সহীহ ইবনু হিব্বান
3641 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ»
رقم طبعة با وزير = (3633)
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মাসের উজ্জ্বল রাতের দিনগুলো থেকে তিন দিন সিয়াম রাখতেন।”[1]
[1] মুসনাদ আত তায়ালিসী: ৩৬০; আবূ দাঊদ: ২৪৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১২৯; সুনান বাইহাকী: ৪/২৯৪; মুসনাদ আহমাদ: ১/৪০৬; তিরমিযী: ৭৪২; বাগাবী: ১৮০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - يأتي بأتَّم منه (3637). تنبيه!! رقم (3637) = (3645) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3642 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، [ص:404] عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ الدَّهْرِ؟، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ» أَوْ قَالَ: «لَا أَفْطَرَ وَلَا صَامَ» فَقَامَ غَيْرُهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ؟ قَالَ: «ذَاكَ صَوْمُ الدَّهْرِ» قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ، قَالَ: «ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَيَوْمٌ أُنْزِلَ عَلَيَّ» قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا؟ قَالَ: «ذَاكَ صَوْمُ أَخِي دَاوُدَ»
رقم طبعة با وزير = (3634)
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিরকাল সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।” অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন, “সে সিয়াম ছাড়েনি এবং সিয়াম রাখেওনি।” অতঃপর আরেক ব্যক্তি উঠে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখে?” তিনি জবাবে বলেন, “এটা সারা বছর সিয়াম রাখা (এর সমতুল্য)।” তিনি আবার জিজ্ঞেস করেন, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে ব্যক্তি সোমবার সিয়াম রাখে?” জবাবে তিনি বলেন, “ওটা এমন দিন, যাতে আমি জন্ম গ্রহণ করেছি এবং সেটা এমন দিন যাতে আমার উপর অহী অবতীর্ণ হয়েছে।” তিনি পুণরায় প্রশ্ন করেন, “ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে একদিন সিয়াম রাখে আর এক দিন সিয়াম ছাড়ে?” তিনি জবাবে বলেন, “এটা আমার ভাই দাঊদ আলাইহিস সালামের সিয়াম।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭; সুনান বাইহাকী: ৪/২৮৬; মুসনাদ আহমাদ: ৫/২৯৬-২৯৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৮; সহীহ মুসলিম: ১১৬২; আবূ দাঊদ: ২৪২৬; নাসাঈ: ৪/২০৭; বাগাবী: ১৭৮৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2097): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3643 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، بِصَيْدَا، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ الْغَازِ، [ص:405] أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ «يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّى يَصِلَهُ بِرَمَضَانَ، وَكَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»
رقم طبعة با وزير = (3635)
রাবিআহ বিন আল গায থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “তিনি শা‘বান মাস পুরোটাই সিয়াম রাখতেন, যতক্ষন না তিনি রমযান পর্যন্ত পৌঁছেন এবং তিনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করতেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১৭৩৯; নাসাঈ: ৪/১৫৩; তিরমিযী: ৭৪৫; মুসনাদ আহমাদ: ৬/৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৪/১০৫-১০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (258)، «الإرواء» (4/ 105 - 106)، «التعليق على «ابن خزيمة»» (2116).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3644 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى التَّمِيمِيُّ، بِالْمَوْصِلِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَرْعَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، [ص:406] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، وَتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ»
رقم طبعة با وزير = (3636) و (7338)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার (বান্দাদের) আমলসমূহ (আল্লাহর কাছে) পেশ করা হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৮; তিরমিযী: ৭৪৭; ইবনু মাজাহ: ১৭৪০; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২১২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯১৫; সহীহ মুসলিম: ২৫৬৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪২-৪৩; আবূ দাঊদ: ৩৪৩৬; নাসাঈ: ৪/২০১-২০২; সুনান বাইহাকী: ৪/২৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৪/১০৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (3636) وقال عنه الشيخ: صحيح - «الإرواء» (4/ 105 / التحقيق الثاني): م مفرَّقا في روايتين وإسنادين، وفيهما زيادة، وسيعيده المؤلف في أكثر من موضع بتمامه، فانظرها في الفهرس. الموضع الثاني (7338) وقال عنه الشيخ: صحيح مكرر (3636). أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. ملحوظة هامه: قال الشيخ: عن الحديث رقم (7338): لم يرد هنا في «طبعة المؤسسة» - ولا في غير هذا الموضع - بهذا الإسناد والإختصار. وتعقبه الناشر بقوله: قلنا بل هو فيها برقم (3644) - وقد تقدم هنا برقم (3636). - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3645 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ، بِمَرْوَ، حَدَّثَنَا [ص:407] مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِيَ، يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، وَقَلَّمَا يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ»
رقم طبعة با وزير = (3637)
আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উজ্জ্বল রাতের দিনগুলোর মধ্য হতে তিন দিন সিয়াম রাখতেন এবং খুব কমই জুমু‘আর দিন সিয়াম ছাড়তেন।”[1]
[1] নাসাঈ:৪/২০৪; সুনান বাইহাকী: ৪/২৯৪; আত তায়ালিসী: ৩৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (2116)، «المشكاة» (2058).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3646 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَرْسَلَنِي ابْنُ عَبَّاسٍ وَنَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ أَسْأَلَهَا: أَيُّ الْأَيَّامِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُهَا صَوْمًا؟، فَقَالَتْ: يَوْمُ السَّبْتِ وَيَوْمُ الْأَحَدِ، فَأَتَيْتُهُمْ فَأَخْبَرْتُهُمْ، فَأَنْكَرُوا ذَلِكَ عَلَيَّ، فَظُنُّوا أَنِّي لَمْ أَحْفَظْ [ص:408] فَرَدُّونِي، فَقَالَتْ مِثْلَ ذَلِكَ، فَأَخْبَرْتُهُمْ فَقَامُوا بِأَجْمَعِهِمْ، فَقَالُوا: إِنَّا أَرْسَلْنَا إِلَيْكِ فِي كَذَا وَكَذَا، فَزَعَمَ أَنَّكِ قُلْتِ كَذَا وَكَذَا، فَقَالَتْ: صَدَقَ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ السَّبْتِ وَيَوْمَ الْأَحَدِ أَكْثَرَ مَا كَانَ يَصُومُ مِنَ الْأَيَّامِ، وَيَقُولُ: «إِنَّهُمَا عِيدَانِ لِلْمُشْرِكِينَ، فَأُحِبُّ أَنْ أُخَالِفَهُمُ»
رقم طبعة با وزير = (3638)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস কুরাইব বলেন, “একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সাহাবী আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান এটা জিজ্ঞেস করার জন্য যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন দিন সবচেয়ে বেশি সিয়াম রাখতেন?” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “শনিবার ও রবিবার।” অতঃপর আমি তাদের কাছে গিয়ে বিষয়টি অবহিত করি। অতঃপর তারা যেন বিষয়টি অস্বীকার করলেন। তারা মনে করেন যে, আমি হয়তো তা আয়ত্ব করতে পারি নাই। ফলে তারা আমাকে আবার পাঠান। তিনি আমাকে আবার আগের মতই জবাব দেন। অতঃপর আমি তাদেরকে সেটা অবহিত করি। তখন তারা সবাই তাঁর কাছে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান অতঃপর তারা তাকে বলেন, “আমরা আপনার কাছে এই ব্যক্তিকে এই এই বিষয়ে জানার জন্য পাঠিয়েছিলাম, এবং সে বলেছে যে, আপনি নাকি এমন এমন বলেছেন!’’ উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সত্যই বলেছে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শনিবার ও রবিবার বেশি সিয়াম রাখতেন এবং তিনি বলতেন, “এই দুটি দিন মুশরিকদের ঈদের দিন আর আমি তাদের বিপরীত করতে চাই।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬৭; মুসনাদ আহমাদ: ৬/৩২৩-৩২৪; তাবারানী: ২৩/৬১৬; হাকিম: ১/৪৩৬; সুনান বাইহাকী: ৪/৩০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১০৯৯)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر (3607). تنبيه!! رقم (3607) = (3616) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3647 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، بِجُرْجَانَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ، قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، كَيْفَ كَانَ عَمَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخُصُّ شَيْئًا مِنَ الْأَيَّامِ؟، قَالَتْ: «لَا، كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَطِيعُ؟ »
رقم طبعة با وزير = (3639)
আলকামাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, “হে উম্মুল মুমিনীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল কেমন ছিল? তিনি আমলের জন্য কোন দিনকে নির্দিষ্ট করে নিতেন?” জবাবে তিনি বলেন, “না, তাঁর আমল ছিল নিয়মিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমল করতেন, সেটা তোমাদের কে করতে পারবে?”[1]
[1] সহীহুল বুখারী: ৬৪৬৬; আবূ দাঊদ: ১৩৭০; মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ মুসলিম: ৭৮৩; আত তায়ালিসী: ১৩৯৮; সুনান বাইহাকী: ৪/২৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১২৪০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1240)، «مختصر الشمائل» (264): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3648 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ، وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ»
رقم طبعة با وزير = (3640)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (কোন মাসে) এতো অধিক সিয়াম রাখতে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম ছাড়াবেন না। তারপর তিনি এতো অধিক সিয়াম ছাড়তেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম রাখবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমযান ছাড়া কোন মাস পুরোপুরি সিয়াম রাখতে দেখিনি এবং আমি তাঁকে শা‘বান মাসের চেয়ে অন্য কোন মাসে অধিক সিয়াম রাখতে দেখিনি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৩; সহীহ মুসলিম: ১১৫৬; নাসাঈ: ৪/১৫১; ইবনু মাজাহ: ১৭১০; সহীহুল বুখারী: ১৯৭০; বাগাবী: ১৭৭৭; সুনান বাইহাকী: ৪/২৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (3629). تنبيه!! رقم (3629) = (3637) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3649 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، أَنَّ مُطَرِّفًا مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ حَدَّثَهُ: [ص:410] أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ دَعَا بِلَبَنٍ لِيَسْقِيَهُ، فَقَالَ مُطَرِّفٌ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عُثْمَانُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الصِّيَامُ جُنَّةٌ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنَ الْقِتَالِ»، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «صِيَامٌ حَسَنٌ ثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»
رقم طبعة با وزير = (3641)
মুতাররিফ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উসমান বিন আবুল আস রাদ্বিয়াল্লাহু আনহু পান করার জন্য দুধ আনতে বলেন। তখন মুতাররিফ রহিমাহুল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি সিয়াম পালনকারী।” তখন উসমান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “সিয়াম যুদ্ধক্ষেত্রে তোমাদের ঢালের ন্যায় ঢাল স্বরুপ।” এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম উত্তম সিয়াম।”[1]
[1] ইবনু মাজাহ: ১৬৩৯; মুসনাদ আহমাদ: ৪/২২; নাসাঈ: ৪/১৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২১২৫; তাবারানী: ৯/৮৩৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪; তাবারানী: ৮৩৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৬০)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 60).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3650 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، [ص:411] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْنَبٍ قَدْ شَوَاهَا، وَجَاءَ مَعَهَا بِأَدَمِهَا فَوَضَعَهَا بَيْنَ يَدَيْهِ، فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَأْكُلْ، وَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يَأْكُلُوا، وَأَمْسَكَ الْأَعْرَابِيُّ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَمْنَعُكَ أَنْ تَأْكُلَ؟ »، قَالَ: إِنِّي أَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ، قَالَ: «إِنْ كُنْتَ صَائِمًا فَصُمْ أَيَّامَ الْغُرِّ»
رقم طبعة با وزير = (3642) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ مُوسَى بْنُ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَسَمِعَهُ مِنِ ابْنِ الْحَوْتَكِيَّةِ، عَنْ أَبِي ذَرٍّ، وَالطَّرِيقَانِ جَمِيعَانِ مَحْفُوظَانِ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি ভুনা করা খচ্চরের গোসত নিয়ে আসেন। তিনি সাথে তরকারীও নিয়ে আসেন। অতঃপর তিনি সেগুলো তাঁর সামনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়া থেকে বিরত থাকেন এবং তাঁর সাহাবীদেরকে খাওয়ার নির্দেশ দেন। আর বেদুইন ব্যক্তিও খাওয়া থেকে বিরত থাকেন। রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তোমাকে খেতে কিসে বাধা দিচ্ছে?” সে ব্যক্তি জবাবে বলেন, “আমি মাসের তিনটি সিয়াম পালন করছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি তুমি সিয়াম রাখো, তবে উজ্জ্বল রাতের দিনগুলোতে সিয়াম রাখবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মুসা বিন তালহা আবূ হুরাইরা থেকে শ্রবণ করেছেন, এবং তিনি ইবনুল হাওতাকিয়্যাহর সূত্রে আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। কাজেই উভয় সানাদই মাহফূয বা সহীহ।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৬; নাসাঈ: ৪/২২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। তিনি আবূ যার গিফারী থেকে হাদীসটি সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - عن أبي هريرة، والأصحُّ أنَّهُ عن أبي ذَرٍّ، ويأتي (3647). تنبيه!! رقم (3647) = (3655) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3651 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي أَنَسُ بْنُ سِيرِينَ، سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْمِنْهَالِ، [ص:412] عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُهُمْ بِصِيَامِ الْبِيضِ، وَيَقُولُ: «هِيَ صِيَامُ الدَّهْرِ»
رقم طبعة با وزير = (3643) قَالَ أَبُو حَاتِمٍ: الْمِنْهَالُ هُوَ ابْنُ مِلْحَانَ الْقَيْسِيُّ لَهُ صُحْبَةٌ، وَلَيْسَ فِي الصَّحَابَةِ مِنْهَالٌ غَيْرُهُ
মিনহাল রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলেন। তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে শুভ্র রজনীর দিনগুলোর সিয়াম রাখার নির্দেশ দিতেন। এবং তিনি বলতেন, “এটি সারা বছর সিয়াম (রাখার সমতুল্য)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মিনহাল হলেন মিলহানের ছেলে। তিনি সাহাবী ছিলেন। সাহাবীদের মাঝে তিনি ছাড়া মিনহাল নামে আর কেউ ছিলেন না।”
[1] আত তায়ালিসী: ১২২৫; মুসনাদ আহমাদ: ৫/২৮; নাসাঈ: ৪/২২৪; ইবনু মাজাহ: ১৭০৭; তাবারানী: ১৯/২৮; আবূ দাঊদ: ২৪৪৯; সুনান বাইহাকী: ৪/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/২১১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2115/ 2).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
3652 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ وَقِيَامُهُ»
رقم طبعة با وزير = (3644)
কুররাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম সারা বছর সিয়াম ও কিয়াম করার সমতুল্য।”[1]
[1] বাযযার: ১০৫৯; মুসনাদ আহমাদ: ৩/৩৪৫; দারেমী: ২/১৯; তাবারানী: ১৯/৫৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। তিনি পরের হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذٌّ بهذا اللفظ، والمحفوظ الذي بعده - «الصحيحة» (2806).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
3653 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى رَأْسِهِ، قَالَ: قَالَ [ص:414] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ وَإِفْطَارُهُ»
رقم طبعة با وزير = (3645) قَالَ أَبُو حَاتِمٍ: قَالَ وَكِيعٌ، عَنْ شُعْبَةَ فِي هَذَا الْخَبَرِ: «وَإِفْطَارُهُ»، وَقَالَ يَحْيَى الْقَطَّانُ، عَنْ شُعْبَةَ: «وَقِيَامُهُ»، وَهُمَا جَمِيعًا حَافِظَانِ مُتْقِنَانِ
কুররাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম সারা বছর সিয়াম রাখা ও ইফতার করার সমতুল্য।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম ওয়াকী রহিমাহুল্লাহ ইমাম শু‘বাহ থেকে হাদীস বর্ণনা করে ইফতার করার কথা বলেছেন আর ইয়াহইয়া আল কাত্তান ইমাম শুবাহ থেকে বর্ণিত হাদীসে কিয়ামের কথা বলেছেন। তারা উভয়েই মজবূত হাফেযে হাদীস।”
[1] বাযযার: ১০৫৯; মুসনাদ আহমাদ: ৩/৩৪৫; দারেমী: ২/১৯; তাবারানী: ১৯/৫৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮০৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
3654 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ، قَالَتْ: قُلْتُ لِعَائِشَةَ: «أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ؟ »، قَالَتْ: نَعَمْ، قُلْتُ: «مِنْ أَيِّهِ؟ »، قَالَتْ: لَمْ يُبَالِ مِنْ أَيِّهِ صَامَ
رقم طبعة با وزير = (3646)
মুআযাহ বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মাসে তিনটি সিয়াম পালন করতেন?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” আমি বললাম, “কোন সময়ে?” জবাবে তিনি বলেন, “তিনি পরওয়া করতেন না যে, তিনি সেটা কোন দিন পালন করলেন।”[1]
[1] আত তায়ালিসী: ১৫৭২; তিরমিযী: ৭৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৩০; মুসনাদ আলী বিন জা‘দ: ১৫৬৫; বাগাবী: ১৮০২; সহীহ মুসলিম: ১১৬০; আবূ দাঊদ: ২৪৫৩; সুনান বাইহাকী: ৪/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2117): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3655 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى [ص:415] الْقَطَّانِ، عَنْ فِطْرٍ، عَنْ يَحْيَى بْنِ سَامٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَوْمِ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
رقم طبعة با وزير = (3647) قَالَ أَبُو حَاتِمٍ: يَحْيَى هَذَا يُقَالُ لَهُ يَحْيَى بْنُ سَامٍ، وَيُقَالُ يَحْيَى بْنُ سَالِمٍ، وَالصَّوَابُ سَامٍ
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী ইয়াহইয়াকে ইয়াহইয়া বিন সাম বলা হয়। তাকে ইয়াহইয়া বিন সালিমও বলা হয়। সঠিক হলো সাম।”
[1] সুনান বাইহাকী: ৪/২৯৪; মুসনাদ আহমাদ: ৫/১৫২; তিরমিযী: ৭৬১; নাসাঈ: ৪/২২২; বাগাবী: ১৮০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (2115/ 2).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3656 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ فِطْرٍ، عَنْ يَحْيَى بْنِ سَامٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَصُومَ مِنَ الشَّهْرِ [ص:416] ثَلَاثَةَ أَيَّامِ الْبِيضِ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
رقم طبعة با وزير = (3648)
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মাসের শুভ্র রজনীর তিনদিন ১৩, ১৪ ও ১৫ তারিখে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন।”[1]
[1] সুনান বাইহাকী: ৪/২৯৪; মুসনাদ আহমাদ: ৫/১৫২; তিরমিযী: ৭৬১; নাসাঈ: ৪/২২২; বাগাবী: ১৮০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
3657 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»، قُلْتُ: مِنْ أَيِّهِ؟ قَالَتْ: «لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أَيِّهِ كَانَ»
رقم طبعة با وزير = (3649)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখতেন।” মুয়াআযাহ জিজ্ঞেস করেন, “কোন সময়ে?” জবাবে তিনি বলেন, “মাসের যে কোন সময় পালন করতে পরোয়া করতেন না।”[1]
[1] আত তায়ালিসী: ১৫৭২; তিরমিযী: ৭৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৩০; মুসনাদ আলী বিন জা‘দ: ১৫৬৫; বাগাবী: ১৮০২; সহীহ মুসলিম: ১১৬০; আবূ দাঊদ: ২৪৫৩; সুনান বাইহাকী: ৪/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3646). تنبيه!! رقم (3646) = (3654) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
3658 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ فَيَّاضٍ، عَنْ أَبِي عِيَاضٍ، [ص:417] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنِ الصَّوْمِ، فَقَالَ: «صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ ثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «إِنَّ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللَّهِ صَوْمُ دَاوُدَ»، وَكَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا
رقم طبعة با وزير = (3650) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ» يُرِيدُ أَجْرَ مَا بَقِيَ مِنَ الْعِشْرِينِ، وَكَذَلِكَ فِي الثَّلَاثِ إِذْ مُحَالٌ أَنَّ كَدَّهُ كُلَّمَا كَثُرَ كَانَ أَنْقُصَ لِأَجْرِهِ *
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লামের কাছে এসে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করি। তখন তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে দুই দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তখন তিনি বলেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো দাঊদ আলাইহিস সালামের সিয়াম। আর তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ছাড়তেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য ““তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” এর দ্বারা উদ্দেশ্য হলো অবশিষ্ট ২০ দিনের সাওয়াব পাবে। অনুরুপ কথা তৃতীয় সিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা এমনটা হওয়া অসম্ভব যে, পরিশ্রম যত বেশি হবে, সাওয়াব তত কমে যাবে।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১০৬; সহীহ মুসলিম: ১১৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 88): م دون قوله: «من كل شهر» في الأوامر الثلاثة وهو أصح. * [قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ... أَنْقُصَ لأَجْرِهِ] قال الشيخ: قلت: كَلاَّ؛ ليس ذاك مُحَالاً، وإلاَّ كان كذلك قولُه صلى الله عليه وسلم المتقدِّم (3632): «لا صومَ فوقَ صوم داود ... » الخ. ولفظُ مسلمٍ (3/ 166): «ولا أفضل مِنْ ذَلكَ»! فهذا صريحٌ أَنَّ صَيام أكثر مِنْ صوم داود أجرُه أَنْقَصُ، فليس العبرةُ بَكثرةِ العمل فقط، وَإِنَّمَا بالعمل الموافق للسنَّة. فما أحسنَ قولَ ابن مسعود: اقتصادٌ في سُنَّةٍ خَيرٌ مِنِ اجْتَهَادٍ فِي بِدعةٍ. تنبيه!! رقم (3632) = (3640) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3659 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ فِي سَفَرٍ، فَلَمَّا نَزَلُوا وَوُضِعَتِ السَّفَرَةُ بَعَثُوا إِلَيْهِ وَهُوَ يُصَلِّي، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَلَمَّا كَادُوا أَنْ يَفْرُغُوا جَاءَ، فَجَعَلَ يَأْكُلُ فَنَظَرَ الْقَوْمُ إِلَى رَسُولِهِمْ، فَقَالَ: مَا تَنْظُرُونَ إِلَيَّ قَدْ [ص:418] وَاللَّهِ أَخْبَرَنِي أَنَّهُ صَائِمٌ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: صَدَقَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ فَقَدْ صَامَ الشَّهْرَ كُلَّهُ»، وَقَدْ صُمْتُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَإِنِّي الشَّهْرَ كُلَّهُ صَائِمٌ، وَوَجَدْتُ تَصْدِيقَ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ جَلَّ وَعَلَا {مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا} [الأنعام: 160]
رقم طبعة با وزير = (3651)
আবূ উসমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। অতঃপর যখন তারা সফরে যাত্রা বিরতি দেন এবং খাবারের দস্তরখান বিছানো হয়, তখন তারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে ডাকতে লোক পাঠান। এসময় তিনি সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি বলেন, “আমি সিয়াম রেখেছি।” অতঃপর লোকজন খাওয়া প্রায় শেষ করেছেন, তখন তিনি আসেন এবং খাওয়া শুরু করেন। তখন লোকজন তাদের বার্তাবাহকের দিকে তাকাতে লাগলো। তখন বার্তাবাহক বললেন, “আপনারা আমার দিকে তাকিয়ে আছেন কেন, আল্লাহর কসম, নিশ্চয়ই তিনি আমাকে জানিয়েছেন যে, তিনি সিয়াম রেখেছেন।” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “উনি সত্যই বলেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখে, সে অবশ্যই (এর মাধ্যমে) পুরো মাস সিয়াম রাখে।” আর আমি প্রত্যেক মাসের তিনটি সিয়াম পালন করেছি। আর নিশ্চয়ই আমি (এর মাধ্যমে) পুরো মাস সিয়াম রেখেছি। আমি এর সত্যায়ন আল্লাহর কিতাবেও পেয়েছি। তিনি বলেছেন, مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا “যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে, তার জন্য রয়েছে অনুরুপ ১০ প্রতিদান।” –সূরা আনআম: ১৬০ ।”[1]
[1] নাসাঈ: ৪/২১৮-২১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৯৯/৯৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 99 / 946).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
3660 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: أُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَقُولُ: وَاللَّهِ لَأَصُومَنَّ النَّهَارَ وَلَأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ، فَقُلْتُ لَهُ: قَدْ قُلْتُهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِنَّكَ لَا تَسْتَطِيعُ ذَلِكَ، صُمْ [ص:419] وَأَفْطِرْ، وَنَمْ وَقُمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ»
رقم طبعة با وزير = (3652)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হয় যে, আমি বলেছি, “আল্লাহর কসম, অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো, দিনে সিয়াম রাখবো এবং সারা রাত কিয়াম করবো।” অতঃপর (তিনি আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে) আমি তাঁকে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তুমি এটা করতে পারবে না। তুমি সিয়াম রাখো এবং ছাড়ো। রাতে ঘুমাও এবং কিয়াম করো। প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখো। কেননা ভালো কাজের ১০ গুণ সাওয়াব দেওয়া হয়। আর তিনটি করে সিয়াম সারা বছর সিয়াম রাখার সমতুল্য।”[1]
[1] সহীহুল বুখারী: ১৯৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬২; মুসনাদ আহমাদ: ২/১৮৭-১৮৮; সহীহুল বুখারী: ৩৪১৮; সহীহ মুসলিম: ১১৫৯; তাহাবী: ২/৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 83): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح