সহীহ ইবনু হিব্বান
332 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ الْجَوْهَرِيُّ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: سَمِعْتُ مُرِّيَّ بْنَ قَطَرِيٍّ يُحَدِّثُ عَنْ [ص:42] عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي كَانَ يَصِلُ الرَّحِمَ، وَكَانَ يَفْعَلُ وَيَفْعَلُ، قَالَ: «إِنَّ أَبَاكَ أَرَادَ أَمْرًا فَأَدْرَكَهُ يَعْنِي الذِّكْرَ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْأَلُكَ عَنْ طَعَامٍ لَا أَدَعُهُ إِلَّا تَحَرُّجًا، قَالَ: «لَا تَدَعْ شَيْئًا ضَارَعْتَ النَّصْرَانِيَّةَ فِيهِ»، قَالَ: قُلْتُ: إِنِّي أُرْسِلُ كَلْبِي فَيَأْخُذُ صَيْدًا، وَلَا أَجِدُ مَا أَذْبَحُ بِهِ إِلَّا الْمَرْوَةَ أَوِ الْعَصَا؟، قَالَ: «أَمِرَّ الدَّمَ بِمَا شِئْتَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ». [3: 65]
رقم طبعة با وزير = (333)
৩৩৩. ‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার বাবা আত্নীয়তার সম্পর্ক বজায় রাখতেন এবং এই এই ভালো কাজ করতেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার বাবার এসব একটি উদ্দেশ্যে করেছেন এবং সেটা তিনি পেয়েও গেছেন। রাবী বলেন: “অর্থাৎ খ্যাতি।” ‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে এমন খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, যা আমি কেবল সমস্যা মনে করে পরিত্যাগ করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি এমন কিছু পরিত্যাগ করো না, যা খ্রীষ্টানদের সাথে সাদৃশ্য রাখে।” তিনি বলেন: “আমি আমার কুকুর ছেড়ে দেই, সে শিকারী ধরে নিয়ে আসে। কিন্তু আমি চকমকি পাথর অথবা লাঠি ব্যতিত যবেহ করার মতো আর কিছুই পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যা ইচ্ছা তা দিয়ে রক্ত প্রবাহিত করো এবং তাতে আল্লাহর নাম উচ্চারণ করো।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১৭/২৪৭; আত তায়ালিসী: ১০৩৩; মুসনাদ আহমাদ: ৪/২৫৮; সুনান বাইহাকী: ৭/২৭৯; তিরমিযী: ১৫৬৫। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেন নি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আল জিলবাব: ১৮২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الجلباب» (182).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك بن حرب حسن الحديث إلا في روايته عن عكرمة، فإنها مضطربة، وهو من رجال مسلم، وروى له البخاري تعليقاً، وشيخه مُرَي- بالتصغير- بن قَطَري- بفتحتين وكسر الراء مخففاً- لم يوثقه غير المؤلف 5/ 459، وقال الذهبي: لا يعرف، تفرد عنه سماك.
333 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَزِيدُ الرِّشْكُ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَعُلِمَ [ص:44] أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: فَمَا يَعْمَلُ الْعَامِلُونَ؟، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ». [3: 30]
رقم طبعة با وزير = (334)
৩৩৪. ‘ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাহান্নামবাসী থেকে জান্নাতবাসীদের কি আলাদা করা আছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ।” তাঁকে আবার বলা হলো: “তাহলে আমলকারীরা কিজন্য আমল করবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেককের জন্যই সে কাজ সহজ করে দেওয়া হবে, যেজন্য তাকে সৃষ্টি করা হয়েছে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬৪৯; আবু দাউদ: ৪৭০৯; তাবারানী আল কাবীর: ১৮/২৬৭; মুসনাদ আহমাদ: ৪/৪৩১; সহীহ আল বুখারী: ৬৫৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৭০২৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت (7027): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، يزيد الرشك: هو يزيد بن أبي يزيد الضبعي.
334 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ فِي جِنَازَةٍ فَأَخَذَ عُودًا، فَجَعَلَ يَنْكُتُ بِهِ فِي الْأَرْضِ، فقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ وَمَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ»، فقَال رَجُلٌ: أَلَا نَتَّكِلُ؟، فقَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى، فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى، وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى، فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى} [الليل: 6]
رقم طبعة با وزير = (335)
৩৩৫. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি জানাযায় ছিলেন। অতঃপর তিনি একটি কাষ্ঠখন্ড নিয়ে তা দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন। তারপর তিনি বলেন: “তোমাদের মাঝে এমন কেউ নেই, যার জন্য জান্নাতে অথবা জাহান্নামে স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়নি।” তখন এক ব্যক্তি বললেন: “তবে কি আমরা তার উপরই ভরসা করে (বসে) থাকবো না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আমল করো। কেননা প্রত্যেককেই (যেজন্য সৃষ্টি করা হয়েছে, তা) সহজ করে দেওয়া হবে।” তারপর তিনি এই আয়াত পাঠ করেন: “কাজেই যে ব্যক্তি দান করবে, তাকওয়া অবলম্বন করবে এবং উত্তম জিনিস সত্যায়ন করবে, তার জন্য সহজ পথ সুগম করে দিব। আর যে ব্যক্তি কার্পণ্য করবে, নিজেকে অমুখাপেক্ষী মনে করবে এবং উত্তম জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করবে, তার জন্য আমি কঠিন (খারাপ) পথ সহজ করে দিবো।” (সুরা আল লাইল: ৫-১০) [1]
[1] সহীহ আল বুখারী: ৪৯৪৯; মুসনাদ আহমাদ: ১/৮২; সহীহ মুসলিম: ২৬৪৭; তিরমিযী: ২১৩৬; ইবনু মাজাহ: ৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৭৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (78): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عبد الرحمن السلمي: اسمه عبد الله بن حبيب.
335 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ فِي جِنَازَةٍ، فَأَخَذَ عُودًا يَنْكُتُ فِي الْأَرْضِ، فقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ، أَوْ مِنَ النَّارِ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلَا نَتَّكِلُ؟، قَالَ: «اعْمَلُوا، كُلٌّ مُيَسَّرٌ، {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى، فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى، وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى، وَكَذَّبَ بِالْحُسْنَى، فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى} [الليل: 6]»
رقم طبعة با وزير = (336) [ص:48] قَالَ شُعْبَةُ: حَدَّثَنِي مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، فَلَمْ أُنْكِرُهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ. [3: 30]
৩৩৬. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি জানাযায় ছিলেন। অতঃপর তিনি একটি কাষ্ঠখন্ড নিয়ে তা দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন। তারপর তিনি বলেন: “তোমাদের মাঝে এমন কেউ নেই, যার জন্য জান্নাতে অথবা জাহান্নামে স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়নি।” তখন এক ব্যক্তি বললেন: “তবে কি আমরা তার উপরই ভরসা করে (বসে) থাকবো না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আমল করো। কেননা প্রত্যেককেই (যেজন্য সৃষ্টি করা হয়েছে, তা) সহজ করে দেওয়া হবে।” তারপর তিনি এই আয়াত পাঠ করেন: “কাজেই যে ব্যক্তি দান করবে, তাকওয়া অবলম্বন করবে এবং উত্তম জিনিস সত্যায়ন করবে, তার জন্য সহজ পথ সুগম করে দিব। আর যে ব্যক্তি কার্পণ্য করবে, নিজেকে অমুখাপেক্ষী মনে করবে এবং উত্তম জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করবে, তার জন্য আমি কঠিন পথ (খারাপ) সহজ করে দিবো।” (সুরা আল লাইল: ৫-১০)[1]
ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ বলেন: “আমাকে হাদীসটি বর্ণনা করেছেন মানসূর বিন মু‘তামির। কিন্তু আমি সুলাইমান সূত্রে বর্ণিত হাদীস অস্বীকার করি না।”
[1] সহীহ আল বুখারী: ৪৯৪৯; মুসনাদ আহমাদ: ১/৮২; সহীহ মুসলিম: ২৬৪৭; তিরমিযী: ২১৩৬; ইবনু মাজাহ: ৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৭৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
336 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ أَنَّهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَعْمَلُ لِأَمْرٍ قَدْ فُرِغَ مِنْهُ، أَمْ لِأَمْرٍ نَأْتَنِفُهُ؟، قَالَ: «لِأَمْرٍ قَدْ فُرِغَ مِنْهُ»، قَالَ: فَفِيمَ الْعَمَلُ إِذًا؟، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ عَامِلٍ مُيَسَّرٌ لِعَمَلِهِ». [3: 65]
رقم طبعة با وزير = (337)
৩৩৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি আমল করি এমন বিষয়ের জন্য যার ফায়সালা আগেই করা হয়েছে নাকি আমরা আমল করি এমন বিষয়ের জন্য যা নতুন ভাবে সৃষ্টি হয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “বরং এমন বিষয়ের জন্য যার ফায়সালা আগেই করা হয়েছে।” তখন সাহাবী বলেন: “তাহলে আমরা আমল করি কিসের জন্য?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেক আমলকারীকে তার আমল সহজ করে দেওয়া হবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ১৬৫, ১৬৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - عن جابر: أن سراقة قال ... انظر الذي بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم.
337 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِ الصِّلْحِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا عَنْ أَمْرِنَا كَأَنَّا نَنْظُرُ إِلَيْهِ، أَبِمَا جَرَتْ بِهِ الْأَقْلَامُ وَثَبَتَتْ بِهِ الْمَقَادِيرُ، أَوْ بِمَا يُسْتَأْنَفُ؟، قَالَ: «لَا، بَلْ بِمَا جَرَتْ بِهِ الْأَقْلَامُ وَثَبَتَتْ بِهِ الْمَقَادِيرُ»، قَالَ: فَفِيمَ الْعَمَلُ إِذًا؟، قَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» قَالَ سُرَاقَةُ: فَلَا أَكُونُ أَبَدًا أَشَدَّ اجْتِهَادًا فِي الْعَمَلِ مِنِّي الْآنَ.
رقم طبعة با وزير = (338)
৩৩৮. সুরাকাহ বিন জু‘শুম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাদেরকে আমাদের কর্ম সম্পর্কে বলুন, এটি কি কলম যা লিপিবদ্ধ করেছে এবং ভাগ্যে স্থির করা হয়েছে, সেই অনুপাতেই হয়, নাকি নতুন করে হয়? ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: না, বরং এটি কলম যা লিপিবদ্ধ করেছে এবং ভাগ্যে স্থির করা হয়েছে, সেই অনুপাতেই হয়।” তখন সাহাবী বলেন: “ তাহলে আমরা আমল করি কিসের জন্য?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আমল করতে থাকবে। কেননা প্রত্যেককেই (যে জন্য সৃষ্টি করা হয়েছে তা) সহজ করে দেওয়া হবে।” সুরাকাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আজ থেকে আমি আমলের ক্ষেত্রে সর্বাধিক সচেষ্ট থাকবো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৯২; সহীহ মুসলিম: ২৬৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ১৬৫, ১৬৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (165 - 167).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم، رجاله ثقات.
338 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْمُعَدِّلُ بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَتَادَةَ السُّلَمِيُّ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَلَقَ اللَّهُ آدَمَ، ثُمَّ أَخَذَ الْخَلْقَ مِنْ ظَهْرِهِ، فقَالَ: هَؤُلَاءِ فِي الْجَنَّةِ وَلَا أُبَالِي، وَهَؤُلَاءِ فِي النَّارِ وَلَا أُبَالِي»، قَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، فَعَلَى مَاذَا نَعْمَلُ؟، قَالَ: «عَلَى مَوَاقِعِ الْقَدَرِ». [3: 30]
رقم طبعة با وزير = (339)
৩৩৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী আব্দুর রহমান বিন কাতাদাহ আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহ আদম সৃষ্টি করে তারপর তাঁর পৃষ্ঠদেশ থেকে সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন এবং বলেছেন: “এরা জান্নাতে যাবে। এতে আমি মোটেও পরোওয়া করি না। আর এরা জাহান্নামে যাবে। এতেও আমি পরোওয়া করি না।” তখন একজন ব্যক্তি বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আমরা কোন ভিত্তির উপর আমল করি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাকদীরের ফায়সালার ভিত্তির উপর।”[1]
[1] হাকিম: ১/৩১; মুসনাদ আহমাদ: ৪/১৮৬; মাযমা‘উয যাওয়াইদ: ৭/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (48).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، الحارث بن مسكين ثقة روى له أبو داود والنسائي، ومن فوقه من رجال الصحيح غير راشد بن سعد، فقد روى له أصحاب السُّنن، وهو ثقة.
339 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ رَبٍّ، يَقُولُ: سَمِعْتُ مُعَاوِيَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِخَوَاتِيمِهَا، كَالْوِعَاءِ إِذَا طَابَ أَعْلَاهُ طَابَ أَسْفَلُهُ، وَإِذَا خَبُثَ أَعْلَاهُ خَبُثَ أَسْفَلُهُ». [3: 66]
رقم طبعة با وزير = (340)
৩৪০. মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “শেষ আমলের মাধ্যমেই আমলসমূহ বিবেচ্য হয়। এটি ঐ পাত্রের ন্যায় যার উপরি অংশ ভালো হয়, নিচের অংশই ভালোই হয় আর উপরের অংশ খারাপ হলে, নিচের অংশও খারাপই হয়।”[1]
[1] ইবনু মাজাহ: ৪১৯৯; আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৫৯৬; মুসনাদ আহমাদ: ৪/৯৪; তাবারানী আল কাবীর: ১৯/৮৬৬; মুসনাদুশ শিহাব: ১১৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির ((بخواتيمها)) অংশ ছাড়া বাকী অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله: «بخواتيمها» - «الصحيحة» (1734).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن جابر: هو عبد الرحمن بن يزيد بن جابر الأزدي أبو عتبة الشامي الداراني، من رجال الستة، وأبو عبد رب: هو الدمشقي الزاهد، وقيل: اسمه عبد الجبار، وقيل: عبد الرحمن، وسماه الطبراني عبيدة بن المهاجر، وقيل غير ذلك، روى عنه جمع، وذكره المؤلف في "الثقات"، وقال: كان من أيسر أهل دمشق، فخرج من ماله كله.
340 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ الْبُخَارِيُّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ» [3: 66]
رقم طبعة با وزير = (341)
৩৪১. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই শেষ বিবেচনায়ই আমলসমূহ গ্রহণযোগ্য।”[1]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেন: নু‘আইম বিন হাম্মাদের স্মৃতিশক্তির ত্রুটি রয়েছে। কিন্তু পূর্বের মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস এই হাদীসকে সমর্থন করে। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২১৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الظلال» (216): خ - سهل.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: نعيم بن حماد، سيِّئ الحفظ، لكن يشهد له حديث معاوية الذي قبله، وحديث سهل بن سعد الذي سيورده المؤلف في كتاب التاريخ: باب بدء الخلق، ولفظه: قال رسول الله صلى الله عليه وسلم: "إن العبد ليعمل فيما يرى الناس بعمل أهل الجنة، وإنه من أهل النار، وإنه ليعمل فيما يرى الناس بعمل أهل النار، وأنه من أهل الجنة، وإنما الأعمال بالخواتيم"، وحديث أبي هريرة الوارد بعد حديث سهل.
341 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا يَسْتَعْمِلُهُ» قِيلَ: كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ». [3: 66]
رقم طبعة با وزير = (342)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান, তাকে কাজে লাগান।” তাঁকে বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিভাবে কাজে লাগান?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মৃত্যুর আগে তাকে ভাল আমল করার তাওফীক দেন।”[1]
[1] তিরমিযী: ২১৪২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৯৮; হাকিম: ৪/৩৪০; মুসনাদ আহমাদ: ৩/১০৬; মাজমা‘উয যাওয়াইদ: ৭/২১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ৩৯৭,৩৯৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (397 - 399).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
342 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَمِقِ الْخُزَاعِيَّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا عَسَلَهُ قَبْلَ مَوْتِهِ» قِيلَ: وَمَا عَسَلُهُ قَبْلَ مَوْتِهِ؟، قَالَ: «يُفْتَحُ لَهُ عَمَلٌ صَالِحٌ بَيْنَ يَدَيْ مَوْتِهِ حَتَّى يَرْضَى عَنْهُ». [3: 66]
رقم طبعة با وزير = (343)
আমর বিন হামিক আল খুযা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন আল্লাহ কোন বান্দার কল্যান ইচ্ছা করেন, তখন মৃত্যুর আগে তাকে মধুময় করেন।” তাঁকে বলা হলো, “মৃত্যুর আগে তাকে মধুময় করেন “ এর মর্ম কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মৃত্যুর আগে তার জন্য ভালো কাজ উন্মুক্ত করে দেওয়া হয়, এমনটি তিনি তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যান।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২২৪; বাযযার: ২১৫৫; হাকিম: ১/৩৪০; মাজমা‘উয যাওয়াইদ: ৭/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1114).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
343 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ الْحَمِقِ الْخُزَاعِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا عَسَلَهُ قَبْلَ مَوْتِهِ»، قِيلَ: وَمَا عَسَلُهُ؟، قَالَ: «يُفْتَحُ لَهُ عَمَلٌ صَالِحٌ بَيْنَ يَدَيْ مَوْتِهِ حَتَّى يَرْضَى عَنْهُ». [3: 66]
رقم طبعة با وزير = (344)
আমর বিন হামিক আল খুযা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন আল্লাহ কোন বান্দার কল্যান ইচ্ছা করেন, তখন মৃত্যুর আগে তাকে মধুময় করেন।” তাঁকে বলা হলো, “মৃত্যুর আগে তাকে মধুময় করে “ এর মর্ম কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মৃত্যুর আগে তার জন্য ভালো কাজ উন্মুক্ত করে দেওয়া হয়, এমনটি তিনি তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যান।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২২৪; বাযযার: ২১৫৫; হাকিম: ১/৩৪০; মাজমা‘উয যাওয়াইদ: ৭/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১১৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، موسى بن عبد الرحمن المسروقي، روى له النسائي والترمذي وابن ماجة، وهو ثقة، ومن فوقه من رجال الصحيح، وهو مكرر ما قبله.
344 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ:: حَدَّثَنَا أَبُو قُدَيْدٍ عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّا إِذَا كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْنَا مِنْ أَنْفُسِنَا مَا نُحِبُّ، فَإِذَا رَجَعْنَا إِلَى أَهَالِينَا فَخَالَطْنَاهُمْ، أَنْكَرْنَا أَنْفُسَنَا فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ [ص:56] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي فِي الْحَالِ، لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ حَتَّى تُظِلَّكُمْ بِأَجْنِحَتِهَا، وَلَكِنْ سَاعَةً وَسَاعَةً». [3: 65]
رقم طبعة با وزير = (345)
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীগণ বলতেন যে, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে থাকি, তখন আমরা নিজেদের মধ্যে এমন অবস্থা দেখি যা আমরা পছন্দ করি কিন্তু যখন আমরা তাঁর কাছ থেকে ফিরে আমাদের পরিবারে মিলিত হই, তখন আমরা নিজেদের অবস্থা অপছন্দ করি।” বিষয়টি তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আরয করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আমার কাছে যে অব্স্থায় থাকো, সে অবস্থায় যদি সদাসর্বদা থাকতে, তবে ফেরেস্তাগণ তোমাদের সাথে মুসাফাহ করতেন এমনটি তাঁরা তোমাদেরকে তাঁদের পাখা দিয়ে ছায়া দিতেন! কিন্তু কোন সময় এই অবস্থা হয় আবার কোন সময় ঐ অবস্থা হয়।”[1]
[1] বাযযার: ৩২৩৪; মুসনাদ আহমাদ: ৩/১৭৫; সহীহ মুসলিম: ২৭৫০; আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ১০৭৫; আত তায়ালিসী: ২৫৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৬৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1965).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبيد الله بن فضالة ثقة روى له النسائي، ومن فوقه من رجال الشيخين.
345 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ، مَا طَمِعَ فِي الْجَنَّةِ أَحَدٌ، وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ، مَا قَنَطَ مِنَ الْجَنَّةِ أَحَدٌ». [3: 72]
رقم طبعة با وزير = (346)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি মু‘মিন ব্যক্তি জানতো আল্লাহর নিকট কী পরিমান শাস্তি আছে, তবে কোন ব্যক্তিই জান্নাতের আশা করতো না, আর যদি কোন কাফির ব্যক্তি জানতো যে, আল্লাহর কাছে কী পরিমাণ রহমত আছে, তবে তাঁর জান্নাত থেকে কেউ নিরাশ হতো না।”[1]
[1] তিরমিযী: ৩৫৪২; মুসনাদ আহমাদ: ২/৩৩৪; সহীহ আল বুখারী: ৬৪৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮০। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে উত্তম বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৩৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1634): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد على شرط مسلم.
346 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ الْمِنْهَالِ ابْنِ أَخِي الْحَجَّاجِ بْنِ الْمِنْهَالِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، وَإِنَّهُ لَمِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّهُ لَمِنْ أَهْلِ الْجَنَّةِ». [3: 30]
رقم طبعة با وزير = (347)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই কোন ব্যক্তি জান্নাতবাসীদের আমল করতে থাকে, অথচ সে জাহান্নামী হবে আবার কোন ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদের আমল করতে থাকে, অথচ সে জান্নাতী হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১০৭, ১০৮। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৫২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (252).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أحمد بن أبان القرشي، ذكره المؤلف في "الثقات" 8/ 32، وقال: من ولد خالد بن أسيد من أهل البصرة، يروي عن سفيان بن عيينة، حدثنا عنه ابن قحطبة وغيره. وباقي رجاله ثقات.
347 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَقُولُ: مَنْ عَادَى لِي وَلِيًّا، فَقَدْ آذَانِي، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ، كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا فَإِنْ سَأَلَنِي عَبْدِي، أَعْطَيْتُهُ، وَإِنِ اسْتَعَاذَنِي، أَعَذْتُهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ، يَكْرَهُ الْمَوْتَ وَأَكْرَهُ مَسَاءَتَهُ»
رقم طبعة با وزير = (348) [ص:60] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَا يُعْرَفُ لِهَذَا الْحَدِيثِ إِلَّا طَرِيقَانِ اثْنَانِ: هِشَامٌ الْكِنَانِيُّ، عَنْ أَنَسٍ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ مَيْمُونٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ وَكِلَا الطَّرِيقَيْنِ لَا يَصِحُّ، وَإِنَّمَا الصَّحِيحُ مَا ذَكَرْنَاهُ. [3: 68]
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন: “যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করে, সে আমাকে কষ্ট দেয়। আমার বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয়, আমি যা ফরয করে দিয়েছি তার মাধ্যমে। নফলের মাধ্যমে সে আমার নিকটবর্তী হতেই থাকে এমনকি আমি তাকে ভালবাসি। যখন আমি তাকে ভালবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শ্রবণ করে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে। আমার বান্দা যদি আমার কাছে কিছু চায়, তবে আমি তাকে তা প্রদান করি। যদি সে আমার কাছে কোন কিছু থেকে আশ্রয় চায়, তবে আমি তাকে তা থেকে আশ্রয় দেই। যে কাজ আমি করবো সেই কাজ করতে আমি ততটা দ্বিধান্বিত হই না, যতটা দ্বিধান্বিত হই মু‘মিন ব্যক্তির জান কবজ করতে। সে মৃত্যু অপছন্দ করে, আর তাঁকে কষ্ট দেওয়া আমি অপছন্দ করি।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসটির দুটি সানাদ ব্যতিত আর কোন সানাদ জানা যায় না। একটি সানাদ যা হিশাস আল কিনানী আনাস থেকে বর্ণিত হয়েছে আরেকটি সানাদ আব্দুল ওয়াহিদ বিন মাইমূন উরওয়া থেকে তিনি ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। সানাদ দুটির কোনটাই বিশুদ্ধ নয়। বিশুদ্ধ সেটাই যা আমরা উল্লেখ করেছি।”
[1] ইবনু মাজাহ: ৩৯৮৯; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১/৫; সহীহ আল বুখারী: ৬৫০২। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1640): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ساق الإمام الذهبي في ترجمة خالد بن مخلد من «الميزان» - بعد أن ذكر قول أحمد فيه: له مناكير، وقول أبي حاتم: لا يحتج به، وأخرج ابن عدي عشرة أحاديث من حديثه استنكرها - هذا الحديث من طريق محمد بن مخلد، عن محمد بن عثمان بن كرامة شيخ البخاري فيه، وقال: هذا حديث غريب جداً لولا هيبة الجامع الصحيح لعدوه في منكرات خالد بن مخلد وذلك لغرابة لفظه، ولأنه مما ينفرد به شريك، وليس بالحافظ، ولم يرو هذا المتن إلا بهذا الإسناد، ولا خرجه من عدا البخاري، ولا أظنه في مسند أحمد، وقد اختلف في عطاء، فقيل: هو ابن أبي رباح، والصحيح أنه عطاء بن يسار، ونقل الحافظ في «الفتح» 11/ 341 كلام الذهبي، وعلق عليه بقوله: قلت: ليس هو في مسند أحمد جزماً، وإطلاق أنه لم يرو هذا المتن إلا بهذا الإسناد مردود، ومع ذلك، فشريك شيحِ خالد فيه مقال أيضاً، وهو راوي حديث المعراج الذي زاد فيه ونقص وقدم وأخر، وتفرد فيه بأشياء لم يُتابع عليها، .. ولكن للحديث طرق أخرى يدل مجموعها على أن له أصلاً .. منها عن عائشة أخرجه أحمد في «الزهد»، والبيهقي في الزهد من طريق عبد الواحد بن ميمون، عن عروة، عنها، وذكر ابن حبان وابن عدي، أنه تفرد به، وقد قال البخاري: إنه منكر الحديث، لكن أخرجه الطبراني من طريق يعقوب بن مجاهد، عن عروة، وقال: لم يروه عن عروة إلا يعقوب وعبد الواحد. ومنها عن أبي أمامة، أخرجه الطبراني والبيهقي في الزهد بسند ضعيف. ومنها عن علي عند الإسماعيلي في مسند علي. وعن ابن عباس أخرجه الطبراني وسندهما ضعيف. وعن أنس أخرجه أبو يعلى، والبزار، والطبراني، وفي سنده ضعيف أيضاً. وعن حذيفة أخرجه الطبراني مختصراً وسنده حسن غريب. وعن معاذ بن جبل أخرجه ابن ماجة (3989) وأبو نعيم في «الحلية» 1/ 5 مختصراً وسنده ضعيف أيضاً. والحديث الذي أورده المؤلف أخرجه البخاري (6502) في الرقاق: باب التواضع، عن محمد بن عثمان بن كرامة، بهذا الإسناد.
348 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يُنَجِّيهِ عَمَلُهُ»، فقَالَ لَهُ رَجُلٌ: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَتِهِ وَلَكِنْ سَدِّدُوا» *. [1: 67]
رقم طبعة با وزير = (349)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের মাঝে এমন কেউ নেই, যাকে তার আমল পরিত্রাণ দিবে।” তখন এক ব্যক্তি বললেন: “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনাকেও না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, আমাকেও আমার আমল পরিত্রান দিবে না। তবে মহান আল্লাহ আমাকে স্বীয় রহমত দ্বারা ঢেকে নিবেন। তবে তোমরা মধ্যমপন্থা অবলম্বন করবে।”[1]
[1] মুসনা্দ আহমাদ: ২/৪৫১; সহীহ মুসলিম: ২৮১৬; আত তায়ালিসী: ২৩২২; মুসনাদ আহমাদ: ২/৫১৪; সহীহ আল বুখারী: ৬৪৬৩; সুনানু বাইহাকী: ৩/১৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৯২; ইবনু মাজাহ: ৪২০১; বাযযার: ৩৪৪৮। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الأدب المفرد» (350)، «الصحيحة» (2602): ق. * قال الناشر: سيأتي مكررا برقم (659). تنبيه!! رقم (695) = (660) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
349 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِكُلِّ عَمَلٍ شِرَّةٌ، وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةٌ، فَإِنْ كَانَ صَاحِبُهَا سَادًّا وَقَارِبًا، فَارْجُوهُ، وَإِنْ أُشِيرَ إِلَيْهِ بِالْأَصَابِعِ، فَلَا تَعُدُّوهُ». [3: 66]
رقم طبعة با وزير = (350)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রতিটি আমলের উদ্দীপনা থাকে আর প্রত্যেক উদ্দীপনার নিরুদ্যমতা থাকে। যদি আমলকারী মধ্যমপন্থী হন, মধ্যমপন্থার কাছাকাছি থাকতে সচেষ্ট হন, তাহলে তার ব্যাপারে তোমরা আশাবাদী থাকবে। আর যদি তার দিকে আঙ্গুলি নির্দেশ করা হয়, তাহলে তাকে কোন কিছুতে গণ্য করবে না।”[1]
[1] তিরমিযী: ২৪৫৩; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২/৮৯। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মজবুত বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৫০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2850)، «التعليق الرغيب» (1/ 46).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
350 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:63] عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَدِّدُوا وَقَارِبُوا، وَلَا يُنْجِي أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ» قُلْنَا: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ». [1: 67]
رقم طبعة با وزير = (351)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা মধ্যমপন্থা অবলম্বন করবে এবং মধ্যমপন্থার কাছাকাছি থাকবে। তোমাদের কাউকেই তার আমল তাকে পরিত্রান দিতে পারবে না।” আমরা বললাম: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনাকেও না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, আমাকেও আমার আমল পরিত্রান দিবে না। তবে মহান আল্লাহ আমাকে স্বীয় রহমত দ্বারা ঢেকে নিবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৭; সহীহ মুসলিম: ২৮১৭। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2602): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي، ثقة، روى له النسائي، ومن فوقه على شرطهما.
351 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ: سَمِعْتُ مَعْنَ بْنَ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي سَعِيدٍ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذَا الدِّينَ يُسْرٌ وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا [ص:64] وَأَبْشِرُوا وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوَاحِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ». [1: 67]
رقم طبعة با وزير = (352)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই এই দ্বীন সহজ। যে কোন ব্যক্তি তাতে কঠোরতা অবলম্বন করবে, দ্বীন তার উপর বিজয়ী হবে। অতএব তোমরা মধ্যমপন্থা অবলম্বন করো, মধ্যমপন্থার কাছাকাছি থাকো। শুভ সংবাদ গ্রহণ করো আর সকাল, বিকাল ও রাতের কিছু অংশে (আমলের মাধ্যমে) সাহায্য চাও।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৯; নাসাঈ: ৮/১২১; সুনান বাইহাকী: ৩/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১২৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1246/ التحقيق الثاني): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أحمد بن المقدام من رجال البخاري، ومن فوقه من رجال الشيخين.