সহীহ ইবনু হিব্বান
2692 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ سَعِيدًا الْمَقْبُرِيَّ حَدَّثَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا جَاءَهُ وَهُوَ يُرِيدُ سَفَرًا، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، حَتَّى إِذَا أَدْبَرَ الرَّجُلُ قَالَ: «اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»
رقم طبعة با وزير = (2681)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি তার কাছে আসে, এমন অবস্থায় যে, সে সফর করতে চাচ্ছে। অতঃপর সে তাকে সালাম করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি তোমাকে আল্লাহভীতি অবলম্বন ও প্রতিটি উুঁচু জায়গায় তাকবীর দেওয়ার উপদেশ দিচ্ছি।” তখন সে ব্যক্তি যখন চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السفر “হে আল্লাহ, আপনি তার জন্য জমিনকে সংকুচিত করে দিন এবং সফরকে তার জন্য সহজ করে দিন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/৫১৭; মুসনাদ আহমাদ: ২/৩২৫; তিরমিযী: ৩৪৪৫; ইবনু মাজাহ: ২৭৭১; হাকিম: ২/৯৮; সুনান বাইহাকী: ৫/২৫১; বাগাবী: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1730).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2693 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغَوْلِيُّ، قَالَ: [ص:411] حَدَّثَنَا أَبُو زُرْعَةَ الرَّازِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَائِذٍ، قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا الْمُطْعِمُ بْنُ الْمِقْدَامِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: خَرَجْتُ إِلَى الْعِرَاقِ أَنَا وَرَجُلٌ مَعِي، فَشَيَّعَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، فَلَمَّا أَرَادَ أَنْ يُفَارِقَنَا، قَالَ: إِنَّهُ لَيْسَ مَعِي شَيْءٌ أُعْطِيكُمَا، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا اسْتَوْدَعَ اللَّهُ شَيْئًا حَفِظَهُ، وَإِنِّي أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمَا وَأَمَانَتَكُمَا، وَخَوَاتِيمَ عَمَلِكُمَا»
رقم طبعة با وزير = (2682)
মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, “আমি এবং আরেক ব্যক্তি ইরাকের উদ্দেশ্যে বের হই। তখন আব্দুল্লাহ বিন উমার আনহুমা আমাদের বিদায় দেন। যখন তিনি আমাদের থেকে পৃথক হওয়ার ইচ্ছা করেন, তখন তিনি বলেন, “আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাদের দিতে পারি। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন আল্লাহর কাছে কোন কিছু আমানত আমানত রাখা হয়, তখন তিনি সেটাকে হেফাযত করেন। আমি আল্লাহর কাছে তোমাদের দ্বীন, আমানত ও শেষ আমল আমানত রাখছি।”[1]
[1] সুনান বাইহাকী: ৯/১৭৩; মুসনাদ আহমাদ: ২/৭; নাসাঈ: ৫০৬; ইবনু মাজাহ: ২৮২৬; তিরমিযী: ৩৪৪২; হাকিম: ২/৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (14).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2694 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيَّ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ حَمْزَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى ظَهْرِ كُلِّ [ص:412] بَعِيرٍ شَيْطَانٌ، فَإِذَا رَكِبْتُمُوهَا فَسَمُّوا اللَّهَ، وَلَا تَقْصُرُوا عَنْ حَاجَاتِكُمْ»
رقم طبعة با وزير = (2683)
হামযা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতিটি উটের পিঠে শয়তান রয়েছে। কাজেই যখন তোমরা তাতে আরোহন করবে, তখন তোমরা আল্লাহর নাম নিবে। তোমরা তোমাদের প্রয়োজন পূরণে কোন ত্রুটি করবে না।”[1]
[1] তাবারানী আল কাবীর: ২৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৪৯৪; দারেমী: ২/২৮৫-২৮৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (হাকীকতুস সিয়াম: ৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مضى (1700). تنبيه!! رقم (1700) = (1703) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2695 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْبَارِقِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13]، يَقْرَأُ الْآيَتَيْنِ ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ، وَاطْوِ لَنَا الْأَرْضَ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا فَاخْلُفْنَا فِي أَهْلِنَا»، وَكَانَ إِذَا رَجَعَ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2684)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করার ইচ্ছা করতেন, অতঃপর তাঁর বাহনে আরোহন করতেন, তখন তিনি তিনবার তাকবীর দিতেন এবং বলতেন, سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। –সূরা যখরুফ: ১৩।) তিনি দুই আয়াত পাঠ করতেন। তারপর বলতেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ وَاطْوِ لَنَا الْأَرْضَ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا فَاخْلُفْنَا فِي أَهْلِنَا (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আমার এই সফরে পুণ্য, তাকওয়া ও এমন আমল চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আপনি আমাদের সফরকে সহজ করে দিন ও জমিনকে সংকুচিত করুন। হে আল্লাহ, আপনিই (আমার) সফর-সঙ্গী, আমার পরিবারের তত্ত্বাবধায়ক, হে আল্লাহ, আপনি আমাদের সফরে সঙ্গী হোন এবং আমাদের পরিবারের তত্ত্বাবধায়ক হোন)। আর যখন সফর থেকে ফিরে আসতেন, তখন বলতেন, آيبون تائبون لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৪৪; তিরমিযী: ৩৪৪৭; দারেমী: ২/২৮৫; হাকিম:২/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2339): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2696 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَنَّ أَبَا الزُّبَيْرَ أَخْبَرَهُ، أَنَّ عَلِيًّا الْأَسَدِيَّ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَلَّمَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلَاثًا، وَقَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13]، «اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ»، فَإِذَا رَجَعَ قَالَهُنَّ، وَزَادَ فِيهِنَّ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2685)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করার উদ্দেশ্যে তাঁর বাহনে আরোহন করতেন, তখন তিনি তিনবার তাকবীর দিতেন এবং বলতেন, {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13] اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। –সূরা যখরুফ: ১৩। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আমার এই সফরে পুণ্য, তাকওয়া ও এমন আমল চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আপনি আমাদের সফরকে সহজ করে দিন ও এর দুরত্বকে সংকুচিত করে দিন। হে আল্লাহ, আপনিই (আমার) সফর-সঙ্গী, আমার পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই সফরের কষ্ট-ক্লেশ, অপ্রীতিকর দৃশ্য ও সন্তান, সম্পদ ও পরিবারে মন্দ পরিবর্তন থেকে)। আর যখন সফর থেকে ফিরে আসতেন, তখন উক্ত দু‘আ বলতেন সাথে আরো বাড়িয়ে বলতেন, آيبون تائبون لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৪৪; তিরমিযী: ৩৪৪৭; দারেমী: ২/২৮৫; হাকিম:২/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2340).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2697 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو نَوْفَلٍ عَلِيُّ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيِّ، قَالَ: رَكِبَ عَلِيٌّ دَابَّةً، فَقَالَ: «بِسْمِ اللَّهِ»، فَلَمَّا اسْتَوَى عَلَيْهَا، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَكْرَمَنَا، وَحَمَلَنَا فِي الْبَرِّ وَالْبَحْرِ، وَرَزَقَنَا مِنَ الطَّيِّبَاتِ، وَفَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَهُ تَفْضِيلًا: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ} [الزخرف: 14]»، ثُمَّ كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ»، ثُمَّ قَالَ: «فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ هَذَا، وَأَنَا رِدْفُهُ»
رقم طبعة با وزير = (2686)
আলী বিন রাবী‘আহ আল আসাদী রহিমাহুল্লাহ বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বাহনে উঠেন। অতঃপর যখন ভালভাবে বসেন, তখন বলেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَكْرَمَنَا وَحَمَلَنَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقَنَا مِنَ الطَّيِّبَاتِ وفضَّلَنا عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَهُ تَفْضِيلًا: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, জলে-স্থলে আরোহন করিয়েছেন, আমাদেরকে পবিত্র জীবিকা দান করেছেন এবং তাঁর অনেক সৃষ্টজীবের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাবো। –সূরা যখরুফ: ১৩) তারপর তিনি তিনবার তাকবীর দিয়েছেন। অতঃপর বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)। তারপর তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম করেছেন, সে সময় আমি তাঁর পিছনে আরোহী ছিলাম।”[1]
[1] তিরমিযী: ৩৪৪৬; আবূ দাঊদ: ২৬০২; মুসনাদ আহমাদ: ১/৯৭; আত তায়ালিসী: ১৩২; নাসাঈ: ৭/৪৩৬; হাকিম: ২/৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2342).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2698 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ: شَهِدْتُ عَلِيًّا أُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا، فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ، قَالَ: بِسْمِ اللَّهِ، فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: {سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ} [الزخرف: 13] إِلَى قَوْلِهِ: {وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ} [الزخرف: 14]، ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا، اللَّهُ أَكْبَرُ ثَلَاثًا، سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، ثُمَّ ضَحِكَ، قُلْتُ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ كَمَا صَنَعْتُ ثُمَّ ضَحِكَ، فَقُلْتُ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّ رَبَّكَ لَيَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ: رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي، قَالَ: عَلِمَ عَبْدِي أَنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي»
رقم طبعة با وزير = (2687)
আলী বিন রবি‘আহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। (সফরের নিমিত্তে) আরোহন করার জন্য তাঁর কাছে বাহন আনা হয়। অতঃপর যখন তিনি জিনের রেকাবে পা রাখেন, তখন তখন ‘বিসমিল্লাহ’ বলেন। অতঃপর যখন ভালভাবে আরোহন করেন, তখন ‘আলহামদু লিল্লাহ’ বলেন। তারপর বলেন, سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (ঐ সত্তার পবিত্রতা ঘোষনা করছি, যিনি আমাদেরকে এটি বশীভূত করে দিয়েছেন। আমরা অবশ্যই এদের বশীভূতকারী ছিলাম না। আর নিশ্চয়েই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাবো। –সূরা যখরুফ: ১৩) তারপর তিনি তিনবার ‘আলহামদু লিল্লাহ’, তিনবার ‘আল্লাহু আকবার’ বলেন। তারপর বলেন, سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (আমি আপনার পবিত্রতা ঘোষনা করছি। নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)। তারপর তিনি হাসেন। তখন আমি বললাম, “হে আমীরুল মুমিনূন, আপনি কেন হাসছেন?” জবাবে তিনি বলেন, “আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরকম করতে দেখেছি, যেরকম আমি করেছি। তিনি হাসলে আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসলেন? জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই তোমার প্রভু তাঁর প্রতি খুশি হন, যখন বান্দা বলে, رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي (হে আমার প্রভু, আপনি আমার পাপসমূহ ক্ষমা করে দিন)। মহান আল্লাহ সে সময় বলেন, “আমার বান্দা জেনেছে যে, আমি ছাড়া গোনাহসমূহ কেউ ক্ষমা করতে পারে না।”[1]
[1] আবূ দাঊদ: ২৬০২; মুসনাদ আহমাদ: ১/৯৭; তিরমিযী: ৩৪৪৬; আত তায়ালিসী: ১৩২; নাসাঈ: ৭/৪৩৬; হাকিম: ২/৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين
2699 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ»
رقم طبعة با وزير = (2688) [ص:417] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «اسْمُ أَبِي جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ»
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি দু‘আ গৃহীত। এতে কোন সন্দেহ নেই। (১) মাযলূম ব্যক্তির দু‘আ (২) মুসাফির ব্যক্তির দু‘আ ও (৩) সন্তানের জন্য পিতার দু‘আ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ জা‘ফরের নাম মুহাম্মাদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবী তালিব।”
[1] ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৩২; আবূ দাঊদ: ১৫৩৬; তিরমিযী: ১৯০৫; ইবনু মাজাহ: ৩৮৬২; আত তায়ালিসী: ২৫১৭; মুসনাদ আহমাদ: ২/২৫৮; মুসনাদুশ শিহাব: ৩০৬; বাগাবী: ১৩৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1374).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن
2700 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلًا فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، فَإِنَّهُ لَا يَضُرُّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ»
رقم طبعة با وزير = (2689) [ص:419] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَخُو بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ هُوَ وَالِدُ عَمْرِو بْنِ الْحَارِثِ مِصْرِيٌّ»
খাওলা বিনতু হাকিম আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ কোন জায়গায় অবস্থান করবে, তখন সে যেন বলে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شرِّ مَا خَلَقَ ( আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, সে সবের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন), তবে সেখানে থেকে ফিরে না পর্যন্ত কোন কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াকূব বিন আব্দুল্লাহ হলেন বুকাইর বিন আব্দুল্লাহ বিন আল আশাজ্জ আর হারিস বিন ইয়াকূব হলেন আমর বিন হারিস এর বাবা। তিনি একজন মিসরীয় ব্যক্তি।”
[1] সহীহ মুসলিম: ২৭০৮; ইবনু মাজাহ: ৩৫৪৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৬৭; মুসনাদ আহমাদ: ৬/৩৭৭; ইবনুস সুন্নী: ৫৩৩; তিরমিযী: ৩৪৩৭; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৮; নাসাঈ: ৫৬১; দারেমী: ২/২৮৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬৮৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2701 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا سَافَرَ وَجَاءَ سَحَرًا يَقُولُ: «سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلَائِهِ، رَبَّنَا صَاحِبْنَا، فَأَفْضِلْ عَلَيْنَا عَائِذٌ بِاللَّهِ مِنَ النَّارِ»
رقم طبعة با وزير = (2690)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং ভোরে উপনীত হতেন, তখন তিনি বলতেন, سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وحُسْنِ بَلَائِهِ رَبَّنَا! صَاحِبْنَا فَأَفْضِلْ علينا عائذٌ بالله من النار (একজন শ্রবণকারী (আল্লাহ) শ্রবণ করেছেন, তাঁর উত্তম পরীক্ষার সাথে তাঁর প্রতি আমাদের প্রশংসা। হে আমাদের প্রভু, আপনি আমাদের সঙ্গী হোন, আমাদের উপর অনুগ্রহ করুন। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করছি।”[1]
[1] সহীহ মুসলিম: ২৭১৮; আবূ দাঊদ: ৫০৮৬; নাসাঈ: ৯/৪০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১/৪৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2638): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2702 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ الْحُسَيْنِ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ يُرِيدُ سَفَرًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصِنِي، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُوصِيكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، فَلَمَّا وَلَّى الرَّجُلُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»
رقم طبعة با وزير = (2691)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি তার কাছে আসে, এমন অবস্থায় যে, সে সফর করতে চাচ্ছে। অতঃপর সে তাকে সালাম করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি তোমাকে আল্লাহভীতি অবলম্বন ও প্রতিটি উুঁচু জায়গায় তাকবীর দেওয়ার উপদেশ দিচ্ছি।” তখন যখন সে ব্যক্তি যখন চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللَّهُمَّ ازْوِ لَهُ الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السفر “হে আল্লাহ, আপনি তার জন্য জমিনকে সংকুচিত করে দিন এবং সফরকে তার জন্য সহজ করে দিন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/৫১৭; মুসনাদ আহমাদ: ২/৩২৫; তিরমিযী: ৩৪৪৫; ইবনু মাজাহ: ২৭৭১; হাকিম: ২/৯৮; সুনান বাইহাকী: ৫/২৫১; বাগাবী: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - مكرر (2681). تنبيه!! رقم (2681) = (2692) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2703 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقَّهَا، وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ [ص:421] فَأَسْرِعُوا السَّيْرَ عَلَيْهَا، وَإِذَا عَرَّسْتُمْ فَاجْتَنِبُوا الطَّرِيقَ، فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ»
رقم طبعة با وزير = (2692)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা উর্বর ভূমিতে সফর করবে, তখন তোমরা উটকে তার হক প্রদান করবে আর যখন তোমরা অনাবৃষ্টির অঞ্চলে সফর করবে, তখন তো বাহনে আরোহন করে দ্রুত চলে যাবে আর যখন তোমরা শেষ রাতে যাত্রা বিরতি করবে, তখন তোমরা রাস্তা থেকে দূরে থাকবে। কেননা রাস্তা ক্ষতিকর প্রাণীদের অবস্থান করার জায়গা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৭; সহীহ মুসলিম: ১৯২৬; তিরমিযী: ২৮৫৮; আবু দাঊদ: ২৫৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৫০; তাহাবী, মুশকিলুল আসার: ১১৫; সুনান বাইহাকী: ৫/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2315)، «الصحيحة» (1359): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2704 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي [ص:422] الْوَحْدَةِ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ أَبَدًا»
رقم طبعة با وزير = (2693)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি লোকজন জানতো যে, একাকী সফর করার মাঝে কী (বিপদ) রয়েছে, তবে তবে কোন আরোহী ব্যক্তি কখনো রাতে একাকী সফর করতো না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৩৮; ইবনু মাজাহ: ৩৭৬৮; দারেমী: ২/২৮৭; সহীহুল বুখারী: ২৯৯৮; তিরমিযী: ১৬৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৬৯; হাকিম: ২/১০১; সুনান বাইহাকী: ৫/২৫৭; নাসাঈ: ৬/৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৬১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (61): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2705 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقَّهَا، وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا السَّيْرَ، وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ، فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ»
رقم طبعة با وزير = (2694)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা উর্বর ভূমিতে সফর করবে, তখন তোমরা উটকে তার হক প্রদান করবে আর যখন তোমরা অনাবৃষ্টির অঞ্চলে সফর করবে, তখন তো বাহনে আরোহন করে দ্রুত চলে যাবে আর যখন তোমরা শেষ রাতে যাত্রা বিরতি করবে, তখন তোমরা রাস্তা থেকে দূরে থাকবে। কেননা রাস্তা ক্ষতিকর প্রাণীদের অবস্থান করার জায়গা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৭; সহীহ মুসলিম: ১৯২৬; তিরমিযী: ২৮৫৮; আবু দাঊদ: ২৫৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৫০; তাহাবী, মুশকিলুল আসার: ১১৫; সুনান বাইহাকী: ৫/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2692): م. تنبيه!! رقم (2692) = (2703) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2706 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، قَالَ: فَصَامَ النَّاسُ وَهُمْ مُشَاةٌ وَرُكْبَانٌ، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ الصَّوْمُ، إِنَّمَا يَنْظُرُونَ مَا تَفْعَلُ، فَدَعَا بِقَدَحٍ فَرَفَعَهُ إِلَى فِيهِ حَتَّى نَظَرَ النَّاسُ، ثُمَّ شَرِبَ، فَأَفْطَرَ بَعْضُ النَّاسِ وَصَامَ بَعْضٌ، فَقِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ بَعْضَهُمْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ»، وَاجْتَمَعَ الْمُشَاةُ مِنْ أَصْحَابِهِ، فَقَالُوا: نَتَعَرَّضُ لِدَعَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدِ اشْتَدَّ السَّفَرُ، وَطَالَتِ الْمَشَقَّةُ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَعِينُوا بِالنَّسْلِ، فَإِنَّهُ يَقْطَعُ عَلَمَ الْأَرْضِ، وَتَخِفُّونَ لَهُ»، قَالَ: فَفَعَلْنَا، فَخَفَفْنَا لَهُ *
رقم طبعة با وزير = (2695)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে মক্কা অভিমুখে রমযান মাসে রওয়ানা হন, এমনকি তারা ‘কুরাউল গামীম’ নামক জায়গায় পৌঁছান। সে সময় সাহাবীগণ সিয়ামরত অবস্থায় ছিলেন এবং তাদের কেউ পদব্রজ আবার কেউ বাহনে আরোহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো, “নিশ্চয়ই লোকদের উপর সিয়াম রাখা কষ্টকর হয়ে গিয়েছে। নিশ্চয়ই তারা দেখছেন যে, আপনি কী করেন। তখন তিনি একটি খাবারের পেয়ালা আনতে বলেন। অতঃপর তা উঁচু করে তাঁর মুখে উঠালেন, যাতে লোকজন তা দেখতে পারে। তারপর তিনি তা পান করেন। অতঃপর কিছু লোক সিয়াম ভেঙ্গে ফেলেন আর কিছু সাহাবী সিয়াম অব্যাহত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো, “কিছু লোক এখনও সিয়ামরত অবস্থায় আছেন।” জবাবে তিনি বলেন, “ওরা নাফরমান!” পদব্রজ ব্যক্তিগণ একত্রিত হয়ে বললেন, “আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দু‘আর মুখাপেক্ষী এবং আমাদের উপর সফর কষ্টকর ও দীর্ঘ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন, “তোমরা দ্রুত চলার মাধ্যমে এই কাজে সহযোগিতা গ্রহণ কর। কেননা এটা জমিনের চিহ্নকে শেষ করে দিবে এবং সফরকে সহজ করতে পারবে।” রাবী বলেন, “অতঃপর আমরা তা-ই করি এবং এভাবে আমরা সফরকে সহজ করি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৩৬; হাকিম: ১/৪৪৩; সুনান বাইহাকী: ৫/২৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [التعليق] قال الشيخ: أخرجه من طريق أبي يعلى، وهذا في «مسنده» (3/ 400 - 401) - من طريق عبد الله بن عمر بن أبان -، وأخرجه ابن خزيمة (4/ 139 - 140) - من طريق مُحَمد بن بشَّار -، كلاهما، عن عبد الوهاب بن عبد المجيد ... بسنده الصحيح عن جابر. وعزاه الدارانيُّ في تعليقه على «المسند» لمسلم وغيره! وهذا من أوهامه الكثيرة؛ فإِنَّهُ عندَهم مُختصرٌ جِدًّا، إلى قوله: «أولئك العُصاة» - دون ما بعده -! وعزاهُ شُعيب في تعليقه هنا للحاكم - أيضا -! وليس عنده إلاَّ قصَّة الثلاثة! وهي مُخَرَّجةٌ في «الصحيحة» (465)، وما رواه مسلم: في «الإرواء» (4/ 57 - 58).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2707 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ، كَبَّرَ عَلَى كُلِّ شَرَفٍ فِي الْأَرْضِ ثَلَاثَ تَكْبِيرَاتٍ، ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، سَاجِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ»
رقم طبعة با وزير = (2696)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ, হজ্জ অথবা উমরাহ থেকে ফিরে আসতেন, তখন তিনি জমিনের প্রত্যেক উঁচু জায়গায় তিনবার তাকবীর দিতেন। তারপর বলতেন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وعده ونصر عبده وهزم الأحزاب وحده (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। তাঁর জন্যই সমস্ত রাজত্ব, তাঁর জন্যই সমস্ত প্রশংসা, তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। আমি প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী, সাজদাকারী, আমাদের প্রভুর প্রশংসাকারী। আল্লাহ তাঁর ওয়াদা সত্যে রুপ দিয়েছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং সম্মিলিত বাহিনীকে তিনি একাই পরাস্ত করেছেন)।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮০; মুসনাদ আহমাদ: ২/৬৩; সহীহুল বুখারী: ১৭৯৭; সহীহ মুসলিম: ১৩৪৪; আবূ দাঊদ: ২৭৭০; নাসাঈ: ৬/২১০; সুনান বাইহাকী: ৫/২৫৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৩৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৬১; তিরমিযী: ৯৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2475): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2708 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ سَفَرِهِ، فَلْيُعَجِّلِ الرُّجُوعَ إِلَى أَهْلِهِ»
رقم طبعة با وزير = (2697)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সফর আযাবের একটি অংশ; যা তোমাদেরকে ঘুম, পানাহার থেকে বিরত রাখে। কাজেই যখন তোমাদের কেউ সফরে তার প্রয়োজন পূরণ করবে, তবে সে যেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে যায়।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮০; মুসনাদ আহমাদ: ২/২৩৬; দারেমী: ২/২৮৪; সহীহুল বুখারী: ১৮০৪; সহীহ মুসলিম: ১৯২৭; ইবনু মাজাহ: ২৮৮২; মুসনাদুশ শিহাব: ২২৫; সুনান বাইহাকী: ৫/২৫৯; বাগাবী: ২৬৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
2709 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: قُرِئَ عَلَى حَفْصِ بْنِ مَيْسَرَةَ، وَأَنَا أَسْمَعُ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَرْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّ كَعْبًا حَلَفَ لَهُ بِالَّذِي فَلَقَ الْبَحْرَ لِمُوسَى أَنَّ صُهَيْبًا حَدَّثَهُ، [ص:426] أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَرَى قَرْيَةً يُرِيدُ دُخُولَهَا إِلَّا قَالَ حِينَ يَرَاهَا: «اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الْأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ، نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيهَا»
رقم طبعة با وزير = (2698)
আবূ মারওয়ান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু তার কাছে ঐ সত্তার কসম করে বলেছেন, যিনি মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে বিদীর্ণ করে দিয়েছিলেন, নিশ্চয়ই সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু তার কাছে হাদীস বর্ণনা করেছেন এই মর্মে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন নগরে প্রবেশ করার ইচ্ছা করতেন, তখন তিনি সেই নগরী দৃষ্টিগোচর হলে বলতেন, اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الْأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وشر ما فيها (হে আল্লাহ, সপ্ত আসমান ও সপ্ত আসমান যা ছায়া দেয়, তার প্রভু, সপ্ত জমিন ও সপ্ত জমিন যা ধারণ করে, তার প্রভু, বায়ুসমূহ এবং বায়ুসমূহ যা উড়িয়ে নেয়, শয়তানসমূহ ও তারা যা বিভ্রান্ত করে, সে সবের প্রভু, আমরা আপনার কাছে এই নগরী ও নগরীর অধিবাসীদের কল্যাণ কামনা করছি এবং আপনার কাছে এই নগরী, তার অধিবাসী এবং এই নগরীতে যা কিছু রয়েছে, সে সবের অকল্যাণ থেকে আশ্রয় কামনা করছি)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৬৫; হাকিম: ১/৪৪৬; সুনান বাইহাকী: ৫/২৫২; তাবারানী: ৭২৯৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩৫; নাসাঈ: ৫৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ৩৪১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (341)، «تخريج الكلم الطيب» (رقم 179)، «الصحيحة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2710 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، [ص:427] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ، وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا»
رقم طبعة با وزير = (2699)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আগমন করতেন অতঃপর মদীনার দেয়াল দেখতে পেতেন, তখন তিনি মদীনার ভালবাসায় তাঁর বাহনকে দ্রুত চালিত করতেন আর যদি কোন পশুর উপর আরোহী থাকতেন, তখন তিনি তাকে আন্দোলিত করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫৯; সহীহুল বুখারী: ১৮০২; তিরমিযী: ৩৪৪১; নাসাঈ: ১/১৭৪; সুনান বাইহাকী: ৫/২৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৬৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (874) مختصرا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2711 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الرَّبِيعِ، عَنِ الْبَرَاءِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2700)
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আগমন করতেন, তখন তিনি বলতেন, آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৮১; আত তায়ালিসী: ৭১৬; তিরমিযী: ৩৪৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯৬৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2339).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح