হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3661)


3661 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ وَهُوَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ، ثُمَّ أَمَرَ بِالْبِنَاءِ، فَنُقِضَ، ثُمَّ أُبِينَتْ لَهُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، فَأَمَرَ بِهِ فَأُعِيدَ فَخَرَجَ إِلَيْنَا، فَقَالَ: «إِنَّهَا أُبِينَتْ لِي لَيْلَةُ الْقَدْرِ، وَإِنِّي خَرَجْتُ لِأُبِينَهَا لَكُمْ، فَتَلَاحَى رَجُلَانِ، فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ»، قُلْتُ: يَا أَبَا سَعِيدٍ إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا، فَأَيُّ لَيْلَةٍ التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ، قَالَ: إِذَا كَانَ لَيْلَةُ وَاحِدٍ وَعِشْرِينَ، ثُمَّ دَعْ لَيْلَةً، ثُمَّ الَّتِي تَلِيهَا هِيَ السَّابِعَةُ، ثُمَّ دَعْ لَيْلَةً وَالَّتِي تَلِيهَا هِيَ الْخَامِسَةُ، قَالَ الْجُرَيْرِيُّ: وَحَدَّثَنِي أَبُو الْعَلَاءِ، عَنْ مُطَرِّفٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالثَّالِثَةِ»
رقم طبعة با وزير = (3653) [ص:421] قَالَ أَبُو حَاتِمٍ: الْأَمْرُ بِالْتِمَاسِ لَيْلَةِ الْقَدْرِ فِي اللَّيَالِي الْمَعْلُومَةِ الْمَذْكُورَةِ فِي الْخَبَرِ أَمْرُ نَفْلٍ، أُمِرَ مِنْ أَجْلِ سَبَبٍ، وَهُوَ مُصَادَفَةُ لَيْلَةِ الْقَدْرِ، فَمَتَى صُودِفَتْ فِي إِحْدَى اللَّيَالِي الْمَذْكُورَةِ سَقَطَ عَنْهُ طَلَبُهَا فِي سَائِرِ اللَّيَالِي




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করেছেন। এসময় তিনি লাইলাতুল কদর খুঁজতেছিলেন। তারপর তাঁর নির্দেশক্রমে তাবূ ভেঙ্গে ফেলা হয়। তারপর লাইলাতুল কদর তাঁর কাছে শেষ দশকে প্রকাশ করে দেওয়া হয়। ফলে তাঁর নির্দেশক্রমে পুনরায় তাবূ স্থাপন করা হয়। তারপর তিনি আমাদের উদ্দেশ্যে বের হন এবং বলেন, “নিশ্চয়ই আমার কাছে লাইলাতুল কদর স্পষ্ট করে দেওয়া হয়েছিল আর আমি সেটা তোমাদের কাছে বর্ণনা করার জন্য বের হই। অতঃপর দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হয় তারপর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।” অধঃস্থন রাবী বলেন, “হে আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই আপনার আমাদের চেয়ে হিসাব ভালো জানেন। নবম, সপ্তম ও পঞ্চম রাত কোনটি?” জবাবে তিনি বলেন, “যখন ২১ তম রাত হবে (সেটা নবম রাত), তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত সপ্তম রাত, তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত পঞ্চম রাত।” জুয়াইরী বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আবূ আলা, তিনি মুতাররিফ থেকে, তিনি মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এবং তৃতীয় রাতে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে উল্লেখিত রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার নির্দেশটি নফল নির্দেশ, একটি কারণে এই নির্দেশ প্রদান করা হয়েছে। সেটি হলো লাইলাতুল কদর পাওয়া। কাজেই উল্লেখিত রাতগুলোর মাঝে যখন যে কোন এক রাতে লাইলাতুল কদর পাওয়া যাবে, তখন বাকী রাতে তা অন্বেষণ করার বিষয়টি বাদ যাবে।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭৬; আবূ ইয়ালা: ১০৭৬; মুসনাদ আহমাদ: ৩/১০; আত তায়ালিসী: ২১৬৬; আবূ দাঊদ: ১৩৭৩; সুনান বাইহাকী: ৪/৩০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1252): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3662)


3662 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مُقِيمًا يَعْتَكِفُ [ص:422] فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَإِذَا سَافَرَ اعْتَكَفَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ عِشْرِينَ»
رقم طبعة با وزير = (3654)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুকীম অবস্থায় থাকতেন, তখন তিনি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন। আর যখন সফরে থাকতেন, তখন তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১০৪; তিরমিযী: ৮০৩; বাগাবী: ১৮৩৪; সুনান বাইহাকী: ৪/৩১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৬; হাকিম: ১/৪৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2126): خ - أبي هريرة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3663)


3663 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَسَافَرَ وَلَمْ يَعْتَكِفْ، فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا»
رقم طبعة با وزير = (3655)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের শেষ দশকে ই‘তেকাফ করেছেন। অতঃপর তিনি সফর করেন ফলে তিনি ই‘তেকাফ করেননি। তারপর তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১০৪; তিরমিযী: ৮০৩; বাগাবী: ১৮৩৪; সুনান বাইহাকী: ৪/৩১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৬; হাকিম: ১/৪৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3664)


3664 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مُقِيمًا يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، فَإِذَا سَافَرَ اعْتَكَفَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ عِشْرِينَ
رقم طبعة با وزير = (3656)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুকীম অবস্থায় থাকতেন, তখন তিনি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন। আর যখন সফরে থাকতেন, তখন তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১০৪; তিরমিযী: ৮০৩; বাগাবী: ১৮৩৪; সুনান বাইহাকী: ৪/৩১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৬; হাকিম: ১/৪৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (3654). تنبيه!! رقم (3654) = (3662) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3665)


3665 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، وَابْنُ جُرَيْجٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ حَتَّى قَبَضَهُ اللَّهُ»
رقم طبعة با وزير = (3657)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু অবধি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬৮২; মুসনাদ আহমাদ: ৬/২৮১; তিরমিযী: ৭৯০; বাগাবী: ১৮৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৩; দারাকুতনী: ২/২০১; সহীহুল বুখারী: ২০২২৬; সহীহ মুসলিম: ১১৭২; আবূ দাঊদ: ২৪৬২; সুনান বাইহাকী: ৪/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2125): ق - عن عائشة، خ - أبي هريرة.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3666)


3666 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَيَعْلَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ، ثُمَّ دَخَلَ فِيهِ»
رقم طبعة با وزير = (3658)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ই‘তেকাফ করতেন, তখন তিনি ফজরের সালাত পড়ে তারপর ই‘তেকাফের নির্ধারিত স্থানে প্রবেশ করতেন।”[1]



[1] আবূ দাউদ: ২৪৬৪; সহীহ মুসলিম: ১১৭২; সুনান বাইহাকী: ৪/৩১৫; তিরমিযী: ৭৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ২২১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2127): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3667)


3667 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ الِاعْتِكَافَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ لِتَعْتَكِفَ مَعَهُ، فَأَذِنَ لَهَا، فَضَرَبَتْ خِبَاءَهَا، فَسَأَلَتْهَا حَفْصَةُ أَنْ تَسْتَأْذِنَ لَهَا لِتَعْتَكِفَ مَعَهَا، فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ضَرَبَتْ مَعَهَا، وَكَانَتِ امْرَأَةً غَيُورًا، فَرَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِيَتَهُنَّ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » مَا هَذَا، آلْبِرَّ تُرِدْنَ بِهَذَا؟ «، فَتَرَكَ الِاعْتِكَافَ حَتَّى أَفْطَرَ مِنْ رَمَضَانَ، ثُمَّ إِنَّهُ اعْتَكَفَ فِي عِشْرِينَ مِنْ شَوَّالٍ»
رقم طبعة با وزير = (3659)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ই‘তেকাফ করার ইচ্ছা করেন, অতঃপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর কাছে তাঁর সাথে ই‘তেকাফ করার অনুমতি চান। অতঃপর তিনি তাকে অনুমতি দেন। অতঃপর তিনি তার তাবূ স্থাপন করেন। তারপর হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আবদার করেন, তিনি যেন তার জন্য অনুমতি চান, যাতে তিনি তার সাথে ই‘তেকাফ করতে পারেন। অতঃপর যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা যখন এটা দেখলেন, তিনিও তার সাথে তাবূ স্থাপন করেন। আর তিনি খুবই আত্নমর্যাদাশীল নারী ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের তাবূ দেখলেন, তখন তিনি বললেন, “এসব কী? এসব দ্বারা কী সাওয়াব উদ্দেশ্য নেওয়া হয়েছে?” অতঃপর রমযান শেষ হওয়া পর্যন্ত তিনি ই‘তেকাফ করা ছেড়ে দেন। তারপর তিনি শাওয়াল মাসে ২০ দিন ই‘তেকাফ করেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৪; মুসনাদ আহমাদ: ৬/৮৪; সহীহুল বুখারী: ২০৩৩; সুনান বাইহাকী: ৪/৩২২; বাগাবী: ১৮৩৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৫৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق بلفظ: «العشر الأول من شوال».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3668)


3668 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْجَرْجَرَائِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ رَأْسَهُ وَهُوَ يَعْتَكِفُ، فَأَغْسِلُهُ»
رقم طبعة با وزير = (3660)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় মাথা বের করে দিতেন অতঃপর আমি তা ধৌত করে দিতাম।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৬৮; মুসনাদ আহমাদ: ৬/৮১; সহীহুল বুখারী: ২০২৯; সহীহ মুসলিম: ২৭৯; ইবনু মাজাহ: ১৭৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩০; বাগাবী: ১৮৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮৮; বাগাবী: ১৮৩৭; নাসাঈ: ১/১৯৩; সুনান বাইহাকী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2132): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي









সহীহ ইবনু হিব্বান (3669)


3669 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُدْخِلُ إِلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ مُعْتَكِفٌ فَأُرَجِّلُهُ، وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَتِهِ»
رقم طبعة با وزير = (3661)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় মাসজিদে অবস্থান করে মাথা আমার দিকে বের করে দিতেন অতঃপর আমি তা আচড়িয়ে দিতাম। আর তিনি একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৬৮; মুসনাদ আহমাদ: ৬/৮১; সহীহুল বুখারী: ২০২৯; সহীহ মুসলিম: ২৭৯; ইবনু মাজাহ: ১৭৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩০; বাগাবী: ১৮৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮৮; বাগাবী: ১৮৩৭; নাসাঈ: ১/১৯৩; সুনান বাইহাকী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2131): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3670)


3670 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، [ص:428] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ حَتَّى يَتَّكِئَ عَلَى عَتَبَةِ بَابِي، وَأَنَا فِي حُجْرَتِي، وَسَائِرُهُ فِي الْمَسْجِدِ»
رقم طبعة با وزير = (3662)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় আমার কাছে আসতেন, অতঃপর তিনি আমার দরজার চৌকাঠের সাথে হেলান দিতেন। আমি আমার হুজরার ভিতরের থাকতাম আর তাঁর পুরো শরীর মাসজিদে থাকতো।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৬৮; মুসনাদ আহমাদ: ৬/৮১; সহীহুল বুখারী: ২০২৯; সহীহ মুসলিম: ২৭৯; ইবনু মাজাহ: ১৭৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩০; বাগাবী: ১৮৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮৮; বাগাবী: ১৮৩৭; নাসাঈ: ১/১৯৩; সুনান বাইহাকী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد - وهو بمعنى الحديث (3660). تنبيه!! رقم (3660) = (3668) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3671)


3671 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا، فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ، ثُمَّ جِئْتُ لَأَنْقَلِبَ، فَقَامَ مَعِي يَقْلِبُنِي وَكَانَ مَنْزِلُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، وَرَأَنَا رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَّعَا رُءُوسَهُمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ»، فَقَالَا: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّ [ص:429] الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خِفْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبُكُمَا شَيْئًا»، أَوْ قَالَ: «شَرًّا»
رقم طبعة با وزير = (3663)




সাফিয়্যাহ বিনতু হুইয়াই রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় ছিলেন। অতঃপর আমি তাঁকে রাতে দেখতে যাই। অতঃপর আমি তাঁর সাথে কথা-বার্তা বলি। তারপর আমি ফিরে আসি। তখন তিনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেন।” রাবী বলেন যে, তার বাসস্থান উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলো। ফিরতি পথে আমাদেরকে আনসারী দুইজন ব্যক্তি দেখেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেন, তখন তারা মাথা নিচু করে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা থামো। নিশ্চয়ই এ হলো সাফিয়্যাহ বিনতু হুইয়াই। তখন তারা বলেন, “সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, (আমরা কি আপনাকে সন্দেহ করতে পারি?)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলাচল করে। আর আমি আশংকা করেছি যে, সে তোমাদের অন্তরে কোন কিছু অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) মন্দ কিছু ঢেলে দিবে।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮০৬৫; মুসনাদ আহমাদ: ৬/৩৩৭; সহীহুল বুখারী: ৩২৮১; সহীহ মুসলিম: ২১৭৫; আবূ দাঊদ: ২৪৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩৩; তাহাবী, মুশকিলুল আসার: ১০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2133 و 2134): ق، وسيأتي (7/ 13 - 14). تنبيه!! ليس موجود في المجلد السابع صـ (13 و 14) وإنما موجود في المجلد السابع ولكن صـ (466 و 467) ورقم الحديث كما يلي: رقم (4479) = (4496) من «طبعة المؤسسة». رقم (4480) = (4497) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (3672)


3672 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ، [ص:430] عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَكَفَ أَدْنَى إِلَيَّ رَأْسَهُ فَأُرَجِّلُهُ، فَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ»
رقم طبعة با وزير = (3664)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ই‘তেকাফ করতেন, তখন তিনি স্বীয় মাথা আমার দিকে বাড়িয়ে দিতেন অতঃপর আমি তা আচড়িয়ে দিতাম। আর তিনি একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না।”[1]



[1] আবূ দাঊদ: ২৪৬৮; মুসনাদ আহমাদ: ৬/৮১; সহীহুল বুখারী: ২০২৯; সহীহ মুসলিম: ২৭৯; ইবনু মাজাহ: ১৭৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩০; বাগাবী: ১৮৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮৮; বাগাবী: ১৮৩৭; নাসাঈ: ১/১৯৩; সুনান বাইহাকী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - وهو مكرر (3661)؛ فانظره. تنبيه!! رقم (3661) = (3669) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3673)


3673 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ صَبِيحَتَهَا مِنِ اعْتِكَافِهِ، قَالَ: «مَنِ اعْتَكَفَ مَعِي فَلْيَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ، وَقَدْ رَأَيْتُ [ص:431] هَذِهِ اللَّيْلَةُ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ مِنْ صَبِيحَتِهَا فِي مَاءٍ وَطِينٍ، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ. قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: فَأَمْطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ، وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ، قَالَ أَبُو سَعِيدٍ: فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ عَلَيْنَا وَعَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ مِنْ صَبِيحَةِ إِحْدَى وَعِشْرِينَ
رقم طبعة با وزير = (3665)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করতেন। এক বছর তিনি এভাবে ই‘তেকাফ করেন। অতঃপর যখন একুশে রাত হয়, আর এটা এমন রাত, যে রাতের ভোরে ই‘তেকাফের স্থান থেকে বের হওয়া হতো। তিনি বলেন, “যে ব্যক্তি আমার সাথে ই‘তেকাফ করেছে, সে যেন শেষ দশকে ই‘তেকাফ করে। আমাকে এই রাতটি (স্বপ্নে) দেখানো হয়েছিল, তারপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেকে দেখেছি যে, সেই রাতের ভোরে আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি। কাজেই তোমরা এটাকে শেষ দশকে তালাশ করো এবং তোমরা এটাকে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করবে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর সেই রাতে বৃষ্টি হয় আর সে সময় মাসজিদটি চালাঘর ছিল। ফলে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার দু'চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছে, তিনি আমাদের দিকে মুখ ফেরান, সে সময় তাঁর কপাল ও নাকে পানি ও কাদা মাটির চিহ্ন ছিল। এটা ২১ তম রাতের ভোরে হয়েছিল।[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩১৯; সহীহুল বুখারী: ২০২৭; আবূ দাঊদ: ১৩৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪৩; সুনান বাইহাকী: ৪/৩০৯; বাগাবী: ১৮২৫; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1251): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3674)


3674 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي [ص:432] الْعَشْرِ الَّذِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ مِنْ حِينَ يَمْضِي عِشْرُونَ لَيْلَةً، وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ لَمْ يَرْجِعْ إِلَى مَسْكَنِهِ، وَرَجَعَ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ، ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ حَتَّى كَانَ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، وَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ، ثُمَّ قَالَ: «إِنِّي كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ، ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ، وَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَلْبَثْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ وِتْرٍ، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ»، قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: فَنَظَرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ مُمْتَلِئٌ طِينًا وَمَاءً
رقم طبعة با وزير = (3666)




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্যম দশকে ই‘তেকাফ করতেন। অতঃপর যখন ২০ রাত গত হতো এবং ২১ তম রাত আগমন করে, তখন তিনি স্বীয় বাসস্থানে ফিরে আসতেন না এবং যারা তাঁর সাথে ই‘তে কাফ করতেন, তারা চলে যেতেন। তারপর তিনি রমযানের এক মাসে মুকীম ছিলেন। সেই মাসে তিনি ই‘তেকাফ করেন। অতঃপর যখন ই‘তেকাফ থেকে ফিরে আসার রাত আসলো, তখন তিনি লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি তাদেরকে বিভিন্ন আদেশ করেন, যা আল্লাহ চান। তারপর তিনি বলেন, “আমি এই দশক ই‘তেকাফ করছিলাম। তারপর আমার মনে হলো যে, আমি শেষ দশকেও ই‘তেকাফ করবো। আর যে ব্যক্তি আমার সাথে ই‘তেকাফ করেছে, সে যেন তার ই‘তেকাফের স্থানে অবস্থান করে। অবশ্যই আমাকে এই রাতটি (স্বপ্নে) দেখানো হয়েছিল, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমার এটাকে শেষ দশকে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করো। আমি নিজেকে দেখেছি যে, আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা ২১ তম রাত লক্ষ্য করি। এসময় মসজিদের চাল থেকে ফোটায় ফোটায় পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের স্থানে পড়ছিল। সালাত শেষ করার পর আমি তাঁর চেহারায় প্রচুর পানি ও কাদা মাটি দেখতে পাই।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩১৯; সহীহুল বুখারী: ২০২৭; আবূ দাঊদ: ১৩৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪৩; সুনান বাইহাকী: ৪/৩০৯; বাগাবী: ১৮২৫; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3675)


3675 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ [ص:433] الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ عَلَى السَّبْعِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ»
رقم طبعة با وزير = (3667)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কয়েকজন সাহাবীকে লাইলাতুল কদর শেষ সাত রাতে (স্বপ্নে) দেখানো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মনে করি, তোমাদের স্বপ্নগুলো সাতের ব্যাপারে মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি তা তালাশ করতে চায়, সে যেন তা শেষ সাতে তালাশ করে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২১; সহীহুল বুখারী: ২০১৫; সহীহ মুসলিম: ১১৬৫; সুনান বাইহাকী: ৪/৩১০; বাগাবী: ১৮২৩; মুসনাদ আহমাদ: ২/১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1253): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3676)


3676 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُقْبَةَ بْنِ حُرَيْثٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْلَةُ الْقَدْرِ [ص:434] الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، وَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ فَلَا يُغْلَبَنَّ عَنِ السَّبْعِ الْبَوَاقِي»
رقم طبعة با وزير = (3668)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করবে। যদি তোমাদের কেউ দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়, তবে সে যেন বাকী সাত রাতে পরাভূত না হয়।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৮৩; সহীহ মুসলিম: ১১৬৫; আত তায়ালিসী: ১৯১২; মুসনাদ আহমাদ: ২/৪৪; সুনান বাইহাকী: ৪/৩১১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৫; সহীহ মুসলিম: ১১৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيح» - أيضا -: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3677)


3677 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ، فَأَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقُلْتُ: هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ؟، فَقَالَ: «اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ شَهْرِ رَمَضَانَ، وَاعْتَكَفْنَا مَعَهُ فَلَمَّا، كَانَ صَبِيحَةَ عِشْرِينَ رَجَعَ فَرَجَعْنَا مَعَهُ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ، ثُمَّ أُنْسِيهَا» *
رقم طبعة با وزير = (3669)




আবূ সালামাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা লাইলাতুল কদর নিয়ে পরস্পরে আলোচনা করছিলাম। অতঃপর আমি আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে তাকে বলি, “আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতে শুনেছেন?” তখন তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্যম দশকে ই‘তেকাফ করেন, আমরাও তাঁর সাথে ই‘তেকাফ করি। অতঃপর ২০ রমযান ভোরে তিনি বাসায় ফিরে আসেন এবং আমরাও ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে যান। অতঃপর তিনি ঘুমে স্বপ্নে লাইলাতুল কদর দেখেন। তারপর সেটা ভুলিয়ে দেওয়া হয়।”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা:১২৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيح» - أيضا - (1251). * قال الشيخ: هذا الحديث وقع في «طبعة المؤسسة» (8/ 435) معزوًّا لمسلمٍ (1167) (214) في الصيام ... الخ!! وهو وَهْمٌ مَحض لعلَّه من الطابع، لم يَتَنَبَّه له المُصَحِّحُونَ، فَإِنَّ محلَّه تحت حديث أبي سعيدٍ المُتَقَدِّم هنا برقم (3666)، وفي طبعتهم برقم (3674).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3678)


3678 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، ثُمَّ أَيْقَظَنِي أَهْلِي فَنَسِيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ»
رقم طبعة با وزير = (3670)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়। অতঃপর আমি তা ভুলে যাই। কাজেই তোমরা এটা শেষ দশকে তালাশ কর।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯৭; সুনান বাইহাকী: ৪/৩০৮; দারেমী: ২/২৮; মুসনাদ আহমাদ: ২/২৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৩/১৭০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (3/ 170).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3679)


3679 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ قَالَ: خَرَجَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلَاحَى رَجُلَانِ مِنَ الْمُسْلِمِينَ، فَقَالَ: «خَرَجْتُ [ص:436] لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ»
رقم طبعة با وزير = (3671)




উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হন। অতঃপর দুইজন মুসলিম ব্যক্তি বিবাদে লিপ্ত হন। অতঃপর তিনি বলেন, “আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলাম। অতঃপর ওমুক ও ওমুক বিবাদে লিপ্ত হয়। অতঃপর সেটা (লাইলাতুল কদরের ইলম) উঠিয়ে নেওয়া হয়। আর আশা করা যায়, এটা তোমাদের জন্য কল্যাণকর। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।”[1]



[1] সহীহুল বুখারী: ২০২৩; আত তায়ালিসী: ৫৭৬; মুসনাদ আহমাদ: ৫/৩১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৩; দারেমী: ২/৭২-৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯৮; বাগাবী: ১৮২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3680)


3680 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، [ص:437] عَنْ مُعَاوِيَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ»
رقم طبعة با وزير = (3672)




মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “লাইলাতুল কদর হলো ২৭ তম রজনী।”[1]



[1] আবূ দাঊদ: ১৩৮৬; তাবারানী: ১৯/৮১৩; সুনান বাইহাকী: ৪/৩১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1254).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين