সহীহ ইবনু হিব্বান
481 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، وَشُعَيْبُ بْنُ مُحْرِزٍ، وَالْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ عَطَاءٍ الْكَيْخَارَانِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَثْقَلُ شَيْءٍ فِي الْمِيزَانِ الْخُلُقُ الْحَسَنُ»
رقم طبعة با وزير = (481) [ص:231] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَطَاءٌ هَذَا هُوَ عَطَاءُ بْنُ عَبْدِ اللَّهِ وَكَيْخَارَانَ: مَوْضِعٌ بِالْيَمَنِ وَأُمُّ الدَّرْدَاءِ: هِيَ الصُّغْرَى وَاسْمُهَا هُجَيْمَةُ بِنْتُ حُيَيٍّ الْأَوْصَابِيَّةُ، وَالْكُبْرَى: خَيْرَةُ بِنْتُ أَبِي حَدْرَدٍ الْأَنْصَارِيَّةُ، لَهَا صُحْبَةٌ
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মীযানে সবচেয়ে ভারী জিনিস হবে সচ্চরিত্র।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ (অত্র হাদীসের একজন রাবী) ‘আতা হলেন ‘আতা বিন আব্দুল্লাহ। কাইখারান হলো ইয়ামেনের একটি জায়গার নাম। উম্মুদ দারদা হলেন ছোট উম্মুদ দারদা, তাঁর নাম হুজাইমাহ বিনতু হুওয়াই আল আওসাবিয়্যাহ। আর বড় উম্মুদ দারদা হলেন খাইরাহ বিনতু আবী হাদরাদ আল আনসারী। তিনি সাহাবী ছিলেন।”
[1] আবু দাউদ: ৪৭৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৬; মুসনাদ আহমাদ:৬/৪৪৬; আদাবুল মুফরাদ: ২৭০; তিরমিযী: ২০০৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০১৫৭; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৯৬; বাযযার: ১৯৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮৭৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (879)، وهو قطعة من الحديث الآتي برقم (5664). تنبيه!! رقم (5664) = (5693) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد محمد بن كثير صحيح على شرط الشيخين غير عطاء، وهو ثقة، وشعيب بن محرز قال الذهبي: صدوق، والحوضي -وهو عمر بن حفص -ثقة ثبت من رجال البخاري.
482 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، [ص:232] قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَحَبَّكُمْ إِلَى اللَّهِ وَأَقْرَبَكُمْ مِنِّي أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَى اللَّهِ وَأَبْعَدَكُمْ مِنِّي الثَّرْثَارُونَ الْمُتَفَيْهِقُونَ الْمُتَشَدِّقُونَ». [1: 2]
رقم طبعة با وزير = (482)
আবু সা‘লাবা আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকট ঐ ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। আর আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং আমার থেকে সবচেয়ে দূরবর্তী ঐ ব্যক্তি, যে দীর্ঘ সময় ধরে বড় বড় কথা বকবক করে বকতেই থাকে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৫; মুসনাদ আহমাদ: ৪/১৯৩; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/৯৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৯৫; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২১; তিরমিযী: ২০১৮; তাবারানী আল কাবীর: ১০৪২৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (791).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات على شرط مسلم، إلا أن مكحولاً لم يسمع من أبي ثعلبة.
483 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، [ص:233] وَعَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودِ بْنِ سُلَيْمَانَ السَّعْدِيُّ الْمَرْوَزِيُّ بِمَرْوَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ الزَّنْجِيُّ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَرَمُ الْمَرْءِ دِينُهُ، وَمُرُوءَتُهُ عَقْلُهُ، وَحَسَبُهُ خُلُقُهُ». []
رقم طبعة با وزير = (483)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজন ব্যক্তির সম্মান হলো তার দ্বীন, তার ব্যক্তিত্ব হলো তার জ্ঞান এবং তার আভিজাত্য হলো তার চরিত্র।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৬৫; হাকিম: ১/১২৩; সুনান বাইহাকী: ৭/১৩৬; মুসনাদুশ শিহাব: ১৯০; বাযযার: ৩৬০৭; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫২০; তিরমিযী: ৩২৭১; ইবনু মাজাহ: ৪২১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফাহ: ২৩৬৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2369).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، مسلم بن خالد الزنجي سيِّئ الحفظ.
484 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ؟ » قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَخْلَاقًا». [3: 53]
رقم طبعة با وزير = (484)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না?” সাহাবীগণ বললেন: জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি তোমাদের মাঝে দীর্ঘায়ূ এবং উত্তম চরিত্রের অধিকারী।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৫৪; বাযযার: ১৯৭১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২২; মুসনাদ আহমাদ: ২/২৩৫; হাকিম: ১/৩৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১২৯৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1298).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم، إلا أن فيه عنعنة ابن إسحاق ... وله شاهد من حديث جابر عند الحاكم 1/ 339 وصححه ووافقه الذهبي، وهو كما قالا، فالحديث صحيح.
485 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا قَاسِمُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي مَجْلِسٍ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ؟ » ثَلَاثَ مَرَّاتٍ يَقُولُهَا، قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَحْسَنُكُمْ أَخْلَاقًا». [م3: 53]
رقم طبعة با وزير = (485)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মজলিসে বলেছেন: “আমি কি তোমাদের বলবো না ঐ ব্যক্তি সম্পর্কে যিনি কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি প্রিয়ভাজন হবে এবং আমার সবচেয়ে কাছে বসার জায়গা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাটি তিনবার বললেন। আমরা বললাম: “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যিনি তোমাদের মাঝে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২১৭; আদাবুল মুফরাদ: ২৭২; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (791).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عبد الله بن عمرو، وثقه المؤلف، قاسم بن أبي شيبة: هو قاسم بن يحيى بن عطاء الهلالي.
486 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّ عَلَى رُءُوسِنَا الرَّخَمَ، مَا يَتَكَلَّمُ مِنَّا مُتَكَلِّمٌ، إِذْ جَاءَهُ نَاسٌ مِنَ الْأَعْرَابِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي كَذَا، أَفْتِنَا فِي كَذَا، فقَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّ اللَّهَ قَدْ وَضَعَ عَنْكُمُ الْحَرَجَ، إِلَّا امْرَأً اقْتَرَضَ مِنْ عِرْضِ أَخِيهِ فَذَاكَ الَّذِي حَرِجَ وَهَلَكَ» قَالُوا: أَفَنَتَدَاوَى يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «نَعَمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ دَوَاءً، غَيْرَ دَاءٍ وَاحِدٍ»، قَالُوا: وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «الْهَرَمُ»، قَالُوا: فَأَيُّ النَّاسِ أَحَبُّ إِلَى اللَّهِ، يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «[ص:237] أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَحْسَنُهُمْ خُلُقًا». [3: 65]
رقم طبعة با وزير = (486)
উসামা বিন শারীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে (এমন চুপচাপ) ছিলাম যেন আমাদের মাথার উপর শকুন রয়েছে, আমাদের মাঝে কেউ কোন কথা বলছিল না। এমন সময় তাঁর কাছে কিছু বেদুইন আসেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদেরকে এই বিষয়ে ফাতাওয়া দিন, ঐ বিষয়ে ফাতাওয়া দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের থেকে পাপ উঠিয়ে নিয়েছেন, তবে ঐ ব্যক্তি ব্যতিত যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করে গীবত করে, সে ব্যক্তি পাপী হবে এবং ধ্বংস হবে।” তাঁরা আবার জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি চিকিৎসা গ্রহণ করতে পারবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, পারবে। নিশ্চয়ই মহান আল্লাহ একটি রোগ ব্যতিত এমন কোন রোগ অবতীর্ণ করেননি, যে রোগের নিরাময় অবতীর্ণ করেননি।” তাঁরা জিজ্ঞেস করলেন: “সেটি কোন রোগ?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন: “সেটি হলো বার্ধক্য।” তাঁরা বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কোন ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মানুষের মাঝে কোন ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যিনি তাদের মাঝে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী।”[1]
[1] তাবারানী আল কাবীর: ৪৭১; আত তায়ালিসী: ১২৩২; মুসনাদ আহমাদ: ৪/২৭৮; ইবনু মাজাহ: ৩৪৩৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২২৬; হাকিম: ৪/৩৯৯-৪০০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৩২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (432)، «غاية المرام» (292)، «صحيح أبي داود» (1759).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم غير صحابيه أسامة بن شريك، وهو صحابي يعد من أهل الكوفة، وهو من بني ثعلبة بن يربوع، لا يعرف عنه راوٍ غير زياد بن علاقة. عيسى بن يونس هو ابن أبي إسحاق.
487 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ عُبَيْدٍ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، أُصِيبَ مِنَ الْأَنْصَارِ أَرْبَعَةٌ وَسَبْعُونَ، وَمِنْهُمْ سِتَّةٌ فِيهِمْ حَمْزَةُ، فَمَثَّلُوا بِهِمْ فَقَالَتِ الْأَنْصَارُ: لَئِنْ أَصَبْنَا مِنْهُمْ يَوْمًا لَنُرْبِيَنَّ عَلَيْهِمْ، فَلَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ، أَنْزَلَ اللَّهُ: {وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ، وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ} [النحل: 126]، فقَالَ رَجُلٌ: لَا قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُفُّوا عَنِ الْقَوْمِ غَيْرَ أَرْبَعَةٍ». [3: 64]
رقم طبعة با وزير = (487)
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উহুদ যুদ্ধের দিন আনসারদের মধ্য হতে ৭৪ জন এবং মুহাজিরদের মধ্য হতে ৬ জন শাহাদাহ বরণ করেন। তাঁদের মাঝে হামযা রাদ্বিয়াল্লাহু আনহু ও ছিলেন। মক্কার মুশরিকরা মুসলিম শহীদদের লাশের অঙ্গ বিকৃতি করে। তখন আনসারগণ বলেন যে, “যদি আমরা তাদের কোন লোকদের মারতে পারি, তবে আমরাও তাদের বদলা নিবো।” অতঃপর যখন মক্কা বিজয়ের দিন হলো তখন মহান আল্লাহ আয়াত নাযিল করলেন: “যদি তোমরা তাদের শাস্তি দাও, তবে তারা তোমাদের যেরূপ শাস্তি দিয়েছে, তোমরাও অনুরূপ শাস্তি দাও। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তবে ধৈর্যশীলদের জন্য এটাই উত্তম।” (সূরা নাহল: ১২৬) তখন এক ব্যক্তি বললেন: “আজকের দিন পর আর কোন কুরাইশ বংশের লোক অবশিষ্ট থাকবে না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “চারজন লোক ব্যতিত তোমরা অন্য লোকদের হত্যা করা থেকে বিরত থাকো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩৫; বাইহাকী, দালাইলুন নুবুওওয়া: ৩/২৮৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফাহ: ৫৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت حديث (550).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل الربيع بن أنس، فقد وصفه الحافظ في "التقريب" بأنه صدوق له أوهام.
488 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ضَرَبَ خَادِمًا قَطُّ، وَلَا ضَرَبَ امْرَأَةً لَهُ قَطُّ، وَلَا ضَرَبَ بِيَدِهِ شَيْئًا قَطُّ، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ، وَلَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ، فَيَنْتَقِمُهُ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يَكُونَ لِلَّهِ فَإِنْ كَانَ لِلَّهِ، انْتَقَمَ لَهُ، وَلَا عَرَضَ لَهُ أَمْرَانِ، إِلَّا أَخَذَ بِالَّذِي هُوَ أَيْسَرُ، حَتَّى يَكُونَ إِثْمًا، فَإِذَا كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ». [5: 47]
رقم طبعة با وزير = (488)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কখনই তাঁর দাসকে বা স্ত্রীকে প্রহার করতে দেখিনি। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ ব্যতিত নিজ হাত দিয়ে কখনই কোন কিছুকে প্রহার করেননি। কেউ তাঁকে কষ্ট দিলেও তিনি কখনই তার প্রতিশোধ নেননি, তবে সেটা যদি আল্লাহর জন্য হয়, তখন তিনি তার জন্য প্রতিশোধ নিতেন। দু'টি জিনিস তাঁর সামনে আসলে তিনি তুলনামূলক সহজটি গ্রহণ করতেন, যদি তাতে পাপ না হতো, আর পাপ হলে তখন তিনি তা থেকে সবচেয়ে বেশি দূরে থাকতেন।”[1]
[1] সুনান বাইহাকী: ১০/১৯২; মুসনাদ আহমাদ: ৬/২২৯; সহীহ মুসলিম: ২৩২৮; তিরমিযী, আশ শামাইল: ৩৪১; মুয়াত্তা ইমাম মালিক: ৩/৯৫; সহীহ আল বুখারী: ৩৫৬০; আদাবুল মুফরাদ: ২৭৪; আবু দাউদ: ৪৭৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭০৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫০৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (252)، «الصحيحة» (507): م نحوه، خ مختصراً.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو معاوية: هو محمد بن خازم.
489 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدُوا الرَّحْمَنَ وَأَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ تَدْخُلُوا الْجِنَانَ» *
رقم طبعة با وزير = (489) [ص:243] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدُوا الرَّحْمَنَ» لَفْظَةٌ يَشْتَمِلُ اسْتِعْمَالُهَا عَلَى شُعَبٍ كَثِيرَةٍ بِاخْتِلَافِ أَحْوَالِ الْمُخَاطَبِينَ فِيهَا قَدْ تَقَدَّمَ ذِكْرُنَا لِهَذَا الْوَصْفِ فِيمَا قَبْلُ وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْشُوا السَّلَامَ» لَفْظَةٌ أُطْلِقَتْ عَلَى الْعُمُومِ لَا يَجِبُ اسْتِعْمَالُهُ فِي كُلِّ الْأَحْوَالِ، لِأَنَّ الْمَرْءَ إِذَا اسْتَعْمَلَ ذَلِكَ فِي كُلِّ الْأَحْوَالِ، عَلَى كُلِّ إِنْسَانٍ، ضَاقَ بِهِ الْأَمْرُ، وَخَرَجَ إِلَى مَا لَيْسَ فِي وُسْعِهِ، وَتَكَلَّفَ إلْزَامَ الْفَرَائِضِ بِالرَّدِّ عَلَى الْمُسْلِمِينَ وَإِذَا كَانَ الرَّدُّ هُوَ الْفَرْضُ صَارَ عَلَى الْكِفَايَةِ، كَانَ ابْتِدَاءُ السَّلَامِ الَّذِي لَيْسَ لَهُ تَخْصِيصٌ فَرْضٌ أَوْلَى أَنْ يَكُونَ عَلَى الْكِفَايَةِ، وَقَوْلُهُ: «أَطْعِمُوا الطَّعَامَ» أَمْرٌ نُدِبَ إِلَى اسْتِعْمَالِهِ، وَحُثَّ عَلَيْهِ قَصْدًا لِطَلَبِ الثَّوَابِ [1: 70]
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করো, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, মানুষকে খাদ্য খাওয়াও তবে জান্নাতে প্রবেশ করতে পারবে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করো” এর শব্দগুলো এমন ব্যাপক যে, মুখাতাব ব্যক্তি (শরীয়তের বিধি-নিষেধ বর্তায়, এমন ব্যক্তি) এর অবস্থার ভিন্নতা অনুসারে এটি অনেক শাখা-প্রশাখাকে অন্তর্ভূক্ত করে, যার বিবরণ ইতিপূর্বে গত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সালামের ব্যাপক প্রচলন ঘটাও “ শব্দটি আম বা ব্যাপক অর্থবোধক হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু সর্বাবস্থায় এর ব্যবহার আবশ্যক নয়। কেননা কোন যখন সর্বাবস্থায় ও সব মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করবে, তখন এটি কষ্টকর-অসাধ্য হয়ে যাবে এবং মুসলিমদের জন্য সালামের জবাব দেওয়া অবধারিত হয়ে যাবে। কাজেই সালামের জবাব দেওয়া; যা মূলত ফরয, সেটাই যখন ফরযে কিফায়াহ সুতরাং প্রথমে সালাম দেওয়া; যা নির্দিষ্ট কোন ফরয নয়, সেটাও ফরযে কিফায়াহ হওয়ার ক্ষেত্রে বেশি উপযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “মানুষকে খাদ্য খাওয়াও “এটি এমন আদেশ যা সাওয়াবের আশায় পালন করতে উৎসাহ দেওয়া হয়েছে।”
[1] দারেমী: ২/১০৯; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/২৮৭; আদাবুল মুফরাদ: ৯৮১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬২৪; ইবনু মাজাহ: ৩৬৯৪; মুসনাদ আহমাদ: ২/১৭০; তিরমিযী: ১৮৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯২৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (571)، «الإرواء» (3/ 239). قال الناشر: هذا الحديث سيأتي مكررا برقم (505) ورقما «التقاسيم والأنواع» فيه متغايران. تنبيه!! رقم (505) = (507) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح رجاله ثقات، إلا أن عطاء بن السائب اختلط بأخرة، والراوي عنه هنا- وهو جرير - وفي المصادر الآتية سمع منه بعد اختلاطه.
490 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ شُرَيْحٍ، [ص:244] عَنْ أَبِيهِ هَانِئٍ أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِشَيْءٍ يُوجِبُ لِيَ الْجَنَّةَ، قَالَ: «عَلَيْكَ بِحُسْنِ الْكَلَامِ، وَبَذْلِ السَّلَامِ». [1: 2]
رقم طبعة با وزير = (490)
হানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন একটি আমল সম্পর্কে বলুন, যা আমার জন্য জান্নাত অবধারিত করে দিবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার জন্য আবশ্যক হলো সুন্দর কথা বলা এবং সালাম প্রদান করা।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৯; আদাবুল মুফরাদ: ৮১১; তাবারানী আল কাবীর: ২২/৪৭০; হাকিম: ১/২৩; আত তায়ালিসী আল কাবীর: ২২/৪৬৭, ৪৬৮; মুসনাদুশ শিহাব: ১১৪০; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২৯। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৩৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1939).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله ثقات غير يزيد بن المقدام، فهو صدوق، وهانئ هو ابن يزيد المذحجي رضي الله عنه.
491 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ قِنَانِ بْنِ عَبْدِ اللَّهِ النَّهْمِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، [ص:245] عَنِ الْبَرَاءِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَفْشُوا السَّلَامَ تَسْلَمُوا». [1: 2]
رقم طبعة با وزير = (491)
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও, তবে নিরাপদ থাকতে পারবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৮৬; আদাবুল মুফরাদ: ৭৮৭; আবু ই‘য়ালাহ: ১৬৮৭; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬২৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১৪৯৩)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1493)، «الإرواء» (777).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، قنان بن عبد الله وثقه ابن ابن معين والمؤلف 7/ 344، وقال النسائي: ليس بالقوي، ونسبته النهمي إلى نهم: بطن من همدان، ضبطها السمعاني بكسر النون، وضبطها الحافظ ابن حجر بفتحها، وتحرفت في "الثقات" إلى التميمي، وباقي رجاله ثقات.
492 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «نَعَمْ». [4: 50] قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ
رقم طبعة با وزير = (492)
কাতাদাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় কি মুসাফাহ এর প্রচলন ছিল?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ।” কাতাদাহ রহিমাহুল্লাহ আরো বলেন: “হাসান আল বাসরী রহিমাহুল্লাহ মুসাফাহ করতেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬২৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৫; তিরমিযী: ২৭২৯; সুনান বাইহাকী: ৭/৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬১৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪৯২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (6263).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، همام هو ابن يحيى العوذي.
493 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ، عَنْ يَعْقُوبَ بْنِ زَيْدٍ التَّيْمِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا مَرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي مَجْلِسٍ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ، فقَالَ: «عَشْرُ حَسَنَاتٍ» ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرَ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فقَالَ: «عِشْرُونَ حَسَنَةً»، فَمَرَّ رَجُلٌ آخَرَ، فقَالَ: سَلَامٌ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فقَالَ: «ثَلَاثُونَ حَسَنَةً» فَقَامَ رَجُلٌ مِنَ الْمَجْلِسِ وَلَمْ يُسَلِّمْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَوْشَكَ مَا نَسِيَ صَاحِبُكُمْ إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَجْلِسِ فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ [ص:247] فَلْيَجْلِسْ، فَإِنْ قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (493)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মাজলিসে ছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) দশটি সাওয়াব (পেলো)।” তারপর আরেকজন ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ (আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) বিশটি সাওয়াব (পেলো)।” তারপর আরেকজন ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন: “সালামুন ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ (আপনাদের উপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(সে) ত্রিশটি সাওয়াব (পেলো)।” অতঃপর এক ব্যক্তি মাজলিস থেকে উঠে চলে যায় কিন্তু তিনি সালাম দেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সম্ভবত তিনি সালাম দিতে ভুলে গেছেন। যখন তোমাদের কেউ কোন মাজলিসে আসবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার বসতে মন চাইলে বসবে আর যদি চলে যায়, তবে সে যেন সালাম দিয়ে চলে যায়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]
[1] আদাবুল মুফরাদ: ৯৮৬; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৬৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (183).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
494 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، فَإِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 67]
رقم طبعة با وزير = (494)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে যাবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার যদি বসতে মন চায়, তাহলে বসবে আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]
[1] হুমাইদী: ১১৬২; মুসনাদ আহমাদ: ২/২৮৭; তিরমিযী: ২৭০৬; আদাবুল মুফরাদ: ১০০৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৮; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» -أيضاً-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ففي ابن عجلان- واسمه محمد- كلام يسير لا ينزل عن رتبة الحسن، وباقي رجاله ثقات.
495 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، وَإِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ». [1: 78]
رقم طبعة با وزير = (495)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে পৌঁছবে, সে যেন সালাম দেয়। আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৩০; আবু দাউদ: ৫২০৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
496 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى مَجْلِسٍ، فَلْيُسَلِّمْ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، ثُمَّ إِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ»
رقم طبعة با وزير = (496) قَالَ أَبُو عَاصِمْ: وَأَخْبَرْنَاهُ ابْنُ عَجْلَانَ [1: 95]
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ কোন মাজলিসে যাবে, সে যেন সালাম দেয়। অতঃপর তার যদি বসতে মন চায়, তাহলে বসবে আর যখন চলে যাবে, তখনও যেন সালাম দেয়। কেননা প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা বেশি হক রাখে না।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আমাদেরকে ইবনু ‘আজলান হাদীসটি বর্ণনা করেছেন ।“
[1] নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৭১; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عبد الرحيم هو المعروف بصاعقة.
497 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حُمَيْدِ بْنِ هَانِئٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِيُسَلِّمِ [ص:250] الْفَارِسُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ». [1: 78]
رقم طبعة با وزير = (497)
ফাদ্বালাহ বিন ‘উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “অশ্বারোহী ব্যক্তি পদব্রজ ব্যক্তিকে, পদব্রজ ব্যক্তি বসা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে।”[1]
[1] আদাবুল মুফরাদ: ৯৯৬; মুসনাদ আহমাদ: ৬/১৯; দারেমী: ২/২৭৬; তিরমিযী: ২৭০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৪৫; সহীহ আল বুখারী: ৬২৩১; সহীহ মুসলিম: ২১৬০; আবু দাউদ: ৬১৯৮; সুনান বাইহাকী: ৯/২০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০৩। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ভালো বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1150): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، أحمد بن عيسى هو ابن حسان المصري يعرف بابن التستري، صدوق من رجال الشيخين، وعمرو بن مالك هو أبو علي الجنبي، وحميد بن هانئ هو الخولاني المصري من رجال مسلم، قال أبو حاتم: صالح، وقال النسائي: ليس به بأس، وقال الدارقطني: لا بأس به ثقة، وقال ابن عبد البر: هو عندهم صالح الحديث لا بأس به، وذكره المؤلف في الثقات 4/ 149.
498 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيُسَلِّمِ الرَّاكِبُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْمَاشِيَانِ أَيُّهُمَا بَدَأَ فَهُوَ أَفْضَلُ». [1: 2]
رقم طبعة با وزير = (498)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আরোহী ব্যক্তি পদব্রজ ব্যক্তিকে, পদব্রজ ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। আর দুই পদব্রজ ব্যক্তির মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে, তিনি উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবেন।”[1]
[1] বাযযার: ২০০৬; মাজমা‘উয যাওয়াইদ: ৮/৩৬; আদাবুল মুফরাদ: ৯৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৪৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1146).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم، إلا أن أبا الزبير قد عنعن، وهو مدلس، ومحمد بن معمر: هو ابن ربعي القيسي، وأبو عاصم: هو الضحاك بن مخلد النبيل
499 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، قَالَ: حَدَّثَنَا [ص:252] هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «ثَلَاثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللَّهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ، وَمَنْ خَرَجَ إِلَى الْمَسْجِدِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ»
رقم طبعة با وزير = (499) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يَطْعَمْ مُحَمَّدُ بْنُ الْمُعَافَى ثَمَانِيَة عَشْرَةَ سَنَةً* مِنْ طَيِّبَاتِ الدُّنْيَا شَيْئًا غَيْرَ الْحَسْوِ عِنْدَ إِفْطَارِهِ. [1: 2]
আবু উমামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তিন শ্রেণির মানুষের মধ্যে প্রত্যেক শ্রেণির জন্য আল্লাহর দায়িত্ব হলো তারা বেঁচে থাকলে তাদের রিযিক দেওয়া ও তাদের জন্য যথেষ্ট হয়ে যাওয়া, আর মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা হলেন (১) যে ব্যক্তি তার বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, সে ব্যক্তি আল্লাহর জামিনে থাকে, (২) যে ব্যক্তি মাসজিদের উদ্দেশ্যে বের হয়, সে আল্লাহর জামিনে থাকে ও (৩) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (জিহাদে) বের হয়, সে-ও আল্লাহর জামিনে থাকে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “(হাদীসের রাবী, ইবনু হিব্বানের উস্তাদ) মুহাম্মাদ বিন আল মু‘আফা আঠারো বছর পর্যন্ত ইফতারের সময় (আটা ও পনির) হালুয়া ব্যতিত দুনিয়ার ভালো কোন জিনিস খান নি!”
[1] আবু দাউদ: ২৪৯৪; হাকিম: ২/৭৩; সুনান বাইহাকী: ৯/১৬৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৫৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2253)، «المشكاة» (727). * [ثَمَانِيَة عَشْرَةَ سَنَةً] قال الناشر: كذا في الطبعتين والصواب - لغة - «ثماني عشرة سنة»
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عثمان بن أبي العاتكة هو الأزدي ضعفوه في رويته عن علي بن يزيد الألهاني، وأما روايته عن غيره فهو مقارب يكتب حديثه للاعتبار، وقد توبع عليه كما يأتي فالحديث صحيح.
500 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُبَادِرُوا أَهْلَ الْكِتَابِ بِالسَّلَامِ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ». [2: 3]
رقم طبعة با وزير = (500)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা ইয়াহুদী-খ্রীষ্টানদের সালাম দেওয়ার ব্যাপারে অগ্রগামী হবে না। যখন তোমরা তাদের সাথে রাস্তায় সাক্ষাৎ করবে, তখন তাদেরকে রাস্তার সংকীর্ণ পথে চলতে বাধ্য করবে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৫৭; মুসনাদ আহমাদ: ২/২৬৬; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৩১০; সহীহ মুসলিম: ২১৬৭; আদাবুল মুফরাদ: ১১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/৩৪১; সুনান বাইহাকী: ৯/২০৩; তিরমিযী; ১৬০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1271)، «الصحيحة» (704 و 1411): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.