقي السند على شرطهما، طلحة: هو ابن مصرف.
2437 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:193] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، يُوتِرُ مِنْهَا بِخَمْسٍ، لَا يَجْلِسُ فِي شَيْءٍ مِنَ الْخَمْسِ إِلَّا فِي آخِرِهِنَّ، يَجْلِسُ ثُمَّ يُسَلِّمُ». [5: 1]
رقم طبعة با وزير = (2428)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে ১৩ রাকা‘আত সালাত আদায় করতেন, তন্মধ্যে ৫ রাকা‘আত বিতর পড়তেন। ৫ রাকা‘আতের শেষে ছাড়া আর কোথাও বসতেন না। তিনি শেষে বসতেন, তারপর সালাম ফেরাতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৩৭; সুনান বাইহাকী: ৩/২৭; মুসনাদ আহমাদ: ৬/৫০; আবূ দা্ঊদ: ১৩৩৮; তিরমিযী: ৪৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৭; আবূ আওয়ানা: ২/৩২৫; বাগাবী: ৯৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৪-১০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (104 - 105)، «صحيح أبي داود» (1230): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2438 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِخَمْسٍ، وَأَوْتَرَ بِسَبْعٍ». [5: 34]
رقم طبعة با وزير = (2429)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫ রাকা‘আত ও ৭ রাকা‘আত বিতর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৬১; নাসাঈ: ৩/২৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2961).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2439 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُوسَى الْحَادِي، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِخَمْسِ رَكَعَاتٍ لَا يَقْعُدُ إِلَّا فِي آخِرِهِنَّ». [5: 34]
رقم طبعة با وزير = (2430)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫ রাকা‘আত বিতর পড়তেন। শেষ রাকা‘আত ছাড়া আর কোথাও বসতেন না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৬১; নাসাঈ: ৩/২৩৯; সহীহ মুসলিম: ৭৩৭; সুনান বাইহাকী: ৩/২৭; মুসনাদ আহমাদ: ৬/৫০; আবূ দা্ঊদ: ১৩৩৮; তিরমিযী: ৪৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৭; আবূ আওয়ানা: ২/৩২৫; বাগাবী: ৯৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৪-১০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر الحديث (2428). تنبيه!! رقم (2428) = (2437) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عمر بن موسى الحادي، ذكره المؤلف في «ثقاته» 8/ 445 - 446 وقال: ربما أخطأ، وضعفه ابن عدي وابن نقطة، لكن تابعه الإمام أحمد، فرواه في «مسنده» 6/ 161 عن حماد بن سلمة، به وهذا سند صحيح.
2440 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِخَمْسٍ، لَا يَجْلِسُ فِي شَيْءٍ مِنَ الْخَمْسِ إِلَّا فِي آخِرِهِنَّ، يَجْلِسُ ثُمَّ يُسَلِّمُ». [5: 34]
رقم طبعة با وزير = (2431)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ রাকা‘আত বিতর পড়তেন। পাঁচ রাকা‘আতের শেষে ছাড়া আর কোথাও বসতেন না। তিনি শেষে বসতেন, তারপর সালাম ফেরাতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৩৭; সুনান বাইহাকী: ৩/২৭; মুসনাদ আহমাদ: ৬/৫০; আবূ দা্ঊদ: ১৩৩৮; তিরমিযী: ৪৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৭; আবূ আওয়ানা: ২/৩২৫; বাগাবী: ৯৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৪-১০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (2428). تنبيه!! رقم (2428) = (2437) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (2437).