হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3092)


3092 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدِ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا، وَزَيْدٌ لَمْ يَشْهَدْ بَدْرًا، قَالَ: خَرَجْنَا مَعَ [ص:361] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْبَقِيعِ، «فَرَأَى قَبْرًا جَدِيدًا، فَصَفَفْنَا خَلْفَهُ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا»
رقم طبعة با وزير = (3081)




ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকী জায়গার দিকে বের হই, অতঃপর তিনি নতুন কবর দেখতে পান। আমরা তাঁর পিছনে কাতারবন্দি হই। তিনি চার তাকবীর দিয়ে তার উপর জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩৮৮; ‍সুনান বাইহাকী: ৪/৪৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৭৫-২৭৬; ইবনু মাজাহ: ১৫২৮; তাবারানী: ২২/৬২৮; নাসাঈ: ৪/৮৪-৮৫; হাকিম: ৩/৫৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3093)


3093 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو بَغْدَادِيٌّ، ثِقَةٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، «أَنَّ رَجُلًا كَانَتْ لَهُ جِرَاحَةٌ، فَأَتَى قَرْنًا لَهُ فَأَخَذَ مِشْقَصًا، فَذَبَحَ بِهِ نَفْسَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3082)




জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯১-৯২; আত তায়ালিসী: ৭৭৯; তিরমিযী: ১০৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৫০-৩৫১; সহীহ মুসলিম: ৯৭৮; নাসাঈ: ৪/৬৬; আবূ দাঊদ: ৩১৮৫; সুনান বাইহাকী: ৪/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3094)


3094 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاعْتَرَفَ بِالزِّنَى، فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِكَ جُنُونٌ؟ » قَالَ: لَا. قَالَ: «فَهَلْ أَحْصَنْتَ؟ » قَالَ: نَعَمْ. قَالَ: فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهَ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَ فِي الْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ، فَرَّ، فَأُدْرِكَ وَخَرَّ حَتَّى مَاتَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا وَلَمْ يُصَلِّ عَلَيْهِ
رقم طبعة با وزير = (3083)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচার করার স্বীকারোক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে ‍মুখ ফিরিয়ে নেন। এভাবে সে চারবার এরকম করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমার মাঝে কি পাগলামী রয়েছে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তুমি কি বিবাহ করেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে ঈদগাহে রজম করা হয়। অতঃপর যখন পাথরের আঘাত লাগে, তখন সে পলায়ন করে। অতঃপর তাকে ধরে আনা হয়। অতঃপর সে লুটিয়ে পড়ে এবং মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে ভালো কথা বলেন। তবে তিনি তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৩৩৭; মুসনাদ আহমাদ: ৩/৩২৩; সহীহুল বুখারী: ৬৮২০; সহীহ মুসলিম: ১৬৯১; আবূ দাঊদ: ৪৪৩০; তিরমিযী: ১৪২৯; নাসাঈ: ৪/৬২-৬৩; সুনান বাইহাকী: ৮/২১৮; দারেমী: ২/১৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭/৩৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (7/ 353): ق إِلاَّ أَنَّ البخاري قال: «وصلى عليه»؛ وهي شاذة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3095)


3095 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو الْبَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، «أَنَّ رَجُلًا كَانَتْ بِهِ جِرَاحَةٌ، فَأَتَى قَرْنًا لَهُ، فَأَخَذَ مِشْقَصًا، فَذَبَحَ بِهِ نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3084)




জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৯১-৯২; আত তায়ালিসী: ৭৭৯; তিরমিযী: ১০৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৫০-৩৫১; সহীহ মুসলিম: ৯৭৮; নাসাঈ: ৪/৬৬; আবূ দাঊদ: ৩১৮৫; সুনান বাইহাকী: ৪/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109): م مختصراً.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف ومتنه صحيح









সহীহ ইবনু হিব্বান (3096)


3096 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرَّكِينَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يَقُولُ: السَّاعَةَ يَخْرُجُ السَّاعَةَ يَخْرُجُ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، [ص:364] عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى النَّجَاشِيِّ»
رقم طبعة با وزير = (3085)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছেন।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح









সহীহ ইবনু হিব্বান (3097)


3097 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ لَمَّا بَلَغَهُ [ص:365] وَفَاتُهُ»، وَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي
رقم طبعة با وزير = (3086)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছিলেন, যখন তাঁর কাছে নাজাশী বাদশার মৃত্যুর সংবাদ পৌঁছে। আর আমি সেই জানাযার সালাতের দ্বিতীয় কাতারে ছিলাম।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين









সহীহ ইবনু হিব্বান (3098)


3098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ، فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَخَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»
رقم طبعة با وزير = (3087) و (3090)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ঈদগাহের ‍উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (3087) وقال عنه الشيخ: صحيح - «الأحكام» (ص 116). الموضع الثاني (3090) وقال عنه الشيخ: صحيح انظر ما قبله. وقوله انظر ما قبله أي (3089) لأن هذا الحديث في طبعة باوزير (3090) وما قبله (3089) الموافق لـ (3100) من طبعة المؤسسة. أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3099)


3099 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ، بِأَذَنَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ، [ص:366] فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ» قَالَ: فَصَفَفْنَا عَلَيْهِ صَفَّيْنِ
رقم طبعة با وزير = (3088)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের ভাই মারা গিয়েছেন। কাজেই তোমরা উঠ এবং তার জানাযার সালাত আদায় করো।” রাবী বলেন, “অতঃপর আমরা সালাতের জন্য দুই কাতারে কাতারবন্দি হই।”[1]



[1] নাসাঈ: ৪/৭০; তিরমিযী: ৩/৩৬৯; সহীহুল বুখারী: ১৩১৭; সহীহ মুসলিম: ৯৫২; সুনান বাইহাকী: ৪/২৯; মুসনাদ আহমাদ: ৩/৩৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3100)


3100 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى عَلَى النَّجَاشِيِّ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا».
رقم طبعة با وزير = (3089) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْعِلَّةُ فِي صَلَاةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ، وَهُوَ بِأَرْضِهِ، أَنَّ النَّجَاشِيَّ أَرْضُهُ [ص:367] بِحِذَاءِ الْقِبْلَةِ، وَذَاكَ أَنَّ بَلَدَ الْحَبَشَةِ إِذَا قَامَ الْإِنْسَانُ بِالْمَدِينَةِ، كَانَ وَرَاءَ الْكَعْبَةِ، وَالْكَعْبَةُ بَيْنَهُ وَبَيْنَ بِلَادِ الْحَبَشَةِ، فَإِذَا مَاتَ الْمَيِّتُ، وَدُفِنَ، ثُمَّ عَلِمَ الْمَرْءُ فِي بَلَدٍ آخَرَ بِمَوْتِهِ، وَكَانَ بَلَدُ الْمَدْفُونِ بَيْنَ بَلَدِهِ وَالْكَعْبَةِ وَرَاءَ الْكَعْبَةِ، جَازَ لَهُ الصَّلَاةُ عَلَيْهِ، فَأَمَّا مَنْ مَاتَ وَدُفِنَ فِي بَلَدٍ، وَأَرَادَ الْمُصَلِّي عَلَيْهِ الصَّلَاةَ فِي بَلَدِهِ، وَكَانَ بَلَدُ الْمَيِّتِ وَرَاءَهُ، فُمَسْتَحِيلٌ حِينَئِذٍ الصَّلَاةُ عَلَيْهِ»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত চার তাকবীরে আদায় করেছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বাদশা নাজশী নিজ ভূমিতে মৃত্যুবরণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করার কারণ হলো বাদশা নাজাশীর ভুমি কিবলার বরাবর ছিল। কারণ হলো মদীনায় কোন ব্যক্তি দাঁড়াবে, তখন ইথিওপিয়া কাবার পিছনে থাকে। কা‘বা তার ও ইথিওপিয়ার মাঝে থাকে। কাজেই যখন কোন ব্যক্তি মারা যাবে এবং দাফন করা হবে। তারপর অন্য দেশে কোন ব্যক্তি তার মৃত্যুর খবর জানতে পারে, আর দাফনকৃত ব্যক্তির দেশ উক্ত ব্যক্তির দেশ ও কা‘বার মাঝে বা কা‘বার পিছনে হয়, তবে তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা জায়েয। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নিজ দেশে মারা যায়, অতঃপর তাকে দাফন করা হয়। এমতবস্থায় যদি কোন ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করতে চায়, আর মৃত ব্যক্তির দেশ তার পিছনে থাকে, তবে তখন তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা অসম্ভব হবে।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3101)


3101 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَعَى النَّجَاشِيَّ يَوْمَ تُوُفِّيَ، وَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ» ثُمَّ خَرَجَ بِالنَّاسِ إِلَى الْمُصَلَّى، فَصَفُّوا وَرَاءَهُ، وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ
رقم طبعة با وزير = (3091)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তারপর তিনি সাহাবীদের নিয়ে ঈদগাহের ‍উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تنبيه!! قول الشيخ: انظر ما قبله أي الحديث رقم (3090) الموافق لـ (3098) من طبعة المؤسسة. مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3102)


3102 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، عَنْ عَمِّهِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: «أَنْبَأَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أَخَاكُمْ النَّجَاشِيَّ تُوُفِّيَ، فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفُّوا خَلْفَهُ، وَكَبَّرَ أَرْبَعًا وَهُمْ لَا يَظُنُّونَ إِلَّا أَنَّ جَنَازَتَهُ بَيْنَ يَدَيْهِ»
رقم طبعة با وزير = (3092)




ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, “তোমাদের ভাই নাজাশী মারা গিয়েছেন। কাজেই তোমরা উঠ এবং তার জানাযার সালাত আদায় করো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান আর সাহাবীগণ তাঁর পিছনে দাঁড়িয়ে কাতারবন্দি হন। তিনি চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন। সাহাবীদের এটাই ধারণা ছিল যে, যেন নাজাশীর লাশ তাঁর সামনে আছে।”[1]



[1] তাবারানী: ১৮/৪৮২; মুসনাদ আহমাদ: ৪/৪৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৬২; সহীহ মুসলিম: ৯৫৩; সুনান বাইহাকী: ৪/৫০; ইবনু মাজাহ: ১৫৩৫; তিরমিযী: ১০৩৯; নাসাঈ: ৪/৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3103)


3103 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ، قَالَ: حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطَبَ يَوْمًا، فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ كُفِّنَ فِي كَفَنٍ غَيْرِ طَائِلٍ، وَدُفِنَ لَيْلًا فَزَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ يُقْبَرَ الرَّجُلُ لَيْلًا إِلَّا أَنْ يُضْطَرَّ الْإِنْسَانُ إِلَى ذَلِكَ»
رقم طبعة با وزير = (3093)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষন দেন, তিনি তাঁর এক সাহাবীর কথা স্মরণ করেন, যাকে নাতিদীর্ঘভাবে রাতে দাফন করা হয়েছিল। তখন তিনি একান্ত বাধ্য না হলে কোন ব্যক্তিকে রাতে দাফন করতে নিষেধ করেন।”[1]



[1] সহীহ মুসলিম: ৯৪৩; নাসাঈ: ৪/৩৩; ইবনুল জারূদ: ৫৪৬; সুনান বাইহাকী: ৪/৩২; মুসনাদ আহমাদ: ৩/২৯৫; আবূ দাঊদ: ৩১৪৮; হাকিম: ১/৩৬৮-৩৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (77).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3104)


3104 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَبِعَ أَحَدُكُمُ الْجَنَازَةَ فَلَا يَجْلِسْ حَتَّى تُوضَعَ»
رقم طبعة با وزير = (3094)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ জানাযার অনুসরণ করবে, তখন জানাযা না রাখা পর্যন্ত যেন না বসে।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩২৭; মুসনাদ আহমাদ: ৩/২৫; আত তায়ালিসী: ২১৯০; সহীহুল বুখারী: ১৩১০; সহীহ মুসলিম: ৯৫৯; তিরমিযী: ১০৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০৮-৩০৯; তাহাবী: ১/৪৮৭; সুনান বাইহাকী: ৪/২৬; নাসাঈ: ৪/৪৪; আবূ দাঊদ: ৩১৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3967): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3105)


3105 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِذَا كَانَ مَعَ الْجَنَازَةِ، لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ، أَوْ تُدْفَنَ» - شَكَّ أَبُو مُعَاوِيَةَ *-
رقم طبعة با وزير = (3095)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার সাথে থাকতেন, তখন তিনি মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত অথবা তাকে দাফন না করা পর্যন্ত বসতেন না। আবূ মুআবিয়া সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন।”[1]



[1] হাকিম: ১/৩৫৬; নাসাঈ: ৪/৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [شَكَّ أَبُو مُعَاوِيَةَ] قال الشيخ: هو الضرير محمد بن حازم. قال الحافظ: «ثقة؛ أحفظُ الناس لحديث الأعمش، وقد يهم في حديث غيره». ورواه الحاكم (1/ 356) من طريق آخر عن أبي معاوية بلفظ: «حتَّى يُرفع أو يُوضَع» وصحَّحه على شرط مسلم، ووافقه الذهبي. لكن خالفه سفيان الثوري؛ فرواه عن سهل به؛ إِلاَّ أَنَّهُ جعله من قوله صلى الله عليه وسلم: «إذا اتَّبَعَ أحدكم جنازة؛ فلا يَجْلِس حَتَّى تُوضَعَ فِي الأرض». أخرجه البيهقي (4/ 26)، وَعَلَّقَةُ أبو داود (3173)، وقال: «وسفيانُ أحفظُ مِنْ أبي مُعَاوية». لكنْ لَهُ أصلٌ مِنْ فِعلِه صلى الله عليه وسلم: أخرجه النسائي (1/ 271) من طريق ابن عجلان، عن سعيد، عن أبي هريرة وأبي سعيد مرفوعا نحوه بلفظ: «حتَّى تُوضَع». وسندُه حسن؛ فله شاهد من حديث عليّ فِي أحكام الجنائز (78).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3106)


3106 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مَعَ [ص:374] الْجَنَازَةِ لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ، أَوْ حَتَّى تُدْفَنَ» - شَكَّ أَبُو مُعَاوِيَةَ -
رقم طبعة با وزير = (3096)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার সাথে থাকতেন, তখন তিনি মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত অথবা তাকে দাফন না করা পর্যন্ত বসতেন না। আবূ মুআবিয়া সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন।”[1]



[1] হাকিম: ১/৩৫৬; নাসাঈ: ৪/৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله: «في اللحد ... ».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3107)


3107 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ: يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ، وَيَبْقَى عَمَلُهُ»
رقم طبعة با وزير = (3097)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুগামী হয়; দুটি ফিরে যায় আর একটি তার সাথে থেকে যায়। তার অনুগামী হয় তার পরিবার, তার মাল ও তার আমল। অতঃপর তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়।”[1]



[1] মুসনাদুল হুমাইদী: ১১৮৬; আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৬৩৬; সহীহুল বুখারী: ৬৫১৪; সহীহ মুসলিম: ২৯৬০; তিরমিযী: ২৩৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3399): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3108)


3108 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، [ص:375] عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِابْنِ آدَمَ ثَلَاثَةٌ أَخِلَّاءُ: أَمَّا خَلِيلٌ، فَيَقُولُ: مَا أَنْفَقَتْ فَلَكَ، وَمَا أَمْسَكَتْ فَلَيْسَ لَكَ، فَهَذَا مَالُهُ، وَأَمَّا خَلِيلٌ فَيَقُولُ: أَنَا مَعَكَ فَإِذَا أَتَيْتَ بَابَ الْمَلِكِ تَرَكْتُكَ وَرَجَعْتُ، فَذَلِكَ أَهْلُهُ وَحَشَمُهُ، وَأَمَّا خَلِيلٌ، فَيَقُولُ: أَنَا مَعَكَ حَيْثُ دَخَلْتَ وَحَيْثُ خَرَجْتَ، فَهَذَا عَمَلُهُ، فَيَقُولُ: إِنْ كُنْتَ لَأَهْوَنَ الثَّلَاثَةِ عَلَيَّ»
رقم طبعة با وزير = (3098)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের তিনটি বন্ধু আছে। এক বন্ধু বলে, “যা তুমি খরচ করেছো, তা তোমার, আর যা তুমি ধরে রেখেছো, তা তোমার নয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার সম্পদ।” আরেক বন্ধু বলে, “আমি তোমার সাথে আছি। অতঃপর যখন তুমি তোমার মালিকের দরজায় যাবে, তখন আমি তোমাকে ছেড়ে চলে আসবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এরা হলো তার পরিবার-পরিজন।” আর তৃতীয় বন্ধু বলে, “আমি তোমার সাথেই থাকবো, তুমি যেখানেই প্রবেশ করো না কেন অথবা যেখানেই বের হয়ে যাও না কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার আমল।” তখন সেই ব্যক্তি বলবে, “এই তিনটির মাঝে তুমিই তো আমার কাছে সবচেয়ে বেশি নগণ্য জিনিস হিসেবে বিবেচিত ছিলে!”[1]



[1] আত তায়ালিসী: ২০১৩; হাকিম: ১/৩৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (3299).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد حسن









সহীহ ইবনু হিব্বান (3109)


3109 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا وَضَعَ الْمَيِّتَ فِي [ص:376] الْقَبْرِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»
رقم طبعة با وزير = (3099)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখতেন, তখন তিনি বলতেন, بِسْمِ اللَّهِ وعلى ملة رسول الله “অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর (তাকে কবরে রাখছি)।”[1]



[1] হাকিম: ১/৩৭১; সুনান বাইহাকী: ৪/৫৫; মুসনাদ আহমাদ: ২/২৭; আবূদাঊদ: ৩২১৩; তিরমিযী: ১০৪৬; ইবনু মাজাহ: ১৫৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (193).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله ثقات رجال الصحيح









সহীহ ইবনু হিব্বান (3110)


3110 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الصِّدِّيقِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي اللَّحْدِ، فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ».
رقم طبعة با وزير = (3100) [ص:377] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو الصِّدِّيقِ بَكْرُ بْنُ قَيْسٍ»




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখতেন, তখন তিনি বলতেন, بِسْمِ اللَّهِ وعلى ملة رسول الله “অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর (তাকে কবরে রাখছি)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবুস সিদ্দীক হলেন বাকর বিন কাইস।”



[1] হাকিম: ১/৩৭১; সুনান বাইহাকী: ৪/৫৫; মুসনাদ আহমাদ: ২/২৭; আবূদাঊদ: ৩২১৩; তিরমিযী: ১০৪৬; ইবনু মাজাহ: ১৫৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3111)


3111 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ عَلَى سَرِيرِهِ يَقُولُ: قَدِّمُونِي قَدِّمُونِي، وَإِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ عَلَى سَرِيرِهِ يَقُولُ: يَا وَيْلَتِي أَيْنَ تَذْهَبُونَ بِي؟ » - يُرِيدُ: الْمُسْلِمَ وَالْكَافِرَ -.
رقم طبعة با وزير = (3101) [ص:379] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهِ عَنْهُ: رَوَى هَذَا الْخَبَرَ سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ. «» فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ، وَمَتْنُ خَبَرِ أَبِي سَعِيدٍ أَتَمُّ مِنْ خَبَرِ أَبِي هُرَيْرَةَ قَدْ ذَكَرْنَاهُ فِي أَوْلِ هَذَا الْبَابِ «»




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর বান্দাকে যখন খাটিয়ার উপর রাখা হয়, তখন সে বলে, “আমাকে সামনে নিয়ে চলো। আমাকে সামনে নিয়ে চলো।” অপর কিছু লোককে যখন খাটিয়ার উপর রাখা হয়, তখন সে বলে, “হায়! আমার দু্র্ভোগ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা মুসলিম ও কাফির ব্যক্তিকে বুঝিয়েছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সা‘ঈদ আল মাকবূরী তার বাবার সূত্রে আবূ সাঈদ খুদরী ও আব্দুর রহমান বিন মিহরানের সূত্রে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। কাজেই দুটো সানাদই মাহফূয বা সহীহ। আর আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের মূল বক্তব্য আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের মূল অপেক্ষা বেশি পরিপূর্ণ, যা আমরা এই অধ্যায়ের শুরুতে উল্লেখ করেছি।”



[1] মুসনাদ আহমাদ: ২/৪৭৪; আত তায়ালিসী: ২৩৩৬; নাসাঈ: ৪/৪০-৪১; সুনান বাইহাকী: ৪/২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (444).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم