হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (2952)


2952 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، [ص:217] عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ: هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ رِجْزٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ قَبْلَكُمْ -، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدُمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ»
رقم طبعة با وزير = (2941)




উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহামারী হলো শাস্তি, যা বানী ইসরাঈলের উপর অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন “তোমাদের পূর্ববর্তীদের উপর পাঠানো হয়েছিল। কাজেই যখন তোমরা কোন জায়গায় মহামারীর কথা শুনবে, তখন তোমরা সেখানে আগমন করবে না। আর যখন কোন জায়গায় এর প্রাদুর্ভাব ঘটবে, আর তোমরা সেখানে অবস্থান করে থাকো, তবে তোমরা তা থেকে বাঁচার জন্য সেখান থেকে বের হয়ে যাবে না।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৯৬; সহীহুল বুখারী: ৩৪৭৩; মুসনাদ আহমাদ: ৫/২০২; সহীহ মুসলিম: ২২১৮; সুনান বাইহাকী: ৭/২১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1548): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2953)


2953 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ إِلَى الشَّامِ، حَتَّى إِذَا كَانَ بِسَرْغَ، لَقِيَهُ أُمَرَاءُ الْأَجْنَادِ أَبُو عُبَيْدَةُ بْنُ الْجَرَّاحِ وَأَصْحَابُهُ، فَأَخْبَرُوهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لِيَ الْمُهَاجِرِينَ الْأَوْلِينَ، فَدَعَوْتُهُمْ، فَاسْتَشَارَهُمْ وَأَخْبَرَهُمْ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ فَاخْتَلَفُوا، فَقَالَ بَعْضُهُمْ: خَرَجْتَ لِأَمْرٍ فَلَا نَرَى أَنْ تَرْجِعَ عَنْهُ، وَقَالَ بَعْضُهُمْ: مَعَكَ بَقِيَّةُ النَّاسِ وَأَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا نَرَى أَنْ تُقْدِمَهُمْ عَلَى هَذَا الْوَبَاءِ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لِيَ الْأَنْصَارَ فَدَعَوْتُهُمْ، فَاسْتَشَارَهُمْ [ص:219] فَسَلَكُوا سَبِيلَ الْمُهَاجِرِينَ وَاخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لِي مَنْ كَانَ هَاهُنَا مِنْ مَشْيَخَةِ قُرَيْشٍ مِنْ مُهَاجِرَةِ الْفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ عَلَيْهِ رَجُلَانِ، وَقَالُوا: نَرَى أَنْ تَرْجِعَ بِالنَّاسِ وَلَا تُقْدِمَهُمْ عَلَى هَذَا الْوَبَاءِ، فَنَادَى عُمَرُ فِي النَّاسِ إِنِّي مُصْبِحٌ عَلَى ظَهْرٍ، فَأَصْبِحُوا عَلَيْهِ، فَقَالَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ: أَفِرَارًا مِنْ قَدْرِ اللَّهِ؟ فَقَالَ عُمَرُ: لَوْ غَيْرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيْدَةَ وَكَانَ عُمَرُ يَكْرَهُ خِلَافَهُ نَفِرُ مِنْ قَدَرِ اللَّهِ إِلَى قَدَرِ اللَّهِ، أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ إِبِلٌ فَهَبَطَتْ وَادِيًا لَهُ عُدْوَتَانِ إِحْدَاهُمَا خِصِبَةٌ، وَالْأُخْرَى جَدْبَةٌ، أَلَيْسَ إِنْ رَعَيْتَ الْخِصْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ، وَإِنْ رَعَيْتَ الْجَدْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ، قَالَ: نَعَمْ. قَالَ: فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَكَانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حَاجَتِهِ، فَقَالَ: إِنَّ عِنْدِي مِنْ هَذَا عِلْمًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدُمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ» قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثُمَّ انْصَرَفَ
رقم طبعة با وزير = (2942)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু শামের উদ্দেশ্যে বের হন। তিনি যখন সারগ নামক জায়গায় পৌঁছেন, তখন মুসলিম সেনাপতি আবূ উবাইদাহ ও তার অনুচরগণ তাঁর সাথে সাক্ষাত করেন। তারা তাকে জানান যে, শামে মহামারী শুরু হয়েছে। ” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা আমার কাছে প্রথম হিজরতকারী সাহাবীদের ডাকো।” অতঃপর আমি তাদেরকে ডাকি। তিনি তাদের সাথে পরামর্শ করেন। তিনি তাদেরকে জানালেন যে, শামে মহামারী শুরু হয়েছে। অতঃপর তারা মতভেদ করলো। তাদের কেউ কেউ বললো, “আপনি একটি উদ্দেশ্যে এখানে এসেছেন। কাজেই আমরা মনে করি, তা পূরণ না করে ফিরে যাওয়া সঙ্গত হবে না।” আবার কেউ কেউ বললো, “আপনার সাথে অবশিষ্ট মুসলিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রয়েছেন। কাজেই আমরা মনে করি, তাদের এমন মহামারীতে নিয়ে যাওয়াটা সঙ্গত হবে না।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা আমার কাছ থেকে চলে যাও।” তারপর তিনি বলেন, “কুরাইশের প্রবীন ব্যক্তিবর্গ, যারা মক্কা বিজয়ের সময়ে হিজরত করেছিল, তাদের যারা এখানে আছেন, তাদেরকে আমার কাছে ডেকে আনো।” অতঃপর আমি তাদেরকে ডাকি। তারা বললেন, “আমরা মনে করি যে, আপনি লোকদের নিয়ে ফিরে যাবেন এবং তাদেরকে এই মহামারীর মধ্যে নিয়ে যাবেন না।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের মাঝে ঘোষনা করলেন, “আমরা সকালে প্রস্থান করছি। কাজেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো।” তখন উবাইদাহ ইবনুল জার্রাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি কি আল্লাহর ভাগ্যলিপি থেকে পলায়ন করছেন?” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আবূ উবাইদাহ, যদি আপনি ছাড়া অন্য কেউ এই কথাটা বলতো (আপনার জন্য তো্ এই কথা মানায় না)! উমার রাদ্বিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধাচারণ অপছন্দ করতেন। তিনি বলেন, “আমরা আল্লাহর এক ফায়সালা থেকে আরেক ফায়সালার দিকে যাচ্ছি। আপনার কী অভিমত, যদি আপনার একপাল উট থাকে, অতঃপর সেগুলো এমন উপত্যকায় নিয়ে যান, যার দুটো প্রান্ত রয়েছে। এক প্রান্ত সবুজ-শ্যামল, উর্বর আরেক প্রান্ত শুষ্ক, অনুর্বর। তবে আপনি যদি আপনার পশুকে সবুজ-শ্যামল, উর্বর ভুমিতে চারণ করেন, তবে কি আপনি আল্লাহর ফায়সালা অনুযায়ী পশু চারণ করলেন না? আর যদি আপনি শুষ্ক, অনুর্বর ভুমিতে পশু চারণ করেন, তবে কি আপনি আল্লাহর ফায়সালা অনুযায়ী পশু চারণ করলেন না?” জবাবে তিনি বলেন, “জ্বী,হ্যাঁ।” রাবী বলেন, “তারপর আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু আসেন। তিনি কোন এক প্রয়োজেন অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, “নিশ্চয়ই এই ব্যাপারে আমার কাছে ইলম রয়েছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা কোন জায়গায় মহামারী শুরু হওয়ার কথা শুনবে, তখন তোমরা সেখানে গমন করবে না। আর যখন কোন জায়গায় মহামারী শুরু হওয়ার কথা শুনবে, আর তোমরা সেখানে অবস্থান করো, তবে তোমরা তা থেকে বাঁচার জন্য সেখান থেকে বের হয়ে যাবে না।” তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করেন। তারপর তিনি চলে আসেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৯৪-৮৯৬; সহীহুল বুখারী: ৫৭২৯; সহীহ মুসলিম: ২২১৯; মুসনাদ আহমাদ: ১/১৯৪; আবূ দাঊদ: ৩১০৩; সুনান বাইহাকী: ৭/২১৭/২১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2717).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (2954)


2954 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ: «بَقِيَّةُ رِجْزٍ، وَعَذَابٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلَا تَهْرَبُوا مِنْهُ، وَإِذَا كَانَ بِأَرْضٍ فَلَا تَهْبِطُوا عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2943)




উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর আলোচনা প্রসঙ্গে বলেন, “এটা শাস্তির অবশিষ্টাংশ। এটা এমন শাস্তি যা বানী ইসরাঈলের একটি দলের উপর প্রেরণ করা হয়েছিল। কাজেই যখন কোন জমিনে এর প্রাদুর্ভাব ঘটে, আর তোমরা সেখানে অবস্থান করো, তখন তোমরা সেখান থেকে পলায়ন করবে না। আর যখন কোন জায়গায় এটি দেখা দিবে, তখন সেখানে অবতরণ করবে না।”[1]



[1] সহীহ মুসলিম: ২২১৮; তিরমিযী: ১০৬৫; মুসনাদ আহমাদ: ৫/২০০-২০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৯৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2955)


2955 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عِيسَى الْأُسْوَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُودُوَا الْمَرْضَى، وَاتَّبَعُوا الْجَنَائِزَ تُذَكِّرُكُمُ الْآخِرَةَ»
رقم طبعة با وزير = (2944)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, জানাযার অনুসরণ করো। এটি তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে।”[1]



[1] মুসনাদ আশ শিহাব: ৭২৭; আব্দুল্লাহ বিন ‍মুবারক, আয যুহদ: ২৪৮; বাগাবী: ১৫০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৫; মুসনাদ আহমাদ: ৩/৩২; আবূ ইয়ালা: ১১১৯; বাযযার: ৮২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «أحكام الجنائز» (86).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجال ثقات رجال الشيخين غير أبي عيسى الأسواري









সহীহ ইবনু হিব্বান (2956)


2956 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ يَخُوضُ الرَّحْمَةَ حَتَّى يَجْلِسَ، فَإِذَا جَلَسَ، غُمِرَ فِيهَا»
رقم طبعة با وزير = (2945)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যখন কোন ব্যক্তি রোগীকে দেখতে যায়, তখন সে রহমতে প্রবেশ করে যতক্ষন না সে গিয়ে বসে আর যখন সে রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের সাগরে ডুব দেয়।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৪; মুসনাদ আহমাদ: ৩/৩০৪; হাকিম: ১/৩৫০; সুনান বাইহাকী: ৩/৩৮০; বাযযার: ৭৭৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2714).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2957)


2957 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، بِالْبَصْرَةِ، غُلَامُ طَالُوتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمُسْلِمَ إِذَا عَادَ أَخَاهَ الْمُسْلِمَ لَمْ يَزَلْ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ»
رقم طبعة با وزير = (2946)




সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যখন কোন মুসলিম তার কোন মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফলের বাগিচায় থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/২৮৩; সহীহ মুসলিম: ২৫৬৮; তিরমিযী: ৯৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৩-২৩৪; তাবারানী: ২/১৪৪৬; মুসনাদুশ শিহাব: ৩৮৫; সুনান বাইহাকী: ৩/৩৮০; বাগাবী: ১৪০৮; আদাবুল মুফরাদ: ৫২১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2958)


2958 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، أَنَّ عَمْرَو بْنَ حُرَيْثٍ زَارَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فَقَالَ لَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: يَا عَمْرُو أَتَزُورُ حَسَنًا وَفِي النَّفْسِ مَا فِيهَا؟ قَالَ: نَعَمْ يَا عَلِيُّ لَسْتَ بِرَبِّ قَلْبِي تَصْرِفُهُ حَيْثُ شِئْتَ، فَقَالَ عَلِيٌّ: أَمَا إِنَّ ذَلِكَ لَا يَمْنَعُنِي مِنْ أَنْ أُؤَدِّيَ إِلَيْكَ النَّصِيحَةَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا [ص:225] إِلَّا ابْتَعَثَ اللَّهُ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ فِي أَيِّ سَاعَاتِ النَّهَارِ كَانَ حَتَّى يُمْسِيَ وَأَيِّ سَاعَاتِ اللَّيْلِ كَانَ حَتَّى يُصْبِحَ»
رقم طبعة با وزير = (2947)




আব্দুল্লাহ বিন শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আমর বিন হুরাইস হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে আসেন, তখন আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আমর, আপনি হাসান রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখতে এসেছেন, অথচ মনে যা থাকার তা তো আছেই?” তখন তিনি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ। হে আলী রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি তো আমার মনের প্রভু নন যে, আপনি যেভাবে ইচ্ছা সেটাকে চালিত করবেন।” তখন আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “জেনে রাখুন, নিশ্চয়ই ঐ ব্যাপারটি আমাকে আপনার কাছে কল্যাণ (হাদীস) পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোন মুসলিম ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে যায়,তবে মহান আল্লাহ ৭০ হাজার ফেরেস্তা পাঠান, তার জন্য দু‘আ-ইস্তিগফার করার জন্য। সে দিনের যে কোন অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেস্তাগণ সন্ধ্যা পর্যন্ত দু‘আ-ইস্তিগফার করতে থাকেন। অনুরুপভাবে সে রাতের যে কোন অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেস্তাগণ সকাল পর্যন্ত দু‘আ-ইস্তিগফার করতে থাকেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৯৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৩/৩০-৩১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩৪; আবূ দাউদ: ৩০৯৯; ইবনু মাজাহ: ১৪৪২; হাকিম: ১/৩৪১; সুনান বাইহাকী: ৩/৩৮০; তিরমিযী: ৯৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1367).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2959)


2959 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ، فَقَالَ: «لَا بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ»، فَقَالَ: كَلَّا، بَلْ حِمَّى تَفُورُ [ص:226] عَلَى شَيْخٍ كَبِيرٍ تُورِدُهُ الْقُبُورَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَعَمْ إِذًا»
رقم طبعة با وزير = (2948)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুঈন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে আসেন। তিনি বলেন, لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ (কোন সমস্যা নেই। আল্লাহ চায় তো সুস্থ হয়ে যাবে)।” তখন সেই ব্যক্তি বললো, “কক্ষনো না। বরং এটা এমন এক জ্বর, যা এই বৃদ্ধের (শরীরকে) সিদ্ধ করে ফেলছে, এটি তাকে কবরে নিয়ে যাবে।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে সেটাই হোক।”[1]



[1] সহীহুল বুখারী: ৫৬২২; তাবারানী: ১১/১১৯৫১; আদাবুল মুফরাদ: ৫২৬; সুনান বাইহাকী: ৩/৩৮২-৩৮৩; বাগাবী: ১৪১২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আদাবুল মুফরাদ: ৩৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الأدب المفرد» (391): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2960)


2960 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنِ أَنَسٍ أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «اذْهَبُوا بِنَا إِلَيْهِ نَعُودُهُ» فَأَتَوْهُ وَأَبُوهُ قَاعِدٌ عَلَى رَأْسِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْفَعُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ»، فَجَعَلَ الْغُلَامُ يَنْظُرُ إِلَى أَبِيهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: انْظُرْ مَا يَقُولُ لَكَ أَبُو الْقَاسِمِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ للَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ نَارِ جَهَنَّمَ»
رقم طبعة با وزير = (2949)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ইয়াহুদী বালক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, অতঃপর সে অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, “তোমরা আমার সাথে তার কাছে চলো, আমরা তাকে দেখতে যাবো। এসময় তার বাবা তার মাথার কাছে বসে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তবে আমি তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবো।” বালকটি তার বাবার দিকে তাকাতে লাগলো। তার বাবা তাকে বললো, “আবুল কাসিম তোমাকে যা বলে, তা তুমি লক্ষ্য করো।” তখন সে বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল)।” এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বালককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহুল বুখারী: ১৩৫৬; আদাবুল মুফরাদ: ৫২৪; আবূ দাঊদ: ৩০৯৫; সুনান বাইহাকী: ৩/৩৮৩; হাকিম: ১/৩৬৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 21) «صحيح أبي داود» (2671): خ نحوه، ويأتي برقم (4864). تنبيه!! رقم (4864) = (4884) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2961)


2961 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ عُثْمَانِ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا عَادَ الْمُسْلِمُ أَخَاهُ الْمُسْلِمَ، أَوْ زَارَهُ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: طِبْتَ وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأْتَ مَنْزِلًا فِي الْجَنَّةِ».
رقم طبعة با وزير = (2950) [ص:229] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو سِنَانٍ هَذَا هُوَ الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعِيدُ بْنُ سِنَانٍ، وَأَبُو سِنَانٍ الْكُوفِيُّ اسْمُهُ ضِرَارُ بْنُ مُرَّةَ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তিকে অসুস্থতার সময় দেখতে যায়, অথবা বেড়াতে যায়, তখন মহান আল্লাহ বলেন, “কল্যাণময় হোক তোমার জীবন, কল্যাণময় হোক তোমার পথচলা। তুমি জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেছো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ সিনান হলেন ‍সাঈদ বিন সিনান আশ শাইবানী। আর আবূ সিনান কূফীর নাম যিরার বিন মুর্রাহ।”



[1] মুসনাদ আহমাদ: ২/৩২৬; বাগাবী: ৩৪৭২; তিরমিযী: ২০০৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৬৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2632).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (2962)


2962 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ النُّكْرِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أُعَوِّذُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءِ كَانَ جِبْرِيلُ يُعَوِّذُهُ بِهِ إِذَا مَرِضَ: «أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، تَنْزِلُ الشِّفَاءَ لَا شَافِيَ إِلَّا أَنْتَ، اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا» فَلَمَّا كَانَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ، جَعَلْتُ أَدْعُو بِهَذَا الدُّعَاءِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْفَعِي يَدَكِ فَإِنَّهَا كَانَتْ تَنْفَعُنِي فِي الْمُدَّةِ»
رقم طبعة با وزير = (2951)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়) আমি তাঁকে সেসব দু‘আ পড়ে ঝাঁড়ফুঁক করতাম, যেসব দু‘আ পড়ে জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় ঝাড়ফুঁক করতেন। দু‘আটি হলো, أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ تُنْزِلُ الشِّفاء لَا شَافِيَ إِلَّا أَنْتَ اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (অসুস্থতা দূর করুন, হে মানুষের প্রভু। আপনি আরোগ্য অবতীর্ণ করুন। আপনি ছাড়া আর কোন নিরাময় দানকারী নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেই অসুস্থতা শুরু হয়, যেই অসুস্থতায় তিনি মারা গিয়েছেন, তখন এই দু‘আ পড়ে আমি দু‘আ করতে শুরু করি। তখন তিনি বলেন, “তোমার হাত উঠাও। কেননা এটি দীর্ঘ সময় ধরে আমাকে উপকার দিচ্ছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/২৬০; আবূ দাঊদ: ৩৮৮৩; ইবনু মাজাহ: ৩৫৩০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ৩১০৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3104).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد









সহীহ ইবনু হিব্বান (2963)


2963 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ إِذَا اشْتَكَى قَرَأَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ عَنْهُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا»
رقم طبعة با وزير = (2952)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন তিনি নিজের উপর সূরা নাস-ফালাক পাঠ করতেন এবং ফুঁক দিতেন। অতঃপর যখন তাঁর পীড়া প্রকট হয়ে যায়, তখন আমি তাঁর উপর এসব পড়তাম আর বরকতের আশায় তাঁর হাত দিয়ে তাঁকে বুলিয়ে দিতাম।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৪২; মুসনাদ আহমাদ: ৬/১০৪; সহীহুল বুখারী: ৫০১৬; সহীহ মুসলিম: ২১৯২; আবূ দাঊদ: ৪৯০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2775): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (2964)


2964 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ السَّهْمِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعًا يَجِدُهُ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:231] ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأْلَمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ: بِسْمِ اللَّهِ ثَلَاثًا، وَقُلْ: أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ، سَبْعَ مَرَّاتٍ»
رقم طبعة با وزير = (2953)




উসমান বিন আবুল আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুযোগ করেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে শরীরে ব্যথা অনুভব করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি তোমার হাত তোমার শরীরের সেই স্থানে রাখো, যেখানে তুমি ব্যথা অনুভব করো। এবং তিনবার ‘বিসমিল্লাহ’ বলো আর সাতবার বলবে أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر (আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে কষ্ট অনুভব করছি এবং যা কিছুর আশংকা করছি, তার অনিষ্ট থেকে)।”[1]



[1] সহীহ মুসলিম: ২২০২; মুয়াত্তা ইমাম মালিক; ২/৯৪২; তিরমিযী: ২০৮০; আবূ দাঊদ: ৩৮৯১; তাবারানী: ৯/৮৩৪৩; ইবনু মাজাহ: ৩৪২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الطحاوية» (70)، «الصحيحة» (3/ 404)، «التعليق الرغيب» (4/ 156): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (2965)


2965 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ السُّلَمِيَّ، أَخْبَرَهُ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عُثْمَانُ: وَبِي وَجَعٌ قَدْ كَادَ يُهْلِكُنِي، قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «امْسَحْ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ، وَقُلْ: أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ» قَالَ: فَقُلْتُ ذَلِكَ، فَأَذْهَبَ اللَّهُ مَا كَانَ بِي فَلَمْ أَزَلْ آمُرُ بِهِ أَهْلِي وَغَيْرَهُمْ
رقم طبعة با وزير = (2954)




উসমান বিন আবুল আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসেন। তিনি বলেন, “আমার শরীরে এমন প্রচন্ড ব্যথা ছিল যে, সেটা আমাকে প্রায় ধ্বংস করার কাছাকাছি নিয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি তোমার ডান হাত দিয়ে সাতবার স্পর্শ করো এবং বলো, أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ (আমি আল্লাহর ইযযত ও ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে ব্যথা অনুভব করছি, তার অনিষ্টতা থেকে)।” রাবী বলেন, “তারপর আমি সেটা বলি। ফলশ্রুতিতে মহান আল্লাহ আমার ব্যথা-বেদনা সব দূর করে দেন। ফলে আমি সবসময় আমার পরিবার ও অন্যান্যদের এটার নির্দেশ দিতাম।”[1]



[1] সহীহ মুসলিম: ২২০২; মুয়াত্তা ইমাম মালিক; ২/৯৪২; তিরমিযী: ২০৮০; আবূ দাঊদ: ৩৮৯১; তাবারানী: ৯/৮৩৪৩; ইবনু মাজাহ: ৩৪২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (2966)


2966 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ حُمَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ فِي الدُّنْيَا، وَلَكِنْ لِيَقُلِ: اللَّهُمَّ أُحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي وَأَفْضَلَ»
رقم طبعة با وزير = (2955)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে, اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي وأفضل (হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর ও উত্তম হবে।)”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৮১; আত তায়ালিসী: ১/১৫২; সহীহ আল বুখারী: ৬৩৫১; সহীহ মুসলিম: ২৬৮০; তিরমিযী: ২৯৭১; নাসাঈ: ৪/৩; আবূ দাঊদ: ৩১০৮; সুনান বাইহাকী: ৩/৩৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (964). تنبيه!! رقم (964) = (968) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2967)


2967 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأْلَمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ، بِسْمِ اللَّهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ»
رقم طبعة با وزير = (2956)




উসমান বিন আবুল আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুযোগ করেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে শরীরে ব্যথা অনুভব করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি তোমার হাত তোমার শরীরের সেই স্থানে রাখো, যেখানে তুমি ব্যথা অনুভব করো এবং তিনবার ‘বিসমিল্লাহ’ বলো আর সাতবার বলবে أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر (আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে কষ্ট অনুভব করছি এবং যা কিছুর আশংকা করছি, তার অনিষ্ট থেকে)।”[1]



[1] সহীহ মুসলিম: ২২০২; মুয়াত্তা ইমাম মালিক; ২/৯৪২; তিরমিযী: ২০৮০; আবূ দাঊদ: ৩৮৯১; তাবারানী: ৯/৮৩৪৩; ইবনু মাজাহ: ৩৪২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2953). تنبيه!! رقم (2953) = (2964) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2968)


2968 - أَخْبَرَنَا السَّخْتِيَانِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا [ص:234] زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، أَخْبَرَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ: سَمِعْتُ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ يَقُولُ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّ جِبْرِيلَ رَقَاهُ وَهُوَ يُوعَكُ فَقَالَ: بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ، وَمَنْ كُلِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَمَنْ كُلِّ عَيْنٍ وَاسْمُ اللَّهِ (*) وَاللَّهُ يَشْفِيكَ»
رقم طبعة با وزير = (2957)




উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি অসুস্থ হলে জিবরাঈল আলাইহিস সালাম তাঁকে ঝাঁড়ফুঁক করেন। তিনি বলেন, بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ داءٍ يُؤْذِيك وَمَنْ كُلِّ حاسدٍ إِذَا حَسَدَ وَمِنْ كُلِّ عينٍ وَسُمٍّ , وَاللَّهُ يشفيك (আমি আল্লাহর নামে আপনাকে ঝাঁড়ফুঁক করছি প্রতিটি অসুস্থতা থেকে, যা আপনাকে কষ্ট দেয়, প্রতিটি হিংসুক থেকে, যখন সে হিংসা করে, প্রতিটি বদ-নজর ও বিষক্রিয়া থেকে। আল্লাহ আপনাকে নিরাময় দান করুক)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৩২৩; হাকিম: ৪/৪১২; ইবনু মাজাহ: ৩৫২৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৫/১১০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে মাজাহ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق على ابن ماجه».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن (*) قال محمود خليل: تصحف في المطبوع إلى: "وَمِنْ كُلِّ عَيْنٍ وَسُمٍّ"، انظر التعليق على الحديث (953).









সহীহ ইবনু হিব্বান (2969)


2969 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْمُغِيرَةِ الْيَشْكُرِيِّ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَتْ أُمُّ حَبِيبَةَ، اللَّهُمَّ بَارِكَ لِي فِي زَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي أَبِي سُفْيَانَ، وَأَخِي مُعَاوِيَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ سَأَلْتِ اللَّهَ عَنْ آجَالٍ مَضْرُوبَةٍ، وَآثَارٍ مَبْلُوغَةٍ، وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ، لَا يُعَجَّلُ مِنْهَا شَيْءٌ قَبْلَ حِلِّهِ، فَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابِ النَّارِ، أَوْ عَذَابِ الْقَبْرِ كَانَ خَيْرًا - أَوْ كَانَ أَفْضَلَ -»
رقم طبعة با وزير = (2958)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা একবার দু‘আ করেন, اللَّهُمَّ بَارِكَ لِي فِي زَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي أَبِي سُفْيَانَ وَأَخِي مُعَاوِيَةَ (হে আল্লাহ, আমার স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহু এবং আমার ভাই মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতি আপনি বারাকাহ অবতীর্ণ করুন)।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো এমন আয়ুষ্কাল, যা সুনির্ধারিত, এমন পদক্ষেপ, যে পর্যন্ত পৌঁছতে হবেই, এমন রিযিক, যা পূর্ব বন্টিত-এগুলো যথা সময়ের আগে সংঘটিত হবে না। যদি তুমি কবরের আযাব অথবা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতে, তবে সেটাই কল্যাণকর বা উত্তম হতো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৯০; সহীহ ‍মুসলিম: ২৬৬৩; ইবনু আবী আসিম, আস ‍সুন্নাহ: ২৬২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৬২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ২৬২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (262).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2970)


2970 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا [ص:236] أَبُو بَكْرِ بْنِ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا عَادَ الْمَرِيضَ مَسَحَهُ بِيَمِينِهِ، وَقَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». [ص:237] قَالَ: فَحَدَّثْتُ بِهِ مَنْصُورًا فَحَدَّثَنِي عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ بِنَحْوِهِ
رقم طبعة با وزير = (2959)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রুগীকে দেখতে যেতেন, তখন তিনি তাকে ডান হাত দিয়ে স্পর্শ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! وَاشْفِ أَنْتَ الشَّافي اشْفِ شِفاءً لَا يُغَادِرُ سَقَمًا (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।” রাবী বলেন, “তারপর আমি হাদীসটি মানসূরের কাছে বর্ণনা করি। অতঃপর তিনি আমাকে ইবরাহিম থেকে, তিনি মাসরূক থেকে তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সহীহুল বুখারী: ৫৭৪৩; সহীহ মুসলিম: ২১৯১; সুনান বাইহাকী: ৩/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৭৮৩; ইবনু মাজাহ: ৩৫২০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2775): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (2971)


2971 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِمَرِيضٍ، قَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا»
رقم طبعة با وزير = (2960)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রুগীকে দেখতে যেতেন, তখন তিনি তাকে ডান হাত দিয়ে স্পর্শ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সহীহুল বুখারী: ৫৭৪৩; সহীহ মুসলিম: ২১৯১; সুনান বাইহাকী: ৩/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৭৮৩; ইবনু মাজাহ: ৩৫২০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح