সহীহ ইবনু হিব্বান
2612 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا [ص:346] ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ، وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُسَلِّمُ فِي كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ، وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ، وَجَاءَهُ الْمُؤَذِّنُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، وَاضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ بِالْإِقَامَةِ»
رقم طبعة با وزير = (2603)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত, যাকে লোকজন আতামাহ হিসেবে অভিহিত করে থাকে, এরপর হতে ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এগার রাকা‘আত সালাত আদায় করতেন; তিনি প্রত্যেক দুই রাকা‘আত পর পর সালাম ফেরাতেন আর শেষে এক রাকা‘আত বিতর পড়তেন। অতঃপর যখন ফজরের সালাতের আযান শেষ হয়ে যেতো, প্রভাত উদ্ভাসিত হতো এবং মুয়ায্যিন তাঁর কাছে আসতো, তখন তিনি দাঁড়িয়ে হালকা দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর ইকামতের জন্য মুয়ায্যিন তাঁর কাছে না আসা পর্যন্ত তিনি ডান পার্শ্বের উপর কাত হয়ে শুয়ে থাকতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১৩৩৬; ইবনু মাজাহ: ১৩৫৮; মুসনাদ আহমাদ: ৬/৮৩; সুনান বাইহাকী: ৩/৭; নাসাঈ: ২/৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1207): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2613 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: «مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلَا فِي غَيْرِهِ، عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً»
رقم طبعة با وزير = (2604)
আবূ সালামাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “রমযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত কেমন ছিল?” তখন তিনি জবাবে বলেন, “তিনি রমযানে বা তার বাইরে ১১ রাকা‘আতের বেশি সালাত আদায় করতেন না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১১; সহীহ আল বুখারী: ১১৪৭; সহীহ মুসলিম: ৭৩৮; আবূ দাঊদ: ১৩৪১; নাসাঈ: ৩/২৩৪; তিরমিযী: ৪৩৯; তাহাবী: ১/২৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৬; আবূ আওয়ানা: ২/৩২৭; সুনান বাইহাকী: ১/১২২; বাগাবী: ৮৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১৯-২০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1212): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2614 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ، قَالَ: ذَكَرَ الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً بِاللَّيْلِ، فَكَانَتْ تِلْكَ صَلَاتُهُ، يَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ بِقَدْرِ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2605)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১১ রাকা‘আত সালাত আদায় করতেন; তিনি প্রত্যেক দুই রাকা‘আত পর পর সালাম ফেরাতেন আর শেষে এক রাকা‘আত বিতর পড়তেন। এটাই ছিল তাঁর সালাত। এই সালাতের সাজদায় মাথা উঠানোর আগ পর্যন্ত তোমাদের কারো ৫০ আয়াত পাঠ করার পরিমাণ সময় অবস্থান করতেন। ফজরের সালাতের আগে তিনি দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর সালাতের জন্য মুয়ায্যিন তাঁর কাছে না আসা পর্যন্ত তিনি ডান পার্শ্বের উপর কাত হয়ে শুয়ে থাকতেন।”[1]
[1] আবূ দাঊদ: ১৩৩৬; ইবনু মাজাহ: ১৩৫৮; মুসনাদ আহমাদ: ৬/৮৩; সুনান বাইহাকী: ৩/৭; নাসাঈ: ২/৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2603). تنبيه!! رقم (2603) = (2612) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2615 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ، [ص:348] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ»
رقم طبعة با وزير = (2606)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নয় রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ৪৭৩৭; তিরমিযী: ৪৪৩; নাসাঈ: ৩/২৪২-২৪৩; ইবনু মাজাহ: ১৩৬০; তাহাবী: ১/২৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1213): م أتم منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2616 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَمَانَ رَكَعَاتٍ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، ثُمَّ يَرْكَعُ رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ»
رقم طبعة با وزير = (2607)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আট রাকা‘আত তাহাজ্জুদ সালাত আদায় করতেন এবং এক রাকা‘আত বিতর আদায় করতেন। তারপর তিনি বসে দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]
[1] বাগাবী: ৯৬৪; সহীহ মুসলিম: ৭৩৮; আবূ দাঊদ: ১৩৪০; নাসাঈ: ৩/২৫১; সহীহ বুখারী: ১১৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২১১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1211): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
2617 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «مَا كُنَّا نَشَاءُ أَنْ نَرَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْنَاهُ مُصَلِّيًا، وَمَا كُنَّا نَشَاءُ نَرَاهُ نَائِمًا مِنَ اللَّيْلِ إِلَّا رَأَيْنَاهُ نَائِمًا»
رقم طبعة با وزير = (2608)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাতে সালাতরত অবস্থায় দেখতে চাইলে তাঁকে আমরা সালাতরত অবস্থায় দেখতে পেতাম আবার আমরা তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পেতাম।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ৩৮৫২; নাসাঈ: ৩/২১৩-২১৪; বাগাবী: ৯৩২; মুসনাদ আহমাদ: ৩/১০৪; সহীহুল বুখারী: ১১৪১; সুনান বাইহাকী: ৩/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুল বুখারী: ১৯৭২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (1972 و 1973).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2618 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ صَوْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ يَصُومُ مِنَ الشَّهْرِ حَتَّى نَرَى أَنَّهُ لَا يُرِيدُ أَنْ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَيُفْطِرُ مِنَ [ص:350] الشَّهْرِ حَتَّى نَرَى أَنَّهُ لَا يُرِيدُ أَنْ يَصُومَ مِنْهُ شَيْئًا، وَكُنْتَ لَا تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْتَهُ مُصَلِّيًا، وَلَا نَائِمًا إِلَّا رَأَيْتَهُ»
رقم طبعة با وزير = (2609)
হুমাইদ আত তবীল থেকে বর্ণিত, তিনি বলেন “আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তিনি কোন মাসে (এতো অধিক পরিমাণ) সিয়াম রাখতেন যে, আমরা মনে করতাম যে, হয়তো তিনি এই মাসে কোন সিয়াম ছেড়ে দিবেন না আবার কোন মাসে সিয়াম ছেড়ে দিতেন, এমনকি আমরা মনে করতাম যে, তিনি হয়তো এই মাসে কোন সিয়াম রাখবেন না। আর তুমি যদি তাঁকে রাতে সালাতরত অবস্থায় দেখতে চাও, তবে তাঁকে তুমি সালাতরত অবস্থায় দেখতে পাবে, আবার তুমি যদি তাঁকে রাতে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তবে তাঁকে তুমি ঘুমন্ত অবস্থায় দেখতে পাবে।”[1]
[1] তিরমিযী: ৭৬৯; মুসনাদ আবী ইয়ালা: ৩৮৫২; নাসাঈ: ৩/২১৩-২১৪; বাগাবী: ৯৩২; মুসনাদ আহমাদ: ৩/১০৪; সহীহুল বুখারী: ১১৪১; সুনান বাইহাকী: ৩/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৫৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (253): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2619 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنَ اللَّيْلِ، ثُمَّ إِنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً تَرَكَ رَكْعَتَيْنِ، ثُمَّ قُبِضَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قُبِضَ وَهُوَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ آخِرَ صَلَاتِهِ مِنَ اللَّيْلِ وَالْوِتْرِ، ثُمَّ رُبَّمَا جَاءَ إِلَى فِرَاشِي هَذَا، فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2612)
মাসরূক রহিমাহুল্লাহ বলেন যে, তিনি একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা জবাবে বলেন, “তিনি রাতে ১৩ রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি ১১ রাকা‘আত সালাত আদায় করেন; দুই রাকা‘আত ছেড়ে দেন। তারপর যখন তাঁকে মৃত্যু দেওয়া হয়, সেসময় তিনি নয় রাকা‘আত সালাত আদায় করেন। এটা রাতের শেষের ও বিতরের সালাত। তারপর তিনি কখনো কখনো আমার বিছানায় আসতেন। অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর কাছে আসতেন এবং সালাতের কথা জানাতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (6366)، «ضعيف أبي داود» (242).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
2620 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، [ص:351] قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَعَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُوسٍ، وَابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، كُلُّهُمْ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ تَأْمُرُنَا أَنْ نُصَلِّيَ بِاللَّيْلِ؟ قَالَ: «يُصَلِّي أَحَدُكُمْ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ أَوْتَرَ بِرَكْعَةٍ»
رقم طبعة با وزير = (2610)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, “আপনি আমাদেরকে রাত্রে কিভাবে সালাত আদায় করার নির্দেশ দিবেন?” জবাবে তিনি বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে, অতঃপর যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২২৭; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (519 - 521)، «الصحيحة» (1197): ق. قال الناشر: وقع تقديم وتأخير في هذه المجموعة من الاحاديث من رقم (2610) إلى (2613) بين الطبعتين؛ فاقتضى التنبيه. تنبيه!! تفسير كلام الناشر. انظر إلى الحديث الذي قبل السابق ستجد أن رقم طبعة باوزير (2609) والذي بعده (2612) والذي بعده (2613) والذي بعده (2610). وهذا بسبب أختلاف النسختين فـ «طبعة باوزير» قدمت حديث على آخر وعكست الوضع «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2621 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى خَتٌّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتَرَ بِرَكْعَةٍ»
رقم طبعة با وزير = (2611)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকা‘আত বিতর সালাত আদায় করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৯১; দারেমী: ১/৩৭২; আবূ দাঊদ: ১৩৩৬; নাসাঈ: ২/৩০; ইবনু মাজাহ: ১১৭৭; তাহাবী: ১/২৮৩; আবূ আওয়ানা: ২/৩২৬; সুনান বাইহাকী: ৩/২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 327 / 294): ق مطولا، دون قوله: بركعة.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2622 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَادَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَيْفَ تَأْمُرُنَا أَنْ نُصَلِّيَ مِنَ اللَّيْلِ؟ فَقَالَ: «يُصَلِّي أَحَدُكُمْ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً أَوْتَرَتْ لَهُ مَا قَدْ صَلَّى مِنَ اللَّيْلِ»
رقم طبعة با وزير = (2613)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে জিজ্ঞেস করেন, “আপনি আমাদেরকে রাত্রে কিভাবে সালাত আদায় করার নির্দেশ দিবেন?” জবাবে তিনি বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে, অতঃপর যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে। তবে এটি রাতে আদায় করা সব সালাতকে বিতরে (বিজোড়ে) পরিণত করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২২৭; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (519)، «صحيح أبي داود» (1197): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2623 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ بِوَاسِطَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ *، عَنْ * خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَادَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا بَيْنَهُمَا، كَيْفَ صَلَاةُ اللَّيْلِ؟ فَقَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَصَلِّ وَاحِدَةً وَسَجْدَتَيْنِ قَبْلَ الصُّبْحِ»
رقم طبعة با وزير = (2614)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে জিজ্ঞেস করেন, সেসময় আমি তাদের উভয়ের মাঝে ছিলাম, তিনি বলেন, “রাতের সালাত কেমন হবে?” জবাবে তিনি বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে, অতঃপর যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে। আর ভোরের আগে দুই রাকা‘আত সালাত আদায় করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪০; আবূ দাঊদ: ১৪২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২৩২-২৩৩; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বিতরের পর দুই রাকা‘আত সালাত পড়ার অংশসহ শায বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بزيادة السجدتين. * [خَالِدٌ] قال الشيخ: هو ابن عبد الله الطحَّان الواسطيُّ، وشيخه خالد؛ هو: ابن مِهران الحذَّاء. وقد رواه عنه جمعٌ آخر: عند أبي عَوانَة (2/ 361)، وابن أبي شيبة (2/ 291)، وأحمد (2/ 79). وتابعه عاصم الأحول، عن عبد الله بن شقيقٍ: رواه أبو عوانة. وعبد الله - هذا - ثِقةٌ من رجال مسلم. وقد أخرجه من طريقه (1/ 172) مختصرا، دون قوله: «وسجدتين قبل الصُّبح». وكذلك أخرجه هو، والبخاري، وأصحاب «السُّنن» وغيرهم، من طريق أُخرى، عن ابن عمر، دون هذه الزيادة؛ منهم: نافع؛ كما في الحديث الَّذي قبله. فأرى أنَّها زيادة شاذَّة لا تَصِحُّ. وفاتَ المُعلِّق - هنا على طبعة المؤسسة (6/ 353) - أن يُنَبِّهَ على هذا - كما هي عادته -، بل أوهم أنَّها عندَ مُسلم!! * [عَنْ] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية «بن! ».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2624 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:354] يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ فَارْكَعْ وَاحِدَةً تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ»
رقم طبعة با وزير = (2615)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাতের সালাত দুই রাকা‘আত দুই রাকা‘আত করে, অতঃপর যখন সালাত শেষ করার ইচ্ছা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে। তবে এটি রাতে আদায় করা তোমার সব সালাতকে বিতরে পরিণত করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২২৭; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ وهو مكرر (2613). تنبيه!! رقم (2613) = (2622) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2625 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ الثَّقَفِيُّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَبَا مِجْلَزٍ يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْوِتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ»
رقم طبعة با وزير = (2616) [ص:355] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو التَّيَّاحِ اسْمُهُ يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ، وَأَبُو مِجْلَزٍ اسْمُهُ لَاحِقُ بْنُ حُمَيْدٍ»
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিতর হলো রাতের শেষাংশে এক রাকা‘আত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবুত তাইয়্যাহর নাম ইয়াযিদ বিন হুমাইদ আস সুবাঈ। আর আবূ মিজলাযের নাম লাহিক বিন হুমাইদ।”
[1] মুসনাদু ইবনিল জা‘দ: ১৪৬৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৫৯; মুসনাদ আহমাদ: ২/৪৩; নাসাঈ: ৩/২৩২; সহীহ মুসলিম: ৭৫২; সুনান বাইহাকী: ৩/২২; নাসাঈ: ৩/২৩২; ইবনু মাজাহ: ১১৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2626 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، «فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى فِي تِلْكَ اللَّيْلَةِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ، وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» [ص:356] قَالَ عَمْرٌو: حَدَّثْتُ بِهَذَا بُكَيْرَ بْنَ الْأَشَجِّ، فَقَالَ: حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ
رقم طبعة با وزير = (2617)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে রাত্রি যাপন করি। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূ করেন তারপর সালাতে দাঁড়িয়ে যান। আমি তাঁর বাম পাশে গিয়ে দাঁড়াই। তখন তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে রাখেন। ঐ রাতে তিনি ১৩ রাকা‘আত সালাত আদায় করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান, এমনকি তিনি নাক ডাকতে শুরু করেন। আর তিনি যখন ঘুমাতেন নাক ডাকতেন। তারপর মুয়ায্যিন তাঁর কাছে আসলে তিনি বেরিয়ে যান এবং সালাত আদায় করেন কিন্তু ওযূ করেননি।” আমর রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি বুকাইর আশাজ্জকে বর্ণনা করলে তিনি বলেন, “কুরাইবও আমাকে হাদীসটি এভাবেই বর্ণনা করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، ومضى (3583). تنبيه!! رقم (3583) = (3591) من «طبعة المؤسسة». لكن الحديث غير موجود بالرقم المشار إليه وإنما موجود برقم (2193) الموافق لـ (2196) من طبعة المؤسسة. وسيأتي أيضا برقم (2627) الموافق لـ (2636) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2627 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُوسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ بَاتَ عِنْدَ خَالَتِهِ مَيْمُونَةَ، «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ»، قَالَ: «فَقُمْتُ فَتَوَضَّأْتُ، ثُمَّ قُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَرَّنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، قِيَامُهُ فِيهِنَّ سَوَاءٌ»
رقم طبعة با وزير = (2618)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার তার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে রাত্রি যাপন করেন। অতঃপর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যান।” তিনি বলেন, “আমিও উঠে ওযূ করে তারপর তাঁর বাম পাশে গিয়ে দাঁড়াই। তখন তিনি আমাকে টেনে তাঁর ডান পাশে দাঁড় করান। তারপর তিনি ১৩ রাকা‘আত সালাত আদায় করেন।এতে তাঁর কিয়াম (দাঁড়ানো) ছিল প্রত্যেক রাকাতে সমান দীর্ঘ। ”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر الآتي (2627). تنبيه!! رقم (2627) = (2636) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2628 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:357] إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُرَحْبِيلِ بْنِ سَعْدٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ، قَالَ: «أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ حَتَّى نَزَلْنَا السُّقْيَا»، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: مَنْ يَسْقِينَا؟ قَالَ: «جَابِرٌ»، فَخَرَجْتُ فِي فَتَيَانٍ مِنَ الْأَنْصَارِ حَتَّى أَتَيْنَا الْمَاءَ الَّذِي بِالْأُثَايَةِ، وَبَيْنَهُمَا قَرِيبٌ مِنْ ثَلَاثٍ وَعِشْرِينَ مِيلًا، فَسَقَيْنَا وَاسْتَقَيْنَا، حَتَّى إِذَا كَانَ بَعْدَ عَتَمَةٍ جَاءَ رَجُلٌ عَلَى بَعِيرٍ يُنَازِعُهُ بَعِيرُهُ إِلَى الْحَوْضِ، فَقَالَ لَهُ: أَوْرِدْ، فَأَوْرَدَ، فَأَخَذْتُ بِزِمَامِ رَاحِلَتِهِ فَأَنَخْتُهَا، «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْعَتَمَةَ وَجَابِرٌ إِلَى جَانِبِهِ، فَصَلَّى ثَلَاثَ عَشْرَةَ سَجْدَةً»
رقم طبعة با وزير = (2619)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “হুদায়বিয়ার সন্ধিকালিন সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (মদীনা অভিমুখে) আগমন করছিলাম অতঃপর আমরা সুকইয়া নামক জায়গায় আসলাম। তখন মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাদেরকে কে পানি পান করাবে?” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি ও আনসারী কয়েকজন যুবক বের হই, অতঃপর আমরা উসায়ায় পানির জায়গায় আসি। উভয় স্থানের মাঝে প্রায় ২৩ মাইলের দূরত্ব। আমরা সেখানে নিজেরা পানি পান করি এবং বাহনদেরও পানি পান করাই। অতঃপর সন্ধার পর উটে আরোহন করে এক ব্যক্তি আসলো, তার উট তাকে পানির চৌবাচ্চার নিকট টেনে নিয়ে যেতে চাইলো। সে তাকে বলে, “সামনে আসো।” অতঃপর সে সামনে আসলো। আমি তার বাহনের লাগাম ধরে সেটাকে বসিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইশার সালাত আদায় করেন, এসময় জাবির রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর পাশে দিলেন। তিনি ১৩ রাকা‘আত সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ২২১৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৫; বাযযার: ৭২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
2629 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ بِالسِّنْجِ، قَالَ: [ص:358] حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ الْيَمَامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ شُرَحْبِيلِ بْنِ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَاخَ رَاحِلَتَهُ، ثُمَّ نَزَلَ فَصَلَّى عَشْرَ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ بِوَاحِدَةٍ، وَصَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ صَلَّى الصُّبْحَ»
رقم طبعة با وزير = (2620)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তাঁর বাহনকে বসিয়েছেন তারপর তিনি অবতরণ করে দুই রাকা‘আত দুই রাকা‘আত করে ১০ রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি এক রাকা‘আত বিতর সালাত আদায় করেন। অতঃপর দুই রাকা‘আত সুন্নাত আদায় করে ফজরের সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ২২১৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৫; বাযযার: ৭২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق على صحيح ابن خزيمة» (1261).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير شرحبيل بن سعد وهو ضعيف يكتب حديثه
2630 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ هِشَامٍ، وَأَحْمَدُ بْنُ بَكَّارٍ، قَالَا: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْرَأُ فِي شَيْءٍ مِنْ صَلَاةِ اللَّيْلِ جَالِسًا، حَتَّى إِذَا دَخَلَ فِي السِّنِّ كَانَ يَقْرَأُ حَتَّى إِذَا [ص:359] بَقِيَ عَلَيْهِ ثَلَاثُونَ أَوْ أَرْبَعُونَ آيَةً قَامَ فَقَرَأَ، ثُمَّ سَجَدَ»
رقم طبعة با وزير = (2621)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে কিরা‘আত করতেন না, কিন্তু যখন তিনি বয়োঃবৃদ্ধ হয়ে যান, তখন তিনি বসে কিরা‘আত পাঠ করতেন, অতঃপর যখন ৩০ আয়াত বা ৪০ আয়াত বাকি থাকতো, তখন তিনি দাঁড়াতেন অতঃপর তা পাঠ করতেন তারপর সাজদা করতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৯৭; মুসনাদ আহমাদ: ৬/৪৬; হুমাইদী: ১৯২; সহীহ আল বুখারী: ১১১৮; সহীহ মুসলিম: ৭৩১; আবূ দাঊদ: ৯৫৩; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৭; তাহাবী: ১/৩৩৮; সুনান বাইহাকী: ২/৪৯০; বাগাবী: ৯৭৯; তিরমিযী: ৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2500). تنبيه!! رقم (2500) = (2509) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2631 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، وَبُدَيْلٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَائِمًا، وَلَيْلًا طَوِيلًا قَاعِدًا، فَإِذَا صَلَّى قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا صَلَّى قَاعِدًا رَكَعَ قَاعِدًا»
رقم طبعة با وزير = (2622)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘরাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং দীর্ঘরাত বসে সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন আবার যখন তিনি বসে সালাত আদায় করতেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন।” [1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «مختصر الشمائل المحمدية» (236)، «صحيح أبي داود» (880 و 1137): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم