হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2932)


2932 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ فَرُّوخٍ الْبَغْدَادِيُّ، بِالرَّافِقَةِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا [ص:195] مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَذْهَبُ اللَّهُ بِحَبِيبَتَيْ عَبْدٍ فَيَصْبِرُ وَيَحْتَسِبُ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (2921)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যদি কোন বান্দার প্রিয় দুটি জিনিস (দু'চোখ) নিয়ে নেন অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের প্রত্যাশা করে, তবে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৬৫; তিরমিযী: ২৪০১; দারেমী: ২/৩২৩; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩০৯-৩১০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضاً -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2933)


2933 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَسَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، وَخَالِدِ بْنِ عُرْفُطَةَ، أَنَّهُمَا بَلَغَهُمَا أَنَّ رَجُلًا مَاتَ بِبَطْنٍ، فَقَالَ أَحَدُهُمَا: أَلَمْ يَبْلُغْكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَهُ بَطْنُهُ لَمْ يُعَذَّبْ فِي قَبْرِهِ». قَالَ الْآخَرُ: صَدَقْتَ، وَقَالَ الْحَوْضِيُّ: بَلَى
رقم طبعة با وزير = (2922)




‍সুলাইমান বিন সুরাদ ও খালিদ বিন উরফুতোতাহ থেকে বর্ণিত, তাদের নিকট এই মর্মে সংবাদ পৌঁছলো যে, এক ব্যক্তি পেটের রোগে মারা গিয়েছে, তখন তাদের একজন বললো, “তোমাদের কাছে কি এই মর্মে হাদীস পৌঁছেনি যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, তাকে কবরে শাস্তি দেওয়া হবে না।” তখন আরেকজন বললো, “আপনি সত্য বলেছেন।” আর হাওযী বলেছেন, “জ্বী, হ্যাঁ।”[1]



[1] আত তায়ালিসী: ১২৮৮; মুসনাদ আহমাদ: ৪/২৬২; নাসাঈ: ৪/৯৮; তাবারানী: ৪/৪১০১; তিরমিযী: ১০৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (53).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2934)


2934 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ، فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ، فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: » إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ «
رقم طبعة با وزير = (2923)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাদীনায় মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “হায়! তার যদি জন্মস্থান ছাড়া অন্য জায়গায় মৃত্যু হতো!” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন?” তখন তিনি জবাবে বলেন, “যখন কোন ব্যক্তি তার জন্মস্থান ব্যতীত অন্য জায়গায় মারা যাবে, তখন তার জন্য তার জন্মস্থান থেকে সফরের শেষ চিহ্ন পর্যন্ত জান্নাতে জায়গা মাপা হয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১৬১৪; নাসাঈ: ৪/৭-৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ১৫৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (1593).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (2935)


2935 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: أَتَتِ الْحُمَّى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ أَنْتِ؟ » فَقَالَتْ: أَنَا أُمُّ مِلْدَمٍ قَالَ: «انْهَدِي إِلَى قُبَاءَ، فَأْتِيهِمْ» قَالَ: فَأَتَتْهُمْ، فَحُمُّوا - أَوْ لَقُوا مِنْهَا شِدَّةً - فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا تَرَى مَا لَقِينَا مِنَ الْحُمَّى، قَالَ: «إِنْ شِئْتُمْ دَعَوْتُ اللَّهَ، فَكَشَفَهَا عَنْكُمْ، وَإِنْ شِئْتُمْ كَانَتْ طَهُورًا» قَالُوا: بَلْ تَكُونُ طَهُورًا
رقم طبعة با وزير = (2924)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জ্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁর অনুমতি চাইলে, তিনি বলেন, “তুমি কে?” তখন সে বললো, “আমি জ্বর।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি কুবার দিকে গিয়ে, তাদের কাছে যাও।” রাবী বলেন, “তারপর তারা জ্বরে আক্রান্ত হয়ে যায়। অথবা তারা এতে ভীষণ কষ্টের সম্মুখীন হয়- তারপর তারা বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন যে, আমরা জ্বরের কারণে কী পরিমান কষ্টের মুখোমুখী হচ্ছি?” তিনি জবাবে বলেন, “যদি তোমরা চাও, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করবো। অতঃপর তিনি তোমাদের থেকে তা দূর করে দিবেন। আর যদি চাও, তবে তোমাদের পাপ থেকে পবিত্র হওয়ার কারণ হবে।” তখন তারা জবাবে বললো, “তবে সেটা আমাদের জন্য পাপ থেকে পবিত্র হওয়ার কারণই হোক।”[1]



[1] হাকিম: ১/৩৪৬; হাইসামী, মাজউয যাওয়াইদ: ২/৩০৫-৩০৬; মুসনাদ আহমাদ: ৩/৩১৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 154).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2936)


2936 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اشْتَكَى الْمُؤْمِنُ أَخْلَصَهُ ذَلِكَ كَمَا يُخْلِصُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (2925)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হয়, তখন এটি তাকে সেভাবে নির্মল করে, যেভাবে হাপর লোহার ময়লাকে মুক্ত করে।”[1]



[1] আমসালুল হাদীস: ১৩০-১৩১; মুসনাদ আশ শিহাব: ১৪০৬; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৯৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১২৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1257).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير عبد الرحمن بن إبراهيم فإنه من رجال البخاري









সহীহ ইবনু হিব্বান (2937)


2937 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنِ ابْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَسِسْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا، فَقَالَ: «أَجَلْ إِنِّي أُوعَكُ مَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ» قُلْتُ: إِنَّ لَكَ أَجْرَيْنِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا عَلَى الْأَرْضِ مُسْلِمٌ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ، إِلَّا حَطَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا»
رقم طبعة با وزير = (2926)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করি। অতঃপর তাঁকে স্পর্শ করে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো প্রচন্ড জ্বর!” জবাবে তিনি বলেন, “হ্যাঁ । আমার তোমাদের দুইজন ব্যক্তির সমান জ্বর হয়েছে।” আমি বললাম, “তবে নিশ্চয়ই আপনার জন্য দ্বিগুণ সাওয়াব হবে।” জবাবে তিনি বলেন, “হ্যাঁ ।” তারপর তিনি বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, পৃথিবীর উপর যে কোন মুসলিম ব্যক্তির জ্বর বা অন্য কোন ভাবে কষ্ট হলে, তবে আল্লাহ এর বদৌলতে তার পাপসমূহ মোচন করে দেন, যেভাবে গাছ তার পাতা ঝরায়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৮১; সহীহ মুসলিম: ২৫৭১; সুনান বাইহাকী: ৩/৩৭২; সহীহুল বুখারী: ৫৬৪৭; দারেমী: ২/৩১৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2047): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2938)


2938 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ - أَوْ أُمِّ الْمُسَيَّبِ - وَهِيَ تُرَفْرِفُ فَقَالَ: «مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ - أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ - تَرَفْرِفِينَ؟ » قَالَتِ: الْحُمَّى لَا بَارِكَ اللَّهُ فِيهَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا ابْنِ آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (2927)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুস সায়িব অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িবের কাছে যান, এসময় তিনি কাঁপছিলেন, তখন তিনি বলেন, “হে উম্মুস সায়িব -অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িব, কী ব্যাপার তোমার? তুমি কাঁপছো?” জবাবে তিনি বলেন, “জ্বর। আল্লাহ তার মাঝে বারাকাহ না দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি জ্বরকে গালি ‍দিয়ো না। কেননা এটি আদম সন্তানের পাপসমূহ দূর করে দেয় যেভাবে হাপর লোহার ময়লাকে দূর করে।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২০৮৩; সহীহ মুসলিম: ২৫৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৭১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (715 و 1215): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2939)


2939 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّهَا دَخَلَتْ عَلَيْهَا امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْتَطْعِمُ قَالَتْ: فَلَمْ تَجِدْ عِنْدِي إِلَّا تَمْرَةً وَاحِدَةً، فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَأَخَذْتُهَا فَشَقَّتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا قَالَتْ: ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، وَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ خَبَرَهَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتُلِيَ بِشَيْءٍ مِنْ هَذِهِ الْبَنَاتِ، فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»
رقم طبعة با وزير = (2928)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তাঁর কাছে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে আসে তাদের জন্য খাবার চাইতে। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফলে আমি সেটাই তাকে দিয়ে দেই। সে খেজুরটি নিয়ে তা চিরে দুই ভাগ করে তার দুই মেয়েকে দেয়। সেখান থেকে নিজে কিছুই খায়নি।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর সে দাঁড়ায় এবং বের হয়ে চলে যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলে, আমি তাঁকে সেই মহিলার বৃত্তান্ত বর্ণনা করি। তখন তিনি বলেন, “যাকে এরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩; তিরমিযী: ১৯১৩; সহীহুল বুখারী: ১৮১৪; সহীহ মুসলিম: ২৬২৯; সুনান বাইহাকী: ৭/৪৭৮; বাগাবী: ১৬১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩১৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3143): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2940)


2940 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ: قَالَ صَعْصَعَةُ بْنُ مُعَاوِيَةَ، عَمُّ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ: أَتَيْتُ أَبَا ذَرٍ، بِالرَّبَذَةِ، فَقُلْتُ: يَا أَبَا ذَرٍّ، مَا مَالُكَ؟ فَقَالَ: مَالِي عَمَلِي، قُلْتُ: حَدِّثَنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ»
رقم طبعة با وزير = (2929)




আহনাফ বিন কাইসের চাচা সো‘সো‘আহ বিন মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাবাযা নামক জায়গায় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। অতঃপর আমি তাকে বললাম, “হে আবূ যার, আপনার সহায়-সম্পদ কী আছে?” জবাবে তিনি বলেন, “আমার কর্মই আমার সম্পদ।” আমি বললাম, “আপনি এমন একটি হাদীস বলুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন।” তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে দুই মুসলিমের তিনজন সন্তান মারা যায়, যারা বালেগ হয়নি, তবে তাদের প্রতি দয়াপরবশ হয়ে মহান আল্লাহ তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৯; নাসাঈ: ৪/২৪-২৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১৫০; তাবারানী আস সাগীর: ৮৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৫; ইবনু মাজাহ: ১৬০৪; তিরমিযী: ১০৬১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 89).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2941)


2941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نِسْوَةَ مِنَ الْأَنْصَارِ قُلْنَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيكَ مَعَ الرِّجَالِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْعِدُكُنَّ بَيْتُ فُلَانَةَ» فَجَاءَ فَتَحَدَّثَ مَعَهُنَّ، ثُمَّ قَالَ: «لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبُهُ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ» فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: وَاثْنَتَيْنِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَاثْنَتَيْنِ»
رقم طبعة با وزير = (2930)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী কিছু নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পুরুষদের সাথে আপনার কাছে আসতে পারি না!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের জন্য নির্ধারিত জায়গা হলো ওমুক মহিলার বাড়ি।” তারপর তিনি এসে তাদের কাছে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “যদি তোমাদের কারো তিনজন সন্তান মারা যায়, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।” তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৭৮; সহীহ মুসলিম: ২৬৩২; সুনান বাইহাকী: ৪/৬৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302 و 2680)، «التعليق الرغيب» (3 90): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2942)


2942 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، [ص:204] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَمُوتُ لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَمَسَّهُ النَّارُ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ»
رقم طبعة با وزير = (2931)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির তিনজন সন্তান মারা গেলে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, শুধুমাত্র শপথ পূর্ণ করার জন্য (তাকে জাহান্নামের উপর নির্মিত পুলসিরাতের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে।–সহীহুল বুখারী: ১২৫১)।”[1]



[1] বাগাবী: ১৫৪২; সুনান বাইহাকী: ৭/৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৫; সহীহুল বুখারী: ৬৬৫৬; সহীহ মুসলিম: ২৬৩২; তিরমিযী: ১০৬০; মুসনাদ আহমাদ: ২/২৩৯; নাসাঈ: ৪/২৫; ইবনু মাজাহ: ১৬০৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৮৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (862).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2943)


2943 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ أَنَّ عِمْرَانَ بْنَ نَافِعٍ، حَدَّثَهُ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ أَنَسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ احْتَسَبَ ثَلَاثَةً مِنْ صُلْبِهِ دَخَلَ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (2932)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, “যে ব্যক্তির ঔরশজাত তিনজন সন্তান মারা যাওয়ায় সাওয়াবের আশা করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]



[1] নাসাঈ: ৪/২৩-২৪; সহীহুল ‍বুখারী: ১২৪৮; ইবনু মাজাহ: ১৬০৫; সুনান বাইহাকী: ৪/৬৭; বাগাবী: ১৫৪৫; মুসনাদ আহমাদ: ৩/১৫২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2944)


2944 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ النِّسَاءُ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ يَا رَسُولَ اللَّهِ، فَاجْعَلْ لَنَا يَوْمًا، فَوَعَدَهُنَّ يَوْمًا، فَجِئْنَ، فَوَعَظَهُنَّ، فَقَالَ لَهُنَّ فِيمَا قَالَ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلَاثَةً مِنْ وَلَدِهَا إِلَّا كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ» قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ، وَاثْنَيْنِ؟ وَقَدْ مَاتَ لَهَا اثْنَانِ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاثْنَانِ»
رقم طبعة با وزير = (2933)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নারীরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার (কাছে এসে দ্বীন শিক্ষা করার) ব্যাপারে পুরুষরা তো আমাদের পরাভূত করেছে! কাজেই আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিনের প্রতিশ্রতি দেন। অতঃপর তারা সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, তিনি তাদের উপদেশ দেন। তিনি তাদেরকে যা বলেছিলেন, তন্মধ্যে এটাও ছিল, তিনি বলেছেন, “তোমাদের কোন মহিলার যদি তিনজন সন্তান মারা যায়, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে।” তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৪; সহীহুল বুখারী: ১০২; সহীহ ‍মুসলিম: ২৬৩৪; মুসনাদ আহমাদ: ৩/৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৪৬; ‍সুনান বাইহাকী: ৪/৬৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2945)


2945 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ فِطْرٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ لَهُ ابْنَتَانِ، فَيُحْسِنُ إِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ، أَوْ صَحِبَهُمَا إِلَّا أَدْخَلَتَاهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (2934)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন মুসলিমের যদি দুইজন মেয়ে সন্তান থাকে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৫১; মুসনাদ আহমাদ: ১/২৩৫-২৩৬; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭৭; ইবনু মাজাহ: ৩৬৭০; হাকিম: ৪/১৭৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৭৭৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2776)، «التعليق الرغيب» (3/ 83).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف وهو حديث حسن بشواهده









সহীহ ইবনু হিব্বান (2946)


2946 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَاتَ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ دَخَلَ الْجَنَّةَ» قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَابْنَانِ؟، قَالَ: «وَابْنَانِ». قَالَ مَحْمُودٌ: قُلْتُ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، إِنِّي لَأَرَاكُمْ لَوْ قُلْتُمْ وَاحِدًا، لَقَالَ وَاحِدًا [ص:209] قَالَ: «وَاللَّهِ أَظُنُّ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2935)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার তিনজন সন্তান (নাবালক অবস্থায়) মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে।” রাবী বলেন, “আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সন্তান মারা গেলে?”জবাবে তিনি বলেন, “দুইজন সন্তান মারা গেলেও।” মাহমূদ রহিমাহুল্লাহ বলেন, “আমি জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, আমার ধারণা যদি আপনারা একজনের কথা জিজ্ঞেস করতেন, তবে তিনি একজনের জন্যেও এমন কথাই বলতেন।” জবাবে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আল্লাহর কসম, আমিও তা-ই ধারণা করি।”[1]



[1] শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 92).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (2947)


2947 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَجُلٌ يَخْتَلِفُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ بُنَيٍّ لَهُ فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: مَاتَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِيهِ: «أَمَا يَسُرُّكَ أَلَا تَأْتِي بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ يَنْتَظِرُكَ»
رقم طبعة با وزير = (2936)




কুর্রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি তার সন্তানের সাথে পালাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেকে দেখতে না পেয়ে তার খোঁজ-খবর জানতে চাইলেন। তখন সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গিয়েছে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাবে বললেন, “এতে কি তুমি খুশি হবে না যে, তুমি জান্নাতের যে দরজার কাছেই যাবে, সেখানেই তাকে দেখতে পাবে যে, সে তোমার জন্য প্রতিক্ষা করছে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪৩৬; আত তায়ালিসী: ১০৭৫; নাসাঈ: ৪/২২; তাবারানী আল কাবীর: ১৯/৫৪; হাকিম: ১/২৮৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 92).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2948)


2948 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ: دَفَنْتُ ابْنِي وَمَعِي أَبُو طَلْحَةَ الْخَوْلَانِيُّ عَلَى شَفِيرِ الْقَبْرِ، فَلَمَّا أَرَدْتُ الْخُرُوجَ أَخَذَ بِيَدِي فَأَخْرَجَنِي، وَقَالَ: أَلَا أُبَشِّرُكَ؟ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ الْمُؤْمِنِ قَالَ اللَّهُ لِلْمَلَائِكَةِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي؟ قَالُوا: نَعَمْ. قَالَ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ؟ قَالُوا: نَعَمْ. قَالَ: فَمَا قَالَ؟ قَالُوا: اسْتَرْجَعَ وَحَمِدَكَ. قَالَ: أَبَنُوا لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ».
رقم طبعة با وزير = (2937) [ص:211] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو طَلْحَةَ الْخَوْلَانِيُّ هَذَا اسْمُهُ نُعَيْمُ بْنُ زِيَادٍ مِنْ سَادَاتِ أَهْلِ الشَّامِ، رَوَى عَنْهُ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، وَأَهْلُ بَلَدِهِ، وَأَبُو سِنَانٍ هَذَا هُوَ الشَّيْبَانِيُّ قَدِمَ الْبَصْرَةَ، فَكَتَبَ عَنْهُ الْبَصْرِيُّونَ، اسْمُهُ سَعِيدُ بْنُ سِنَانٍ وَأَبُو سِنَانٍ الْكُوفِيُّ ضِرَارُ بْنُ مُرَّةَ»




আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুমিন ব্যক্তির সন্তান মারা যায়, তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন, “তোমরা আমার বান্দার সন্তানকে গ্রহণ করেছো?” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমরা তার হৃদয়ের ধন নিয়ে এসেছো?” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “সে কী বলেছে? ”তারা জবাবে বলেন, “তিনি ‘ইন্না লিল্লাহ...’ বলেছেন এবং আপনার প্রশংসা করেছেন।” মহান আল্লাহ বলেন, “তোমরা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো এবং তার নাম দাও ‘বাইতুল হামদ’ বা প্রশংসার প্রাসাদ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ তালহা আল খাওলানীর নাম হলো নু‘আইম বিন যিয়াদ, তিনি শামের নেতৃস্থানীয় ব্যক্তি। তার কাছ থেকে মু‘আবিয়া বিন সালিহ ও তার শহরের লোকজন হাদীস বর্ণনা করেছেন। আবূ সিনান হলেন সা‘ঈদ বিন সিনান আশ শাইবানী। তিনি বসরায় আগমন করলে বসরাবাসী তার হাদীস লিপিবদ্ধ করেন। পক্ষান্তরে আবূ সিনান কুফী হলেন যিরার বিন মুর্রা।”



[1] আত তায়ালিসী: ৫০৮; মুসনাদ আহমাদ: ৪/৪১৫; তিরমিযী: ১০২১; নুআইম বিন হাম্মাদ, আয যুহদ: ১০৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগারিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «التعليق الرغيب» (3/ 93)، «الصحيحة» (1408).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2949)


2949 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، وَأَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: يَزِيدُ: أَخْبَرَنَا، وَقَالَ إِبْرَاهِيمُ،: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنِ ابْنِ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَلْيَقُلْ: إِنَّا لِلَّهِ وَأَنَا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي، فَأْجُرْنِي فِيهَا، وَأَبْدِلْنِي بِهَا خَيْرًا مِنْهَا» فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُهَا، فَجَعَلْتُ كُلَّمَا بَلَغْتُ: أَبْدَلَنِي خَيْرًا مِنْهَا، قُلْتُ فِي نَفْسِي: وَمَنْ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ؟ فَلَمَّا انْقَضَتْ عِدَّتُهَا، بَعَثَ إِلَيْهَا أَبُو بَكْرٍ يَخْطُبُهَا، فَلَمْ تَزَوَّجْهُ، ثُمَّ بَعَثَ إِلَيْهَا عُمَرُ يَخْطُبُهَا، فَلَمْ تَزَوَّجْهُ، فَبَعَثَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَخْطُبُهَا عَلَيْهِ قَالَتْ: أَخْبِرْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنِّي امْرَأَةٌ غَيْرَى، وَأَنِّي امْرَأَةٌ مُصْبِيَةٌ، وَلَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِي شَاهِدًا، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «ارْجِعْ إِلَيْهَا، فَقُلْ لَهَا: أَمَّا قَوْلُكِ: إِنِّي امْرَأَةٌ غَيْرَى، فَأُسْأَلُ اللَّهَ أَنْ يُذْهِبَ غَيْرَتَكِ، وَأَمَّا قَوْلُكِ: إِنِّي امْرَأَةٌ مُصْبِيَةٌ، فَتُكْفَينَ صِبْيَانَكِ، وَأَمَّا قَوْلُكِ: إِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِكِ شَاهِدًا، فَلَيْسَ مِنْ أَوْلِيَائِكِ شَاهِدٌ وَلَا غَائِبٌ [ص:213] يَكْرَهُ ذَلِكَ»، فَقَالَتْ لِابْنِهَا: يَا عُمَرُ، قُمْ فَزَوِّجْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَزَوَّجَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِيهَا لِيَدْخُلَ بِهَا، فَإِذَا رَأَتْهُ أَخَذَتِ ابْنَتَهَا زَيْنَبَ، فَجَعَلْتُهَا فِي حِجْرِهَا، فَيَنْقَلِبُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَلِمَ بِذَلِكَ عَمَّارُ بْنُ يَاسِرٍ، وَكَانَ أَخَاهَا مِنَ الرَّضَاعَةِ، فَجَاءَ إِلَيْهَا، فَقَالَ: يْنَ هَذِهِ الْمَقْبُوحَةُ الَّتِي قَدْ آذَيْتِ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَهَا فَذَهَبَ بِهَا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيْهَا فَجَعَلَ يَضْرِبُ بِبَصَرِهِ فِي جَوَانِبِ الْبَيْتِ، وَقَالَ: «مَا فَعَلَتْ زَيْنَبُ؟ » قَالَتْ: جَاءَ عَمَّارٌ فَأَخَذَهَا فَذَهَبَ بِهَا، فَبَنَى بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنِّي لَا أَنْقُصُكِ مِمَّا أَعْطَيْتُ فُلَانَةَ رَحَاءَيْنِ، وَجَرَّتَيْنِ، وَمِرْفَقَةً حَشْوُهَا لِيفٌ»، وَقَالَ: «إِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي».
رقم طبعة با وزير = (2938) [ص:214] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «لَفْظُ الْإِسْنَادِ لِإِبْرَاهِيمَ بْنِ الْحَجَّاجِ، وَالْمَتْنُ لِيَزِيدَ بْنِ هَارُونَ»




উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যাকে কোন বিপদ পেয়ে বসবে, সে যেন বলে, إِنَّا لِلَّهِ وَأنَا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي بِهَا خَيْرًا مِنْهَا (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাবো। হে আল্লাহ, আপনার নিকটই আমার মুসীবতের প্রতিদান আশা করি। অতএব আপনি আমাকে এতে প্রতিদান দান করুন এবং এর বদৌলতে এর চেয়ে উত্তম কিছু দান করুন)।” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর যখন আবূ সালামাহ মারা যান, তখন আমি উক্ত দু‘আ করি। যখনই আমি দু‘আর এই অংশে পৌঁছি “এবং এর বদৌলতে এর চেয়ে উত্তম কিছু দান করুন” তখন আমি মনে মনে বলি, “আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম আর কে আছে?” তারপর যখন ইদ্দত শেষ হয়ে যায়, তখন তার কাছে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বিবাহের জন্য প্রস্তাব পাঠায় কিন্তু তিনি তাকে বিবাহ করেননি। তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বিবাহের জন্য প্রস্তাব পাঠায় কিন্তু তিনি তাকেও বিবাহ করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়ে উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে পাঠান। তখন তিনি জবাবে বলেন, “আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমার কথা বলবেন, “নিশ্চয়ই আমি অত্যধিক ঈর্ষাপরায়ন নারী, আমার অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে, উপরন্তু আমার কোন অভিভাবক উপস্থিত নেই।” তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেটা অবহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি তার কাছে পুনরায় যান এবং তাকে গিয়ে বলুন: “নিশ্চয়ই আমি অত্যধিক ঈর্ষাপরায়ন নারী” তোমার এই আপত্তির ব্যাপারে কথা হলো, আমি আল্লাহর কাছে দু‘আ করবো, যেন তিনি তোমার অত্যধিক ঈর্ষাপরায়নের এই অবস্থা দুর করে দেন। তোমার বক্তব্য “, আমার অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে” এই ব্যাপারে কথা হলো, “তোমার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে।” তোমার বক্তব্য “আমার কোন অভিভাবক উপস্থিত নেই” এই ব্যাপারে কথা হলো, তোমার উপস্থিত কিংবা অনুপস্থিত কোন অভিভাবক এটা অপছন্দ করবে না।” তখন উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা তার ছেলেকে বলেন, “হে উমার রাদ্বিয়াল্লাহু আনহু, দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দাও।” অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করার জন্য তার কাছে আসেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তখন তিনি তার মেয়ে যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহাকে তার কোলে নেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। অতঃপর ব্যাপারটি আম্মার বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু জানতে পারেন। তিনি উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার দুধ ভাই ছিলেন। অতঃপর তিনি তার কাছে এসে বলেন, “কোথায় সেই বালিকা, যার কারণে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছো?” তারপর তিনি তাকে নিয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং তার কাছে প্রবেশ করেন। অতঃপর ঘরের কোণে দৃষ্টিপাত করতে থাকেন এবং বলেন, “যাইনাব কী করে?” জবাবে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আম্মার বিন ইয়াসার এসে নিয়ে গিয়েছেন।” তারপর তিনি তার সাথে বাসর করেন। তিনি তাকে বলেন, “আমি ওমুককে যা দিয়েছি, তার থেকে আমি তোমাকে কম দিবো না। দুটি জাঁতাকল, দুটি পাত্র, একটি বালিশ, যার ভিতরে খেজুর গাছের আঁশ রয়েছে।” তিনি তাকে আরো বলেন, “যদি আমি তোমার জন্য সাত রাত নির্ধারণ করি, তবে আমার অন্যান্য স্ত্রীদের জন্যও সাত রাত নির্ধারণ করবো।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের সানাদের শব্দগুলো হলো ইবরাহিম বিন হাজ্জাজের আর হাদীসের মূল ব্ক্তব্য হলো ইয়াযিদ বিন হারূনের।”



[1] মুসনাদ আবী ইয়ালা: ২/৩২০; সুনান বাইহাকী: ৭/১৩১; মুসনাদ আহমাদ: ৬/৩১৭; আবূ দাঊদ: ৩১১৯; তাবারানী: ২৩/৫০৬; তিরমিযী: ৩৫১১; ইবনু মাজাহ: ১৫৯৮; হাকিম: ২/১৭৮-১৭৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (293): م نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (2950)


2950 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: [ص:215] حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنِ ابْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَعُدُّونَ الرَّقُوبَ فِيكُمْ؟ » قَالَ: قُلْنَا: الَّذِي لَا يُولَدُ لَهُ، قَالَ: «لَيْسَ ذَلِكَ بِالرَّقُوبِ، وَلَكِنِ الَّذِي لَا يُقَدِّمُ مِنْ وَلَدِهِ شَيْئًا» قَالَ: «فَمَا تَعُدُّونَ الصُّرَعَةَ فِيكُمْ؟ » قُلْنَا: الَّذِي لَا يَصْرَعُهُ الرِّجَالُ قَالَ: «لَيْسَ ذَاكَ، وَلَكِنِ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»
رقم طبعة با وزير = (2939)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, “তোমাদের মাঝে তোমরা রাকূব (নিঃসন্তান) কাকে গণ্য করো?” রাবী বলেন, আমরা বললাম, “যার কোন সন্তান হয় না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সে রাকূব নয়, বস্তুত রাকূব হলো সেই ব্যক্তি, যার কোন সন্তান আগে (শৈশবে মারা গিয়ে জান্নাতে) গমন করে না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমরা তোমাদের মাঝে কাকে পাহলোয়ান গণ্য করো?” আমরা বললাম, “যাকে লোকজন পরাভূত করতে পারে না।” তিনি বলেন, “সে পাহলোয়ান নয়। বরং সেই হলো পাহলোয়ান, যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করে।”[1]



[1] সহীহ মুসলিম: ২৬০৮; সুনান বাইহাকী: ৪/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৮২; আবূ দাঊদ: ৪৭৭৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৪০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3406): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2951)


2951 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ [خُمَيْرٍ، عَنْ] * شُرَحْبِيلَ بْنِ شُفْعَةَ *، [ص:216] عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ الطَّاعُونَ وَقَعَ بِالشَّامِ، فَقَالَ: إِنَّهُ رِجْزٌ، فَتَفَرَّقُوا عَنْهُ، فَقَالَ شُرَحْبِيلُ بْنُ حَسَنَةَ، إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَمْرٌو أَضَلُّ مِنْ حِمَارِ أَهْلِهِ - أَوْ جَمَلِ أَهْلِهِ - وَقَالَ: «إِنَّهَا رَحْمَةٌ رَبِّكُمْ، وَدَعْوَةٌ نَبِيِّكُمْ، وَمَوْتُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، فَاجْتَمِعُوا لَهُ وَلَا تَفَرَّقُوا عَنْهُ». فَسَمِعَ ذَلِكَ عَمْرُو بْنُ الْعَاصِ فَقَالَ: صَدَقَ
رقم طبعة با وزير = (2940)




আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার শামে মহামারী দেখা দেয়, তখন তিনি বলেন, “নিশ্চয়ই এটি আযাব।” অতঃপর লোকজন ছ্ন্নি-ভিন্ন হয়ে যায়। তখন শুরাহবিল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আর আমর তার গৃহপালিত গাধা বা গৃহপালিত উটের চেয়েও বেশি পথভ্রষ্ট! তিনি বলেন, “নিশ্চয়িই এটা তোমার প্রভুর দয়া, তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু‘আ এবং তোমাদের পূর্বের সৎকর্মশীল লোকদের মৃত্যূর কারণ ছিল। কাজেই তোমরা একত্রিত থাকো; বিচ্ছিন্ন হয়ে যেয়ো না।” তারপর আমর রাদ্বিয়াল্লাহু আনহু এটা শুনতে পেয়ে বলেন, “তিনি সত্যই বলেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৯৬; তাবারানী আল কাবীর: ৭/৭২১০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩১২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. * [خُمَيْرٍ، عَنْ] قال الشيخ: ما بين المعقوفين سقط من مطبوعة دار الكتب العلمية. * [شُرَحْبِيلِ بْنِ شُفْعَةَ] قال الشيخ: ذكره المؤلِّفُ في «الثقات» (4/ 364) برواية حريز بن عثمان فقط عنه، فلْيُضَمَّ إليه يزيد ابن خمير هذا؛ كما فعل ابن أبي حاتم - تبعاً للبخاري -، وتبعهم المزي، وقال - عن أبي داود -: «شيوخ حريز كلُّهم ثقات». فالسند صحيح. وقد سقط من «تهذيب العسقلاني» ذكر يزيد بن خمير. وأمَّا قول المعلِّق هنا: وروى عن جمع! فغثاء لا قيمة له؛ إلاَّ أَنْ يكون قوله: «عن» مُحَرَّف من «عنه»، وحينئذ فهو يوهم أَنَّهُ روى عنه أكثر من اثنين. ثُمَّ؛ الحديث أخرجه الطحاوي في «شرحه» (2/ 377)، وأحمد (4/ 196)، والطبراني (7/ 365)، وابن عبد البر في «التمهيد» (8/ 372) من طريق عن شعبة ... به. وله في «المسند» طريقان آخران؛ أحدهما عن أبي منيب الجرشي، عن عمرو بن العاص. وإسناده صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن