হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3441)


3441 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3432)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা (রমযানের) চাঁদ দেখবে, তখন তোমরা সিয়াম রাখবে। আবার যখন তোমরা (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]



[1] সহীহ মুসলিম: ১০৮০; নাসাঈ: ৪/১৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৫; সুনান বাইহাকী: ৪/২০৪-২০৫; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; আত তায়ালিসী: ১৮১০; ইবন ‍মাজাহ: ১৬৫৪; সহীহুল বুখারী: ১৯০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2009): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3442)


3442 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ [ص:227] الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ وَرْقَاءَ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ، فَاقْدُرُوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3433)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]



[1] নাসাঈ: ৪/১৩৩; আত তায়ালিসী: ২৪৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫৪; সহীহুল বুখারী: ১৯০৯; সহীহ মুসলিম: ১০৮১; দারেমী: ২/৩; সুনান বাইহাকী: ৪/২০৫; দারাকুতনী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (902): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3443)


3443 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:228] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3434)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]



[1] নাসাঈ: ৪/১৩৩; আত তায়ালিসী: ২৪৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫৪; সহীহুল বুখারী: ১৯০৯; সহীহ মুসলিম: ১০৮১; দারেমী: ২/৩; সুনান বাইহাকী: ৪/২০৫; দারাকুতনী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3444)


3444 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ هِلَالِ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ، ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ، فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ»
رقم طبعة با وزير = (3435)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শা‘বানের চাঁদের এতোটা হিসাব রাখতেন, যা অন্য মাসে এভাবে রাখতেন না। তারপর রমযানের চাঁদ দেখে সিয়াম রাখতেন। যদি আকাশ মেঘাচ্ছন হতো, তবে তিনি (শা‘বান মাস) ৩০ দিন গণনা করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৪৯; আবূ দাঊদ: ২৩২৫; হাকিম: ১/৪২৩; সুনান বাইহাকী: ৪/২০৬; দারাকুতনী: ২/১৫৬-১৫৭; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৩৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2014)، «الإرواء» (3/ 7 - 8)، «المشكاة» (1980).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3445)


3445 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ، فَقَالَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3436)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা (রমযানের) চাঁদ না দেখে সিয়াম রাখবে না। এবং (শাওয়ালের) চাঁদ না দেখে সিয়াম ছেড়ে দিবে না। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]



[1] সহীহ মুসলিম: ১০৮০; নাসাঈ: ৪/১৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৫; সুনান বাইহাকী: ৪/২০৪-২০৫; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; আত তায়ালিসী: ১৮১০; ইবন ‍মাজাহ: ১৬৫৪; সহীহুল বুখারী: ১৯০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3432). تنبيه!! رقم (3432) = (3441) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3446)


3446 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ، فَقَالَ: [ص:230] أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ، فَقَالَ: «تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»، قَالَ: نَعَمْ، قَالَ: «قُمْ يَا فُلَانُ، فَنَادِ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا»، وَأَخْبَرَنَاهُ أَبُو يَعْلَى مَرَّةً أُخْرَى، وَقَالَ «قُمْ يَا بِلَالُ»
رقم طبعة با وزير = (3437)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমরা গতরাতে (রমযানের) চাঁদ দেখেছি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে ওমুক, দাঁড়াও। লোকদের মাঝে ঘোষনা দাও, তারা যেন আগামীকাল সিয়াম পালন করে।” আবূ ইয়ালা আমাদেরকে অন্য সময়ে এভাবে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “হে বিলাল, দাঁড়াও।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬৮; মুসনাদ আবূ ইয়ালা: ২৫২৯; আবূ দাঊদ: ২৩৪০; নাসাঈ: ৪/১৩২; তিরমিযী: ৬৯১; দারেমী: ২/৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২৪; তাহাবী, মুশকিলুল আসার: ৪৮২; ইবনুল জারুদ: ৩৮০; হাকিম: ১/৪২৪; সুনান বাইহাকী: ৪/২১১; দারাকুতনী: ২/১৫৮; ইবনু মাজাহ: ১৬৫২; বাগাবী: ১৭২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (402 - 403)، «الإرواء» (907).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3447)


3447 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمَرْقَنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَرَأَيْتُهُ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَامَ، وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ»
رقم طبعة با وزير = (3438)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন নতুন চাঁদ দেখার চেষ্টা করছিলেন। অতঃপর আমি সেটা দেখতে পাই। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবহিত করি। তখন তিনি নিজে সিয়াম রাখেন এবং লোকদেরকেও সিয়াম রাখার নির্দেশ দেন।”[1]



[1] দারেমী: ২/৪; আবূ দাঊদ: ২৩৪২; সুনান বাইহাকী: ৪/২১২; দারাকুতনী: ২/১৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2028)، «الإرواء» (908).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3448)


3448 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، [ص:232] عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
رقم طبعة با وزير = (3439) قَالَ أَبُو حَاتِمٍ: لِهَذَا الْخَبَرِ مَعْنَيَانِ، أَحَدُهُمَا: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْحَقِيقَةِ، وَإِنْ نَقْصَا عِنْدَنَا فِي رَأْيِ الْعَيْنِ عِنْدَ الْحَائِلِ بَيْنَنَا وَبَيْنَ رُؤْيَةِ الْهِلَالِ لِغَبَرَةٍ أَوْ ضَبَابٍ، وَالْمَعْنَى الثَّانِي: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْفَضْلِ، يُرِيدُ أَنَّ عَشْرَ ذِي الْحِجَّةِ فِي الْفَضْلِ كَشَهْرِ رَمَضَانَ، وَالدَّلِيلُ عَلَى هَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ فِيهَا أَفْضَلُ مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»




আবু বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ঈদের দুই মাস অর্থাৎ রমযান ও ‍যিলহ্জ্জ মাসে (সাওয়াবের) কোন কমতি হয় না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটির দুটো অর্থ রয়েছে। প্রথমত, প্রকৃত পক্ষে এই দুই মাস ৩০ দিনের কম হয় না। যদিও আকাশে মেঘ বা ধুলার অন্তরায় থাকার কারণে আমাদের দৃষ্টিতে কম হতে পারে। দ্বিতীয়ত, ফযীলতের ক্ষেত্রে এই দুই মাস কম হয় না। এর দ্বারা উদ্দেশ্য হলো, যুল হিজ্জাহ মাসের মাঝে দশ দিন মর্যাদার ক্ষেত্রে রমযান মাসের মতই। এর দলীল হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “এমন কোন দিন নেই, যাতে আমল যুল হ্জ্জিাহ মাসের ১০ দিনের আমল অপেক্ষা উত্তম হতে পারে।” আরজ করা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়?” জবাবে তিনি বলেন, “আল্লাহর রাস্তায় জিহাদও নয়।”



[1] মুসনাদ আত তায়ালিসী: ৮৬৩; মুসনাদ আহমাদ: ৫/৪৭; শারহু মা‘আনিল আসার: ২/৫৮; সহীহ আল বুখারী: ১৯১২; সহীহ মুসলিম: ১০৮৯; সুনান বাইহাকী: ৪/২৫০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৭১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (325).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3449)


3449 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»
رقم طبعة با وزير = (3440)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ২৯ দিনেও হয়।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৬; ইমাম শাফেঈ: ১/২৭২; সহীহুল বুখারী: ১৯০৭; সুনান বাইহাকী: ৪/২০৫; বাগাবী: ১৭১৪; সহীহ মুসলিম: ১০৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - وهو مختصر الآتي بعد حديث.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3450)


3450 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مِنَ الشَّهْرِ؟ » - يَعْنِي رَمَضَانَ -، قُلْنَا: ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، فَاطْلُبُوهَا اللَّيْلَةَ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا»، ثَلَاثَ مَرَّاتٍ عَشَرَةً عَشَرَةً مَرَّتَيْنِ، وَوَاحِدَةٌ تِسْعَةٌ
رقم طبعة با وزير = (3441)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “রমযান মাসের কতদিন বাকী আছে?” আমরা বললাম, “২২ দিন চলে গেছে আর ৮ দিন আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। বরং ২২ দিন গত হয়েছে আর ৭ দিন বাকী আছে। কাজেই তোমরা লাইলাতুল কদর আজ রাতে অন্বেষণ করবে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই মাস এতো এতো দিনে।”(হাতের আঙ্গুল দিয়ে) দশ, দশ করে দুইবার, আরেকবার নয় দেখান (অর্থাৎ ২৯ দিন)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫১; ইবনু মাজাহ: ১৬৫৬; সুনান বাইহাকী: ৪/৩১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2008)، ومضى أتم منه بزيادة (4/ 110 / 2539). تنبيه!! رقم (2539) = (2548) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3451)


3451 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ ثَلَاثُونَ، وَالشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3442)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ৩০ দিনে হয়। আবার কোন মাস ২৯ দিনেও হয়। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন গণনা করবে।”[1]



[1] সহীহ মুসলিম: ১০৮০; মুসনাদ আহমাদ: ২/১৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৩; আবূ দাঊদ: ২৩২০; সুনান বাইহাকী: ৪/২০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2008 و 2009): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3452)


3452 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، وَالدَّغُولِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، [ص:235] أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: عَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ شَهْرًا، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبَاحَ تِسْعٍ وَعِشْرِينَ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا أَصْبَحْنَا مِنْ تِسْعَةٍ وَعِشْرِينَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ»، ثُمَّ صَفَّقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا مَرَّتَيْنِ بِأَصَابِعِ يَدَيْهِ كُلِّهَا، وَالثَّالِثُ بِتِسْعٍ مِنْهَا
رقم طبعة با وزير = (3443)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাস তাঁর স্ত্রীদের থেকে পৃথক থাকেন। অতঃপর তিনি ২৯ দিনে হুজরা থেকে বের হয়ে আসেন, তখন কেউ কেউ বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা ২৯ তম দিনে সকাল করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এই মাস ২৯ দিনে।” তারপর তিনি হাতের সব আঙ্গুল দিয়ে দুইবার ইশারা করেন; আরেকবার নয় আঙ্গুল দিয়ে ইশারা করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১০৮৪; আবূ ইয়ালা: ২২৪৯; সহীহ মুসলিম: ১০৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৫০৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3505): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3453)


3453 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ سِمَاكٍ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ»
رقم طبعة با وزير = (3444)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কোন কোন মাস ২৯ দিনে হয়।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৬; ইমাম শাফেঈ: ১/২৭২; সহীহুল বুখারী: ১৯০৭; সুনান বাইহাকী: ৪/২০৫; হিলইয়াতুল আওলিয়া: ৬/৩৪৭; বাগাবী: ১৭১৪; সহীহ মুসলিম: ১০৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (3/ 325 / 2178): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3454)


3454 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّهْرَ هَكَذَا وَهَكَذَا»، وَخَنَسَ الْإِبْهَامَ فِي الثَّالِثَةِ
رقم طبعة با وزير = (3445)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মাস এরকম এরকম হয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় বারে বৃদ্ধাঙ্গুলি গুটিয়ে নেন।”[1]



[1] সহীহুল বুখারী: ১৯০৮; মুসনাদ আহমাদ: ২/৪৪; সহীহ মুসলিম: ১০৮০; নাসাঈ: ৪/১৪০;; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৪৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3455)


3455 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ هَكَذَا، الشَّهْرُ هَكَذَا»، يُثَبِّتُ الثَّلَاثَةَ الْأُوَلَ بِكُلِّ أَصَابِعِ يَدَيْهِ وَالثَّلَاثَ الْأَوَاخِرَ بِكُلِّ أَصَابِعِ يَدَيْهِ إِلَّا الْآخِرَ
رقم طبعة با وزير = (3446)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মাস এরকম হয় আবার কোন মাস এরকম হয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবার দুই হাতের সব আঙ্গুল দিয়ে ইশারা করেন এবং দ্বিতীয়বারেও দুই হাতের সব আঙ্গুল দিয়ে ইশারা করেন তবে তৃতীয়বারে এক আঙ্গুল ব্যতীত সব আঙ্গুল দিয়ে ইশারা করেন।”[1]



[1]সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৯; সুনান বাইহাকী: ৪/২০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (3/ 202 / 1909).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3456)


3456 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ عُمُومَةً لَهُ شَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَخْرُجُوا لِعِيدِهِمْ مِنَ الْغَدِ»
رقم طبعة با وزير = (3447)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তারা চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে চাঁদ দেখার সাক্ষ্য দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরের দিন ঈদের জন্য বের হওয়ার আদেশ করেন।”[1]



[1] বাযযার: ৯৭২; সুনান বাইহাকী: ৪/২৪৯; আবূ দাউদ: ১১৫৭; সুনান বাইহাকী: ৪/৫০; দারাকুতনী: ২/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬৭; ইবনু মাজাহ: ১৬৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (634)، «الصحيحة» (1050).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3457)


3457 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ أَوْ أَحَدِهِمَا، شَكَّ إِسْحَاقُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3448)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]



[1] নাসাঈ: ৪/১৩৩; আত তায়ালিসী: ২৪৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫৪; সহীহুল বুখারী: ১৯০৯; সহীহ মুসলিম: ১০৮১; দারেমী: ২/৩; সুনান বাইহাকী: ৪/২০৫; দারাকুতনী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3434). تنبيه!! رقم (3434) = (3443) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3458)


3458 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تَرَوَا الْهِلَالَ، أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ، ثُمَّ صُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ»
رقم طبعة با وزير = (3449)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মাস আগ বাড়িয়ে শুরু করবে না, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো তারপর তোমরা সিয়াম রাখতে থাকবে, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো।”[1]



[1] নাসাঈ: ৪/১৩৫; আবূ দাঊদ: ২৩৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১১; বাযযার: ৯৬৯; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৩৭; নাসাঈ: ৪/১৩৫-১৩৬; দারাকুতনী: ২/১৬১-১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2015).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3459)


3459 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ يَوْمًا، ثُمَّ أَفْطِرُوا»
رقم طبعة با وزير = (3450)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (মাস) ৩০ দিন ধরে নিবে। তারপর সিয়াম ছেড়ে দিবে।”[1]



[1] নাসাঈ: ৪/১৩৩; আত তায়ালিসী: ২৪৮১; মুসনাদ আহমাদ: ২/৪৫৪; সহীহুল বুখারী: ১৯০৯; সহীহ মুসলিম: ১০৮১; দারেমী: ২/৩; সুনান বাইহাকী: ৪/২০৫; দারাকুতনী: ২/১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر (3448). تنبيه!! رقم (3448) = (3457) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3460)


3460 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، بِهَرَاةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ الرَّجُلُ صَائِمًا، فَحَضَرَهُ الْإِفْطَارُ، فَنَامَ قَبْلَ أَنْ يُفْطِرَ لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلَا يَوْمَهُ حَتَّى يُمْسِيَ، وَإِنَّ قَيْسَ بْنَ صِرْمَةَ كَانَ صَائِمًا، فَلَمَّا حَضَرَ الْإِفْطَارُ أَتَى امْرَأَتَهُ، فَقَالَ: هَلْ عِنْدَكِ طَعَامٌ؟، قَالَتْ: لَا، وَلَكِنْ أَنْطَلِقُ فَأَطْلُبُ، وَكَانَ يَوْمَهُ يَعْمَلُ، فَغَلَبَتْهُ عَيْنُهُ، فَجَاءَتْهُ امْرَأَتُهُ، فَلَمَّا رَأَتْهُ قَالَتْ: خَيْبَةً لَكَ، فَأَصْبَحَ، فَلَمَّا انْتَصَفَ النَّهَارُ غُشِيَ عَلَيْهِ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: «{أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ، هُنَّ لِبَاسٌ لَكُمْ} [البقرة: 187]»، فَفَرِحُوا بِهَا فَرَحًا شَدِيدًا {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ} [البقرة: 187]
رقم طبعة با وزير = (3451)




বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ যখন সিয়াম রাখতেন, অতঃপর ইফতার করার সময় হতো, সেসময় যদি ইফতার করার আগে ঘুমিয়ে যেতেন। তখন তারা সেই রাত ও পরের দিন সন্ধা পর্যন্ত কোন কিছু খেতেন না। একবার কাইস বিন সিরমাহ রাদ্বিয়াল্লাহু আনহু সিয়াম রেখেছিলেন। যখন ইফতারের সময় হয়, তখন তিনি তার স্ত্রীর কাছে এসে বলেন, “তোমার কাছে কোন খাবার আছে কি?” তিনি জবাবে বলেন, “জ্বী না। তবে আমি খুঁজে দেখছি।” তারপর তিনি তার জন্য খাবার খুঁজেন। সেই দিন তিনি কাজে নিয়োজিত ছিলেন। অতঃপর তার দুচোখ তাকে পরাভূত করে ফেলে (অর্থাৎ তিনি ঘুমিয়ে যান)। অতঃপর তার স্ত্রী তাকে এই অবস্থায় দেখে বলেন, “আপনার জন্য আফসোস!” তারপর তিনি সেই অবস্থাতেই সকাল করেন। অতঃপর মধ্যাহ্নের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করা হলে এই আয়াত অবতীর্ণ হয়, أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ (তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সংগম করা। তারা তোমাদের জন্য পোশাক স্বরুপ। -সূরা আল বাকারাহ: ১৮৭)। এতে সাহাবীগণ অত্যন্ত আনন্দিত হন। অতঃপর বলা হয়েছে, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الفجر (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ )।”[1]



[1] দারেমী: ২/৫; সহীহুল বুখারী: ১৯১৫; তিরমিযী: ২৯৬৮; মুসনাদ আহমাদ: ৪/২৯৫; আবূ দাঊদ: ২৩১; সুনান বাইহাকী: ৪/২০১; নাসাঈ: ৪/১৪৭-১৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري