হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (292)


292 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤْمِنُ يَغَارُ، وَاللَّهُ أَشَدُّ غَيْرَةً». [67: 3]




২৯২. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মু‘মিন ব্যক্তি আত্নমর্যাদা বোধ করে আর আল্লাহর আত্নমর্যাদাবোধ সবচেয়ে বেশি প্রকট।”[1]

[1] সহীহ মুসলিম: ২৭৬১; মুসনাদ আহমাদ: ২/২৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (293)


293 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:529] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَغَارُ، وَالْمُؤْمِنُ يَغَارُ، فَغَيْرَةُ اللَّهِ أَنْ يَأْتِيَ الْمُؤْمِنُ مَا حَرَّمَ عَلَيْهِ». [67: 3]




২৯৩. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মু‘মিন ব্যক্তি আত্নমর্যাদা বোধ করে, আল্লাহও আত্নমর্যাদা সম্পন্ন। আল্লাহর গাইরাত বা আত্নমর্যাদায় আঘাত আসে, যখন কোন মু'মিন ব্যক্তি আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়। ”[1]

[1] আত তায়ালিসী: ২৩৫৭; মুসনাদ আহমাদ: ২/৩৪৩; সহীহ আল বুখারী: ৫২২৩; সহীহ মুসলিম: ২৭৬১; তিরমিযী: ১১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (294)


294 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ، وَلَيْسَ أَحَدٌ أَغْيَرَ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ». [67: 3]




২৯৪. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এমন কেউ নেই যার কাছে প্রশংসা আল্লাহর চেয়ে বেশি পছন্দনীয়। এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন। আর আল্লাহর চেয়ে অধিক আত্নমর্যাদা সম্পন্নও আর কেউ নেই। এজন্যই তিনি অশ্লীলতাকে হারাম করেছেন।”[1]

[1] সহীহ মুসলিম: ২৭৬০; মুসনাদ আহমাদ: ১/৩৮১; সহীহ আল বুখারী: ৫২২০; নাসাঈ: ৭/৪১; দারেমী: ২/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (295)


295 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ ابْنِ عَتِيكٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ، وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ، فَأَمَّا الْغَيْرَةُ الَّتِي يُحِبُّ اللَّهُ فَالْغَيْرَةُ فِي اللَّهِ، وَأَمَّا الْغَيْرَةُ الَّتِي يُبْغِضُ اللَّهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ اللَّهِ، وَإِنَّ مِنَ الْخُيَلَاءِ مَا يُحِبُّ اللَّهُ، وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ، فَأَمَّا الْخُيَلَاءُ الَّتِي يُحِبُّ اللَّهُ أَنْ يَتَخَيَّلَ الْعَبْدُ بِنَفْسِهِ عِنْدَ الْقِتَالِ، وَأَنْ يَتَخَيَّلَ عِنْدَ الصَّدَاقَةِ، وَأَمَّا الْخُيَلَاءُ الَّتِي يُبْغِضُ اللَّهُ، فَالْخُيَلَاءُ لِغَيْرِ الدِّينِ» [ص:531] قَالَ أَبُو حَاتِمٍ: [ابْنُ عَتِيكٍ] هَذَا، هُوَ أَبُو سُفْيَانَ بْنُ جَابِرِ بْنِ عَتِيكِ بْنِ النُّعْمَانِ الْأَشْهَلِيُّ، لِأَبِيهِ صُحْبَةٌ




২৯৫. আতীক আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কিছু গাইরাত আল্লাহ পছন্দ করেন আর কিছু গাইরাত তিনি ঘৃণা করেন। যে গাইরাত তিনি পছন্দ করেন সেটা হলো আল্লাহর জন্য গাইরাত আর যে গাইরাত তিনি ঘৃণা করেন, তা হলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য গাইরাত। কিছু গর্বকারীকে আল্লাহ ভালবাসেন। যেমন: যুদ্ধের সময় গর্বভরে যুদ্ধ করা, গর্বভরে সাদাকা করা। আর যে গর্বকারীকে আল্লাহ ঘৃণা করেন তা হলো দ্বীন ব্যতিত অন্য কিছুর জন্য গর্ব করা।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/৪৪৫ (২৩৭৫২); তাবারানী: ১৭৭৬; আবু দাউদ: ২৬৫৯; নাসাঈ: ৫/৭৮ (২৫৫৮); দারেমী: ২/১৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির একজন রাবীকে মাজহুল বা অজ্ঞাত আখ্যা দিয়েছেন । শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (1999)، «صحيح أبي داود» (2388).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن عتيك هو ابن جابر بن عتيك الأنصاري، قيل: اسمه عبد الرحمن، مجهول، كما ذكر الحافظ في "التقريب"، وأبو جابر بن عتيك الصحأبي، يقال له: جبر أيضاً، وباقي رجال الإسناد ثقات.









সহীহ ইবনু হিব্বান (296)


296 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا يَمْنَعُنِي [ص:532] مِنْ غَضَبِ اللَّهِ؟ قَالَ: «لَا تَغْضَبْ». [2: 1]




২৯৬. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন জিনিস আমাকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি রাগ করো না।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/১৭৫; মাজমা্‘উদ যাওয়াইদ: ৮/৬৯; আবু ইয়া‘লা: ২/৩৯৫; তাবারানী: ২০৯৩; তিরমিযী: ২০২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 277).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (297)


297 - (1) أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، عَلَى مِنْبَرِنَا هَذَا، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَّغْتُ لَهُ سَمْعِي وَقَلْبِي، وَعَرَفْتُ أَنِّي لَنْ أَسْمَعَ أَحَدًا عَلَى مِنْبَرِنَا هَذَا يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: « مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْمُدَاهِنُ فِي حُدُودِ اللَّهِ، كَمَثَلِ قَوْمٍ كَانُوا فِي سَفِينَةٍ فَاقْتَرَعُوا مَنَازِلَهُمْ، فَصَارَ مَهْرَاقُ الْمَاءِ وَمُخْتَلفُ الْقَوْمِ لِرَجُلٍ، فَضَجِرَ فَأَخَذَ الْقَدُومَ وَرُبَّمَا قَالَ: الْفَأْسَ فَقَالَ أَحَدُهُمْ لِلْآخَرِ: إِنَّ هَذَا يُرِيدُ أَنْ يُغْرِقَنَا وَيَخْرِقُ سَفِينَتَكُمْ، وَقَالَ الْآخَرُ: دَعْهُ فَإِنَّمَا يَخْرِقُ مَكَانَهُ» [28: 3]


297 - (2) وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ لَهَا الْجَسَدُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ لَهَا الْجَسَدُ كُلُّهُ» [28: 3]


297 - (3) وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمُؤْمِنُونَ تَرَاحُمُهُمْ وَلُطْفُ بَعْضِهِمْ بِبَعْضٍ كَجَسَدِ رَجُلٍ وَاحِدٍ، إِذَا اشْتَكَى بَعْضُ جَسَدِهِ أَلِمَ لَهُ سَائِرُ جَسَدِهِ». [28: 3]




২৯৭. ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন, আমি আমাদের এই মিম্বারে নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি। - আমি আমার কান ও অন্তরকে তা শোনার জন্য সম্পূর্ণরুপে মনোনিবেশ করলাম, আমি বুঝতে পারলাম যে, আমাদের এই মিম্বারে আমি আর কাউকেই কখনই বলতে শুনবো না যে, কেউ বলবে, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি।”- (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর সীমা পালনকারী ও তা লঙ্ঘনকারীর দৃষ্টান্ত হলো ঐ লোকদের মতো যারা একটি জলযানে ছিল। অতঃপর তারা তাদের থাকার জায়গা নির্দিষ্ট করার জন্য লটারী করলো। অতঃপর এক ব্যক্তির ভাগে পানি সংগ্রহ করা ও মানুষ যাতায়াতের জায়গায় পড়ল। এতে সে ব্যক্তি রেগে গেলো এবং কুঠার হাতে নিলো। তখন এক ব্যক্তি অপর ব্যক্তিকে বললো: “এই ব্যক্তি জলযান ফেঁড়ে ফেলে আমাদের ডুবিয়ে দিতে চাচ্ছে।” আরেকজন বললো: “তাকে তার কাজে ছেড়ে দাও। কারণ সে তার জায়গাই ফেঁড়ে ফেলছে!”

আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: “নিশ্চয়ই মানব শরীরে এক টুকরো মাংস রয়েছে, যখন তা সুস্থ্ থাকে, তখন পুরো দেহসত্তা সুস্থ থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায়, পুরো দেহসত্তা নষ্ট হয়ে যায়।”

আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি: “মু‘মিন ব্যক্তিগণ পারস্পরিক দয়া ও নম্রতার ক্ষেত্রে এক ব্যক্তির দেহের মতো; যখন তার কোন অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ব্যথা অনুভব করে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/২৭০, ২৭৪; সহীহ আল বুখারী: ২৪৯৩; তিরমিযী: ২১৭৩; সুনান বাইহাকী: ১০/৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫১; আত তায়ালিসী: ৭৮৮; সহীহ মুসলিম: ১৫৯৯; ইবনু মাজাহ: ৩৯৮৪; দারেমী: ২/২৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: (1) صحيح - «الصحيحة» (69)، «غاية المرام» (20)، «الصحيحة» - أيضا - (1083 و 2526). <br> (2) صحيح - «الصحيحة» (69)، «غاية المرام» (20)، «الصحيحة» - أيضا - (1083 و 2526). <br> (3) Null




تحقيق الشيخ شعيب الأرناؤوط: (1) إسناده صحيح على شرط الشيخين. <br> (2) إسناده صحيح على شرط الشيخين. <br> (3) Null









সহীহ ইবনু হিব্বান (298)


298 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، [ص:534] عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمُدَاهِنُ فِي حُدُودِ اللَّهِ، وَالرَّاكِبُ حُدُودَ اللَّهِ، وَالْآمِرُ بِهَا، وَالنَّاهِي عَنْهَا، كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا فِي سَفِينَةٍ مِنْ سُفُنِ الْبَحْرِ، فَأَصَابَ أَحَدُهُمْ مُؤَخَّرَ السَّفِينَةِ وَأَبْعَدَهَا مِنَ الْمِرْفَقِ، وَكَانُوا سُفَهَاءَ، وَكَانُوا إِذَا أَتَوْا عَلَى رِجَالِ الْقَوْمِ آذَوْهُمْ، فَقَالُوا: نَحْنُ أَقْرَبُ أَهْلِ السَّفِينَةِ مِنَ الْمِرْفَقِ وَأَبْعَدُهُمْ مِنَ الْمَاءِ، فَتَعَالَوْا نَخْرِقْ دَفَّ السَّفِينَةِ ثُمَّ نَرُدَّهُ إِذَا اسْتَغْنَيْنَا عَنْهُ، فَقَالَ مَنْ نَاوَأَهُ مِنَ السُّفَهَاءِ: افْعَلْ، فَأَهْوَى إِلَى فَأْسٍ لِيَضْرِبَ بِهَا أَرْضَ السَّفِينَةِ، فَأَشْرَفَ عَلَيْهِ رَجُلٌ رُشَيْدٌ فَقَالَ: مَا تَصْنَعُ؟ فَقَالَ: نَحْنُ أَقْرَبُكُمْ مِنَ الْمِرْفَقِ وَأَبْعَدُكُمْ مِنْهُ، أَخْرِقُ دَفَّ السَّفِينَةِ، فَإِذَا اسْتَغْنَيْنَا عَنْهُ سَدَدْنَاهُ، فَقَالَ: لَا تَفْعَلْ، فَإِنَّكَ إِنْ فَعَلْتَ تَهْلِكُ وَنَهْلِكُ». [66: 3]




২৯৮. নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহর সীমা লঙ্ঘনকারী ও আল্লাহর সীমা পালনকারী, সৎকাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাঁধা দানকারীর দৃষ্টান্ত হলো ঐ লোকদের মতো যারা সমুদ্রে কোন জলযানে নিজেদের জায়গার জন্য লটারী করে। তাদের মাঝে এক লোকের জলযানের শেষ প্রান্তে সুবিধাজনক জায়গা থেকে দূরে জায়গা পায়। তারা কিছুটা বোকা ছিলো। তারা যখন অন্যান্য লোকদের পাশ দিয়ে যাতায়াত করতো, তখন তারা তাদের কষ্ট দিতো, ফলে তারা বললো: “আমরা তো সুবিধাজনক জায়গার নিকটবর্তী, পানি থেকে দূরবর্তী। কাজেই চলো আমরা জলযানের এক পার্শ্ব ফেঁড়ে ফেলি অতঃপর যখন আমাদের প্রয়োজন পূরণ হবে, তখন পূর্বের অবস্থায় রেখে দিবো! তখন তাদের মধ্যে এক নির্বোধ লোক বললো: “ঠিক আছে, তাই করো।” ফলে তারা জলযানের নিম্নভাগে আঘাত করার জন্য কুড়াল নিতে উদ্যত হলো। এসময় একজন জ্ঞানী লোক তাকে দেখে বললো: “তুমি কী করছো?” সে বললো: “আমরা তোমাদের চেয়ে সুবিধাজনক জায়গার অধিক নিকটবর্তী, তোমাদের থেকে দূরবর্তী। কাজেই আমরা জলযানের এক পার্শ্ব ফেঁড়ে ফেলবো অতঃপর যখন আমাদের প্রয়োজন পূরণ হবে, তখন আবার ঠিক করে দিবো!” তখন তিনি বললেন: “তুমি এরকম করো না। কারণ তুমি যদি এরকম করো, তবে তুমিও ধ্বংস হবে, সাথে আমরাও ধ্বংস হবো।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/২৭০, ২৭৪; সহীহ আল বুখারী: ২৪৯৩; তিরমিযী: ২১৭৩; সুনান বাইহাকী: ১০/৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫১; আত তায়ালিসী: ৭৮৮; সহীহ মুসলিম: ১৫৯৯; ইবনু মাজাহ: ৩৯৮৪; দারেমী: ২/২৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (69): خ نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (299)


299 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى كُلِّ مَنْسِمٍ مِنْ بَنِي آدَمَ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: وَمَنْ يُطِيقُ هَذَا؟ قَالَ: «أَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ [ص:535] صَدَقَةٌ، وَالْحَمْلُ عَلَى الضَّعِيفِ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ». [2: 1]




২৯৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আদম সন্তানের শরীরের প্রতিটি জোড়ের জন্য প্রতিদিন সাদাকা করা আবশ্যক।” তখন এক ব্যক্তি বললেন: “এমনটা করতে কে সক্ষম হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সৎকাজের আদেশ করা সাদাকা, অন্যায় কাজে নিষেধ করা সাদাকা, দুর্বল ব্যক্তিকে বোঝা তুলে দেওয়া সাদাকা, সালাত আদায় করার জন্য প্রতিটি পদক্ষেপ সাদাকা।”[1]

[1] বাযযার: ৯২৬; তাবারানী: ১১৭৯১; মাজমা‘উয ‍যাওয়াইদ: ৩/১০৩। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (577).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك بن حرب صدوق إلا في روايته عن عكرمة فإن فيها اضطراباً، وباقي رجال الإسناد ثقات. وأبو معمر القطيعي: هو إسماعيل بن إبراهيم بن معمر بن حسن الهلالي، ثقة، وأبو الأحوص: هو سلام بن سليم الحنفي ملاهم الكوفي، روى حديثه الجماعة.









সহীহ ইবনু হিব্বান (300)


300 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي يَقْدِرُونَ أَنْ يُغَيِّرُوا عَلَيْهِمْ وَلَا يُغَيِّرُوا، إِلَّا أَصَابَهُمُ اللَّهُ بِعِقَابٍ قَبْلَ أَنْ يَمُوتُوا». [2: 109]




৩০০. জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “কোন সম্প্রদায়ের মাঝে যদি পাপ করা হয়, এবং তাদের তা প্রতিহত করার ক্ষমতা থাকা সত্তেও প্রতিহত না করে, তবে মৃত্যুর পূর্বেই মহান আল্লাহ তাদেরকে শাস্তিতে নিপতিত করবেন।”[1]

[1] তাবারানী: ২৩৮২; আবু দাউদ: ৪৩৩৯; মুসনাদ আহমাদ: ৪/৩৬৪; ইবনু মাজাহ: ৪০০৯; সুনান বাইহাকী: ১০/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «ابن ماجه» (4009)، «الصحيحة» (3353).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن؛ عُبيد الله بن جرير _ وقد تحرف في "الإحسان" و"التقاسيم" 3/ لوحة 239 إلى "عبد الله" _ ذكره المصنف في "الثقات" 5/ 65 وقال: يروي عن أبيه، روى عنه أبو إسحاق السبيعي. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (301)


301 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَثَلُ الْمُدَاهِنِ فِي حُدُودِ اللَّهِ، وَالْآمِرِ بِهَا، وَالنَّاهِي عَنْهَا، كَمَثَلِ قَوْمٍ، اسْتَهَمُوا، سَفِينَةً مِنْ سُفُنِ الْبَحْرِ، فَصَارَ بَعْضُهُمْ فِي مُؤَخَّرِ السَّفِينَةِ، وَأَبْعَدِهِمْ مِنَ الْمِرْفَقِ، وَبَعْضُهُمْ فِي أَعْلَى السَّفِينَةِ، فَكَانُوا إِذَا أَرَادُوا الْمَاءَ وَهُمْ فِي آخِرِ السَّفِينَةِ، آذَوْا رِحَالَهُمْ، فَقَالَ بَعْضُهُمْ: نَحْنُ أَقْرَبُ مِنَ الْمِرْفَقِ وَأَبْعَدُ مِنَ الْمَاءِ، نَخْرِقَ دَفَّةَ السَّفِينَةِ وَنَسْتَقِي، فَإِذَا اسْتَغْنَيْنَا عَنْهُ سَدَدْنَاهُ، فَقَالَ السُّفَهَاءُ مِنْهُمُ: افْعَلُوا، قَالَ: فَأَخَذَ الْفَأْسَ فَضَرَبَ عَرَضَ السَّفِينَةِ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ رُشَيْدٌ: مَا تَصْنَعُ؟ قَالَ: نَحْنُ أَقْرَبُ مِنَ الْمِرْفَقِ وَأَبْعَدُ مِنَ الْمَاءِ، نَكْسِرُ دَفَّ السَّفِينَةِ، فَنَسْتَقِي، فَإِذَا اسْتَغْنَيْنَا عَنْهُ سَدَدْنَاهُ، فَقَالَ: لَا تَفْعَلْ، فَإِنَّكَ إِذًا تَهْلِكُ وَنَهْلِكُ». [55: 3]




৩০১. নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহর সীমা লঙ্ঘনকারী ও আল্লাহর সীমা পালনকারী, সৎকাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাঁধা দানকারীর দৃষ্টান্ত হলো ঐ লোকদের মতো যারা সমুদ্রে কোন জলযানে নিজেদের জায়গার জন্য লটারী করে। তাদের কিছু লোকের জলযানের শেষ প্রান্তে সুবিধাজনক জায়গা থেকে দূরে জায়গা পায়। আর কিছু লোক জলযানের উপরিভাগে জায়গা পায়। জলযানের শেষভাগের লোকেরা যখন পানি আনতে চায়তো, তখন তারা উপরে আরোহী লোকদের কষ্ট দিতো। তখন তাদের একজন বললো: “আমরা তো সুবিধাজনক জায়গার অধিক নিকটবর্তী তবে পানি থেকে অধিক দূরবর্তী, কাজেই আমরা জলযানের এক পার্শ্ব ফেঁড়ে পানি পান করবো, যখন আমাদের পূরণ হবে, তখন আবার ঠিক করে দিবো! তখন তাদের মধ্যে নির্বোধ লোকেরা বললো: “ঠিক আছে, তাই করো।” ফলে সে কুড়াল নিলো এবং জলযানের এক পার্শ্বে আঘাত করলো। এসময় একজন জ্ঞানী লোক তাকে বললো: “তুমি কী করছো?” সে বললো: “আমরা তোমাদের চেয়ে সুবিধাজনক জায়গার অধিক নিকটবর্তী, কিন্তু পানি থেকে দূরবর্তী। কাজেই আমরা জলযানের এক পার্শ্ব ভেঙ্গে ফেলবো অতঃপর যখন আমাদের প্রয়োজন পূরণ হবে, তখন আবার ঠিক করে দিবো!” তখন তিনি বললেন: “তুমি এরকম করো না। কারণ তুমি যদি এরকম করো, তবে তুমিও ধ্বংস হবে, সাথে আমরাও ধ্বংস হবো।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/২৭০, ২৭৪; সহীহ আল বুখারী: ২৪৯৩; তিরমিযী: ২১৭৩; সুনান বাইহাকী: ১০/৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৫১; আত তায়ালিসী: ৭৮৮; সহীহ মুসলিম: ১৫৯৯; ইবনু মাজাহ: ৩৯৮৪; দারেমী: ২/২৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (69): خ نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر (298).









সহীহ ইবনু হিব্বান (302)


302 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ، [ص:538] عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يَعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ وَلَا يُغَيِّرُوا، إِلَّا أَصَابَهُمُ اللَّهُ بِعِقَابٍ قَبْلَ أَنْ يَمُوتُوا». [109: 2]




৩০২. জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের মাঝে এবং পাপে লিপ্ত থাকে, এবং তাদের তা প্রতিহত করার ক্ষমতা থাকা সত্তেও প্রতিহত না করে, তবে মৃত্যুর পূর্বেই মহান আল্লাহ তাদেরকে শাস্তিতে নিপতিত করবেন।”[1]

[1] তাবারানী: ২৩৮২; আবু দাউদ: ৪৩৩৯; মুসনাদ আহমাদ: ৪/৩৬৪; ইবনু মাজাহ: ৪০০৯; সুনান বাইহাকী: ১০/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله بحديث.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر رقم (300).









সহীহ ইবনু হিব্বান (303)


303 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَزَحْمَوَيْهِ، قَالَا: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ: قَعَدَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَقَرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ بِقَضِيبٍ كَانَ فِي يَدِهِ، ثُمَّ غَفَلَ عَنْهُ، فَأَلْقَى الرَّجُلُ خَاتَمَهُ، ثُمَّ نَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَيْنَ خَاتَمُكَ؟ » قَالَ: أَلْقَيْتُهُ، قَالَ: «أَظُنُّنَا قَدْ أَوْجَعْنَاكَ وَأَغْرَمْنَاكَ». [9: 5] [ص:539] قَالَ أَبُو حَاتِمٍ: النُّعْمَانُ بْنُ رَاشِدٍ رُبَّمَا أَخْطَأَ عَلَى الزُّهْرِيِّ




৩০৩. আবু সা‘লাবা আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসলেন। সে ব্যক্তি একটি স্বর্ণের আংটি পরিহিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাতে থাকা ডাল দিয়ে সে ব্যক্তির হাতে আঘাত করলেন। (এর মাধ্যমে তিনি তাকে আংটি খুলে ফেলার জন্য ইঙ্গিত করেন।) তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে অন্যমনস্ক হলে, সে ব্যক্তি তার আংটি খুলে ফেলে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে তাকিয়ে বলেন: “তোমার আংটি কোথায়?” তিনি বলেন: “আমি সেটা ফেলে দিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সম্ভবত আমরা তোমাকে কষ্ট ও ক্ষতির মধ্যে ফেলে দিয়েছি।” [1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “নু‘মান বিন রাশিদ নামক রাবী ইমাম যুহরীর হাওয়ালায় কোন কোন সময় ভুল হাদীস বর্ণনা করেন।”

[1] মুসনাদ আহমাদ: ৪/১৯৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৬১; নাসাঈ: ৮/১৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১২৬, ১২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «آداب الزفاف» (126 - 127).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف النعمان بن راشد، ذكره يحيى القطان فضعّفه جداً، وقال أحمد: مضطرب الحديث، وقال ابن معين: ضعيف، وقال مرة: ليس بشيء. وضعّفه أيضاً أبو داود والنسائي. وقال البخاري وأبو حاتم: في حديثه وَهْمٌ كثير، وهو في الأصل صدوق. انظر "التهذيب".









সহীহ ইবনু হিব্বান (304)


304 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: قَرَأَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، قَالَ: إِنَّ النَّاسَ يَضَعُونَ هَذِهِ الْآيَةَ عَلَى غَيْرِ مَوْضِعِهَا، أَلَا وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوَا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْ قَالَ: الْمُنْكَرَ فَلَمْ يُغَيِّرُوهُ عَمَّهُمُ اللَّهُ بِعِقَابِهِ». [66: 3]




৩০৪. কাইস বিন আবু হাযিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু নিচের আয়াতটি তেলাওয়াত করেন: یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا عَلَیۡکُمۡ اَنۡفُسَکُمۡ ۚ لَا یَضُرُّکُمۡ مَّنۡ ضَلَّ اِذَا اهۡتَدَیۡتُمۡ “হে ঈমানদারগণ, তোমাদের উপর আবশ্যক হলো নিজেদের ব্যাপারে মনযোগ দেওয়া, যদি তোমরা সুপথপ্রাপ্ত হও, তবে যারা বিভ্রান্ত হয়েছে, তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (সূরা আল মায়িদা: ১০৫।) তিনি বলেন: “লোকজন এই আয়াতটি ভিন্নখাতে ব্যবহার করছে। জেনে রেখো, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “মানুষ যখন যালিম ব্যক্তিকে দেখে তার হাত ধরে না ফেলে (যুলম করা থেকে বিরত রাখে) অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন মানুষ মন্দ কাজ দেখে তা প্রতিহত না করে, তবে আল্লাহ তাদেরকে ব্যাপকভাবে শাস্তি দিবেন।”[1]

[1] হুমাইদী: ৩; আবু দাউদ: ৪৩৩৮; তিরমিযী: ২১৬৮; ইবনু মাজাহ: ৪০০৫; সুনান বাইহাকী: ১০/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৪০০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (4005).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (305)


305 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَؤُونَ هَذِهِ الْآيَةَ وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَا وَضَعَهَا اللَّهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ، لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، إِنَّ النَّاسَ إِذَا رَأَوَا الْمُنْكَرَ فَلَمْ يُغَيِّرُوهُ، يُوشِكُ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ». [66: 3]




৩০৫. আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা এই আয়াত পড় কিন্তু তা দ্বারা আল্লাহ যা উদ্দেশ্য নিয়েছেন তোমরা তা থেকে ভিন্ন অর্থে ব্যবহার করে থাকো। আয়াতটি হলো: یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا عَلَیۡکُمۡ اَنۡفُسَکُمۡ ۚ لَا یَضُرُّکُمۡ مَّنۡ ضَلَّ اِذَا اهۡتَدَیۡتُمۡ “হে ঈমানদারগণ, তোমাদের উপর আবশ্যক হলো নিজেদের ব্যাপারে মনযোগ দেওয়া, যদি তোমরা সুপথপ্রাপ্ত হও, তবে যারা বিভ্রান্ত হয়েছে, তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (সূরা আল মায়িদা: ১০৫।) তিনি বলেন:: “যখন মানুষ মন্দ কাজ দেখে তা প্রতিহত না করে, তবে আল্লাহ তা‘আলা অচিরেই তাদেরকে ব্যাপকভাবে শাস্তি দিবেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৪০০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (306)


306 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ الْأَحْمَسِيِّ، قَالَ: أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ يَوْمَ الْعِيدِ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ: الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ ‍ وَمَدَّ بِهَا صَوْتَهُ، فَقَالَ: تُرِكَ مَا هُنَاكَ أَبَا فُلَانٍ، فَقَالَ [ص:541] أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ رَأَى مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَاكَ أَضْعَفُ الْإِيمَانِ». [37: 1]




৩০৬. তারিক বিন শিহাব আল আহমাসী বলেন, ঈদের দিন সালাতের আগে খুতবা দেওয়ার প্রচলন প্রথম শুরু করেন মারওয়ান বিন হাকাম। এসময় এক ব্যক্তি তার কাছে উঠে যান এবং বলেন: “খুতবার আগে সালাত আদায় করতে হবে “তিনি উচ্চ আওয়াযে এই কথা বলেন। তখন মারওয়ান বলেন: “হে ওমুকের বাবা, এখানে এই পদ্ধতি ছেড়ে দেওয়া হয়েছে।” আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এই ব্যক্তির উপর যে দায়িত্ব ছিল, তা তিনি আদায় করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি কোন মন্দ কাজ দেখবে, সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, যদি সে না পারে, তবে যেন জবান দ্বারা প্রতিবাদ করে, সেটাও যদি না পারে তাহলে অন্তর দ্বারা। এটা সবচেয়ে দুর্বল ঈমান।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৩/৫৪; সহীহ মুসলিম: ৪৯; তিরমিযী: ২১৭২; নাসাঈ: ৮/১১১; আত তায়ালিসী: ২১৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১০৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1034): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (307)


307 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، وَعَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، وَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا مَرْوَانُ، خَالَفْتَ السُّنَّةَ، [ص:542] أَخْرَجْتَ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، وَلَمْ يَكُنْ يَخْرُجُ، وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، وَلَمْ يَكُنْ يُبْدَأُ بِهَا، فَقَالَ أَبُو سَعِيدٍ: مَنْ هَذَا؟ قَالُوا: فُلَانُ بْنُ فُلَانٍ، قَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ، زَادَ إِسْحَاقُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَنَّ يُغَيِّرَهُ بِيَدِهِ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ». [37: 1]




৩০৭. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন মারওয়ান মিম্বার নিয়ে আসেন এবং সালাত আদায় করার আগে খুতবা দেওয়া শুরু করেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে যান এবং বলেন: “হে মারওয়ান, আপনি সুন্নাহ বিরোধী কাজ করছেন; আপনি ঈদের দিন মিম্বার নিয়ে এসেছেন অথচ ইতিপূর্বে মিম্বার আনা হতো না, আপনি সালাত আদায় করার পূর্বে খুতবা দিচ্ছেন অথচ খুতবা আগে দেওয়া হতো না।” তখন আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এই ব্যক্তি কে?” তখন লোকজন বললেন: “ওমুকের ছেলে ওমুক।” আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এই ব্যক্তি, তাঁর উপর যে দায়িত্ব ছিল, তা তিনি আদায় করেছেন।” রাবী ইসহাক আরেকটু বৃদ্ধি করেছেন, তিনি বলেন: “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি কোন মন্দ কাজ দেখবে, সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, যদি সে না পারে, তবে যেন জবান দ্বারা প্রতিবাদ করে, সেটাও যদি না পারে তাহলে অন্তর দ্বারা। এটা সবচেয়ে দুর্বল ঈমান।”[1]

[1] আবু দাউদ: ৪৩৪; মুসনাদ আহমাদ: ৩/১০; সহীহ মুসলিম: ৪৯, ৭৯; ইবনু মাজাহ: ১২৭৫; সুনানু বাইহাকী: ১০/৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১০৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (308)


308 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ» فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى مَنْ [ص:6] دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا؟، قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ». [3: 78]




৩০৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন কিছু এক জোড়া ব্যয় করবে, জান্নাতে ডাকা হবে: হে আল্লাহর বান্দা, এটি উত্তম কাজ।” কাজেই যারা সালাত আদায়কারী হবে, তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, যারা জিহাদ করবেন, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যারা সাদাকাকারী হবে,তাদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে, যারা সিয়াম পালনকারী হবে, তাদেরকে রায়্যান নামক দরজা থেকে ডাকা হবে।” তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কাউকে তো সব দরজা থেকে ডাকার কোন প্রয়োজন নেই। এমন কেউ কি আছে, যাকে সব দরজা থেকে ডাকা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ডাকা হবে। আমি আশাবাদী যে, আপনি তাদের একজন।”[1]

[1] বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ২/২৪; তিরমিযী: ৩৬৭৪; নাসাঈ: ৪/১৬৮; সহীহ আল বুখারী: ৩৬৬৬; সুনানু বাইহকী: ৯/১৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৮৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2879): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (309)


309 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ حَرْفٍ فِي الْقُرْآنِ يُذْكَرُ فِيهِ الْقُنُوتُ فَهُوَ الطَّاعَةُ». [3: 66]




৩০৯. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কুরআনে যেখানে কুনূত শব্দ ব্যবহার করা হয়েছে, তা দ্বারা উদ্দেশ্য সৎকাজ।”[1]

[1] আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/৩২৫; মুসনাদ আহমাদ: ৩/৭৫; মাজমা‘উয যাওয়াইদ: ৬/৩২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৪১০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4105).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف دراج في روايته عن أبي الهيثم.









সহীহ ইবনু হিব্বান (310)


310 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ جُنَاحٍ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْخَيْرُ عَادَةٌ، وَالشَّرُّ لَجَاجَةٌ، مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ» [3: 66]




৩১০. মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ভালত্ব একটি অভ্যাস, মন্দ হলো (পাপের কাজে) অটল থাকা। মহান আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের বুঝ দান করেন।”[1]

[1] ইবনু মাজাহ: ২২১; তাবারানী আল কাবীর: ১৯/৯০৪; ইবনু আদী, আল কামিল: ৩/১০০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইবনু মাজাহ: ২২১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «ابن ماجه» (221).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (311)


311 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَفْعَلُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا». [5: 47]




৩১১. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতো বেশি কিয়াম করে ইবাদত করতেন যে, তাঁর পা দুটি ফুলে যেতো। তাঁকে বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এতো ইবাদত করেন, অথচ আপনার আগের ও পরের সমস্ত কিছুই ক্ষমা করে দেওয়া হয়েছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমি কি শুকরগুজার বান্দা হবো না?”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭৪৬; হুমাইদী: ৭৫৯; মুসনাদ আহমাদ: ৪/২৫১; সহীহ আল বুখারী: ৪৮৩৬; সহীহ মুসলিম: ২৮১৯; নাসাঈ: ৩/২১৯; ইবনু মাজাহ: ১৪১৯; সুনান বাইহাকী: ৩/১৬; ইবনু খুযাইমা: ১৮৩৩; তিরমিযী: ৪১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (221): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار - وهو الرمادي- أبو إسحاق البصري حافظ روى له أبو داود والنسائي، وهو متابع، ومن فوقه ثقات من رجال الشيخين.