সহীহ ইবনু হিব্বান
3592 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدُ بْنُ أَبِي الْعِشْرِينَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا بَيْنَ يَدَيْ رَمَضَانَ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صِيَامًا فَلْيَصُمْهُ»
رقم طبعة با وزير = (3584)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযানের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন করবে না। তবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে (আর তার নিয়মিত পালনীয় সিয়ামটি ঐ দিন হয়ে যায়, তবে), সে যেন তা পালন করে।”[1]
[1] ইবনু মাজাহ: ১৬৫০; নাসাঈ: ৪/১৪৯; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৫; বাগাবী: ১৭১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৫; আত তায়ালিসী: ২৩১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩; মুসনাদ আহমাদ: ২/২৩৪; দারেমী: ২/৪; সহীহুল বুখারী: ১৯১৪; সহীহ মুসলিম: ১০৮২; তিরমিযী: ৬৮৫; তাহাবী: ২/৮৪; ইবনুল জারুদ: ৩৭৮; সুনান বাইহাকী: ৪/২০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (3578). تنبيه!! رقم (3578) = (3586) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3593 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3585)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ২৯ দিনে হয়। আবার কোন মাস ৩০ দিনেও হয়। কাজেই তোমরা চাঁদ না দেখে সিয়াম শুরু করবে না এবং চাঁদ না দেখে সিয়াম রাখা বাদও দিবে না। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন গণনা করবে।”[1]
[1] সহীহ মুসলিম: ১০৮০; মুসনাদ আহমাদ: ২/১৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৩; আবূ দাঊদ: ২৩২০; সুনান বাইহাকী: ৪/২০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (3442). تنبيه!! رقم (3442) = (3451) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
3594 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَابَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3586)
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযান মাসের আগে সিয়াম রাখবে না। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ দেখার ক্ষেত্রে মেঘ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তোমরা (শা‘বান মাসকে) ৩০ দিন পূর্ণ করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১২; হাকিম: ১/৪২৪-৪২৫; মুসনাদ আহমাদ: ১/২২৬; দারেমী: ২/২; নাসাঈ: ৪/১৩৬; সুনান বাইহাকী: ৪/২০৭; বাগাবী: ১৭১৬; তাবারানী: ১১৭৫৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৭; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩০২; ইবনুল জারূদ: ৩৭৫; সহীহ মুসলিম: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (3582). تنبيه!! رقم (3582) = (3590) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3595 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ السِّنْجِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:361] عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: «كُلُوا»، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارُبْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3587)
সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
[1] দারেমী: ২/২; তিরমিযী: ৬৮৬; নাসাঈ: ৪/১৫৩; তাহাবী: ২/১১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৪; দারাকুতনী: ২/১৫৭; হাকিম: ১/৪২৩-৪২৪; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3577). تنبيه!! رقم (3577) = (3585) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
3596 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأُتِيَ بِشَاةٍ، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ»
رقم طبعة با وزير = (3588)
সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে রমযান হওয়ার সন্দেহের দিন ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
[1] দারেমী: ২/২; তিরমিযী: ৬৮৬; নাসাঈ: ৪/১৫৩; তাহাবী: ২/১১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৪; দারাকুতনী: ২/১৫৭; হাকিম: ১/৪২৩-৪২৪; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
3597 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:362] يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، إِلَّا أَنْ يُغَمَّ عَلَيْكُمْ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3589)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম ছাড়বেও না, যদি না তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাসকে ৩০ দিন) ধরে নিবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২০৮০; সুনান বাইহাকী: ৪/২০৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৬; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭২; সহীহুল বুখারী: ১৯০৭; বাগাবী: ১৭১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯০৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (903): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3598 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ، يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى»
رقم طبعة با وزير = (3590)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩০০; মুসনাদ আহমাদ: ৪/৫১১; সহীহ মুসলিম: ১১৩৮; সুনান বাইহাকী: ৪/২৯৭; বাগাবী: ১৭৯৪; সহীহুল বুখারী: ১৯৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (962): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3599 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ قَزَعَةَ، [ص:364] عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَوْمَ فِي يَوْمِ عِيدٍ» *
رقم طبعة با وزير = (3590 / م)
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঈদের দিন কোন সিয়াম নেই।”[1]
[1] আবূ ইয়ালা: ১১৬৬; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৪; দারেমী: ২/২০; সহীহুল বুখারী: ১১৯৭; সহীহ মুসলিম: ২/৭৯৯; ইবনু মাজাহ: ১৭২১; আত তায়ালিসী: ২২৩৮; আবূ দাঊদ: ২৪১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (962). قال الناشر: سقط هذا الحديث - وتبويبه - من «الأصل»، واستدركناه من «طبعة المؤسسة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3600 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، [ص:365] عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ: شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: «إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا، يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْأَخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ»، قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ، فَقَالَ: إِنَّهُ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ، فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا، وَمَنْ أَحَبَّ أَنَّ يَرْجِعَ فَلْيَرْجِعْ، فَقَدْ أَذِنْتُ لَهُ، قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَعُثْمَانُ مَحْضُورٌ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ النَّاسَ
رقم طبعة با وزير = (3591)
ইবনু আযহারের আজাদকৃত দাস আবূ উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই এই দুটি দিন, এমন দিন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। একটি হলো সিয়াম ছেড়ে দেওয়ার ঈদ। আরেকটি হলো তোমাদের কুরবানী গোসত ভক্ষন করার দিন।” আবূ উবাইদ বলেন, “তারপর আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই তোমাদের আজকের এই দিনে দুটি ঈদ একত্রিত হয়েছে। কাজেই মদীনার আশেপাশে বসবাসকারী যে ব্যক্তি জুমু্আর জন্য অপেক্ষা করতে চায়, সে যেন জুমুআর জন্য অপেক্ষা করে। আর যে ব্যক্তি বাসায় ফিরে যেতে চায়, সে ফিরে যেতে পারে। আমি তাকে অনুমতি প্রদান করলাম। তারপর আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৮-১৭৯; সহীহুল বুখারী: ১৯৯০; বাগাবী: ১৭৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৩-১০৪; আবূ দাঊদ: ২৪১৬; তিরমিযী: ৭৭১; ইবনু মাজাহ: ১৭২২; ইবনুল জারুদ: ৪০২; সুনান বাইহাকী: ৪/২৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৭-১২৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2087)، «الإرواء» (4/ 127 - 128): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3601 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنِ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
رقم طبعة با وزير = (3592) [ص:367] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»، لَفْظَةُ إِخْبَارٍ عَنِ اسْتِعْمَالِ هَذَا الْفِعْلِ مُرَادُهَا الزَّجْرُ عَنْ ضِدِّهِ، وَهُوَ صَوْمُ أَيَّامِ مِنًى، فَقَيَّدَ بِالزَّجْرِ عَنْ صَوْمِ هَذِهِ الْأَيَّامِ بِلَفْظِ الْأَمْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ فِيهِمَا
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন” এটি একটি কাজ করা সম্পর্কে বর্ণনা প্রদান কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো তার বিপরীত করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা। কাজেই এই দিনগুলোতে সিয়াম রাখার নিষেধাজ্ঞাকে এই দিনগুলিতে পানাহার করার নির্দেশের সাথে সংযুক্ত করেছেন।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২১; ইবনু মাজাহ: ১৭১৯; মুসনাদ আহমাদ: ২/৫১৩; তাহাবী: ২/২৪৪; দারাকুতনী: ৪/২৮৩; সহীহ মুসলিম: ১১৪১; আবূ দাঊদ: ২৮১৩; নাসাঈ: ৭/১৭০; সুনান বাইহাকী: ৪/২৯৭; আত তায়ালিসী: ১২৯৯; দারেমী: ২/২৩-২৪; ইবনু মাজাহ: ১৭২০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪৭; হাকিম: ১/৪৩৪-৪৩৫; মুয়াত্তা্ ইমাম মালিক: ১/৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (4/ 129).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3602 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ طَعْمٍ وَذِكْرٍ»
رقم طبعة با وزير = (3593) [ص:368] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ طَعْمٍ»، لَفْظَةُ إِخْبَارٍ مُرَادُهَا الزَّجْرُ عَنْ صِيَامِ أَيَّامِ التَّشْرِيقِ، فَزَجَرَ عَنْ صِيَامِ هَذِهِ الْأَيَّامِ بِلَفْظِ إِبَاحَةِ الْأَكْلِ فِيهَا، فَقَالَ: «أَيَّامُ طَعْمٍ» وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَذِكْرٍ» قَصَدَ بِهِ النَّدْبَ وَالْإِرْشَادَ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তাশরীকের দিনগুলো (যিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ) খাওয়া ও যিকর করার দিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “খাওয়ার দিন” এটি একটি বর্ণনামূলক শব্দ; উদ্দেশ্য হলো তাশরীকের দিনগুলোতে সিয়াম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা। কাজেই এই দিনগুলোকে পানাহার বৈধতা নির্দেশক শব্দ দ্বারা এই দিনগুলোতে সিয়াম রাখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “খাওয়ার দিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “যিকর করার দিন” এর দ্বারা উদ্দেশ্য হলো মুস্তাহাব বুঝানো ও নির্দেশনা প্রদান।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২১; ইবনু মাজাহ: ১৭১৯; মুসনাদ আহমাদ: ২/৫১৩; তাহাবী: ২/২৪৪; দারাকুতনী: ৪/২৮৩; সহীহ মুসলিম: ১১৪১; আবূ দাঊদ: ২৮১৩; নাসাঈ: ৭/১৭০; সুনান বাইহাকী: ৪/২৯৭; আত তায়ালিসী: ১২৯৯; দারেমী: ২/২৩-২৪; ইবনু মাজাহ: ১৭২০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪৭; হাকিম: ১/৪৩৪-৪৩৫; মুয়াত্তা্ ইমাম মালিক: ১/৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - المصدر نفسه، «الصحيحة» (1282).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3603 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَوْمُ عَرَفَةَ، وَيَوْمُ النَّحْرِ، وَأَيَّامُ التَّشْرِيقِ هُنَّ عِيدُنَا أَهْلَ الْإِسْلَامِ، هُنَّ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
رقم طبعة با وزير = (3594)
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আরাফার দিন, কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলো ইসলামের অনুসারী আমাদের ঈদের দিন; এগুলো পানাহার করার দিন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৪; দারেমী: ২/২৩; আবূ দাঊদ: ২৪১৯; তিরমিযী: ৭৭৩; নাসাঈ: ৫/২৫২; তাবারানী: ১৭/৮০৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১০০; তাহাবী: ২/৭১; হাকিম: ১/৪৩৪; সুনান বাইহাকী: ৪/২৯৮; বাগাবী: ১৭৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৩০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2090)، «الإرواء» (4/ 130).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3604 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ *، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نُجَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ، قَالَ: «حَجَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَصُمْهُ، وَحَجَجْتُ مَعَ أَبَى بَكْرٍ فَلَمْ يَصُمْهُ، وَحَجَجْتُ مَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ، وَحَجَجْتُ مَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ، وَأَنَا لَا أَصُومُهُ، وَلَا آمُرُ بِهِ، وَلَا أَنْهَى عَنْهُ»
رقم طبعة با وزير = (3595)
আবূ নুজাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আর আমি এই সিয়াম রাখি না। কাউকে এটা রাখতে আদেশ করি না আবার নিষেধও করি না।”[1]
[1] দারেমী: ২/২৩; তিরমিযী: ৭৫১; বাগাবী: ১৭৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮২৯; হুমাইদী: ৬৮১; তাহাবী: ২/৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “আর আমি এই সিয়াম রাখি না…” অংশ বাদে বাকী অংশ সহীহ বলেছেন। তাঁর থেকে এই সিয়াম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৯৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون قوله: «فأنا لا أصومه ... » إلخ، وقد ثَبَتَ نهيُه عنه * انظر التعليق المتقدِّم. * [أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ] قال الشيخ: اسمه: فُضيلُ بنُ حُسين، وهو ثِقةٌ حافظٌ مِنْ شيوخ مسلم. وقد تُوبِعَ مِنْ جَمعٍ، وَمِنهُم أحمد (2/ 47 و 50): حدَّثَنا إِسماعيلُ بنُ إِبراهِيم، وسفيان بن عيينة قالا: حدَّثَنا ابنُ أَبِي نَجيحٍ، وزاد في آخرِه: «وقال سفيانُ مَرَّةً عمَّن سأل ابن عُمرَ». وكذا رواهُ الترمِذيّ (751) مِنَ الوجهَين عَنِ ابنِ أَبِي نَجيحٍ، وقال «حديثٌ حسنٌ. وأبو نجيح اسمه: يَسار، وقد سَمِعَ مِنِ ابنِ عُمرَ»، وقد تابع سفيان وشعبة عن عبد الله بن أبِي نَجِيحٍ عن أَبِيهِ، عن رَجلٍ: أَنَّ رَجلاً سأل ابن عُمرَ ... أخرجه الطحاوي في «الشرح» (1/ 335)، وأحمد (2/ 73). وأخرجه الحُميديُّ (300/ 681)، عن سُفيان وحده. وحديثُه وحديثُ شُعبة يُعلاَّنِ بِحَديث إِسماعيل؛ لأنَّهما زاد في المسند الرجلَ الَّذي لم يُسَمِّه، وهو مَجهولٌ. ولعلَّه لذلك اقتصرَ الترمذيُّ على تَحسينِ الحديث ولم يُصَحِّحهُ، ولكن قد صحَّح بَعضَه عن طَريقِ نَافعٍ، عَنِ ابنِ عُمَر، قال لم يَصُم رسولُ صلى الله عليه وسلم، ولا أبو بكر، ولا عمر، ولا عثمان، ولا عليٌّ يوم عرفة. أخرجه الطحاوي - وإسناده صحيح -، وأحمد (2/ 72). * [وقد ثَبَتَ نهيُه عنه] قال الشيخ: وروى الحُمَيْديُّ (582)، والدَّولابيُّ (1/ 133) مِنْ طريق أبي الثورَين: أَنَّ ابنَ عمرَ نَهَى عن صوم يوم عرفة. وسندُه حسنٌ. وروى عنه مرفوعاً - ولا يَصحُّ -، وهو مُخَرَّجُ فِي «الضعيفة» (404).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3605 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرُمَّانٍ يَوْمَ عَرَفَةَ فَأَكَلَ» قَالَ: وَحَدَّثَتْنِي أُمُّ الْفَضْلِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُتِيَ يَوْمَ عَرَفَةَ بِلَبَنٍ فَشَرِبَ مِنْهُ»
رقم طبعة با وزير = (3596)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডালিম দেওয়া হলে তিনি তা খেয়ে নেন।” তিনি আরো বলেন, “আমাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা হাদীস বর্ণনা করেছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার দিন দুধ দেওয়া হলে তিনি সেখান থেকে কিছু পান করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২১০২; সুনান বাইহাকী: ৪/২৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮১৪; তিরমিযী: ৭৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২১০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (2102).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3606 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ: «أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، فَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَ»
رقم طبعة با وزير = (3597)
উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আরাফার দিন কিছু লোক তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বিবাদে লিপ্ত হন। তাদের কেউ কেউ বলেন, “তিনি সিয়াম রেখেছেন।” আবার কেউ কেউ বলেন, “তিনি সিয়াম রাখেননি।” ফলে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর কাছে একটি দুধের পেয়ালা পাঠান। এসময় তিনি তাঁর উটের উপর ছিলেন। অতঃপর তিনি তা পান করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৭৫; মুসনাদ আহমাদ: ৬/৩৪০; সহীহুল বুখারী: ১৯৮৮; সহীহ মুসলিম: ১১২৩; আবূ দাঊদ: ২৪৪১; সুনান বাইহাকী: ৪/২৮৩; বাগাবী: ১৯৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2109): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
3607 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، [ص:372] عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «إِنَّ النَّاسَ شَكُّوا فِي شَأْنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ مَيْمُونَةُ بِحِلَابٍ، وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ، فَشَرِبَ وَالنَّاسُ يَنْظُرُونَ»
رقم طبعة با وزير = (3598) قَالَ أَبُو حَاتِمٍ: فِي حِجَّةِ الْوَدَاعِ كَانَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ، وَكَذَلِكَ جَمَاعَةٌ مِنْ قَرَابَتِهِ، فَيُشْبِهُ أَنْ تَكُونَ أُمُّ الْفَضْلِ، وَمَيْمُونَةُ كَانَتَا بِعَرَفَاتٍ فِي مَوْضِعٍ وَاحِدٍ، حَيْثُ حُمِلَ الْقَدَحُ مِنَ اللَّبَنِ مِنْ عِنْدَهُمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنُسِبَ الْقَدَحُ وَبَعْثَتُهُ إِلَى أُمِّ الْفَضْلِ فِي خَبَرٍ، وَإِلَى مَيْمُونَةَ فِي آخَرَ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আরাফার দিন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (সিয়াম রাখার) ব্যাপারে সন্দেহ পোষন করলে, তিনি তাঁর কাছে একটি দুধের পাত্র পাঠান। এসময় তিনি আরাফায় অবস্থানকারী ছিলেন- অতঃপর তিনি দুধ পান করেন আর লোকজন দেখছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বিদায় হজ্জের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাঁর স্ত্রীগণ ছিলেন এবং তাঁর সাথে তাঁর একদল নিকটাত্নীয় ছিলেন। কাজেই হতে পারে আরাফায় উম্মু ফযল ও মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা এক জায়গায় ছিলেন। এসময় তাদের দুইজনের কাছ থেকে দুধের বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। অতঃপর এক হাদীসে দুধের বাটি ও তা প্রেরণ করাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে, আবার আরেক হাদীসে মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে।
[1] সহীহুল বুখারী: ১৯৮৯; সহীহ মুসলিম: ১১২৪; সুনান বাইহাকী: ৪/২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3608 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، [ص:373] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ الْعَشْرَ قَطُّ»
رقم طبعة با وزير = (3599)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কখনই যুলহিজ্জাহ মাসের ১০ দিনের সিয়াম রাখতে দেখিনি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪১; সহীহ মুসলিম: ১১৭৬; তিরমিযী: ৭৫৬; বাগাবী: ১৭৯৩; আবূ দাঊদ: ২৪৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১০৩; ইবনু মাজাহ: ১৭২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2108): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3609 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْقَارِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «مَا أَنَا نَهَيْتُ عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ، مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَبِّ الْكَعْبَةِ نَهَى عَنْهُ»
رقم طبعة با وزير = (3600)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নিজে জুমু‘আর দিন সিয়াম রাখতে নিষেধ করিনি। কা‘বার প্রভুর কসম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করতে নিষেধ করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪৮; হুমাইদী: ১০১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৫৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮০৭; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১০/৩৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1012)، «التعليق على «صحيح ابن خزيمة»» (2157).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3610 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ كَعْبٍ يُقَالُ لَهُ أَبُو الْأَوْبَرِ، قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ أَبِي هُرَيْرَةَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّكَ نَهَيْتَ النَّاسَ عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ، قَالَ: مَا نَهَيْتُ النَّاسَ أَنْ يَصُومُوا يَوْمَ الْجُمُعَةِ، وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تَصُومُوا يَوْمَ الْجُمُعَةِ، فَإِنَّهُ يَوْمُ عِيدٍ إِلَّا أَنْ تَصِلُوهُ بِأَيَّامٍ»
رقم طبعة با وزير = (3601) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بِأَيَّامٍ» يُرِيدُ بِهِ بَعْضَ الْأَيَّامِ
আবুল আওবার থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে বসে ছিলাম, এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে বলেন, “নিশ্চয়ই আপনি লোকদেরকে জুমুআর দিন সিয়াম রাখতে নিষেধ করেন!” আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু জবাবে বলেন, “আমি লোকদেরকে জুমু‘আর দিন সিয়াম রাখতে নিষেধ করিনি বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলািইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা জুমু‘আর দিন সিয়াম রাখবে না। কেননা এটি ঈদের দিন। তবে যদি তোমরা তার সাথে অন্য দিনও সিয়াম রাখো (তাহলে অসুবিধা নেই)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “অন্যান্য দিন’’ এর দ্বারা উদ্দেশ্য হলো অন্য কোন দিন।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮০৬; আত তায়ালিসী: ২৫৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৫; মুসনাদ আহমাদ: ২/৩৬৫; তাহাবী: ২/৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬১; হাকিম: ১/৪৩৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بذكر العيد - «الضعيفة» (5344).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3611 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جُوَيْرِيَةَ [ص:376] بِنْتِ الْحَارِثِ يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟ »، قَالَتْ: لَا، قَالَ: «أَفَتُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟ » قَالَتْ: لَا، قَالَ: «فَأَفْطِرِي»
رقم طبعة با وزير = (3602)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জুমুআর দিন জুওয়ারিয়া বিনতুল হারিস রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গমন করেন, এসময় সিয়াম রেখেছিলেন। তখন তিনি বলেন, “তুমি কি গতকাল সিয়াম রেখেছিলে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তারপর তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি আগামীকাল সিয়াম রাখবে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে সিয়াম ভেঙ্গে ফেলো।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৩; তাহাবী: ২/৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬২; মুসনাদ আহমাদ: ৬/৩২৪; সহীহুল বুখারী: ১৯৮৬; সুনান বাইহাকী: ৪/৩০২; বাগাবী: ১৮০৫; আবূ দাঊদ: ২৪২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (2164)، «تمام المنة»: خ - جويرية.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين