সহীহ ইবনু হিব্বান
3032 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» قَالَتْ: فَلَمَّا فَرَغْنَا، آذَنَّاهُ قَالَتْ: فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» قَالَ: وَقَالَتْ حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ: اغْسِلْنَهَا مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا قَالَتْ أُمُّ عَطِيَّةَ: وَمَشَطْتُهَا ثَلَاثَةَ قُرُونٍ، وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ: «ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ».
رقم طبعة با وزير = (3021) [ص:304] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِغُسْلِ الْمَيِّتِ فَرْضٌ، وَالشَّرْطُ الَّذِي قُرِنَ بِهِ هُوَ الْعَدَدُ الْمَذْكُورُ فِي الْخَبَرِ قُصِدَ بِتَعْيِينِهِ النَّدْبُ لَا الْحَتْمُ»
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে গোসল দিচ্ছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, অতঃপর তিনি বলেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা তোমরা মনে করলে তার চেয়ে বেশিবার তাকে ধৌত করাবে। তাকে গোসল করাবে পানি ও বরই পাতা দিয়ে। আর শেষবারে কর্পুর দিবে অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কর্পুরের কিছু অংশ। অতঃপর যখন তোমরা গোসল সম্পন্ন করবে, তখন তোমরা আমাকে অবহিত করবে।” উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর যখন আমরা গোসল শেষ করলাম, তখন আমরা তাঁকে অবহিত করি। তখন তিনি আমাদেরকে তাঁর তহবন্দ প্রদান করে বলেন, “তোমরা এটাকে তার শরীরে জড়িয়ে দাও।” অধঃস্তন একজন রাবী হাফসা রাদ্বিয়াল্লাহু আনহার মাধ্যমে উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তাকে দুইবার অথবা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করাবে।” উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমরা তার চুলগুলো আঁচড়িয়ে তিনটি বেণী করে দেই।” এই হাদীসে এটাও উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ডান দিক ও ওযূর অঙ্গসমূহ প্রথমে ধৌত করবে।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মৃত ব্যক্তিকে গোসল করার নির্দেশটি ফরয নির্দেশক। আর হাদীসে যে নির্দিষ্ট সংখ্যায় গোসল করার কথা বলা হয়েছে, সেটা মুস্তাহাব; ফরয নয়।” [1]
[1] আবূ দাউদ: ৩১৪৬; সহীহুল বুখারী: ১২৫৮; সহীহ মুসলিম: ৯৩৯; নাসাঈ: ৪/৩১; সুনান বাইহাকী: ৩/৩৮৯; তাবারানী: ২৫/৯০; মুয়াত্তা ইমাম মালিক: ১/২২২; বাগাবী: ১৪৭২; ইবনুল জারুদ: ৫১৮; ইবনু মাজাহ: ১৪৫৯; তিরমিযী: ৯৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (65)، «الإرواء» (1/ 164 / 119): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3033 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَهِشَامٍ، وَحَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: تُوُفِّيَتِ ابْنَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلْنَهَا بِالْمَاءِ، وَالسِّدْرِ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنَّ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي آخِرِهِنَّ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» فَآذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ». قَالَ أَيُّوبُ، وَقَالَتْ حَفْصَةُ: «اغْسِلْنَهَا ثَلَاثًا، أَوْ خَمْسًا، [ص:305] أَوْ سَبْعًا، وَاجْعَلْنَ لَهَا ثَلَاثَةَ قُرُونٍ»
رقم طبعة با وزير = (3022)
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে মারা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা তোমরা মনে করলে তার চেয়ে বেশিবার পানি ও বরই পাতা দিয়ে ধৌত করাবে। আর শেষবারে কর্পুর দিবে অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কর্পুরের কিছু অংশ দিবে। অতঃপর যখন তোমরা গোসল সম্পন্ন করবে, তখন তোমাকে আমাকে অবহিত করবে।” উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর যখন আমরা গোসল শেষ করলাম, তখন আমরা তাঁকে অবহিত করি। তখন তিনি আমাদেরকে তাঁর তহবন্দ প্রদান করে বলেন, “তোমরা এটাকে তার শরীরে জড়িয়ে দাও।”[1] অধঃস্তন একজন রাবী আইয়ূব রহিমাহুল্লাহ বলেন, হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করাবে এবং তার চুলগুলোকে তিনটি বেণী করে দিবে।”
[1] তাবারানী: ২৫/৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৬৫; মুসনাদ আহমাদ: ৩/৩৩১; হাকিম: ১/৩৩৫; সুনান বাইহাকী: ৩/৪০৫; বাযযার: ৮১৩; মাজমাউয যাওয়াইদ: ৩/২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বেণী করার নির্দেশসহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। (আয যঈফা: ৬৪৯৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بذكر الأمر في (القرون) - «الضعيفة» (6496).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3034 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، قَالَ: هَذَا مَا سَأَلْتُ عَنْهُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَذَكَرَ أَحَادِيثَ، فَقَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمًا، فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ، قُبِضَ، فَكُفِّنَ فِي كَفَنٍ غَيْرِ طَائِلٍ، وَقُبِّرَ لَيْلًا، فَزَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُقْبَرَ الرَّجُلُ بِلَيْلٍ، أَوْ يُصَلَّى عَلَيْهِ إِلَّا أَنْ يُضْطَرَّ إِلَى ذَلِكَ، وَقَالَ: «إِذَا وَلِيَ أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيُحْسِنْ كَفَنَهُ»
رقم طبعة با وزير = (3023)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষন দিচ্ছিলেন। অতঃপর তিনি একজন সাহাবীর কথা আলোচনা করেন, যিনি মারা গিয়েছিলো অতঃপর নাতিদীর্ঘ কাফনে কাফন করা হয়েছিল এবং তাকে রাতে দাফন করা হয়েছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত বাধ্য না হলে রাতে কাউকে কবরস্থ করতে অথবা জানাযার সালাত আদায় করতে নিষেধ করেন। তিনি বলেন, “যখন তোমাদের কেউ তার কোন ভাইয়ের দায়িত্ব গ্রহণ করবে, সে যেন সুন্দর করে তার কাফন করে।”[1]
[1] হাকিম: ১/৩৬৯; মুসনাদ আহমাদ: ৩/৩২৯; বাগাবী: ১৪৭৮; তিরমিযী: ৯৯৫; ইবনু মাজাহ: ১৪৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল আহকাম: ৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (77): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3035 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ، عَنْ يَعْقُوبَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «كُفِّنَ فِي ثَوْبَيْنِ سَحُولِيَّيْنِ»
رقم طبعة با وزير = (3024)
ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি সাহুলী কাপড়ে কাফন দেওয়া হয়েছিল।”[1]
[1] তাবারানী: ১৮/৬৯৬; আবূ ইয়ালা: ২/৩০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৮৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (5844).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
3036 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ *، أَخْبَرَنَا الْمَقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ وَرْدَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ عِنْدَ أَبِي بَكْرٍ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ، فَتَمَثَّلْتُ بِهَذَا الْبَيْتِ: مَنْ لَا يَزَالُ دَمْعُهُ مُقَنَّعًا ... يُوشِكُ أَنْ يَكُونَ مَدْفُوقًا * فَقَالَ: يَا بُنَيَّةُ، لَا تَقُولِي هَكَذَا، وَلَكِنْ قُولِي: {وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تُحِيدُ} [ق: 19] ثُمَّ قَالَ: فِي كَمْ كُفِّنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: «فِي ثَلَاثَةِ أَثْوَابٍ»، فَقَالَ: كَفِّنُونِي فِي ثَوْبَيَّ هَذَيْنِ، وَاشْتَرُوا إِلَيْهِمَا ثَوْبًا جَدِيدًا، فَإِنَّ الْحَيَّ أَحْوَجُ إِلَى الْجَدِيدِ مِنَ الْمَيِّتِ، وَإِنَّمَا هِيَ لِلْمِهْنَةِ أَوْ لِلْمُهْلَةِ
رقم طبعة با وزير = (3025)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে সময় আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু মুহূর্ষু অবস্থায় ছিলেন, তখন আমি তার কাছে ছিলাম। এসময় আমি কবিতার একটি চরণ আবৃতি করি, مَنْ لَا يَزَالُ دَمْعُهُ مُقَنَّعاً يُوشك أَنْ يَكُونَ مَدْفُوقًا (যার চোখ কখনও অশ্রু ঝরাতো না, অচিরেই সে চোখ প্রবল অশ্রু বিসর্জন দিবে)!” তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আমার মেয়ে, এরকম বলো না। বরং তুমি বলো, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تحِيدُ (আর সত্যিই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হয়েছে, এটা তো সেই জিনিস যা থেকে তুমি পলায়ন করতে। -সূরা ক্বফ: ১৯)।” তারপর তিনি জিজ্ঞেস করেন, “কয় কাপড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল?” আমি জবাবে বললাম, “তিন কাপড়ে।” তিনি বলেন, “তোমরা আমাকে এই দুই কাপড় এবং এর সাথে আরেকটি নতুন কাপড় ক্রয় করে তাতে কাফন দিবে। কেননা মৃতদের চেয়ে জীবিতরা নতুন কাপড় পাওয়ার বেশি হকদার। নিশ্চয়ই এটা কাজের পোশাক।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬১৭৬; সহীহুল বুখারী: ১৩৮৭; সুনান বাইহাকী: ৩/৩৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০২৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وعند البخاري قصَّة الكفن. * [إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ] قال الشيخ: هو ابن راهويه الحافظ صاحب «المسند»، والحديث فيه (2/ 305 - 306). ومن فوقه ثقات من رجال الشيخين، غير مجاهد بن وردان؛ وهو ثقة. وعزاه المُعلِّقُ على «إحسان المؤسسة» لِجَمعٍ من طريق هشام بن عروة عن أبيه؛ منهم البخاري (1387)، وهو من تَسَاهُلِه، أو قِلَّة تحقيقه؛ لأنَّه ليس عنده ما قبل قول أبي بكر: «في كم كُفِّنَ النَّبِي صلى الله عليه وسلم؟ »! وكذلك قال الحافظ في «شرح البخاري» (3/ 253): زاد أبو نعيم في «المستخرج» من هذا الوجه: «فرأيت به الموت، فقلت ... » فذكرها. وأخرجها ابن سعد في «الطبقات» (3/ 197) مُفردة من طريق أُخرى عن هشام به. * [مَدْفُوقًا] قال الشيخ: الأصل «مدفونا»، وكذا في «الموارد» (2177)، والتصحيح من «ابن سعد»، و «الفتح».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الشيخين غير مجاهد بن وردان
3037 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سُحُولِيَّةٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَةٌ»
رقم طبعة با وزير = (3026)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহুলী তিনটি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল; তাতে কোন জামা বা পাগড়ী ছিল না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ৫৭৪; সহীহুল বুখারী: ১২৭৩; নাসাঈ: ৪/৩৫; সুনান বাইহাকী: ৩/৩৯৯; বাগাবী: ১৪৭৬; আত তায়ালিসী: ১৪৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭২২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (722): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3038 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا، يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الْإِنْسَانُ لَصَعِقَ»
رقم طبعة با وزير = (3027)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন জানাযা রাখা হয় এবং লোকজন তাকে কাঁধে উঠায়, তবে যদি সে ব্যক্তি সৎ হয়ে থাকে, তখন সে বলে, “তোমরা আমাকে সামনে নিয়ে চলো।” আর যদি সে সৎ না হয়ে থাকে, তখন সে বলে, হায় দুর্ভোগ! ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে!” মানুষ ছাড়া সবাই তার কথা শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেতো, তবে তারা জ্ঞান হারিয়ে ফেলতো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪১; সহীহুল বুখারী: ১৩১৪; নাসাঈ: ৪/৪১; সুনান বাইহাকী: ৪/২১; বাগাবী: ১৪৮২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬২৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (444): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3039 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةَ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ، وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا، يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الْإِنْسَانُ لَصَعِقَ»
رقم طبعة با وزير = (3028)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন জানাযা রাখা হয় এবং লোকজন তাকে কাঁধে উঠায়, তবে যদি সে ব্যক্তি সৎ হয়ে থাকে, তখন সে বলে, “তোমরা আমাকে সামনে নিয়ে চলো।” আর যদি সে সৎ না হয়ে থাকে, তখন সে বলে, হায় দুর্ভোগ! ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে!” মানুষ ছাড়া সবাই তার কথা শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেতো, তবে তারা জ্ঞান হারিয়ে ফেলতো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪১; সহীহুল বুখারী: ১৩১৪; নাসাঈ: ৪/৪১; সুনান বাইহাকী: ৪/২১; বাগাবী: ১৪৮২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬২৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3040 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، بِبَغْدَادَ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاتِّبَاعِ الْجَنَائِزِ، وَعِيَادَةِ الْمَرْضَى، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِبْرَارِ الْمُقْسِمِ، وَنُصْرَةِ الْمَظْلُومِ، وَإِفْشَاءِ السَّلَامِ، وَإِجَابَةِ الدَّاعِي».
رقم طبعة با وزير = (3029) [ص:313] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِاتِّبَاعِ الْجَنَائِزِ، وَعِيَادَةِ الْمَرْضَى، أَمْرٌ لِطَلَبِ الثَّوَابِ دُونَ أَنْ يَكُونَ حَتْمًا، وَالْأَمْرُ بِتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِبْرَارِ الْمُقْسِمِ، لَفْظٌ عَامٌ مُرَادُهُمَا الْخُصُوصُ، وَذَلِكَ أَنَّ الْعَاطِسَ لَا يَجِبُ أَنْ يُشَمَّتَ إِلَّا إِذَا حَمِدَ اللَّهَ، وَإِبْرَارُ الْمُقْسِمِ فِي بَعْضِ الْأَحْوَالِ دُونَ الْكُلِّ، وَالْأَمْرُ بِنُصْرَةِ الْمَظْلُومِ، وَإِجَابَةِ الدَّاعِي أَمْرَا حَتْمٍ فِي الْوَقْتِ دُونَ الْوَقْتِ، وَالْأَمْرِ بِإِفْشَاءِ السَّلَامِ أَمْرٌ بِلَفْظِ الْعُمُومِ، وَالْمُرَادُ مِنْهُ اسْتِعْمَالُهُ مَعَ الْمُسْلِمِينَ دُونَ غَيْرِهِمْ»
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাযার অনুসরণ, রোগীকে দেখতে যাওয়া, হাঁচি দানকারীর জবাব দেওয়া, শপথকারীর শপথ পূর্ণ করতে সাহায্য করা, মাযলূমকে সাহায্য করা, সালামের ব্যাপক প্রচলন ঘটানো ও আহবানকারীর আহবানে সাড়া দেওয়ার জন্য নির্দেশ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “জানাযার অনুসরণ করা ও রোগীকে দেখতে যাওয়ার নির্দেশটি হলো সাওয়াব অনুসন্ধান করার জন্য নির্দেশ; এটি আবশ্যকতা নির্দেশক নয়। হাঁচি দানকারীর জবাব দেওয়া ও শপথকারী শপথ পূর্ণ করতে সহযোগিতা করার শব্দটি ব্যাপক অর্থবোধক কিন্তু উদ্দেশ্য খাছ বা বিশিষ্টার্থক। এটা এভাবে যে, হাঁচি দানকারীর জবাব দেওয়া কেবল তখনই ওয়াজিব হয়, যখন সে আলহামদু লিল্লাহ বলবে। শপথকারীর শপথ পূর্ণ করার বিষয়টি কিছু অবস্থায় প্রযোজ্য; সর্বক্ষেত্রে নয়। আহবানকারীর আহবানে সাড়া, মাযলূমকে সাহায্য করার নির্দেশটি কখন বাধ্যতামূলক আবার কোন সময় বাধ্যতামূলক হয় না। সালাম ব্যাপকভাবে প্রচলিত করার নির্দেশ ব্যাপক অর্থবোধক হলেও এর দ্বারা উদ্দেশ্য হলো মুসলিমদের সাথে সালাম আদান-প্রদান করা; অন্যদের সাথে নয়।”
[1] সহীহুল বুখারী: ৫১৭৫; আদাবুল মুফরাদ: ৯২৪; নাসাঈ: ৪/৫৪; মুসনাদ আহমাদ: ৪/২৮৪; আত তায়ালিসী: ৭৪৬; সহীহ মুসলিম: ২০৬৯; তিরমিযী: ২৮০৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৮২; সুনান বাইহাকী: ৬/৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3041 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطِيَّةَ، [ص:314] عَنْ جَدَّتِهِ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، جَمَعَ نِسَاءَ الْأَنْصَارِ فِي بَيْتٍ، فَأَرْسَلَ إِلَيْنَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَقَامَ عَلَى الْبَابِ فَسَلَّمَ عَلَيْنَا، فَرَدَدْنَا عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ: أَنَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكُنَّ، قَالَتْ: فَقُلْنَا مَرْحَبًا بِرَسُولِ اللَّهِ، وَبِرَسُولِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تُبَايِعْنَنِي عَلَى أَنْ لَا تُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا، وَلَا تَزْنِينَ، وَلَا تَسْرِقْنَ، الْآيَةُ»؟ قَالَتْ: فَقُلْنَا: نَعَمْ، قَالَتْ: فَمَدَّ يَدَهُ مِنْ خَارِجِ الْبَيْتِ، وَمَدَدْنَا أَيْدِيَنَا مِنْ دَاخِلِ الْبَيْتِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، قَالَتْ: «وَأَمَرَنَا بِالْعِيدِ، وَأَنْ نُخْرِجَ فِيهِ الْحُيَّضَ وَالْعُتَّقَ، وَلَا جُمُعَةَ عَلَيْنَا، وَنَهَانَا عَنِ اتِّبَاعِ الْجَنَازَةِ». قَالَ إِسْمَاعِيلُ: فَسَأَلْتُ جَدَّتِي عَنْ قَوْلِهِ: {وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ} [الممتحنة: 12] قَالَتْ: «نَهَانَا عَنِ النِّيَاحَةِ»
رقم طبعة با وزير = (3030)
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি আনসারী নারীদের এক বাড়িতে একত্রিত করেন। অতঃপর তিনি আমাদের কাছে উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি দরজার উপর দাঁড়িয়ে আমাদের সালাম দেন। আমরা তাঁর সালামের জবাব দেই। তারপর তিনি বলেন, “আমি তোমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক।” রাবী বলেন, “আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বার্তাবাহককে স্বাগতম।” তিনি বললেন, “তোমরা কি আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না...। -সূরা মুমতাহিনাহ: ১২)?” রাবী বলেন, আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু ঘরের বাহির থেকে হাত বাড়িয়ে দেন আর আমরাও ঘরের ভিতর থেকে হাত বাড়িয়ে দেই। তারপর তিনি বলেন, “হে আল্লাহ, আপনি সাক্ষ্যি থাকুন।” রাবী বলেন, “তিনি আমাদেরকে ঈদের সালাত আদায় করার, ঈদে ঋতুবতী ও যুবতীদের বের হওয়ার জন্য নির্দেশ দেন। আমাদের উপর কোন জুম‘আহ নেই এবং তিনি আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করেন।”[1] ইসমাঈল রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমি আমার দাদীকে এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, “আর তারা সৎ কাজে আপনার অবাধ্যচারণ করবে না। -সূরা মুমতাহিনাহ: ১২), আমার দাদী জবাবে বলেন, “তিনি আমাদেরকে কারো মৃত্যুতে বিলাপ করতে নিষেধ করেছেন।”
[1] তাবারানী: ২৫/৮৫; আবূ দাঊদ: ১১৩৯; মুসনাদ আহমাদ: ৫/৮৫; আবূ ইয়ালা: ২২৬; সুনান বাইহাকী: ৩/১৮৪; মাজমাউয যাওয়াইদ: ৬/৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (হিজাবুল মার‘আহ: ২৫-২৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - والأمر بإخراج الحُيَّض في «الصحيحين» - «حجاب المرأة» (25 - 26).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3042 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنْ تَكُ خَيْرًا تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنَّ تَكُ شَرًّا تَضَعُونَهَا عَنْ رِقَابِكُمْ»
رقم طبعة با وزير = (3031)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের জানাযার বিষয়ে দ্রুততা অবলম্বন করবে। যদি সে ভালো হয়ে থাকে, তবে তোমরা তাকে সেদিকে পাঠিয়ে দিলে আর যদি সে মন্দ হয়, তবে তোমরা তাকে তোমাদের কাঁধ থেকে রেখে দিলে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪০; সহীহ মুসলিম: ৯৪৪; তিরমিযী: ১০১৫; ইবনু মাজাহ: ১৪৭৭; হুমাইদী: ১০২২; নাসাঈ: ৪/৪১-৪২; আবূ দাঊদ: ৩১৮১; ইবনুল জারূদ: ৫২৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1477): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3043 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ جَنَازَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، وَخَرَجَ زِيَادٌ يَمْشِي بَيْنَ يَدَيْ سَرِيرِهِ، وَرِجَالٌ يُسْتَقْبَلُونَ السَّرِيرَ، وَيُدَاسُونَ عَلَى أَعْقَابِهِمْ يَقُولُونَ: رُوَيْدًا رُوَيْدًا بَارِكَ اللَّهُ فِيكُمْ، حَتَّى إِذَا كُنَّا فِي بَعْضِ الْمِرْبَدِ، لَحِقَنَا أَبُو بَكْرَةَ عَلَى بَغْلَةٍ، فَلَمَّا رَأَى أُولَئِكَ وَمَا يَصْنَعُونَ، حَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ، وَأَهْوَى إِلَيْهِمْ بِسَوْطِهِ، وَقَالَ: «خَلُّوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا نَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا رَمَلًا» قَالَ: فَجَاءَ الْقَوْمُ، وَأَسْرَعُوا الْمَشْيَ، وَأَسْرَعَ زِيَادٌ الْمَشْيَ
رقم طبعة با وزير = (3032)
আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুর রহমান বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযায় উপস্থিত ছিলাম। আর যিয়াদ তার খাটিয়ার সামনে দিয়ে হেঁটে যায়। লোকজন খাটিয়াকে সামনে রেখে পায়ের গোড়ালীর উপর উল্টাভাবে চলে এবং তারা বলছিল, “ধীরে চল, ধীরে চল। আল্লাহ তোমাদের উপর বারাকাহ দিন। এভাবে যখন আমরা মিরবাদের পথিমধ্যে ছিলাম, তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু খচ্চরের উপর আরোহন করে আমাদের সাথে যুক্ত হন। যখন তিনি তাদেরকে এবং তাদের কৃতকর্ম দেখেন, তখন তিনি তার খচ্চরকে তাদের দিকে চাবুক দিয়ে দ্রুত চালিত করেন এবং বলেন, “রাস্তা ছাড়ো। ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। আমরা জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছি।” রাবী বলেন, “তারপর লোকজনও দ্রুত দ্রুত হেঁটে আসে আর যিয়াদও দ্রুত হাঁটা শুরু করে।”[1]
[1] নাসাঈ: ৪/৪৩; আবূ দাঊদ: ৩১৮২; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আত তায়ালিসী: ৮৮৩; সুনান বাইহাকী: ৪/২২; তাহাবী: ১/৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «النسائي» (1912 و 1913).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3044 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «لَقَدْ رَأَيْتُنَا وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَكَادُ أَنْ يُرْمَلَ بِالْجَنَائِزِ رَمَلًا»
رقم طبعة با وزير = (3033)
আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। তিনি জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছেন।”[1]
[1] নাসাঈ: ৪/৪৩; আবূ দাঊদ: ৩১৮২; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আত তায়ালিসী: ৮৮৩; সুনান বাইহাকী: ৪/২২; তাহাবী: ১/৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات
3045 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ»
رقم طبعة با وزير = (3034)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছেন, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1482).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3046 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكُوفِيُّ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ كَانُوا «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ»
رقم طبعة با وزير = (3035)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
3047 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، غَيْرَ مَرَّةٍ أَشْهَدُ لَكَ عَلَيْهِ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ». فَقِيلَ لِسُفْيَانَ: فِيهِ وَعُثْمَانَ؟ قَالَ: لَا أَحْفَظُهُ، قِيلَ لَهُ: فَإِنَّ بَعْضَ النَّاسِ لَا يَقُولُهُ إِلَّا عَنْ سَالِمٍ، فَقَالَ: حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ غَيْرَ مَرَّةٍ أَشْهَدُ لَكَ عَلَيْهِ، وَقِيلَ لَهُ: فَإِنَّ ابْنَ جُرَيْجٍ، يَقُولُهُ كَمَا تَقُولُهُ، وَيَزِيدُ فِيهِ عُثْمَانَ، فَقَالَ سُفْيَانُ: لَمْ أَسْمَعْهُ ذَكَرَ عُثْمَانَ
رقم طبعة با وزير = (3036)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছি, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1] অতঃপর সুফিয়ান বিন উআইনাহ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, “আর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু?” জবাবে তিনি বলেন, “এই ব্যাপারে আমার হাদীস আয়ত্বে নেই।” তাকে বলা হলো, “কিছু লোক হাদীসটিকে কেবল সালিমের সূত্রে বর্ণনা করেন।” তখন তিনি বলেন, “আমাদেরকে ইমাম যুহরী এই হাদীসটি একাধিকবার বর্ণনা করেছেন। আমি তোমাদের কাছে সাক্ষ্য দিয়ে বলছি।” তাকে আবারো বলা হলো, “আপনি যেভাবে বর্ণনা করেন, সেভাবে ইবনু জুরাইযও বর্ণনা করেন, তবে তিনি সেখানে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর নাম বৃদ্ধি করেন।” জবাবে তিনি বলেন, “আমি ইমাম যুহরীর কাছে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে শুনিনি।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3048 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيِ الْجَنَازَةِ، قَالَ: «وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيْهَا، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ». قَالَ الزُّهْرِيُّ: «وَكَذَلِكَ السُّنَّةُ»
رقم طبعة با وزير = (3037)
সালিম বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু জানাযার সামনে হেঁটে চলেছেন এবং তিনি বলেছেন যে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৮৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 187).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3049 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّاكِبُ [ص:321] فِي الْجَنَازَةِ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
رقم طبعة با وزير = (3038)
মুগীরাহ বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরোহী ব্যক্তি জানাযার পিছনে চলবে, পদব্রজ ব্যক্তি যেখান দিয়ে ইচ্ছা চলবে আর শিশুদের জানাযা সালাত আদায় করা হবে।”[1]
[1] তাবারানী: ১০৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮০; মুসনাদ আহমাদ: ৪/২৪৭; তিরমিযী: ১০৩১; নাসাঈ: ৪/৫৫; ইবনু মাজাহ: ১৪৮১; হাকিম: ১/৩৫৫; সুনান বাইহাকী: ৪/৮; আবূ দাঊদ: ৩১৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1481 و 1507).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3050 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ مَرَّتْ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا ذَهَبْنَا لِنَحْمِلَ، إِذَا هِيَ جَنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِنَّ لِلْمَوْتِ فَزَعًا، فَإِذَا رَأَيْتُمْ جَنَازَةً فَقُومُوا»
رقم طبعة با وزير = (3039)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় আমাদের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। অতঃপর যখন আমরা তা বহন করার জন্য যাই, তখন আমরা দেখতে পাই যে, সেটা একজন ইয়াহুদীর জানাযা। সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই মৃত্যুর বিষয়টি ভয়াবহ। কাজেই যখন তোমরা জানাযা দেখতে পাবে, তখন তোমরা দাঁড়িয়ে যাবে।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৭৪; মুসনাদ আহমাদ: ৩/৩৫৪; সহীহুল বুখারী: ১৩১১; সহীহ মুসলিম: ৯৪০; নাসাঈ: ৪/৪৫; সুনান বাইহাকী: ৪/২৬; তাহাবী: ১/৪৮৬; ইবনু মাজাহ: ১৫৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫৪৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1543): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3051 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»
رقم طبعة با وزير = (3040)
আমির বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা জানাযা দেখবে, তখন তোমরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষন না জানাযা তোমাদেরকে পিছনে রেখে চলে যায় অথবা তা রেখে দেওয়া হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৪৫; সহীহুল বুখারী: ১৩০৭; সহীহ মুসলিম: ৯৫৮; আবূ দাঊদ: ৩১৭২; ইবনু মাজাহ: ১৫৪২; তাহাবী: ১/৪৮৬; সুনান বাইহাকী: ৪/২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح