হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (461)


461 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ امْرَأَةٍ مِنْ بَنَاتِهِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرْسَلَتْ إِلَيْكَ ابْنَتُكَ أَنْ تَأْتِيَهَا، فَإِنَّ صَبِيًّا لَهَا فِي الْمَوْتِ، فقَالَ: «ائْتِهَا فَقُلْ لَهَا: إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»، قَالَ: فَلَمْ يَلْبَثْ أَنْ رَجَعَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تُقْسِمُ عَلَيْكَ إِلَّا جِئْتَهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقُمْنَا مَعَهُ رَهْطٌ مِنَ الْأَنْصَارِ فَدَخَلْنَا، فَرُفِعَ إِلَيْهِ الصَّبِيُّ، وَنَفْسُهُ تَقَعْقَعُ فِي صَدْرِهِ، فَفَاضَتْ عَيْنَاهُ، فقَالَ لَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (462)




উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এমন সময় তাঁর এক মেয়ের বার্তাবাহক আসেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার মেয়ে আপনার কাছে সংবাদ পাঠিয়েছেন তাঁর কাছে যাওয়ার জন্য। কারণ তাঁর এক বাচ্চা মুমূর্ষ অবস্থায় আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি গিয়ে তাঁকে বল যে, তিনি যা গ্রহণ করেন এবং যা দেন- সবই তাঁরই। তাঁর কাছে প্রত্যেক জিনিসের একটি নির্ধারিত সময় রয়েছে। কাজেই সে যেন ধৈর্যধারণ করে এবং আল্লাহর কাছে সাওয়াব প্রত্যাশা করে।” রাবী বলেন, এর অল্প কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন এবং বলেন: “তিনি আপনাকে শপথ দিয়ে বলেছেন, আপনি অবশ্যই যেন যান।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন, তাঁর আমরা আনসারদের একটি দলও দাঁড়ালাম। আমরা (তাঁর মেয়ের বাড়িতে) প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে শিশুটিকে পেশ করা হলো। এসময় তার শ্বাস-প্রশ্বাস ঘড়ঘড় করছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দু‘চোখে অশ্রু বেয়ে পড়লো। তখন সা‘দ বিন ‘উবাদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এটা হলো সেই দয়া (এর ফল) যা মহান আল্লাহ তার বান্দাদের হৃদয়ে রেখে দিয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দয়াশীলদের প্রতিই দয়া করেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/২০৪; সহীহ আল বুখারী: ১২৮৪; সহীহ মুসলিম: ৯২৩; আবু দাউদ: ৩১২৫; সুনান বাইহাকী: ৪/৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫২৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২০৬-২০৭)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 206 - 207): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين، غير أبي بكر بن خلاد- وهو محمد - فمن رجال مسلم. أبو عثمان: هو عبد الرحمن بن مل النهدي.









সহীহ ইবনু হিব্বান (462)


462 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: كَتَبَ إِلَيَّ مَنْصُورٌ، وَقَرَأْتُهُ عَلَيْهِ، فَقُلْتُ لَهُ: أَقُولُ: حَدَّثَنِي، فقَالَ: أَلَيْسَ إِذَا قَرَأْتُهُ عَلَيَّ فَقَدْ حَدَّثْتُكَ بِهِ؟، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ، يَقُولُ: «إِنَّ الرَّحْمَةَ لَا تُنْزَعُ إِلَّا مِنْ شَقِيٍّ». [1: 2]
رقم طبعة با وزير = (463)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি সত্যবাদী ও সত্যায়িত ছিলেন, তাঁর কাছে শুনেছি, তিনি বলেছেন: “কেবল হতভাগ্য ব্যক্তি থেকেই দয়া উঠিয়ে নেওয়া হয়।”[1]

[1] আবু দাউদ: ৪৯৪২; আত তায়ালিসী: ২৫২৯; তিরমিযী: ১৯২৪; মুসনাদ আহমাদ: ২/৩০১; আদাবুল মুফরাদ: ৩৭৪; সুনান বাইহাকী: ৮/১৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (4968).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو عثمان مولى المغيرة بن شعبة، وثقه ابن حبان، وباقي رجاله ثقات على شرط الشيخين، منصور هو ابن المعتمر.









সহীহ ইবনু হিব্বান (463)


463 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَبْصَرَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَبِّلُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فقَالَ: إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ؟، فقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ». [مضروب عليه]
رقم طبعة با وزير = (458)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আকরা‘ বিন হাবিস আত তামীমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, তিনি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমাকে চুমু দিচ্ছেন। তখন তিনি বলেন: “আমার দশজন সন্তান আছে, কিন্তু আমি তাদের একজনকেও চুমু দেইনি।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।”[1]

[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৭০/১০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (70/ 108): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم برقم (457).









সহীহ ইবনু হিব্বান (464)


464 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ». [مضروب عليه]
رقم طبعة با وزير = (459)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে ব্যক্তি আমাদের দলভূক্ত নয়, যে ব্যক্তি বড় সম্মান ও ছোটদের স্নেহ করে না, সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজে নিষেধ করে না।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২৩২৮; তাবারানী আল কাবীর: ১১০৮৩। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২১০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2108).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سقط من إسناده ليث بن أبي سليم وهو ضعيف، وتقدم برقم (449).









সহীহ ইবনু হিব্বান (465)


465 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ، قَالَ: سَمِعْتُ أَبَا ظَبْيَانَ، قَالَ: سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللَّهُ». [2: 109]
رقم طبعة با وزير = (464)




জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।”[1]

[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতিল ফাকর: ১০৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (108).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير أحمد بن المقدام فمن رجال البخاري، سليمان هو ابن مهران الأعمش، وأبو ظبيان: هو حصين بن جندب الجنبي.









সহীহ ইবনু হিব্বান (466)


466 - أَخْبَرَنَا ابْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلَّا مِنْ شَقِيٍّ». [2: 109]
رقم طبعة با وزير = (465)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কেবল হতভাগ্য ব্যক্তি থেকেই দয়া উঠিয়ে নেওয়া হয়।”[1]

[1] আবু দাউদ: ৪৯৪২; আত তায়ালিসী: ২৫২৯; তিরমিযী: ১৯২৪; মুসনাদ আহমাদ: ২/৩০১; আদাবুল মুফরাদ: ৩৭৪; সুনান বাইহাকী: ৮/১৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৫০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - تقدم (462). تنبيه!! رقم (462) = (461) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بهذا الرقم، وإنما موجود برقم (463) الموافق (462) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال مسلم غير أبي عثمان- وهو التبان - وقد وثقه المؤلف. والد المعتمر: هو سليمان بن طرخان التيمي. وتقدم برقم "462" من طريق شعبة، عن منصور، به، فانظره.









সহীহ ইবনু হিব্বান (467)


467 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللَّهُ». [3: 66]
رقم طبعة با وزير = (466)




জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না।”[1]

[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতিল ফাকর: ১০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وهو مكرر (464). تنبيه!! رقم (464) = (465) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن وهب صدوق، وباقي رجاله ثقات رجال مسلم. أبو عبد الرحيم هو خالد بن أبي يزيد بن سماك بن رستم الحراني.









সহীহ ইবনু হিব্বান (468)


468 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، فَإنْ لَمْ تَجِدْ، فَلَايِنِ النَّاسَ وَوَجْهُكَ إِلَيْهِمْ مُنْبَسِطٌ». [1: 2]
رقم طبعة با وزير = (468)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন সৎ কাজকেই তুচ্ছ জ্ঞান করবে না। যদি তুমি কোন কিছু না করতে পারো, তবে মানুষের সাথে নম্র আচরণ করো এবং তাদের প্রতি প্রশস্ত চেহারা রাখো।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/১৭৩; তিরমিযী: ১৮৩৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৫২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1352): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو عامر الخزاز مع كونه من رجال مسلم مختلف فيه، وقد وصفه الحافظ في «التقريب» بكثرة الخطأ، وباقي رجاله ثقات، أبو عمران الجوني: هو عبد الملك بن حبيب الأزدي.









সহীহ ইবনু হিব্বান (469)


469 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو الْأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ». [1: 2]
رقم طبعة با وزير = (469)




আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জাহান্নাম হারাম এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা নরম-কোমল প্রকৃতির, মানুষের কাছাকাছি অবস্থানকারী ও সহজ-সরল হয়।”[1]

[1] তিরমিযী: ২৪৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০৫; তাবারানী: ১০৫৬২; মুসনাদ আহমাদ: ১/৪১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৯৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (5084/ التحقيق الثاني)، «الصحيحة» (938).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن عمرو الأودي لم يرو له سوى موسى بن عقبة، وحَسَّنَ الترمذي حديثه هذا، وذكره المؤلف في «الثقات»، وباق رجال الإسناد ثقات.









সহীহ ইবনু হিব্বান (470)


470 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ بِالصُّغْدِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ الْأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ تُحَرَّمُ عَلَيْهِ النَّارُ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَلَى كُلِّ هَيِّنٍ، لَيِّنٍ، قَرِيبٍ، سَهْلٍ». [1: 2]
رقم طبعة با وزير = (470)




আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদের এমন ব্যক্তি সম্পর্কে জানাবো না, যার উপর জাহান্নাম হারাম?” সাহাবীগণ বললেন: “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি বললেন, এমন প্রত্যেক ব্যক্তির জন্য (জাহান্নাম হারাম) যারা নরম-কোমল প্রকৃতির, মানুষের কাছাকাছি অবস্থানকারী ও সহজ-সরল হয়।“[1]

[1] তাবারানী, আল কাবীর: ১০৫৬২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৩৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح بشواهده.









সহীহ ইবনু হিব্বান (471)


471 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا الْمُسَيِّبُ بْنُ وَاضِحٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَسْبَاطٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُدَارَاةُ النَّاسِ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (471) [ص:218] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْمُدَارَاةُ الَّتِي تَكُونُ صَدَقَةً لِلْمُدَارِي هِيَ تَخَلُّقُ الْإِنْسَانِ الْأَشْيَاءَ الْمُسْتَحْسَنَةَ، مَعَ مَنْ يُدْفَعُ إِلَى عِشْرَتِهِ، مَا لَمْ يَشُبْهَا بِمَعْصِيَةِ اللَّهِ وَالْمُدَاهَنَةُ: هِيَ اسْتِعْمَالُ الْمَرْءِ الْخِصَالَ الَّتِي تُسْتَحْسَنُ مِنْهُ فِي الْعِشْرَةِ وَقَدْ يَشُوبُهَا مَا يَكْرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا. [1: 2]




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মানুষের সাথে কোমল আচরণ করা সাদাকাহ (সমতুল্য)।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ঐ (সচ্চরিত্র বা কোমল আচরণ) যা বাস্তবায়নকারীর জন্য সাদাকাহ হয়, তা হলো মানুষের সাথে আচরণে কোন ব্যক্তির ভালো কিছু বৈশিষ্ট্যে চরিত্রবান হওয়া, যাতে আল্লাহর নাফরমানী মিশ্রিত থাকে না। পক্ষান্তরে (চাটুকারিতা) হলো কোন ব্যক্তির এমন কিছু চারিত্রিক ভাল দিক ব্যবহার করা, যা ভালো করা হয়, অথচ তাতে আল্লাহর অপছন্দনীয় জিনিস মিশ্রিত থাকে।”

[1] ইবনু ‘আদী: ৪/২৬১৪; ইবনুস সু্ন্নী, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩২৭; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৪৬, মুসনাদুশ শিহাব: ৯১, ৯২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফাহ: ৪৫০৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4508).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، المسيب بن واضح: قال أبو حاتم: صدوق يخطىء كثيراً، فإذا قيل له لم يقبل. وقال ابن عدي في «الكامل» 6/ 2383 - 2385 - بعد أن ساق له عدة أحاديث تستنكر ليس هذا منها -: والمسيب بن واضح له حديث كثير عن شيوخه، وعامة ما خالف فيه الناس هو ما ذكرته لا يتعمده، بل كان يشبه عليه، وهو لا بأس به. وقد قال الدارقطني فيه «ضعيف» في أماكن من «سننه». ويوسف بن أسباط وثقه يحيى بن معين، وقال أبو حاتم: لا يحتج به، وقال البخاري: كان قد دفن كتبه، فكان لا يجيء بحديثه كما ينبغي، وقال ابن عدي في «الكامل» 7/ 2616: هو عندي من أهل الصدق، إلا أنه لما عدم كتبه كان يحمل على حفظه فيغلط، ويشتبه عليه، ولا يتعمد الكذب. وقال ابن حبان في «الثقات» 7/ 638: مستقيم الحديث ربما أخطأ، من خيار أهل زمانه، من عباد أهل الشام وقرائهم. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (472)


472 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ تَخْطُوهَا إِلَى الْمَسْجِدِ صَدَقَةٌ». [1: 2]
رقم طبعة با وزير = (472)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ভাল কথা বলা সাদাকাহ, প্রতিটি পদক্ষেপ; যা ফেলে তুমি মাসজিদে গমন করো, তা সাদাকাহ।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৩১২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯৪; সুনান বাইহাকী: ৩/২২৯; মুসনাদুশ শিহাব: ৯৩; সহীহ আল বুখারী: ২৮৯১; সহীহ মুসলিম: ১০০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০২৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» تحت الحديث (1025).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (473)


473 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحِلِّ بْنِ خَلِيفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ». [1: 2]
رقم طبعة با وزير = (473)




‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক টুকরো খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। যদি (দান করার জন্য এতোটুকু সম্পদ) না পাও, তবে ভাল কথা বলার মাধ্যমে (জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো)।”[1]

[1] তাবারানী আল কাবীর: ১৭/২২০; আত তায়ালিসী: ১০৩৯; মুসনাদ আহমাদ: ৪/২৫৬; নাসাঈ: ৫/৭৫; ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ আল বুখারী: ১৪১৭; সহীহ মুসলিম: ১০১৬; মাজমা‘উয যাওয়াইদ: ৫/২৩৫; বাযযার: ৯৩৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১১৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (115)، «التعليق على ابن خزيمة» (2429): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (474)


474 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ»
رقم طبعة با وزير = (474) [ص:222] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو زُمَيْلٍ هَذَا: هُوَ سِمَاكُ بْنُ الْوَلِيدِ الْحَنَفِيُّ يَمَانِيٌّ ثِقَةٌ، وَالنَّضْرُ بْنُ مُحَمَّدٍ هَذَا: هُوَ الْجُرَشِيُّ الْيَمَامِيُّ، وَالنَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْقُرَشِيُّ: مَرْوَزِيٌّ، صَاحِبُ الرَّأْيِ، وَكَانَا فِي زَمَنٍ وَاحِدٍ. [1: 2]




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমার ভাইয়ের সাথে তোমার মুচকি হাঁসি দেওয়াটাও সাদাকাহ।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাবী আবু যুমাইল হলেন সিমাক বিন আল ওয়ালিদ আল হানাফী ইয়ামানী। তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি। নাদ্বর বিন মুহাম্মাদ হলেন আল জুরাশী আল ইয়ামামী। আর নাদ্বর বিন মুহাম্মাদ আল কুরাশী মারওয়াযী হলেন রায়পন্থী ছিলেন। (একই নামধারী এই দুই ব্যক্তি) তাঁরা সমসাময়িক ছিলেন।”

[1] তিরমিযী: ১৯৫৬; আদাবুল মুফরাদ: ৮৯১; মুসনাদ আহমাদ: ৫/১৬৮। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (572)، وله تتمة تأتي (372). تنبيه!! رقم (372) = (472) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالرقم المشار إليه ولكنه موجود برقم (530) الموافق (529) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عند الله بن الرومي هو ابن محمد اليمامي، نزيل بغداد من رجال مسلم، ومرثد هو ابن عبد الله الزَِّمّاني، قال العقيلي: لا يتابع على حديثه، وذكره المؤلف في "الثقات"، وقال العجلي: تابعي ثقة. ومرثد والد مالك لم يوثقه غير المؤلف، وقال الذهبي: ليس بمعروف، ما روى عنه سوى ولده مالك.









সহীহ ইবনু হিব্বান (475)


475 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ *، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ، عَنْ [ص:223] أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُتِيَ بِقِنَاعِ جَزْءٍ، فقَالَ: {مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا} [إبراهيم: 25]، فقَالَ: «هِيَ النَّخْلَةُ» {وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ} [إبراهيم: 26]، قَالَ: «هِيَ الْحَنْظَلَةُ». [ص:224] قَالَ شُعَيْبٌ: فَأَخْبَرْتُ بِذَلِكَ أَبَا الْعَالِيَةِ، فقَالَ كَذَلِكَ كُنَّا نَسْمَعُ
رقم طبعة با وزير = (475) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُ أَنَسٍ إِنَّهُ أُتِيَ بِقِنَاعِ جَزْءٍ أَرَادَ بِهِ طَبَقَ رُطَبٍ لِأَنَّ أَهْلَ الْمَدِينَةِ يُسَمُّونَ الطَّبَقَ الْقِنَاعَ وَالرُّطَبَ الْجَزْءَ. [3: 66]




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক থোকা কাঁচা খেজুর দেওয়া হলো। তখন তিনি বলেন: “উত্তম বাণীর দৃষ্টান্ত হলো পবিত্র বৃক্ষের ন্যায়; যার মূল মজবুতভাবে প্রোথিত আর তার শাখা আসমানে উত্থিত। এটি তার রবের নির্দেশক্রমে সব সময় ফল দিয়ে থাকে।” (সূরা ইবরাহিম: ২৪-২৫।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটি হলো খেজুর গাছ।” আল্লাহর বাণী: “আর মন্দ কথার দৃষ্টান্ত হলো মন্দ বৃক্ষের ন্যায়; যা জমিনের উপর থেকে উৎপাটিত হয়, যার কোন স্থায়ীত্ব নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটি হলো তিক্ত শশা।”[1] শু‘আইব রহিমাহুল্লাহ বলেন: “আমি হাদীসটি আবুল ‘আলিয়াকে বললে তিনি বলেন: “আমরাও এভাবেই শুনে আসছি।” . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য ‘إِنَّهُ أُتِيَ بِقِنَاعِ جَزْءٍ’ এর দ্বারা উদ্দেশ্য হলো ‘এক থোকা কাঁচা খেজুর’ কারণ মদীনা বাসীরা থোকাকে القناع বলে আর কাঁচা খেজুরকে الجزء বলে।”

[1] তাবারানী: ২০৬৭৮; তাফসীরে ইবনু কাসীর: ৪/৪১৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মাওকূফ হিসেবে সহীহ বলেছেন, মারফু‘ হিসেবে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪৭৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف مرفوعاً، صحيح موقوفاً. * [غَسَّانُ بْنُ الرَّبِيعِ] قال الشيخ: لم يُوَثِّقهُ غيرُ المؤلِّفِ في «ثقاته» (9/ 2)، واختَلَفَ فيه قولُ الدارقطنيِّ، فقال مرَّة: صالح، مرَّة: ضعيف، وهذا هو الرَّاجح، ولذا قال الذهبي: «ليس بحجَّة في الحديث»؛ كما بيَّنتُه في «تيسير الانتفاع»، وقد تُوِبعَ عند الترمذيِّ (3118) وغيرِه. لكن؛ خالفَ حَمَّادا غيرُ واحدٍ مِنَ الثقات، مثلَ حَمَّادِ بنِ زيدٍ وغيرِه، فرووهُ، عن شُعيب بن الحَبْحَابِ به مَوقوفاً، وهو أصحُّ كما قال الترمذيُّ، وتَبِعَه الحافظُ في حاشيته على «الموارد» (ص 432).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. غسان بن الربيع ذكره ابن حبان في «الثقات» 9/ 2، وقال: أبو محمد الكوفي سكن الموصل، يروي عن الليث بن سعد وحماد بن سلمة والناس. حدثنا عنه أبو يعلى بالموصل. وقد تابعه عليه النضر بن شميل عند الطبراني في تفسيره (20678)، وموسى بن إسماعيل عند ابن أبي حاتم كما في تفسير ابن كثير 4/ 413، وغيرهما.









সহীহ ইবনু হিব্বান (476)


476 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْكَرْخِيُّ، بِبَلَدِ الْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَكْثَرُ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ؟، قَالَ: «تَقْوَى اللَّهِ، وَحُسْنُ الْخُلُقِ» قِيلَ: فَمَا أَكْثَرُ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ؟، قَالَ: «الْأَجْوَفَانِ: الْفَمُ وَالْفَرْجُ».
رقم طبعة با وزير = (476) [ص:225] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ابْنُ إِدْرِيسَ هَذَا اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الزَّعَافِرِيُّ الْأَوْدِيُّ مِنْ ثِقَاتِ الْكُوفَةِ وَمُتْقِنِيهِمْ، وَلَمْ يَكُنْ فِي عَصْرِهِ بِالْكُوفَةِ مَنْ لَا يَشْرَبُ غَيْرُهُ. [1: 2]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, মানুষকে কোন আমল অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে?” জবাবে তিনি বলেন: “তাকওয়া ও সচ্চরিত্র।” তাঁকে বলা হলো: “কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে?” জবাবে তিনি বলেন: “দুটি ফাঁকা জায়গা; মুখ ও লজ্জাস্থান।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “(অত্র হাদীসের একজন রাবী) ইবনু ইদরীস এর নাম হলো আব্দুল্লাহ বিন ইদরীস বিন ইয়াযিদ বিন আব্দুর রহমান আয যা‘আফিরী আল আওদী। তিনি কুফর একজন নির্ভরযোগ্য ও মজবুত ব্যক্তি ছিলেন। তাঁর সময়ে তিনি ছাড়া এমন কেউ ছিলো না, যে মদ পান করেনি।”

[1] তিরমিযী: ২০০৪; হাকিম: ৪/৩২৪; ইবনু মাজাহ: ৪২৪৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯৮; মুসনাদ আহমাদ: ২/২৯১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 256).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن إدريس: هو عبد الله بن إدريس بن يزيد بن عبد الرحمن الأودي، وجده يزيد وثقه المؤلف والعجلي، وروى عنه جماعة، وباقي رجاله ثقات، فالسند حسن.









সহীহ ইবনু হিব্বান (477)


477 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَكُنْ [ص:226] فَاحِشًا، وَلَا مُتَفَاحِشًا، وَكَانَ يَقُولُ: «خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا». [1: 2]
رقم طبعة با وزير = (477)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্লীলভাষী ছিলেন না এবং অসদাচারীও ছিলেন না। তিনি বলতেন: “তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম, যিনি চরিত্রের দিক দিয়ে উত্তম।”[1]

[1] আদাবুল মুফরাদ: ২৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৪; মুসনাদ আহমাদ: ২/১৬১; সহীহ মুসলিম: ২৩২১; সুনান বাইহাকী: ১০/১৯২; আত তায়ালিসী: ২২৪৬; সহীহ আল বুখারী: ৩৫৫৯; তিরমিযী: ১৯৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (286): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو وائل هو شقيق بن سلمة.









সহীহ ইবনু হিব্বান (478)


478 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَالثَّوْرِيُّ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا أَفْضَلُ مَا أُعْطِيَ الْمَرْءُ الْمُسْلِمُ؟، قَالَ: «حُسْنُ الْخُلُقِ». [1: 2]
رقم طبعة با وزير = (478)




উসামা বিন শারীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন মুসলিম ব্যক্তিকে যা কিছু প্রদান করা হয়, তন্মধ্যে সর্বোত্তম কোনটি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সচ্চরিত্র।”[1]

[1] মুসান্নাফ ইবনু শায়বাহ: ৮/৫১৪; তাবারানী আল কাবীর: ৪৭০; আত তায়ালিসী: ১২৩৩; তাবারানী: ৪৬৩; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪৭৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو قطعة من الحديث.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين، غير هناد فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (479)


479 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا». [1: 2]
رقم طبعة با وزير = (479)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মু‘মিনদের মধ্যে ঈমানের দিক দিকে সবচেয়ে বেশি পরিপূর্ণ হলো যিনি চরিত্রের দিক দিয়ে সর্বোৎকৃষ্ট।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৫; আবু দা্‌উদ: ৪৬৮২; তিরমিযী: ১১৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯৫; হাকিম: ১/৩; মুসনাদুশ শিহাব: ১২৯১; দারেমী: ২/৩২৩; সুনান বাইহাকী: ১০/১৯২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (284).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو وهو ابن علقمة الليثي، فإنه صدوق له أوهام، وباقي رجاله على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (480)


480 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ [ص:229] بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِخُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ». [1: 2]
رقم طبعة با وزير = (480)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি তার সচ্চরিত্রের মাধ্যমে সিয়াম ও কিয়াম পালন করার মর্যাদা পায়।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/৯৪; আবু দাউদ: ৪৭৯৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০০; আদাবুল মুফরাদ: ২৮৪; হাকিম: ১/৬০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫২২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (522 و 795).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، خالد بن مخلد فيه ضعف، وقد توبع، وباقي رجاله على شرطهما، غير المطلب وهو صدوق، إلا أن في سماعه من عائشة خلافاً، قال أبو حاتم فيما نقله عنه ابنه في "المراسيل" ص128: وروايته عن عائشة مرسلة لم يدركها. وقال أبو زرعة: نرجو أن يكون سمع منها.