সহীহ ইবনু হিব্বান
312 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عَقِيلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَقُولُ: «مَا كَانَ [ص:11] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ سُبْحَةَ الضُّحَى»، وَكَانَتْ عَائِشَةُ تُسَبِّحُهَا، وَكَانَتْ تَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ كَثِيرًا مِنَ الْعَمَلِ خَشْيَةَ أَنْ يَسْتَنَّ النَّاسُ بِهِ، فَيُفْرَضَ عَلَيْهِمْ. [5: 14]
৩১২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুহা বা চাশতের সালাত আদায় করতেন না। কিন্তু ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা নিজে যুহার সালাত আদায় করতেন। তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আমল ছেড়ে দিতেন এই আশংকায় যে, মানুষ তা রীতিতে পরিণত করে নিবে ফলে তা তাদের উপর ফরয করে দেওয়া হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২২৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৬; আবু আওয়ানা: ২/২৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১১৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1170): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب - وهو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب - ثقة، روى له أبو داود والنسائي وابن ماجة، ومن فوقه ثقات من رجال الشيخين. الليث هو ابن سعد، وعُقَيل -بضم العين- هو ابن خالد بن عَقيل -بالفتح- الأيلي.
313 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ [ص:13] الْعَمَلَ، وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ، خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ، فَيُفْرَضَ عَلَيْهِمْ». [5: 29]
৩১৩. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু ছেড়ে দিতেন অথচ তিনি তা আমল করা পছন্দ করতেন। ছেড়ে দিতেন এই আশংকায় যে, মানুষ সেই আমল গ্রহণ করবে ফলে তা তাদের উপর ফরয করে দেওয়া হবে।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১০০৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৬; মুসনাদ আহমাদ: ৬/১৭৮; সহীহ আল বুখারী: ১১২৮; সহীহ মুসলিম: আবু দাউদ: ১২৯৩; আবু আওয়ানা: ২/২৬৭; সুনান বাইহাকী: ৩/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১১৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
314 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ ثَلَاثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَبْرَصَ وَأَقْرَعَ وَأَعْمَى، فَأَرَادَ اللَّهُ أَنْ يَبْتَلِيَهُمْ فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فَأَتَى الْأَبْرَصَ، فقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟، قَالَ: لَوْنٌ حَسَنٌ، وَجِلْدٌ حَسَنٌ، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ [ص:14] إِلَيْكَ؟، قَالَ: الْإِبِلُ، فَمَسَحَهُ، فَذَهَبَ عَنْهُ، قَالَ: وَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ، فقَالَ: بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا، قَالَ: وَأَتَى الْأَقْرَعَ، فقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟، قَالَ: شَعْرٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي هَذَا الَّذِي قَدْ قَذِرَنِي النَّاسُ، قَالَ: فَمَسَحَهُ فَذَهَبَ عَنْهُ، وَأُعْطِيَ شَعْرًا حَسَنًا، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ؟، قَالَ: الْبَقَرُ، قَالَ: فَأُعْطِيَ بَقَرَةً حَافِلَةً، قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا، قَالَ: وَأَتَى الْأَعْمَى، فقَالَ: أَيُّ شَيْءٍ أَحَبُّ إِلَيْكَ؟، قَالَ: أَنْ يَرُدَّ اللَّهُ إِلَيَّ بَصَرِي فَأُبْصِرَ بِهِ النَّاسَ، فَمَسَحَهُ فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ، قَالَ: فَأَيُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ؟، قَالَ: الْغَنَمُ، قَالَ: فَأُعْطِيَ شَاةً وَالِدًا، وَأُنْتِجَ هَذَانِ، وَوَلَّدَ هَذَا، فَكَانَ لِهَذَا وَادٍ مِنَ الْإِبِلِ، وَلِهَذَا وَادٍ مِنَ الْبَقَرِ، وَلِهَذَا وَادٍ مِنَ الْغَنَمِ، [ص:15] قَالَ: ثُمَّ أَتَى الْأَبْرَصَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فقَالَ: رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ انْقَطَعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلَا بَلَاغَ بِيَ الْيَوْمَ إِلَّا بِاللَّهِ ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الْحَسَنَ، وَالْجِلْدَ الْحَسَنَ وَالْمَالَ، بَعِيرًا أَتَبَلَّغُ بِهِ فِي سَفَرِي، فقَالَ: الْحُقُوقُ كَثِيرَةٌ، فقَالَ: كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ، فَقِيرًا فَأَعْطَاكَ اللَّهُ الْمَالَ؟، فقَالَ: إِنَّمَا وَرِثْتُ هَذَا الْمَالَ كَابِرًا عَنْ كَابِرٍ، فقَالَ: إِنْ كُنْتَ كَاذِبًا، فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ، قَالَ: ثُمَّ أَتَى الْأَقْرَعَ فِي صُورَتِهِ، فقَالَ لَهُ مِثْلَ مَا، قَالَ لِهَذَا، فَرَدَّ عَلَيْهِ مِثْلَ مَا رَدَّ هَذَا، فقَالَ: إِنْ كُنْتَ كَاذِبًا، فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ وَأَتَى الْأَعْمَى فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فقَالَ: رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ انْقَطَعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي ، فقَالَ: قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ عَلَيَّ بَصَرِي، فَخُذْ مَا شِئْتَ، وَدَعْ مَا شِئْتَ، فَوَاللَّهِ [ص:16] لَا أَجْهَدُكَ الْيَوْمَ شَيْئًا أَخَذْتَهُ لِلَّهِ، فقَالَ: أَمْسِكْ مَالَكَ، فَإِنَّمَا ابْتُلِيتُمْ فَقَدْ رُضِيَ عَنْكَ، وَسُخِطَ عَلَى صَاحِبَيْكَ» [3: 6]
৩১৪. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “বানী ইসরাঈলদের মাঝে তিনজন ব্যক্তি ছিলেন; একজন কুষ্ঠরোগী, একজন টাক বিশিষ্ট্য, আরেকজন অন্ধ। মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন। ফেরেস্তা কুষ্ঠরোগীর কাছে আসলেন এবং বললেন: “তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়?” তিনি উত্তরে বললেন: “শরীরের সুন্দর রং, সুন্দর চামড়া।” ফেরেস্তা আবার বললেন: তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি প্রিয়?” সে জবাবে বললো: “উট।” অতঃপর ফেরেস্তা তার শরীর বুলিয়ে দিলেন ফলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেলো। এবং তাকে একটি দশ মাসের গর্ভবতী উষ্ট্রী দেওয়া হলো। অতঃপর ফেরেস্তা বললেন: “মহান আল্লাহ আপনাকে এতে বারাকাহ দিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারপর ফেরেস্তা কেশহীন টেকো ব্যক্তির কাছে আসেন এবং বলেন: কোন জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয়?” তিনি বলেন: “সুন্দর চুল। যদি আমার এই অবস্থা দূর হতো, যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর ফেরেস্তা তাকে বুলিয়ে দিলেন, ফলে তার রোগ ভালো হয়ে গেলো। তাকে সুন্দর চুল দেওয়া হলো। তিনি বলেন: “কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়?” তিনি জবাবে বললেন: “গরু।” তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। অতঃপর ফেরেস্তা বললেন: “মহান আল্লাহ তোমাকে এতে বারাকাহ দিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে আসেন এবং বলেন: কোন জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয়?” তিনি বলেন: “যদি মহান আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, যার ফলে আমি মানুষকে দেখতে পেতাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর ফেরেস্তা তাকে বুলিয়ে দিলেন, ফলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। তিনি বলেন: “কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়?” তিনি জবাবে বললেন: “ছাগল।” তাকে একটি গর্ভবতী ছাগী দেওয়া হলো। অতঃপর ফেরেস্তা বললেন: “মহান আল্লাহ তোমাকে এতে বারাকাহ দিন।” তারপর উষ্ট্রী, গাভী ও ছাগী বাচ্চা দেয়। ফলে একজনের উপত্যকা ভর্তি উট হয়ে যায়, একজনের উপত্যকা ভর্তি গরু হয়ে যায় আরেকজনের উপত্যক ভর্তি ছাগল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারপর ফেরেস্তা আগের আকৃতিতে কুষ্ঠরোগীর কাছে আসেন এবং বলেন: “আমি একজন মুসাফির গরীব মানুষ, সফরে আমার উপায়-উপকরণ শেষ হয়ে গেছে। কাজেই এখন মহান আল্লাহ তারপর আপনার সাহায্য ছাড়া আমার লক্ষ্যে পৌঁছার কোন উপায় নেই। আমি আপনার কাছে ঐ সত্তার দোহাই দিয়ে একটি উট চাচ্ছি, যিনি আপনাকে শরীরের সুন্দর রং, সুন্দর চামড়া ও সম্পদ দান করেছেন- যাতে আমি আমার সফরে লক্ষ্যে পৌঁছতে পারি।” তখন সে বলে: “এরকম আরো অনেক হক আছে।” (কাজেই তোমাকে আমি সাহায্য করতে পারবো না!) তখন ফেরেস্তা তাকে বলেন: “আমি যেন আপনাকে চিনতে পারছি! আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না, মানুষ আপনাকে ঘৃণা করতো? আপনি কি দরিদ্র ছিলেন না, অতঃপর আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন?” তখন সে বলে: “আমি এই সম্পদ আমার উর্দ্ধতন পূর্বপুরুষদের পরম্পরা সূত্রে পেয়েছি!” ফেরেস্তা তাকে বলেন: “যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ আপনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারপর ফেরেস্তা আগের আকৃতিতে কেশহীন টেকো ব্যক্তির কাছে আসেন এবং তাকেও এই ব্যক্তির মতোই বলেন। এই ব্যক্তিও ঐ ব্যক্তির মতো প্রতি উত্তর দেয়। ফলে ফেরেস্তা বলেন: “যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ আপনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তারপর ফেরেস্তা আগের আকৃতিতে অন্ধ ব্যক্তির কাছে আসেন এবং বলেন: “আমি একজন মুসাফির গরীব মানুষ, সফরে আমার উপায়-উপকরণ শেষ হয়ে গেছে।” তখন সেই ব্যক্তি বলেন: “আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। কাজেই আপনার যা ইচ্ছা গ্রহণ করুন যা ইচ্ছা রেখে দিন। আল্লাহর কসম, আজ আপনি আল্লাহর নামে যা কিছুই নেন না কেন, আমি আপনার সাথে কোন কঠিন আচরণ করবো না।” ফেরেস্তা বলেন: “আপনি আপনার সম্পদ রেখে দিন। বস্তুত আপনাদের পরীক্ষা করা হয়েছে। আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন আর আপনার অপর দুই সঙ্গীর উপর নারায হয়েছেন।”[1]
[1] হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৫২৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3523): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، شيبان بن فروخ، ثقة من رجال مسلم، ومن فوقه ثقات على شرطهما.
315 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْعَابِدُ الطَّاحِيُّ بِالْبَصْرَةِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مَعْمَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ» [ص:18] قَالَ أَبُو حَاتِمٍ: شُكْرُ الطَّاعِمِ الَّذِي يَقُومُ بِإِزَاءِ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ: هُوَ أَنْ يَطْعَمَ الْمُسْلِمُ، ثُمَّ لَا يَعْصِي بَارِيَهُ، يُقَوِّيهِ، وَيُتِمُّ شُكْرَهُ بِإتْيَانِ طَاعَاتِهِ بِجَوَارِحِهِ، لِأَنَّ الصَّائِمَ قُرِنَ بِهِ الصَّبْرُ لِصَبْرِهِ عَنِ الْمَحْظُورَاتِ، وَكَذَلِكَ قُرِنَ بِالطَّاعِمِ الشُّكْرُ، فَيَجِبُ أَنْ يَكُونَ [ص:19] هَذَا الشُّكْرُ الَّذِي يَقُومُ بِإِزَاءِ ذَلِكَ الصَّبْرِ يُقَارِبُهُ أَوْ يُشَاكِلُهُ، وَهُوَ تَرْكُ الْمَحْظُورَاتِ عَلَى مَا ذَكَرْنَاهُ. [1: 2]
৩১৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “খাদ্য গ্রহণকারী, শুকরগুজার ব্যক্তি ধৈর্যশীল, সিয়াম পালনকারী ব্যক্তির পর্যায়ভূক্ত।” . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “খাদ্য গ্রহণকারী ব্যক্তির শুকরিয়া হলো কোন মুসলিম ব্যক্তি খাদ্য গ্রহণ করে তারপর পাপে লিপ্ত হয় না তারপর অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে সৎ আমল করে তার শুকরিয়ার পূর্ণতা দান করে- এই ব্যক্তিকে ধৈর্যশীল সিয়াম পালনকারীর বরাবর গণ্য করা হয়েছে। কারণ সিয়াম পালনকারী ব্যক্তির সাথে ধৈর্য যুক্ত হয় কেননা তিনি ধৈর্য মাধ্যমে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, অনুরুপভাবে খাদ্য গ্রহণকারী ব্যক্তির সাথেও শুকরিয়া যুক্ত হয়েছে। কাজেই এই শুকরিয়া যা ঐ ধৈর্যের মোকাবিলায় এসেছে, সেটি ঐ ধৈর্যের কাছাকাছি বা তার সমপর্যায়ভুক্ত হবে, যে ধৈর্যের কথা আমরা উল্লেখ করলাম, সেটি হলো নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৫৭৩; মুসনাদ আহমাদ: ২/২৮৩; সুনান বাইহাকী: ৪/৩০৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৮৩২; তিরমিযী: ২৪৮৭; হাকিম: ৪/১৩৬; ইবনু মাজাহ: ১৭৬৫; দারেমী: ২/৯৫; মুসনাদুশ শিহাব: ২৬৪; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/১৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (655).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات لكنه منقطع ... ويتحصل أن الحديث صحيح بطرقه وشاهده.
316 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْخَطَّابِ الْبَلَدِيُّ الزَّاهِدُ *، حَدَّثَنَا أَبُو جَابِرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ*، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: «دَخَلَتِ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ عَلَى نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْنَهَا سَيِّئَةَ الْهَيْئَةِ، فَقُلْنَ: مَا لَكِ، مَا فِي قُرَيْشٍ رَجُلٌ أَغْنَى مِنْ بَعْلِكِ، قَالَتْ: مَا لَنَا مِنْهُ شَيْءٌ؟ أَمَّا نَهَارُهُ فَصَائِمٌ، وَأَمَّا لَيْلُهُ فَقَائِمٌ، قَالَ: فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَ ذَلِكَ لَهُ، فَلَقِيَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: » يَا عُثْمَانُ، أَمَا لَكَ فِي أُسْوَةٍ «؟، قَالَ: وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ، فِدَاكَ أَبِي وَأُمِّي؟، قَالَ: » أَمَّا أَنْتَ فَتَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ، وَإِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، صَلِّ وَنَمْ، وَصُمْ وَأَفْطِرْ «، قَالَ: فَأَتَتْهُمُ الْمَرْأَةُ بَعْدَ ذَلِكَ عَطِرَةً كَأَنَّهَا عَرُوسٌ، فَقُلْنَ لَهَا: مَهْ، قَالَتْ: أَصَابَنَا مَا أَصَابَ النَّاسُ». [3: 11]
৩১৬. আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান বিন মাযঊনের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের কাছে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণ তাঁর বেশভূষা ভাল দেখলেন না, তাঁরা তাঁকে বললেন: “আপনার কী হয়েছে, আপনার কুরাইশদের মাঝে আপনার স্বামীর চেয়ে কেউ তো ধনী নেই?” জবাবে তিনি বলেন: “তাঁর সাথে আমাদের কোন যোগাযোগ নেই। তাঁর দিন কাটে সিয়াম রেখে আর রাত কাটে কিয়াম করে।” রাবী বলেন, এমন সময় রাসূল ঘরে প্রবেশ করেন। অতঃপর তাঁর স্ত্রীগণ তাঁকে বিষয়টি আলোচনা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে উসমান বিন মাযঊনের সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে উসমান, আমার মাঝে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই?” তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কী হয়েছে? আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তো সারা রাত কিয়াম করো, সারা দিন সিয়াম রাখো। অথচ তোমার পরিবারের তোমার উপর হক রয়েছে, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। রাতে সালাত আদায় করবে এবং ঘুমাবে, সিয়াম রাখবে এবং ছেড়েও দিবে।” রাবী বলেন, এরপর উসমান বিন মাযঊনের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের কাছে সুগন্ধি ব্যবহার করে আসেন যেন তিনি নববধূ। তখন তাঁরা তাঁকে বলেন: “কী ব্যাপার?” জবাবে তিনি বলেন: “অন্যান্য মানুষ যা পায়, আমরাও তাই পেয়েছি!”[1]
[1] তাবাকাতু ইবনু সা‘দ: ৩/৩৯৪-৩৯৫; মাজমা‘উয যাওয়াইদ: ৪/৩০১-৩০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1240). * [مُحَمَّدُ بْنُ الْخَطَّابِ الْبَلَدِيُّ الزَّاهِدُ] قال الشيخ: لم أعرفه، وليس في «الثقات» ... ، بل هو فيه (139/ 9). * [أَبُو جَابِرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ] قال الشيخ: «الثقات» (9/ 64). تنبيه!! قول الشيخ رحمه الله: «ليس في الثقات ... »، ثم قوله: «بل هو فيه». الله أعلم بمراد الشيخ، إن كان يريد نقض قوله الأول أم لا. لكن الراوي موجود في الثقات بالرقم المشار إليه. وينبغي أن يُعلَمَ أن جمله «بل هو فيه» من كلام الشيخ وليس استدراك عليه قال الناشر: [ما كان لنا من تعليقات - يسيرة جدا - على شيء من السقط، أو الترقيم - أو نحوه - جعلنا في آخره اسم (الناشر) وما كان خلوا من ذلك: فهو من تعليقات الشيخ - رحمه الله -] صـ (30). - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حسن لغيره، محمد بن الخطاب البلدي الزاهد، ذكره المؤلف في «الثقات» 9/ 139، فقال: يروي عن المؤمل بن إسماعيل، وأبي نعيم، والكوفيين، حدثنا عنه أبو يعلى، وأهل الموصل. وأبو جابر محمد بن عبد الملك ذكره المؤلف في «الثقات» وقال: أصله من واسط، روى عنه أبو حاتم السجستاني وأهل العراق. وقال أبو حاتم فيما ذكره ابنه في «الجرح والتعديل» 8/ 5: ليس بقوي. وباقي رجاله ثقات.
317 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا، فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ؟، قَالَ أَحَدُهُمْ: أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقَالَ الْآخَرُ: أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ، وَقَالَ الْآخَرُ: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ وَلَا أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «أَنْتُمُ الَّذِي [ص:21] قُلْتُمْ كَذَا وَكَذَا؟ أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ، وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي». [3: 11]
৩১৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইবাদত সম্পর্কে প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের বাড়িতে আসেন। যখন তাদেরকে তা জানানো হলো, তারা যেন সেটাকে অল্প মনে করলো! তারা বললো: “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমাদের অবস্থান কোথায়? তাঁর আগের-পরের সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হয়েছে। তাদের একজন বললো: “আমি সব সময় সারা রাত সালাত আদায় করবো।” অন্যজন বললো: “আমি সারা বছর সিয়াম রাখবো, সিয়াম কখনোই ছাড়বো না।” অপরজন বললো: “আমি স্ত্রীদের থেকে দূরে থাকবো, কখনোই বিবাহ করবো না।” এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন এবং তাদেরকে বলেন: “তোমরা কি এমন এমন বলেছো? জেনে রেখো, আমি তোমাদের মাঝে আল্লাহকে সবচেয়ে অধিক ভয় করি, সবচেয়ে তাকওয়াবান। কিন্তু আমি সিয়াম রাখি আবার সিয়াম ছাড়ি, আমি রাতে সালাত আদায় করি আবার ঘুমাই এবং নারীদের বিবাহ করি। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে, সে আমার দলভূক্ত নয়।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫০৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1782): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
318 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ وَهُوَ السَّائِبُ بْنُ فَرُّوخٍ الشَّاعِرُ الْمَكِّيُّ، يَقُولُ: [ص:22] سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ، فقَالَ: «أَحَيٌّ وَالِدَاكَ»؟، قَالَ: نَعَمْ، قَالَ: «فَفِيهِمَا فَجَاهِدْ». [1: 2]
৩১৮. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে জিহাদের অনুমতি নেওয়ার জন্য আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন: “তোমার বাবা-মা কি বেঁচে আছেন?” তিনি বলেন: “জ্বী, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাদেরই ভালভাবে খেদমত করো।”[1]
[1] বাইহাকী, শারহুস সুন্নাহ: ২৬৩৮; আত তায়ালিসী: ২২৫৪; মুসনাদ আহমাদ: ২/১৮৮; সহীহ আল বুখারী: ৩০০৪; সুনানু বাইহাকী: ৯/২৫; সহীহ মুসলিম: ২৫৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৩৮; নাসাঈ: ৬/১০; তিরমিযী: ১৬৭১; হুমাইদী: ৫৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৯৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1199): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، علي بن الجعد أخرج له البخاري، ومن فوقه ثقات على شرطهما، وحبيب صرح بالتحديث، فانتفت شبهة تدليسه.
319 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ: وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَصْبَحَ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ بَيِّنٌ، قَالَ: «إِنِّي عَلَى مَا تَرَوْنَ، قَرَأْتُ الْبَارِحَةَ السَّبْعَ الطُّوَلَ». [5: 47]
৩১৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব কষ্ট করেন। পরদিন সকালে তাঁকে বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার মাঝে কষ্টের ছাপ স্পষ্ট বুঝা যাচ্ছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা যা দেখতে পাচ্ছো সেটা এজন্য যে, আমি গতরাতে (নফল সালাতে) বড় বড় সাতটি সুরা পড়েছি।”[1]
[1] মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭৪। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৩৯৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (3995).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل وصفه البخاري وغيره بكثرة الخطأ، وقال محمد بن نصر المروزي: المؤمل إذا انفرد بحديث وجب أن يتوقف ويتثبت فيه، لأنه كان سيِّئ الحفظ، كثير الغلط، وباقي رجاله ثقات.
320 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ سَلْمَانَ، وَأَبَى الدَّرْدَاءِ، قَالَ فَجَاءَ سَلْمَانُ يَزُورُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَتِّلَةً، فقَالَ: مَا شَأْنُكِ؟، قَالَتْ: إِنَّ أَخَاكَ لَيْسَتْ لَهُ [ص:24] حَاجَةٌ فِي الدُّنْيَا فَلَمَّا جَاءَ أَبُو الدَّرْدَاءِ، رَحَّبَ بِهِ سَلْمَانُ، وَقَرَّبَ إِلَيْهِ طَعَامًا، فقَالَ لَهُ سَلْمَانُ: اطْعَمْ، قَالَ: إِنِّي صَائِمٌ، قَالَ: أَقْسَمْتُ عَلَيْكَ إِلَّا طَعِمْتَ، فَإِنِّي مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ مَعَهُ وَبَاتَ عِنْدَهُ فَلَمَّا كَانَ مِنَ اللَّيْلِ، قَامَ أَبُو الدَّرْدَاءِ فَحَبَسَهُ سَلْمَانُ، ثُمَّ قَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، وَلِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، أَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَائْتِ أَهْلَكَ، فَلَمَّا كَانَ عِنْدَ الصُّبْحِ، قَالَ: قُمِ الْآنَ، فَقَامَا فَصَلَّيَا ثُمَّ خَرَجَا إِلَى الصَّلَاةِ، فَلَمَّا صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَامَ إِلَيْهِ أَبُو الدَّرْدَاءِ، فَأَخْبَرَهُ بِمَا، قَالَ سَلْمَانُ، فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ مَا قَالَ سَلْمَانُ». [3: 10]
رقم طبعة با وزير = (320) و (360/*)
৩২০. আবু জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালমান ও আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহুমার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। অতঃপর সালমান রাদ্বিয়াল্লাহু আনহু একদিন আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখতে আসেন। অতঃপর উম্মু দারদাকে জীর্ণ-শীর্ণ বেশ-ভুষায় দেখতে পান এবং তাকে বলেন: “আপনার এ কী অবস্থা “ জবাবে তিনি বলেন: “আপনার ভাইয়ের দুনিয়ার কোন প্রয়োজন নেই।” এরপর যখন আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু আসেন, তখন সালমান রাদ্বিয়াল্লাহুকে আনহু তিনি স্বাগতম জানান এবং তাঁর জন্য খাবার পেশ করেন। সালমান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আপনিও খাওয়া-দাওয়া করুন।” তিনি বলেন: “আমি সিয়াম রেখেছি।” সালমান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম, যদি আপনি না খান, তবে আপনি না খাওয়া পর্যন্ত আমিও খাব না। ফলে তিনি তার সাথে খাওয়া-দাওয়া করেন এবং তাঁর কাছে রাত্রি যাপন করেন। যখন রাত হলো তখন আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়ান কিন্তু সালমান রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে আটকে রাখেন। তারপর বলেন: “হে আবু দারদা, আপনার উপর আপনার রবের হক রয়েছে, আপনার পরিবারের হক রয়েছে এবং আপনার শরীরেরও হক রয়েছে। সবাইকে তাদের হক দিন। আপনি সিয়াম রাখুন আবার সিয়াম ছাড়ুন, রাতে কিয়াম করুন এবং ঘুমান এবং স্ত্রীর কাছে গমন করুন। এরপর যখন ভোর হলো তখন বলেন: “এখন উঠুন।” অতঃপর দুইজনে উঠে সালাত আদায় করেন। তারপর দুইজনে (ফজরের সালাত আদায় করার জন্য) বের হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করেন তখন আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর কাছে উঠে যান এবং সালমান রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে যা বলেছেন, তা তাঁকে অবহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁকে তা-ই বলেন, যা আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেছিলেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ১৯৬৮; আদাবুল মুফরাদ: ৬১৩৯; তিরমিযী: ২৪১৩; সুনান বাইহাকী: ৪/২৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আল বুখারী: ৯২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (320) وقال عنه الشيخ: صحيح - «مختصر البخاري» (929): خ. الموضع الثاني (360/*) وقال عنه الشيخ: صحيح - مكرر (320). أما في «طبعة المؤسسة» فلم يرد إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب بن شداد الحرشي النسائي، وأبو عُميس اسمه عتبة بن عبد الله وهو أخو عبد الرحمن بن عبد الله المسعودي، وأبو جحيفة: هو وهب بن عبد الله السُّوائي.
321 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَيْقَظَ أَهْلَهُ، وأَحْيَى اللَّيْلَ، وَشَدَّ الْمِئْزَرَ» [ص:26] وَقَدْ ذَكَرَ سُفْيَانُ مَرَّةً فِيهِ «وَجَدَّ» أَبُو يَعْفُورٍ: اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ. [5: 47]
৩২১. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমযানের শেষ দশক আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারের লোকদের জাগিয়ে দিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন।”[1] রাবী সুফিয়ান রহিমাহুল্লাহ একবার বলেছেন: “এবং ইবাদতে সচেষ্ট হতেন।”
[1] মুসনাদ আহমাদ: ৬/৪০; সহীহ আল বুখারী: ২০২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৮২৯; সহীহ মুসলিম: ১১৭৪; আবু দাউদ: ১৩৭৪; নাসাঈ: ৩/২১৭; ইবনু মাজাহ: ১৭৬৮; সুনান বাইহকী: ৪/৩১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1246): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سفيان هو ابن عيينة، وأبو يعفور -بفتح التحتانية وسكون المهملة وضم الفاء- هو الصغير وهو عبد الرحمن بن عبيد بن نسطاس، وهو كوفي تابعي صغير، وثمت أبو يعفور آخر تابعي كبير، اسمه وقدان العبدي، وتحرف أبو يعفور في «سنن» البيهقي إلى أبي يعقوب، ووقع عنده العبدي وهو خطأ.
322 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: [ص:27] سَأَلْتُ عَائِشَةَ عَنْ عَمَلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ عَمَلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيمَةً». [5: 47]
৩২২. আলকামাহ রহিমাহুল্লাহ বলেন, আমি ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: “তাঁর আমল ছিল নিয়মিত পালনীয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ আল বুখারী: ৬৪৬৬; আবু দাউদ: ১৩৭০; সহীহ মুসলিম: ৭৮৩; শামায়েলে তিরমিযী: ৩০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আশ শামায়েল: ২৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (264): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمود بن خداش وثقه ابن معين والمصنف وأبو الفتح الأزدي، روى له الترمذي وابن ماجة، ومن فوقه ثقات من رجال الشيخين، جرير هو ابن عبد الحميد، ومنصور: هو ابن المعتمر، وإبراهيم: هو النخعي، وعلقمة: هو ابن قيس وهو خال إبراهيم.
323 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ». [67: 1]
৩২৩. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রিয় আমল ছিল ঐ আমল যা একজন ব্যক্তি নিয়মিত পালন করে।” [1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/১৮৭; মুসনাদ আহমাদ: ৬/১৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৬৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩৪; সহীহ আল বুখারী: ৪৩; সহীহ মুসলিম: ৭৮৫; নাসাঈ: ৮/১২৩; সুনানু বাইহাকী: ৩/১৭; ইবনু মাজাহ: ৪২৩৮; তিরমিযী: ২৮৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (265)، «صحيح أبي داود» (1240): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأحمد بن أبي بكر: هو أبو مصعب الزهري قاضي المدينة، وأحد شيوخ أهلها، راوي "الموطأ" عن مالك، وهو آخر الموطآت التي عرضت على مالك، وفيه مئة حديث زيادة على سائر الموطآت، وهو لم يطبع.
324 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟، قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، ثُمَّ لَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ». [1: 2]
৩২৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এমন কোন দিন নেই যাতে ইবাদত করা আল্লাহর নিকট অধিক প্রিয় এই দশ দিনের চেয়ে।” সাহাবীগণ বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার চেয়ে বেশি প্রিয় নয়। তবে ঐ ব্যক্তি ব্যতিত যিনি নিজের জান-মাল নিয়ে জিহাদে বের হয়ে যান তারপর আর কোন কিছু নিয়েই ফিরে আসেন না।”[1]
[1] তিরমিযী: ৭৫৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১২৫; ইবনু মাজাহ: ১৭২৭; সুনানু বাইহাকী: ৪/২৮৪; মুসনাদ আত তায়ালিসী: : ২৬৩১; মুসনাদ আহমাদ: ১/৩৩৮; সহীহ আল বুখারী: ৯৬৯; দারেমী: ২/২৫; আবু দাউদ: ২৪৩৮; ইবনু মাজাহ: ১৭২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৬। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেন নি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২১০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 397 و 4/ 110) «صحيح أبي داود» (2107): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
325 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، [ص:32] عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الْحِجَّةِ». [1: 1]
৩২৫. আবু বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ঈদের দুই মাস অর্থাৎ রমযান ও যিলহ্জ্জ মাসে (সাওয়াবের) কোন কমতি হয় না ।”[1]
[1] মুসনাদ আত তায়ালিসী: ৮৬৩; মুসনাদ আহমাদ: ৫/৪৭; শারহু মা‘আনিল আসার: ২/৫৮; সহীহ আল বুখারী: ১৯১২; সহীহ মুসলিম: ১০৮৯; সুনান বাইহাকী: ৪/২৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2012): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهب بن بقية من رجاله، ومن فوقه ثقات من رجال الشيخين، خالد الأول هو ابن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان الواسطي، وخالد الثاني هو الحذاء.
326 - أَخْبَرَنَا الصُّوفِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ الْبَهْرَانِيُّ، قَالَ: سَمِعْتُ بَكْرَ بْنَ زُرْعَةَ الْخَوْلَانِيَّ، قَالَ: [ص:33] سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلَانِيَّ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِمَّنْ صَلَّى لِلْقِبْلَتَيْنِ كِلْتَيْهِمَا وَأَكَلَ الدَّمَ فِي الْجَاهِلِيَّةِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَزَالُ اللَّهُ يَغْرِسُ فِي هَذَا الدِّينِ بِغَرْسٍ يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ». [3: 66]
৩২৬. আবু ‘ইনাবাহ আল খাওলানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, -তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী ছিলেন, যিনি উভয় কিবলায় সালাত আদায় করেছিলেন এবং জাহেলী যুগে রক্ত খেয়েছিলেন।– তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “মহান আল্লাহ অব্যাহতভাবে এই দ্বীনে এমন লোক সৃষ্টি করবেন, যাদেরকে তিনি তাঁর আনুগত্যের কাজে ব্যবহার করবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২০০; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৯/৬১; ইবনু মাজাহ: ৮; ইবনু আদী, আয যু‘আফা: ২/৫৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৪৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2442).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: بكر بن زرعة الخولاني الشامي، ذكره المؤلف في «الثقات» 4/ 75، وقال: يروي عن أبي عنبة الخولاني، روى عنه الجراح بن مليح البهراني ... ثم أخرج المؤلف حديثه هذا بالإسناد المذكور هنا، والجراح بن مليح البهراني الحمصي، قال أبو حاتم: صالح الحديث، وقال ابن معين: لا أعرفه، وذكره ابن عدي في «الضعفاء» 2/ 583.
327 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:34] يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا: أَنَّ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا، مُحْمَرًّا وَجْهُهُ، يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ». وَحَلَّقَ بِأَصْبُعِهِ الْإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟، قَالَ: «نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ» .. [3: 65]
৩২৭. উম্মু হাবীবা বিনতু আবি সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী যাইনাব বিনতু জাহশ বলেছেন: “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রক্তিম চেহারা নিয়ে ভীত-সন্ত্রস্ত্র অবস্থায় আসলেন, তিনি বলছিলেন: “লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই।) আরবদের জন্য দুর্ভোগ! এক মহা বিপদ সন্নিকটে! আজ ইয়াজুজ-মাজুজের দেওয়ালের এতটুকু খুলে দেওয়া হয়েছে!” এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধাঙ্গুলি ও তার পরের অঙ্গুলি অর্থাৎ তর্জনি বৃত্তাকার করেন। যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি ধ্বংস হয়ে যাবো, অথচ আমাদের মাঝে অনেক সৎ ব্যক্তি আছেন?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ, যখন মন্দ লোকের সংখ্যা বেড়ে যাবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৮৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৭৪৯; সহীহ আল বুখারী: ৩৩৪৬; মুসনাদ আহমাদ: ৬/৪২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪২০১; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১৯০৬১; ইবনু মাজাহ: ৩৯৫৩; তিরমিযী: ২১৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৮৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (987): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يونس: هو ابن يزيد الأيلي، وابن وهب: هو عبد الله.
328 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْمِنْهَالِ ابْنِ أَخِي الْحَجَّاجِ بْنِ الْمِنْهَالِ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَحْكِي عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي فِي [ص:36] وَاحِدَةٍ مِنْهُمَا، قَذَفْتُهُ فِي النَّارِ، وَمَنِ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا، اقْتَرَبْتُ مِنْهُ ذِرَاعًا، وَمَنِ اقْتَرَبَ مِنِّي ذِرَاعًا، اقْتَرَبْتُ مِنْهُ بَاعًا، وَمَنْ جَاءَنِي يَمْشِي، جِئْتُهُ أُهَرْوِلُ، وَمَنْ جَاءَنِي يُهَرْوِلُ، جِئْتُهُ أَسْعَى، وَمَنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ، ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَمَنْ ذَكَرَنِي فِي مَلَأٍ، ذَكَرْتُهُ فِي مَلَأٍ أَكْثَرَ مِنْهُمْ وَأَطْيَبَ». [3: 67]
৩২৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন, মহান আল্লাহ বলেন: “অহংকার আমার চাদর আর মহানত্ব আমার লুঙ্গী। যে ব্যক্তি এর কোন একটি নিয়ে টানাটানি করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। আর যে ব্যক্তি আমার দিকে আমার দিকে এক বিঘত এগিয়ে আসবে, আমি তার দিকে এক হাত এগিয়ে আসবো, যে আমার দিকে এক হাত এগিয়ে আসবে, আমি তার দিকে দুই হাত এগিয়ে আসবো, যে আমার দিকে হেঁটে আসবে, আমি তার দিকে জোর কদমে এগিয়ে যাবো, যে আমার দিকে জোর কদমে এগিয়ে আসবে, আমি তার দিকে দৌঁড়ে যাবো। যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করবে, আমি ও তাকে মনে মনে স্মরণ করবো আর যে ব্যক্তি আমাকে জনসভায় স্মরণ করবে, আমিও তাকে এমন সভায় স্মরণ করবো, যারা তার সভার লোকের চেয়ে সংখ্যায় অনেক বেশি ও পুতঃপবিত্র হবে।”[1]
[1] আত তায়ালিসী: ২৩৮৭; আবু দাউদ: ৪০৯০; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ৯/৮৯; হুমাইদী: ১১৪৯; মুসনাদ আহমাদ: ২/২৪৮; ইবনু মাজাহ: ৪১৭৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৪১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (541)، وهو في (م) معزوَّا (8/ 36 و 62). تنبيه!! هذا آخر حديث توافقت فيه طبعة المؤسسة مع طبعة باوزير ولكن ستتفقان ثانية في الحديث رقم (398) و (399) و (400) وستفترقان بعده. وستتفقان أيضا في الحديث رقم (468) إلى (504) وستفترقان بعده. وستتفقان من (508) إلى (510) وستفترقان بعده. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إسناده قوي، عطاء بن السائب - وإن كان قد اختلط - قد سمع منه حماد بن سلمة قبل الاختلاط، وقد تابعه سفيان عند أحمد والحميدي، وهو قديم السماع من عطاء، وعطاء بن السائب تابعه أبو إسحاق عند مسلم، وباقي رجاله ثقات.
329 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ [ص:38] أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ: مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، فَهَلْ فِيهَا أَجْرٌ؟، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ أَجْرٍ». [3: 65]
رقم طبعة با وزير = (330)
৩৩০. হাকীম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি জাহেলী যুগে কিছু ভালো কাজ করেছি। যেমন: আত্নীয়তার সম্পর্ক বজায় রাখা, দাসমুক্ত করা, সাদাকা করা প্রভৃতি। এসব কাজের জন্য আমার কোন সাওয়াব আছে কি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি সেসব কাজের সাওয়াবসহই মুসলিম হয়েছো।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৮৫; মুসনাদ আহমাদ: ৩/৪০২; সহীহ আল বুখারী: ১৪৩৬; সহীহ মুসলিম: ১২৩; তাবারানী আল কাবীর: ৩০৮৬; সুনান বাইহাকী: ৯/১২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭; আবু আওয়ানা: ১/৭৩; হুমাইদী: ৫৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (248): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان روى له أبوداود والنسائي، وثقه غير واحد، وقال أبو حاتم: صدوق، وأبوه عثمان بن سعيد الحمصي ثقة، روى له أبو داود والنسائي أيضاً، ومن فوقهما ثقات من رجال الشيخين.
330 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، [ص:40] عَنْ، عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ ابْنَ جُدْعَانَ فِي الْجَاهِلِيَّةِ كَانَ يَقْرِي الضَّيْفَ، وَيُحْسِنُ الْجِوَارَ، وَيَصِلُ الرَّحِمَ، فَهَلْ يَنْفَعُهُ ذَلِكَ؟، قَالَ: «لَا، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا قَطُّ: اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ». [3: 65]
رقم طبعة با وزير = (331)
৩৩১. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইবনু জুদ‘আন জাহেলী যুগে মেহমানের আপ্যায়ন করতো, প্রতিবেশির সাথে ভালো ব্যবহার করতো, আত্নীয়তার সম্পর্ক বজায় রাখতো- এসব কি পরকালে তার কোন উপকার আসবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, এসব তার কোন উপকারে আসবে না। সে কোন দিন বলে নি, “হে আল্লাহ, বিচার দিনে তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দিও।”[1]
[1] আবু আওয়ানা: ১/১০০; মুসনাদ আহমাদ: ৬/৯৩; সহীহ মুসলিম: ২১৪; হাকিম: ২/৪০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (249 و 2927): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم، القواريري: هو عبيد الله بن عمر. وأبو سفيان: هو طلحة بن نافع، احتج به مسلم، وروى له البخاري مقروناً، وروى له الأعمش أحاديث مستقيمة، وباقي السند على شرطهما.
331 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا سَأَلَتْهُ عَنْ قَوْلِهِ: {يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ، وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ} فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ؟، فقَالَ: «عَلَى [ص:41] الصِّرَاطِ»، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟، قَالَ: «لَا يَنْفَعُهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ». [3: 73]
رقم طبعة با وزير = (332)
৩৩২. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন- আয়াতটি হলো: “যেদিন এ জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমানসমূহও অনুরুপ হবে। আর মানুষ মহাপ্রতাপশালী, এক আল্লাহর সামনে উপস্থিত হবে।” (সূরা লুকমান: ৪৮।) ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন, “সেদিন মানুষ কোথায় থাকবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সিরাতে থাকবে।” ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম: “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইবনু জুদ‘আন জাহেলী যুগে আত্নীয়তার সম্পর্ক বজায় রাখতো, মিসকীনকে খাদ্য দান করতো- এসব কি তার কোন উপকারে আসবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, এসব তার কোন উপকারে আসবে না। সে কোন দিন বলে নি, “হে আল্লাহ, বিচার দিনে তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দিও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৫; সহীহ মুসলিম: ২৭৯১; ইবনু মাজাহ: ৪২৭৯; তিরমিযী: ৩১২১; দারেমী: ২/৩২৮; হাকিম: ২/৩৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، داود بن أبي هند روى له مسلم، وعلّق له البخاري، وباقي السند ثقات على شرطهما.