হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2472)


2472 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ الْحَبْحَابِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّيهِمَا إِذَا طَلَعَتِ الشَّمْسُ». [1: 78]
رقم طبعة با وزير = (2463)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ফজরের দুই রাকা‘আত (সুন্নাত) আদায় করেনি, সে যেন তা সূর্য উদয়ের পর আদায় করে নেয়।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১১৭; তিরমিযী: ৪২৩; হাকিম: ৪/২৭৪; সুনান বাইহাকী: ২/৪৮৪; দারাকুতনী: ১/৩৮২-৩৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2361).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عمرو بن عاصم: هو ابن عبيد الله بن الوازع الكلابي القيسي أبو عثمان البصري الحافظ.









সহীহ ইবনু হিব্বান (2473)


2473 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ» [5: 34]
رقم طبعة با وزير = (2464)

2473 - قَالَ ابْنُ عُمَرَ: وَأَخْبَرَتْنِي حَفْصَةُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، وَذَلِكَ بَعْدَمَا يَطْلُعُ الْفَجْرُ». [5: 34]
رقم طبعة با وزير = (2464)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আয়ত্ব করেছি যোহরের আগে দুই রাকা‘আত, যোহরের পর দুই রাকা‘আত, মাগরিবের পর দুই রাকা‘আত এবং ইশার পর দুই রাকা‘আত সালাত।, “ আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে জানিয়েছেন যে, নিশ্চয়ই রাসূল ফজরের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। এটি তিনি সুবহে সাদিক উদিত হওয়ার পর আদায় করতেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮১১; মুসনাদ আহমাদ: ২/৬; সহীহ আল বুখারী: ১১৩০; তিরমিযী: ৪২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৭; সুনান বাইহাকী: ২/৪৭১; বাগাবী: ৮৬৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৬; আবূ দাঊদ: ১২৫২; নাসাঈ: ২/১১৯; সহীহ মুসলিম: ৮৮২; আবূ আওয়ানা: ২/২৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (440).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري صدوق له أوهام، وإسناده من عبد الرزاق صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (2474)


2474 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، [ص:226] قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ، وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَبِاللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ»، قُلْتُ: قَائِمًا أَوْ قَاعِدًا؟ قَالَتْ: «كَانَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَاعِدًا، وَلَيْلًا طَوِيلًا قَائِمًا»، قُلْتُ: كَيْفَ يَصْنَعُ إِذَا كَانَ قَائِمًا؟ وَكَيْفَ كَانَ يَصْنَعُ إِذَا كَانَ قَاعِدًا؟ قَالَتْ: «كَانَ إِذَا قَرَأَ قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا قَرَأَ قَاعِدًا رَكَعَ قَاعِدًا». [5: 34]
رقم طبعة با وزير = (2465)




আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি যোহরের আগে চার রাকা‘আত, মাগরিবের পরে দুই রাকা‘আত, ইশার পর দুই রাকা‘আত আর রাতে নয় রাকা‘আত সালাত আদায় করতেন।” আমি বললাম, “তিনি কি বসে সালাত আদায় করতেন নাকি দাঁড়িয়ে?” জবাবে তিনি বলেন, “তিনি দীর্ঘরাত বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘরাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন।” আমি বললাম, “যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তখন কিভাবে আদায় করতেন আর যখন তিনি বসে সালাত আদায় করতেন, তখন কিভাবে আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “যখন তিনি দাঁড়িয়ে কিরা‘আত পড়তেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন আবার যখন তিনি বসে কিরা‘আত পড়তেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (880 و 1137)، «مختصر الشمائل» (236)، «صفة الصلاة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد الأول: هو خالد بن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان الواسطي، والثاني: هو خالد بن مهران البصري الحذّاء.









সহীহ ইবনু হিব্বান (2475)


2475 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ [ص:227] الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي، ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَخْرُجُ إِلَى الْمَغْرِبِ، ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَخْرُجُ إِلَى الْعِشَاءِ، ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعًا»، قَالَ: فَقُلْتُ: قَاعِدًا أَوْ قَائِمًا؟ قَالَتْ: «يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَائِمًا»، قُلْتُ: فَإِذَا قَرَأَ قَائِمًا؟ قَالَتْ: «إِذَا قَرَأَ قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا قَرَأَ قَاعِدًا رَكَعَ قَاعِدًا، ثُمَّ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ». [5: 34]
رقم طبعة با وزير = (2466)




আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি যোহরের আগে চার রাকা‘আত সালাত পড়তেন। তারপর তিনি আবার হুজরা থেকে বাহির হতেন অতঃপর (আসরের) সালাত আদায় করতেন অতঃপর বাসায় ফিরে এসে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর মাগরিবের সালাত আদায় করার জন্য বের হতেন, তারপর বাসায় ফিরে আসতেন এবং দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি ইশার সালাত আদায় করার জন্য বের হতেন তারপর বাসায় ফিরে এসে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর রাতে নয় রাকা‘আত সালাত আদায় করতেন।” আমি বললাম, “তিনি কি বসে সালাত আদায় করতেন নাকি দাঁড়িয়ে?” জবাবে তিনি বলেন, “তিনি দীর্ঘরাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন।” আমি বললাম, “যখন তিনি দাঁড়িয়ে কিরা‘আত করতেন?” জবাবে তিনি বলেন, “যখন তিনি দাঁড়িয়ে কিরা‘আত পড়তেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন আবার যখন তিনি বসে কিরা‘আত পড়তেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন। তারপর ফজরের আগে দুই রাকা‘আত সুন্নাত পড়তেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو كامل الجحدري: هو فضيل بن حسين بن طلحة الجحدري.









সহীহ ইবনু হিব্বান (2476)


2476 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: أَخْبَرَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ «يُطِيلُ الصَّلَاةَ قَبْلَ الْجُمُعَةِ، وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ»، وَيُحَدِّثُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ». [5: 25]
رقم طبعة با وزير = (2467)




নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা জুমু‘আর আগে দীর্ঘ সালাত আদায় করতেন আর জুমু‘আর পর বাড়িতে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। এবং তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করতেন।”[1]



[1] আবূ দাঊদ: ১১২৮; সুনান বাইহাকী: ৩/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৫২৬; মুসনাদ আহমাদ: ২/৭৫; নাসাঈ: ৩/১১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1033).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، إسماعيل: هو ابن إبراهيم بن علية.









সহীহ ইবনু হিব্বান (2477)


2477 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا». [5: 25]
رقم طبعة با وزير = (2468)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ জুমু‘আর দিন সালাত আদায় করবে, তখন সে যেন জুমু‘আর পর চার রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1036): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (2478)


2478 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، [ص:229] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا». [3: 67]
رقم طبعة با وزير = (2469)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ জুমু‘আর দিন সালাত আদায় করবে, তখন সে যেন জুমু‘আর পর চার রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2479)


2479 - (1) أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا صَلَّيْتَ بَعْدَ الْجُمُعَةِ فَصَلِّ أَرْبَعًا». [5: 25]
رقم طبعة با وزير = (2470)


2479 - (2) قَالَ وُهَيْبٌ: فَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَرُدُّ عَلَى سُهَيْلٍ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَيُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ». [5: 25]
رقم طبعة با وزير = (2470)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি জুমু‘আর দিন সালাত আদায় করবে, তখন তুমি (জুমু‘আর পর) চার রাকা‘আত সালাত আদায় করবে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)

উহাইব রহিমাহুল্লাহ বলেন, “তারপর ‍সুহাইলের বর্ণনার প্রতি উত্তরে বলেন, আমাকে নাফে‘ রহিমাহুল্লাহ বলেন, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমু‘আর পর দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ উহাইবের প্রতি উত্তর অংশ বাদে বাকী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: (1) صحيح: م - انظر ما قبله. <br> (2) صحيح: م - ابن عمر؛ دون ردِّ وهيب - «صحيح أبي داود» (1037).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: (1) إسناده صحيح على شرط مسلم، وانظر ما قبله. <br> (2) إسناده صحيح على شرط مسلم، وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2480)


2480 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ بِمَكَّةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُرَّةَ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا». [5: 25]
رقم طبعة با وزير = (2471)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি জুমু‘আর পর সালাত আদায় করবে, সে যেন চার রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، علي بن زياد اللحجي ذكره المؤلف في «الثقات» 8/ 480، فقال: من أهل اليمن سمع ابن عيينة، وكان راويا لأبي قرة، حدثنا عنه المفضل بن محمد الجندي، مستقيم الحديث، مات يوم عرفة سنة ثمان وأربعين ومئتين، وأبوقرة: هو موسى بن طارق اليماني: ثقة يغرب روى له النسائي، ومن فوقه من رجال الصحيح، وسفيان: هو ابن عيينة.









সহীহ ইবনু হিব্বান (2481)


2481 - أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْحَلَبِيُّ بِدِمَشْقَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ عُبَيْدُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ [ص:231] مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا». [1: 67]
رقم طبعة با وزير = (2472)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি জুমু‘আর পর সালাত আদায় করবে, সে যেন চার রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৯৯; সহীহ মুসলিম: ৮৮১; আবূ দাঊদ: ১১৩১; নাসাঈ: ৩/১১৩; সুনান বাইহাকী: ৩/২৩৯-২৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبيد بن هشام روى عنه جمع، ووثقه غير واحد، وقال أبو حاتم: صالح وقال أبو داود: ثقة إلا أنه تغير في آخر أمره لقّن أحاديث ليس لها أصل، وقال النسائي: ليس بالقوي، ومن فوقه من رجال الصحيح، وانظرما قبله.









সহীহ ইবনু হিব্বান (2482)


2482 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، سَمِعَ عَلِيًّا الْبَارِقِيَّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى». [1: 67] [ص:232] قَالَ أَبُو حَاتِمٍ: «وَالْبَارِقُ: جَبَلُ أَزْدٍ».
رقم طبعة با وزير = (2473)




আবদুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দিন ও রাতের (নফল-সুন্নাত) সালাত দুই দুই রাকা‘আত করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বারিক হলো আযদ এলাকার একটি পাহাড়।”



[1] আবূ দাঊদ: ১২৯৫; তিরমিযী: ৫৯৭; নাসাঈ: ৩/২২৭; ইবনু মাজাহ: ১৩২২; দারাকুতনী: ১/৪১৭; সুনান বাইহাকী: ২/৪৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1172).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، إلا أن الثقات من أصحاب ابن عمر لم يذكروا فيه صلاةالنهار. علي البارقي: هو علي بن عبد الله الأزدي.









সহীহ ইবনু হিব্বান (2483)


2483 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَلِيٍّ الْأَزْدِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى». [5: 25]
رقم طبعة با وزير = (2474)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দিন ও রাতের (নফল-সুন্নাত) সালাত দুই দুই রাকা‘আত করে।”[1]



[1] আবূ দাঊদ: ১২৯৫; তিরমিযী: ৫৯৭; নাসাঈ: ৩/২২৭; ইবনু মাজাহ: ১৩২২; দারাকুতনী: ১/৪১৭; সুনান বাইহাকী: ২/৪৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2484)


2484 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، [ص:233] قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ سُوَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُوسَى بْنِ الْحَارِثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ يَوْمَ الْأَرْبِعَاءِ، فَقَالَ: «لَوْ أَنَّكُمْ إِذَا جِئْتُمْ عِيدَكُمْ هَذَا مَكَثْتُمْ حَتَّى تَسْمَعُوا مِنْ قَوْلِي»، قَالُوا: نَعَمْ، بِآبَائِنَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ وَأُمَّهَاتِنَا، قَالَ: فَلَمَّا حَضَرُوا الْجُمُعَةَ صَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ فِي الْمَسْجِدِ، وَلَمْ يُرَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ يَوْمَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ، وَكَانَ يَنْصَرِفُ إِلَى بَيْتِهِ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ. [5: 25]
رقم طبعة با وزير = (2475)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বুধবার বানূ আমর বিন আওফ গোত্রে আসেন। অতঃপর তিনি বলেন, “যখন তোমরা তোমাদের এই ঈদের দিন এখানে সমবেত হবে, তখন যদি তোমরা অবস্থান করতে, যাতে তোমরা আমার কথা শুনতে পাও (তবে সেটা কতইনা ভালো হতো)।” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার জন্য আমাদের বাবা-মা কুরবান হোক!” রাবী বলেন, “অতঃপর যখন তারা জুমু‘আয় উপস্থিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে জুমু‘আর সালাত আদায় করেন। তারপর তিনি জুমু‘আর পর দুই রাকা‘আত সালাত মাসজিদে আদায় করেন। আর তাঁকে জুমু‘আর পর দুই রাকা‘আত সালাত মাসজিদে আদায় করতে দেখা যায়নি। সেই দিনের আগে তিনি এর আগেই (অর্থাৎ জুমু‘আর পর দুই রাকা‘আত সালাত মাসজিদে আদায় করার আগেই) বাড়িতে চলে যেতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৬৯৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق على ابن خزيمة» (1872)، «تيسير الانتفاع» / محمد بن موسى، «الضعيفة» (6934).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لجهالة محمد بن موسى بن الحارث وأبيه، لم يوثقهما غيرالمؤلف 7/ 397 و8/ 450، وعاصم بن سويد: هو ابن عامر بن جارية الأنصاري القبائي روى عنه جمع، وذكر أبى زبالة في علماء المدينة، وقال أبو حاتم. شيخ محله الصدق، وذكره المؤلف في " الثقات "









সহীহ ইবনু হিব্বান (2485)


2485 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ الْأَصْفَهَانِيُّ بِالْكَرَجِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا [ص:234] بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا، فَإِنْ كَانَ لَهُ شُغْلٌ فَرَكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ، وَرَكْعَتَيْنِ فِي الْبَيْتِ». [1: 67]
رقم طبعة با وزير = (2476)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি জুমু‘আর পর সালাত আদায় করার ইচ্ছা করে, সে যেন চার রাকা‘আত সালাত আদায় করে। যদি তার ব্যস্ততা থাকে, তবে সে যেন মাসজিদে দুই রাকা‘আত আর বাড়িতে দুই রাকা‘আত সালাত আদায় করে।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৩৩; মুসনাদ আহমাদ: ২/২৪৯; ইবনু মাজাহ: ১১৩; সুনান বাইহাকী: ২/২৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “যদি তার ব্যস্ততা থাকে... অংশ বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله «َإِنْ كَانَ لَهُ شُغْلٌ ... »؛ فإنه مدرج؛ كما في الرواية التالية.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن إدريس: هو عبد الله بن إدريس بن يزيد الأودي.









সহীহ ইবনু হিব্বান (2486)


2486 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ بَعْدَ الْجُمُعَةِ أَرْبَعًا» قَالَ سُهَيْلٌ: قَالَ لِي أَبِي: «إِنْ لَمْ تُصَلِّ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَرْبَعَ رَكَعَاتٍ، فَصَلِّ فِي الْمَسْجِدِ رَكْعَتَيْنِ، وَفِي بَيْتِكَ رَكْعَتَيْنِ». [1: 67]
رقم طبعة با وزير = (2477)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জুমু‘আর পর চার রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন।” সুহাইল রহিমাহুল্লাহ বলেন, “আমার বাবা আমাকে বলেছেন, “যদি তুমি মাসজিদে হারামে চার রাকা‘আত সালাত আদায় না করো, তবে তুমি মাসজিদে দুই রাকা‘আত আর বাড়িতে দুই রাকা‘আত সালাত আদায় করবে।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৩৩; মুসনাদ আহমাদ: ২/২৪৯; ইবনু মাজাহ: ১১৩; সুনান বাইহাকী: ২/২৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “হারাম” কথা বাদে বাকী অংশ সহীহ বলেছেন। আর “হারামের বর্ণনাকে শায বা দুর্বল বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1036): م دون ذكر: «الحرام»؛ فإنه شاذ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. إبراهيم بن الحجاج ثقة روي له النسائي، ومن فوقه من رجال الصحيح، وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (2487)


2487 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَالرَّكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، إِلَّا فِي بَيْتِهِ». [5: 8]
رقم طبعة با وزير = (2478)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের পর দুই রাকা‘আত ও জুমু‘আর পর দুই রাকা‘আত সালাত কেবল বাড়িতেই আদায় করতেন।”[1]



[1] আত তায়ালিসী: ১৮৩৬; তাহাবী: ১/৩৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1133): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن يحيى: هو محمد بن يحيى بن فياض الحنفي البصري روى له أبو داود والنسائي، وثقه الدارقطني، وذكره المؤلف في" الثقات "، ومن فوقه من رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (2488)


2488 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، [ص:236] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ».
رقم طبعة با وزير = (2479)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেকটি ফরয সালাতের পূর্বে দুই রাকা‘আত (নফল-সুন্নাত) সালাত রয়েছে।”[1]



[1] দারাকুতনী: ২৪৮৮; হাইসামী,মাজমা‘ঊয যাওয়াইদ: ২/২৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (232).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو مكرر (2455).









সহীহ ইবনু হিব্বান (2489)


2489 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ يُصَلُّونَ، حَتَّى يَخْرُجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ وَهُمْ كَذَلِكَ، يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ شَيْءٌ». [4: 5]
رقم طبعة با وزير = (2480)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন মুয়ায্যিন আযান দিতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মাঝে কিছু সাহাবী সালাত আদায় করার জন্য খুঁটির কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, যতক্ষন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হতেন, তারা এভাবে সালাত আদায় করতেন। তারা মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। এছাড়া আযান ও ইকামতের মাঝে কোন আর কোন সময় থাকতো না।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৮৮; সহীহ আল বুখারী: ৬২৫; মুসনাদ আহমাদ: ৩/২৮০; দারেমী: ১/৩৩৬; নাসাঈ: ২/২৮-২৯; সহীহ মুসলিম: ৮৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1162).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، محمد: هو محمد بى جعفر الملقب بغندر، وعمرو بن عامر: هو الأنصاري الكوفي.









সহীহ ইবনু হিব্বান (2490)


2490 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا، فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا». [1: 67]
رقم طبعة با وزير = (2481)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে সালাত আদায় করে, তখন সে যেন তার বাড়ির জন্য একটা অংশ রেখে দেয়। কেননা বাড়িতে সালাত আদায় করার কারণে মহান আল্লাহ বাড়িতে কল্যাণ দিবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩১৬; সহীহ মুসলিম: ৭৭৮; সুনান বাইহাকী: ২/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২০৬; ইবনু মাজাহ: ১৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1392).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع الواسطي الإسكاف نزيل مكة، روى له البخاري مقروناً، محمد بن خازم: هو أبو معاوية الضرير.









সহীহ ইবনু হিব্বান (2491)


2491 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِالْمَوْصِلِ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً مِنْ حُصُرٍ فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلَاتِهِ أُنَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، قَالَ: فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (2482)




যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযান মাসে (মাসজিদে) চাটাইয়ের একটি কামরা তৈরি করেন। অতঃপর সেখানে তিনি কয়েক রাত সালাত আদায় করেন। তাঁর সালাতের অনুসরণে কিছু সাহাবীও তাঁর সাথে সালাত আদায় করেন। অতঃপর যখন তিনি সেটা জানতে পারলেন, তখন তিনি বসে থাকতে লাগলেন। রাবী বলেন, “অতঃপর তিনি বের হন এবং বলেন, “আমি তোমাদের যে কাজ দেখেছি, তা আমি বুঝতে পেরেছি। হে লোকসকল, তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো। কেননা ফরয সালাত ব্যতিত একজন ব্যক্তির উত্তম সালাত হলো বাড়িতে আদায়কৃত সালাত।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৮২; সহীহ আল বুখারী: ৭৩১; সহীহ মুসলিম: ৭৮১; নাসাঈ: ৩/১৯৭-১৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১২০৪; সুনান বাইহাকী: ৩/১০৯; আবূ দাঊদ: ১৪৪৭; তিরমিযী: ৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1301): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سالم أبو النضر: هو سالم بن أبي أمية مولى عمر بن عبيد الله التيمي.