হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (621)


621 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَجْلَانَ مَوْلَى الْمُشْمَعِلِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ذَكَرُوا الْفَرَحَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:388] فَذَكَرُوا الضَّالَّةَ يَجِدُهَا الرَّجُلُ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنَ الضَّالَّةِ يَجِدُهَا الرَّجُلُ بِأَرْضِ الْفَلَاةِ». [3: 28]
رقم طبعة با وزير = (620)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে খুশির কথা আলোচনা করলেন। এই প্রসঙ্গে তাঁরা কোন ব্যক্তি তার হারানো জিনিস প্রাপ্তির (পর খুশি হওয়ার) কথাও আলোচনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন নির্জন মরুভূমিতে তার হারানো জিনিস পায়!”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৮৭; মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহ মুসলিম: ২৬৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০০; তিরমিযী: ৩৫৩৮; ইবনু মাজাহ: ৪২৪৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3048): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، عجلان مولى المشمعل، قال النسائي لا بأس به، وذكره المؤلف في "الثقات"، وباقي رجاله ثقات على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (622)


622 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَجُلًا أَذْنَبَ ذَنْبًا، فقَالَ: أَيْ رَبِّ، أَذْنَبْتُ ذَنْبًا أَوْ قَالَ: عَمِلْتُ عَمَلًا فَاغْفِرْ لِي، فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَبْدِي عَمِلَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ [ص:389] الذَّنْبَ، وَيَأْخُذُ بِهِ، قَدْ غَفَرْتُ لِعَبْدِي، ثُمَّ أَذْنَبَ ذَنْبًا آخَرَ أَوْ، قَالَ: عَمِلَ ذَنْبًا آخَرَ، قَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي، فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي، ثُمَّ عَمِلَ ذَنْبًا آخَرَ أَوْ أَذْنَبَ ذَنْبًا آخَرَ، فقَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي، فقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي فَلْيَعْمَلْ مَا شَاءَ»
رقم طبعة با وزير = (621)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জনৈক ব্যক্তি কোন একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ করেছি!’ অথবা বলে, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। কাজেই সে যা চায়, আমল করুক!” [1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৯৬; হাকিম: ৪/২৪২; বুখারী, আত তাওহীদ: ৭৫০৭; সহীহ মুসলিম: ২৭৫৮; সুনান আল বাইহাক্বী প্রভৃতি। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير الحسن بن محمد بن الصباح فمن رجال البخاري. همام: هو ابن يحيى بن دينار العَوَذَي.









সহীহ ইবনু হিব্বান (623)


623 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، [ص:390] عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا يَنْفَعُنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي، حَتَّى حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَكَانَ إِذَا حَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضُ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ، فَإِنْ حَلَفَ، صَدَّقْتُهُ، وَإِنَّهُ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَصَدَّقَ أَبُو بَكْرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ لِذَلِكَ الذَّنْبِ، إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ». [00: 00]
رقم طبعة با وزير = (622)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোন হাদীস শ্রবণ করি, তখনই মহান আল্লাহ এর মাধ্যমে আমাকে উপকৃত করেন, যা তিনি উপকার করার ইচ্ছা করেন। এভাবে একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আামাকে হাদীস বর্ণনা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাঁর কোন সাহাবী হাদীস বর্ণনা করলে, আমি তাকে শপথ করিয়ে নিতাম, যদি তিনি শপথ করেন, তবে তাকে আমি বিশ্বাস করতাম। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আামাকে হাদীস বর্ণনা করেন। আর তিনি সত্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন বান্দা যদি কোন পাপ কাজ করার পর ওযূ করে দুই রাকা‘আত সালাত আদায় করে অতঃপর ঐ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]

[1] আবু দাউদ: ১৫২১; আত আত তায়ালিসী: ২; মুসনাদ আহমাদ: ১/১০; তিরমিযী: ৪০৬; মুসনাদু আবি বাকর: ১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১০১৫; হুমাইদী: ১; তাবারী: ৭৮৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1361)، «المشكاة» (1324)، وفي ثبوت جملة الاستحلاف وقفة - «التعليق على «المختارة» (برقم 7).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل أسماء بن الحكم الفزاري، وباقي رجاله ثقات على شرط البخاري. أبو عوانة: هو وضاح اليشكري.









সহীহ ইবনু হিব্বান (624)


624 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ فِي آخَرِينَ قَالَا: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَائِلِ بْنِ دَاوُدَ، عَنِ ابْنِهِ بَكْرِ بْنِ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَوْ سَعِيدٍ، أَوْ كِلَاهُمَا، شَكَّ حَامِدٌ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «يَا عَائِشَةُ، إِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ، فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي، فَإِنَّ الْعَبْدَ إِذَا أَذْنَبَ، ثُمَّ اسْتَغْفَرَ اللَّهَ، غَفَرَ اللَّهُ لَهُ»
رقم طبعة با وزير = (623) مَا رَوَى وَائِلٌ عَنِ ابْنِهِ إِلَّا ثَلَاثَةَ أَحَادِيثَ، قَالَهُ الشَّيْخُ. [00: 00]




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেছেন: হে ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, যদি তুমি কোন পাপ কাজ করার ইচ্ছে করে থাকো, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাওবা করো। কেননা বান্দা যখন পাপ করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1] রাবী ওয়াইল তার পুত্র থেকে তিনটি হাদীস বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখ বলেছেন।

[1] মুসনাদ আহমাদ: ৬/২৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস ‍সীরাহ: ২৯২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (ص 292): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (625)


625 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ، فقَالَ: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فَعَلِمَ أَنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ وَيَأْخُذُ بِالذُّنُوبِ، ثُمَّ عَادَ فَأَذْنَبَ، فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ، فقَالَ: أَذْنَبَ عَبْدِي وَعَلِمَ أَنَّ رَبَّهُ يَغْفِرُ الذَّنْبَ، وَيَأْخُذُ بِالذَّنْبِ، اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ» [1: 2]
رقم طبعة با وزير = (624) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ: «اعْمَلْ مَا شِئْتَ» لَفْظَةُ تَهْدِيدٍ أُعْقِبَتْ بِوَعْدٍ يُرِيدُ بِقَوْلِهِ: «اعْمَلْ مَا شِئْتَ» أَيْ: لَا تَعْصِ وَقَوْلُهُ: «قَدْ غَفَرْتُ لَكَ» يُرِيدُ: إِذَا تُبْتَ




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি তাঁর প্রতিপালক থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন: “ আমার বান্দা একটি পাপ করেছে অতঃপর সে বলেছে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহসমূহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তারপর সে ব্যক্তি পুনরায় গোনাহ করে অতঃপর সে বলে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তোমার যা ইচ্ছা করো, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি!”[1] ইমাম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এটি ধমকসূচক বাক্য, এরপর ক্ষমার ওয়াদা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি পাপ কাজ করো না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ‘ এর দ্বারা উদ্দেশ্য হলো যখন তুমি তাওবা করবে।”

[1] সহীহ মুসলিম: ২৭৫৮; মুসনাদ আহমাদ: ২/৪৯২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم (621). تنبيه!! رقم (621) = (622) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (626)


626 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو ذَرٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ» قِيلَ: وَمَا يَقَعُ الْحِجَابُ؟، قَالَ: «أَنْ تَمُوتَ النَّفْسُ وَهِيَ مُشْرِكَةٌ». [1: 2]
رقم طبعة با وزير = (625)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]

[1] ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ২/২১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أسامة بن سلمان ذكره ابن أبي حاتم في «الجرح والتعديل» 2/ 384، ولم ينقل فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 4/ 45، وقال: عداده في أهل الشام، يروي عن أبي ذر وابن مسعود، روى عنه عمر بن نعيم من حديث مكحول، منهم من قال: عن مكحول، عن أسامة بن سلمان، عن أبي ذر، ومنهم من قال: عن مكحول، عن عمر بن نعيم، عن أسامة بن سلمان - قلت: الطريق الثاني هذا سيرد في الرواية التالية - وقال الحافظ في «اللسان» 1/ 324: ذكره الذهبي في «الضعفاء» فقال: تفرد عنه عمر بن نعيم. وباقي رجاله ثقات غير عبد الرحمن بن ثوبان، فهو حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (627)


627 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا [ص:394] أَبِي، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُمَرَ بْنِ نُعَيْمٍ، حَدَّثَهُمْ عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ، أَنَّ أَبَا ذَرٍّ، حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا وُقُوعُ الْحِجَابِ؟، قَالَ: «أَنْ تَمُوتَ النَّفْسُ وَهِيَ مُشْرِكَةٌ»
رقم طبعة با وزير = (626)




আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]

[1] হাকিম: ৪/২৫৭; আলী বিন জা‘দ, আল মুসনাদ: ৩৫২৭; মুসনাদ আহমাদ: ৫/১৭৪; বাযযার: ৩২৪২; মাজমাউয যাওয়াইদ: ১০/১৯৮; সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ১/১৮৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (2343).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لجهالة عمر بن نعيم وشيخه أسامة بن سلمان، ومع هذا صححه الحاكم 4/ 257، ووافقه الذهبي.









সহীহ ইবনু হিব্বান (628)


628 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا [ابْنُ] ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، [ص:395] عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ». [00: 00]
رقم طبعة با وزير = (627)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা বান্দার তাওবা কবুল করেন, যতক্ষণ না সে (মৃত্যুর সময়) গড়গড় করে।”[1]

[1] মুসনাদ আলী বিন জা‘দ: ৩৫২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৬; মুসনাদ আহমাদ: ২/১৩২; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/১৯০; তিরমিযী: ৩৫৩৭; ইবনু মাজাহ: ৪২৫৩; হাকিম: ৪/২৫৭; তাবারী: ৮৮৫৮; মুসনাদুশ শিহাব: ১০৮৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «المشكاة» (2343).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل ابن ثوبان، وهو عبد الرحمن بن ثابت بن ثوبان العنسي، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (629)


629 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ». [00: 00]
رقم طبعة با وزير = (628)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।“[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৪২৭; সহীহ মুসলিম: ২৭০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৯৯; তাবারী: ১৪২২০; আবু দাঊদ আত তায়ালিসী: ১৬০; ইবনু মাজাহ: ৪০৭০; তিরমিযী: ৩৫৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ১৯২০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (1920).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الله بن رجاء - وهو المكي- فمن رجال مسلم. وهشام هو: ابن حسان.









সহীহ ইবনু হিব্বান (630)


630 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَعِيدَ بْنَ أَبِي بُرْدَةَ، حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا بُرْدَةَ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا» قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ، فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ، وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ. [1: 2]
رقم طبعة با وزير = (629)




আওন বিন আব্দুল্লাহ ও সা‘ঈদ বিন আবী বুরদাহ থেকে বর্ণিত, তারা আবু বুরদাহর কাছ থেকে হাদীস শুনেছেন, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উমার বিন আব্দুল আযীযকে হাদীস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন মুসলিম ব্যক্তি মারা গেলে মহান আল্লাহ জাহান্নামে তার স্থানে কোন ইয়াহুদী অথবা খ্রীষ্টানকে প্রবেশ করাবেন।”[1] তখন উমার বিন আব্দুল আযীয আবু বুরদাকে ঐ আল্লাহর নামে তিনবার শপথ করান, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই- এই মর্মে যে, নিশ্চয়ই তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাকে হাদীস বর্ণনা করেছেন। অতঃপর আবু বুরদাহ এই মর্মে শপথ করেন। তবে সা‘ঈদ আমাকে এটা বর্ণনা করেননি যে, তিনি তার থেকে শপথ করিয়ে নিয়েছিলেন আবার তিনি আওনের কথার প্রতিবাদও করেননি।”

[1] সহীহ মুসলিম: ২৭৬৭; আত তায়ালিসী: ৪৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৮১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1381)، «الضعيفة» تحت (5399): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عون بن عبد الله فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (631)


631 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، عَنْ شُتَيْرِ بْنِ نَهَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ». [00: 00]
رقم طبعة با وزير = (630)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সুধারণা উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভূক্ত।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২৯৭; আবু দাঊদ: ৪৯৯৩; তিরমিযী: ৩৬০৪; হাকিম: ৪/২৪১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৩১৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (3150)، «المشكاة» (5048 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: في «التهذيب»: شتير بن نهار، عن أبي هريرة حسن الظن من العبادة، وعنه محمد بن واسع فيما قاله حماد بن سلمة، وقال غيره: عن محمد بن واسع، عن سمير بن نهار، قال البخاري في «التاريخ الكبير» 4/ 201: قال لي محمد بن بشار: سمعت عبد الرحمن بن مهدي يقول: ليس أحد يقول: شتير بن نهار إلا حماد بن سلمة. قلت: تابع حماد بن سلمة: في تسميته «شتيراً» أبو نضرة المنذر بن مالك العبدي التابعي الثقة زميل شتير وبلديه، وهو القائل فيه: وكان من أوائل من حدث في هذا المسجد -يعني مسجد البصرة-وترجمه البخاري، وابن أبي حاتم، ولم يذكرا فيه جرحاً ولا تعديلاً، وذكره المؤلف في «الثقات» 4/ 370، فقال: يروي عن أبي هريرة في حسن الظن، روى عنه محمد بن واسع، وقال الذهبي في «الميزان» 2/ 234: نكرة، وقد انفرد الحافظ في «التقريب» بقوله فيه: صدوق، وباقي رجال السند ثقات. وانظر «توضيح المشتبه» (2/ الورقة 108/ م) و «تبصير المنتبه» (2/ 775).









সহীহ ইবনু হিব্বান (632)


632 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ رَجُلَانِ مِنَ النَّارِ، فَيُعْرَضَانِ عَلَى اللَّهِ، ثُمَّ يُؤْمَرُ بِهِمَا إِلَى النَّارِ، فَيَلْتَفِتُ أَحَدُهُمَا فَيَقُولُ: يَا رَبِّ، مَا كَانَ هَذَا رَجَائِي، قَالَ: وَمَا كَانَ رَجَاؤُكَ؟، قَالَ: كَانَ رَجَائِي إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا، أَنْ لَا تُعِيدَنِي، فَيَرْحَمُهُ اللَّهُ فَيُدْخِلُهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (631)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জাহান্নাম থেকে দুই ব্যক্তি বের হবে অতঃপর তাদেরকে আল্লাহর কাছে পেশ করা হবে, তারপর তাদেরকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তখন তাদের একজন ঘুরে তাকাবে এবং বলবে, ‘হে আমার প্রতিপালক, আমার এমন আশা ছিল না।’ মহান আল্লাহ বলবেন, ‘তোমার আশা কী ছিল?’ সে বলবে, ‘আমার আশা ছিল, যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, তখন আপনি আমাকে আর পুনরায় জাহান্নামে দিবেন না।’ অতঃপর আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]

[1] সহীহ মুসলিম: ১৯২; ইবনু মান্দাহ, আল ঈমান: ৮৬০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/৩১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৬২; তিরমিযী: ২৫৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৮৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (853): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (633)


633 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، قَالَ: حَدَّثَنَا حَيَّانُ أَبُو النَّضْرِ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، فَلْيَظُنَّ بِي مَا شَاءَ». [3: 68]
رقم طبعة با وزير = (632)




ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে ) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]

[1] আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৯০৯; আদ দারেমী: ২/৩০৫; তাবারানী, আল কাবীর: ২২/২১০; দুলাবী, আল কুনা: ২/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪৯১; মাজমাউয যাওয়াইদ: ২/৩১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1663).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حيان أبو النضر وثقه ابن معين، وقال أبو حاتم: صالح، ولم ترد له ترجمة في "التعجيل" مع أنه من شرطه.









সহীহ ইবনু হিব্বান (634)


634 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، قَالَ: حَدَّثَنِي حَيَّانُ أَبُو النَّضْرِ، قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، يَقُولُ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، فَلْيَظُنَّ بِي مَا شَاءَ». [3: 68]
رقم طبعة با وزير = (633)




ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে ) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]

[1] আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৯০৯; আদ দারেমী: ২/৩০৫; তাবারানী, আল কাবীর: ২২/২১০; দুলাবী, আল কুনা: ২/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪৯১; মাজমাউয যাওয়াইদ: ২/৩১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (635)


635 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الدِّمَشْقِيُّ بِجُرْجَانَ، وَإِسْحَاقُ بْنُ [ص:403] إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، قَالَ: حَدَّثَنَا حَيَّانُ أَبُو النَّضْرِ، قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، فَلْيَظُنَّ بِي مَا شَاءَ». [00: 00]
رقم طبعة با وزير = (634)




ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]

[1] আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৯০৯; আদ দারেমী: ২/৩০৫; তাবারানী, আল কাবীর: ২২/২১০; দুলাবী, আল কুনা: ২/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪৯১; মাজমাউয যাওয়াইদ: ২/৩১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (636)


636 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَنْبَأَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، [عَنْ أَبِي سُفْيَانَ]، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: «لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللَّهِ الظَّنَّ». [1: 94]
رقم طبعة با وزير = (635)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ না করে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৩/২৯৩; আত তায়ালিসী: ১৭৭৯; সহীহ মুসলিম: ২৮৭৭; আবু দাঊদ: ৩১১৩; ইবনু মাজাহ: ৪১৬৭; আবু নুআ‘ইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/৭৮; সুনান আল বাইহাকী: ৩/৩৭৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2826): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع الواسطي، روى له البخاري مقروناً، واحتج به الباقون، وحديثه عن جابر صحيفة، وروى عنه الأعمش أحاديث مستقيمة، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (637)


637 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: «مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ لَا يَمُوتَ إِلَّا وَظَنُّهُ بِاللَّهِ حَسَنٌ، فَلْيَفْعَلْ»
رقم طبعة با وزير = (636)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যদি এটা করার সামর্থ রাথে যে, সে আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ করবে না, তবে সে যেন তাই করে।”[1]

[1] হিলইয়াতুল আওলিয়া: ৮/১২১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، جعفر بن مهران السباك، ذكره المؤلف في "الثقات" 8/ 160، 161، وروى عنه جمع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (638)


638 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ [ص:405] قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: «لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ جَلَّ وَعَلَا». [5: 4]
رقم طبعة با وزير = (637)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ না করে।”[1]

[1] সহীহ মুসলিম: ২৮৭৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (639)


639 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَذَكَرَ ابْنُ سَلْمٍ آخَرَ مَعَهُ: أَنَّ أَبَا يُونُسَ، حَدَّثَهُمْ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَقُولُ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، إِنْ ظَنَّ خَيْرًا فَلَهُ، وَإِنْ ظَنَّ شَرًّا فَلَهُ»
رقم طبعة با وزير = (638) [ص:406] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو يُونُسَ هَذَا اسْمُهُ سُلَيْمُ بْنُ جُبَيْرٍ تَابِعِيٌّ. [0: 00]




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি। যদি সে ভাল ধারনা করে, তবে তার জন্য ভালই হবে আর মন্দ ধারনা করলে তবে মন্দই হবে।”[1] আবু হাতিম রহিমাহুল্লাহ বলেন: “এখানে আবু ইউনুস দ্বারা উদ্দেশ্য হলো তাবে‘ঈ সুলাইম বিন জুবাইর রহিমাহুল্লাহ।

[1] মুসনাদ আহমাদ: ২/৩৯১; সহীহ মুসলিম: ২৬৭৫; তিরমিযী: ২৩৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫২; বুখারী, আত তাওহীদ: ৭৫০৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1663).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (640)


640 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «وَعِزَّتِي لَا أَجْمَعُ عَلَى عَبْدِي خَوْفَيْنِ وَأَمْنَيْنِ، إِذَا خَافَنِي فِي الدُّنْيَا أَمَّنْتُهُ يَوْمَ الْقِيَامَةِ، وَإِذَا أَمِنَنِي فِي الدُّنْيَا أَخَفْتُهُ يَوْمَ الْقِيَامَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (639)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় প্রতিপালক থেকে বর্ণনা করেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার সম্মানের শপথ! আমি আমার বান্দার ক্ষেত্রে দুই ভয় ও দুই নিশ্চিন্ত অবস্থা একত্রিত করবো না। যখন সে আমাকে দুনিয়াতে ভয় করবে, কিয়ামতের দিন আমি তাকে নিরাপত্তা দান করবো আর যখন সে দুনিয়াতে আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকবে, কিয়ামতের দিন তাকে আমি ভীতি প্রদর্শন করবো।”[1]

[1] আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ১৫৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (742).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي حسن الحديث، وباقي رجاله ثقات، وله شاهد مرسل بسند صحيح عند ابن المبارك في «الزهد» برقم (157) من طريق عوف عن الحسن ... ورواه موصولاً يحيى بن صاعد في زوائد الزهد (158) من طريق محمد بن يحيى بن ميمون، أخبرنا عبد الوهاب بن عطاء بإسناد ابن حبان، ومحمد بن يحيى بن ميمون مجهول، لكنه متابع عند ابن حبان، ولم تقع للشيخ الألباني هذه المتابعة، فضعف المسند في «صحيحته» (742) لجهالة محمد بن يحيى، وقواه بمرسل الحسن البصري.