হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2812)


2812 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا ثَوَابُ بْنُ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَطْعَمُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَنْحَرَ»
رقم طبعة با وزير = (2801)




বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খাওয়া পর্যন্ত ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। আর কুরবানীর দিন কুরবানী না করা পর্যন্ত খাইতেন না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫২; দারেমী: ১/৩৭৫; মুসনাদ আহমাদ: ৫/৩৫২; তিরমিযী: ৫৪২; দারাকুতনী: ২/৪৫; ইবনু মাজাহ: ১৭৫৬; বাগাবী: ১১০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৬; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৪৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1440).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2813)


2813 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ [ص:53] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِسْحَاقَ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ، ثُمَّ يَغْدُو»
رقم طبعة با وزير = (2802)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কয়েকটি খেজুর খেতেন, তারপর ঈদগাহে যেতেন।”[1]



[1] তিরমিযী: ৫৪৩; দারেমী: ১/৩৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৮; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমার্থক বর্ণনার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (যঈফা: ৪২৪৮ আওতাভুক্ত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الضعيفة» تحت حديث (4248): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات









সহীহ ইবনু হিব্বান (2814)


2814 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا عُتْبَةُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا»
رقم طبعة با وزير = (2803)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি খেজুর না খাওয়া পর্যন্ত ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না।”[1]



[1] তিরমিযী: ৫৪৩; দারেমী: ১/৩৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৮; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমার্থক বর্ণনার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (যঈফা: ৪২৪৮ আওতাভুক্ত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2815)


2815 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِذَا خَرَجَ إِلَى الْعِيدَيْنِ رَجَعَ فِي غَيْرِ الطَّرِيقِ الَّذِي خَرَجَ مِنْهُ»
رقم طبعة با وزير = (2804)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই ঈদে বের হতেন, তখন তিনি ভিন্ন পথে ফিরে আসতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৬৮; মুসনাদ আহমাদ: ২/২৩৮; বাগাবী: ১১০৮; সুনান বাইহাকী: ৩/৩০৮; হাকিম: ১/২৯৬; তিরমিযী: ৫৪১; দারেমী: ১/৩৭৮; ইবনু মাজাহ: ১৩০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৬৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (637): خ - جابر.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2816)


2816 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُخْرِجَهُنَّ يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى، - يَعْنِي: أَبْكَارَ الْعَوَاتِقِ، وَذَوَاتِ الْخُدُورِ، وَالْحُيَّضَ -، فَقُلْتُ: أَرَأَيْتَ إِحْدَاهُنَّ لَا يَكُونُ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «فَتُلْبِسُهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا»
رقم طبعة با وزير = (2805)




উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে তাদেরকে বের করে নিয়ে যাই। অর্থাৎ কুমারী, পর্দানশীন ও ঋতুবতী নারীদের। তখন আমি বললাম, “আপনার কি অভিমত, যদি তাদের কারো চাদর না থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তবে তার বোন তার চাদর থেকে তাকে পরিধান করাবে।”[1]



[1] ইবনু মাজাহ: ১৩০৭; মুসনাদ আহমাদ: ৫/৮৪; দারেমী: ১/৩৭৭; সহীহ মুসলিম: ৮৯০; মুসনাদ আহমাদ: ৫/৮৪; সহীহুল বুখারী: ৩২৪; নাসাঈ: ৩/১৮০; আবূ দাঊদ: ১১৩৭; ইবনু মাজাহ: ১৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1041): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2817)


2817 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، [ص:58] عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُخْرِجُ الْعَوَاتِقَ، وَذَوَاتِ الْخُدُورِ، وَالْحُيَّضَ يَوْمَ الْعِيدِ، فَأَمَّا الْحُيَّضُ، فَيَعْتَزِلْنَ الْمُصَلَّى، وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، فَقَالَتْ إِحْدَاهُنَّ: فَإِنْ لَمْ يَكُنْ لِإِحْدَانَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُعِرْهَا جِلْبَابِهَا»
رقم طبعة با وزير = (2806)




উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কুমারী, পর্দানশীন ও ঋতুবতী নারীদের বের করতেন। ঋতুবতী নারীরা মুসল্লা থেকে দূরে থাকবে এবং কল্যাণ ও মুসলিমদের দু‘আয় উপস্থিত হবে। তখন তাদের একজন বললো, “যদি আমাদের কারো চাদর না থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তবে তার বোন যেন তাকে তার চাদর ধার দেয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১৩০৭; মুসনাদ আহমাদ: ৫/৮৪; দারেমী: ১/৩৭৭; সহীহ মুসলিম: ৮৯০; মুসনাদ আহমাদ: ৫/৮৪; সহীহুল বুখারী: ৩২৪; নাসাঈ: ৩/১৮০; আবূ দাঊদ: ১১৩৭; ইবনু মাজাহ: ১৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2818)


2818 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ يَوْمَ فِطْرٍ - [ص:59] أَوْ أَضْحًى - فَصَلَّى بِالنَّاسِ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا «
رقم طبعة با وزير = (2807)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন বের হন অতঃপর লোকদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাত শেষ করেন। তিনি এই সালাতের আগে বা পরে কোন সালাত আদায় করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭৭; সহীহুল বুখারী: ৯৬৪; সহীহ মুসলিম: ৮৮৪; আত তায়ালিসী: ২৬৩৭; আবূ দাঊদ: ১১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২৬১; তিরমিযী: ৫৩৭; নাসাঈ: ৩/১৯৩; দারেমী: ১/৩৭৬; ইবনু মাজাহ: ১২৯১;বাগাবী: ১১০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1051)، «الإرواء» (3/ 98 / 631): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2819)


2819 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَ غَيْرَ مَرَّةٍ، وَلَا مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»
رقم طبعة با وزير = (2808)




জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত দুই-একবার নয়; বরং বহুবার পড়েছি। তিনি আযান ও ইকামত ছাড়াই আদায় করেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭৮; সহীহ মুসলিম: ৮৮৭; মুসনাদ আহমাদ: ৫/৯১; আবূ দাঊদ: ১১৪৮; তিরমিযী: ৫৩২; বাগাবী: ১১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1042).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2820)


2820 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى؟ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرَ»
رقم طبعة با وزير = (2809)




‍উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আবূ ওয়াকিদ আল লাইসী রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “ঈদুল ফিতর ও ঈদুল আযহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেন?” জবাবে তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কা-ফ ও সূরা কামার পড়তেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৯১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮০; মুসনাদ আহমাদ: ৫/২১৭-২১৮; তিরমিযী: ৫৩৪; আবূ দাঊদ: ১১৫৪; বাগাবী: ১১০৭; নাসাঈ: ৩/১৮৩-১৮৪; ইবনু মাজাহ: ১২৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1047): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (2821)


2821 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ ابْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ فِي الْعِيدَيْنِ: بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
رقم طبعة با وزير = (2810)




নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে সূরা আ‘লা ও সূরা গাশিয়াহ পড়তেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৭৮; তিরমিযী: ৫৩৩; আবূ দাঊদ: ১১২২; নাসাঈ: ৩/১৮৪; বাগাবী: ১০৯১; মুসনাদ আহমাদ: ৪/২৭১; ইবনু মাজাহ: ১২৮১; দারেমী: ১/৩৬৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২৬৫; মুসান্নাফ ইবনু ্আবী শায়বাহ: ২/১৭৬; আত তায়ালিসী: ২০৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1027): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2822)


2822 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، مَوْلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يَقْرَأُ يَوْمَ الْجُمُعَةِ فِي الْجُمُعَةِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكِ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ، فَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فِي يَوْمٍ وَاحِدٍ، قَرَأَ [ص:63] بِهِمَا جَمِيعًا فِي الْجُمُعَةِ وَالْعِيدِ»
رقم طبعة با وزير = (2811)




‘নুমান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর দিন জুমু‘আর সালাতে সূরা আ‘লা ও সূরা গাশিয়াহ পড়তেন। অতঃপর যখন একই দিন ঈদ ও জুমু‘আহ হতো, তখন জুমু‘আহ ও ঈদ উভয় সালাতে তিনি এই দুই সূরা পাঠ করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৮৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪১-২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2823)


2823 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، وَقِيلَ لَهُ: أَشَهِدْتَ الْخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْعِيدِ؟ قَالَ: «نَعَمْ، وَلَوْلَا مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ مَعَهُ مِنَ الصِّغَرِ، خَرَجَ حَتَّى أَتَى الْعِلْمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ، فَصَلَّى، ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلَالٌ، فَوَعَظَهُنَّ، وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَرَأَيْتُهُنَّ يَرْمِيَنَّ بِأَيْدِيهِنَّ، وَيَقْذِفْنَهُ فِي ثَوْبِ بِلَالٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَبِلَالٌ إِلَى بَيْتِهِ»
رقم طبعة با وزير = (2812)




আব্দুর রহমান বিন আবিস রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি –তাকে বলা হয়েছিল- “আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হয়েছিলেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। যদি তাঁর কাছে আমার ভালো অবস্থান না থাকতো, তবে বয়সে নবীন হওয়ার কারণে তাঁর সাথে উপস্থিত হতে পারতাম না। তিনি বের হন এবং কাসীর বিন সালতের বাড়ির কাছে যে চিহ্ন রয়েছে, সেখানে আসেন। তারপর তিনি সালাত আদায় করেন। তারপর তিনি ভাষন দেন। তারপর তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নারীদের কাছে আসেন। তাদেরকে ওয়াজ-নসীহত করেন এবং তাদেরকে সাদাকাহ করার নির্দেশ দেন। তারপর আমি দেখেছি নারীরা হাত দিয়ে (গহনা) খুলে তা বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর কাপড়ে রাখছেন। তারপর তিনি ও বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসেন।”[1]



[1] সহীহুল বুখারী: ৯৭৭; নাসাঈ: ৩/১৯২-১৯৩; মুসনাদ আহমাদ: ১/৩৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭০; আবূ দাঊদ: ১১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «حجاب المرأة» (31/ 6)، «صحيح أبي داود» (1040): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2824)


2824 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَابْنُ كَثِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، يُحَدِّثُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ قَالَ عَطَاءٌ، أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ -، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَرَجَ يَوْمَ فِطْرٍ فِي أَصْحَابِهِ، فَصَلَّى، ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ»
رقم طبعة با وزير = (2813)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সাহাবীদের নিয়ে বের হন। তারপর তিনি সালাত আদায় করেন। অতঃপর খুতবা দেন। তারপর নারীদের কাছে আসেন এবং তাদেরকে সাদাকাহ করার নির্দেশ দেন। অতঃপর নারীরা (তাদের গহনা) সাদাকাহ করতে শুরু করে।”[1]



[1] আবূ দাঊদ: ১১৪২; মুসনাদ আহমাদ: ১/২৮৬; সহীহ মুসলিম: ৮৮৪; নাসাঈ: ৩/১৮৪; বাগাবী: ১১০২; ইবনু মাজাহ: ১২৭৩; সহীহুল বুখারী: ১৪৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1036): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2825)


2825 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «خَطَبَ يَوْمَ الْعِيدِ عَلَى رجليه*»
رقم طبعة با وزير = (2814)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দুই পায়ের উপর (দাঁড়িয়ে) খুতবা দিয়েছেন।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১১৮২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2968). * [رجليه] قال الشيخ: الأصل «راحلته»، والتصويب من «المسند» وغيره، وانظر المصدر المذكور أعلاه ‘ إذا شئت التفصيل.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2826)


2826 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ أَبِي شَيْخٍ، بِكَفْرِ تَوثَا مِنْ دِيَارِ [ص:66] رَبِيعَةَ، قَالَ: حَدَّثَنَا مَيْمُونُ بْنُ الْأُصْبَعِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ يُصَلِّي الْفِطْرَ وَالْأَضْحَى، ثُمَّ يَخْطُبُ»
رقم طبعة با وزير = (2815)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাত আদায় করতেন, তারপর তিনি খুতবা দিতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৪৩; সহীহুল বুখারী: ৯৫৭; সহীহ মুসলিম: ৮৮৮; তিরমিযী: ৫৩১; নাসাঈ: ৩/১৮৩; ইবনু মাজাহ: ১২৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৮১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2827)


2827 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: إِنَّمَا انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَادْعُوا وَصَلُّوا، حَتَّى تَنْجَلِيَ»
رقم طبعة با وزير = (2816)




মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইবরাহিম রাদ্বিয়াল্লাহু আনহু যেদিন মারা যান, সেদিন সূর্য গ্রহণ লাগে। তখন লোকজন বলতে লাগে, “ইবরাহিম মারা যাওয়ার কারণে সূর্য গ্রহণ লেগেছে।” একথা শ্রবণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই চন্দ্র ও সূর্য আল্লাহর দুটি নিদর্শন; এরা কারো বেঁচে থাকা কিংবা মৃত্যুবরণ করার কারণে গ্রহণ লাগে না। কাজেই যখন তোমরা এমনটা দেখতে পাবে, গ্রহণ না ছাড়া পর্যন্ত তোমরা দু‘আ করবে এবং সালাত আদায় করবে।”[1]



[1] সহীহুল বুখারী: ১০৬০; তাবারানী: ২০/১০১৪; মুসনাদ আহমাদ: ৪/২৪৯; সহীহ মুসলিম: ৯১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ৪৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (450)، «جزء صلاة الكسوف»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2828)


2828 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا».
رقم طبعة با وزير = (2817) [ص:69] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِالصَّلَاةِ عِنْدَ كُسُوفِ الشَّمْسِ وَالْقَمَرِ، أُرِيدَ بِهِ أَحَدُهُمَا، لِأَنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِوَقْتٍ وَاحِدٍ»




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই চন্দ্র ও সূর্য কারো বেঁচে থাকা কিংবা মৃত্যুবরণ করার কারণে গ্রহণ লাগে না। বস্তুত এ'দুটি আল্লাহর নিদর্শনসমূহ হতে দুটি নিদর্শন। কাজেই যখন তোমরা এমনটা দেখতে পাবে, তখন তোমরা সালাত আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “চন্দ্র ও সূর্য গ্রহণের সময় সালাত আদায় করার নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো একটির গ্রহণ; উভয়টির গ্রহণ নয়। কেননা একই সময়ে উভয়টি গ্রহণ লাগে না।”



[1] মুসনাদ আহমাদ: ২/১০৯; সহীহুল বুখারী: ১০৪২; সহীহ মুসলিম: ৯১৪; নাসাঈ: ৩/১২৫-১২৬; তাবারানী: ১২/১৩০৯৫; দারাকুতনী: ২/৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (জুযউল কুসূফ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «جزء الكسوف»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2829)


2829 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ *، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، ثُمَّ قَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا انْكَسَفَ أَحَدُهُمَا، فَافْزَعُوا إِلَى الْمَسَاجِدِ».
رقم طبعة با وزير = (2818) قَالَ أَبُو حَاتِمٍ: «أَمَرَ فِي هَذَا الْخَبَرِ بِالصَّلَاةِ عِنْدَ كُسُوفِ الشَّمْسِ وَالْقَمَرِ، وَهُوَ الْمَقْصُودُ، فَأَطْلَقَ هَذَا الْمَقْصُودَ عَلَى سَبَبِهِ وَهُوَ الْمَسَاجِدُ، لِأَنَّ الصَّلَاةَ تَتَّصِلُ فِيهَا لَا أَنَّ [ص:70] الْمَسَاجِدَ يُسْتَغْنَى بِحُضُورِهَا عِنْدَ كُسُوفِ الشَّمْسِ أَوِ الْقَمَرِ دُونَ الصَّلَاةِ»




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্য গ্রহণ লাগে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান আর আমরাও তাঁর সাথে দাঁড়াই। তারপর তিনি বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনসমূহ হতে দুটি নিদর্শন। কাজেই যখন এর কোন একটি গ্রহণ লাগবে, তখন ভীত-সন্ত্রস্ত্র হয়ে মাসজিদে যাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে চন্দ্র ও সূর্য গ্রহণের সময় সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাই হলো হাদীস দ্বারা উদ্দেশ্য। এই উদ্দেশ্য বুঝাতে এখানে সবব বা উপকরণ ব্যবহার করা হয়েছে। আর সেটি হলো মাসজিদসমূহ। কেননা সালাত এখানেই আদায় করা হয়। এটা উদ্দেশ্য নয় যে, সূর্য ও চন্দ্র গ্রহণের সময় সালাত আদায় না করে শুধু মাসজিদে উপস্থিত হলেই যথেষ্ট হয়ে যাবে।”



[1] মুসনাদ আহমাদ: ২/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৮৯; নাসাঈ: ৩/১৩৭-১৩৮; হাকিম: ১/৩২৯; আবূ দাঊদ: ১১৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - وهو مختصر الآتي (2827). * [أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ] قال الشيخ: هو صاحب «المُصنَّف»، وقد أخرجه فيه (2/ 467) ... بهذا الإسناد. وتابعه أحمد (2/ 159)؛ وهو صحيح لولا أنَّ عطاء بن السائب كان اختلط. لكن قد رواه شعبة - عنه - عند أحمد (2/ 188)، وهو أَتَمُّ. تنبيه!! رقم (2827) = (2838) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن عطاء بن السائب قد اختلط وابن فضيل وهو محمد سمع منه بعد الاختلاط









সহীহ ইবনু হিব্বান (2830)


2830 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الْآيَاتِ سِتُّ رَكَعَاتٍ، وَأَرْبَعُ سَجَدَاتٍ».
رقم طبعة با وزير = (2819) [ص:71] قَالَ أَبُو حَاتِمٍ: «يُرِيدُ بِهِ أَنَّ صَلَاةَ الْآيَاتِ يَجِبُ أَنْ تُصَلَّى رَكْعَتَيْنِ، فِي كُلِّ رَكْعَةٍ ثَلَاثُ رُكُوعَاتٍ، وَسَجْدَتَانِ»، وَتَفْسِيرُهُ فِي خَبَرِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিদর্শনের সালাত (চন্দ্র বা সূর্য গ্রহণের সালাত) ছয় রুকু ও চার সাজদা (বিশিষ্ট)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস দ্বারা উদ্দেশ্য হলো নিদর্শনের সালাতের ক্ষেত্রে ওয়াজিব হলো দুই রাকা‘আত সালাত আদায় করা, যেখানে প্রত্যেক রাকা‘আতে তিনটি করে রুকূ‘ ও দুইটি করে সাজদা থাকবে। এর ব্যাখ্যা জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে আতা রহিমাহুল্লাহ সূত্রে আব্দুল মালিক বিন আবী সুলাইমান কর্তৃক বর্ণিত হাদীসে রয়েছে।”



[1] সহীহ মুসলিম: ৯০২; নাসাঈ: ৩/১৩০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৮২; নাসাঈ আল কুবরার বরাতে আত তুহফাহ: ১১/৪৮৬; নাসাঈ: ৩/১২৯-১৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে শায বলেছেন। মাহফূয বা সঠিক হলো চার রুকূ‘ ও চার সাজদার বর্ণনা। (সহীহ আবূ দাঊদ: ১০৬৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ، والمحفوظ: اربع ركعات، وأربع سجدات؛ كما يأتي (2831 و 2834 و 2839) - «صحيح أبي داود» (1068 و 1071)، «جزء الكسوف»، «الإرواء» (658). تنبيه!! رقم (2831) = (2842) من «طبعة المؤسسة». رقم (2834) = (2845) من «طبعة المؤسسة». رقم (2839) = (2850) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2831)


2831 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيدَا، وَأَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جَوْصَا، بِدِمَشْقَ، قَالَا: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي كَثِيرُ بْنُ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى يَوْمَ كَسَفَتِ الشَّمْسُ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ»
رقم طبعة با وزير = (2820)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদিন সূর্য গ্রহণ লাগলে তিনি চার রুকূ‘ ও চার সাজদার মাধ্যমে দুই রাকা‘আত সালাত আদায় করেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৯০১; নাসাঈ: ৩/১২৯; সহীহুল বুখারী: ১০৪৬; তাবারানী: ১০/১০৬৪৫; দারাকুতনী: ২/৬৩; মুসনাদ আহমাদ: ১/২১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1072): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الشيخين غير عمرو بن عثمان القرشي فهو صدوق