হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3081)


3081 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ يَمُوتُ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ يَبْلُغُونَ أَنْ يَكُونُوا مِائَةً فَيَشْفَعُونَ إِلَّا شُفِّعُوا فِيهِ»
رقم طبعة با وزير = (3070)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি মারা গেলে যদি একদল লোক তার জানাযার সালাত আদায় করে, যারা সংখ্যায় ১০০ জন হয়, অতঃপর তারা তার জন্য সুপারিশ করে, তবে তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে।”[1]



[1] তিরমিযী: ১০২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩২১; মুসনাদ আহমাদ: ৬/৩২; সহীহ মুসলিম: ৯৪৭; নাসাঈ: ৪/৭৫; তাহাবী, মুশকিলুল আসার: ২৬৪; সুনান বাইহাকী: ৪/৩০; আত তায়ালিসী: ১৫২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (126).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3082)


3082 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا [ص:352] أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ - أَوْ بِعُسْفَانَ -، فَقَالَ: يَا كُرَيْبُ انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ قَالَ: فَخَرَجْتُ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: يَكُونُونَ أَرْبَعِينَ؟، قَالَ: قُلْتُ: نَعَمْ، قَالَ: اخْرُجُوا بِهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ»
رقم طبعة با وزير = (3071)




কুরাইব রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার এক ছেলে কুদাইদ অথবা উসফান নামক জায়াগায় মারা যায়। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “হে কুরাইব, তুমি দেখো তো তার জানাযার জন্য কী পরিমাণ লোক একত্রিত হয়েছে।” রাবী বলেন, “তারপর আমি বের হলাম। অতঃপর আমি দেখলাম যে, তার জানাযার জন্য বেশ কিছু লোক উপস্থিত হয়েছে। অতঃপর আমি তাকে বিষয়টি অবহিত করলে, তিনি বলেন, “তারা কি সংখ্যায় ৪০ জন হবে?” রাবী বলেন, “আমি বললাম, জ্বী, হ্যা।” তখন তিনি বলেন, “তবে তাকে নিয়ে তোমরা বের হও। কেননা নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে কোন মুসলিম ব্যক্তি মারা গেলে, যদি তার জানাযায় ৪০ জন লোক দাঁড়ায়, যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না, তবে মহান আল্লাহ ঐ ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২৭৭; সহীহ মুসলিম: ৯৪৮; আবূ দাঊদ: ৩১৭০; ‍সুনান বাইহাকী: ৪/৩০; বাগাবী: ১৫০৫; তাহাবী, মুশকিলুল আসার: ২৭১; ইবনু মাজাহ: ১৪৮৯; তাবারানী: ১১/১২১৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (127).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3083)


3083 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، [ص:353] عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى قَبْرِ فُلَانَةَ فَكَبَّرَ أَرْبَعًا»
رقم طبعة با وزير = (3072)




ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা নারীর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন। তিনি সেখানে চার তাকবীর দিয়েছিলেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৮৮; সুনান বাইহাকী: ৪/৪৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৭৫-২৭৬; ইবনু মাজাহ: ১৫২৮; তাবারানী: ২২/৬২৮; হাকিম: ৩/৫৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ১১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الأحكام» (ص 114)، «الإرواء» (4/ 184 - 185).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3084)


3084 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى قَبْرِ امْرَأَةٍ قَدْ دُفِنَتْ»
رقم طبعة با وزير = (3073)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনকৃত জনৈকা নারীর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৩০; ইবনু মাজাহ: ১৫৩১; সুনান বাইহাকী: ৪/৪৬; দারাকুতনী: ২/৭৭; সহীহ মুসলিম: ৯৫৫; নাসাঈ: ৪/৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 184): م المختصر دون المرأة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3085)


3085 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْعَدَوِيُّ أَبُو ذَرٍ، بِبُخَارَى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُهَيْلٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، وَذَكَرَ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، آخَرُ مَعَهُ عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَمَا دُفِنَ».
رقم طبعة با وزير = (3074) [ص:355] قَالَ أَبُو حَاتِمٍ: قَالَ أَخْبَرَنَا أَبُو ذَرٍّ، عَنْ سُفْيَانَ، وَابْنِ جُرَيْجٍ عَنِ الشَّيْبَانِيِّ وَأَنَا أَهَابُهُ




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তির দাফন করার পর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আবূ যার, তিনি সুফিয়ান ও ইবনু জুরাইজ থেকে, তারা শাইবানী থেকে হাদীস বর্ণনা করেছেন। আর আমি এটি বর্ণনা করতে ভয় করি।”



[1] সুনান বাইহাকী: ৪/৪৬; সহীহ মুসলিম: ৯৫৪; মুসনাদ আহমাদ: ১/২২৪; সহীহুল ‍বুখারী: ১২৪৭; ইবনু মাজাহ: ১৫৩০; আবূ দাউদ: ৩১৯৬; দারাকুতনী: ২/৭৬-৭৭; তিরমিযী: ১০৩৭; নাসাঈ: ৪/৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (112)، «الإرواء» (4/ 183): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3086)


3086 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا كَانَ يَلْتَقِطُ الْأَذَى مِنَ الْمَسْجِدِ، فَمَاتَ، فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا فَعَلَ فُلَانٌ؟ » قَالُوا: مَاتَ، قَالَ: «هَلَّا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ» فَكَأَنَّهُمُ اسْتَخَفُّوا شَأْنَهُ، قَالَ لِأَصْحَابِهِ: «انْطَلِقُوا، فَدُلُّونِي عَلَى قَبْرِهِ» فَذَهَبَ فَصَلَّى عَلَيْهِ، [ص:356] ثُمَّ قَالَ: «إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا، وَإِنَّ اللَّهَ يُنَوِّرُهَا عَلَيْهِمْ بِصَلَاتِي»
رقم طبعة با وزير = (3075)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাসজিদ থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করতো। সেই ব্যক্তিটি মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ করেন। তিনি বলেন, “ওমুক ব্যক্তি কী করে?” লোকজন বললো, “সে মারা গিয়েছে।” তখন তিনি বলেন, “তোমরা কেন আমাকে তার ব্যাপারে জানাওনি?” যেন তারা তার ব্যাপারটিকে হালকা বিবেচনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, “তোমরা চল। তোমরা আমাকে তার কবরের সন্ধান দাও।” অতঃপর তিনি সেখানে যান এবং তার উপর জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই এসব কবরগুলো তার অধিবাসীদের জন্য অন্ধকারে পরিপূর্ণ থাকে এবং নিশ্চয়ই মহান আল্লাহ আমার সালাত আদায় করার কারণে তাদের জন্য কবরগুলোকে আলোকিত করে দেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৫৩; আত তায়ালিসী: ২৪৪৬; সহীহুল বুখারী: ৪৫৮; সহীহ মুসলিম: ৯৫৬; আবূ দাঊদ: ৩২০৩; ইবনু মাজাহ: ১৫২৭; সুনান বাইহাকী: ৪/৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৮৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (113)، «الإرواء» (3/ 184).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3087)


3087 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ الْأَنْصَارِيُّ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدٍ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا وَرَدْنَا الْبَقِيعَ، إِذَا هُوَ بِقَبْرٍ، فَسَأَلَ عَنْهُ، فَقَالُوا: فُلَانَةُ، فَعَرَفَهَا، فَقَالَ: «أَلَا آذَنْتُمُونِي بِهَا؟ » قَالُوا: كُنْتُ قَائِلًا صَائِمًا قَالَ: «فَلَا تَفْعَلُوا لَا أَعْرِفَنَّ مَا مَاتَ مِنْكُمْ مَيِّتٌ مَا كُنْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ، فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ [ص:357] رَحْمَةٌ» قَالَ: ثُمَّ أَتَى الْقَبْرَ، فَصَفَفْنَا خَلْفَهُ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا.
رقم طبعة با وزير = (3076) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ يَتَوَهَّمُ غَيْرُ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الصَّلَاةَ عَلَى الْقَبْرِ غَيْرُ جَائِزَةٍ لِلَّفْظَةِ الَّتِي فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ: » فَإِنَّ اللَّهَ يُنَوِّرُهَا عَلَيْهِمْ رَحْمَةً بِصَلَاتِي «وَاللَّفْظَةِ الَّتِي فِي خَبَرِ يَزِيدَ بْنِ ثَابِتٍ: » فَإِنَّ صَلَاتِي عَلَيْهِمْ رَحْمَةٌ «وَلَيْسَتِ الْعِلَّةُ مَا يَتَوَهَّمُ الْمُتَوَهِّمُونَ فِيهِ أَنَّ إِبَاحَةَ هَذِهِ السُّنَّةِ لِلْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَاصَّةً دُونَ أُمَّتِهِ، إِذْ لَوْ كَانَ ذَلِكَ لَزَجَرَهُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَنْ يَصْطَفُّوا خَلْفَهُ، وَيُصَلُّوا مَعَهُ عَلَى الْقَبْرِ، فَفِي تَرْكِ إِنْكَارِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ صَلَّى عَلَى الْقَبْرِ أَبْيَنُ الْبَيَانِ لِمَنْ وَفَّقَهُ اللَّهُ لِلْرَشَادِ وَالسَّدَادِ أَنَّهُ فِعْلٌ مُبَاحٌ لَهُ وَلِأُمَّتِهِ مَعًا دُونَ أَنْ يَكُونَ ذَلِكَ بِالْفِعْلِ لَهُمْ دُونَ أُمَّتِهِ»




ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। যখন আমরা বাকী জায়গায় গমন করি, তখন তিনি একটি কবর দেখতে পেয়ে সে সম্পর্কে জিজ্ঞেস করেন। সাহাবীগণ বলেন, “ওমুক নারী।” অতঃপর তিনি তাকে চিনতে পারেন। তিনি বলেন, “তোমরা আমাকে তার (মৃত্যুবরণ করা) সম্পর্কে কেন জানাওনি?” তারা জবাবে বলেন, “আপনি সিয়াম রেখেছিলেন এবং বিশ্রাম নিচ্ছিলেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এরকম করবে না। যতক্ষন আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকবো, তোমাদের মাঝে যে-ই মারা যাবে,তোমরা আমাকে সে সম্পর্কে অবহিত করবে। কেননা তার উপর আমার সালাত রহমত স্বরুপ।” রাবী বলেন, “তারপর তিনি কবরের কাছে আসেন, আমরাও তার পিছনে কাতারবন্দি হই। তিনি চার তাকবীর জানাযার সালাত আদায় করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অনভিজ্ঞ ব্যক্তি কোন কোন সময় এই সংশয়ে নিপতিত হন যে, কবরের উপর সালাত আদায় করা জায়েয নেই। কারণ আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছে “নিশ্চয়ই আল্লাহ দয়া করে আমার সালাত আদায় করার কারণে কবরগুলোকে আলোকিত করে দেন” এবং ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছে “কেননা তাদের উপর সালাত রহমত স্বরুপ”। এক্ষেত্রে সংশয়বাদীরা যা সংশয় করে, সেটা কারণ নয়। তারা বলেন, নিশ্চয়ই সুন্নাতের বৈধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাছ; এটি তার উম্মতের জন্য প্রযোজ্য নয়। কেননা যদি ব্যাপারটি এমনই হতো, তবে তিনি সাহাবীদেরকে তাঁর পিছনে কাতারবন্দি হয়ে জানাযার সালাত আদায় করতে বারণ করতেন। কাজেই যারা কবরের উপর সালাত আদায় করেছেন, তাদেরকে তাঁর বারণ না করার মাঝে সবচেয়ে বড় দলীল রয়েছে ঐ ব্যক্তির জন্য যাকে আল্লাহ সঠিক পথের তাওফীক দিয়েছেন এই মর্মে যে, এমন কাজ তাঁর ও তাঁর উম্মতের জন্য বৈধ; এটা নয় যে, এমন করা তাঁর জন্য বৈধ, উম্মতের জন্য বৈধ নয়।”



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৮৮; ‍সুনান বাইহাকী: ৪/৪৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৭৫-২৭৬; ইবনু মাজাহ: ১৫২৮; তাবারানী: ২২/৬২৮; নাসাঈ: ৪/৮৪-৮৫; হাকিম: ৩/৫৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (114).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3088)


3088 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: أَخْبَرَنِي مَنْ «صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَفَّهُمْ خَلْفَهُ» قُلْتُ: مَنْ أَخْبَرَكَ؟ قَالَ: ابْنُ عَبَّاسٍ
رقم طبعة با وزير = (3077)




ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন, “আমাকে এমন ব্যক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি পৃথক কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন। অতঃপর তিনি তাদেরকে তাঁর পিছনে কাতারবন্দি করেন।” অধঃস্তন রাবী বলেন, “আপনাকে কে হাদীস বর্ণনা করেছেন?” জবাবে তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা।” [1]



[1] সহীহুল বুখারী: ৮৫৭; সহীহ মুসলিম: ৯৫৪; নাসাঈ: ৪/৮৫; সুনান বাইহাকী: ৪/৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3074). تنبيه!! رقم (3074) = (3085) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3089)


3089 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ اسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «انْتَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَلَّى عَلَيْهِ، وَصَلَّيْنَا مَعَهُ»
رقم طبعة با وزير = (3078)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথক কবরের কাছে যান অতঃপর তিনি তার উপর জানাযার সালাত আদায় করেন। আমরাও তাঁর সাথে সালাত আদায় করি।”[1]



[1] সহীহ মুসলিম: ৯৫৪; সুনান বাইহাকী: ৪/৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3090)


3090 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغَوَلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، فَصَلَّى عَلَيْهِ وَصَلَّيْنَا مَعَهُ».
رقم طبعة با وزير = (3079) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْقَبْرِ إِنَّمَا كَانَتْ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، وَالْمَنْبُوذُ نَاحِيَةٌ، فَدَلَّتْكَ هَذِهِ اللَّفْظَةُ عَلَى أَنَّ الصَّلَاةَ عَلَى الْقَبْرِ جَائِزَةٌ إِذَا كَانَ جَدِيدًا فِي نَاحِيَةٍ لَمْ تُنْبَشْ، أَوْ فِي وَسَطِ قُبُورٍ لَمْ تُنْبَشْ، فَأَمَّا الْقُبُورُ الَّتِي نُبِشَتْ، وَقُلِبَ تُرَابُهَا صَارَ تُرَابُهَا نَجِسًا، لَا تَجُوزُ الصَّلَاةُ عَلَى النَّجَاسَةِ إِلَّا أَنْ يَقُومَ الْإِنْسَانُ عَلَى شَيْءٍ نَظِيفٍ، ثُمَّ يُصَلِّي عَلَى الْقَبْرِ الْمَنْبَوشِ دُونَ الْمَنْبُوذِ الَّذِي لَمْ يَنْبِشْ»




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথক কবরের কাছে যান অতঃপর তিনি তার উপর জানাযার সালাত আদায় করেন। আমরাও তাঁর সাথে সালাত আদায় করি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, যে কবরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাত আদায় করেছেন, সেটা পৃথক, এক পার্শ্বে ছিল। কাজেই এই শব্দ প্রমাণ করে যে, কবরের উপর জানাযার সালাত আদায় করা বৈধ, যখন কবরটি নতুন এক পাশে হবে, যা খনন করা হয়নি। অথবা কবরসমূহের মাঝে থাকে, যা খনন করা হয়নি। আর যেসব কবর খনন করা হয়েছে এবং তার মাটি ওলট-পালট করা হয়েছে, সেটার মাটি অপবিত্র হয়ে গেছে। আর নাপাক জায়গার উপর সালাত আদায় করা বৈধ নেই। অবশ্য যদি কোন ব্যক্তি পবিত্র কোন কিছুর ‍উপর দাঁড়ায় তারপর খননকৃত কবরের উপর সালাত আদায় করে (তবে সেটার হুকুম আলাদা)। পৃথক কবর, যা খনন করা হয়নি (সেটার হুকুমও আলাদা)।”



[1] সহীহ মুসলিম: ৯৫৪; সুনান বাইহাকী: ৪/৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3091)


3091 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرِ رَجُلٍ بَعْدَمَا دُفِنَ بِلَيْلَةٍ، قَامَ هُوَ وَأَصْحَابُهُ، وَكَانَ قَدْ سَأَلَ عَنْهُ، قَالُوا: فُلَانٌ دُفِنَ الْبَارِحَةَ، فَصَلُّوا عَلَيْهِ»
رقم طبعة با وزير = (3080)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন, যাকে রাতে দাফন করা হয়েছিল। তিনি এবং তাঁর সাহাবীগণ দাঁড়িয়ে ছিলেন। তিনি সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তারা জবাবে বলেছিলেন, “সেই ব্যক্তি গতরাতে মারা গিয়েছে।” তারপর তারা তার জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] সুনান বাইহাকী: ৪/৪৫; সহীহুল ‍বুখারী: ১৩৪০; সহীহ মুসলিম: ৯৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3092)


3092 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدِ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا، وَزَيْدٌ لَمْ يَشْهَدْ بَدْرًا، قَالَ: خَرَجْنَا مَعَ [ص:361] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْبَقِيعِ، «فَرَأَى قَبْرًا جَدِيدًا، فَصَفَفْنَا خَلْفَهُ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا»
رقم طبعة با وزير = (3081)




ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকী জায়গার দিকে বের হই, অতঃপর তিনি নতুন কবর দেখতে পান। আমরা তাঁর পিছনে কাতারবন্দি হই। তিনি চার তাকবীর দিয়ে তার উপর জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৮৮; ‍সুনান বাইহাকী: ৪/৪৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৭৫-২৭৬; ইবনু মাজাহ: ১৫২৮; তাবারানী: ২২/৬২৮; নাসাঈ: ৪/৮৪-৮৫; হাকিম: ৩/৫৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3093)


3093 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو بَغْدَادِيٌّ، ثِقَةٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، «أَنَّ رَجُلًا كَانَتْ لَهُ جِرَاحَةٌ، فَأَتَى قَرْنًا لَهُ فَأَخَذَ مِشْقَصًا، فَذَبَحَ بِهِ نَفْسَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3082)




জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯১-৯২; আত তায়ালিসী: ৭৭৯; তিরমিযী: ১০৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৫০-৩৫১; সহীহ মুসলিম: ৯৭৮; নাসাঈ: ৪/৬৬; আবূ দাঊদ: ৩১৮৫; সুনান বাইহাকী: ৪/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3094)


3094 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاعْتَرَفَ بِالزِّنَى، فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِكَ جُنُونٌ؟ » قَالَ: لَا. قَالَ: «فَهَلْ أَحْصَنْتَ؟ » قَالَ: نَعَمْ. قَالَ: فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهَ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَ فِي الْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ، فَرَّ، فَأُدْرِكَ وَخَرَّ حَتَّى مَاتَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا وَلَمْ يُصَلِّ عَلَيْهِ
رقم طبعة با وزير = (3083)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচার করার স্বীকারোক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে ‍মুখ ফিরিয়ে নেন। এভাবে সে চারবার এরকম করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমার মাঝে কি পাগলামী রয়েছে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তুমি কি বিবাহ করেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে ঈদগাহে রজম করা হয়। অতঃপর যখন পাথরের আঘাত লাগে, তখন সে পলায়ন করে। অতঃপর তাকে ধরে আনা হয়। অতঃপর সে লুটিয়ে পড়ে এবং মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে ভালো কথা বলেন। তবে তিনি তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৩৩৭; মুসনাদ আহমাদ: ৩/৩২৩; সহীহুল বুখারী: ৬৮২০; সহীহ মুসলিম: ১৬৯১; আবূ দাঊদ: ৪৪৩০; তিরমিযী: ১৪২৯; নাসাঈ: ৪/৬২-৬৩; সুনান বাইহাকী: ৮/২১৮; দারেমী: ২/১৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭/৩৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (7/ 353): ق إِلاَّ أَنَّ البخاري قال: «وصلى عليه»؛ وهي شاذة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3095)


3095 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو الْبَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، «أَنَّ رَجُلًا كَانَتْ بِهِ جِرَاحَةٌ، فَأَتَى قَرْنًا لَهُ، فَأَخَذَ مِشْقَصًا، فَذَبَحَ بِهِ نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3084)




জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯১-৯২; আত তায়ালিসী: ৭৭৯; তিরমিযী: ১০৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৫০-৩৫১; সহীহ মুসলিম: ৯৭৮; নাসাঈ: ৪/৬৬; আবূ দাঊদ: ৩১৮৫; সুনান বাইহাকী: ৪/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109): م مختصراً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف ومتنه صحيح









সহীহ ইবনু হিব্বান (3096)


3096 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرَّكِينَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يَقُولُ: السَّاعَةَ يَخْرُجُ السَّاعَةَ يَخْرُجُ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، [ص:364] عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى النَّجَاشِيِّ»
رقم طبعة با وزير = (3085)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছেন।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح









সহীহ ইবনু হিব্বান (3097)


3097 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ لَمَّا بَلَغَهُ [ص:365] وَفَاتُهُ»، وَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي
رقم طبعة با وزير = (3086)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছিলেন, যখন তাঁর কাছে নাজাশী বাদশার মৃত্যুর সংবাদ পৌঁছে। আর আমি সেই জানাযার সালাতের দ্বিতীয় কাতারে ছিলাম।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين









সহীহ ইবনু হিব্বান (3098)


3098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ، فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَخَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»
رقم طبعة با وزير = (3087) و (3090)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ঈদগাহের ‍উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (3087) وقال عنه الشيخ: صحيح - «الأحكام» (ص 116). الموضع الثاني (3090) وقال عنه الشيخ: صحيح انظر ما قبله. وقوله انظر ما قبله أي (3089) لأن هذا الحديث في طبعة باوزير (3090) وما قبله (3089) الموافق لـ (3100) من طبعة المؤسسة. أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3099)


3099 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ، بِأَذَنَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ، [ص:366] فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ» قَالَ: فَصَفَفْنَا عَلَيْهِ صَفَّيْنِ
رقم طبعة با وزير = (3088)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের ভাই মারা গিয়েছেন। কাজেই তোমরা উঠ এবং তার জানাযার সালাত আদায় করো।” রাবী বলেন, “অতঃপর আমরা সালাতের জন্য দুই কাতারে কাতারবন্দি হই।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3100)


3100 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى عَلَى النَّجَاشِيِّ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا».
رقم طبعة با وزير = (3089) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْعِلَّةُ فِي صَلَاةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ، وَهُوَ بِأَرْضِهِ، أَنَّ النَّجَاشِيَّ أَرْضُهُ [ص:367] بِحِذَاءِ الْقِبْلَةِ، وَذَاكَ أَنَّ بَلَدَ الْحَبَشَةِ إِذَا قَامَ الْإِنْسَانُ بِالْمَدِينَةِ، كَانَ وَرَاءَ الْكَعْبَةِ، وَالْكَعْبَةُ بَيْنَهُ وَبَيْنَ بِلَادِ الْحَبَشَةِ، فَإِذَا مَاتَ الْمَيِّتُ، وَدُفِنَ، ثُمَّ عَلِمَ الْمَرْءُ فِي بَلَدٍ آخَرَ بِمَوْتِهِ، وَكَانَ بَلَدُ الْمَدْفُونِ بَيْنَ بَلَدِهِ وَالْكَعْبَةِ وَرَاءَ الْكَعْبَةِ، جَازَ لَهُ الصَّلَاةُ عَلَيْهِ، فَأَمَّا مَنْ مَاتَ وَدُفِنَ فِي بَلَدٍ، وَأَرَادَ الْمُصَلِّي عَلَيْهِ الصَّلَاةَ فِي بَلَدِهِ، وَكَانَ بَلَدُ الْمَيِّتِ وَرَاءَهُ، فُمَسْتَحِيلٌ حِينَئِذٍ الصَّلَاةُ عَلَيْهِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত চার তাকবীরে আদায় করেছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বাদশা নাজশী নিজ ভূমিতে মৃত্যুবরণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করার কারণ হলো বাদশা নাজাশীর ভুমি কিবলার বরাবর ছিল। কারণ হলো মদীনায় কোন ব্যক্তি দাঁড়াবে, তখন ইথিওপিয়া কাবার পিছনে থাকে। কা‘বা তার ও ইথিওপিয়ার মাঝে থাকে। কাজেই যখন কোন ব্যক্তি মারা যাবে এবং দাফন করা হবে। তারপর অন্য দেশে কোন ব্যক্তি তার মৃত্যুর খবর জানতে পারে, আর দাফনকৃত ব্যক্তির দেশ উক্ত ব্যক্তির দেশ ও কা‘বার মাঝে বা কা‘বার পিছনে হয়, তবে তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা জায়েয। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নিজ দেশে মারা যায়, অতঃপর তাকে দাফন করা হয়। এমতবস্থায় যদি কোন ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করতে চায়, আর মৃত ব্যক্তির দেশ তার পিছনে থাকে, তবে তখন তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা অসম্ভব হবে।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم