সহীহ ইবনু হিব্বান
3472 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَيَرْجِعَ قَائِمَكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا، وَأَشَارَ بِالسَّبَّابَتَيْنِ، وَلَكِنَّ الْفَجْرَ أَنْ يَقُولَ هَكَذَا وَأَشَارَ بِكَفِّهِ»
رقم طبعة با وزير = (3463) [ص:251] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ ابْنُ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَيَرْجِعَ قَائِمَكُمْ»، فِيهِ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لِانْتِبَاهِ النُّوَّامِ، وَرُجُوعِ الْهُجَّدِ، عَنِ الْقِيَامِ لَا لِصَلَاةِ الْفَجْرِ، فَإِذَا كَانَ الْمَسْجِدُ لَهُ مُؤَذِّنَانِ، وَأَذَّنَ أَحَدُهُمَا بِلَيْلٍ لِمَا وَصَفْنَا، وَالْآخَرُ عِنْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْفَجْرِ، كَانَ ذَلِكَ جَائِزًا، فَأَمَّا مَنْ أَذَّنَ بِلَيْلٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ لِصَلَاةِ الصُّبْحِ، كَانَ عَلَيْهِ الْإِعَادَةُ لِصَلَاةِ الصُّبْحِ، فَإِنَّهُ لَمْ يَصِحَّ أَنَّهُ أَذَّنَ لَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَيْلٍ إِلَّا مُؤَذِّنَانِ، لَا مُؤَذِّنٌ وَاحِدٌ
আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে।” তিনি আরো বলেছেন, “এরকম হলে সেটা ফজর নয়।” রাবী বলেন, “এটা বলে তিনি তাঁর দুই তর্জনী অঙ্গুলির মাধ্যমে ইশারা করেন।” তারপর তিনি বলেন, “বস্তুত ফজর হলো এরকম হওয়া।” এই বলে তিনি তাঁর হাতের তালুকে মাধ্যমে ইশারা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে” এখানে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই মর্মে যে, বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলার জন্য এবং তাহাজ্জুদ আদায়কারীকে কিয়াম থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই মাসজিদে যখন দুইজন মুয়াযযিন থাকবে এবং একজন পূর্বে বর্ণিত উদ্দেশ্যে আযান দিবে আর আরেকজন ফজর উদ্ভাসিত হওয়ার সময় আযান দিবে ফজরের সালাতের জন্য, তবে সেটা জায়েয। কিন্তু যে ব্যক্তি সুবহে সাদিক উদিত হওয়ার আগে রাতে আযান দেয় ফজরের সালাতের জন্য, তবে তাকে ফজরের সালাতের জন্য পুনরায় আযান দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটা প্রমাণিত নেই যে, সে সময় ফজরের আজানের জন্য দুইজনই রাতে আযান দিয়েছেন।
[1] সহীহ মুসলিম: ১০৯৩; মুসনাদ আহমাদ: ১/৩৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; সহীহুল বুখারী: ৬২১; আবূ দাঊদ: ২৩৪৭; নাসাঈ: ২/১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০২; ইবনুল জারুদ: ৩৮২; সুনান বাইহাকী: ৪/২১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3459). تنبيه!! رقم (3459) = (3468) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3473 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ يُؤَذِّنَ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ بِلَالٌ»، وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ حِينَ يَرَى الْفَجْرَ
رقم طبعة با وزير = (3465)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ইবনু উম্মু মাকতূম রাতে আযান দেয়। কাজেই বিলাল আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।” আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদিত না হওয়া পর্যন্ত আযান দিতেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; দারেমী: ১/২৭০; সহীহুল বুখারী: ৬২৩; সহীহ মুসলিম: ১০৯২; নাসাঈ: ২/১০; তাহাবী: ১/১৩৮; মুসনাদ আহমাদ: ৬/১৮৫-১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» - أيضا -. تنبيه!! وقع هذا الحديث في «طبعة باوزير» في مكان الذي بعده والذي بعده مكانه. وأشار الناشر إلى ذلك بقوله: وقع هذا الحديث في «طبعة المؤسسة» متأخرا برقم واحد. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط البخاري
3474 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ أُنَيْسَةَ بِنْتِ خُبَيْبٍ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَذَّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَكُلُوا وَاشْرَبُوا، وَإِذَا أَذَّنَ بِلَالٌ فَلَا تَأْكُلُوا وَلَا تَشْرَبُوا، فَإِنْ كَانَتِ الْوَاحِدَةُ مِنَّا لَيَبْقَى عَلَيْهَا الشَّيْءُ مِنْ سَحُورِهَا، فَتَقُولُ لِبِلَالٍ: أَمْهِلْ حَتَّى أَفْرَغَ مِنْ سَحُورِي»
رقم طبعة با وزير = (3464) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ خَبَرَانِ قَدْ يُوهِمَانِ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّهُمَا مُتَضَادَّانِ وَلَيْسَ كَذَلِكَ، لِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَعَلَ اللَّيْلَ بَيْنَ بِلَالٍ، وَبَيْنَ ابْنِ أُمِّ مَكْتُومٍ نَوْبًا، فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً لِيُنَبِّهَ النَّائِمَ ويَرْجِعَ [ص:253] الْقَائِمُ، لَا لِصَلَاةِ الْفَجْرِ، وَيُؤَذِّنُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ، فَإِذَا جَاءَتْ نَوْبَةُ ابْنِ أُمِّ مَكْتُومٍ كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً كَمَا وَصَفْنَا قَبْلُ، وَيُؤَذِّنُ بِلَالٌ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ، مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ أَوْ تَهَاتُرٌ
উনাইসা বিনতু খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন ইবনু উম্মু মাকতূম আযান দিবে, তখন তোমরা পানাহার করবে এবং যখন বিলাল আযান দিবে, তখন তোমরা আর পানাহার করবে না।” রাবী বলেন, “অতঃপর যদি আমাদের কারো কাছে সাহারীর কিছু অংশ অবশিষ্ট থাকতো, তবে সে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতো, একটু দেরি করুন, যাতে আমি সাহারী শেষ করতে পারি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস দুটি হয়তো পরস্পর বিরোধী; আসলে বিষয়টি এমন নয়। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আযান দেওয়ার জন্য বিলাল ও ইবনু উম্মু মাকতূমের মাঝে পালি করে দিয়েছিলেন। কাজেই নির্দিষ্ট কয়েক রাত বিলাল খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দেওয়ার জন্য এবং কিয়াম কারী ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য; ফজরের সালাতের জন্য নয়। আর এই রাতগুলো ইবনু উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন। অতঃপর যখন ইবনু উম্মু মাকতূমের পালা আসতো, তখন তিনি পূর্বে বর্ণিত পন্থায় নির্দিষ্ট কিছু রাতে আযান দিতেন আর এই রাতগুলো বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন। এমন নয় যে, উভয় হাদীসের মাঝে কোন বৈপরীত্ব আছে।”
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৩৩; নাসাঈ: ২/১০-১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০৪; তাহাবী: ১/১৩৮; তাবারানী আল কাবীর; ২৪/৪৮২; আত তায়ালিসী: ১৬৬১; সুনান বাইহাকী: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 237).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3475 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَدَنِيُّ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نِعْمَ سَحُورُ الْمُؤْمِنِ التَّمْرُ»
رقم طبعة با وزير = (3466)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মু‘মিন ব্যক্তির উৎকৃষ্ট সাহারী হলো খেজুর।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৪৫; সুনান বাইহাকী: ৪/২৩৬-২৩৭; বাযযার: ৯৭৮; হিলইয়াতুল আওলিয়া: ৩/৩৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (562).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3476 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا [ص:254] إِبْرَاهِيمُ بْنُ رَاشِدٍ الْأَدَمِيَّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا وَلَوْ بِجَرْعَةٍ مِنْ مَاءٍ»
رقم طبعة با وزير = (3467)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ঢোক পানি পান করে হলেও সাহারী খাবে।”[1]
[1] ইমাম সুয়ূতী, আল জামিউল কাবীর: ২/৪৭১; আবূ ইয়ালা: ৩৩৪০; মুসনাদ আহমাদ: ৩/১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যঈফাহ: ১৪০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الضعيفة» تحت الحديث (1405).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3477 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحُورِ»
رقم طبعة با وزير = (3468)
আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারী খাওয়া।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬০২; মুসানা্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮; মুসনাদ আহমাদ: ৪/২০২; দারেমী: ২/৬; সহীহ মুসলিম: ১০৯৬; তিরমিযী: ৭০৯; নাসাঈ: ৪/৪৬; বাগাবী: ১৭২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2029): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3478 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: «لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]، كَانَ مِنْ أَرَادَ مِنَّا أَنْ يُفْطِرَ أَفْطَرَ وَافْتَدَى حَتَّى نَزَلَتِ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
رقم طبعة با وزير = (3469)
সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ (আর যারা সিয়াম রাখার সামর্থ রাখে (কিন্তু সিয়াম রাখতে চায় না), তাদের জন্য জরুরী হলো মিসকীনকে খাদ্য দান করার ফিদিয়া দেওয়া। -সূরা আল বাকারাহ: ১৮৪), তখন আমাদের মাঝে যে সিয়াম ভঙ্গ করতে চাইতো, সে সিয়াম ভঙ্গ করতো এবং ফিদিয়া প্রদান করতো। অতঃপর পরের আয়াত অবতীর্ণ হয়ে এই বিধানকে রহিত করে দেয়।”[1]
[1] সহীহুল বুখারী: ৪৫০৬; সহীহ মুসলিম: ১১৪৫; আবূ দাঊদ: ২৩১৫; তিরমিযী: ৭৯৮; নাসাঈ: ৪/১৯০; সুনান বাইহাকী: ৪/২০০; দারেমী: ২/১৫; তাবারানী আল কাবীর: ৬৩০২; হাকিম: ১/৪২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/২২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 22): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط الشيخين
3479 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ [ص:256] عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ عَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
رقم طبعة با وزير = (3470) قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ عَمِّهِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ الدَّوْسِيُّ، وَهُوَ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শুধু পানাহার থেকে বিরত থাকা সিয়াম নয়, বস্তুত সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। যদি তোমাকে কেউ গালী দেয়, অথবা তোমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে বলো, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খালিদ বিন আব্দুর রহমানের চাচার নাম আব্দুল্লাহ বিন মুগীরা বিন আবূ যুবাব আদ দাওসী। তিনি হলেন হারিস বিন আব্দুর রহমান বিন মুগীরা বিন আবূ যিবাব।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৬; সুনান বাইহাকী: ৪/২৭০; হাকিম: ১/৪৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আত তারগীব: ২/৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 97).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
3480 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، حَدَّثَنَا [ص:257] سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْلَ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
رقم طبعة با وزير = (3471)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা, তদনুযায়ী কাজ ও অজ্ঞতাপূর্ণ কাজ ত্যাগ করে না, তবে আল্লাহর কোন প্রয়োজন নেই যে, সে পানাহার ত্যাগ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫২-৪৫৩; সহীহুল বুখারী: ১৯০৩; আবূ দাঊদ: ২৩৬২; তিরমিযী: ৭০৭; ইবনু মাজাহ: ১৬৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৫; সুনান বাইহাকী: ৪/২৭০; বাগাবী: ১৭৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2045): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3481 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ [ص:258] الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ، وَرُبَّ صَائِمٍ حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ»
رقم طبعة با وزير = (3472)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিছু কিয়ামকারী ব্যক্তির কিয়ামে রাত্রি জাগরণ করা ছাড়া সাওয়াবের কোন অংশ থাকে না এবং কিছু সিয়াম পালনকারী ব্যক্তির সিয়ামে ক্ষুধা ছাড়া সাওয়াবের কোন অংশ থাকে না।”[1]
[1] সুনান বাইহাকী: ৪/২৭০; মুসনাদ আহমাদ: ২/৩৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৭; বাগাবী: ১৭৪৭; ইবনু মাজাহ: ১৬৯০; দারেমী: ১/৩০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (2/ 97).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن لغيره
3482 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلَا يَرْفُثْ وَلَا يَ جْهَلْ، فَإِنْ جَهِلَ عَلَيْهِ أَحَدٌ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3473)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সিয়াম রাখবে, তখন সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং অজ্ঞতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে সে যেন বলে, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯২; সহীহ মুসলিম: ১১৫১; নাসাঈ: ৪/১৬২-১৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৯৬; মুসনাদ আহমাদ: ২/২৭৩; সহীহুল বুখারী: ১৯০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2046): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
3483 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَجْلَانَ، مَوْلَى الْمُشْمَعِلِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَسَابَّ وَأَنْتَ صَائِمٌ، وَإِنْ سَابَّكَ أَحَدٌ فَقُلْ: إِنِّي صَائِمٌ، وَإِنْ كُنْتَ قَائِمًا فَاجْلِسْ»
رقم طبعة با وزير = (3474)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সিয়াম পালন অবস্থায় গালমন্দ করবে না। আর কেউ যদি তোমাকে গালমন্দ করে, তবে তুমি বলবে, নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি। আর যদি তুমি দাঁড়িয়ে থাকো, তবে বসে পড়বে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৪; মুসনাদ আহমাদ: ২/৪২৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১০/২৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 97)، «صحيح ابن خزيمة» (3/ 241 / 1994).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
3484 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَمِرٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، [ص:260] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنْ سُبَّ أَحَدُكُمْ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ»، يَنْهَى بِذَلِكَ عَنْ مُرَاجَعَةِ الصَّائِمِ
رقم طبعة با وزير = (3475)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কাউকে সিয়ামরত অবস্থায় গালি দেওয়া হবে, তবে সে যেন বলে, ‘নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।” রাবী বলেন, “এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম পালনকারীকে মন্দ আচরণকারীর প্রতিউত্তর করতে নিষেধ করেছেন।”[1]
[1] নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১০/৩১। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن بما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3485 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ بِالصَّلَاةِ، صَلَاةِ الصُّبْحِ، وَأَحَدُكُمْ جُنُبٌ، فَلَا يَصُومُ يَوْمَئِذٍ»
رقم طبعة با وزير = (3476)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন –ফজরের সালাতের- আযান দেওয়া হবে এমন অবস্থায় যে তোমাদের কেউ নাপাক রয়েছে, তবে সে যেন সেদিন সিয়াম না রাখে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৯৯; ইবনু মাজাহ: ১৭০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/১১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3/ 11).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3486 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، [ص:262] قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَنْ أَصْبَحَ جُنُبًا فَلَا يَصُومُ، قَالَ: فَانْطَلَقَ أَبُو بَكْرٍ وَأَبُوهُ، حَتَّى دَخَلَا عَلَى أُمِّ سَلَمَةَ، وَعَائِشَةَ، فَكِلَاهُمَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا، ثُمَّ يَصُومُ»، فَانْطَلَقَ أَبُو بَكْرٍ وَأَبُوهُ حَتَّى أَتَيَا مَرْوَانَ، فَحَدَّثَاهُ، فَقَالَ: عَزَمْتُ عَلَيْكُمَا لَمَّا انْطَلَقْتُمَا إِلَى أَبِي هُرَيْرَةَ فَحَدَّثْتُمَاهُ، فَانْطَلَقَا إِلَى أَبِي هُرَيْرَةَ فَحَدَّثَاهُ، فَقَالَ: هُمَا أَعْلَمُ، أَخْبَرَنَا بِهِ الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ
رقم طبعة با وزير = (3477)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, সে যেন সিয়াম না রাখে।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আবূ বকর ও তার বাবা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আসেন। অতঃপর তারা দুইজনই বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করেছেন। তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আবূ বকর ও তার বাবা মারওয়ানের কাছে আসেন এবং তার কাছে হাদীসটি বর্ণনা করেন। তখন তিনি বলেন, “আমি আপনাদের দুইজনকে তাকীদ দিচ্ছি যে, আপনারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করুন।” অতঃপর তারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করেন। তখন তিনি বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা এই ব্যাপারে বেশি অবগত। আমাদেরকে ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা হাদীসটি বর্ণনা করেছিলেন।”[1]
[1] সহীহ মুসলিম: ১১০৯; নাসাঈর বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৯৮; সুনান বাইহাকী: ৪/২১৪-২১৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯০; সহীহুল বুখারী: ১৯২৫; মুশকিলুল আসার: ৫৩৫; শারহু মাআনিল আসার: ২/১০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3487 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، [ص:263] عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّهَ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، وَأُمُّ سَلَمَةَ زَوْجَتَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ»
رقم طبعة با وزير = (3478)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2066): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3488 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ: أُخْبِرْنَا عَنْ عَامِرٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّهُ أَتَى عَائِشَةَ، فَقَالَ: إِنَّ أَبَا هُرَيْرَةَ يُفْتِينَا أَنَّهُ مَنْ أَصْبَحَ جُنُبًا فَلَا صِيَامَ لَهُ، فَمَا تَقُولِينَ لَهُ فِي ذَلِكَ؟، فَقَالَتْ: «لَقَدْ كَانَ بِلَالٌ يَأْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُؤْذِنُهُ لِلصَّلَاةِ وَإِنَّهُ لَجُنُبٌ، فَيَقُومُ وَيَغْتَسِلُ، وَإِنِّي لَأَرَى جَرْيَ الْمَاءِ بَيْنَ كَتِفَيْهِ، ثُمَّ يَظَلُّ صَائِمًا»
رقم طبعة با وزير = (3479)
আবূ বকর বিন আব্দুর রহমান বিন হারিস বিন হিশাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, “নিশ্চয়ই আবূ হুরাইরা আমাদেরকে ফাতাওয়া দিয়েছেন যে, যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, তার সিয়াম হবে না।” এই ব্যাপারে আপনার অভিমত কী?” তখন তিনি বলেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতেন অতঃপর তিনি তাঁকে সালাতের কথা অবহিত করতেন। তখনও তিনি জুনুবী থাকতেন, তারপর তিনি উঠে গোসল করতেন। অতঃপর আমি তাঁর কাঁধের উপর পানি গড়িয়ে পড়তে দেখেছি। তারপর তিনি সিয়াম অব্যাহত রেখেছেন।”[1]
[1] নাসাঈর বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩৪১; তাহাবী: ২/১০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3489 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّ عَائِشَةَ، وَأُمَّ سَلَمَةَ زَوْجَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتَا: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ فِي رَمَضَانَ، ثُمَّ يَصُومُ»
رقم طبعة با وزير = (3480)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে অর্থাৎ স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর সিয়াম রেখেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله بحديث.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3490 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَبِيتُ جُنُبًا، فَيَأْتِيهِ بِلَالٌ لِصَلَاةِ الْغَدَاةِ، فَيَقُومُ فَيَغْتَسِلُ، فَأَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْحَدِرُ مِنْ [ص:265] جِلْدِهِ وَرَأْسِهِ، ثُمَّ أَسْمَعُ قِرَاءَتَهُ فِي صَلَاةِ الْغَدَاةِ، ثُمَّ يَظَلُّ صَائِمًا» قَالَ مُطَرِّفٌ: فَقُلْتُ لَهُ أَفِي رَمَضَانَ؟، قَالَ: سَوَاءٌ عَلَيْهِ
رقم طبعة با وزير = (3481)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার ব্যাপারে তাঁর কাছে আসতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর গোসল করতেন। আমি দেখতাম তাঁর মাথা ও শরীর থেকে পানি গড়ে পড়তো। তারপর আমি ফজরের সালাতে তাঁর কিরাআত শুনতে পেতাম। তারপর তিনি সিয়াম অব্যাহত রাখতেন।” মুতার্রিফ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি তাকে বললাম, “এটা কি রমযান মাসে?” জবাবে তিনি বলেন, “এটা তাঁর কাছে বরাবর ছিল।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮০; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩১৪; ইবনু মাজাহ: ১৭০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3491 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، قَالَ: حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَبِيتُ جُنُبًا، فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَيَقُومُ فَيَغْتَسِلُ، فَرَأَيْتُ تَحَدُّرَ الْمَاءِ مِنْ شَعْرِهِ، ثُمَّ يَظَلُّ يَوْمَهُ صَائِمًا» قَالَ مُطَرِّفٌ: قُلْتُ لِلشَّعْبِيِّ: فِي شَهْرِ رَمَضَانَ؟، قَالَ: شَهْرُ رَمَضَانَ وَغَيْرُهُ سَوَاءٌ
رقم طبعة با وزير = (3482)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু সালাত সম্পর্কে অবহিত করার জন্য তাঁর কাছে আসতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর গোসল করতেন। আমি দেখতাম তাঁর চুল থেকে পানি গড়ে পড়তো। তারপর তিনি সিয়াম অব্যাহত রাখতেন।” মুতার্রিফ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি ইমাম শা‘বী রহিমাহুল্লাহকে বললাম, “এটা কি রমযান মাসে?” জবাবে তিনি বলেন, “রমযান ও অন্য মাস একই।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮০; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩১৪; ইবনু মাজাহ: ১৭০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৮১)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين