হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3312)


3312 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، [ص:106] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمَلُ الْغِنَى، وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ، قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا، أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ»
رقم طبعة با وزير = (3301)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ মহোত্তম?” জবাবে তিনি বলেন, “এমন অবস্থায় দান করা যে, তুমি সুস্থ, ব্যয়কুন্ঠ, দারিদ্রের ভয় করো এবং স্বাবলম্বী হওয়ার আশা করো। প্রাণ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি সাদাকাহ করতে বিলম্ব করবে না। আর তখন তুমি বলবে, “ওমুককে এটা দিলাম, ওমুককে ওটা দিলাম।” জেনে রাখো, সেটা ইতোমধ্যে ওমুকের হয়েই গেছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫; সহীহ মুসলিম: ১০৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৫৪; সুনান বাইহাকী: ৪/১৮৯; সহীহুল বুখারী: ১৪১৯; ইবনু মাজাহ: ২৭০৬; বাগাবী: ১৬৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:২৫৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2551): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3313)


3313 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِمِصْرَ، حَدَّثَنَا عِيسَى بْنُ [ص:107] حَمَّادٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُنْفِقِ وَالْبَخِيلِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جَنَّتَانِ مِنْ لَدُنْ تَرَاقِيهِمَا إِلَى ثَدْيَيْهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ، فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ مَادَتْ عَلَيْهِ، وَاتَّسَعَتْ حَتَّى تَبْلُغَ قَدَمَيْهِ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ أَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا وَلَزِمَتْ، فَهُوَ يُرِيدُ أَنْ يُوَسِّعَهَا وَلَا تَتَّسِعُ، فَهُوَ يُرِيدُ أَنْ يُوَسِّعَهَا وَلَا تَتَّسِعُ»
رقم طبعة با وزير = (3302)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দানকারী ও কৃপণ ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন দুই ব্যক্তির ন্যায়, যারা কন্ঠাস্থি থেকে বুক পর্যন্ত ঢাল পরিহিত। অতঃপর দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে, তখন তার ঢাল ঢিল হয়ে সম্প্রসারিত হয়। এমনকি তা দুই পা পর্যন্ত পৌঁছে যায় এবং তার পদচিহ্ন মুছে দেয়। আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, তখন প্রতিটি আংটি নিজ নিজ স্থান আঁকড়ে ধরে, সে ব্যক্তি সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না। সে পুনরায় সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫৬; হুমাইদী: ১০৬৪; সহীহুল বুখারী: ১৪৪৩; সহীহ মুসলিম: ১০২১; নাসাঈ: ৫/৭০-৭১; সুনান বাইহাকী: ৪/১৮৬; বাগাবী: ১৬৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3314)


3314 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْرَعُكُنَّ بِي لُحُوقًا أَطْوَلُكُنَّ يَدًا»، قَالَتْ: فَكُنَّ يَتَطَاوَلْنَ أَيُّهُنَّ أَطْوَلُ يَدًا، قَالَتْ: فَكَانَ أَطْوَلَنَا يَدًا زَيْنَبُ، لِأَنَّهَا كَانَتْ تَعْمَلُ بِيَدِهَا وَتَتَصَدَّقُ
رقم طبعة با وزير = (3303)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে আমার সাথে সবচেয়ে দ্রুত সাক্ষাত করবে, যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি দীর্ঘ হাতের অধিকারী।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর তারা (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ) নিজেদের হাত মাপতে শুরু করেন, এটা দেখার জন্য যে, কার হাত লম্বা।” তিনি বলেন, “তাদের মধ্যে দীর্ঘ হাতের অধিকারী ছিলেন যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। কারণ তিনি নিজ হাতে কাজ করতেন এবং সাদাকাহ করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ২৪৫২; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াত: ৬/৩৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৬৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (63)، «الضعيفة» (6335): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3315)


3315 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: [ص:109] حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعْنَ عِنْدَهُ لَمْ تُغَادِرْ مِنْهُنَّ وَاحِدَةٌ، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيَّتُنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ فَقَالَ: «أَطْوَلُكُنَّ يَدًا»، قَالَ: فَأَخَذْنَ قَصَبَةً يَتَذَارَعْنَهَا، فَمَاتَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، وَكَانَتْ كَثِيرَةَ الصَّدَقَةِ، فَظَنَنَّا أَنَّهُ قَالَ أَطْوَلُكُنَّ يَدًا بِالصَّدَقَةِ
رقم طبعة با وزير = (3304)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব স্ত্রী তাঁর কাছে একত্রিত হন, তাদের একজনও সেখানে অনুপস্থিত ছিলেন না।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, “আমাদের মাঝে কে আপনার সাথে সবচেয়ে দ্রুত আপনার সাথে যুক্ত হবে?” তখন তিনি জবাবে বলেন, “তোমাদের মাঝে যে সবচেয়ে দীর্ঘ হাতের অধিকারী।” রাবী বলেন, “অতঃপর তারা একটি বাঁশের খন্ড নেন এবং তাদের হাত মাপতে শুরু করেন। তারপর সাওদা বিনতু যামআহ রাদ্বিয়াল্লাহু আনহা * মারা যান। তিনি প্রচুর পরিমাণে দান করতেন। অতঃপর বুঝতে পারলাম যে, তিনি দীর্ঘ হাত দ্বারা দান করা বুঝিয়েছেন।”[1]



[1] নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বািইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। * তবে তিনি বলেন সাওদা রাদ্বিয়াল্লাহু আনহার কথা ভুল। সঠিক হলো যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। (ফিকহুস সীরাহ:৬৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: خ، لكنَّ ذِكْرَ سودَة وَهْمٌ، والمَحفوُظ: «زينب»؛ كما في الذي قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3316)


3316 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي الْحُبَابِ، [ص:111] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَتَصَدَّقُ بِصَدَقَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ - وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ - إِلَّا كَانَ اللَّهُ يَأْخُذُهَا بِيَمِينِهِ فَيُرَبِّيهَا لَهُ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَبْلُغَ التَّمْرَةُ مِثْلَ أُحُدٍ»
رقم طبعة با وزير = (3305)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন মুসলিম বান্দা পবিত্র উপার্জন থেকে দান করলে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না-মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1083)، «ظلال الجنة» (623): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3317)


3317 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَيُرَبِّي لِأَحَدِكُمُ [ص:112] التَّمْرَةَ وَاللُّقْمَةَ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى يَكُونَ مِثْلَ أُحُدٍ»
رقم طبعة با وزير = (3306)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি খেজুর বা এক লুকমা খাবার দানকে প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/২৫১; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১১১; বাযযার: ৯৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 19).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3318)


3318 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ لَيَتَصَدَّقُ بِالتَّمْرَةِ إِذَا كَانَتْ مِنْ طَيِّبٍ - وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ - فَيَجْعَلُهَا اللَّهُ فِي كَفَّهِ، فَيُرَبِّيهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَكُونَ فِي يَدِهِ جَلَّ وَعَلَا مِثْلَ جَبَلٍ»
رقم طبعة با وزير = (3307)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পবিত্র উপার্জন থেকে একটি খেজুর দান করে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না- তখন মহান আল্লাহ তাঁর হাতের তালুতে রাখেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি সেটি তাঁর হাতে পাহাড়ের মতো হয়ে যায়।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ:৬২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى قبل حديثين.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3319)


3319 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَدَّقَ بِعِدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ - وَلَا يَصْعَدُ إِلَى اللَّهِ إِلَّا الطَّيِّبُ - فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى يَكُونَ مِثْلَ الْجَبَلِ»
رقم طبعة با وزير = (3308)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পবিত্র উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে –আর আল্লাহর কাছে পবিত্র ছাড়া অন্য কিছু উত্থিত হয় না- তবে নিশ্চয়ই মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা দানকারীর জন্য প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবককে প্রতিপালিত করে বড় করে তোলো, এমনকি সেটি পাহাড়ের মতো হয়ে যায়।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3320)


3320 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ جَنَّادٍ الْحَلَبِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ زَيْدِ بْنِ رُفَيْعٍ، عَنْ حِزَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّسَاءَ ذَاتَ يَوْمٍ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِتَقْوَى اللَّهِ وَالطَّاعَةِ لِأَزْوَاجِهِنَّ، وَقَالَ: «إِنَّ مِنْكُنَّ مَنْ تَدْخُلُ الْجَنَّةَ - وَجَمَعَ بَيْنَ أَصَابِعِهِ -، وَمِنْكُنَّ حَطَبُ جَهَنَّمَ، - وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ -»، فَقَالَتِ الْمَارِدَةُ أَوِ الْمُرَادِيَّةُ: يَا رَسُولَ اللَّهِ، [ص:114] وَلِمَ ذَلِكَ؟، قَالَ: «تَكْفُرْنَ الْعَشِيرَ، وَتُكْثِرْنَ اللَّعْنَ، وَتُسَوِّفْنَ الْخَيْرَ» *
رقم طبعة با وزير = (3310)




হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের উপদেশ প্রদান করেন। তিনি তাদেরকে নসীহত করেন, আল্লাহভীতি অবলম্বন ও স্বামীর আনুগত্য করার নির্দেশ দেন এবং বলেন, “তোমাদের মাঝে কেউ জান্নাতে যাবে, -এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে একত্রিত করেন- আর কেউ কেউ জাহান্নামের ইন্ধন হবে।– এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে পৃথক করেন- তখন মারিদা বা মুরাদিয়্যাহ নামক এক মহিলা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরকম কেন হবে?” তিনি জবাবে বলেন, “তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, অধিক মাত্রায় অভিসম্পাত করো এবং ভালকাজে গড়িমসি করো।”[1]



[1] তাবারানী্ আল কাবীর: ৬/৩০৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/৩১৪। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر التعليق. * [التعليق] قال الشيخ: إِسنادُه ضعيفٌ؛ حزامُ بن حكِيم لم يُوَثِّقة غيرُ ابن حبان، ولم يرو عنه إلاَّ زيد بن رُفيع، وعطاء بن أبي رباح، لحديثه الآتي برقم (4964). ولذلك قال الحافظ فيه: «مقبول»، أي: عند المتابعة، ولم أجد له مُتابعاً فالحديثُ ضعيف. نعم، قد صَحَّ الحديث مِنْ رِوَايَة جَابرٍ عند مسلمٍ وغيره، لكن ليس فيه ذِكر للأصابع، ولا للتسويف؛ فهي زيادة منكرة. وزيدُ بنُ نَافِع - الراوي لهذا - مُختلفٌ فِيهِ. ومِنْ طريقه رواه الطبراني - أيضا - (3/ 220 / 3109)، وغفلَ المُعَلِّقُ على الكتاب (8/ 114) عن علَّتِه - حزام بن حكيم - فَبَيَّضَ لَهُ، فلم يُتَرجم له بشيء، بينما تَرجَم للراوي عنه: زيد بن رفيع، وعبيد بن جناد. تنبيه!! قال الألباني في التعليق: ... وزيدُ بنُ نَافِع - الراوي لهذا - مُختلفٌ فِيهِ .. الخطأ: كلمة «نافع» والصواب: «رفيع» كما في الإسناد وكذلك عند الطبراني. ملحوظة رقم (4964) = (4985) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3321)


3321 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، أَنَّهُ سَمِعَ عِيَاضَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ، فَيَنْصَرِفُ إِلَى النَّاسِ قَائِمًا فِي مُصَلَّاهُ، ثُمَّ يَجْلِسُ فَيُقْبِلُ عَلَيْهِمْ، وَيَقُولُ لِلنَّاسِ: «تَصَدَّقُوا»، فَكَانَ أَكْثَرُ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ بِالْقُرْطِ وَالتِّبْرِ، فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ يَبْعَثُ عَلَى النَّاسِ وَإِلَّا انْصَرَفَ «
رقم طبعة با وزير = (3311)




আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে বের হতেন, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করতেন, তারপর সালাম ফেরাতেন। অতঃপর সালাত আদায় করার জায়গায় লোকদের দিকে মুখ ফিরে দাঁড়াতেন। তারপর তিনি বসতেন অতঃপর লোকদের মুখোমুখি হয়ে বলেন, “তোমরা সাদাকাহ করো। অতঃপর অধিকাংশ মানুষ (নারী) কানের দুল ও স্বর্ণরেণু দান করে। অতঃপর যদি কোথাও পাঠানোর প্রয়োজন হতো, তবে পাঠাতেন, অন্যথায় চলে আসতেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৬৩৪; মুসনাদ আহমাদ: ৩/৩৬; সহীহ মুসলিম: ৮৮৯; নাসাঈ: ৩/১৮৭; ইবনু মাজাহ: ১২৮৮; আবূ ইয়ালা: ১৩৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৪৯; সুনান বাইহাকী: ৩/২৯৭; সহীহুল বুখারী: ৩০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2968)، «الإرواء» (1/ 205).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3322)


3322 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، قَالَ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: «أَنَّ ابْنَ عَبَّاسٍ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى فِي يَوْمِ عِيدٍ، ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ»
رقم طبعة با وزير = (3312)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ঈদের সালাত আদায় করেন, তারপর তিনি ভাষন দেন। অতঃপর তিনি নারীদের কাছে আসেন এবং তাদেরকে সাদাকাহ করার নির্দেশ দেন।”[1]



[1] সহীহুল বুখারী: ৯৭৭; নাসাঈ: ৩/১৯২-১৯৩; মুসনাদ আহমাদ: ১/৩৬৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭০; আবূ দাঊদ: ১১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ، وهو مختصر (2812). تنبيه!! رقم (2812) = (2823) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3323)


3323 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، قَالَ: سَمِعْتُ ذَرًّا، يُحَدِّثُ عَنْ وَائِلِ بْنِ مُهَانَةَ *، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِلنِّسَاءِ: «تَصَدَّقْنَ [ص:116] فَإِنَّكُنَّ أَكْثَرُ أَهْلِ النَّارِ»، قَالَتِ امْرَأَةٌ: لَيْسَتْ مِنْ عِلْيَةِ النِّسَاءِ: بِمَ، أَوْ لِمَ؟، قَالَ: «إِنَّكُنَّ تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ» قَالَ عَبْدُ اللَّهِ: مَا مِنْ نَاقِصَاتِ الْعَقْلِ وَالدَّيْنِ أَغْلَبُ عَلَى الرِّجَالِ ذَوِي الْأَمْرِ عَلَى أَمْرِهِمْ مِنَ النِّسَاءِ، قِيلَ: وَمَا نُقْصَانُ عَقْلِهَا وَدِينِهَا؟، قَالَ: أَمَّا نُقْصَانُ عَقْلِهَا فَإِنَّ شَهَادَةَ امْرَأَتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ، وَأَمَّا نُقْصَانُ دِينِهَا فَإِنَّهُ يَأْتِي عَلَى إِحْدَاهِنَّ كَذَا وَكَذَا مِنْ يَوْمٍ لَا تُصَلِّي فِيهِ صَلَاةً وَاحِدَةً «
رقم طبعة با وزير = (3313)




আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের বলেছেন, “তোমরা সাদাকাহ করো। কেননা তোমরাই জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে।” তখন একজন নারী, যিনি খুব সম্ভান্ত পরিবারের নারী নন, তিনি বলেন, “কী কারণে?” জবাবে তিনি বলেন, “তোমরা অধিক পরিমাণে অভিসম্পাত করো এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো।” আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নারীরা বুদ্ধি ও দ্বীনদারিতার দিক দিয়ে কমতি থাকার পরেও তারা প্রজ্ঞাবান পুরুষের উপর বেশি প্রাবল্যতা লাভ করে।” তাঁকে বলা হলো, “তাদের বুদ্ধি ও দ্বীনদারিতার কমতি কী?” জবাবে তিনি বলেন, “তাদের বুদ্ধির কমতি হলো দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর তাদের দ্বীনদারিতার কমতি হলো, তাদের এতো এতো দিন (ঋতুস্রাব, নিফাস) হয়, যাতে তারা এক ওয়াক্ত সালাতও আদায় করে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪৩৩; দারেমী: ১/২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; নাসাঈ, ইশরতুন নিসা: ৩৭৫। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ৬১০৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6106)، «الظلال» (2/ 463 - 464): م - عن أبي هريرة وابن عمر مرفوعاً كله. * [وَائِلِ بْنِ مُهَانَةَ] قال الشيخ: لم يذكروا له راوياً غير ذرّ - وهو ابن عبد الله المرهبي -، ولذلك قال الذهبيُّ: «لا يُعرَفُ»، ولم يُوَثِّقه غير المؤلِّف (5/ 495) على القاعدةِ. وقال الحافظ «مقبولٌ» - يعني: عند المتابعة -. قلت: وقد تَفَرَّد بِقول عَبد الله فيه: «ما مِنْ ناقصات العقل ... مِنَ النساء» على أنَّهُ قد صحَّ نَحوه في بعض الأحاديث، لحديث زينب امرأة ابن مسعود (4234). تنبيه!! رقم (4234) = (4248) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3324)


3324 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوا الْجَائِعَ، وَعُودُوا الْمَرِيضَ، وَفُكُّوا الْعَانِيَ»، قَالَ سُفْيَانُ: الْعَانِي الْأَسِيرُ
رقم طبعة با وزير = (3314)




আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এবং বন্দি মুক্ত করবে।”[1] সুফিয়ান রহিমাহুল্লাহ বলেছেন, “العاني এর অর্থ বন্দি।”



[1] সুনান বাইহাকী: ৯/২২৬; সহীহুল বুখারী: ৫৩৭৩; আবূ দাঊদ: ৩১০৫; বাগাবী: ১৪০৭; মুসনাদ আহমাদ: ৪/৩৯৪; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৬/৪১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতুল ফাকর: ১১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (112): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3325)


3325 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: خَرَجْتُ أَنَا، وَالْحَسَنُ، وَالْحُسَيْنُ، وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، يَوْمَ فِطْرٍ، وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى، فَصَلَّى بِنَا، ثُمَّ خَطَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمُ صَدَقَةٍ فَتَصَدَّقُوا»، قَالَ: فَجَعَلَ الرَّجُلُ يَنْزِعُ خَاتَمَهُ، وَالرَّجُلُ يَنْزِعُ ثَوْبَهُ، وَبِلَالٌ يَقْبِضُ، حَتَّى إِذَا لَمْ يَرَ أَحَدًا يُعْطِي شَيْئًا تَقَدَّمَ إِلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ إِنَّ هَذَا يَوْمُ صَدَقَةٍ، فَتَصَدَّقْنَ»، فَجَعَلْتِ الْمَرْأَةُ تَنْزِعُ خُرْصَهَا وَخَاتَمَهَا، وَجَعَلْتِ الْمَرْأَةُ تَنْزِعُ خُلْخَالَهَا، وَبِلَالٌ يَقْبِضُ، حَتَّى إِذَا لَمْ يَرَ أَحَدًا يُعْطِي شَيْئًا أَقْبَلَ بِلَالٌ وَأَقْبَلْنَا
رقم طبعة با وزير = (3315)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ঈদের দিন আমি, হাসান, হুসাইন ও উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুম ঈদগাহের উদ্দেশ্যে বের হই। আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ঈদগাহের উদ্দেশ্যে বের হন। অতঃপর তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি ভাষনে বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই এটা সাদাকাহ করার দিন। কাজেই তোমরা সাদাকাহ করো।” রাবী বলেন, “অতঃপর লোকজন স্বীয় আংটি ও কাপড় ‍খুলে দিতে লাগলেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করছিলেন। অতঃপর যখন দান করার মতো কাউকে দেখতে না পেলেন, তখন তিনি নারীদের কাছে আগমন করেন এবং বলেন, “হে নারী সমাজ, নিশ্চয়ই এটা সাদাকাহ করার দিন। কাজেই তোমরা সাদাকাহ করো।” রাবী বলেন, “অতঃপর নারীরা কানের দুল, আংটি প্রভৃতি ‍খুলে দিতে লাগলেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করছিলেন। অতঃপর যখন দান করার মতো কাউকে দেখতে না পেলেন, তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু চলে আসেন, এবং আমরাও চলে আসি।”[1]



[1] সহীহুল বুখারী: ৯৬৪; সহীহ ‍মুসলিম: ৮৮৪; দারেমী: ১/৩৭৮; মুসনাদ আহমাদ: ১/২৮০; আবূ দাঊদ: ১১৪১; ইবনু মাজাহ: ১২৭৩; দারেমী: ১/৩৭৭-৩৭৮; নাসাঈ: ৩/১৮৬-১৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إسناده ضعيف









সহীহ ইবনু হিব্বান (3326)


3326 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَسَمِعْتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، يَقُولُ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَرَّةِ الْمَدِينَةِ مُمْسِيًا، فَاسْتَقْبَلَنَا أُحُدٌ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ مَا أُحِبُّ أَنَّ لِي أُحُدًا ذَهَبًا أُمْسِي ثَالِثَةً وَعِنْدِي مِنْهُ دِينَارٌ إِلَّا دِينَارٌ أَرْصُدُهُ لِدَيْنٍ، إِلَّا أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا» - يَعْنِي مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ إِنَّ الْمُكْثِرِينَ هُمُ الْأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ»، ثُمَّ قَالَ لِي: «لَا تَبْرَحْ حَتَّى آتِيَكَ»، فَانْطَلَقَ، ثُمَّ جَاءَ فِي سَوَادِ اللَّيْلِ، فَسَمِعْتُ صَوْتًا، فَخَشِيتُ أَنْ يَكُونَ ضِرَارَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَمَمْتُ أَنْ أَنْطَلِقَ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ، فَجَلَسْتُ حَتَّى جَاءَ، فَقُلْتُ لَهُ: إِنِّي أَرَدْتُ أَنْ آتِيَكَ يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَكَ لِي، وَسَمِعْتُ صَوْتًا، قَالَ: «ذَاكَ جِبْرِيلُ جَاءَنِي، فَأَخْبَرَنِي أَنَّ مَنْ مَاتَ [ص:119] مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ»، فَقُلْتُ وَإِنْ زَنَى، وَإِنْ سَرَقَ، فَقَالَ: «وَإِنْ زَنَى، وَإِنْ سَرَقَ» قَالَ جَرِيرٌ: قَالَ الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ ذَلِكَ
رقم طبعة با وزير = (3316) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أُضْمِرَ فِي هَذَا الْخَبَرِ شَرْطَانِ: أَحَدُهُمَا أَنَّ مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ إِنْ تَفَضَّلُ اللَّهُ جَلَّ وَعَلَا عَلَيْهِ بِالْعَفْوِ عَنْ جِنَايَاتِهِ الَّتِي لَهُ فِي دَارِ الدُّنْيَا، لِأَنَّ الْمَرْءَ لَا يَخْلُو مِنَ ارْتِكَابِ بَعْضِ مَا حُظِرَ عَلَيْهِ فِي الدُّنْيَا، أُضْمِرَ فِي الْخَبَرِ هَذَا الشَّرْطُ، وَالشَّرْطُ الثَّانِي: مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، يُرِيدُ بَعْدَ تَعْذِيبِهِ إِيَّاهُ فِي النَّارِ، نَعُوذُ بِاللَّهِ مِنْهَا، إِنْ لَمْ يَتَفَضَّلْ عَلَيْهِ [ص:120] بِالْعَفْوِ قَبْلَ ذَلِكَ، لِئَلَّا يَبْقَى فِي النَّارِ مَعَ مَنْ أَشْرَكَ بِهِ فِي الدُّنْيَا، فَهَذَانِ الشَّرْطَانِ مُضْمَرَانِ فِي هَذَا الْخَبَرِ، لَا أَنَّ كُلَّ مَنْ مَاتَ وَلَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ لَا مَحَالَةَ




যাইদ বিন ওয়াহাব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি, অবশ্যই আমি রাবাযা নামক জায়গায় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি। তিনি বলেছেন, “আমি একবার বিকেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মদীনার কঙ্করময় এলাকায় হাঁটছিলাম। অতঃপর আমাদের সামনে উহুদ পাহাড় পড়লো। তখন তিনি বলেন, “হে আবূ যার, আমার কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকলেও আমি ভালবাসবো না যে, আমি তৃতীয় দিনে উপনীত হবো এমন অবস্থায় যে, সেখান থেকে এক দীনার আমার কাছে অবশিষ্ট থাকবে। তবে এক দীনার ব্যতীত, যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই। আমি সেগুলো আল্লাহর বান্দাদের মাঝে এভাবে এভাবে খরচ করবো।” অর্থাৎ সামনে ও পিছনে। তারপর তিনি বলেন, “হে আবূ যার, নিশ্চয়ই সম্পদশালীরা কিয়ামতের দিন স্বল্প সাওয়াবের অধিকারী হবে।” তারপর তিনি আমাকে বলেন, “আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকো।” অতঃপর তিনি চলে যান। তারপর রাত ঘনিয়ে আসে। অতঃপর আমি একটি আওয়াজ শুনতে পাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন ক্ষতি হওয়ার আশংকা করলাম, ফলে আমি তাঁর কাছে যাওয়ার জন্য উদ্যত হই। তারপর আমার তাঁর কথা মনে পড়লো। ফলে তিনি না আসা পর্যন্ত আমি বসে থাকলাম। অতঃপর আমি তাঁকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম। তারপর আপনার কথা আমার স্মরণ হয়। আর আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওটা জিবরাঈল আলাইহিস সালাম (আসার আওয়াজ), তিনি আমার কাছে এসেছিলেন। অতঃপর তিনি আমাকে জানিয়েছেন, “আমার উম্মতের মাঝে যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে।” আমি বললাম, “যদি সে ব্যভিচার করে, যদি সে চুরি করে?” জবাবে তিনি বলেন, “যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে।” জারীর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আ‘মাশ রহিমাহুল্লাহ আবূ সালিহ থেকে, তিনি আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে, তিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে দুটি শর্ত উহ্য রয়েছে। একটি হলো, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, তবে সে জান্নাতে প্রবেশ করবে, যদি আল্লাহ দুনিয়াতে তার কৃত পাপসমূহ ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। কেননা দুনিয়াতে কোন মানুষ নিষিদ্ধ পাপ কাজ করা থেকে মুক্ত নয়। এই হাদীসে এই শর্তটি উহ্য রয়েছে। দ্বিতীয় শর্ত হলো, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামে তাকে শাস্তি দেওয়ার পর (আমরা আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই) যদি আল্লাহ তাকে এর আগে ক্ষমা করার মাধ্যমে অনুগ্রহ না করেন। তাদের পরে বের করার কারণ হলো যাতে তারা, দুনিয়াতে যারা শিরক করতো, তাদের সাথে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস না করে।” এই হাদীসে এই দুটি শর্ত উহ্য রয়েছে। এটা উদ্দেশ্য নয় যে, যে কেউ শিরক না করে মারা যাবে, সে অবধারিতভাবেই (প্রথমেই) জান্নাতে প্রবেশ করবে।



[1] মুসনাদ আহমাদ: ৫/১৫২; সহীহুল বুখারী: ২৩৮৮; সহীহ মুসলিম: ২/৬৮৭; তিরমিযী: ২৬৪৪; সুনান বাইহাকী: ১০/১৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (826): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3327)


3327 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، [ص:121] عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: «» {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1] «»، قَالَ: «» يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي، وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ «»
رقم طبعة با وزير = (3317)




মুতার্রিফ বিন আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম, এসময় তিনি তেলাওয়াত করছিলেন: “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।” (সূরা আত তাকাসুর:১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আদম সন্তান বলে “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো, যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো এবং যা তুমি সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছো।”[1]



[1] সহীহ মুসলিম: ২৯৫৮; মুসনাদ আহমাদ: ৪/২৪; সুনান আত তিরমিযী: ২৩৪২; আন নাসাঈ: ৬/২৩৮; সুনান আল বাইহাকী: ৪/৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫৫; মুসনাদুশ শিহাব: ১২১৭; আত তায়ালিসী: ১১৪৮; হাকিম, আল মুসতাদরাক: ২/৫৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাক্বর: ১১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (699). تنبيه!! رقم (699) = (701) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3328)


3328 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ الْعَبْدُ: مَالِي، وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ مَا أَكَلَ فَأَفْنَى، أَوْ لَبِسَ فَأَبْلَى، أَوْ تَصَدَّقَ فَأَمْضَى، وَمَا سِوَاهُ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ»
رقم طبعة با وزير = (3318)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান বলে, “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তার সম্পদ তো সেটাই যা সে খেয়ে নিঃশেষ করে ফেলেছে, যা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে এবং যা সে সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছে।”[1]



[1] সহীহ মুসলিম: ২৯৫৯; সুনান বাইহাকী: ৩/৩৬৮-৩৬৯; তিরমিযী: ২৩৪২; নাসাঈ: ৬/২৩৮; মুসনাদ আহমাদ: ৪/২৪; আত তায়ালিসী: ১১৪৮; হাকিম: ২/৫৩৪; বাগাবী: ৪০৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 210).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3329)


3329 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ خُلَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ الْعَصَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا طَلَعَتْ شَمْسٌ قَطُّ إِلَّا بِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ، يُسْمِعَانِ مَنْ عَلَى الْأَرْضِ غَيْرَ الثَّقَلَيْنِ: أَيُّهَا النَّاسُ هَلُمُّوا إِلَى رَبِّكُمْ مَا قُلَّ وَكَفَى خَيْرٌ مِمَّا كَثُرَ وَأَلْهَى، وَلَا [ص:122] غَرَبَتْ إِلَّا بِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَأَعْطِ مُمْسِكًا تَلَفًا»
رقم طبعة با وزير = (3319)




আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখনই সূর্য উদিত হয়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা অবস্থান নিয়ে জিন ও মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মাখলূকাতকে শুনিয়ে আহবান করেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। যা অল্প হয় কিন্তু জীবন-যাপনের জন্য যথেষ্ট হয়, সেটা উত্তম সেই জীবনোপকরণ অপেক্ষা যা বেশি হয় এবং ভুলিয়ে দেয়। অনুরুপভাবে যখনই সূর্য অস্ত যায়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা ডেকে বলেন, “হে আল্লাহ, আপনি খরচকারীকে বিনিময় দান করুন এবং সম্পদ (খরচ না করে) ধারণকারীকে ধ্বংস করে দিন।”[1]



[1] আত তায়ালিসী: ৯৭৯; মুসনাদ আহমাদ: ৫/১৯৭; হাকিম: ২/৪৪৫; বাগাবী: ৪০৪৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (920)، «تخريج فقه السيرة» (446)، وقد مضى طرف منه برقم (685). تنبيه!! رقم (685) = (686) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3330)


3330 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ»؟، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ، قَالَ: «اعْلَمُوا مَا تَقُولُونَ» قَالُوا: مَا نَعْلَمُ إِلَّا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا مِنْكُمْ رَجُلٌ إِلَّا مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ»، قَالُوا: كَيْفَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّمَا مَالُ أَحَدِكُمْ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ»
رقم طبعة با وزير = (3320)




আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে কার কাছে নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়?” সাহাবীগণ জবাব দিলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের প্রত্যেকের কাছেই তো উত্তরাধিকারীর সম্পদ অপেক্ষা নিজের সম্পদ বেশি প্রিয়! ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা ভেবে দেখো, কী বলছো?” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো এটাই জানি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের প্রত্যেকের কাছেই নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়! ”সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কিভাবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের নিজের সম্পদ সেটাই, যা সে আগে পাঠিয়েছে আর উত্তরাধিকারীদের সম্পদ সেটাই, যা সে রেখে যায়।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ৫১৬৩; বাগাবী: ৪০৫৭; সহীহুল বুখারী: ৬৪৪২; মুসনাদ আহমাদ: ১/৩৮২; নাসাঈ: ৬/২৩৭-২৩৮; সুনান বাইহাকী: ৩/৩৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1486).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3331)


3331 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْأَكْثَرِينَ هُمُ الْأَسْفَلُونَ، إِلَّا مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا، وَكَسَبُهُ مِنْ طَيِّبٍ»
رقم طبعة با وزير = (3321)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই সম্পদশালীরা (কিয়ামতের দিন) নিম্নস্তরে থাকবে। তবে যে ব্যক্তি এরকম এরকম দান করবে, সে ব্যতীত। আর সে পবিত্র পন্থায় উপার্জন করে।”[1]



[1] ইবনু মাজাহ: ৪১৩০; মিসবাহুয যুজাজাহ: ২৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আর সে পবিত্র পন্থায় উপার্জন করে” অংশ বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون زيادة: «وَكَسَبُهُ مِنْ طَيِّبٍ»؛ فإنها منكرة - «الصحيحة» (1766 التحقيق الثاني)، «ضعيف الموارد» (95/ 835).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف