হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (3732)


3732 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، [ص:50] عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ، فَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا»
رقم طبعة با وزير = (3724)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সেই বেদুঈনকে জ্বর পেয়ে বসে, ফলে সে মাদীনা থেকে বের হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মাদীনা হলো হাপরের ন্যায়, এটি ময়লা দূর করে এবং ভালোকে খাঁটি করে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৬; সহীহুল বুখারী: ৭২০৯; সহীহ মুসলিম: ১৩৮৩; তিরমিযী: ৩৯২০; নাসাঈ: ৭/১৫১; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (217): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3733)


3733 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَخْرُجُ مِنْهَا أَحَدٌ - يَعْنِي الْمَدِينَةَ - رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَهَا اللَّهُ مَا هُوَ خَيْرٌ لَهَا مِنْهُ، وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ»
رقم طبعة با وزير = (3725)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি বিরাগভাজন হয়ে এখান থেকে –অর্থাৎ মাদীনা থেকে- বের হয়ে গেলে, মহান আল্লাহ তার পরিবর্তে তার চেয়ে উত্তম ব্যক্তিকে আনয়ন করবেন। আর মাদীনা তাদের জন্য উত্তম, যদি তারা জানতো!”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৩৯; সহীহ মুসলিম: ১৩৬৩; বাযযার: ১১৮৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/৩০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা কাশফিল আসতার: ১১৮৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على كشف الأستار» (1186).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3734)


3734 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، يَدْعُو الرَّجُلُ ابْنَ عَمِّهِ، وَقَرِيبِهِ: هَلُمَّ إِلَى الرَّخَاءِ هَلُمَّ إِلَى [ص:52] الرَّخَاءِ، وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ أَحَدٌ مِنْهَا رَغْبَةً عَنْهَا إِلَّا أَخْلَفَ اللَّهُ فِيهَا خَيْرًا مِنْهُ، أَلَا إِنَّ الْمَدِينَةَ كَالْكِيرِ تُخْرِجُ الْخَبَثَ، وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَنْفِيَ الْمَدِينَةُ شِرَارَهَا كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (3726)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের কাছে একটা সময় আসবে, যখন মানুষ তার চাচাতো ভাই ও নিকটাত্নীয়দের ডেকে বলবে, “চলো, নরম -উর্বর ভুমির দিকে যাই। চলো, নরম -উর্বর ভুমির দিকে যাই। অথচ মাদীনা তাদের জন্য উত্তম, যদি তারা জানতো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যে কোন ব্যক্তি এর প্রতি বিরাগভাজন হয়ে বের হয়ে গেলে, তবে আল্লাহ সেখানে তার চেয়ে উত্তম কাউকে স্থলাভিষিক্ত করবেন। জেনে রাখো, মাদীনা হাপরের ন্যায়, এটি নিকৃষ্ট লোকদের বের করে দিবে। আর কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষন না মাদীনা তার নিকৃষ্ট লোকদের বের করে দিয়েছে, যেভাবে হাপর লোহার ময়লা দূর করে।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» تحت (274).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3735)


3735 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ، وَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا»
رقم طبعة با وزير = (3727)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সেই বেদুঈনকে জ্বর পেয়ে বসে, ফলে সে মাদীনা থেকে বের হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মাদীনা হলো হাপরের ন্যায়, এটি ময়লা দূর করে এবং ভালোকে খাঁটি করে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৬; সহীহুল বুখারী: ৭২০৯; সহীহ মুসলিম: ১৩৮৩; তিরমিযী: ৩৯২০; নাসাঈ: ৭/১৫১; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3724). تنبيه!! رقم (3724) = (3732) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3736)


3736 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، قَالَ: سَأَلْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ، وَهُوَ [ص:53] جَالِسٌ مُسْتَقْبِلٌ الْحَجَرَ الْأَسْوَدَ، فَأَخْبَرَنِي، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ أَنْ يَضْرِبَ الرَّجُلُ أَكْبَادَ الْإِبِلِ فِي طَلَبِ الْعِلْمِ، فَلَا يَجِدُ عَالِمًا أَعْلَمَ مِنْ عَالِمِ أَهْلِ الْمَدِينَةِ»، قَالَ أَبُو مُوسَى: بَلَغَنِي عَنِ ابْنِ جُرَيْجٍ انْهُ كَانَ يَقُولُ: [ص:54] نَرَى أَنَّهُ مَالِكُ بْنُ أَنَسٍ فَذَكَرْتُ ذَلِكَ لِسُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، فَقَالَ: إِنَّمَا الْعَالِمُ مَنْ يخْشَى اللَّهَ، وَلَا نَعْلَمُ أَحَدًا كَانَ أَخْشَى لِلَّهِ مِنَ الْعُمَرِيِّ يُرِيدُ بِهِ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الْعَزِيزِ
رقم طبعة با وزير = (3728)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অচিরেই মানুষ ইলম অন্বেষণ করার জন্য উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ অনেক দুরবর্তী স্থানে সফরে প্রয়াসী হবে) কিন্তু তারা মাদীনার আলিম অপেক্ষা বিজ্ঞ কোন আলিম পাবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ মুসা বলেছেন, আমার কাছে ইবনু জুরাইয থেকে খবর পৌঁছেছে যে, তিনি বলতেন, “আমরা মনে করি, তিনি হলেন ইমাম মালিক রহিমাহুল্লাহ।” অতঃপর আমি বিষয়টি সুফিয়ান বিন উয়াইনাহ রহিমাহুল্লাহর কাছে আলোচনা করলে তিনি বলেন, “নিশ্চয়ই আলিম তো তিনিই, যিনি আল্লাহকে ভয় করেন। আল্লাহর কসম, আমরা এমন কাউকে জানি না, যিনি উমারী অপেক্ষা আল্লাহকে বেশি ভয় করেন।” তিনি এর দ্বারা আব্দুল্লাহ বিন আব্দুল আযীযকে বুঝিয়েছেন।”



[1] তিরমিযী: ২৬৮০; মুসনাদ আহমাদ: ২/২৯৯; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৯/৪৪৫; হাকিম: ১/৯০-৯১; সুনান বাইহাকী আল কুবরা: ১/৩৮৬; মা‘রিফাতুস সুনান ওয়াল আসার: ১/১৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ২৪৬)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (246).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات لكن فيه عنعنة ابن جريج وأبي الزبير









সহীহ ইবনু হিব্বান (3737)


3737 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الْقَرَّاظُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَهْلَ الْمَدِينَةِ بِسُوءٍ، أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ»
رقم طبعة با وزير = (3729)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মাদীনাবাসীর ক্ষতি করতে চাইবে, মহান আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিবেন, যেভাবে লবণ পানিতে গলে (নিশ্চিহ্ন হয়ে) যায়।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৮৬; ইবনু মাজাহ: ৩১১৪; মুসনাদ আহমাদ: ২/২৭৯; হুমাইদী: ১১৬৭; নাসাঈ আল কুবরার বরাতে ৯/৩৪০; সহীহুল বুখারী: ১৮৭৭; আবূ ইয়ালা: ৮০৪; সুনান বাইহাকী: ৫/১৯৭; বাগাবী: ২০১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৭২৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3738)


3738 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطَاءٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَخَافَ أَهْلَ الْمَدِينَةِ أَخَافَهُ اللَّهُ»
رقم طبعة با وزير = (3730)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মাদীনাবাসীকে ভয় দেখাবে, মহান আল্লাহও তাকে ভয় দেখাবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০-১৮১; তাবারানী আল কাবীর: ৬৬৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০৪)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2304).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (3739)


3739 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَائِهَا، وَشِدَّتِهَا أَحَدٌ، إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (3731)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি মাদীনার দুঃখ-কষ্টে সবর করবে, তবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হবো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৯৭; সহীহ মুসলিম: ১৩৭৮; বাগাবী: ২০১৯; হুমাইদী: ১১৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3073): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3740)


3740 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمَدِينِيِّ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ صَالِحِ بْنِ صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى لَأْوَاءِ الْمَدِينَةِ وَجَهْدِهَا إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا»
رقم طبعة با وزير = (3732)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি মাদীনার দুঃখ-কষ্টে সবর করবে, তবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী বা সাক্ষ্যদানকারী হবো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৩৯৭; সহীহ মুসলিম: ১৩৭৮; বাগাবী: ২০১৯; হুমাইদী: ১১৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح









সহীহ ইবনু হিব্বান (3741)


3741 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ الْمَوْصِلِيُّ، قَالُوا: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ، فَلْيَمُتْ بِالْمَدِينَةَ، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا»
رقم طبعة با وزير = (3733)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মাদীনায় মৃত্যুবরণ করতে পারে, সে যেন মাদীনায় মৃত্যুবরণ করে, কেননা যে ব্যক্তি এখানে মৃত্যুবরণ করবে, আমি তার জন্য সুপারিশ করবো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৭৪; তিরমিযী: ৩৯১৭; ইবনু মাজাহ: ৩১২; বাগাবী: ২০২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭৯; তাবারানী আল কাবীর: ২৪/৭৪৭; হাইসামী, মাজমাউয যাওয়াইদ:৩/৩০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৭৩৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3742)


3742 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ الصُّمَيْتَةَ امْرَأَةً مِنْ بَنِي لَيْثٍ قَالَ: سَمِعْتُهَا، تُحَدِّثُ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ أَنَّهَا، سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ لَا يَمُوتَ إِلَّا بِالْمَدِينَةِ، فَلْيَمُتْ بِهَا، فَإِنَّهُ مَنْ يَمُتْ بِهَا، تَشْفَعْ لَهُ، وَتَشْهَدُ لَهُ»
رقم طبعة با وزير = (3734)




সাফিয়্যাহ বিনতু আবী উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি পারে যে, সে মদীনা ছাড়া অন্য কোথাও মৃত্যুবরণ করবে না, তবে সে যেন এখানেই মৃত্যুবরণ করে, কেননা যে ব্যক্তি এখানে মৃত্যুবরণ করবে, সেটি তার জন্য সুপারিশ করবে এবং তার পক্ষে সাক্ষ্য দিবে।”[1]



[1] নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১১/৩৪৫-৩৪৬; তাবারানী আল কাবীর: ২৪/৮২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2928).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3743)


3743 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا، وَاجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ»
رقم طبعة با وزير = (3735) قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ مِنْ أَهْلِ مِصْرَ [ص:60] اسْمُهُ: بَكْرُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ مِنْ أَهْلِ الْمَدِينَةِ اسْمُهُ: كَيْسَانُ مَوْلَى بَنِي لَيْثٍ: ثِقَتَانِ مَأْمُونَانِ رَوَيَا جَمِيعًا عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ




আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আল্লাহ, আপনি আমাদের মুদ ও সা‘তে বারাকাহ দিন এবং এই বারাকাহর সাথে দ্বিগুণ বারাকাহ দান করুন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেছেন, “মাহরীর আজাদকৃত দাস আবূ সাঈদ মিসরের অধিবাসী। তার নাম বাকর বিন আমর। আর আবূ সাঈদ মাকবূরী মাদীনার অধিবাসী। তার নাম কাইসান, তিনি বানূ লাইস গোত্রের আজাদকৃত গোলাম। তারা দুইজনই নির্ভরযোগ্য ও নিরাপদ রাবী। তারা দুইজনই আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন।”



[1] আবূ ইয়ালা: ১২৮৪; সহীহ মুসলিম: ১৩৭৪; মুসনাদ আহমাদ: ৩/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯২৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3997): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3744)


3744 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَاشِمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانَيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ صَاعُنَا أَصْغَرُ الصِّيعَانِ، وَمُدُّنَا أَصْغَرُ الْأَمْدَادِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا وَقَلِيلِنَا وَكَثِيرِنَا، وَاجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ»
رقم طبعة با وزير = (3736)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সা‘ সবচেয়ে ছোট সা‘, আমাদের মুদ সবচেয়ে ছোট মুদ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের সা‘তে বারাকাহ দান করুন। আমাদের অল্প ও বেশিতে বারাকাহ দান করুন। আমাদের জন্য বারাকার সাথে আরো দুই বারাকাহ দান করুন।”[1]



[1] সুনান বাইহাকী: ৪/১৭১; ‍মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৫; দারেমী: ২/১০৬-১০৭; ইবনু মাজাহ: ৩৩২৯; সহীহ মুসলিম: ১৩৭৪; সহীহুল বুখারী: ১৮৮৫; মুসনাদ আহমাদ: ৩/১৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৯৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3997): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3745)


3745 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ»، يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ
رقم طبعة با وزير = (3737)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আল্লাহ, আপনি তাদের পরিমাপে বারাকাহ দান করুন, তাদের মুদ ও সা‘তে বারাকাহ দান করুন।” অর্থাৎ মাদীনাবাসীদের।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৪-৮৮৫; সহীহুল বুখারী: ২১৩০০; সহীহ মুসলিম: ১৩৬৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১/৮৯; মুসনাদ আহমাদ: ৩/১৫৯; ইমাম বাইহাকী, দালাইলুন নুবুওওয়াত: ৪/২২৮; বাগাবী: ২৬৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৭৩৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3746)


3746 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَاصِمِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ أَنَّهُ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كُنَّا بِالْحَرَّةِ بِالسُّقْيَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيتُونِي بِوِضُوءٍ»، فَلَمَّا تَوَضَّأَ، قَامَ فَاسْتَقْبَلَ [ص:62] الْقِبْلَةَ ثُمَّ كَبَّرَ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ عَبْدُكَ وَخَلِيلُكَ دَعَاكَ لِأَهْلِ مَكَّةَ بِالْبَرَكَةِ، وَأَنَا مُحَمَّدٌ عَبْدُكُ وَرَسُولُكَ، أَدْعُوكَ لِأَهْلِ الْمَدِينَةِ أَنْ تَبَارَكَ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ مِثْلَ مَا بَارَكْتَ لِأَهْلِ مَكَّةَ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ»
رقم طبعة با وزير = (3738)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হই। অতঃপর যখন আমরা সুকইয়া নামক জায়গার পাথুরে এলাকায় আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা আমার কাছে ওযূর পানি নিয়ে আসো।” অতঃপর যখন তিনি ওযূ করলেন, তখন তিনি দাঁড়িয়ে কিবলামুখী হন তারপর তাকবীর দেন। অতঃপর বলেন, “হে আল্লাহ, নিশ্চয়ই ইবরাহিম আলাইহিস সালাম আপনার বান্দা ও আপনার বন্ধু ছিলেন। তিনি মক্কাবাসীর জন্য বারাকাহর দু‘আ করেছেন। আর আমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে মাদীনাবাসীর জন্য দু‘আ করছি এই মর্মে যে, আপনি তাদের মুদ ও সা‘তে বারাকাহ দিবেন, যেভাবে আপনি মক্কাবাসীর জন্য বারাকাহ দিয়েছেন। এই বারাকাহর সাথে আরো দুই বারাকাহ দান করবেন।” [1]



[1] তিরমিযী: ৩৯১৪; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৭/৩৯০-৩৯১; ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৬/৪৮০-৪৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ১১, ১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب» (11 - الحج / 15 - في سكنى المدينة).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3747)


3747 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوَا الثَّمَرَ جَاؤُوا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ، وَأَنَا أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَا بِهِ لِمَكَّةَ وَمِثْلُهُ مَعَهُ»، ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ يَرَاهُ، فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ
رقم طبعة با وزير = (3739)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন যখন তাদের গাছে নতুন ফল দেখতে পেতেন, তখন তারা সেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা গ্রহণ করে বলতেন, “হে আল্লাহ, আপনি আমাদের ফলে বারাকাহ দান করুন, আপনি আমাদের মদীনায় বারাকাহ দান করুন, আপনি আমাদের সা‘ ও মুদে বারাকাহ দান করুন। হে আল্লাহ, নিশ্চয়ই ইবরাহিম আলাইহিস সালাম, আপনার বান্দা, আপনার বন্ধু ও আপনার নবী ছিলেন। আর আমিও আপনার বান্দা, আপনার নবী। তিনি আপনার কাছে মক্কার জন্য দু‘আ করেছেন, আর আমি আপনার কাছে মাদীনার জন্য দু্‘আ করছি যেরুপ তিনি মক্কার জন্য দু্‘আ করেছেন, এবং তার সাথে আরো অনুরুপ (বারাকাহর জন্য দু‘আ করছি)।” রাবী বলেন, “তারপর তিনি সবচেয়ে ছোট যে বালককে দেখতে পেতেন, তাকে ডেকে সেই ফল দিয়ে দিতেন।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৫; সহীহ মুসলিম: ১৩৭৩; তিরমিযী: ৩৪৫৪; বাগাবী: ২০১২; দারেমী: ২/১০৬-১০৭; ইবনু মাজাহ: ৩৩২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ১১, ১৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3748)


3748 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ أَنَّهَا، قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَلَبِسَ ثِيَابَهُ، ثُمَّ خَرَجَ. قَالَتْ: فَأَمَرْتُ بَرِيرَةَ جَارِيَتِي تَتْبَعُهُ، فَتَبِعَتْهُ حَتَّى جَاءَ الْبَقِيعُ، فَوَقَفَ فِي أَدْنَاهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقِفَ، ثُمَّ انْصَرَفَ، فَسَبَقَتْهُ بَرِيرَةُ، فَأَخْبَرَتْنِي، فَلَمْ أَذْكُرْ لَهُ شَيْئًا حَتَّى أَصْبَحْتُ، ثُمَّ إِنِّي ذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «إِنِّي بُعِثْتُ لِأَهْلِ الْبَقِيعِ لِأُصَلِّيَ عَلَيْهِمْ»
رقم طبعة با وزير = (3740)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠেন। তারপর তিনি কাপড় পরিধান করে বাইরে বের হন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তখন আমি আমার দাসী বারীরাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে তাঁর পিছে যাওয়ার জন্য আদেশ করি। ফলে সে তার পিছে যান। এভাবে তিনি বাকী‘নামক জায়গায় আসেন। তিনি এক প্রান্তে যতক্ষন চান, ততক্ষন দাঁড়িয়ে থাকেন। তারপর তিনি চলে আসেন। এসময় বারীরাহ রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর আগে চলে আসেন। সে এসে আমাকে বিষয়টি অবহিত করেন। অতঃপর সকাল না হওয়া পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিছুই বলিনি। তারপর আমি বিষয়টি তাঁকে অবহিত করলে তিনি বলেন, “আমাকে বাকী‘ গোরস্থানের অধিবাসীদের জন্য দু‘আ করার জন্য পাঠানো হয়েছিল।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪২; নাসাঈ: ৪/৯২; হাকিম: ১/৪৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৭১২; সহীহ মুসলিম: ৯৭৪; নাসাঈ: ৭/৭২-৭৫; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/২৯৯-৩০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৩৭৪০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (3749)


3749 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيِّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارِ الدُّهْنِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَوَائِمُ الْمِنْبَرِ رَوَاتِبُ فِي الْجَنَّةِ»
رقم طبعة با وزير = (3741) قَالَ أَبُو حَاتِمٍ: دُهْنٌ: قَبِيلَةٌ مِنْ بَجِيلَةَ




উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার মিম্বাবেরর পায়াগুলো জান্নাতে স্থাপিত হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “দুহন হলো বাজীলার একটি গোত্রের নাম।”



[1] আবূ ইয়ালা: ১/৩২৩; মুসনাদ আহমাদ: ৬/৩১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৪২; হুমাইদী: ২৯০; নাসাঈ: ২/৩৫-৩৬; ইবনু সা‘দ: ১/২৩৫; তাবারানী আলকাবীর: ২৩/৫১৯; সুনান বাইহাকী: ৫/২৪৮; হাকিম: ৩/৫৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৫০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2050).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (3750)


3750 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»
رقم طبعة با وزير = (3742) [ص:66] قَالَ أَبُو حَاتِمٍ: خِطَابُ هَذَيْنِ الْخَبَرَيْنِ مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا بِأَنَّ الْعَرَبَ تُطْلِقُ فِي لُغَتِهَا اسْمَ الشَّيْءِ الْمَقْصُودِ عَلَى سَبَبِهِ، فَلَمَّا كَانَ الْمُسْلِمُ إِذَا تَقَرَّبَ إِلَى بَارِئِهِ جَلَّ وَعَلَا بِالطَّاعَةِ عِنْدَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرُجِيَ لَهُ قَبُولُهَا، وَثَوَابُهُ عَلَيْهَا الْجَنَّةُ، أَطْلَقَ اسْمَ الْمَقْصُودَ الَّذِي هُوَ الْجَنَّةِ عَلَى سَبَبِهِ الَّذِي هُوَ الْمِنْبَرِ، وَكَذَلِكَ قَوْلُهُ: «رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»، وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْبَرِي عَلَى حَوْضِي»، لِرَجَاءِ الْمَرْءِ نَوَالَ الشُّرْبِ مِنَ الْحَوْضِ وَالتَّمَكُّنِ مِنْ رَوْضَةٍ مِنْ رِيَاضِ الْجَنَّةِ بِطَاعَتِهِ فِي الدُّنْيَا فِي ذَلِكَ الْمَوْضِعِ، وَهَذَا كَقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ»، لَمَّا كَانَ عَائِدُ الْمَرِيضِ فِي وَقْتِ عِيَادَتِهِ يُرْجَى لَهُ بِهَا التَّمَكُّنُ مِنْ مَخْرَفَةِ الْجَنَّةِ وَهُوَ الْمَقْصُودُ، أَطْلَقَ اسْمَ ذَلِكَ الْمَقْصُودِ عَلَى سَبَبِهِ، وَنَحْوُ هَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَنَّةُ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ»، وَلِهَذَا نَظَائِرٌ [ص:67] كَثِيرَةٌ سَنَذْكُرُهَا فِيمَا بَعْدُ مِنْ هَذَا الْكِتَابِ إِنْ قَضَى اللَّهُ ذَلِكَ وَشَاءَهُ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার বাড়ি ও মিম্বারের মধ্যবর্তী জায়গা জান্নাতের বাগিচাসমূহের মধ্য হতে একটি বাগিচা। আর আমার মিম্বার আমার হাওযে কাওসারের উপর স্থাপিত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুই হাদীসের বক্তব্যের মর্মার্থ, যা আমরা আমাদের কিতাবে আগেও বলেছি, সেটা হলো আরবরা তাদের ভাষায় কোন কোন সময় কোন জিনিস উল্লেখ করেন, কিন্তু উদ্দেশ্য নেন সেই জিনিসের উপকরণ। যেহেতু কোন মুসলিম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বারের কাছে ভালো আমল করে আল্লাহর নৈকট্যে চলে যান এবং তার আমল কবূল হওয়া ও তার বিনিময়ে জান্নাত প্রাপ্তির আশা করা যায়, তখন তার অভীষ্ট লক্ষ্য তথা জান্নাতের স্থলে উপকরণ তথা মিম্বারের কথা ব্যবহার করা হয়েছে। অনুরুপ কথা তাঁর বক্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেছেন, “এটা জান্নাতের বাগিচাসমূহের মাঝে একটি বাগিচা।” অনুরুপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “আমার মিম্বার আমার হাওযে কাওসারের উপর” কেননা দুনিয়ায় এই জায়গায় ইবাদত করার মাধ্যমে একজন ব্যক্তি হাওযে কাওসারের পানি পান ও জান্নাতে একটি বাগিচা প্রাপ্তির আশা করে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বক্তব্যের মতই। তিনি বলেছেন “রোগীকে দেখতে যাওয়া ব্যক্তি জান্নাতের বাগানে থাকে।” কেননা রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য এর মাধ্যমে জান্নাতের একটি বাগিচা প্রাপ্তির আশা করা হয়। এটাই হলো উদ্দেশ্য। এই উদ্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে তার উপকরণকে ব্যবহার করা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বক্তব্যের মতও। তিনি বলেছেন “জান্নাত তরবারীর ছায়ার নিচে।” এরকম আরো বহু দৃষ্টান্ত রয়েছে। মহান আল্লাহ ফায়সালা করলে ও চাইলে সেসব আমরা এই কিতাবে পরবর্তীতে আলোচনা করবো।



[1] মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৮৮৮; সহীহ মুসলিম: ১৩৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৪৩; সুনান বাইহাকী: ৫/২৪৬; তিরমিযী: ৩৯১৬; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৭; বাগাবী: ৪৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৭৩১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «ظلال الجنة» (731): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (3751)


3751 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ: لَوْ رَأَيْتُ الظِّبَاءَ تَرْتَعُ بِالْمَدِينَةَ مَا ذَعَرْتُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ لَابَتَيْهَا حَرَامٌ»
رقم طبعة با وزير = (3743)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, “যদি আমি মদীনায় হরিণকে বিচরণ করতে দেখি, তবে আমি সেটাকে তাড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাদীনার দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা হারাম।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৯; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহুল বুখারী: ১৮৭৩; তিরমিযী: ৩৯২১; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১০/৪১; ইবনুল জারূদ: ৫১০; সুনান বাইহাকী: ৫/১৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৩৭৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (1373)، م (4/ 116).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين