সহীহ ইবনু হিব্বান
452 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، تَقُولُ: قَدِمَتْ أُمِّي مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ فِي هُدْنَةِ قُرَيْشٍ، وَهِيَ مُشْرِكَةٌ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ أُمِّي أَتَتْ رَاغِبَةً. أَفَأَصِلُهَا؟، فقَالَ لَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ صِلِيهَا». [4: 28]
رقم طبعة با وزير = (453)
উরওয়া বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে শুনেছি, তিনি বলেছেন কুরাইশদের সাথে সন্ধির সময়ে আমার মা মুশরিকা অবস্থায় মক্কা থেকে মদীনায় আসেন। ফলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মা আশাবাদী হয়ে আমার কাছে এসেছেন, আমি কি তার সাথে সদাচারণ করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ, তার সাথে সদাচারণ করো।”[1]
[1] আত তায়ালিসী: ১৬৪৩; মুসনাদ আহমাদ: ৬/৩৪৭; সহীহ মুসলিম: ১০০৩; আবু দাউদ: ১৬৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1468): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن وهب بن أبي كريمة: روى له النسائي، وهو صدوق، وباقي رجاله ثقات على شرط مسلم. أبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد بن سماك الحراني.
453 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ السَّلْمَسِينِيُّ، قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ مَاهَانَ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَسْمَاءَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أُمٍّ لَهَا مُشْرِكَةٍ، قَالَتْ: جَاءَتْنِي رَاغِبَةً رَاهِبَةً، أَصِلُهَا؟، قَالَ: «نَعَمْ» *. [4: 36]
رقم طبعة با وزير = (454)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর মুশরিকা মা সম্পর্কে জিজ্ঞেস করেন, তিনি বলেন: “আমার মা একদিকে আশাবাদী অপরদিকে কিছুটা ভীতু হয়ে আমার কাছে এসেছেন, আমি কি তার সাথে সদাচারণ করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ।” (তার সাথে সদাচারণ করো।)[1]
[1] মুসনাদ আশ শাফি‘ঈ: ১০০ পৃষ্ঠা; সুনান বাইহাকী: ৪/১৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২৫; মুসনাদ আহমাদ: ৬/৩৪৪; হুমাইদী: ৩১৮; সহীহ আল বুখারী: ৫৯৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৬৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله - المصدر نفسه. * قال الشيخ: لم يتنبَّه للفرق بين حديثِ عائشةَ - هذا -، وحديثِ أسماء الذي قبلَه المعلِّقُ على الكتاب، فعزا كلاًّ منهما للبخاريّ! ولا أصلَ لحديث عائشةَ عنده، كيف وهو مِمَّا أخطأَ في إسنادِه مُصعبُ بنُ ماهان، وهو كثير الخطإِ، كما قال الحافظ؟!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: مصعب بن ماهان سَيِّئ الحفظ، وباقي رجاله ثقات، وهو حسن لغيره، يتقوى بما قبله.
454 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلَ الْجَنَّةَ قَاطَعٌ»
رقم طبعة با وزير = (455) لَيْسَ هَذَا فِي «الْمُوَطَّأِ» [2: 109]
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “রক্ত সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৫৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩২৮; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সুনান বাইহাকী: ৭/২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৭; আবু দাউদ: ১৬৯৬; তিরমিযী: ১৯০৯; সহীহ আল বুখারী: ৫৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৮৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1488): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
455 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْغَطَفَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنَ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ». [1: 2]
رقم طبعة با وزير = (456)
আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যুলম (বা রাষ্ট্রদ্রোহ) এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা ছাড়া এমন কোন পাপ এমন নেই যার কারণে মহান আল্লাহ তাকে দুনিয়াতেই দ্রুত শাস্তি দেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন!”[1]
[1] ইবনু মাজাহ: ৪২১১; হাকিম: ২/৩৫৬; আত তায়ালিসী: ৮৮০; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আবু দা্উদ: ৪৯০২; তিরমিযী: ২৫১১; সুনান বাইহাকী: ১০/২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (915).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وعبد الوارث هو ابن عبيد الله العتكي، ووالد عيينة هو عبد الرحمن بن جوشن الغطفاني.
456 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْبَغْيِ». [2: 109]
رقم طبعة با وزير = (457)
আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “যুলম (বা রাষ্ট্রদ্রোহ) এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা ছাড়া এমন কোন পাপ এমন নেই যার সম্পাদনকারীকে মহান আল্লাহ দুনিয়াতেই দ্রুত শাস্তি দেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন!”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৭; হাকিম: ৪/১৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
457 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَبْصَرَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فقَالَ: إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ، فقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ». [1: 92]
رقم طبعة با وزير = (458)
৪৫৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আকরা‘ বিন হাবিস আত তামীমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, তিনি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমাকে চুমু দিচ্ছেন। তখন তিনি বলেন: “আমার দশজন সন্তান আছে, কিন্তু আমি তাদের একজনকেও চুমু দেইনি।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৭০/১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (70/ 108): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سفيان هو ابن عيينة.
458 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ». [2: 61]
رقم طبعة با وزير = (459)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে ব্যক্তি আমাদের দলভূক্ত নয়, যে ব্যক্তি বড় সম্মান ও ছোটদের স্নেহ করে না, সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজে নিষেধ করে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২৩২৮; তাবারানী আল কাবীর: ১১০৮৩। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২১০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إسناده ضعيف، سقط من إسناده راو ضعيف بين جرير بن عبد الحميد وعبد الملك بن أبي بشير، وهو ليث بن أبي سليم، فقد أخرجه البزار (1955) عن يوسف بن موسى، عن جرير بن عبد الحميد، عن ليث بن أبي سليم، عن عبد الملك بن أبي بشير، بهذا الإسناد.
459 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، [ص:206] عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُ الْأَنْصَارَ، وَيُسَلِّمُ عَلَى صِبْيَانِهِمْ، وَيَمْسَحُ رُءُوسَهُمْ». [5: 47]
رقم طبعة با وزير = (460)
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসার সাহাবীদের দেখতে যেতেন, তাদের শিশুদের সালাম দিতেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন।”[1]
[1] আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/২৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০৬; বাযযার: ২০০৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৮/৩৪; সহীহ আল বুখারী: ৬২৪৭; সহীহ মুসলিম: ২১৬৮; তিরমিযী: ২৬৯৬; দারেমী: ২/২৭৬; আবু দাউদ: ৫২০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৭৮, ২১১২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1278 و 2112).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
460 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا، وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى».
رقم طبعة با وزير = (461) [ص:208] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَكَذَا» أَرَادَ بِهِ فِي دُخُولِ الْجَنَّةِ، لَا أَنَّ كَافِلَ الْيَتِيمِ تَكُونُ مَرْتَبَتُهُ مَعَ مَرْتَبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْجَنَّةِ وَاحِدَةً. [1: 2]
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি ও ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারী এভাবে জান্নাতে থাকবো।” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বলে তর্জনী ও মধ্যমা অঙ্গুলী দিয়ে ইশারা করেন।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “এভাবে থাকবো” এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ করা; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, জান্নাতে ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদাগত অবস্থান একই হবে।”
[1] সহীহ আল বুখারী: ৫৩০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬/২৮৩; আবু দাউদ: ৫১৫০; তিরমিযী: ১৯১৮; মুসনাদ আহমাদ: ৫/৩৩৩; সহীহ মুসলিম: ২৯৮৩; ইবনু মাজাহ: ৩৬৭৯; আদাবুল মুফরাদ: ১৩৭; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৬০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮০০, ৯৬২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (800 و 962).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، ابن أبي حازم: هو عبد العزيز.
461 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ امْرَأَةٍ مِنْ بَنَاتِهِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرْسَلَتْ إِلَيْكَ ابْنَتُكَ أَنْ تَأْتِيَهَا، فَإِنَّ صَبِيًّا لَهَا فِي الْمَوْتِ، فقَالَ: «ائْتِهَا فَقُلْ لَهَا: إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»، قَالَ: فَلَمْ يَلْبَثْ أَنْ رَجَعَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تُقْسِمُ عَلَيْكَ إِلَّا جِئْتَهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقُمْنَا مَعَهُ رَهْطٌ مِنَ الْأَنْصَارِ فَدَخَلْنَا، فَرُفِعَ إِلَيْهِ الصَّبِيُّ، وَنَفْسُهُ تَقَعْقَعُ فِي صَدْرِهِ، فَفَاضَتْ عَيْنَاهُ، فقَالَ لَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (462)
উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এমন সময় তাঁর এক মেয়ের বার্তাবাহক আসেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার মেয়ে আপনার কাছে সংবাদ পাঠিয়েছেন তাঁর কাছে যাওয়ার জন্য। কারণ তাঁর এক বাচ্চা মুমূর্ষ অবস্থায় আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি গিয়ে তাঁকে বল যে, তিনি যা গ্রহণ করেন এবং যা দেন- সবই তাঁরই। তাঁর কাছে প্রত্যেক জিনিসের একটি নির্ধারিত সময় রয়েছে। কাজেই সে যেন ধৈর্যধারণ করে এবং আল্লাহর কাছে সাওয়াব প্রত্যাশা করে।” রাবী বলেন, এর অল্প কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন এবং বলেন: “তিনি আপনাকে শপথ দিয়ে বলেছেন, আপনি অবশ্যই যেন যান।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন, তাঁর আমরা আনসারদের একটি দলও দাঁড়ালাম। আমরা (তাঁর মেয়ের বাড়িতে) প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে শিশুটিকে পেশ করা হলো। এসময় তার শ্বাস-প্রশ্বাস ঘড়ঘড় করছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দু‘চোখে অশ্রু বেয়ে পড়লো। তখন সা‘দ বিন ‘উবাদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এটা হলো সেই দয়া (এর ফল) যা মহান আল্লাহ তার বান্দাদের হৃদয়ে রেখে দিয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দয়াশীলদের প্রতিই দয়া করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২০৪; সহীহ আল বুখারী: ১২৮৪; সহীহ মুসলিম: ৯২৩; আবু দাউদ: ৩১২৫; সুনান বাইহাকী: ৪/৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫২৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২০৬-২০৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 206 - 207): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين، غير أبي بكر بن خلاد- وهو محمد - فمن رجال مسلم. أبو عثمان: هو عبد الرحمن بن مل النهدي.
462 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: كَتَبَ إِلَيَّ مَنْصُورٌ، وَقَرَأْتُهُ عَلَيْهِ، فَقُلْتُ لَهُ: أَقُولُ: حَدَّثَنِي، فقَالَ: أَلَيْسَ إِذَا قَرَأْتُهُ عَلَيَّ فَقَدْ حَدَّثْتُكَ بِهِ؟، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ، يَقُولُ: «إِنَّ الرَّحْمَةَ لَا تُنْزَعُ إِلَّا مِنْ شَقِيٍّ». [1: 2]
رقم طبعة با وزير = (463)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি সত্যবাদী ও সত্যায়িত ছিলেন, তাঁর কাছে শুনেছি, তিনি বলেছেন: “কেবল হতভাগ্য ব্যক্তি থেকেই দয়া উঠিয়ে নেওয়া হয়।”[1]
[1] আবু দাউদ: ৪৯৪২; আত তায়ালিসী: ২৫২৯; তিরমিযী: ১৯২৪; মুসনাদ আহমাদ: ২/৩০১; আদাবুল মুফরাদ: ৩৭৪; সুনান বাইহাকী: ৮/১৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (4968).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو عثمان مولى المغيرة بن شعبة، وثقه ابن حبان، وباقي رجاله ثقات على شرط الشيخين، منصور هو ابن المعتمر.
463 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَبْصَرَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَبِّلُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فقَالَ: إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ؟، فقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ». [مضروب عليه]
رقم طبعة با وزير = (458)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আকরা‘ বিন হাবিস আত তামীমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, তিনি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমাকে চুমু দিচ্ছেন। তখন তিনি বলেন: “আমার দশজন সন্তান আছে, কিন্তু আমি তাদের একজনকেও চুমু দেইনি।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৭০/১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (70/ 108): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم برقم (457).
464 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ». [مضروب عليه]
رقم طبعة با وزير = (459)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে ব্যক্তি আমাদের দলভূক্ত নয়, যে ব্যক্তি বড় সম্মান ও ছোটদের স্নেহ করে না, সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজে নিষেধ করে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২৩২৮; তাবারানী আল কাবীর: ১১০৮৩। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২১০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سقط من إسناده ليث بن أبي سليم وهو ضعيف، وتقدم برقم (449).
465 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ، قَالَ: سَمِعْتُ أَبَا ظَبْيَانَ، قَالَ: سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللَّهُ». [2: 109]
رقم طبعة با وزير = (464)
জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতিল ফাকর: ১০৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (108).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير أحمد بن المقدام فمن رجال البخاري، سليمان هو ابن مهران الأعمش، وأبو ظبيان: هو حصين بن جندب الجنبي.
466 - أَخْبَرَنَا ابْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلَّا مِنْ شَقِيٍّ». [2: 109]
رقم طبعة با وزير = (465)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কেবল হতভাগ্য ব্যক্তি থেকেই দয়া উঠিয়ে নেওয়া হয়।”[1]
[1] আবু দাউদ: ৪৯৪২; আত তায়ালিসী: ২৫২৯; তিরমিযী: ১৯২৪; মুসনাদ আহমাদ: ২/৩০১; আদাবুল মুফরাদ: ৩৭৪; সুনান বাইহাকী: ৮/১৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - تقدم (462). تنبيه!! رقم (462) = (461) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بهذا الرقم، وإنما موجود برقم (463) الموافق (462) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال مسلم غير أبي عثمان- وهو التبان - وقد وثقه المؤلف. والد المعتمر: هو سليمان بن طرخان التيمي. وتقدم برقم "462" من طريق شعبة، عن منصور، به، فانظره.
467 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللَّهُ». [3: 66]
رقم طبعة با وزير = (466)
জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতিল ফাকর: ১০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر (464). تنبيه!! رقم (464) = (465) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن وهب صدوق، وباقي رجاله ثقات رجال مسلم. أبو عبد الرحيم هو خالد بن أبي يزيد بن سماك بن رستم الحراني.
468 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، فَإنْ لَمْ تَجِدْ، فَلَايِنِ النَّاسَ وَوَجْهُكَ إِلَيْهِمْ مُنْبَسِطٌ». [1: 2]
رقم طبعة با وزير = (468)
আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন সৎ কাজকেই তুচ্ছ জ্ঞান করবে না। যদি তুমি কোন কিছু না করতে পারো, তবে মানুষের সাথে নম্র আচরণ করো এবং তাদের প্রতি প্রশস্ত চেহারা রাখো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৭৩; তিরমিযী: ১৮৩৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৫২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1352): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو عامر الخزاز مع كونه من رجال مسلم مختلف فيه، وقد وصفه الحافظ في «التقريب» بكثرة الخطأ، وباقي رجاله ثقات، أبو عمران الجوني: هو عبد الملك بن حبيب الأزدي.
469 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو الْأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ». [1: 2]
رقم طبعة با وزير = (469)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জাহান্নাম হারাম এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা নরম-কোমল প্রকৃতির, মানুষের কাছাকাছি অবস্থানকারী ও সহজ-সরল হয়।”[1]
[1] তিরমিযী: ২৪৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০৫; তাবারানী: ১০৫৬২; মুসনাদ আহমাদ: ১/৪১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৯৩৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (5084/ التحقيق الثاني)، «الصحيحة» (938).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن عمرو الأودي لم يرو له سوى موسى بن عقبة، وحَسَّنَ الترمذي حديثه هذا، وذكره المؤلف في «الثقات»، وباق رجال الإسناد ثقات.
470 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ بِالصُّغْدِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ الْأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ تُحَرَّمُ عَلَيْهِ النَّارُ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَلَى كُلِّ هَيِّنٍ، لَيِّنٍ، قَرِيبٍ، سَهْلٍ». [1: 2]
رقم طبعة با وزير = (470)
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদের এমন ব্যক্তি সম্পর্কে জানাবো না, যার উপর জাহান্নাম হারাম?” সাহাবীগণ বললেন: “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি বললেন, এমন প্রত্যেক ব্যক্তির জন্য (জাহান্নাম হারাম) যারা নরম-কোমল প্রকৃতির, মানুষের কাছাকাছি অবস্থানকারী ও সহজ-সরল হয়।“[1]
[1] তাবারানী, আল কাবীর: ১০৫৬২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح بشواهده.
471 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا الْمُسَيِّبُ بْنُ وَاضِحٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَسْبَاطٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُدَارَاةُ النَّاسِ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (471) [ص:218] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْمُدَارَاةُ الَّتِي تَكُونُ صَدَقَةً لِلْمُدَارِي هِيَ تَخَلُّقُ الْإِنْسَانِ الْأَشْيَاءَ الْمُسْتَحْسَنَةَ، مَعَ مَنْ يُدْفَعُ إِلَى عِشْرَتِهِ، مَا لَمْ يَشُبْهَا بِمَعْصِيَةِ اللَّهِ وَالْمُدَاهَنَةُ: هِيَ اسْتِعْمَالُ الْمَرْءِ الْخِصَالَ الَّتِي تُسْتَحْسَنُ مِنْهُ فِي الْعِشْرَةِ وَقَدْ يَشُوبُهَا مَا يَكْرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا. [1: 2]
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মানুষের সাথে কোমল আচরণ করা সাদাকাহ (সমতুল্য)।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ঐ (সচ্চরিত্র বা কোমল আচরণ) যা বাস্তবায়নকারীর জন্য সাদাকাহ হয়, তা হলো মানুষের সাথে আচরণে কোন ব্যক্তির ভালো কিছু বৈশিষ্ট্যে চরিত্রবান হওয়া, যাতে আল্লাহর নাফরমানী মিশ্রিত থাকে না। পক্ষান্তরে (চাটুকারিতা) হলো কোন ব্যক্তির এমন কিছু চারিত্রিক ভাল দিক ব্যবহার করা, যা ভালো করা হয়, অথচ তাতে আল্লাহর অপছন্দনীয় জিনিস মিশ্রিত থাকে।”
[1] ইবনু ‘আদী: ৪/২৬১৪; ইবনুস সু্ন্নী, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩২৭; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৪৬, মুসনাদুশ শিহাব: ৯১, ৯২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফাহ: ৪৫০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4508).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، المسيب بن واضح: قال أبو حاتم: صدوق يخطىء كثيراً، فإذا قيل له لم يقبل. وقال ابن عدي في «الكامل» 6/ 2383 - 2385 - بعد أن ساق له عدة أحاديث تستنكر ليس هذا منها -: والمسيب بن واضح له حديث كثير عن شيوخه، وعامة ما خالف فيه الناس هو ما ذكرته لا يتعمده، بل كان يشبه عليه، وهو لا بأس به. وقد قال الدارقطني فيه «ضعيف» في أماكن من «سننه». ويوسف بن أسباط وثقه يحيى بن معين، وقال أبو حاتم: لا يحتج به، وقال البخاري: كان قد دفن كتبه، فكان لا يجيء بحديثه كما ينبغي، وقال ابن عدي في «الكامل» 7/ 2616: هو عندي من أهل الصدق، إلا أنه لما عدم كتبه كان يحمل على حفظه فيغلط، ويشتبه عليه، ولا يتعمد الكذب. وقال ابن حبان في «الثقات» 7/ 638: مستقيم الحديث ربما أخطأ، من خيار أهل زمانه، من عباد أهل الشام وقرائهم. وباقي رجاله ثقات.