হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3621)


3621 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:386] عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ هُوَ الْفَرِيضَةَ، وَتُرِكَ يَوْمُ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ تَرَكَهُ»
رقم طبعة با وزير = (3612)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আশুরার দিনটি এমন একটি দিন ছিল, যাতে জাহেলী যুগে কুরাইশরাও সিয়াম রাখতো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি নিজে এই দিন সিয়াম রাখনে এবং সাহাবীদেরকেও সিয়াম রাখার নির্দেশ দেন। অতঃপর যখন রমযানের সিয়াম ফরয করা হয়, তখন সেটাই ফরয থাকে আর আশুরার সিয়াম ছেড়ে দেওয়া হয়। কাজেই যে ব্যক্তি চায়, সে এই সিয়াম রাখবে আর যে চায় তা ছেড়ে দিতে পারে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৯; আবূ দাঊদ: ২৪৪২; সুনান বাইহাকী: ৪/২৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৫; মুসনাদ আহমাদ: ৬/১৬২; সহীহুল বুখারী: ৩৮৩১; সহীহ মুসলিম: ১১২৫; তিরমিযী: ৭৫৩; সহীহ ইবনু খুযিইমাহ: ২০৮০; দারেমী: ২/২৩; ইমাম শাফেঈ: ১/২৬২-২৬৩; তাহাবী: ২/৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2110): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3622)


3622 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، [ص:387] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ بَعْدَمَا نَزَلَ صَوْمُ رَمَضَانَ: «مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ أَفْطَرَهُ»
رقم طبعة با وزير = (3613)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রমযানের সিয়াম অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন, “যে ব্যক্তি চায়, এই সিয়াম রাখবে আর যে চায়, তা ছেড়ে দিবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৫; সহীহুল ‍বুখারী: ৪৫০১; মুসলিম: ১১২৬; আবূ দাঊদ: ২৪৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৮২; সুনান বাইহাকী: ২/২৮৯; দারেমী: ২/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৪৮; তাহাবী: ২/৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا- (2111): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3623)


3623 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَوْمُ عَاشُورَاءَ يَوْمٌ [ص:388] كَانَتْ تَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ كَرِهَهُ فَلْيَدَعْهُ»
رقم طبعة با وزير = (3614)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন, “আশুরার দিন এমন একটি দিন, যাতে জাহেলী যুগের লোকেরাও সিয়াম রাখতো। কাজেই তোমাদের মধ্যে যে যে ব্যক্তি এই সিয়াম রাখতে ভালবাসে, সে যেন এই সিয়াম রাখে আর যে এটা রাখতে চায় না, সে যেন তা ছেড়ে দেয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৫; সহীহুল ‍বুখারী: ৪৫০১; মুসলিম: ১১২৬; আবূ দাঊদ: ২৪৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৮২; সুনান বাইহাকী: ২/২৮৯; দারেমী: ২/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৪৮; তাহাবী: ২/৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3624)


3624 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ يَزِيدَ مَوْلَى سَلَمَةَ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، أَنَّهُ قَالَ: «كُنَّا فِي رَمَضَانَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ وَافْتَدَى بِإِطْعَامِ مِسْكِينٍ، حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185]»
رقم طبعة با وزير = (3615)




সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় রমযানে আমাদের মাঝে যে ব্যক্তি চাইতো সিয়াম রাখতো আর যে চাইতো সিয়াম না রেখে মিসকিনকে খাদ্য দেওয়ার মাধ্যমে ফিদিয়া দিতো। অতঃপর এই আয়াত অবতীর্ণ হয়, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فليصمه “অতএব তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাস পায়, সে যেন সিয়াম রাখে। (-সূরা বাকারাহ: ১৮৫)।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৩; সুনান বাইহাকী: ৪/২০০; সহীহুল বুখারী: ৪৫০৭; নাসাঈ: ৪/১৯০; আবূ দাঊদ: ২৩১৫; তিরমিযী: ৭৯৮; দারেমী: ২/১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2005): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3625)


3625 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ يَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ لَهُمْ: «مَا هَذَا»، قَالُوا: يَوْمٌ عَظِيمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَهُ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوْلَى بِمُوسَى، وَأَحَقُّ بِصِيَامِهِ مِنْكُمْ»، فَصَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ
رقم طبعة با وزير = (3616)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আগমন করে ইয়াহুদীদের আশুরার দিন সিয়াম রাখতে দেখতে পান, তখন তিনি বলেন, “এটা কী?” তারা জবাবে বললো, “এটা একটা মহান দিন। মহান আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরআউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিয়েছিলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরুপ সিয়াম রাখেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী এবং তাঁর সিয়াম পালনের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার।” অতঃপর তিনি নিজে এই সিয়াম রাখেন এবং সাহাবীদেরকেও এই সিয়াম রাখার নির্দেশ দেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৩০; মুসনাদ আহমাদ: ১/২৯১; সহীহুল বুখারী: ২০০৪; ইবনু মাজাহ: ১৭৩৪; সুনান বাইহাকী: ৪/২৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৬; দারেমী: ২/২২; তাহাবী: ২/৭৫; তাবারানী: ১২/১২৪৪২; আবূ দাঊদ: ২৪৪৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৮৪; বাগাবী: ১৭৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا- (2112): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3626)


3626 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ مُعَاوِيَةَ خَطَبَ بِالْمَدِينَةَ فِي قَدْمَةٍ قَدِمَهَا يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «هَذَا يَوْمُ عَاشُورَاءَ، وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلْيَصُمْ»
رقم طبعة با وزير = (3617)




হুমাইদ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু আশুরার দিন মাদীনায় আগমন করে ভাষণে বলেন, “হে মাদীনাবাসী, আপনাদের উলামাগণ কোথায়? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “এটি আশুরার দিন, এই দিনের সিয়াম তোমাদের উপর ফরয করা হয়নি। আর আমি সিয়াম রাখছি। কাজেই যে ব্যক্তি সিয়াম রাখতে ভালবাসে, সে যেন সিয়াম রাখে।”[1]



[1] সহীহ মুসলিম: ১১২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৮৫; তাবারানী: ১৯/৭৪৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৯; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৬৫; সহীহুল বুখারী: ২০০৩; তাহাবী: ১১২৯; তাহাবী: ২/৭৭; সুনান বাইহাকী: ৪/২৯০; বাগাবী: ১৭৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3627)


3627 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: كَانَتْ يَهُودُ تَتَّخِذُ يَوْمَ عَاشُورَاءَ عِيدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَالِفُوهُمْ، صُومُوا أَنْتُمْ»
رقم طبعة با وزير = (3618)




আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ইয়াহুদিরা আশুরার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাদের বিরুদ্ধাচারণ করো। তোমরা সিয়াম রাখো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৫; সহীহুল বুখারী: ২০০৫; সহীহ মুসলিম: ১১৩১; সুনান বাইহাকী: ৪/২৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬১৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري









সহীহ ইবনু হিব্বান (3628)


3628 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ [ص:392] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَقَالَ: «هَلْ عِنْدَكِ شَيْءٌ؟ »، قُلْتُ: لَا، قَالَ: «فَإِنِّي صَائِمٌ»، قَالَتْ: ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أُهْدِيَ لَنَا حَيْسٌ فَخَبَّأْنَاهُ لَكَ، فَقَالَ: «أَدْنِيهِ»، فَأَصْبَحَ صَائِمًا، ثُمَّ أَفْطَرَ
رقم طبعة با وزير = (3619)




উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে প্রবেশ করে বলেন, “তোমার কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” আমি বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে প্রবেশ করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল আমাদের জন্য হালুয়া হাদিয়া দেওয়া হয়েছে, সেটা আমি আপনার জন্য রেখে দিয়েছি।” তখন তিনি বলেন, “সেটা নিয়ে আসো।” তিনি সেদিন সিয়াম রেখেছিলেন অতঃপর তিনি সিয়াম ভঙ্গ করেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৫৫; মুসনাদ আহমাদ: ৬/২০৭; সহীহ মুসলিম: ১১৫৪; তিরমিযী: ৭৩৩; নাসাঈ: ৪/১৯৫; সহীহ িইবনু খুযাইমাহ: ২১৪৩; ইমাম শাফেঈ: ১/৭০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৯৩; আবূ ইয়ালা: ৪৫৬৩; সুনান বাইহাকী: ৪/২০৩; বাগাবী: ১৭৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (965)، «صحيح أبي داود» (2119): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3629)


3629 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:393] الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ طَعَامَنَا، فَجَاءَنَا يَوْمًا، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ مِنْ ذَلِكَ؟ »، فَقُلْتُ: لَا، فَقَالَ: «إِنِّي صَائِمٌ»
رقم طبعة با وزير = (3620)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের খাবার পছন্দ করতেন। একদিন তিনি আমাদের কাছে এসে বলেন, “তোমার কাছে খাবার আছে কি?” আমি বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৫৫; মুসনাদ আহমাদ: ৬/২০৭; সহীহ মুসলিম: ১১৫৪; তিরমিযী: ৭৩৩; নাসাঈ: ৪/১৯৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪৩; ইমাম শাফেঈ: ১/৭০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৯৩; আবূ ইয়ালা: ৪৫৬৩; সুনান বাইহাকী: ৪/২০৩; বাগাবী: ১৭৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح









সহীহ ইবনু হিব্বান (3630)


3630 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدْخُلُ عَلَيْنَا، فَيَقُولُ: «أَصْبَحَ عِنْدَكُمْ شَيْءٌ؟ »، فَنَقُولُ: لَا، فَيَقُولُ: «[ص:394] إِنِّي صَائِمٌ»، قَالَتْ: وَدَخَلَ عَلَيْنَا ذَاتَ يَوْمٍ، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ مِنْ شَيْءٍ»؟ قُلْتُ: نَعَمْ، حَيْسٌ أُهْدِيَ لَنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ أَصْبَحْتُ وَأَنَا صَائِمٌ» ثُمَّ دَعَا بِهِ فَطَعِمَ
رقم طبعة با وزير = (3621)




উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসতেন। অতঃপর তিনি একদিন বলেন, “সকালে তোমাদের কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” আমরা বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন এবং বলেন, তোমার কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” তখন আমি বললাম, “জ্বী, হ্যাঁ। আমাদের জন্য হালুয়া হাদিয়া দেওয়া হয়েছে।” তখন তিনি বলেন, “আমি সকালে উপনীত হয়েছি এমন অবস্থায় যে, আমি সিয়াম রেখেছি।” তারপর তিনি সেটা নিয়ে আসতে বলেন। অতঃপর খাবার গ্রহণ করেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৫৫; মুসনাদ আহমাদ: ৬/২০৭; সহীহ মুসলিম: ১১৫৪; তিরমিযী: ৭৩৩; নাসাঈ: ৪/১৯৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪৩; ইমাম শাফেঈ: ১/৭০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৭৯৩; আবূ ইয়ালা: ৪৫৬৩; সুনান বাইহাকী: ৪/২০৩; বাগাবী: ১৭৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3631)


3631 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ؟، قَالَ: «ذَاكَ صَوْمُ سَنَةٍ»، قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ عَرَفَةَ، قَالَ: «يُكَفِّرُ السَّنَةَ، وَمَا قَبْلَهَا»
رقم طبعة با وزير = (3622)




আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করে?” জবাবে তিনি বলেন, “ওটা এক বছরের সিয়াম (এর সমতুল্য)।” সে ব্যক্তি আবারো বলেন, “আপনার কী অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করে?” জবাবে তিনি বলেন, “এটি সেই বছর এবং আগের (এক বছরের) গোনাহ মোচন করে দিবে।” [1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮২৬; সুনান বাইহাকী: ৪/২৮৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৮; তাহাবী: ২/৭৭; সুনান বাইহাকী: ৪/২৮৬; আবূ দাউদ: ২৪২৬; সহীহ মুসলিম: ১১৬২; তাহাবী: ২/৭২; বাগাবী: ১৭৮৯; মুসনাদ আলী বিন জা‘দ: ১৮১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2096): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3632)


3632 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبَ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ، وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ»
رقم طبعة با وزير = (3623)




আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর বদৌলতে আগের ও পরের (দুই) বছরের গোনাহ মোচন করে দিবেন। আর আশুরার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর বদৌলতে আগের (এক) বছরের গোনাহ মোচন করে দিবেন।” [1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮২৬; সুনান বাইহাকী: ৪/২৮৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৮; তাহাবী: ২/৭৭; সুনানবাইহাকী: ৪/২৮৬; আবূ দাউদ: ২৪২৬; সহীহ মুসলিম: ১১৬২; তাহাবী: ২/৭২; বাগাবী: ১৭৮৯; মুসনাদ আলী বিন জা‘দ: ১৮১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3633)


3633 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا حَاجِبُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ، قَالَ: [ص:396] انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ عِنْدَ زَمْزَمَ، فَجَلَسْتُ إِلَيْهِ، وَنِعْمَ الْجَلِيسُ كَانَ، فَسَأَلْتُهُ عَنْ عَاشُورَاءَ؟، فَاسْتَوَى جَالِسًا، ثُمَّ قَالَ: «عَنْ أَيِّ بَابِهِ تَسْأَلُ؟ »، قَالَ: قُلْتُ: عَنْ صِيَامِهِ، أَيَّ يَوْمٍ نَصُومُهُ؟، قَالَ: «إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ، ثُمَّ أَصْبِحْ مِنْ تَاسِعِهِ صَائِمًا»، قُلْتُ: أَكَذَلِكَ كَانَ يَصُومُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَعَمْ»
رقم طبعة با وزير = (3624)




হাকাম বিন আ‘রাজ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গমন করি, এমন সময় তিনি যমযম কূপের কাছে স্বীয় চাদর বালিশ বানিয়ে (হেলান দিয়ে) ছিলেন। অতঃপর আমি তার কাছে গিয়ে বসি। তিনি কতইনা উত্তম সঙ্গী ছিলেন। অতঃপর আমি তাকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি সোজা হয়ে বসেন অতঃপর বলেন, “তুমি আশুরার কোন বিষয়ে জিজ্ঞেস করছো?” আমি বললাম, “আমরা কোন দিন এই সিয়াম রাখবো?” জবাবে তিনি বলেন, “যখন তুমি মুহাররম মাসের নতুন চাঁদ দেখবে, তখন তুমি দিন গণনা করতে থাকবে। তারপর তিনি নবম তারিখে সিয়াম রাখবে।” আমি বললাম, “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এভাবেই সিয়াম রেখেছেন?” তিনি বলেন, “হ্যাঁ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/২৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৮; সহীহ মুসলিম: ১১৩৩; আবূ দাঊদ: ২৪৪৬; তিরমিযী: ৭৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৯৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯৪০; ইমাম বাইহাকী, আস সুনান আল কুবরা: ৪/২৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১১৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2114): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3634)


3634 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:397] إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، وَسَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ، وَأَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ، فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ»
رقم طبعة با وزير = (3626)




আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমযান মাসের সিয়াম রাখে, তারপর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করে, তবে সেটা সারা বছরের সিয়াম (হিসেবে গণ্য) হবে।”[1]



[1] দারেমী: ২/২১; আবূ দাঊদ: ২৪৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯১৮; মুসনাদ আহমাদ: ৫/৪১৭; আত তায়ালিসী: ৫৯৪; সহীহ মুসলিম: ১১৬৪; ইবনু মাজাহ: ১৭১৬; মুশকিলুল আসার: ৩/১১৮; সুনান বাইহাকী: ৪/২৯২; বাগাবী: ১৭৮০; বাযযার: ১৬০২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2102): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3635)


3635 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ، وَسِتًّا مِنْ شَوَّالٍ، فَقَدْ صَامَ السَّنَةَ»
رقم طبعة با وزير = (3627)




রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজাদকৃত দাস সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমযান মাস ও শাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখে, তবে সে ব্যক্তি সারা বছর সিয়াম রাখলো।”[1]



[1] দারেমী: ২/২১; আবূ দাঊদ: ২৪৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯১৮; মুসনাদ আহমাদ: ৫/৪১৭; আত তায়ালিসী: ৫৯৪; সহীহ মুসলিম: ১১৬৪; ইবনু মাজাহ: ১৭১৬; মুশকিলুল আসার: ৩/১১৮; সুনান বাইহাকী: ৪/২৯২; বাগাবী: ১৭৮০; বাযযার: ১৬০২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3636)


3636 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ [ص:399] بَعْدَ شَهْرِ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ»
رقم طبعة با وزير = (3628)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রমযানের পর শ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম আর ফরয সালাতের পর শ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত (তাহাজ্জুদ)।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৬৩; আবূ দাঊদ: ২৪২৯; নাসাঈ: ৩/২০৬-২০৭; তিরমিযী: ৪৩৮; সুনান বাইহাকী: ৪/২৯০-২৯১; মুসনাদ আহমাদ: ২/৩৪৪৪; দারেমী: ২/২২; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৭৬; মুশকিলুল আাসার: ২/১০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2099): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3637)


3637 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا ابْنُ كَاسِبٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، ثُمَّ يُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَمَا رَأَيْتُهُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ، كَانَ يَصُومُهُ كُلَّهُ إِلَّا قَلِيلًا»
رقم طبعة با وزير = (3629)




আবূ সালামাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই। তিনি এই ব্যাপারে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (কোন মাসে) এতো সিয়াম রাখতে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম রাখতেই থাকবেন। তারপর তিনি এতো সিয়াম ছাড়তেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম ছাড়তেই থাকবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৩; সহীহ মুসলিম: ১১৫৬; নাসাঈ: ৪/১৫১; ইবনু মাজাহ: ১৭১০; সহীহুল বুখারী: ১৯৭০; বাগাবী: ১৭৭৭; সুনান বাইহাকী: ৪/২৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2103): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3638)


3638 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ الْكَرْخِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، بَلَغَنِي أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ، فَلَا تَفْعَلْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، صُمْ وَأَفْطِرْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، صَوْمُ الدَّهْرِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُ قُوَّةً، قَالَ: «صُمْ صَوْمَ دَاوُدَ، صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا»، قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ أَخَذْتُ الرُّخْصَةَ
رقم طبعة با وزير = (3625) و (3630)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আব্দুল্লাহ বিন আমর, আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, তুমি সারা দিন সিয়াম রাখো আর সারা রাত কিয়াম করো। তুমি এরকম করবে না। কেননা নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার নফসের হক রয়েছে। তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখবে আবার (অন্য দিনগুলোতে) সিয়াম রাখবেও না।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার (আরো সিয়াম রাখার) সামর্থ রয়েছে।” তখন তিনি বলেন, “তবে তুমি দাঊদ আলাইহিস সালামের সিয়াম রাখো; একদিন রাখবে, একদিন ছাড়বে।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা (শেষ বয়সে) বলতেন, “হায়! যদি আমি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত) অবকাশটি গ্রহণ করতাম!” [1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৯৪; ইমাম মুসলিম: ১১৫৯; মুসনাদ আহমাদ: ২/১৯৮; সহীহুল বুখারী: ১৯৭৫; সহীহ মুসলিম: ১১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২১১০; তাহাবী: ২/৮৫; আত তায়ালিসী: ২২৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (3625) وقال عنه الشيخ: صحيح - «صحيح أبي داود» (2098): ق. الموضع الثاني (3630) وقال عنه الشيخ: صحيح: ق - مضى (3625). أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن ولا في العنوان أيضا. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3639)


3639 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا خَلْفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، كَيْفَ تَصُومُ؟، قَالَ: فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَأَى ذَلِكَ عُمَرُ، قَالَ: رَضِينَا بِاللَّهِ رِبًا، وَبِالْإِسْلَامِ دَيْنًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا، نَعُوذُ بِاللَّهِ مِنْ غَضِبِ اللَّهِ وَغَضِبِ رَسُولِهِ، وَجَعَلَ يُرَدِّدُهَا حَتَّى سَكَنَ مِنْ غَضِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، كَيْفَ مَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا؟، قَالَ: «وَيُطِيقُ ذَلِكَ أَحَدٌ؟ »، قَالَ: فَكَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، قَالَ: «ذَاكَ صَوْمُ أَخِي دَاوُدَ»، قَالَ: فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ؟، قَالَ: «وَدِدْتُ أَنِّي طُوِّقْتُ ذَاكَ»
رقم طبعة با وزير = (3631) قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يَكُنْ غَضَبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَجْلِ مَسْأَلَةِ هَذَا السَّائِلِ عَنْ كَيْفِيَّةِ الصَّوْمِ، وَإِنَّمَا كَانَ غَضَبُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنَّ السَّائِلَ [ص:402] سَأَلَهُ، قَالَ: يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ تَصُومُ؟، قَالَ: فَكَرِهَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتِخْبَارَهُ عَنْ كَيْفِيَّةِ صَوْمِهِ مَخَافَةَ أَنْ لَوَ أَخْبَرَهُ يَعْجِزُ عَنْ إِتْيَانِ مِثْلِهِ، أَوْ خَشِيَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّائِلِ وَأُمَّتِهِ جَمِيعًا أَنْ يَفْرِضَ عَلَيْهِمْ ذَلِكَ فَيَعْجِزُوا عَنْهُ




আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কিভাবে সিয়াম রাখেন?” রাবী বলেন, “অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত হলেন। উমার রাদ্বিয়াল্লাহু আনহু এটা দেখে বলেন, “প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি, নাবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং দ্বীন হিসেবে ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর ক্রোধ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্রোধ থেকে।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু এটা বারবার বলছিলেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্রোধ প্রশমিত হয়ে যায়। অতঃপর তিনি বলেন, “ হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে দুইদিন সিয়াম রাখে আর একদিন সিয়াম না রাখে?” তিনি জবাবে বলেন, “কেউ এরকম করতে পারে?” তিনি আবারো প্রশ্ন করেন, “তাহলে ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে একদিন সিয়াম রাখে আর একদিন সিয়াম না রাখে?” তিনি জবাবে বলেন, “ওটা আমার ভাই দাঊদ আলাইহিস সালামের সিয়াম।” তিনি পুণরায় প্রশ্ন করেন, “ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে একদিন সিয়াম রাখে অতঃপর দুই দিন সিয়াম রাখে না?” তিনি জবাবে বলেন, “আমি আশাবাদী যে, আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ধরণ সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে রাগান্বিত হননি; বস্তুত তিনি রাগান্বিত হয়েছিলেন এজন্য যে, প্রশ্নকারী প্রশ্ন করেছিল, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে সিয়াম পালন করেন?” ফলে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছিলেন তাঁর সিয়াম সম্পর্কে অবহিত করতে এই আশংকায় যে, যদি তিনি তাকে সেটা অবহিত করেন, তবে সে ব্যক্তি অনুরুপ আমল করতে অসমর্থ হবে অথবা তিনি আশংকা করেছিলেন সেটা সেই ব্যক্তি এবং তাঁর সমস্ত উম্মতের উপর ফরয হয়ে যেতে পারে অতঃপর তারা সেটা পালন করতে সমর্থ হবে না।”



[1] সহীহ মুসলিম: ১১৬২; আবূ দাঊদ: ২৪২৫; ইবনু মাজাহ: ১৭১৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2096): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3640)


3640 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ: دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لَهُ صَوْمِي، فَدَخَلَ عَلَيَّ وَأَلْقَيْتُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَجَلَسَ عَلَى الْأَرْضِ، وَصَارَتِ الْوِسَادَةُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ، فَقَالَ: «أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثٌ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «خَمْسٌ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «سَبْعٌ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «تِسْعٌ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِحْدَى عَشْرَةَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ، شَطْرُ الدَّهْرِ صِيَامُ يَوْمٍ، وَإِفْطَارُ يَوْمٍ»
رقم طبعة با وزير = (3632)




আবুল মালীহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে গেলে তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমার সিয়ামের কথা আলোচনা করা হয়, অতঃপর তিনি আমার কাছে আসেন। ফলে আমি হেলান দিয়ে বসার জন্য তাকিয়া পেশ করলাম। তাকিয়াটি চামড়ার তৈরি ছিল, ভিতরে খেজুরের ছাল-বাকল ছিল। অতঃপর তিনি মাটিতে বসেন, ফলে তাকিয়াটি তাঁর ও আমার মাঝে থেকে যায়। অতঃপর তিনি বলেন, “প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম কি তোমার জন্য যথেষ্ট নয়?” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “সাতটি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “নয়টি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “এগারোটি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “দাঊদ আলাইহিস সালামের চেয়ে বেশি কোন সিয়াম নেই; অর্ধ যামানা অর্থাৎ একদিন সিয়াম রাখা একদিন সিয়াম ছেড়ে দেওয়া।” [1]



[1] সহীহুল বুখারী: ৬২৭৭; সহীহ মুসলিম: ১১৫৯; তাহাবী: ২/৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 88): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم