সহীহ ইবনু হিব্বান
2452 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ: أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، [وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ] *، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ». [1: 2]
رقم طبعة با وزير = (2443)
উম্মে হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি এক দিনে ১২ রাকাআত (সুন্নাত) সালাত আদায় করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন: যোহরের আগে ৪ রাকা‘আত, যোহরের পর দুই রাকা‘আত, আসরের আগে দুই রাকা‘আত, মাগরিবের পর দুই রাকা‘আত এবং ফজরের আগে দুই রাকা‘আত।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২২৬-২২৭; নাসাঈ: ৩/২৬১-২৬২; ইবনু মাজাহ: ১১৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আসরের আগে দুই রাকা‘আতের স্থলে ইশার আগে দুই রাকা‘আত” মর্মে বর্ণনাকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ২৩৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (2347)، والمحفوظ عنها: «وركعتين بعد العشاء» مكان: « ... قبل العصر ... ». * [وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من مطبوعة دار الكتب العلمية.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو إسحاق الهمداني: هو عمرو بن عبد الله السبيعي.
2453 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، حَدَّثَنِي جَدِّي أَبُو الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا». [1: 2] [ص:207] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو الْمُثَنَّى هَذَا اسْمُهُ مُسْلِمُ بْنُ الْمُثَنَّى مِنْ ثِقَاتِ أَهْلِ الْكُوفَةِ، وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْبَعًا» أَرَادَ بِهِ بِتَسْلِيمَتَيْنِ، لِأَنَّ فِي خَبَرِ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْأَزْدِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى»
رقم طبعة با وزير = (2444)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ ঐ ব্যক্তির প্রতি রহম করুন, যে ব্যক্তি আসরের আগে ৪ রাকা‘আত সালাত আদায় করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবুল মুসান্নার নাম মুসলিম বিন মুসান্না। তিনি কুফার একজন নির্ভরযোগ্য রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “চার রাকা‘আত” দ্বারা উদ্দেশ্য হলো দুই সালামে চার রাকা‘আত পড়া। কেননা ইয়ালা বিন আতা আলী বিন আব্দুল্লাহ আল আযদীর মাধ্যমে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দিন ও রাতের (নফল-সুন্নাত) সালাত দুই দুই রাকা‘আত করে।” –সহীহ আবূ দাঊদ: ১১৭২, হাদীস সহীহ।”
[1] আত তায়ালিসী: ১৯৩৬; সুনান বাইহাকী: ২/৪৭৩; আবূ দাঊদ: ১২৭১; তিরমিযী: ৪৩০; বাগাবী: ৮৯৩; মুসনাদ আহমাদ: ২/১১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1154).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن مهران: هو محمد بن إبراهيم بن مسلم بن مهران بن المثني المؤذن الكوفي، قال ابن معين والدارقطني: ليس به بأس، وذكره المؤلف في " الثقات " 7/ 371 وقال: كان يخطىء، وجده أبو المثني: هو مسلم بن المثني، ويقال: ابن مهران بن المثني روى عنه جمع، وقال أبو زرعة: ثقة، وذكره المؤلف في " الثقات " 7/ 392، وباقي رجاله ثقات.
2454 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ». [5: 4]
رقم طبعة با وزير = (2445)
2454 - وَأَخْبَرَتْنِي حَفْصَةُ «أَنَّهُ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ حِينَ [ص:208] يُنَادِي الْمُنَادِي لِصَلَاةِ الصُّبْحِ، وَكَانَتْ سَاعَةٌ لَا يَدْخُلُ عَلَيْهِ فِيهَا أَحَدٌ». [5: 4]
رقم طبعة با وزير = (2445)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত আদায় করেছি। তিনি যোহরের আগে দুই রাকা‘আত, পরে দুই রাকা‘আত, মাগরিবের পরে দুই রাকা‘আত এবং ইশার সালাতের পর দুই রাকা‘আত সালাত আদায় করতেন। আমাকে হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা জানিয়েছে, “যখন মুয়ায্যিন ফজরের সালাতের জন্য আযান দিতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালকা দুই রাকা‘আত সালাত আদায় করতেন।” আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “এটি এমন একটি সময়, যখন তাঁর কাছে কেউ প্রবেশ করতো না।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮১১; মুসনাদ আহমাদ: ২/৬; সহীহ আল বুখারী: ১১৩০; তিরমিযী: ৪২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৭; সুনান বাইহাকী: ২/৪৭১; বাগাবী: ৮৬৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৬; আবূ দাঊদ: ১২৫২; নাসাঈ: ২/১১৯; সহীহ মুসলিম: ৮৮২; আবূ আওয়ানা: ২/২৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1138): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، فإن مسدّد بن مسرهد لم يخرج له مسلم، ومن فوقه من رجال الشيخين.
2455 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، [ص:209] قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ». [1: 92]
رقم طبعة با وزير = (2446)
আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেকটি ফরয সালাতের পূর্বে দুই রাকা‘আত (নফল-সুন্নাত) সালাত রয়েছে।”[1]
[1] দারাকুতনী: ২৪৮৮; হাইসামী,মাজমা‘ঊয যাওয়াইদ: ২/২৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (232).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وسيعيده المؤلف برقم (2488).
2456 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَلَى شَيْءٍ مِنَ [ص:210] النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ». [1: 2]
رقم طبعة با وزير = (2447)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাতের ব্যাপারে যতটা মনযোগী ছিলেন, ততটা অন্য কোন সালাতের ব্যাপারে ছিলেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৯; নাসাঈ: ১১/৪৮৪; সহীহ আল বুখারী: ১১৬৯; সহীহ মুসলিম: ৭২৪; আবূ দাঊদ: ১২৫৪; সুনান বাইহাকী: ২/৪৭০; বাগাবী: ৮৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (114): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عطاء: هو ابن أبي رباح.
2457 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السَّخْتِيَانِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْرِعُ إِلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَسْرَعَ مِنْهُ إِلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ وَلَا إِلَى غَنِيمَةٍ يَغْتَنِمُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (2448)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফজরের দুই রাকা‘আত সালাতের প্রতি অগ্রগামী হওয়ার ন্যায় আর কোন জিনিসের প্রতি অগ্রগামী হতে দেখিনি। গনীমতের মাল লাভ করার প্রতিও এতোটা অগ্রগামী হতেন না।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪০-২৪১; সহীহ মুসলিম: ৭২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2458 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بُهْلُولٍ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» [1: 2]
رقم طبعة با وزير = (2449)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফজরের আগে দুই রাকা‘আত সালাত আমার কাছে সমস্ত দুনিয়া এবং তার মধ্যস্থিত সমস্ত কিছু অপেক্ষা প্রিয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৫০-৫১; সহীহ মুসলিম: ৭২৫; সুনান বাইহাকী: ২/৪৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৭; নাসাঈ: ৩/২৫২; আবূ আওয়ানা: ২/২৭৩; হাকিম: ১/৩০৬-৩০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪১; তিরমিযী: ৪১৬; আত তায়ালিসী: ১৪৯৮; বাগাবী: ৮৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (437).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إسحاق بن بهلول: هو الأنباري، روى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 8/ 119 - 120، ونقل ابن أبي حاتم عن أبيه: أنه صدوق، ومن فوقه ثقات من رجال الشيخين.
2459 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا [ص:212] أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا، فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ». [1: 2]
رقم طبعة با وزير = (2450) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَسَدِيُّ هَذَا الْخَبَرَ عَنِ الثَّوْرِيِّ، وَإِسْرَائِيلَ، وَشَرِيكٍ، عَنْ [ص:213] أَبِي إِسْحَاقَ، فَمَرَّةً كَانَ يُحَدِّثُ بِهِ عَنْ هَذَا، وَأُخْرَى عَنْ ذَاكَ، وَتَارَةً عَنْ ذَا.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক মাস লক্ষ্য করেছি, তিনি ফজরের দুই রাকা‘আত সালাতে قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) , قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) পাঠ করতেন ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ আহমাদ যুবাইরী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল আসাদী সুফিয়ান সাওরী, ইসরাঈল ও শারীকের কাছে শ্রবণ করেছেন। তারা হাদীসটি আবূ ইসহাক থেকে বর্ণনা করেছেন। কাজেই আবূ আহমাদ যুবাইরী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল আসাদী কখনো হাদীসটি এই ব্যক্তি থেকে, কখনো ঐ ব্যক্তি থেকে আবার কখনো তৃতীয়জন থেকে বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/৯৪; তিরমিযী: ৪১৭; ইবনু মাজাহ: ১১৪৯; নাসাঈ: ২/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪২; তাবারানী: ১৩৫২৮; সহীহ মুসলিম: ৭২৬; আবূ দাঊদ: ১২৫৬; ইবনু মাজাহ: ১১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (1142).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو أحمد الزبيري: هو محمد بن عبد الله بن الزبير بن عمر الأسدي، وسفيان: هو الثوري.
2460 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ يُحَدِّثُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا قَامَ فَرَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} [الكافرون: 1] حَتَّى انْقَضَتِ السُّورَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا عَبْدٌ عَرَفَ رَبَّهُ»، وَقَرَأَ فِي الْآخِرَةِ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] حَتَّى انْقَضَتِ السُّورَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا عَبْدٌ آمَنَ بِرَبِّهِ» فَقَالَ [ص:214] طَلْحَةُ: «فَأَنَا أَسْتَحِبُّ أَنْ أَقْرَأَ بِهَاتَيْنِ السُّورَتَيْنِ فِي هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ». [1: 2]
رقم طبعة با وزير = (2451)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি দাঁড়িয়ে ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করে। অতঃপর সে প্রথম রাকা‘আতে قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) এই সূরাটি শেষ পর্যন্ত পাঠ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি তার প্রভুকে চিনতে পেরেছে।” অতঃপর সেই ব্যক্তি দ্বিতীয় রাকা‘আতে قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) এই সূরাটি শেষ পর্যন্ত পাঠ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি তার প্রভুর প্রতি ঈমান আনয়ন করেছে।” অতঃপর তালহা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এজন্য আমি এই দুই রাকা‘আতে এই দুটি সূরা পাঠ করতে ভালবাসি।”[1]
[1] তিরমিযী: ৪১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله ثقات يحيى بن عبد الله بن يزيد بن أنيس الأنصاري قال أحمد: لم يكن به بأس وأثنى عليه، وذكره المؤلف في «الثقات» 7/ 613، وروى له أبو داود في فضائل الأنصار، وطلحة بن خراش قال النسائي: صالح، وذكره المؤلف في «الثقات» 4/ 394، وفي «التهذيب» قال ابن عبد البر مدني ثقة، روى له الترمذي وابن ماجه والنسائي في «اليوم والليلة».
2461 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَ السُّورَتَانِ هُمَا، تُقْرَآنِ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ». [1: 2]
رقم طبعة با وزير = (2452)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “ঐ দুটি সূরা কতইনা চমৎকার, যা ফজরের আগে দুই রাকা‘আত সালাতে পাঠ করা হয়। (সূরা দুটি হলো) قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) ও قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১১৪; মুসনাদ আহমাদ: ৬/২৩৯; ইবনু মাজাহ: ১১৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (646)، «صفة الصلاة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات رجال الصحيح إلا أن يزيد بن هارون سمع من سعيد الجريري بعد الاختلاط. تنبيه!! وقع عنوان هذا الحديث في طبعة المؤسسة بين عبد الله بن شقيق عن عائشة فصار بهذه الطريقة ... عن عبد الله بن شقيق ذِكْرُ الْحَثِّ عَلَى الْقِرَاءَةِ فِي رَكْعَتَيِ الْفَجْرِ بِسُورَةِ الْإِخْلَاصِ عن عائشة قالت: كان رسول ...
2462 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودِ بْنِ سُلَيْمَانَ السَّعْدِيُّ بِمَرْوَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيِ الْفَجْرِ إِذَا أَضَاءَ الْفَجْرُ». [5: 4]
رقم طبعة با وزير = (2453)
হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করতেন, যখন সুবহে সাদিক আলো ছড়াতো।”[1]
[1] দারেমী: ১/৩৩৭; সহীহ মুসলিম: ৭২৩; নাসাঈ: ৩/২৫২; ইবনু মাজাহ: ১১৪৩; মুসনাদ আহমাদ: ২/১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭৭১; আবূ আওয়ানা: ২/২৭৪; সহীহ আল বুখারী: ৬১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে মাজাহ: ১/৩৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن ماجه» (1/ 350).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن أبي عمر العدني: هو محمد بن يحيى من رجال مسلم، ومن فوقه على شرطهما.
2463 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: [ص:216] حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ». [5: 1]
رقم طبعة با وزير = (2454)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাতের ব্যাপারে যতটা মনযোগী ছিলেন, ততটা অন্য কোন সালাতের ব্যাপারে ছিলেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৯; নাসাঈ: ১১/৪৮৪; সহীহ আল বুখারী: ১১৬৯; সহীহ মুসলিম: ৭২৪; আবূ দাঊদ: ১২৫৪; সুনান বাইহাকী: ২/৪৭০; বাগাবী: ৮৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - تقدم (2447). تنبيه!! رقم (2447) = (2456) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، وقد تقدم برقم (2456).
2464 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخَفِّفُ رَكْعَتَيِ الْفَجْرِ». [5: 8]
رقم طبعة با وزير = (2455)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাত হালকা করে আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২০৪; সহীহ মুসলিম: ৭২৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১; সহীহ আল বুখারী: ১১৭০; আবূ দাঊদ: ১৩৩৯; তাহাবী: ১/২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر الذي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
2465 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ خَفَّفْهُمَا حَتَّى يَقَعَ فِي نَفْسِي أَنَّهُ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ». [5: 27]
رقم طبعة با وزير = (2456)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করতেন, তখন তিনি এমন হালকা করে আদায় করতেন যে, আমার মনে হতো যে, তিনি হয়তো সূরা ফাতিহা পাঠ করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২০৪; সহীহ মুসলিম: ৭২৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১; সহীহ আল বুখারী: ১১৭০; আবূ দাঊদ: ১৩৩৯; তাহাবী: ১/২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1141)، «صفة الصلاة»: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، محمد بن عبد الرحمن: هو ابن سعد بن زرارة الأنصاري، وعمرة: هي بنت عبد الرحمن بن سعد بن زرارة الأنصارية المدنية كانت في حجر عائشة.
2466 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ: عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ عَمْرَةَ تُحَدِّثُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي رَكْعَتَيِ الْفَجْرِ فَيُخَفِّفُهُمَا حَتَّى إِنِّي لَأَقُولُ: هَلْ قَرَأَ فِيهِمَا بِأُمِّ الْقُرْآنِ؟ ». [5: 4]
رقم طبعة با وزير = (2457)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করতেন, তখন তিনি এমন হালকা করে আদায় করতেন যে, আমার মনে মনে বলতাম, তিনি কি সূরা ফাতিহা পাঠ করেছেন?”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২০৪; সহীহ মুসলিম: ৭২৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১; সহীহ আল বুখারী: ১১৭০; আবূ দাঊদ: ১৩৩৯; তাহাবী: ১/২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - وهو مكررالذي قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يحيى بن حكيم: ثقة حافظ، ومن فوقه من رجال الشيخين- عبد الوهاب: هو ابن عبد المجيد الثقفي، وقد اختلط قبل موته بثلاث سنين وقد حجبه أهله فلم يرو في الاختلاط شيئاً. انظر «الميزان» 2/ 681، و «الضعفاء» 3/ 75 للعقيلي.
2467 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ: قَالَ مُحَمَّدٌ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، [ص:219] أَنَّ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالْأَوَّلِ مِنْ صَلَاةِ الْفَجْرِ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ». [5: 4]
رقم طبعة با وزير = (2458)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “মুয়ায্যিন যখন ফজরের সালাতের আগে আযান দিয়ে নিশ্চুপ হতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে ফজরের আগে সুবহে সাদিকের পরে সংক্ষেপে দুই রাকা‘আত সালাত আদায় করতেন, তারপর তিনি ডান পার্শ্বের উপর শয়ন করতেন, যতক্ষন না মুয়ায্যিন ইকামত দেওয়ার জন্য তাঁর কাছে আসতো।”[1]
[1] সহীহ আল বুখারী: ১১৬০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১২০; দারেমী: ১/৩৩৭; সহীহ মুসলিম: ৭৩৬; নাসাঈ: ৩/২৫২-২৫৩; আবূ দাঊদ: ১৩৩৫; তিরমিযী: ৪৪০; বাগাবী: ৮৮৫; সুনান বাইহাকী: ৩/৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1207): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان: صدوق، وهو عمرو بن عثمان بن سعيد بن كثير بن دينار القرشي مولاهم، وأبوه ثقة، ومن فوقه من رجالالشيخين، محمد: هو محمد بن عبد الرحمن بن نوفل الأسود المدني يتيم عروة.
2468 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ» فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَمَا يَجْزِي أَحَدُنَا مَمْشَاهُ إِلَى الْمَسْجِدِ حَتَّى يَضْطَجِعَ؟ قَالَ: لَا، قَالَ: فَبَلَغَ ذَلِكَ ابْنَ عُمَرَ، فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ قَالَ: فَقِيلَ لِابْنِ عُمَرَ: هَلْ تُنْكِرُ شَيْئًا مِمَّا يَقُولُ؟ قَالَ: لَا، وَلَكِنَّهُ أَكْثَرَ وَجَبُنَّا، فَبَلَغَ ذَلِكَ أَبَا هُرَيْرَةَ فَقَالَ: «مَا ذَنْبِي إِنْ حَفِظْتُ شَيْئًا وَنَسُوا». [1: 78]
رقم طبعة با وزير = (2459)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করবে, তখন সে যেন ডান পার্শ্বের উপর শয়ন করে। “ অতঃপর মারওয়ান আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “শয়ন করার আগে কোন ব্যক্তির মাসজিদে গমন কি যথেষ্ট হবে?” জবাবে তিনি বলেন, “জ্বী, না।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর ব্যাপারটি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলে, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বেশি করছেন।” তখন তাকে বলা হলো, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু যা বলছেন, আপনি কি তার কোন কিছু অস্বীকার করছেন?” জবাবে তিনি বলেন, “তা নয়। তবে তিনি আমাদের উপর অবধারিত বিষয়গুলি বাড়িয়ে দিচ্ছেন।” তারপর এই বক্তব্য আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলে, তিনি বলেন, “আমার কী দোষ, যদি আমি কোন কিছু মুখস্ত করি আর তারা ভুলে যায়?!”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১২০; তিরমিযী: ৪২০; বাগাবী: ৮৮৭; মুসনাদ আহমাদ: ২/৪১৫; আবূ দাঊদ: ১২৬১; সুনান বাইহাকী: ৩/৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1146).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بشر بن معاذ العقدي، ذكره المؤلف في «الثقات» 8/ 144، ووثقه النسائي ومسلمة بن القاسم، وقال ابن أبي حاتم: سئل أبي عنه فقال: صالح الحديث صدوق، ومن فوقه من رجال الشيخين.
2469 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حَمْدُونَ بْنِ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ، فَقُمْتُ لِأُصَلِّيَ الرَّكْعَتَيْنِ، فَأَخَذَ بِيَدِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَتُصَلِّي الصُّبْحَ أَرْبَعًا! ». [2: 69]
رقم طبعة با وزير = (2460)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ফজরের ফরয সালাতের ইকামত দেওয়া হলে আমি দুই রাকা‘আত সুন্নাত সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার হাত ধরে বলেন, “তুমি কি ফজরের সালাত চার রাকা‘আত পড়?”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১১২৪; তাবারানী: ১১২২৭; হাকিম: ১/৩০৭; সুনান বাইহাকী: ২/৪৮২; বাযযার: ৫১৮; সহীহ আল বুখারী: ৬৬৩; সহীহ মুসলিম: ৭১১; নাসাঈ: ২/১১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৮৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2588): م - ابن بحينة.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير أبي عامر الخزاز، واسمه صالح بن رستم، فإنه من رجال مسلم، وهو صدوق كثير الخطأ، عثمان بن عمر: هو ابن فارس العبدي، وابن أبي مليكة: هو عبد الله بن عبيد الله التيمي المدني.
2470 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُفْيَانَ الصَّفَّارُ بِالْمِصِّيصَةِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ». [2: 69]
رقم طبعة با وزير = (2461)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হবে, তখন ফরয সালাত ছাড়া আর কোন সালাত নেই।”[1]
[1] আবূ আওয়ানা: ২/৩৩; নাসাঈ: ২/১১৬; মুসনাদ আহমাদ: ২/৫১৭; সহীহ মুসলিম: ৭১০; তিরমিযী: ৪২১; ইবনু মাজাহ: ১১৫১; আবূ দাঊদ: ১২৬৬; সুনান বাইহাকী: ২/৪৮২; দারেমী: ১/৩৩৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮০৪; তাবারানী আস সাগীর: ২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৭; তাহাবী: ১/৩৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1150): م، مضى برقم: (2190). تنبيه!! رقم (2190) = (2193) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، ابن علية: هو إسماعيل بن إبراهيم بن مقسم الأسدي
2471 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الْخَوْلَانِيُّ الْمِصْرِيُّ بِطَرَسُوسَ، وَمُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالُوا: أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَيْسِ بْنِ قَهْدٍ، «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:223] سَلَّمَ مَعَهُ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ». [4: 50]
رقم طبعة با وزير = (2462)
কাইস বিন কাহদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেছেন এমন অবস্থায় যে তিনি ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করেননি। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফিরান, তখন তিনি দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে তাকিয়ে দেখছিলেন। কিন্তু তিনি কোন প্রতিবাদ করেননি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০১৬; মুসনাদ আহমাহ: ৫/৪৪৭; আবূ দাঊদ: ১২৬৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১১১৬; হাকিম: ১/২৭৫; সুনান বাইহাকী: ২/৪৮৩; তিরমিযী: ৪২২; ইবনু মাজাহ: ১১৫৪; হুমাইদী: ৮৬৮; তাবারানী: ১৮/৯৩৮; দারাকুতনী: ১/৩৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1150).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير والد يحيى سعيد بن قيس، فلم يوثقه غير المؤلف 4/ 281، وترجم له البخاري في «التاريخ» 3/ 508، وابن أبي حاتم 4/ 55 - 56، فلم يذكر فيه جرحاً ولا تعديلا، وقيس بن فهد: هو قيس بن عمرو.