হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3492)


3492 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا [ص:266] مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي يُونُسَ، مَوْلَى عَائِشَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، يُدْرِكُنِي الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، أَفَأَصُومُ يَوْمِي ذَلِكَ؟، فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «رُبَّمَا أَدْرَكَنِيَ الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، فَأَقُومُ وَأَغْتَسِلُ، وَأُصَلِّي الصُّبْحَ، وَأَصُومُ يَوْمِي ذَلِكَ»، فَقَالَ الرَّجُلُ: إِنَّكَ لَسْتَ مِثْلَنَا، إِنَّكَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ، وَأَعْلَمَكُمْ بِمَا أَتَّقِي»
رقم طبعة با وزير = (3483) قَالَ أَبُو حَاتِمٍ: فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرْجُو» دَلِيلٌ عَلَى إِبَاحَةِ رَجَاءِ الْإِنْسَانِ فِي الشَّيْءِ الَّذِي لَا يُشَكُّ فِيهِ بِالْقَوْلِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ الِاسْتِثْنَاءِ فِي الْإِيمَانِ عَلَى السَّبِيلِ الَّذِي وَصَفْنَاهُ فِي أَوَّلِ الْكِتَابِ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, তারপর আমি উঠে গিয়ে গোসল করি, ফজরের সালাত আদায় করি এবং সেদিন সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “নিশ্চয়ই আমি আশাবাদী” এখানে এই ব্যাপারে দলীল রয়েছে যে, সন্দেহাতীত বিষয়েও আশাব্যঞ্জক শব্দ ব্যবহার করা বৈধ। এখানে আরো দলীল রয়েছে যে, ঈমানের ক্ষেত্রেও ইনশাআল্লাহ শব্দ বলা যায়, যা আমরা এই কিতাবের শুরুতে বর্ণনা করেছি।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2067): م *. * [م] قال الشيخ: لم يَعزُه المعلِّق على الكتاب (8/ 266 - طبعة المؤسسة) لمسلم، وهو تَقصيرٌ فاحشٌ؛ لأنَّه عزاهُ لجمع دونه - منهم البيهقي -، وهذا نفسه قد عزاه لمسلم.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3493)


3493 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا عَنْ طَرُوقَةٍ، ثُمَّ يَصُومُ»
رقم طبعة با وزير = (3484) قَالَ أَبُو حَاتِمٍ: عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هَذَا هُوَ ابْنُ مَعْمَرِ بْنِ حَزْمٍ أَبُو طُوَالَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، ثِقَةٌ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সংগম জনিত জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন আব্দুর রহমান হলেন মা‘মার বিন হাযম আবূ তুয়ালার ছেলে। তিনি মদীনার অধিবাসী। একজন নির্ভরযোগ্য রাবী।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3494)


3494 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ طَرُوقَةٍ، ثُمَّ يَصُومُ»
رقم طبعة با وزير = (3485)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সংগম জনিত জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3495)


3495 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هاجكٍ الْعَابِدُ، بِهَرَاةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ، أَنَّ أَبَا يُونُسَ، مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِيهِ، وَهِيَ تَسْمَعُ مِنْ وَرَاءِ الْبَابِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ أَفَأَصُومُ؟، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ فَأَصُومُ»، فَقَالَ: لَسْتَ مِثْلَنَا يَا رَسُولَ اللَّهِ، غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ، وَأَعْلَمَكُمْ بِمَا أَتَّقِي»
رقم طبعة با وزير = (3487)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফাতাওয়ার জন্য আসেন আর তিনি দরজার পেছন থেকে শুনছিলেন। বেদুইন ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় সালাতের সময় হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় সালাতের সময় হয়ে যায়, তারপর আমি সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3483). تنبيه!! رقم (3483) = (3492) من «طبعة المؤسسة». ملحوظة هذا الحديث وقع في «طبعة باوزير» مكان الذي بعده والذي بعده مكانه. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3496)


3496 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّهُ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، وَأُمُّ سَلَمَةَ زَوْجَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:269] كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ»
رقم طبعة با وزير = (3486)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3478). تنبيه!! رقم (3478) = (3487) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3497)


3497 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ حُلُمٍ، ثُمَّ يَصُومُ ذَلِكَ الْيَوْمَ»
رقم طبعة با وزير = (3488)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে (অর্থাৎ স্ত্রী সহবাস করার কারণে) জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি সেই দিন সিয়াম রেখেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3480). تنبيه!! رقم (3480) = (3489) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3498)


3498 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ، أَنَّهُمَا حَدَّثَاهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ»
رقم طبعة با وزير = (3489)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3478). تنبيه!! رقم (3478) = (3487) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3499)


3499 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامِ بْنِ الْمُغِيرَةِ الْمَخْزُومِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَهُ الصُّبْحُ جُنُبًا فَلَا صَوْمَ لَهُ» فَانْطَلَقْتُ أَنَا وَأَبَى، فَدَخَلْنَا عَلَى أُمِّ سَلَمَةَ، وَعَائِشَةَ زَوْجَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَاهُمَا، فَأَخْبَرَتَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ حُلُمٍ، ثُمَّ يَصُومُ، فَدَخَلْنَا عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَأَخْبَرْنَاهُ بِقَوْلِهِمَا وَبُقُولِ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ مَرْوَانُ: عَزَمْتُ عَلَيْكُمَا إِلَّا ذَهَبْتُمَا إِلَى أَبِي هُرَيْرَةَ فَأَخْبَرْتُمَاهُ، فَلَقِينَا أَبَا هُرَيْرَةَ وَهُوَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ، فَقُلْنَا لَهُ: إِنَّ الْأَمِيرَ عَزَمَ عَلَيْنَا فِي أَمْرٍ نَذْكُرُهُ لَكَ، قَالَ: وَمَا هُوَ؟، فَحَدَّثَهُ أَبِي، فَتَلَوَّنَ وَجْهُ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ: هَكَذَا حَدَّثَنِي الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، وَهُوَ أَعْلَمُ قَالَ الزُهْرِيُّ: فَجَعَلَ الْحَدِيثَ إِلَى غَيْرِهِ
رقم طبعة با وزير = (3490)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, সে যেন সিয়াম না রাখে।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আমি ও আমার বাবা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই। অতঃপর আমরা তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করি। তখন তারা দুইজনই বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে (অর্থাৎ স্ত্রী সংগম করার কারণে) জুনুবী অবস্থায় ভোর করেছেন। তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আমরা মারওয়ানের কাছে আসি এবং তার কাছে তাদের উভয়ের হাদীস ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কথা বর্ণনা করি। তখন মারওয়ান বলেন, “আমি আপনাদের দুইজনকে তাকীদ দিচ্ছি যে, আপনারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করুন।” অতঃপর আমরা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যাই, এসময় তিনি মাসজিদের দরজার কাছে ছিলেন। তখন আমরা তাকে বলি, “নিশ্চয়ই মারওয়ান আমাদেরকে একটা বিষয়ে তাকীদ দিয়ে আপনাকে বলতে বলেছেন।” তখন তিনি বলেন, “সেটা কী?” তখন আমার বাবা তাকে হাদীসটি বর্ণনা করেন। এটা শুনে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর চেহারা বিবর্ণ হয়ে যায়। তিনি বলেন, “ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে এভাবে হাদীসটি বর্ণনা করেছেন। এই ব্যাপারে তিনিই ভালো জানেন।”[1] ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “তিনি হাদীসটিকে অন্যের দিকে সম্পৃক্ত করেছেন।”



[1] সহীহ মুসলিম: ১১০৯; নাসাঈর বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৯৮; সুনান বাইহাকী: ৪/২১৪-২১৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯০; সহীহুল বুখারী: ১৯২৫; মুশকিলুল আসার: ৫৩৫; শারহু মাআনিল আসার: ২/১০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وتقدم (ص 201). تنبيه!! قوله: وتقدم (ص 201) ليس موجود في ص (201) وإنما موجود برقم (3477) من «طبعة باوزير»، الموافق لـ (3486) من «طبعة المؤسسة» - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (3500)


3500 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ بْنُ مُوسَى، [ص:271] قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَامِرِ بْنِ أَبِي أُمَيَّةَ أَخِي أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا، ثُمَّ يَصُومُ»، فَرَدَّ أَبُو هُرَيْرَةَ فُتْيَاهُ
رقم طبعة با وزير = (3491)




উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহার ভাই আমির বিন আবূ উমাইয়্যাহ থেকে বর্ণিত, নিশ্চয়ই উম্মু সালামাহ আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে হাদীস বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করেছেন তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তার আগের ফাতাওয়া থেকে ফিরে আসেন।”[1]



[1] আত তায়ালিসী: ১৬০৬; মুসনাদ আহমাদ: ৬/৩০৬; তাহাবী: ২/১০৫; তাবারানী: ২৩/৬৬৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১-৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৯১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3501)


3501 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي يُونُسَ مَوْلَى عَائِشَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، يُدْرِكُنِي الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، فَأَصُومُ يَوْمِي ذَلِكَ؟، فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رُبَّمَا أَدْرَكَنِي الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، فَأَقُومُ، [ص:272] وَأَغْتَسِلُ، وَأُصَلِّي الصُّبْحَ، وَأَصُومُ يَوْمِي ذَلِكَ»، فَقَالَ الرَّجُلُ: إِنَّكَ لَسْتَ مِثْلَنَا، إِنَّكَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ النَّبِيُّ: «إِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ، وَأَعْلَمَكُمْ بِمَا أَتَّقِي»
رقم طبعة با وزير = (3492)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, তারপর আমি উঠে গিয়ে গোসল করি, ফজরের সালাত আদায় করি এবং সেদিন সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3483). تنبيه!! رقم (3483) = (3492) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3502)


3502 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
رقم طبعة با وزير = (3493)




সাহল বিন সাঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৮; ইমাম শাফেঈ: ১/২৭৭; মুসনাদ আহমাদ: ৫/৩৩৭; সহীহুল বুখারী: ১৯৫৭; তিরমিযী: ৬৯৯; তাবারানী: ৫৭৬৮; সুনান বাইহাকী: ৪/২৩৭; বাগাবী: ১৭৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (917): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3503)


3503 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ السِّنْجِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:274] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
رقم طبعة با وزير = (3494)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। নিশ্চয়ই ইহুদি ও খ্রীষ্টানরা দেরিতে ইফতার করে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬০; মুসনাদ আহমাদ: ২/৪৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১; আবূ দাঊদ: ২৩৫৩; হাকিম: ১/৪৩১; সুনান বাইহাকী: ৪/২৩৭; ইবনু মাজাহ: ১৬৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (2038).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3504)


3504 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، بِخَبَرٍ غَرِيبٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ صَلَّى صَلَاةَ الْمَغْرِبِ حَتَّى يُفْطِرَ، وَلَوْ عَلَى شَرْبَةٍ مِنْ مَاءٍ»
رقم طبعة با وزير = (3495)




আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক ঢোক পান করে হলেও ইফতার না করে মাগরিবের সালাত আদায় করতে দেখিনি।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ৩৭৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬৩; হাকিম: ১/৪৩২; বাযযার: ৯৮৪; সুনান বাইহাকী: ৪/২৩৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2110).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3505)


3505 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ صَلَّى الْمَغْرِبَ حَتَّى يُفْطِرَ، وَلَوْ عَلَى شَرْبَةٍ مِنْ مَاءٍ»
رقم طبعة با وزير = (3496)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক ঢোক পান করে হলেও ইফতার না করে মাগরিবের সালাত আদায় করতে দেখিনি।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ৩৭৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬৩; হাকিম: ১/৪৩২; বাযযার: ৯৮৪; সুনান বাইহাকী: ৪/২৩৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما









সহীহ ইবনু হিব্বান (3506)


3506 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
رقم طبعة با وزير = (3497)




সাহল বিন সাঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৮; ইমাম শাফেঈ: ১/২৭৭; মুসনাদ আহমাদ: ৫/৩৩৭; সহীহুল বুখারী: ১৯৫৭; তিরমিযী: ৬৯৯; তাবারানী: ৫৭৬৮; সুনান বাইহাকী: ৪/২৩৭; বাগাবী: ১৭৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر (3493). تنبيه!! رقم (3493) = (3502) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3507)


3507 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ [ص:276] إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ تَعَالَى: أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا»
رقم طبعة با وزير = (3498) قَالَ أَبُو حَاتِمٍ: قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هَذَا هُوَ قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَيْوَئِيلَ، اسْمُهُ يَحْيَى، وَقُرَّةُ لَقَبٌ، مِنْ ثِقَاتِ أَهْلِ مِصْرَ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় তারাই, যারা তাদের মাঝে দ্রুত ইফতার করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের রাবী কুররাতা বিন আব্দুর রহমান হলেন কুররাতা বিন আব্দুর রহমান বিন হাইওয়াইল। তার মূল নাম ইয়াহইয়া। আর কুররাতা হলো তার উপাধী। তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”



[1] তিরমিযী: ৭০০; বাগাবী: ১৭৩৩; মুসনাদ আহমাদ: ২/৩২৯; সুনান বাইহাকী: ৪/২৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য হাদীসের কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ১৯৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (1989).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن غريب









সহীহ ইবনু হিব্বান (3508)


3508 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:277] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ الْغَنِيُّ جَلَّ وَعَلَا: أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا»
رقم طبعة با وزير = (3499)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান মুখাপেক্ষীহীন আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় তারাই, যারা তাদের মাঝে দ্রুত ইফতার করে।”[1]



[1] তিরমিযী: ৭০০; বাগাবী: ১৭৩৩; মুসনাদ আহমাদ: ২/৩২৯; সুনান বাইহাকী: ৪/২৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য হাদীসের কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ১৯৮৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null









সহীহ ইবনু হিব্বান (3509)


3509 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍِو عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
رقم طبعة با وزير = (3500)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। নিশ্চয়ই ইহুদি ও খ্রীষ্টানরা দেরিতে ইফতার করে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬০; মুসনাদ আহমাদ: ২/৪৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১; আবূ দাঊদ: ২৩৫৩; হাকিম: ১/৪৩১; সুনান বাইহাকী: ৪/২৩৭; ইবনু মাজাহ: ১৬৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - مضى (3494). تنبيه!! رقم (3494) = (3503) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3510)


3510 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، [ص:278] حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ أُمَّتِي عَلَى سُنَّتِي مَا لَمْ تَنْتَظِرْ بِفِطْرِهَا النُّجُومَ»، قَالَ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ صَائِمًا أَمَرَ رَجُلًا فَأَوْفَى عَلَى شَيْءٍ *، فَإِذَا قَالَ: «غَابَتِ الشَّمْسُ» أَفْطَرَ
رقم طبعة با وزير = (3501)




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার উম্মত আমার সুন্নাতের উপর বহাল থাকবে, যতদিন তারা ইফতার করার জন্য তারকা (উদিত হওয়ার) অপেক্ষা করে না।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সিয়াম রাখতেন, তখন তিনি কোন ব্যক্তিকে আদেশ করতেন, অতঃপর সে উঁচু কোন কিছুর উপর দাঁড়িয়ে দেখতেন, অতঃপর যখন সে বলতো, “সূর্য ডুবে গিয়েছে।” তখন তিনি ইফতার করতেন।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬১; হাকিম: ১/৪৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৩; দারেমী: ২/৭; সহীহ মুসলিম: ১০৯৮; তিরমিযী: ৬৯৯; তাবারানী: ৫৯৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (3/ 275 / 2061) «الصحيحة» (2018). * [فَأَوْفَى عَلَى شَيْءٍ] قال الشيخ: وكذا في «صحيح ابن خزيمة»، وفي «المستدرك» (1/ 434): «نشز»، ولعلَّه الصواب. ويشهد لهذه الزيادة حديث ابن أبي أوفى الآتي بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3511)


3511 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، [ص:279] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ وَهُوَ صَائِمٌ إِذْ قَالَ لِبَعْضِ أَصْحَابِهِ: «انْزِلْ فَاجْدَحْ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَيْتَ، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لِي»، قَالَ: فَنَزَلَ فَجَدَحَ لَهُ، فَشَرِبَ، ثُمَّ قَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»، - يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ -
رقم طبعة با وزير = (3502)




আব্দুল্লাহ বিন আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফরে সিয়ামরত অবস্থায় চলছিলেন, তখন তিনি তাঁর কোন এক সাহাবীকে বলেন, “তুমি নামো এবং ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” তখন সেই সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি সন্ধা পর্যন্ত অপেক্ষা করতেন!” তখন তিনি আবার বলেন, “নামো এবং আমার জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” রাবী বলেন যে, তারপর তিনি নামেন এবং তাঁর জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করেন। অতঃপর তিনি তা পান করেন। তারপর তিনি বলেন, “যখন তোমরা দেখবে যে, এদিক থেকে রাত আগমন করছে, তখন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার সময় হয়ে যায়।” অর্থাৎ পুর্বদিক থেকে।”[1]



[1] সহীহ মুসলিম: ১১০১; সহীহুল বুখারী: ৫২৯৭; বাগাবী: ১৭৩৪; মুসনাদ আহমাদ: ৪/৩৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১-১২; আবূ দাঊদ: ২৩৫২; সুনান বাইহাকী: ৪/২১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2037): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين