সহীহ ইবনু হিব্বান
2872 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدٍ الْهُنَائِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَزَلَ بَيْنَ ضُجْنَانَ، وَعُسْفَانَ فَحَاصَرَ الْمُشْرِكِينَ، قَالَ: فَقَالُوا: إِنَّ لِهَؤُلَاءِ صَلَاةً هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنْ أَبْنَائِهِمْ وَأَبْكَارِهِمْ - يَعْنُونَ: الْعَصْرَ -، فَأَجْمِعُوا أَمْرَكُمْ، ثُمَّ مِيلُوا عَلَيْهِمْ مَيْلَةً وَاحِدَةً، قَالَ: فَجَاءَ جِبْرِيلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ أَنْ يَقْسِمَ أَصْحَابَهُ شَطْرَيْنِ، وَيُصَلِّيَ بِالطَّائِفَةِ الْأُولَى رَكْعَةً، وَيَأْخُذُ الطَّائِفَةُ الْأُخْرَى حِذْرَهُمْ، وَأَسْلِحَتَهُمْ، فَإِذَا صَلَّى بِهِمْ رَكْعَةً تَأَخَّرُوا وَتَقَدَّمَ الْآخَرُونَ، فَصَلَّى بِهِمْ رَكْعَةً، وَأَخَذَ هَؤُلَاءِ الْآخَرُونَ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ، [ص:124] فَكَانَتْ لِكُلِّ طَائِفَةٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَكْعَةٌ رَكْعَةٌ «
رقم طبعة با وزير = (2861)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার দুজনান ও উসফানের মাঝে যাত্রাবিরতি করেন। অতঃপর তিনি মুশরিকদেরকে অবরোধ করেন। রাবী বলেন, “তখন তারা বলে, “নিশ্চয়ই এই লোকদের (মুসলিমদের) একটি সালাত রয়েছে, যা তাদের কাছে তাদের সন্তানাদি অপেক্ষা প্রিয়। -অর্থাৎ আসরের সালাত- কাজেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তারপর তোমরা তাদের উপর একযোগে আক্রমন করো।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাঁকে আদেশ করেন, যেন তিনি সাহাবীদেরকে দুই দলে ভাগ করেন এবং প্রথম দলের লোকদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। আর অন্য দল সতর্কতা ও অস্ত্র-শস্ত্র গ্রহণ করবে। অতঃপর যখন তিনি তাদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন, তখন তারা পিছে যায়, আর অন্য দলের লোকজন পিছনে যায়। তখন তিনি তাদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। আর অন্য দল সতর্কতা ও অস্ত্র-শস্ত্র গ্রহণ করে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে প্রত্যেক দলের এক রাকা‘আত এক রাকা‘আত করে হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৫২২; তিরমিযী: ৩০৩৫; নাসাঈ: ৩/১৭৪; তাবারী: ১০৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৪২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (1425).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
2873 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَاةَ الْخَوْفِ بِذَاتِ الرِّقَاعِ» قَالَتْ: «فَصَدَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ صَدْعَيْنِ، فَصَفَّتْ طَائِفَةٌ وَرَاءَهُ، وَقَامَتْ طَائِفَةٌ، وِجَاهَ الْعَدُوِّ» قَالَتْ: «فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَبَّرَتِ الطَّائِفَةُ الَّذِينَ صَفُّوا خَلْفَهُ، ثُمَّ رَكَعُوا وَرَكَعُوا، ثُمَّ سَجَدَ وَسَجَدُوا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعُوا، ثُمَّ مَكَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، وَسَجَدُوا لِأَنْفُسِهِمِ السَّجْدَةَ الثَّانِيَةَ، ثُمَّ قَامُوا فَنَكَصُوا عَلَى أَعْقَابِهِمْ يَمْشُونَ الْقَهْقَرَى، حَتَّى قَامُوا مِنْ وَرَائِهِمْ، وَأَقْبَلَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَفُّوا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبِّرُوا، [ص:125] ثُمَّ رَكَعُوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، السَّجْدَةَ الثَّانِيَةَ فَسَجَدُوا مَعَهُ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ رَكْعَتِهِ وَسَجَدُوا لِأَنْفُسِهِمِ السَّجْدَةَ الثَّانِيَةَ، ثُمَّ قَامَتِ الطَّائِفَتَانِ جَمِيعًا، فَصَفُّوا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَكَعَ بِهِمْ رَكْعَةً وَرَكَعُوا جَمِيعًا، ثُمَّ سَجَدَ فَسَجَدُوا جَمِيعًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعُوا مَعَهُ، كُلُّ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَرِيعًا جِدًّا، لَا يَأْلُو أَنْ يُخَفِّفَ مَا اسْتَطَاعَ، ثُمَّ سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمُوا، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ شَرَكَهُ النَّاسُ فِي صَلَاتِهِ كُلِّهَا»
رقم طبعة با وزير = (2862)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকাতে ভীতিকালীন সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দুইভাগে ভাগ করেন। এক কাতার তাঁর পিছনে দাঁড়ান আরেক কাতার শত্রুর মুখোমুখি দাঁড়ান। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেন এবং তাঁর পিছনের কাতারের সাহাবীগণও তাকবীর দেন। তারপর তিনি রুকূ‘ করেন, তারাও রুকূ‘ করেন। অতঃপর তিনি সাজদা করেন, তারাও সাজদা করেন। তারপর তিনি মাথা উত্তোলন করেন, তারাও মাথা উত্তোলন করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে অবস্থান করেন। তাঁর পিছনের সাহাবীগণ বাকী আরেক সাজদা করেন। তারপর তারা দাঁড়ান এবং পিছনে সরে আসেন এবং পিছনের কাতারের লোকদের জায়গায় দাঁড়ান। পিছনের কাতারের সাহাবীগণ সামনে আসেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কাতারবন্দি হন। তারা তাকবীর দেন এবং রুকূ‘ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদা করেন। তারাও তাঁর সাথে সাজদা করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাকা‘আত থেকে দাঁড়ান। আর সাহাবীগণ বাকী আরেক সাজদা করেন। তারপর দলের সবাই দাঁড়ান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ান। তিনি তাদের নিয়ে রুকূ‘ করেন, তারাও রুকূ‘ করেন। তারপর তিনি সাজদা করেন, তারাও সাজদা করেন। তারপর তিনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন। তারাও মাথা উত্তোলন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব কাজগুলি খুবই দ্রুত সম্পাদিত হয়। তিনি সাধ্যমত হালকা করতে পরওয়া করতেন না। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরান। তারাও সালাম ফেরান। তারপর তিনি দাঁড়ান। তাঁর পুরো সালাতেই সাহাবীগণ শরীক ছিলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬৩; সুনান বাইহাকী: ৩/২৬৫; মুসনাদ আহমাদ: ৬/২৭৫; হাকিম: ১/৩৩৬-৩৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1131).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2874 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى بِأَصْحَابِهِ صَلَاةَ الْخَوْفِ، فَرَكَعَ بِهِمَا جَمِيعًا، ثُمَّ سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالصَّفُّ الَّذِي يَلُونَهُ [ص:126] وَالْآخَرُونَ قِيَامٌ حَتَّى نَهَضَ، ثُمَّ سَجَدَ أُولَئِكَ بِأَنْفُسِهِمْ سَجْدَتَيْنِ، ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْمُتَقَدِّمُ فَرَكَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالصَّفُّ الَّذِينَ يَلُونَهُ، فَلَمَّا رَفَعُوا رُءُوسَهُمْ سَجَدَ أُولَئِكَ سَجْدَتَيْنِ كُلُّهُمْ قَدْ رَكَعَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَجَدَتْ لِأَنْفُسِهِمْ سَجْدَتَيْنِ وَكَانَ الْعَدُوُّ مِمَّا يَلِي الْقِبْلَةَ
رقم طبعة با وزير = (2863)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে ভীতিকালীন সালাত আদায় করেন। তিনি দুইদল সাহাবীদের সবাইকে নিয়ে রুকূ‘ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিকটবর্তী কাতারের সাহাবীগণ সাজদা করেন। অপর দলের সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে না উঠা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। তারপর তারা নিজেরা দুটি সাজদা করেন। তারপর সামনের কাতারের সাহাবীগণ পিছে যান। অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিকটবর্তী কাতারের সাহাবীগণ রুকূ‘ করেন। তারপর যখন তারা মাথা উত্তোলন করেন, তখন তারা দুটি সাজদা করেন। এভাবে প্রত্যেক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুকূ‘ করেন। আর তারা নিজেরা দুটি সাজদা করেন। এসময় শত্রুরা কিবলার দিকে ছিল।”[1]
[1] ইবনু মাজাহ: ১২৬০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫০; আবূ আওয়ানা: ২/৩৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق على ابن خزيمة» (1350).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
2875 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِعُسْفَانَ، وَالْمُشْرِكُونَ بِضُجْنَانَ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ [ص:127] رَآهُ الْمُشْرِكُونَ يَرْكَعُ وَيَسْجُدُ، فَأْتَمَرُوا عَلَى أَنْ يُغِيرُوا عَلَيْهِ، فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ صَفَّ النَّاسُ خَلْفَهُ صَفَّيْنِ، فَكَبَّرَ وَكَبَّرُوا جَمِيعًا، وَرَكَعَ وَرَكَعُوا جَمِيعًا، وَسَجَدَ وَسَجَدَ الصَّفُّ الَّذِينَ يَلُونَهُ، وَقَامَ الصَّفُّ الثَّانِي بِسِلَاحِهِمْ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ بِوُجُوهِهِمْ، فَلَمَّا رَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، سَجَدَ الصَّفُّ الثَّانِي فَلَمَّا رَفَعُوا رُءُوسَهُمْ رَكَعَ وَرَكَعُوا جَمِيعًا، وَسَجَدَ وَسَجَدَ الصَّفُّ الَّذِينَ يَلُونَهُ، وَقَامَ الصَّفُّ الثَّانِي بِسِلَاحِهِمْ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ بِوُجُوهِهِمْ، فَلَمَّا رَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأْسَهُ سَجَدَ الصَّفُّ الثَّانِي.
رقم طبعة با وزير = (2864) قَالَ أَبُو حَاتِمٍ: » أَبُو عَيَّاشٍ الزُّرَقِيُّ اخْتُلِفَ فِي اسْمِهِ، مِنْهُمْ مَنْ قَالَ: إِنَّهُ زَيْدُ بْنُ النُّعْمَانِ، وَمِنْهُمْ مَنْ قَالَ إِنَّهُ زَيْدُ بْنُ الصَّامِتِ، وَمِنْهُمْ مَنْ قَالَ: عُبَيْدُ بْنُ مُعَاوِيَةَ بْنِ الصَّامِتِ، وَقَالَ بَعْضُهُمْ: عُبَيْدُ بْنُ مُعَاذِ بْنِ الصَّامِتِ «
আবূ আইয়্যাশ আয যুরাকী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান নামক জায়গায় ছিলেন আর মুশরিকরা দুজনান নামক জায়গায় ছিলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যোহরের সালাত আদায় করেন, তখন মুশরিকরা তাঁকে রুকূ‘ ও সাজদা করতে দেখেন, তখন তারা তাঁর উপর অতর্কিত হামলা করার পরামর্শ করে। অতঃপর আসরের সালাতের সময় হলে, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুই কাতার বদ্ধ হন। তিনি তাকবীর দিলে, তারা সবাই তাকবীর দেন। তিনি রুকূ‘ করলে, তারা সবাই রুকূ‘ করেন। তিনি সাজদা করলে, নিকটবর্তী কাতারের সাহাবীগণও সাজদা করেন। আর দ্বিতীয় কাতারের সাহাবীগণ অস্ত্র নিয়ে শত্রুর মুখোমুখী হয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উত্তোলন করলে, দ্বিতীয় কাতারের সাহাবীগণ সাজদা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আইয়্যাশ আয যুরাকী রাদ্বিয়াল্লাহু আনহুর নামের ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন, “তিনি হলেন যাইদ বিন নু‘মান। কেউ কেউ বলেছেন, “তিনি হলেন যাইদ বিন সামিত।” কেউ কেউ বলেছেন, “তিনি হলেন উবাইদ বিন মু‘আবিয়া বিন সামিত।” আবার কেউ বলেছেন, “তিনি উবাইদ বিন মুয়ায বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৩; মুসনাদ আহমাদ: ৪/৫৯-৬০; তাহাবী: ১/৩১৮; দারাকুতনী: ২/৫৯-৬০; তুহফাতুল আশরাফ: ৩/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1121).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
2876 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَيَّاشٍ الزُّرَقِيُّ، قَالَ: «كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِعُسْفَانَ وَعَلَى الْمُشْرِكِينَ خَالِدُ بْنُ الْوَلِيدِ قَالَ: فَصَلَّيْنَا الظُّهْرَ، فَقَالَ الْمُشْرِكُونَ: لَقَدْ كَانُوا عَلَى حَالٍ لَوْ أَرَدْنَا لَأَصَبْنَاهُمْ غِرَّةً - أَوْ لَأَصَبْنَاهُمْ غَفْلَةً - قَالَ: فَأُنْزِلَتْ آيَةُ الْقَصْرِ، بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فَأَخَذَ النَّاسُ السِّلَاحَ، وَصَفُّوا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَفَّيْنِ مُسْتَقْبِلِي الْعَدُوِّ، وَالْمُشْرِكُونَ مُسْتَقْبِلَوهُمْ، فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَبَّرُوا جَمِيعًا، وَرَكَعَ وَرَكَعُوا جَمِيعًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَرَفَعُوا جَمِيعًا، ثُمَّ سَجَدَ وَسَجَدَ الصَّفُّ الَّذِي يَلِيهِ، وَقَامَ الْأَخَرُ يَحْرُسُونَهُمْ، فَلَمَّا فَرَغَ هَؤُلَاءِ مِنْ سُجُودِهِمْ سَجَدَ هَؤُلَاءِ، ثُمَّ نَكَصَ الصَّفُّ الَّذِي يَلِيهِ، وَتَقَدَّمَ الْآخَرُونَ فَقَامُوا مَقَامَهُمْ، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكَعُوا جَمِيعًا، ثُمَّ رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَفَعُوا جَمِيعًا، ثُمَّ سَجَدَ وَسَجَدَ الصَّفُّ الَّذِي يَلِيهِ، وَقَامَ الْآخَرُونَ [ص:129] يَحْرُسُونَهُمْ فَلَمَّا فَرَغَ هَؤُلَاءِ مِنْ سُجُودِهِمْ سَجَدَ الْآخَرُونَ، ثُمَّ اسْتَوُوا مَعَهُ فَقَعَدُوا جَمِيعًا، ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ جَمِيعًا صَلَّاهَا بِعُسْفَانَ، وَصَلَّاهَا يَوْمَ بَنِي سُلَيْمٍ»
رقم طبعة با وزير = (2865)
আবূ আইয়্যাশ আয যুরাকী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উসফান নামক জায়গায় ছিলাম। আর মুশরিকদের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ। রাবী বলেন, “আমরা যোহরের সালাত আদায় করি। তখন মুশরিকরা বলে, “তারা এমন এক অবস্থায় ছিলো, যদি আমরা ইচ্ছা করতাম, তবে আমরা অতর্কিত হামলা করতে পারতাম -অথবা আমরা তাদের অপ্রস্তুত অবস্থায় তাদের উপর আক্রমন করতে পারতাম-।” তখন যোহর ও আসরের সালাত কসর করার ব্যাপারে আয়াত নাযিল হয়। তারপর লোকজন অস্ত্র ধারণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে শত্রুর মুখোমুখী হয়ে কাতার বন্দি হন। মুশরিকরাও তাদের মুখোমুখী হয়ে ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলে, তারা সবাই তাকবীর দেন। তিনি রুকূ‘ করলে, তারা সবাই রুকূ‘ করেন। তিনি সাজদা করলে, নিকটবর্তী কাতারের সাহাবীগণও সাজদা করেন। আর দ্বিতীয় কাতারের সাহাবীগণ দাঁড়িয়ে তাদের পাহারা দেন। তারপর এরা সাজদা সম্পন্ন করলে, ওরাও সাজদা সম্পন্ন করেন। তারপর নিকটবর্তী কাতারের লোকজন পিছনে যান আর পিছনের সাহাবীগন সামনে এসে তাদের জায়গায় দাঁড়ান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূ‘ করলে, তারা সবাই রুকূ‘ করেন। তিনি সাজদা করলে, নিকটবর্তী কাতারের সাহাবীগণও সাজদা করেন। আর দ্বিতীয় কাতারের সাহাবীগণ দাঁড়িয়ে তাদের পাহারা দেন। তারপর এরা সাজদা সম্পন্ন করলে, ওরাও সাজদা সম্পন্ন করেন। তারপর তারা তাঁর বরাবর হন, তারা সবাই তাঁর সাথে বৈঠকে বসেন। অতঃপর তিনি তাদের সবাইকে নিয়ে সালাম ফেরান। তিনি উসফান নামক জায়গায় বানূ সুলাইমের দিন এই সালাত আদায় করেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৩; মুসনাদ আহমাদ: ৪/৫৯-৬০; তাহাবী: ১/৩১৮; দারাকুতনী: ২/৫৯-৬০; তুহফাতুল আশরাফ: ৩/২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
2877 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَوْمًا مِنْ جُهَيْنَةَ، فَقَاتَلُوا قِتَالًا شَدِيدًا، فَلَمَّا صَلَّيْنَا [ص:130] الظُّهْرَ قَالُوا: لَوْ مِلْنَا عَلَيْهِمْ مَيْلَةً قَطَعْنَاهُمْ، فَأَخْبَرَ جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِذَلِكَ فَذَكَرَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَلِكَ، فَقَالَ: قَالُوا: بَيْنَنَا وَبَيْنَهُمْ صَلَاةٌ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنَ الْأُولَى، فَلَمَّا حَضَرَتِ الصَّلَاةُ، صَفَّنَا صَفَّيْنِ وَالْمُشْرِكُونَ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ، فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا مَعَهُ، فَرَكَعَ وَرَكَعْنَا مَعَهُ، وَسَجَدَ وَسَجَدَ الصَّفُّ الْأَوْلُ مَعَهُ، فَلَمَّا قَامَ سَجَدَ الصَّفُّ الثَّانِي، ثُمَّ تَقَدَّمُوا فَقَامُوا مَقَامَ الصَّفِّ الْأَوْلِ وَتَأَخَّرَ الصَّفُّ الْأَوْلُ، فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا مَعَهُ، ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا مَعَهُ، ثُمَّ سَجَدَ وَسَجَدَ الصَّفُّ الْأَوْلُ مَعَهُ، ثُمَّ قَعَدَ فَسَجَدَ الصَّفُّ الثَّانِي، ثُمَّ جَلَسُوا جَمِيعًا، فَسَلَّمَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو الزُّبَيْرِ: عَنْ جَابِرٍ كَمَا يُصَلِّي أُمَرَاؤُكُمْ هَؤُلَاءِ
رقم طبعة با وزير = (2866)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহাইনাহ গোত্রের লোকদের সাথে যু্দ্ধ করি। তারা প্রচন্ড যুদ্ধ করে। অতঃপর আমরা যখন যোহরের সালাত আদায় করি, তখন তারা বলে, “যদি আমরা তাদের উপর অতর্কিত হামলা করি, তবে আমরা তাদের মুলোৎপাটন করতে পারবো।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম তাদের এই পরিকল্পনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদের সাথে আলোচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ওরা বলেছে, “আমাদের ও তাদের মাঝে একটি সালাত রয়েছে, যা তাদের কাছে সকল কিছুর চেয়ে উত্তম।” অতঃপর যখন সালাতের সময় হয়, তখন তিনি আমাদেরকে দুই কাতারে কাতারবন্দি করেন। আর মুশরিকরা আমাদের ও কিবলার মাঝে ছিলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলে, আমরাও তাঁর সাথে তাকবীর দেই। তিনি রুকূ‘ করলে, আমরাও তাঁর সাথে রুকূ‘ করি। তিনি সাজদা করলে তাঁর সাথে প্রথম কাতারের সাহাবীগণ সাজদা করেন। তারপর যখন তিনি দাঁড়ান, তখন দ্বিতীয় কাতারের সাহাবীগণ সাজদা করেন। তারপর তারা সামনে এগিয়ে এসে প্রথম কাতারের জায়াগায় দাঁড়ান আর প্রথম কাতারের সাহাবীগণ পিছে যান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলে, আমরাও তাঁর সাথে তাকবীর দেই। তিনি রুকূ‘ করলে, আমরাও তাঁর সাথে রুকূ‘ করি। তিনি সাজদা করলে, তাঁর সাথে প্রথম কাতারের সাহাবীগণ সাজদা করেন। তারপর তিনি বসে থাকেন। তখন দ্বিতীয় কাতারের সাহাবীগণ সাজদা করেন। তারপর সবাই বৈঠকে বসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরান।” আবুয যুবাইর রহিমাহুল্লাহ বলেন, “জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরেকটু বেশি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “যেভাবে তোমাদের শাসকরা সালাত আদায় করে থাকে।”[1]
[1] সহীহ মুসলিম: ৮৪০; আবূ আওয়ানা: ২/৩৬০-৩৬১; সুনান বাইহাকী: ৩/৩৫৮; সহীহুল বুখারী: ৪১৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1122): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2878 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، مِنْ أَصْلِ كِتَابِهِ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، وَكَتَبْتُهُ مِنْ أَصْلِهِ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ عُرْوَةِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَمَرْوَانُ بْنُ الْحَكَمِ يَسْأَلُهُ عَنْ صَلَاةِ الْخَوْفِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تِلْكَ الْغَزَاةِ»، قَالَ: «فَصَدَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، صَدْعَيْنِ، قَامَتْ مَعَهُ طَائِفَةٌ، وَطَائِفَةٌ أُخْرَى مِمَّا يَلِي الْعَدُوَّ، وَظُهُورُهُمْ إِلَى الْقِبْلَةِ، فَكَبَّرَ [ص:132] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَبَّرُوا جَمِيعًا الَّذِينَ مَعَهُ وَالَّذِينَ يُقَاتِلُونَ الْعَدُوَّ، ثُمَّ رَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً وَاحِدَةً، فَرَكَعَ مَعَهُ الطَّائِفَةُ الَّتِي تَلِيهِ، ثُمَّ سَجَدَ وَسَجَدَتِ الطَّائِفَةُ الَّتِي تَلِيهِ، وَالْآخَرُونَ قِيَامٌ مُقَابِلِي الْعَدُوِّ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخَذْتِ الطَّائِفَةُ الَّتِي صَلَّتْ مَعَهُ أَسْلِحَتَهُمْ، ثُمَّ مَشَوَا الْقَهْقَرَى عَلَى أَدْبَارِهِمْ حَتَّى قَامُوا مِمَّا يَلِي الْعَدُوَّ، وَأَقْبَلَتِ الطَّائِفَةُ الَّتِي كَانَتْ مُقَابَلَةَ الْعَدُوِّ، فَرَكَعُوا وَسَجَدُوا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ كَمَا هُوَ، ثُمَّ قَامُوا، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَكْعَةً أُخْرَى فَرَكَعُوا مَعَهُ، وَسَجَدَ وَسَجَدُوا مَعَهُ، ثُمَّ أَقْبَلَتِ الطَّائِفَةُ الَّتِي كَانَتْ تُقَابِلُ الْعَدُوَّ فَرَكَعُوا وَسَجَدُوا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَاعِدٌ وَمَنْ مَعَهُ ثُمَّ كَانَ السَّلَامُ، فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَلَّمُوا جَمِيعًا، فَقَامَ الْقَوْمُ وَقَدْ شَرَكُوهُ فِي الصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2867)
উরওয়া বিন যুবাইর (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ হুরাইরা ও মারওয়ান বিন হাকাম রাদ্বিয়াল্লাহু আনহুমাকে ভীতিকালীন সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যুদ্ধে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দুই দলে ভাগ করেন। একদল তাঁর সাথে দাঁড়ান আরেক দল শত্রুর কাছে থাকে। এসময় তাদের পৃষ্ঠদেশ কিবলার দিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলে তারাও তাকবীর দেন; যারা তাঁর সাথে ছিলেন এবং যারা শত্রুর মুখোমুখী ছিলেন সবাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রুকূ‘ করেন, কাছের কাতারের সাহাবীগণও তাঁর সাথে রুকূ‘ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেন, কাছের কাতারের সাহাবীগণও তাঁর সাথে সাজদা করেন। অপর কাতারের সাহাবীগণ শত্রুর মুখোমুখী দাঁড়িয়ে থাকেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান। যারা তাঁর সাথে সালাত আদায় করেছেন, তারা অস্ত্র গ্রহণ করেন। তারপর তারা পিছু হটেন। অতঃপর তারা শত্রুর কাছাকাছি দলের জায়গায় দাঁড়ান। আর যারা শত্রুর মুখোমুখী ছিলেন, তারা সামনে আগমন করেন। তারা এসে রুকূ‘ ও সাজদা করেন। আর রাসূল যেভাবে দাঁড়িয়ে ছিলেন, সেভাবে দাঁড়িয়েই থাকেন। তারপর তারা দাঁড়ান। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রুকূ‘ করেন, তারাও তাঁর সাথে রুকূ‘ করেন। তিনি সাজদা করলে, তারাও তাঁর সাথে সাজদা করেন। তারপর শত্রুর মুখোমুখী দল সামনে আসেন এবং তারা রুকূ‘ ও সাজদা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ বসেই থাকেন। তারপর সালাম ফেরানোর সময় হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরান। তাঁর সাথে সবাই সালাম ফেরান। আর লোকজন উঠে যায়। সাহাবীদের প্রত্যেকেই তাঁর সাথে সালাতে শরীক হন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬২; আবূ দাঊদ: ১২৪১; মুসনাদ আহমাদ: ২/৩২০; নাসাঈ: ৩/১৭৩; তাহাবী: ১/৩১৪; হাকিম: ১/৩৩৮-৩৩৯; সুনান বাইহাকী: ৩/২৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1129).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
2879 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَاةَ الْخَوْفِ، بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَةً، وَالطَّائِفَةُ الْأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ، ثُمَّ انْصَرَفُوا، فَقَامُوا مَقَامَ أَصْحَابِهِمْ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَكْعَةً، ثُمَّ سَلَّمَ بِهِمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَضَى هَؤُلَاءِ، فَقَامُوا مَقَامَ أَصْحَابِهِمْ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ، وَجَاءَ أُولَئِكُ فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً، ثُمَّ سَلَّمَ بِهِمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَضَى هَؤُلَاءِ رَكْعَةً وَهَؤُلَاءِ رَكْعَةً»
رقم طبعة با وزير = (2868)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ভীতিকালীন সালাত আদায় করেন। তিনি আমাদের একদলকে নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। আরেকদল তারা শত্রুর মুখোমুখী থাকে। তারপর তারা শত্রুর মোকাবিলায় নিয়োজিত দলের কাছে গিয়ে অবস্থান নেন, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে এক রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি তাদের নিয়ে সালাম ফেরান। তারপর তারা শত্রুর মোকাবিলায় নিয়োজিত দলের কাছে গিয়ে অবস্থান নেন, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে আরেক রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি তাদের নিয়ে সালাম ফেরান। এই কাতারের সাহাবীগণ এক রাকা‘আত সম্পন্ন করেন এবং অন্য কাতারের সাহাবীগণও এক রাকা‘আত সালাম সম্পন্ন করেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৪১; মুসনাদ আহমাদ: ২/১৪৭; সহীহ মুসলিম: ৮৩৯; দারাকুতনী: ২/৫৯; সুনান বাইহাকী: ৩/২৬০; সহীহুল বুখারী: ৪১৩৩; নাসাঈ: ৩/১৭১; আবূ দাঊদ: ১২৪৩; বাগাবী: ১০৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫৪; দারেমী: ১/৩৫৭-৩৫৮; তাহাবী: ১/৩১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1132): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
2880 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَامَ النَّاسُ مَعَهُ، فَكَبَّرَ وَكَبَّرُوا مَعَهُ، ثُمَّ رَكَعَ وَرَكَعَ مَعَهُ نَاسٌ مِنْهُمْ، ثُمَّ سَجَدَ [ص:135] وَسَجَدُوا، ثُمَّ قَامَ إِلَى الرَّكْعَةِ الثَّانِيَةِ، فَتَأَخَّرَ الَّذِينَ سَجَدُوا مَعَهُ يَحْرُسُونَ إِخْوَانَهُمْ، وَأَتَتِ الطَّائِفَةُ الْأُخْرَى، فَرَكَعُوا مَعَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَجَدُوا، وَالنَّاسُ كُلُّهُمْ فِي صَلَاةٍ يُكَبِّرُونَ وَلَكِنْ يَحْرُسُ بَعْضُهُمْ بَعْضًا»
رقم طبعة با وزير = (2869)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ভীতিকালীন) সালাত আদায় করার জন্য দাঁড়ান। সাহাবীগণও তাঁর সাথে দাঁড়ান। তিনি তাকবীর দিলে তারাও তাকবীর দেন। তিনি রুকূ‘ করলে, তার সাথে কিছু সাহাবীও রুকূ‘ করেন। তারপর তিনি সাজদা করলে, তারাও সাজদা করেন। তারপর তিনি দ্বিতীয রাকা‘আতে উঠেন। অতঃপর যারা তাঁর সাথে সাজদা করেছিলেন, তারা তাদের ভাইদের পাহারা দেওয়ার জন্য পিছে যান। আর অন্য দলের সাহাবীগণ সামনে আসেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রুকূ‘ ও সাজদা করেন। সব সাহাবীই সালাতে ছিলেন। তারা তাকবীর দিতেন। তবে তারা একে অন্যকে পাহারা দিতেন।”[1]
[1] সহীহুল বুখারী: ৯৪৪; দারাকুতনী: ২/৫৮; নাসাঈ: ৩/১৬৯-১৭০; সুনান বাইহাকী: ৩/২৫৮; মুসনাদ আহমাদ: ১/২৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - ومضى (2860). تنبيه!! رقم (2860) = (2871) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2881 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَفَّهُمْ صَفَّيْنِ، فَصَلَّى رَكْعَتَيْنِ بِالصَّفِّ الَّذِي يَلِيهِ، ثُمَّ سَلَّمَ، وَتَأَخَّرُوا، وَتَقَدَّمَ الْآخَرُونَ، فَصَلَّى بِهِمْ [ص:136] رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْبَعَ رَكَعَاتٍ وَلِلْمُسْلِمِينَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2870)
আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ভীতিকালীন সালাত আদায় করার জন্য) তাদেরকে দুই দলে বিভক্ত করেন। তারপর তিনি কাছের দলের সাহাবীদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাম ফেরান। তারা পিছনে চলে যান আর অন্য দলের সাহাবীগণ সামনে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর সালাম ফেরান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার রাকা‘আত আর সাহাবীদের দুই দুই রাকা‘আত সালাত হয়।”[1]
[1] দারাকুতনী: ২/৬১; সুনান বাইহাকী: ৩/২৫৯; নাসাঈ: ৩/১৭৯; মুসনাদ আহমাদ: ৫/৩৯; আবূ দাউদ: ১২৪৮; তাহাবী: ১/৩১৫; আত তায়ালিসী: ৮৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1135).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير أشعث وهو ابن عبد الملك الحمراني فإنه ثقة روى له أصحاب السنن
2882 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سُلَيْمَانَ الْيَشْكُرِيِّ، أَنَّهُ سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ إِقْصَارِ الصَّلَاةِ فِي الْخَوْفِ، أَيْنَ أُنْزِلَ وَأَيْنَ هُوَ؟ فَقَالَ: خَرَجْنَا نَتَلَقَّى عِيرًا لِقُرَيْشٍ أَتَتْ مِنَ الشَّامِ حَتَّى إِذَا كُنَّا بِنَخْلٍ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَيْفُهُ [ص:137] مَوْضُوعٌ، فَقَالَ: أَنْتَ مُحَمَّدٌ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: أَمَا تَخَافُنِي؟ قَالَ: «لَا»، قَالَ: فَمَنْ يَمْنَعُكَ مِنِّي؟، قَالَ: «اللَّهُ يَمْنَعُنِي مِنْكَ»، قَالَ: فَسَلَّ سَيْفَهُ، وَتَهَدَّدَهُ الْقَوْمُ وَأَوْعَدُوهُ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، النَّاسَ بِالرَّحِيلِ وَبِأَخْذِ السِّلَاحِ، ثُمَّ نَادَى بِالصَّلَاةِ، فَصَلَّتْ طَائِفَةٌ خَلْفَهُ، وَطَائِفَةٌ تَحْرُسُ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّائِفَةِ الَّتِي مَعَهُ رَكْعَتَيْنِ، وَأَقْبَلَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَقَامَتْ فِي مَصَافِّ الَّذِينَ صَلَّوْا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَرَسَتِ الطَّائِفَةُ الَّذِينَ صَلَّوْا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمْ مُقْبِلُونَ عَلَى الْعَدُوِّ، فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَكْعَتَيْنِ، فَصَارَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا وَلِأَصْحَابِهِ رَكْعَتَيْنِ
رقم طبعة با وزير = (2871)
সুলাইমান আল ইয়াশকুরী থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে ভীতিকালীন সময়ে সালাত কসর করা সম্পর্কে জিজ্ঞেস করেন, “এটি কোথায় অবতীর্ণ হয় এবং তিনি কোথায় ছিলেন?” তখন তিনি জবাবে বলেন, “আমরা কুরাইশদের একটি বানিজ্যিক কাফেলাকে ধরতে বের হই, যারা শাম থেকে আসছিল। যখন আমরা নাখল নামক জায়গায় যাই, তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসে। এসময় তিনি তরবারী রেখে দিয়েছিলেন। সেই ব্যক্তি বললো, “আপনি মুহাম্মাদ?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সেই ব্যক্তি বলে, “আপনি কি আমাকে ভয় পান না?” তিনি জবাব দিলেন, “না।” সে বললো, “তবে আমার থেকে আপনাকে কে রক্ষা করবে?” তিনি জবাব দিলেন, “আল্লাহ আমাকে তোমার থেকে রক্ষা করবেন।” রাবী বলেন, “তারপর সে তার তরবারী কোষমু্ক্ত করে। এসময় সাহাবীগণ তাকে ধমকায় এবং ভীতি প্রদর্শন করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তাকে ও তরবারীকে নিয়ে যেতে বলেন। তারপর সালাতের ঘোষনা দেন। অতঃপর একদল তাঁর পিছনে সালাত আদায় করেন আরেক দল শত্রুর মুখোমুখী হয়ে পাহারায় থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথের সাহাবীদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর অন্য দল আসে, তারা এসে সেই জায়গায় দাঁড়ান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথের সাহাবীগণ সালাত আদায় করেছেন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করেছেন, তারা পাহারা দেওয়ার জন্য যান। তারা শত্রুর মুখোমুখী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চার রাকা‘আত আর তাঁর সাহাবীদের দুই রাকা‘আত সালাত হয়।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩১৭; তাফসীরে তাবারী: ১০৩২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1164).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الشيخين غير سليمان وهو ابن قيس اليشكري لم يخرجا له وهو ثقة
2883 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ قَيْسٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَاتَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُحَارِبَ خَصَفَةَ بِنَخْلٍ، فَرَأَوْا مِنَ الْمُسْلِمِينَ غِرَّةً، فَجَاءَ رَجُلٌ مِنْهُمْ، يُقَالُ لَهُ: عَوْفُ بْنُ الْحَارِثِ - أَوْ غَوْرَثُ بْنُ الْحَارِثِ - حَتَّى قَامَ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالسَّيْفِ، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قَالَ: «اللَّهُ»، قَالَ: فَسَقَطَ السَّيْفُ مِنْ يَدِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّيْفَ، فَقَالَ لَهُ: «مَنْ يَمْنَعُكَ مِنِّي»، قَالَ: كُنَّ خَيْرًا مِنِّي، قَالَ: «تَشَهَّدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ؟ » قَالَ: لَا، وَلَكِنْ أُعَاهِدُكَ عَلَى أَنْ لَا أُقَاتِلَكَ وَلَا أَكُونَ مَعَ قَوْمٍ يُقَاتِلُونَكَ، قَالَ: فَخَلَّى سَبِيلَهُ، فَجَاءَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: جِئْتُكُمْ مِنْ عِنْدِ خَيْرِ النَّاسِ، فَلَمَّا كَانَ عِنْدَ الظُّهْرِ أَوِ الْعَصْرِ - شَكَّ أَبُو عَوَانَةَ - أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِصَلَاةِ الْخَوْفِ قَالَ: فَكَانَ النَّاسُ طَائِفَتَيْنِ: طَائِفَةً بِإِزَاءِ الْعَدُوِّ، وَطَائِفَةً يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالطَّائِفَةِ الَّذِينَ مَعَهُ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا، فَكَانُوا مَكَانَ أُولَئِكَ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّوْا [ص:139] مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَكْعَتَيْنِ، فَكَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعُ رَكَعَاتٍ وَلِلْقَوْمِ رَكْعَتَانِ
رقم طبعة با وزير = (2872)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাখলের মুহারিবে খাসাফায় যুদ্ধ করেন। শত্রুরা মুসলিমদের উপর গুপ্ত হামলা করার পরিকল্পনা করে। অতঃপর তাদের মাঝে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসে। তার নাম আওফ বিন হারিস অথবা গাওরাস বিন হারিস। সে তরবারী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার কাছে এসে দাঁড়ায়। অতঃপর বলে, “আমার থেকে আপনাকে কে রক্ষা করবে?” তিনি জবাব দিলেন, “আল্লাহ (আমাকে তোমার থেকে রক্ষা করবেন)।” রাবী বলেন, “তারপর তার হাত থেকে তরবারী পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরবারীটি হাতে নিয়ে বলেন, “আমার থেকে তোমাকে কে রক্ষা করবে?” সে বললো, “আপনি আমার চেয়ে উত্তম ব্যক্তি হন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই?” সে বলে, “না।” কিন্তু আমি আপনার কাছে অঙ্গিকার করছি যে, আমি আপনার সাথে যুদ্ধ করবো না। এবং আমি সেসব লোকদের সাথেও থাকবো না, যারা আপনার সাথে যুদ্ধ করে।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পথ ছেড়ে দেন। তারপর সে তার সঙ্গীদের কাছে এসে বলে, “আমি একজন উত্তম মানুষের কাছ থেকে আসলাম। তারপর যখন যোহর কিংবা আসরের সালাতের সময় হয় –আবূ আওয়ানা এরকম সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন-, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভীতিকালীন সালাত আদায় করার নির্দেশ দেন। রাবী বলেন, “অতঃপর সাহাবীগণ দুই দলে ভাগ হন; একদল শত্রুর মুখোমুখী অবস্থান নেন, আরেক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথের সাহাবীদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তারা চলে যান। অতঃপর তারা ঐ দলের জায়াগায় যান (যারা শত্রুর মুখোমুখী ছিলেন)। আর ঐ দলের সাহাবীগণ আসেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুই রাকা‘আত সালাত আদায় করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চার রাকা‘আত আর তাঁর সাহাবীদের দুই রাকা‘আত সালাত হয়।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩১৭; তাফসীরে তাবারী: ১০৩২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أنه منقطع
2884 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذْ كُنَّا بِذَاتِ الرِّقَاعِ، نُودِيَ: الصَّلَاةُ جَامِعَةٌ، فَصَلَّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ، ثُمَّ تَأَخَّرُوا، وَصَلَّى بِالطَّائِفَةِ الْأُخْرَى رَكْعَتَيْنِ، فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعُ رَكَعَاتٍ، وَلِلْقَوْمِ رَكْعَتَانِ»
رقم طبعة با وزير = (2873)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আগমন করি। অতঃপর যখন আমরা যাতুর রিকা নামক জায়গায় আসি, তখন ঘোষনা দেওয়া হয়, الصَّلَاةُ جَامِعَةٌ (জামা‘আতে সালাত অনুষ্ঠিত হবে)। তারপর তিনি একদলকে নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তারা চলে যান। অতঃপর তিনি আরেক দলকে নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চার রাকা‘আত আর সাহাবীদের দুই রাকা‘আত সালাত হয়।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৪-৪৬৫; সহীহুল বুখারী: ৪১৩৬; সহীহ মুসলিম: ৮৪৩; মুসনাদ আহমাদ: ৩/৩৬৪; বাগাবী: ১০৯৫; সুনান বাইহাকী: ৩/২৫৯; তাহাবী: ১/৩১৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (2/ 204).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرطهما
2885 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ صَاعِقَةُ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، وَمَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّهُ قَالَ: «فِي صَلَاةِ الْخَوْفِ تَقُومُ طَائِفَةٌ وَرَاءَ الْإِمَامِ وَطَائِفَةٌ خَلْفَهُ، فَيُصَلِّي بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَقْعُدُ مَكَانَهُ حَتَّى يَقْضُوا رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَتَحَوَّلُونَ إِلَى مَكَانِ أَصْحَابِهِمْ، ثُمَّ يَتَحَوَّلُ أَصْحَابُهُمْ إِلَى مَكَانِ هَؤُلَاءِ فَيُصَلِّي بِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يَقْعُدُ مَكَانَهُ حَتَّى يُصَلُّوا [ص:141] رَكْعَةً وَسَجْدَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ».
رقم طبعة با وزير = (2874)
সাহল বিন আবূ হাসমাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ভীতিকালীন সালাত সম্পর্কে বলেন, “একদল ইমামের পিছনে দাঁড়াবে, আরেক দল তার পিছনে দাঁড়াবে। অতঃপর তার পিছনের মুসল্লীদের নিয়ে একটি রুকূ‘ ও দুটি সাজদা করবেন। তারপর তিনি নিজ স্থানে বসে থাকবেন, যাতে মুসল্লীরা আরেক রুকূ ও দুই সাজদা করে নিতে পারে। তারপর তারা তাদের অপর সঙ্গীদের জায়গায় যাবেন, তারা এদের জায়গায় আসবেন। অতঃপর ইমাম তাদের নিয়ে এক রুকূ‘ ও দুটি সাজদা করবেন। তারপর তিনি নিজ স্থানে বসে থাকবেন, যাতে পিছনের মুসল্লীরা আরেক রুকূ‘ ও দুটি সাজদা করে নিতে পারে। তারপর তিনি সালাম ফেরাবেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮৩-১৮৪; আবূ দাঊদ: ১২৩৯; সুনান বাইহাকী: ৩/২৫৪; তাহাবী: ১/৩১৩; মুসনাদ আহমাদ: ৩/৪৪৮; তাবারানী: ৫৬৩১; তিরমিযী: ৫৬৫; দারেমী: ১/৩৫৮; ইবনু মাজাহ: ১২৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৬; সহীহুল বুখারী: ৪১৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1128): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2886 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، فِي عَقِبِهِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا رَوْحٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، [ص:142] عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ هَذَا
رقم طبعة با وزير = (2875)
সাহল বিন আবূ হাসমাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮৩-১৮৪; আবূ দাঊদ: ১২৩৯; সুনান বাইহাকী: ৩/২৫৪; তাহাবী: ১/৩১৩; মুসনাদ আহমাদ: ৩/৪৪৮; তাবারানী: ৫৬৩১; তিরমিযী: ৫৬৫; দারেমী: ১/৩৫৮; ইবনু মাজাহ: ১২৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৬; সহীহুল বুখারী: ৪১৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
2887 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي صَلَاةِ الْخَوْفِ يَقُومُ الْإِمَامِ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ مَعَهُ فَيَسْجُدُونَ سَجْدَةً وَاحِدَةً، وَتَكُونُ طَائِفَةٌ بَيْنَهُمْ وَبَيْنَ الْعَدُوِّ، ثُمَّ يَنْصَرِفُ الَّذِينَ سَجَدُوا سَجْدَةً مَعَ الْإِمَامِ، وَيَكُونَونَ مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَيَجِيءُ أُولَئِكَ فَيُصَلُّونَ مَعَ إِمَامِهِمْ سَجْدَةً وَاحِدَةً، ثُمَّ يَنْصَرِفُ إِمَامُهُمْ فَيُصَلِّي كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ بِصَلَاتِهِ سَجْدَةً وَاحِدَةً، فَإِنْ كَانَ خَوْفًا أَشَدَّ مِنْ ذَلِكَ فَرِجَالًا أَوْ رُكْبَانًا»
رقم طبعة با وزير = (2876)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভীতিকালীন সালাত সম্পর্কে বলেন, “ইমাম সালাতে দাঁড়াবে, তার সাথে একদল লোক দাঁড়াবে। অতঃপর তারা এক রাকা‘আত সালাত আদায় করবে। আরেকদল মুসলিমদের ও শত্রুদের মাঝে অবস্থান নিবে। তারপর যারা ইমামের সাথে এক রাকা‘আত সালাত আদায় করেছেন, তারা চলে ঐ দলের জায়গায় যাবে, যারা সালাত আদায় করেনি। আর তারা এসে ইমামের সাথে এক রাকা‘আত সালাত আদায় করবে। তারপর ইমাম সালাম ফেরাবেন। অতঃপর দুই দলের প্রত্যেকেই আরেক রাকা‘আত সালাত আদায় করবে। যদি ভীতি এই চেয়ে মারাত্নক হয়, তবে তারা বাহনে চড়ে অথবা পদব্রজ অবস্থায় সালাত আদায় করবে।”[1]
[1] ইবনু মাজাহ: ১২৫৮; সহীহ মুসলিম: ৮৩৯; নাসাঈ: ৩/১৭৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৬৪; সুনান বাইহাকী: ৩/২৬০-২৬১; তাহাবী: ১/৩১২; মুসনাদ আহমাদ: ২/১৩২; সহীহুল বুখারী: ৯৪৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮০; বাগাবী: ১০৯৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1132): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
2888 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْهَادِ، قَالَ: حَدَّثَنِي شُرَحْبِيلُ أَبُو سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْخَوْفِ قَالَ: «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَائِفَةٌ مِنْ خَلْفِهِ، وَطَائِفَةٌ مِنْ وَرَاءِ الَّتِي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُعُودٌ وَوُجُوهُهُمْ كُلُّهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَبَّرَتِ الطَّائِفَتَانِ، فَرَكَعَ وَرَكَعَتِ الطَّائِفَةُ الَّتِي خَلْفَهُ وَالْأُخْرَى قُعُودٌ، ثُمَّ سَجَدَ وَسَجَدُوا أَيْضًا وَالْآخَرُونَ قُعُودٌ، ثُمَّ قَامَ فَقَامُوا وَنَكَصُوا خَلْفَهُمْ حَتَّى كَانُوا مَكَانَ أَصْحَابِهِمْ قُعُودًا، وَأَتَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّى بِهِمْ رَكْعَةً [ص:145] وَسَجْدَتَيْنِ وَالْآخَرُونَ قُعُودٌ، ثُمَّ سَلَّمَ، فَقَامَتِ الطَّائِفَتَانِ كِلْتَاهُمَا، فَصَلُّوا لِأَنْفُسِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ».
رقم طبعة با وزير = (2877) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «هَذِهِ الْأَخْبَارُ لَيْسَ بَيْنَهَا تَضَادٌ وَلَا تَهَاتُرٌ، وَلَكِنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى صَلَاةَ الْخَوْفِ مِرَارًا فِي أَحْوَالٍ مُخْتَلِفَةٍ بِأَنْوَاعٍ مُتَبَايِنَةٍ عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهَا، أَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِهِ تَعْلِيمِ أُمَّتِهِ صَلَاةَ الْخَوْفِ، أَنَّهُ مُبَاحٌ لَهُمْ أَنْ يُصَلُّوا أَيَّ نَوْعٍ مِنَ الْأَنْوَاعِ التِّسْعَةِ الَّتِي صَلَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَوْفِ عَلَى حَسَبِ الْحَاجَةِ إِلَيْهَا، وَالْمَرْءُ مُبَاحُ لَهُ أَنْ يُصَلِّيَ مَا شَاءَ عِنْدَ الْخَوْفِ مِنْ هَذِهِ الْأَنْوَاعِ الَّتِي ذَكَرْنَاهَا، إِذْ هِيَ مِنَ اخْتِلَافِ الْمُبَاحِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَهَا تَضَادٌ أَوْ تَهَاتُرٌ»
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ভীতিকালীন সালাতের বিবরণ সম্পর্কে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে দাঁড়ান, তাঁর পিছনে একদল সাহাবীও দাঁড়ান। আরেক দল সাহাবী তাদের পিছনে তাঁর দিকে মুখ করে বসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর দিলে দুই সাহাবীর সবাই তাকবীর দেন। তারপর তিনি রুকূ‘ করলে, তাঁর পিছনের সাহাবীগণও রুকূ‘ করেন। আর তাদের পিছনে যারা ছিলেন, তারা বসেই থাকেন। তারপর তিনি সাজদা করলে, তারাও সাজদা করেন। অপর দল বসে থাকেন। তারপর তিনি দাঁড়ালে তারাও দাঁড়ান। অতঃপর তারা পিছনে যান, এভাবে তারা তাদের বসা সঙ্গীদের জায়গায় যান। আর অন্য দলের সাহাবীগণ (যারা পিছনে বসা ছিলেন), তারা সামনে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে এক রুকূ‘ ও দুই সাজদা করেন। আর পিছনের দলের সাহাবীগণ বসে থাকেন। তারপর তিনি সালাম ফেরান। অতঃপর দুই দলের সবাই দাঁড়িয়ে নিজে নিজে এক রুকূ‘ ও দুই সাজদা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এসব হাদীসগুলোর মাঝে কোন বৈপরীত্ব নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে সালাত আদায় করেছেন, যা আমরা বর্ণনা করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো উম্মতকে এই শিক্ষা দেওয়া যে, প্রয়োজন অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নয় পন্থায় সালাত আদায় করেছেন, সেসবের মধ্যে যে কোন এক ভাবে সালাত আদায় করা যায়। আমরা যেসব পন্থা উল্লেখ করেছি, তার যে কোন এক পন্থায় ভীতিকালীন সালাত আদায় ব্যক্তির জন্য বৈধ। কেননা এসব বিভিন্নতার সবগুলোই বৈধ। এসবের মাঝে কোন বৈপরীত্ব নেই।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫১; তাহাবী: ১/৩১৮; হাকিম: ১/৩৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১১৩৩ নং হাদীসের আওতাভুক্ত)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «ضعيف أبي داود» تحت الحديث (1133).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
2889 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: وَلَا أَعْلَمُ إِلَّا أَنَّ أَبَا عَمْرٍو حَدَّثَنَا بِحَدِيثٍ، حَدَّثَنَا بِهِ شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، وَغَيْرُهُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْخَنْدَقِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغْرُبَ وَذَلِكَ بَعْدَمَا أَفْطَرَ الصَّائِمُ قَالَ: «وَاللَّهِ مَا صَلَّيْنَاهَا بَعْدُ» قَالَ: فَنَزَلَ إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ، ثُمَّ صَلَّى الْعَصْرَ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ وَبَعْدَمَا أَفْطَرَ الصَّائِمُ
رقم طبعة با وزير = (2878)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি খন্দক যুদ্ধের রাতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি আসরের সালাত আদায় করতে পারি নাই। তিনি এটা সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার পর বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর কসম, আমরা এখনও তা আদায় করিনি।” রাবী বলেন, “তারপর তিনি বুতহান নামক অবতরণ করেন। এসময় আমি তাঁর সাথে ছিলাম। তিনি সূর্য অস্ত যাওয়ার সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার পর আসরের সালাত আদায় করেছেন।”[1]
[1] সহীহুল বুখারী: ৬৪১; সহীহ মুসলিম: ৬৩১; তিরমিযী: ১৮০; নাসাঈ: ৩/৮৪; বাগাবী: ৩৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৮৭৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
2890 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الْمَقْبُرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «حُبِسْنَا يَوْمَ الْخَنْدَقِ حَتَّى كَانَ بَعْدَ الْمَغْرِبِ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَنْزِلَ فِي الْقِتَالِ، فَلَمَّا كُفِينَا الْقِتَالَ، وَذَلِكَ قَوْلُ اللَّهِ جَلَّ وَعَلَا {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا} [الأحزاب: 25] أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ الظُّهْرَ، فَصَلَّى كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَقَامَ الْعَصْرَ، فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَقَامَ الْمَغْرِبَ، فَصَلَّى كَمَا كَانَ [ص:148] يُصَلِّيهَا فِي وَقْتِهَا»
رقم طبعة با وزير = (2879)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “খন্দক যুদ্ধের দিন আমরা মাগরিবের পর পর্যন্ত (যু্দ্ধে) ব্যতি-ব্যস্ত থাকি। এটা যুদ্ধ সম্পর্কে আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। তারপর যখন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, এর দ্বারা উদ্দেশ্য হয়, আল্লাহর এই বাণী, وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا (যুদ্ধের ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী।–সূরা আহযাব: ২৫), তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, তিনি যোহরের ইকামত দেন। অতঃপর তিনি সেই সালাত আদায় করেন, যেভাবে তিনি যথাসময়ে আাদায় করেন। তারপর তিনি আসরের ইকামত দেন। অতঃপর আসরের সালাত আদায় করেন, যেভাবে তিনি যথাসময়ে আদায় করতেন। তারপর তিনি মাগরিবের সালাতের ইকামত দেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করেন, যেভাবে তিনি যথাসময়ে আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৫; নাসাঈ: ২/১৭; দারেমী: ১/৩৫৮; আবূ ইয়ালা: ১২৯৬; সুনান বাইহাকী: ১/৪০২-৪০৩; আত তায়ালিসী: ২২৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৫৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 257)، «التعليق على ابن خزيمة» (974 و 996).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
2891 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْحَارِثِ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ الْخَنْدَقِ: «شَغَلُونَا عَنِ صَلَاةِ الْعَصْرِ، مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ [ص:149] نَارًا» قَالَ: وَلَمْ يُصَلِّهَا يَوْمَئِذٍ حَتَّى غَابَتِ الشَّمْسُ
رقم طبعة با وزير = (2880)
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি খন্দক যুদ্ধের দিন বলেছেন, “ওরা আমাদেরকে আসরের সালাত থেকে বিরত রেখেছে, আল্লাহ ওদের কবর ও গৃহগুলোকে আগুনে পূর্ণ করে দিন।” রাবী বলেন, “সেদিন তিনি সূর্য অস্ত যাওয়া অবধি আসরের সালাত আদায় করতে পারেননি।”[1]
[1] বাযযার: ৩৮৮; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১/৩০৯; সহীহুল বুখারী: ২৯৩১; সহীহ মুসলিম: ৬২৭; তিরমিযী: ২৯৮৪; আবূ দাঊদ: ৪০৯; নাসাঈ: ১/২৩৬; ইবনু মাজাহ: ৬৮৪; মুসনাদ আহমাদ: ১/৭৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৯৪; তাহাবী: ১/১৭৩;সুনান বাইহাকী: ১/৪৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (443).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح