হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2901)


2901 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ، ثُمَّ الْأَمْثَلُ، فَالْأَمْثَلُ، يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ»
رقم طبعة با وزير = (2890)




সা‘দ বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। যদি তার দ্বীনদারিতা মজবূত হয়, তবে তার বিপদাপদও কঠিন হয়। আর যদি তার দ্বীনদারিতা হালকা হয়, তবে তাকে তার দ্বীনদারিতা অনুপাতে পরীক্ষা করা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে বিপদাপদ তাকে এমন অবস্থায় ছেড়ে যায় যে, সে জমিনে হাঁটে, তার উপর আর কোন পাপ অবশিষ্ট থাকে না।”[1]



[1] হাকিম: ১/৪১; তিরমিযী: ২৩৯৮; মুসনাদ আহমাদ: ১/১৮৫; ইবনু মাজাহ: ৪০২৩; বাগাবী: ১৪৩৪; হাকিম: ১/৪১; দারেমী: ২/৩২০; সুনান বাইহাকী: ৩/৩৭২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (143).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2902)


2902 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنِ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وُلِدَ لِيَ اللَّيْلَةَ غُلَامٌ، فَسَمَّيْتُهُ بِأَبِي إِبْرَاهِيمَ»، ثُمَّ دَفَعَهُ إِلَى امْرَأَةِ قَيْنٍ بِالْمَدِينَةِ، فَأَتْبَعَهُ، فَانْتَهَى إِلَى أَبَى سَيْفٍ وَهُوَ يَنْفُخُ فِي كِيرِهِ، وَالْبَيْتُ مَمْتَلِئٌ دُخَانًا، فَأَسْرَعْتُ الْمَشْيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا أَبَا سَيْفٍ جَاءَ رَسُولُ اللَّهِ، فَأَمْسَكَ، فَدَعَا رَسُولُ اللَّهِ بِالصَّبِيِّ، فَضَمَّهُ إِلَيْهِ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ قَالَ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ وَهُوَ يَكِيدُ بِنَفْسِهِ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَيْنَاهُ تَدْمَعُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَدْمَعُ الْعَيْنُ وَيَحْزَنُ الْقَلْبُ، وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبَّنَا وَإِنَّا بِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ»
رقم طبعة با وزير = (2891)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আজ রাতে আমার এক সন্তান জন্ম গ্রহণ করেছে। আমি আমার পিতা ইবরাহিম আলাইহিসের নামে তার নাম রেখেছি। তারপর তিনি তাকে মদীনার একজন কামারের স্ত্রীর কাছে দেন (দুধ পান করানোর জন্য)। অতঃপর তিনি আবূ সাইফ অর্থাৎ সেই ব্যক্তির বাড়িতে যান এমন অবস্থায় যে, সে ব্যক্তি তখন তার হাপরে বাতাস দিচ্ছিলেন। বাড়িটি ধুয়ায় পূর্ণ ছিল। রাবী বলেন, “আমি দ্রুত হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে সেখানে যাই। আমি গিয়ে বলি, “হে আবূ সাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন।” অতঃপর সে ব্যক্তি নিজের কাজ ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলেকে আনতে বললেন। অতঃপর তিনি ছেলেকে জড়িয়ে নিলেন। আল্লাহ যা চান, তা বললেন। রাবী বলেন, “বাচ্চাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসময় তাঁর দুই চোখ থেকে অশ্রু ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “চক্ষু অশ্রু বিসর্জন দেয়। অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়। তবে আমরা কেবল তা-ই বলি, যা আমাদের প্রভুকে সন্তুষ্ট করে। হে ইবরাহিম, নিশ্চয়ই আমরা তোমার কারণে দুঃখিত!”[1]



[1] সহীহ মুসলিম: ২৩১৫; মুসনাদ আহমাদ: ৩/১৯৪; আবূ দাঊদ: ৩১২৬; সুনান বাইহাকী: ৪/৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৪৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2493): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2903)


2903 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ صُلَيْحٍ، بِوَاسِطَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانَ السُّكَّرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ بِرِيحٍ طَيْبَةٍ، فَقَالَ: «يَا جِبْرِيلُ مَا هَذِهِ الرِّيحُ؟ » قَالَ: هَذِهِ رِيحُ مَاشِطَةِ بِنْتِ فِرْعَوْنَ وَأَوْلَادِهَا، بَيْنَمَا هِيَ تَمْشُطُ بِنْتَ فِرْعَوْنَ، إِذْ سَقَطَ الْمِدْرَى مِنْ يَدَهَا، فَقَالَتْ: بِسْمِ اللَّهِ، فَقَالَتْ بِنْتُ فِرْعَوْنَ: أَبِي، قَالَتْ: بَلْ، رَبِّي وَرَبُّكِ اللَّهُ، قَالَتْ: وَإِنَّ لَكَ رَبًا غَيْرَ أَبِي؟ [ص:164] قَالَتْ: نَعَمْ، اللَّهُ، قَالَتْ: فَأُخْبِرُ بِذَلِكَ أَبِي، قَالَتْ: نَعَمْ، فَأَخْبَرْتُهُ، فَأَرْسَلَ إِلَيْهَا فَقَالَ: أَلَكَ رَبٌّ غَيْرِي؟ قَالَتْ: نَعَمْ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ، فَأَمَرَ بِنُقْرَةٍ مِنْ نُحَاسٍ، فَأُحْمِيَتْ، فَقَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً قَالَ: نَعَمْ، قَالَ: فَجَعَلَ يُلْقِي وَلَدَهَا وَاحِدًا وَاحِدًا، حَتَّى انْتَهَوْا إِلَى وَلَدٍ لَهَا رَضِيعٍ، فَقَالَ: يَا أُمَّتَاهُ اثْبُتِي فَإِنَّكَ عَلَى الْحَقِّ
رقم طبعة با وزير = (2892)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে রাতে নৈশভ্রমন করানো হয়, সে রাতে তিনি একটি সুঘ্রাণের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন তিনি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, “ হে জিবরীল আলাইহিস সালাম, এই ঘ্রাণটা কিসের?” জবাবে তিনি বলেন, “এটা ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনী ও তাঁর মেয়ের সুগন্ধি। একবার তিনি ফেরআউনের মেয়ের চুল বিন্যাস করছিলেন, এমন সময় তার হাত থেকে চিরুনী পড়ে যায়। তখন সে (চিরুনী উঠানোর সময়) বিসমিল্লাহ বলে। তখন ফেরআউনের মেয়ে বলে, “আমার বাবা (তোমার আল্লাহ)?” সে জবাবে বলে, “আমার ও তোমার প্রতিপালক হলেন আল্লাহ।” সে আবারো জিজ্ঞেস করে, “আমার বাবা ছাড়া তোমার প্রতিপালক আছে?” সে জবাবে বলে, “হ্যাঁ। তিনি হলেন আল্লাহ।” সে পুনরায় বলে, “এটা আমার বাবাকে বলে দিবো?” সে জবাবে বলে, “হ্যাঁ।” অতঃপর সে তার বাবাকে ব্যাপারটি জানিয়ে দেয়। অতঃপর ফেরআউন তাকে ডেকে পাঠায়। ফেরআউন তাকে জিজ্ঞেস করে, “আমি ছাড়াও কি তোমার প্রভু আছে?” সে বলে, “হ্যাঁ। আমার এবং আপনার প্রভু আল্লাহ।” অতঃপর ফেরআউন সীসার গর্ত উত্যপ্ত করার নির্দেশ দেয়, ফলে তা উত্যপ্ত করা হলো। অতঃপর সেই মহিলা ফেরআউনকে বললো, “আপনার কাছে আমার কি কোন প্রয়োজন আছে।” সে বললো, “ঠিক আছে।” তারপর ফেরআউন তার সন্তানদেরকে এক এক করে গর্তে নিক্ষেপ করতে শুরু করে। এভাবে তার দুগ্ধপোষ্য সন্তানের পালা আসে। তখন সেই শিশু বলে, “হে আমার মা, আপনি অটল থাকুন। নিশ্চয়ই আপনি হকের উপর আছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩১০; ইমাম বাইহাকী, দালাইলুন নুবুওওয়া: ২/৩৮৯; বাযযার: ৫৪; তাবারানী আল কাবীর: ১১/১২২৮০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৮৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (880) *. * قال الشيخ: وَأَمَّا قول المُعَلِّق على «طبعة المؤسسة» (7/ 164 و 165): «إِسنادُه قَويٌّ»! فهو غفلة أو تغافل عن كون حماد بن سلمة سَمِعَ من عطاء قبل اختلاطه - أيضا -. ثُمَّ إِنَّ في مَتنِه نكارة مُخَالفَة لبعض الأحاديث الصحيحة؛ كما هو مُبَيَّنٌ في «الضعيفة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2904)


2904 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِرَائِحَةٍ طَيْبَةٍ، فَقُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟، فَقَالَ: هَذِهِ مَاشِطَةُ بِنْتِ فِرْعَوْنَ، كَانَتْ تَمْشُطُهَا فَوَقَعَ الْمُشْطُ مِنْ يَدَهَا فَقَالَتْ: بِسْمِ اللَّهِ، فَقَالَتْ بِنْتُ فِرْعَوْنَ: أَبِي؟ قَالَتْ: رَبِّي وَرَبُّكِ وَرَبُّ أَبِيكِ، قَالَتْ: أَقُولُ لَهُ، قَالَتْ: قُولِي، فَقَالَتْ: فَقَالَ لَهَا: أَلَكِ [ص:165] مِنْ رَبٍّ غَيْرِي؟ قَالَتْ: رَبِّي وَرَبُّكَ الَّذِي فِي السَّمَاءِ، قَالَتْ: فَأَحْمَى لَهَا نُقْرَةً مِنْ نُحَاسٍ، وَقَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، قَالَ: وَمَا حَاجَتُكِ؟ قَالَتْ: حَاجَتِي أَنْ تَجْمَعَ بَيْنَ عِظَامِي وَبَيْنَ عِظَامِ وَلَدِي قَالَ: ذَلِكَ لَكِ لَمَّا لَكِ عَلَيْنَا مِنَ الْحَقِّ، فَأَلْقَى وَلَدَهَا فِي النُّقْرَةِ وَاحِدًا فَوَاحِدًا، وَكَانَ آخِرَهُمْ صَبِيٌّ فَقَالَ: يَا أُمَّتَاهُ فَإِنَّكِ عَلَى الْحَقِّ». قَالَ ابْنُ عَبَّاسٍ: «أَرْبَعَةٌ تَكَلَّمُوا وَهُمْ صِغَارٌ: ابْنُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ، وَصَبِيُّ جُرَيْجٍ، وَعِيسَى ابْنُ مَرْيَمَ، وَالرَّابِعُ لَا أَحْفَظُهُ»
رقم طبعة با وزير = (2893)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে রাতে আমাকে নৈশভ্রমন করানো হয়, সে রাতে আমি একটি সুঘ্রাণের পাশ দিয়ে অতিক্রম করি। তখন আমি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করি, “হে জিবরীল আলাইহিস সালাম, এই ঘ্রাণটা কিসের?” জবাবে তিনি বলেন, “এটা ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনীর সুগন্ধি। তিনি ফেরআউনের মেয়ের চুল বিন্যাস করে দিতেন। একদিন তার হাত থেকে চিরুনী পড়ে যায়। তখন সে (চিরুনী উঠানোর সময়) বিসমিল্লাহ বলে। তখন ফেরআউনের মেয়ে বলে, “আমার বাবা (তোমার আল্লাহ)?” সে জবাবে বলে, “আমার প্রতিপালক, তোমার প্রতিপালক এবং তোমার বাবার প্রতিপালন হলেন আল্লাহ।” সে আবারো জিজ্ঞেস করে, “আমার বাবা ছাড়া তোমার প্রতিপালক আছে?” সে জবাবে বলে, “হ্যাঁ। তিনি হলেন আল্লাহ।” সে বললো, “এটা আমার বাবাকে বলে দিবো?” সে জবাবে বলে, “বলো।” অতঃপর সে তার বাবাকে ব্যাপারটি জানিয়ে দেয়। অতঃপর ফেরআউন জিজ্ঞেস করে, “আমি ছাড়াও কি তোমার কোন প্রভু আছে?” সে জবাবে বলে, “আমার ও আপনার প্রভু, যিনি আসমানে রয়েছেন।” অতঃপর ফেরআউন সীসার গর্ত উত্যপ্ত করে। অতঃপর সেই মহিলা ফেরআউনকে বললো, “আপনার কাছে আমার প্রয়োজন আছে। সে বললো, “কী তোমার প্রয়োজন?” সেই মহিলা বললো, “আমার চাওয়া হলো আপনি আমার হাড় ও আমার সন্তানের হাড়গুলোকে একত্রে রাখবেন।” ফেরআউন বললো, “ঠিক আছে। নিশ্চয়ই আমাদের উপর তোমার হক রয়েছে। তারপর ফেরআউন তার সন্তানদেরকে এক এক করে গর্তে নিক্ষেপ করতে শুরু করে। সব শেষে ছিল দুগ্ধপোষ্য শিশু। তখন সেই শিশু বললো, “হে আমার মা, নিশ্চয়ই আপনি হকের উপর আছেন।”[1] আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “চারজন ব্যক্তি শৈশবেই কথা বলেছেন। তারা হলেন: (১) ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনীর মেয়ে, (২) জুরাইযের ঘটনার সাথে সংশ্লিষ্ট শিশু, (৩) ঈসা বিন মারইয়াম আর চতুর্থ জনের নাম আমার মুখস্ত নেই।”



[1] মুসনাদ আহমাদ: ১/৩১০; ইমাম বাইহাকী, দালাইলুন নুবুওওয়া: ২/৩৮৯; বাযযার: ৫৪; তাবারানী আল কাবীর: ১১/১২২৮০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৮৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2905)


2905 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُصِيبُ الْمَرْءَ الْمُؤْمِنَ مِنْ نَصَبٍ، وَلَا وَصَبٍ، وَلَا هَمٍّ، وَلَا حُزْنٍ، وَلَا غَمٍّ، وَلَا أَذًى حَتَّى الشَّوْكَةُ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ عَنْهُ بِهَا خَطَايَاهُ»
رقم طبعة با وزير = (2894)




আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম ব্যক্তির জীবনে ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট, আঘাত, উদ্বেগ-উৎকন্ঠা, বা কষ্ট আপতিত হয়, এমনকি শরীরে একটি কাঁটা বিদ্ধ হলেও, মহান আল্লাহ এর বদৌলতে তার পাপসমূহ মোচন করে দেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৫; সহীহুল বুখারী: ৫৬৪১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪২১; তিরমিযী: ৯৬৬; সহীহ মুসলিম: ২৫৭৩; সুনান বাইহাকী: ৩/৩৭৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2503): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2906)


2906 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا إِلَّا رُفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ بِهَا [ص:168] عَنْهُ خَطِيئَةً»
رقم طبعة با وزير = (2895)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে কোন মুসলিম শরীরে কাঁটা বিদ্ধ হলে বা তারচেয়ে ছোট/বড় কোন কষ্ট পেলে, মহান আল্লাহ এর বদৌলতে তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটি পাপ মোচন করে দেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৭৫; হাকিম: ৪/৩১৯; সহীহুল বুখারী: ৫৬৪০; ‍সুনান বাইহাকী: ৩/৩৭৩; সহীহ মুসলিম: ২৫৭২; তিরমিযী: ৯৬৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (819): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2907)


2907 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ».
رقم طبعة با وزير = (2896) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «ابْنُ أَبِي صَعْصَعَةَ هَذَا: هُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ مِنْ سَادَاتِ أَهْلِ الْمَدِينَةِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি (বিভিন্ন বালা-মুসিবতে) আক্রান্ত করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী ইবনু আবী সো‘সো‘আহ হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবী সো‘সো‘আহ । তিনি মদীনার নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৪১; সহীহুল বুখারী: ৫৬৪৫; মুসনাদুশ শিহাব: ৩৪৪; মুসনাদ আহমাদ: ২/২৩৭;বাগাবী: ১৪২০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৮৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2908)


2908 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ هُوَ الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِتَكُونَ لَهُ عِنْدَ اللَّهِ الْمَنْزِلَةُ، فَمَا يَبْلُغُهَا بِعَمَلٍ، فَلَا يَزَالُ اللَّهُ يَبْتَلِيهِ بِمَا يَكْرَهُ حَتَّى يُبَلِّغَهُ إِيَّاهَا».
رقم طبعة با وزير = (2897) «اسْمُ أَبِي زُرْعَةَ كُنْيَتُهُ، وَقَدْ قِيلَ: اسْمُهُ هَرِمٌ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় কোন ব্যক্তির আল্লাহর নিকট বিশেষ অবস্থান থাকে, কিন্তু সে ব্যক্তি আমলের মাধ্যমে সে পর্যন্ত পৌঁছতে পারে না। ফলে মহান আল্লাহ তাকে অপ্রীতিকর বিপদাপদ দিয়ে পরীক্ষা করতেই থাকেন, এভাবে তিনি তাকে সে অবস্থানে পৌঁছিয়ে দেন।”[1] আবূ যুর‘আহর নাম ও উপনাম একই। অবশ্য এটাও বলা হয় যে, তার নাম হারিম।”



[1] হাকিম: ১/৩৪৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৯২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2599).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2909)


2909 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:170] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِهَا لَمَمٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَشْفِيَنِي، قَالَ: «إِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ لَكِ فَشَفَاكَ، وَإِنْ شِئْتِ فَاصْبِرِي وَلَا حِسَابَ عَلَيْكِ» فَقَالَتْ: بَلْ أَصْبِرُ وَلَا حِسَابَ عَلَيَّ
رقم طبعة با وزير = (2898)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা মৃগী রোগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দু‘আ করুন, যেন তিনি আমাকে নিরাময় দান করেন। ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি চাইলে আমি তোমার জন্য দু‘আ করবো, অতঃপর তিনি তোমাকে নিরাময় দান করবেন আর চাইলে ধৈর্য ধারণ করবে, তাহলে তোমার কোন হিসাব হবে না!”[1] তখন সেই মহিলা বললেন, “তবে আমি ধৈর্য ধারণ করবো। তাহলে আমার কোন হিসাব হবে না!”



[1] মুসনাদ আহমাদ: ২/৪৪১; বাগাবী: ১৪২৪; বাযযার: ৭৭২; হাকিম: ৪/২১৮; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩০৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2502)، «التعليق الرغيب» (4/ 149).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو









সহীহ ইবনু হিব্বান (2910)


2910 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ الثَّقَفِيِّ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلَاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ {لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ [ص:171] مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] وَكُلُّ شَيْءٍ عَمِلْنَا جُزِينَا بِهِ؟ فَقَالَ: «غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ، أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟ » قَالَ: قُلْتُ: بَلَى، قَالَ: «هُوَ مَا تُجْزَوْنَ بِهِ»
رقم طبعة با وزير = (2899)




আবূ বাকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ কুর‘আনে বলেছেন, لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (এটা তোমাদের কামনা কিংবা আহলে কিতাবদের কামনা অনুসারে হবে না। যে ব্যক্তি মন্দ কাজ করবে। তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), এই আয়াতের পর কল্যাণ কিভাবে হবে, অথচ আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আবূ বাকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি কি অসুস্থ হন না? আপনি কি দুঃখ-কষ্টে নিপতিত হন না? আপনাকে কি কোন উদ্বেগ উৎকন্ঠা পায় না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এসবের মাধ্যমে (মন্দ কর্মের) প্রতিদান দেওয়া হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১১; মুসনাদ আবূ বাকর: ১১১; মুসনাদ আবী ইয়ালা: ৯৮; হাকিম: ৩/৭৪-৭৫; ‍সুনান বাইহাকী: ৩/৩৭৩; তিরমিযী: ৩০৩৯; তাবারী: ১০৫৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৮১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الروض» (819).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2911)


2911 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ، أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةَ كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتْ: مَهْ، فَإِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ بِالشِّرْكِ وَجَاءَ بِالْإِسْلَامِ، فَتَرَكَهَا وَوَلَّى فَجَعَلَ يَلْتَفِتُ خَلْفَهُ وَيَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وَجْهُهُ حَائِطًا، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالدَّمُ يَسِيلُ عَلَى وَجْهِهِ، فَأَخْبَرَهُ بِالْأَمْرِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا، عَجَّلَ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ ذَنْبَهُ، حَتَّى يُوَافِيَ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَائِرٌ»
رقم طبعة با وزير = (2900)




আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি এক মহিলার সাথে সাক্ষাত করেন, যে মহিলা জাহেলী যুগে বেশ্যা ছিল। সেই ব্যক্তি ঐ মহিলার সাথে খেলছিল, অতঃপর সে ব্যক্তি ঐ মহিলার দিকে হাত বাড়ায়। তখন সেই মহিলা বলে, “থামো। নিশ্চয়ই আল্লাহ শিরকের অপসারণ করেছেন এবং ইসলাম নিয়ে এসেছেন।” অতঃপর সেই ব্যক্তি তাকে ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসে। সে ব্যক্তি পিছনে সেই মহিলার দিকে তাকিয়ে দেখছিল (এবং পথ চলছিল), এভাবে এক পর্যায়ে তার চেহারা দেয়ালে ধাক্কা লাগে। তার মুখের উপর রক্ত প্রবাহিত হচ্ছিল, এমন অবস্থায় সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং তার সব বৃত্তান্ত বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি এমন বান্দা, মহান আল্লাহ তোমার কল্যাণ করার ইচ্ছা করেছেন।” তারপর তিনি বলেন, “যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ করতে চান, তখন তিনি তার পাপের শাস্তি তাড়াতাড়ি প্রদান করেন। আর যখন তিনি কোন বান্দার মন্দ চান, তখন তিনি তার পাপকে রেখে দেন। অতঃপর কিয়ামতের দিন তিনি পূর্ণ মাত্রায় তার পাপের প্রতিদান দিবেন, (সেসময় সেটা এতো বিশাল দেখা যাবে) যেন সেটা মদীনার আইর পাহাড়।”[1]



[1] হাকিম: ১/৩৪৯; ইমাম বাইহাকী, আল আসমা ওয়াস সিফাত: ১৫৩-১৫৪; মুসনাদ আহমাদ: ৪/৮৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৯১; তিরমিযী: ২৩৯৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিতে মহিলার ঘটনা এবং “তুমি এমন বান্দা, মহান আল্লাহ তোমার কল্যাণ করার ইচ্ছা করেছেন” অংশটুকু বাদে বাকী মারফূ‘ অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح المرفوع منه، دون قوله: «أَنْتَ عَبْدٌ ... خَيْراً»، ودون القصة* - «الصحيحة» (1220). * [ودون القصة] قال الشيخ: أقول: وَإِنَّمَا ضَعَّفتُ القصَّةَ وما ذكرتُه قَبلَها؛ لأن الحديث فيه عنعنة الحسن البصري، ولم نجد لذلك شاهدا، وصحَّحت المرفوع منه؛ لأنَّ له شاهدا حسنا من حديث أنس، مُخَرَّج في «الصحيحة» مع هذا الحديث. ولم يلاحظ هذا الفرق بين الحديثين المُعَلِّقُ على هذا الكتاب (7/ 173 - طبع المؤسسة)؛ فَإِنَّهُ قَلَبَ هذه الحقيقة العلميَّة؛ فجعل حديث أنس - الأقلَّ لَفظاً وَمَعنَى - شَاهِداً لحديث ابن مُغَفَّل - الأكثر لفظاً ومعنى -؛ الأمر الَّذِي لا يستقيم شرعا ولا عقلاً، وله من مثل هذا الشيء الكثير!.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح لولا عنعنة الحسن









সহীহ ইবনু হিব্বান (2912)


2912 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، خَرَجَ يُرِيدُ الشَّامَ، فَلَمَّا دَنَا، بَلَغَهُ أَنَّ بِهَا الطَّاعُونَ، فَحَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ هَذَا الْوَجَعَ عَذَابٌ عُذِّبَ بِهِ مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا كَانَ بِأَرْضٍ لَسْتُمْ بِهَا، فَلَا تَهْبِطُوا عَلَيْهِ، وَإِذَا كَانَ [ص:175] بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا، فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ»، فَرَجَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالنَّاسِ ذَلِكَ الْعَامَ
رقم طبعة با وزير = (2901) قَالَ أَبُو حَاتِمٍ: «إِخْبَارُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْأَنْبِيَاءِ وَالْأُمَمِ السَّالِفَةِ عَلَى ثَلَاثَةِ أَضْرُبٍ: ضَرْبٌ قَصَدَ بِهِ الْمَدْحَ لِأَشْيَاءَ مَعْلُومَةٍ أَرَادَ مِنْ هَذِهِ الْأُمَّةِ اسْتِعْمَالَ تِلْكَ الْأَشْيَاءِ، وَالضَّرْبُ الثَّانِي قَصَدَ بِهِ الذَّمَّ، أَرَادَ بِهِ انْزِجَارُ هَذِهِ الْأُمَّةِ عَنِ ارْتِكَابِ مِثْلِهَا، [ص:176] وَالضَّرْبُ الثَّالِثُ قَصَدَ بِهِ الْوَصْفَ، أَرَادَ بِهِ اعْتِبَارَ هَذِهِ الْأُمَّةِ بِتِلْكَ الْأَوْصَافِ»




আব্দুল্লাহ বিন আমির বিন রাবী‘আহ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু শামের উদ্দেশ্যে বের হন। যখন তিনি শামের কাছাকাছি যান, তখন তাঁর কাছে সংবাদ পৌঁছলো যে, সেখানে মহামারী শুরু হয়েছে। তখন আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেন, তিনি বলেছেন, “নিশ্চয়ই এই মহামারী হলো আল্লাহর শাস্তি, এর দ্বারা তোমাদের পূর্ববতী লোকদের শাস্তি দেওয়অ হয়েছে। কাজেই যখন কোন এলাকায় এই মহামারী দেখা দিবে, যেখানে তোমরা অবস্থান করো না, তবে সেখানে তোমরা অবতরণ করবে না। আর যখন কোন এলাকায় এই মহামারী দেখা দিবে, যেখানে তোমরা অবস্থান করো, তবে মহামারী থেকে বাঁচার জন্য সেখানে থেকে চলে যাবে না। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু সেই বছর সেখান থেকে মদীনায় ফিরে আসেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নাবী ও জাতী সম্পর্কে যা কিছু বর্ণনা করেছেন, তা তিন প্রকার। প্রথম প্রকার: নির্দিষ্ট কিছু জিনিসের প্রশংসা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এসব বিষয় এই উম্মত আমল করে। দ্বিতীয় প্রকার: নিন্দা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এই উম্মত এমন করা থেকে বিরত থাকে। তৃতীয় প্রকার: গুণ বর্ণনা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এই উম্মত এসব গুণে গুণান্বিত হয়।”



[1] মুসনাদ আহমাদ: ১/১৯৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৯৬-৮৯৭; সহীহুল বুখারী: ৫৭৩০; সহীহ মুসলিম: ২২১৯; সুনান বাইহাকী: ৩/৩৭৬; আবূ ইয়ালা: ৮৪৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2913)


2913 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي جَسَدِهِ، وَمَالِهِ، وَنَفْسِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»
رقم طبعة با وزير = (2902)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ও মুমিনা ব্যক্তিদের শরীরে, সম্পদে ও জীবনে সবসময় বিপদাপদ লেগেই থাকে, এভাবে তারা আল্লাহর সাথে সাক্ষাত করে এমন অবস্থায় যে, তাদের একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৫০; হাকিম: ১/৩৪৬; বাগাবী: ১৪৩৬; সুনান বাইহাকী: ৩/৩৭৪; তিরমিযী: ২৩৯৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2280)، «المشكاة» (1567).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2914)


2914 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ، قَالَ: [ص:177] حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ، يُكْثِرُ أَنْ يُحَدِّثَ بِهَذَا الْحَدِيثِ، أَنَّ ابْنَةً لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَضَرَتْهَا الْوَفَاةُ، فَأَخَذَهَا فَجَعَلَهَا بَيْنَ يَدَيْهِ، ثُمَّ احْتَضَنَهَا وَهِيَ تُنْزَعُ حَتَّى خَرَجَ نَفَسُهَا وَهُوَ يَبْكِي، فَوَضَعَهَا فَصَاحَتْ أُمُّ أَيْمَنَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْكِي» فَقَالَتْ: أَلَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَبْكِي؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَبْكِ فَإِنَّمَا هِيَ رَحْمَةٌ، الْمُؤْمِنُ بِكُلِّ خَيْرٍ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بَيْنَ جَنْبَيْهِ وَهُوَ يَحْمَدُ اللَّهَ»
رقم طبعة با وزير = (2903)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা অধিক পরিমাণে এই হাদীসটি বর্ণনা করতেন। তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তাঁর সামনে রাখেন। তারপর তিনি তাকে কোলে নেন এমন অবস্থায় যে, তার প্রাণ হরণ করা হচ্ছিল। যখন তার প্রাণ বের হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। তিনি তাকে রেখে দেন। তখন উম্মু আইমান রাদ্বিয়াল্লাহু আনহা চিৎকার করে কেঁদে উঠেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আমার কান্না হলো রহমতের বহিঃপ্রকাশ। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় কল্যাণের মাঝে থাকে। এমনকি যখন তার দুই পার্শ্ব (অর্থাৎ তার শরীর) থেকে প্রাণ বের হয়ে যায়, সে অবস্থাতেও সে আল্লাহর প্রশংসা করে!”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২৬৮; নাসাঈ: ৪/১২; বাযযার: ৮০৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ১৬৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1632).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح ... فالحديث صحيح









সহীহ ইবনু হিব্বান (2915)


2915 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:178] إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الْمُؤْمِنِ كَالزَّرْعِ لَا تَزَالُ الرِّيحُ تُفِيئُهُ، وَلَا يَزَالُ الْمُؤْمِنُ يُصِيبُهُ الْبَلَاءُ، وَمَثَلُ الْمُنَافِقِ كَالشَّجَرَةِ الْأَرْزِ لَا تَهْتَزُّ حَتَّى تُسْتَحْصَدَ»
رقم طبعة با وزير = (2904)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো শষ্যের ন্যায়। বায়ু সব সময় তাকে অনবরতভাবে এদিক-ওদিক হেলাতে থাকে। মুমিন ব্যক্তিকে সব সময় বালা-মুসিবত আক্রান্ত করতেই থাকে। পক্ষান্তরে মুনাফিক ব্যক্তির দৃষ্টান্ত হলো সিডার বৃক্ষের মতো, মুলোৎপাটিত না হওয়া পর্যন্ত সেটা আন্দোলিত হয় না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৮৩; সহীহ মুসলিম: ২৮০৯; তিরমিযী: ২৮৬৬; বাগাবী: ১৪৩৭; সহীহুল বুখারী: ৫৬৪৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৭৩, ২২৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2283 و 2284): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2916)


2916 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:179] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ؟ » قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ» قَالَ: وَمَا وَجَدْتُ هَذَا قَطُّ. قَالَ: «فَهَلْ وَجَدْتَ هَذَا الصُّدَاعَ؟ » قَالَ: وَمَا الصُّدَاعُ؟ قَالَ: «عِرْقٌ يَضْرِبُ عَلَى الْإِنْسَانِ فِي رَأْسِهِ» قَالَ: وَمَا وَجَدْتَ هَذَا قَطُّ. فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» *.
رقم طبعة با وزير = (2905) قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا «لَفْظَةُ إِخْبَارٍ عَنْ شَيْءٍ مُرَادُهَا [ص:180] الزَّجْرُ عَنِ الرُّكُونِ إِلَى ذَلِكَ الشَّيْءِ، وَقِلَّةِ الصَّبْرِ عَلَى ضِدِّهِ، وَذَلِكَ أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا جَعَلَ الْعِلَلَ فِي هَذِهِ الدُّنْيَا وَالْغُمُومِ وَالْأَحْزَانِ سَبَبَ تَكْفِيرِ الْخَطَايَا عَنِ الْمُسْلِمِينَ، فَأَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِعْلَامَ أُمَّتِهِ أَنَّ الْمَرْءَ لَا يَكَادُ يَتَعَرَّى عَنْ مُقَارَفَةِ مَا نَهَى اللَّهُ عَنْهُ فِي أَيَّامِهِ وَلَيَالِيهِ وَإِيجَابِ النَّارِ لَهُ بِذَلِكَ إِنْ لَمْ يُتَفَضَّلَ عَلَيْهِ بِالْعَفْوِ، فَكَأَنَّ كُلَّ إِنْسَانٍ مُرْتَهَنٌ بِمَا كَسَبَتْ يَدَاهُ، وَالْعِلَلُ تُكَفَّرُ بَعْضُهَا عَنْهُ فِي هَذِهِ الدُّنْيَا لَا أَنَّ مَنْ عُوفِيَ فِي هَذِهِ الدُّنْيَا يَكُونُ مِنْ أَهْلِ النَّارِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলে, তিনি তাকে জিজ্ঞেস করেন, “তোমার কী কখন উম্মু মিলদাম (জ্বর) হয়েছে?” সে ব্যক্তি বললো, “উম্মু মিলদাম (জ্বর) কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো একটা উত্তাপ, যা মানুষের চামড়া ও গোশতের মাঝে হয়ে থাকে।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে?” সে ব্যক্তি বললো, “মাথা ব্যথা কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো শিরা মানুষের মাথায় আঘাত করে।” রাবী বলেন, “তারপর লোকটি যখন চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যে ব্যক্তি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে” এটি হলো কোন কিছু সম্পর্কে বর্ণনামূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো ঐ জিনিসের প্রতি নির্ভর করা এবং তার বিপরীত জিনিসের প্রতি কম ধৈর্য ধারণ করার ব্যাপারে নিষেধ করা। এর কারণ হলো এই দুনিয়াতে অসুখ-বিসুখ, উদ্বেগ-উৎকন্ঠা ও দুঃখ-কষ্টকে মুসলিমদের পাপ মোচনের উপকরণ নির্ধারণ করেছেন। কাজেই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে জানিয়ে দিয়েছেন যে, মানুষ দিবা-রাতে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে প্রায় বিরত থাকতেই পারে না আর এর মাধ্যমে তার উপর জাহান্নাম অবধারিত হয়ে যেতো, যদি আল্লাহ অনুগ্রহ করে ক্ষমা না করতেন। কাজেই প্রতিটি মানুষ তার দুই হাতের আমলের জন্য দায়বদ্ধ। আর অসুখ-বিসুখ এসবের কিছু পাপকে দুনিয়াতে মোচন করে দেয়। হাদীসের উদ্দেশ্য হলো এটা নয় যে, যাকে দুনিয়াতে সুস্থতা দেওয়া হবে, সে জাহান্নামী হবে।”



[1] মুসনাদ আহমাদ: ২/৩৩২; বাযযার: ৭৭৮; হাকিম: ১/৩৪৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৯৫; মাজমাউয যাওয়াইদ: ২/২৯৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح. * قال الشيخ: إِسنادُه حسنٌ؛ لحال محمد بن عمرو. ومن طريقه: أخرجه البخاريُّ في «الأدب المفرد» (495)، والحاكم (1/ 347)، وأحمد (2/ 332)، وهنَّاد في «الزهد» (1/ 246 / 426)، وعنه: المؤلِّف - كما ترى -، والبزَّار (1/ 368/ 778) كلُّهم عنه. وتابعه أبو مُبشِّر، عن سعيد ... به: أخرجه أحمد (1/ 366 - 367). فبه صَحَّ الحديثُ. وقال الحاكم: «صحيح على شرط مسلم»، ووافقه الذَّهَبِي!!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2917)


2917 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، أَخْبَرَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا قَالَ لِشَيْءٍ قَسَمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا عَدْلَ فِي هَذَا؟ قَالَ: فَقُلْتُ: وَاللَّهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللَّهِ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «يَرْحَمُ اللَّهُ مُوسَى، قَدْ كَانَ يُصِيبُهُ أَشَدُّ مِنْ هَذَا، ثُمَّ يَصْبِرُ»
رقم طبعة با وزير = (2906)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস বন্টন করলে এক ব্যক্তি বলে, “তিনি এটাতে ইনসাফ করেননি!” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, অবশ্যই আমি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো। অতঃপর আমি বিষয়টি তাঁকে জানালে তিনি বলেন, “আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি রহম করুন। তাঁকে এর চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছে। তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪১১; সহীহুল বুখারী: ৩৪০৫; সহীহ মুসলিম: ১০৬২; বাগাবী: ৩৬৭১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2918)


2918 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، بِحَرَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «مَا رَأَيْتُ الْوَجَعَ عَلَى أَحَدٍ أَشَدَّ مِنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (2907)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কষ্ট ভোগ করতে আর কাউকে দেখি নাই।”[1]



[1] আত তায়ালিসী: ১৫৩৬; তিরমিযী: ২৩৯৭; মুসনাদ আহমাদ: ৬/১৭২; সহীহুল বুখারী: ৫৬৪৬; সহীহ মুসলিম: ২৫৭০; ইবনু মাজাহ: ১৬২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2919)


2919 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ، بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلْفٍ الدَّارِيُّ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ يَعْمُرَ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَامٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ نَسِيبٍ، أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَرَقَهُ وَجَعٌ فَجَعَلَ يَشْتَكِي وَيَتَقَلَّبُ عَلَى فِرَاشِهِ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: لَوْ صَنَعَ هَذَا بَعْضُنَا لَوَجِدْتَ عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصَّالِحِينَ قَدْ يُشَدَّدُ عَلَيْهِمْ، وَإِنَّهُ لَا يُصِيبُ مُؤْمِنًا نَكْبَةٌ مِنْ شَوْكَةٍ فَمَا فَوْقَهَا إِلَّا حُطَّتْ عَنْهُ بِهَا [ص:183] خَطِيئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ».
رقم طبعة با وزير = (2908) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَاهِمٌ فِي قَوْلِهِ: عَبْدُ اللَّهِ بْنُ نَسِيبٍ، إِنَّمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ نَسِيبُ بْنُ سِيرِينَ، فَسَقَطَ عَلَيْهِ الْحَارِثُ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ نَسِيبٍ*»




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মুখোমুখী হতেন। তিনি কষ্ট ব্যক্ত করতেন এবং তাঁর বিছানার উপর পার্শ্ব পরিবর্তন করতেন। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “যদি আমাদের কেউ এরকম করতেন, তবে নিশ্চয়ই আপনি কষ্ট পেতেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই সৎকর্মশীল ব্যক্তিদের উপর কঠোরতা আরোপ করা হয়। আর কোন মুমিন ব্যক্তিকে কাঁটা বিদ্ধ হওয়া বা এর চেয়ে ছোট/বড় কোন বিপদ আরোপিত হলে এর বদৌলতে তার একটি পাপ মোচন করা হয় এবং একটি মর্যাদা উন্নীত করা হয়।” [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াহইয়াহ বিন আবী কাসীর ‘আব্দুল্লাহ বিন নাসীব এই বক্তব্যে ভুল করেছেন। বস্তুত এটা হবে আব্দুল্লাহ বিন হারিস। নাসীব হলো ইবনু সিরীনের ছেলে। কাজেই ইয়াহইয়াহ বিন আবী কাসীরের বর্ণনায় হারিসের নাম বাদ পড়েছে। ফলে তিনি বলেছেন, ‘আব্দুল্লাহ বিন নাসীব’।”



[1] আহমাদ: ৬/১৫৯-১৬০; হাকিম: ৪/৩১৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ২/১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1610)، «الروض» (819). * [قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَاهِمٌ ... فقال: عَبْدُ اللَّهِ بْنُ نَسِيبٍ] قال الشيخ: كذا قال المؤُلِّف - رحمه الله -، وأقرَّه الحافظ في «التهذيب»! ومعنى ذلك أنَّ الساقط هو: (الحارث نسيب ابن سيرين)؛ وهذا وهم فاحش، لا يتحمَّلُه يحيى بن أبي كثير، وهو ثقة ثبت، كما في «التقريب»، ولا سيَّما ودونه من هو أولى بنسبة الوهم إليه، وهو معمر بن يعمر - وهو الليثي الدمشقيُّ - أو الراوي عنه محمد بن خلف الداري، وقد ترجمهما ابن عساكر في «تاريخ دمشق»، والحافظ في «التهذيب» - سوى الأول منهما -؛ فقد ذكره المؤلف في «ثقاته» (9/ 192)، وقال: «يغرب». وقال ابن القطَّان: «مجهول الحال». قلت: فنسبة الوهم إلى مثلِه أولى من نسبته إلى ذاك الجبل حفظا؛ كما لا يخفى. وقد خالف هشام بن سعيد، فقال: أنا معاوية - يعني: ابن سلام - … بإسناده المذكور، فقال: عبد الرحمن بن شيبة - مكان: عبد الله بن نسيب - الَّذي لا وجود له في كتب الرجال! رواه أحمد عنه (6/ 129)؛ وهو طالقاني ثقة. وتابعه يحيى بن بشر الحريري: نا معاوية بن سلام ... به. أخرجه الحاكم (4/ 319 - 320)، وصححه، ووافقه الذهبي. وتابعه عنده (1/ 346) حرب بن شدَّاد، أن يحيى بن أبي كثير حدَّثه … به. وصححه على شرطهما، ووافقه الذهبي. فإطباق هؤلاء الثقات على رواية الإسناد عن عبد الرحمن بن شيبة: يُؤكِّدُ أَنَّهُ هو تابعيُّ الحديث، وليس عبد الله بن الحارث؛ كما زعم المؤلِّف. ويزيده تأكيدا: أنَّ عليّ بن مبارك لَمَّا رواه عن يحيى - أيضاً - قال: عبد الرحمن بن شيبة خازن البيت. أخرجه أحمد (6/ 215). فهذه الصِّفة: «خازن البيت» هي صفة عبد الرحمن بن أبي شيبة؛ كما جاء في ترجمته، وهو ثقة. وبذلك صحَّ الحديث، والحمد لله. فاغْتَنِمْ هذا التحقيق؛ فإنَّكَ قد لا تراهُ في مكانٍ آخر، وبالله التوفيق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (2920)


2920 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، [ص:184] عَنْ سَعْدٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ، يُبْتَلَى النَّاسُ عَلَى قَدْرِ دِينِهِمْ، فَمَنْ ثَخُنَ دِينُهُ، اشْتَدَّ بَلَاؤُهُ، وَمَنْ ضَعُفَ دِينُهُ ضَعُفَ بَلَاؤُهُ، وَإِنَّ الرَّجُلَ لِيُصِيبَهُ الْبَلَاءُ حَتَّى يَمْشِيَ فِي النَّاسِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ»
رقم طبعة با وزير = (2909)




সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, “মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিমুস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। যার দ্বীনদারিতা উঁচু হয়, তার বিপদাপদও কঠিন হয়, আর যার দ্বীনদারিতা হালকা হয়, তার বিপদাপদও হালকা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে এমন হয় যে, সে মানুষের মাঝে হাঁটে, তার উপর একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]



[1] হাকিম: ১/৪১; তিরমিযী: ২৩৯৮; মুসনাদ আহমাদ: ১/১৮৫; ইবনু মাজাহ: ৪০২৩; বাগাবী: ১৪৩৪; হাকিম: ১/৪১; দারেমী: ২/৩২০; সুনান বাইহাকী: ৩/৩৭২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৮৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (143).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أنه منقطع المسيب وهو ابن رافع لم يسمع من سعد