হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3541)


3541 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، [ص:312] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3533)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3542)


3542 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3534)




হাফসা বিনতু উমার রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]



[1] মুসনাদ আবূ ইয়ালা: ২/৩২৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০; সহীহ মুসলিম: ১১০৭; তাবারানী আল কাবীর: ২৩/৩৫১; আত তায়ালিসী: ১৫৮৬; হুমাইদী: ২৮৭; মুসনাদ আহমাদ: ৬/২৮৬; ইবনু মাজাহ: ১৬৮৫; সুনান বাইহাকী: ৪/২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৩৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3543)


3543 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْفَنْدَوَرِيُّ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»، وَتَقُولُ: «أَيُّكُمْ أَمْلَكُ لِإِرْبِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3535)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় চুম্বন করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো তোমাদের কে তার কামনাকে সংবরণ করতে পারবে?”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৪৪; সুনান বাইহাকী: ৪/২৩৩; সহীহ মুসলিম: ১১০৬; ইবনু মাজাহ: ১৬৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2061)، «الصحيحة» (220): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3544)


3544 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، [ص:314] أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: هَشَشْتُ، فَقَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: لَقَدْ صَنَعْتُ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا، قَالَ: «وَمَا هُوَ»، قُلْتُ: قَبَّلْتُ وَأَنَا صَائِمٌ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ لَوْ مَضْمَضْتَ مِنَ الْمَاءِ»، قُلْتُ: إِذًا لَا يَضُرُّ، قَالَ: «فَفِيمَ»
رقم طبعة با وزير = (3536)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার হর্ষোৎফুল্ল হয়ে সিয়াম অবস্থায় (আমার স্ত্রীকে) চুম্বন করি। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলি, “আমি আজ এক গুরুতর কাজ করে ফেলেছি!” তিনি বলেন, “সেটা কী?” আমি বললাম, “আমি সিয়ামরত অবস্থায় চুম্বন করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনার কি অভিমত, যদি আপনি পানি দিয়ে কুলি করতেন?” আমি বললাম, “তাহলে তো কোন ক্ষতি হবে না।” তখন তিনি বলেন, “তাহলে এতে আর কী?”[1]



[1] দারেমী: ২/১৩; হাকিম: ১/৪৩১; সুনান বাইহাকী: ৪/২১৮; মুসনাদ আহমাদ: ১/২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০-৬১; আবূ দাঊদ: ২৩৮৫; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৮/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2064).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3545)


3545 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ»، قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟، قَالَتْ عَائِشَةُ: «فِي كُلِّ ذَلِكَ، فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ»
رقم طبعة با وزير = (3537) [ص:315] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَسَمِعَهُ مِنْ عَائِشَةَ نَفْسِهَا، وَالدَّلِيلُ عَلَى صِحَّتِهِ أَنَّ مَعْمَرًا، قَالَ: عَنِ الزُهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟، فَمَرَّةً أَدَّى الْخَبَرَ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَأُخْرَى أَدَّى الْخَبَرَ عَنْهَا نَفْسِهَا




আবূ সালামাহ রহিমাহুল্লাহ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করতেন। তখন আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “ফরয, নফল সব ধরণের সিয়াম অবস্থায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ সালামাহ বিন আব্দুর রহমান উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে নিজে হাদীসটি শ্রবণ করেছেন। এটি বিশুদ্ধ হওয়ার প্রমাণ হলো, মা‘মার রহিমাহুল্লাহ ইমাম যুহরী থেকে, তিনি আবূ সালামাহ থেকে, তিনি বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?” কাজেই রাবী হাদীসটি কোন কোন সময় উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা থেকে এভাবে বর্ণনা করেছেন। আবার কোন কোন সময় খোদ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩৫১; মুসনাদ আহমাদ: ৬/২৪১; তাহাবী: ২/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম… ’’ অংশসহ মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - بزيادة: قلت لعائشة*. *قال الشيخ: ولم يَتَنَبَّه لهذا المُعلِّقُ على «طبعة المؤسسة»، فقال: (1/ 314 / 3545): حديث صحيح. وقد خرَّجتُ الحديثَ في الإرواء مِنْ أكثر مِنْ عَشَرةِ طُرُقٍ عن عائشة، ليس فيها هذه الزيادة، ثُمَّ هِي ليست في «مُصَنَّف عبد الرزاق» (7408)، ومن طريقه رواه المؤلِّفُ. والعلَّة ابنُ أَبِي السِّرِيِّ - مُحَمد بن المتوكِّل -؛ فَإِنَّ له أوهاماً كَثيرةً، وهذه منها.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3546)


3546 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبَى زَائِدَةَ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلْمِسُ مِنْ وَجْهِي مِنْ شَيْءٍ وَأَنَا صَائِمَةٌ»
رقم طبعة با وزير = (3538)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি সিয়ামরত অবস্থায় থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার চেহারা স্পর্শ করতেন না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬০; মুসনাদ আহমাদ: ৬/২১৩; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/২৯৬। হাদীসটির সনদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৪-৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (958)، «الإرواء» (4/ 84 - 85).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سنده قوي









সহীহ ইবনু হিব্বান (3547)


3547 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ: «إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ» ثُمَّ تَضْحَكُ
رقم طبعة با وزير = (3539) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْلَكُ النَّاسِ لِإِرْبِهِ، وَكَانَ يُقَبِّلُ نِسَاءَهُ إِذَا كَانَ صَائِمًا، أَرَادَ بِهِ التَّعْلِيمَ أَنَّ مِثْلَ هَذَا الْفِعْلِ مِمَّنْ يَمْلِكُ إِرْبَهُ وَهُوَ صَائِمٌ جَائِزٌ، وَكَانَ يَتَنَكَّبُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتِعْمَالَ مِثْلِهِ إِذَا كَانَتْ هِيَ صَائِمَةٌ، عِلْمًا مِنْهُ بِمَا رُكِّبَ فِي النِّسَاءِ مِنَ الضَّعْفِ عِنْدَ الْأَسْبَابِ الَّتِي تَرِدُ عَلَيْهِنَّ، فَكَانَ يُبْقِي عَلَيْهِنَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَرْكِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ إِذَا كُنَّ بِتِلْكَ الْحَالَةِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ هَذَيْنِ الْخَبَرَيْنِ تَضَادٌ أَوْ تَهَاتُرٌ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন। তারপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হেঁসে দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কামনাকে সবচেয়ে বেশি সংবরণকারী ছিলেন। তিনি সিয়ামরত অবস্থায় তাঁর স্ত্রীদের চুম্বন করেছেন, এটা শিক্ষা দেওয়ার জন্য যে, যে ব্যক্তি তাঁর কামনাকে সংবরণ করতে পারবে, তার জন্য সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ। আর তাঁর স্ত্রী সিয়ামরত অবস্থায় থাকলে, তখন তিনি এরকম করা থেকে বিরত থাকতেন, এটা জানান দেওয়ার জন্য যে, এসব উপকরণের উপস্থিতিতে নারীদের দুর্বল হয়ে যাওয়ার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। যখন তাদের অবস্থা এমন হয়, এজন্য আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এধরণের কাজ করতেন না। এমন নয় যে, দুই হাদীসের মাঝে কোন বৈপরীত্ব নেই।”



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯২; সহীহুল বুখারী: ১৯২৮; সুনান বাইহাকী: ৪/২৩৩; বাগাবী: ১৭৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪০৯; হুমাইদী: ১৯৮; দারেমী: ২/১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৯; সহীহ মুসলিম: ১১০৬; আবূ ইয়ালা: ৪৪২৮; তাহাবী: ২/৯১; আবূ দাউদ: ২৩৮২; তিরমিযী: ৭২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3531). تنبيه!! رقم (3531) = (3539) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3548)


3548 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بْنِ عَامِرٍ الشَّيْبَانِيُّ، بِنَسَا، وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ الطَّائِيُّ بِمَنْبِجَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الرَّافِقِيُّ بِالرَّقَّةِ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْفِرْيَابِيُّ بِبَيْتِ الْمَقْدِسِ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبَى حَنْظَلَةَ السَّاحِلِيُّ بِصَيْدَا فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى وَهَذَا حَدِيثُهُ، وَقَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3540)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]



[1] ইবনু মাজাহ: ১৬৬৫; তাহাবী: ২/৬২; তাবারানী: ১৩৩৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 59).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3549)


3549 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ، حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3541) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ الْعُصَاةُ»، إِنَّمَا أَطْلَقَ عَلَيْهِمْ هَذِهِ اللَّفْظَةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِهِ، وَهُوَ الْإِفْطَارُ، لَا أَنَّهُمْ صَارُوا عُصَاةً بِصَوْمِهِمْ فِي السَّفَرِ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান, ওরা নাফরমান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “ওরা নাফরমান” তাদের প্রতি প্রদত্ত নির্দেশ অমান্য করার কারণে তাদের ব্যাপারে এই ধরণের সাধারণ বাক্য ব্যবহার করেছেন। নির্দেশটি ছিল সিয়াম ভঙ্গ করার। এটা নয় যে, সফরে সিয়াম রাখার কারণে তারা অবাধ্য হয়েছেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 57): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3550)


3550 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ السَّمَاءِ، وَهُوَ عَلَى بَغْلَةٍ لَهُ، وَالنَّاسُ صِيَامٌ، فَقَالَ: «اشْرَبُوا»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَقَالَ: «اشْرَبُوا، فَإِنِّي رَاكِبٌ وَإِنِّي أَيَسَرُكُمْ، وَأَنْتُمْ مُشَاةٌ»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَحَوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وَشَرِبَ النَّاسُ «
رقم طبعة با وزير = (3542)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আসমানের পানির জলাধারের নিকট তাঁর খচ্চরের উপর ছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন, তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, কেননা নিশ্চয়ই আমি বাহনে আরোহী অবস্থায় আছি। আমি তোমাদের চেয়ে সহজ অবস্থায় আছি। আর তোমরা পদব্রজ অবস্থায় রয়েছো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। অতঃপর তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (3/ 256 / 2022).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3551)


3551 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ، وَأَنَّهُ صَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، قَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3543) [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمَّاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعُصَاةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِالْإِفْطَارِ فِي السَّفَرِ لِيَقْوَوْا بِهِ، لَا أَنَّهُمْ عُصَاةٌ بِصَوْمِهِمْ فِي السَّفَرِ، إِذِ الصَّوْمُ وَالْإِفْطَارُ فِي السَّفَرِ جَمِيعًا طَلْقٌ مُبَاحٌ




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। এসময় তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের শক্তিশালী থাকার নিমিত্বে সফরে তাদেরকে যে সিয়াম ভঙ্গ করার আদেশ দিয়েছিলেন, তা পালন না করার কারণে তাদেরকে ‘অবাধ্য’ হিসেবে অভিহিত করেছেন। এটা উদ্দেশ্য নয় যে, সফরে তাদের সিয়াম রাখার কারণে তাদেরকে অবাধ্য বলেছেন। কেননা সফরে সিয়াম রাখা ও না রাখা উভয়টিই সাধারণত বৈধ।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3541). تنبيه!! رقم (3541) = (3549) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3552)


3552 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدِ اجْتَمَعَ النَّاسُ، وَقَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ: «مَا هَذَا؟ »، قَالُوا: رَجُلٌ صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْبِرَّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3544)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন যে, এক ব্যক্তিকে ঘিরে লোকজন একত্রিত হয়েছে। তার উপর ছায়া দেওয়া হয়েছে। তখন তিনি বলেন, “এখানে কী হয়েছে?” সাহাবীগণ বললেন, “এক ব্যক্তি সিয়াম রেখেছেন (যার ফলে দুর্বল হয়ে পড়েছেন)।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2082): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3553)


3553 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زُرَارَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةِ تَبُوكَ، وَكَانَتْ تُدْعَى غَزْوَةُ الْعُسْرَةِ، فَبَيْنَمَا نَسِيرُ بَعْدَمَا أَضْحَى النَّهَارُ، فَإِذَا هُوَ بِجَمَاعَةٍ تَحْتَ ظِلِّ شَجَرَةٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، [ص:322] رَجُلٌ صَامَ فَجَهَدَهُ الصَّوْمُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْبِرَّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3545)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাবূক যুদ্ধে বের হই। এই যুদ্ধকে গাযওয়াতুল উসরাহ বা কঠিন যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। আমরা একদিন মধ্যাহ্নের আগে চলছিলাম। এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে একদল লোক দেখতে পান। লোকজন তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এক ব্যক্তি সিয়াম রেখেছে। অতঃপর সিয়াম রাখা তার জন্য কষ্টকর হয়ে গেছে।তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير عمارة بن غزية فمن رجال مسلم









সহীহ ইবনু হিব্বান (3554)


3554 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَرَأَى نَاسًا مُجْتَمِعِينَ عَلَى رَجُلٍ، فَسَأَلَ، فَقَالُوا: رَجُلٌ جَهَدَهُ الصَّوْمُ؛ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ»
رقم طبعة با وزير = (3546)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে এক ব্যক্তিকে কেন্দ্র করে একদল লোক দেখতে পান। অতঃপর তিনি জিজ্ঞেস করলে লোকজন বলেন, সিয়াম তাকে কষ্টে ফেলে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৭; আত তায়ালিসী: ১৭২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; দারেমী: ২/৯; সহীহুল বুখারী: ১৯৪৬; সহীহ মুসলিম: ১১১৫; আবূ দাঊদ: ২৪০৭; নাসাঈ: ৪/১৭৭; বাগাবী: ১৭৬৪; সুনান বাইহাকী: ৪/২৪২; তাহাবী: ২/৬২-৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات









সহীহ ইবনু হিব্বান (3555)


3555 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ فِي شَهْرِ [ص:323] رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ، ثُمَّ أَفْطَرَ»، قَالَ: فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّبِعُونَ الْأَحْدَثَ، فَالْأَحْدَثَ مِنْ أَمْرِهِ
رقم طبعة با وزير = (3547)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]



[1] সহীহ বুখারী: ৪২৭৫; সহীহ মুসলিম: ১১১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৬২; আত তায়ালিসী: ২৭১৬; হুমাইদী: ৫১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; মুসনাদ আহমাদ: ১/২১৯; নাসাঈ: ৪/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৫; তাহাবী: ২/৬৪; সুনান বাইহাকী: ৪/২৪০-২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৪৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3556)


3556 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبَى سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ وَهُوَ عَلَى بَغْلَتِهِ، وَالنَّاسُ صِيَامٌ، وَالْمُشَاةُ كَثِيرٌ، فَقَالَ: «اشْرَبُوا»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَقَالَ: «اشْرَبُوا، فَإِنِّي آمُرُكُمْ»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَحَوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وَشَرِبَ النَّاسُ «
رقم طبعة با وزير = (3548)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তাঁর খচ্চরের উপর এক জলাধারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন। তাদের মাঝে অনেক সাহাবী পদব্রজ ছিলেন। তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তখনও লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তখন তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (3542). تنبيه!! رقم (3542) = (3550) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3557)


3557 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ بِمَرِّ الظَّهْرَانِ، فَقَالَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «كُلَا»، فَقَالَا: إِنَّا صَائِمَانِ، فَقَالَ: «ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَا، ادْنُوَا فَكُلَا»
رقم طبعة با وزير = (3549) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُرِيدُ بِهِ: كَأَنِّي بِكُمَا وَقَدِ احْتَجْتُمَا إِلَى النَّاسِ مِنَ الضَّعْفِ إِلَى أَنْ تَقُولُوا: ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَا




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মাররুয যাহরান নামক জায়গায় কিছু খাবার আনা হয়। তখন তিনি আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলেন, “আপনারাও খান।” তাঁরা দুইজন বলেন, “আমরা সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।” তারপর তিনি তাঁদের দুইজনকে বলেন, “আপনারা কাছে আসুন এবং খাবার খেয়ে নিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের উদ্দেশ্য হলো আমি যেন আপনাদের দেখতে পাচ্ছি যে, আপনারা দুর্বল হয়ে অন্য লোকদের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়েছেন এবং আপনারা বলছেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।”



[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; নাসাঈ: ৪/১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩১; হাকিম: ১/৪৩৩; সুনান বাইহাকী: ৪/২৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (85).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3558)


3558 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:325] عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، فَلَا يَجِدُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ، يَرَوْنَ أَنَّ مَنَ وَجَدَ قُوَّةً فَصَامَ فَهُوَ حَسَنٌ، وَمَنْ وَجَدَ ضَعْفًا فَأفْطَرَ فَهُوَ حَسَنٌ
رقم طبعة با وزير = (3550)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীর উপর এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীর উপর রাগ করতেন না। তারা মনে করতেন যে, যে ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করবে, তিনি সিয়াম রাখলে সেটা ভালো আর কেউ নিজের মাঝে দুর্বলতা অনুভব করে সিয়াম ভঙ্গ করলে সেটাও ভালো।”[1]



[1] তিরমিযী: ৭১৩; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ১১১৬; নাসাঈ: ৪/১৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩০; সুনান বাইহাকী: ৪/২৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৭; তিরমিযী: ৭১২; আবূ দাঊদ: ২৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2081).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3559)


3559 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، [ص:326] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَمِنَّا الصَّائِمُ، وَمِنَّا الْمُفْطِرُ، وَنَزَلْنَا مَنْزِلًا يَوْمًا حَارًّا شَدِيدَ الْحَرِّ، فَمِنَّا مِنْ يَتَّقِي الشَّمْسَ بِيَدِهِ، وَأَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ كِسَاءٍ يَسْتَظِلُّ بِهِ الصَّائِمُونَ، وَقَامَ الْمُفْطِرُونَ يَضْرِبُونَ الْأَبْنِيَةَ وَيُصْلِحُونَ الرَّكَائِبَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ»
رقم طبعة با وزير = (3551)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমাদের মাঝে কেউ সিয়াম রাখছিলেন আবার কেউ কেউ সিয়াম ভঙ্গ করেছিলেন। প্রচন্ড গরমের দিনে আমরা এক জায়গায় যাত্রা বিরতি দেই। আমাদের মাঝে কেউ কেউ হাত দিয়ে সূর্যতাপ থেকে বাঁচার চেষ্টা করেন। আমাদের মাঝে সবচেয়ে বেশি ছায়া ছিল সেই ব্যক্তির, যার চাদর ছিল। সেখানে সিয়াম পালনকারী ব্যক্তি ছায়া গ্রহণ করতো। আর সিয়াম ভঙ্গকারী সাহাবীগণ তাবূ স্থাপন ও মাল-সামান ঠিকঠাক করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আজকে সিয়াম ভঙ্গকারীগণ সাওয়াব নিয়ে গেলো!”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৪; সহীহ মুসলিম: ১১১৯; নাসাঈ: ৪/১৮২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/৬৮; সহীহুল বুখারী: ২৮৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2080/ 2): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3560)


3560 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ تَسْنِيمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ حَمْزَةَ الْأَسْلَمِيَّ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ [ص:327] الصَّوْمِ فِي السَّفَرِ، فَقَالَ: «أَنْتَ بِالْخِيَارِ، إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»
رقم طبعة با وزير = (3552)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হামযা আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সফরে সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, “তোমার ঐচ্ছিকতা রয়েছে। তুমি চাইলে সিয়াম রাখতে পারো আবার চাইলে সিয়াম ভঙ্গ করতে পারো।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০২৮; মুসনাদ আহমাদ: ৬/৪৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৬; দারেমী: ২/৮-৯; সহীহুল বুখারী: ১৯৪২; সহীহ মুসলিম: ১১২১; আবূ দাঊদ: ২৪০২; তিরমিযী: ৭১১; নাসাঈ: ৪/১৮৭-১৮৮; ইবনু মাজাহ: ১৬৬২; ইবনুল জারুদ: ৩৯৭; তাবারানী: ২/৬৯; সুনান বাইহাকী: ৪/২৪৩; বাগাবী: ১৭৬০; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2079): ق نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح