সহীহ ইবনু হিব্বান
2712 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ فِطْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَجَعَ مِنْ سَفَرٍ قَالَ: «آيِبُونَ، تَائِبُونَ، لِرَبِّنَا حَامِدُونَ»
رقم طبعة با وزير = (2701)
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আগমন করতেন, তখন তিনি বলতেন, آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لربنا حامدون (আমরা তাওবাকারী, প্রত্যাবর্তনকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৮১; আত তায়ালিসী: ৭১৬; তিরমিযী: ৩৪৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯৬৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2713 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا دَخَلَ [ص:429] أَحَدُكُمْ لَيْلًا، فَلَا يَطْرُقْ أَهْلَهُ طُرُوقًا»
رقم طبعة با وزير = (2702)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ (সফর থেকে) রাতে (নিজ শহরে) আগমন করবে, তবে সে যেন রাত্রে পরিবারের কাছে গমন না করে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/৫২৩; মুসনাদ আহমাদ: ৩/৩৯৯; তিরমিযী: ২৭১২; আত তায়ালিসী: ১৭২৪; সহীহ মুসলিম: ৭১৫; আবূ দাঊদ: ২৭৭৬; নাসাঈ, আল কুবরা: ২/২৬৫; সুনান বাইহাকী: ৫/২৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৭০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2714 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا قَدِمْنَا قَالَ: «أَمْهِلُوا حَتَّى تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ [ص:430] الْمَغِيبَةُ»
رقم طبعة با وزير = (2703)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যু্দ্ধে ছিলাম। যখন আমরা মদীনায় আগমন করি, তখন তিনি বলেন, “তোমরা একটু সুযোগ দাও, যাতে এলোমেলো কেশধারিনী মাথা আঁচড়াতে পারে এবং প্রবাসী স্বামীর স্ত্রী ব্লেড ব্যবহার করতে পারে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩০৩; দারেমী: ২/১৪৬; সহীহুল বুখারী: ৫০৭৯; সহীহ মুসলিম: ১৫২৭; আবূ দাঊদ: ২৭৭৮; নাসাঈ: ২/২০৫; আত তায়ালিসী: ১৭৮৬; সুনান বাইহাকী: ৫/২৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2482): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2715 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، قَالَ: «فَلَمَّا أَتَى الْمَدِينَةَ أَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ الْمَسْجِدَ فَيُصَلِّيَ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2704)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। তিনি বলেন যে, যখন তিনি মদীনায় আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাসজিদে গিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন।”[1]
[1] আত তায়ালিসী: ১৭২৭; সহীহ মুসলিম: ৭১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৭০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2716 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فِي سَفَرِهِ، قَالَ: «اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الضِّبْنَةِ فِي السَّفَرِ، وَالْكَآبَةِ فِي الْمُنْقَلَبِ، اللَّهُمَّ اقْبِضْ لَنَا الْأَرْضَ، وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ»، فَإِذَا أَرَادَ الرُّجُوعَ، قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا سَاجِدُونَ»، فَإِذَا دَخَلَ بَيْتَهُ، قَالَ: «تَوْبًا تَوْبًا، لِرَبِّنَا أَوْبًا، لَا يُغَادِرُ عَلَيْنَا حَوْبًا»
رقم طبعة با وزير = (2705)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হওয়ার ইচ্ছা করতেন, তখন বলতেন, اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الضِّبْنَةِ فِي السَّفَرِ وَالْكَآبَةِ فِي الْمُنْقَلَبِ اللَّهُمَّ اقْبِضْ لَنَا الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ (হে আল্লাহ, আপনি আমার সফরসঙ্গী, পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে সফরের কষ্ট-ক্লেশ, দুঃখজনক পরিণতি থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আপনি আমাদের জন্য জমিনকে সংকুচিত করে দিন এবং সফরকে আমাদের উপর সহজ করে দিন)। তিনি ফিরে আসার ইচ্ছা করতেন, তখন বলতেন, آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا سَاجِدُونَ (আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রভুর উদ্দেশ্যে সাজদাকারী)। যখন বাড়িতে প্রবেশ করতেন, তখন বলতেন, تَوْبًا تَوْبًا لِرَبِّنَا أوباً لا يغادر علينا حوباً (আমরা কাছে তাওবা, তাওবা করছি। আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করছি। তিনি আমাদের কোন গোনাহ অবশিষ্ট না রাখুন)। ”[1]
[1] ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৫৩২; মুসনাদ আহমাদ: ১/২৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৫৮-৩৫৯; সুনান বাইহাকী: ৫/২৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (2338).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات غير سماك فإنه صدوق لكن روايته عن عكرمة فيها اضطراب
2717 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا [ص:432] مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَقَالَ: «تَزَوَّجْتَ؟ » قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا؟ » قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ؟ » قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ وَتُمَشِّطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ»
رقم طبعة با وزير = (2706) قَالَ أَبُو حَاتِمٍ: «الْكَيْسُ أَرَادَ بِهِ الْجِمَاعَ»
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধে বের হই। এসময় তিনি আমাকে বলেন, “তুমি কি বিবাহ করেছো?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি আবারো জিজ্ঞেস করলেন, “কুমারী নাকি পূর্ব বিবাহিতা?” আমি বললাম, “বরং পূর্ব বিবাহিতা।” তখন তিনি বলেন, “কুমারী বিবাহ করলে না কেন, তবে তুমি তার সাথে খেলা করতে, সে তোমার সাথে খেলা করতো?” আমি বললাম, “আমার কিছু বোন আছে। সেজন্য আমি চেয়েছি এমন নারী বিবাহ করতে, যে তাদেরকে একত্রিত করে রাখবে, তাদের মাথার চুল আঁচড়িয়ে দিবে এবং তাদের দেখাশুনা করবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জেনো রেখো, যখন তুমি বাড়িতে আগমন করবে, তখন তুমি বুদ্ধিমত্ত্বার পরিচয় দিবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বুদ্ধিমত্ত্বার পরিচয় দেওয়া দ্বারা তিনি স্ত্রী মিলনের দিকে ইঙ্গিত করেছেন।”
[1] সহীহুল বুখারী: ২০৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1787): ق - وله تتمة يأتي بها (6484 و 3099). تنبيه!! رقم (6484) = (6518) من «طبعة المؤسسة». رقم (3099) = (3109) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود برقم (3099) وإنما موجود برقم (7099) الموافق لـ (7143) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2718 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2707)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারী মাহরাম ছাড়া তিন দিনের বেশি সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৪০; আবূ দাঊদ: ১৭২৬; ইবনু মাজাহ: ২৮৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫১৯; সুনান বাইহাকী: ৩/১৩৮; বাগাবী: ১৮৫০; দারেমী: ২/২৮৬; তিরমিযী: ১১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1518): م، ق مختصرا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2719 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ سَفَرًا يَكُونُ ثَلَاثَةَ أَيَّامٍ فَصَاعِدًا إِلَّا مَعَ أَبِيهَا أَوِ ابْنِهَا أَوْ أَخِيهَا أَوْ زَوْجِهَا، أَوْ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2708)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারী তার বাবা, ছেলে, ভাই, স্বামী অথবা মাহরাম ছাড়া তিন দিন বা তার বেশি দিন সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৪০; আবূ দাঊদ: ১৭২৬; ইবনু মাজাহ: ২৮৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫১৯; সুনান বাইহাকী: ৩/১৩৮; বাগাবী: ১৮৫০; দারেমী: ২/২৮৬; তিরমিযী: ১১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2720 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ الصَّائِغُ، قَالَ: قَالَ نَافِعٌ مَوْلَى ابْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ أَنْ تُسَافِرَ ثَلَاثَةً إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ تَحْرُمُ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2709)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয় সেসব মাহরাম ছাড়া তিন দিন সফর করা, যারা তার জন্য চিরদিনের জন্য হারাম।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1519).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2721 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ [ص:435] لِامْرَأَةٍ تُسَافِرُ ثَلَاثًا إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ مِنْهَا»
رقم طبعة با وزير = (2710)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া তিন দিন সফর করা।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৭; সহীহ মুসলিম: ১৩৩৯; আবূ দাঊদ: ১৭২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৩০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ضعيف أبي داود» (304): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2722 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ ثَلَاثِ لَيَالٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2711)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া তিন রাত সফর করা।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم
2723 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، [ص:436] قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ مَوْلَى زِيَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُسَافِرُ الْمَرْأَةُ يَوْمَيْنِ وَلَيْلَتَيْنِ إِلَّا مَعَ زَوْجٍ، أَوْ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2712)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারী দুই দিন এবং দুই রাত স্বামী বা কোন মাহরাম ছাড়া সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2724 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ مِنَ الدَّهْرِ إِلَّا وَمَعَهَا زَوْجُهَا، أَوْ ذُو مَحْرَمٍ مِنْهَا»
رقم طبعة با وزير = (2713)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারী দুই দিন এবং দুই রাত স্বামী বা কোন মাহরাম ছাড়া সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2725 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ مِنْهَا»
رقم طبعة با وزير = (2714)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া এক দিন এক রাত সফর করা।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৪; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯; তিরমিযী: ১১৭০; আবূ দাঊদ: ১৭২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1516 و 1570)، «الإرواء» (567): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2726 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «[ص:438] لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخَرِ أَنْ تُسَافِرَ يَوْمًا وَاحِدًا لَيْسَ مَعَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2715) قَالَ: أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَسَمِعَهُ مِنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া এক দিন সফর করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সা‘ঈদ মাকবুরী আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন এবং তিনি হাদীস তার বাবার মাধ্যমেও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন। কাজেই দুটো বর্ণনা সূত্রই মাহফূয বা সহীহ।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৪; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯; তিরমিযী: ১১৭০; আবূ দাঊদ: ১৭২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2727 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، [ص:439] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ بَرِيدًا إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2716) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَسَمِعَهُ مِنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, `কোনো মহিলা যেন মাহরাম ছাড়া একটি বারীদ (প্রায় ১২ মাইল বা প্রায় ২০ কিমি) দূরত্বেও ভ্রমণ না করে।` [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সুহাইল বিন আবী সালিহ তার বাবার সূত্রে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন এবং তিনি সা‘ঈদ আল মাকবুরীর মাধ্যমেও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”
[1] সুনান বাইহাকী: ৩/১৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৩০৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ - «الضعيفة» (5727)، «ضعيف أبي داود» (304).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2728 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ 3280 سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ مَسْلَمَةٍ تُسَافِرُ مَسِيرَةَ لَيْلَةٍ إِلَّا وَمَعَهَا رَجُلٌ ذُو حُرْمَةٍ مِنْهَا»
رقم طبعة با وزير = (2717)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন মুসলিম নারীর জন্য বৈধ নয় মাহরাম পুরুষ ছাড়া এক রাত সফর করা।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৪; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯; তিরমিযী: ১১৭০; আবূ দাঊদ: ১৭২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1516 و 1517)، «الإرواء» (567): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2729 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرُ الْمَرْأَةُ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2718)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া সফর করা।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
2730 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ أَنَسِ بْنِ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، [ص:441] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرُ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2719)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয় মাহরাম ছাড়া তিন দিন সফর করা।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৩৮; মুসনাদ আহমাদ: ২/১৪৩; সহীহুল বুখারী: ১০৮৭; আবূ দাঊদ: ১৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1519).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط البخاري
2731 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ أَبَا مَعْبَدٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلَا تُسَافِرُ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2720)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হবে না এবং কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৪১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৬; মুসনাদ আহমাদ: ১/২২২; সহীহুল বুখারী: ৩০০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৯; তাহাবী: ২/১১২; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৯৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (995): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين