হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (661)


661 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: أَخْبَرَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ، وَالنَّارُ مِثْلُ ذَلِكَ». [3: 66]
رقم طبعة با وزير = (661)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী, আর জাহান্নামও অনুরুপ (নিকটবর্তী)।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৪৪২; সহীহ আল বুখারী: ৬৪৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৭৪; সুনান বাইহকী: ৩/৩৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو خيثمة: هو زهير بن حرب، وأبو وائل: هو شقيق بن سلمة.









সহীহ ইবনু হিব্বান (662)


662 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، [ص:437] عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا». [3: 66]
رقم طبعة با وزير = (662)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি তোমরা জানতে, যা আমি জানি, তবে তোমরা কম হাঁসতে আর বেশি কাঁদতে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৩; সহীহ আল বুখারী: ৬৪৮৫; ইবনু মাজাহ: ৪১৯০; তিরমিযী: ২৩১৩; সুনান বাইহাকী: ৭/৫২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৯৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3194): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب روى له أبو داود والنسائي وابن ماجة، وهو ثقة، ومن فوقه ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (663)


663 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، بِعَسْقَلَانَ، وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبِي حَنْظَلَةَ، الْعَابِدُ [ص:438] بِصَيْدَاءَ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، أَنَّ هِشَامَ بْنَ عَبْدِ الْمَلِكِ، أَدَّى عَنِ الزُّهْرِيِّ، سَبْعَةَ آلَافِ دِينَارٍ دَيْنًا كَانَ عَلَيْهِ، ثُمَّ قَالَ لِلزُّهْرِيِّ: لَا تَعُودَنَّ تَدَّانُ، فقَالَ الزُّهْرِيُّ: كَيْفَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، وَقَدْ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ». [3: 28] [3: 28] لَفْظُ الْخَبَرِ لِعُمَرَ بْنِ سَعِيدٍ [بن] سِنَانٍ
رقم طبعة با وزير = (660)




সা‘ঈদ বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ বলেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহর সাত হাজার দীনার (স্বর্ণমুদ্রা) ঋণ ছিল, যা হিশাম বিন আব্দুল মালিক পরিশোধ করে দেন তারপর তিনি ইমাম যুহরী রহিমাহুল্লাহকে বলেন, “এরকম আর ঋণ করবেন না।” ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “হে আমিরুল মু‘মিনীন, আমি কিভাবে এরকম ঋণ করতে পারি, অথচ সা‘ঈদ বিন মুসাইয়্যিব রহিমাহুল্লাহ আমাকে আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মু‘মিন ব্যক্তি একই গর্তে দু‘বার দংশিত হয় না।”[1]

[1] আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৬/১২৭; মুসনাদ আহমাদ: ২/৩৭৯; সহীহ বুখারী: ৬১৩৩; সহীহ মুসলিম: ২৯৯৮; আবু দাঊদ: ৪৮৬২; সুনান বাইহাকী: ১০/১২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫০৭; ইবনু মাজাহ: ৩৯৮২; দারেমী: ২/৩১৯; আত তায়ালিসী: ১৮১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৭৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1175): ق. تنبيه!! ما بين المعقوفين [بن] زيادة من «طبعة باوزير» وسقطت من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، هشام بن خالد الأزرق: صدوق، روى له أبو داود وابن ماجة، ومن فوقه من رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (664)


664 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا هَبَّتِ الرِّيحُ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ» *. [5: 12]
رقم طبعة با وزير = (663)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন প্রবল বায়ু প্রবাহিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় (উদ্বিগ্নতার ছাপ) বুঝা যেতো!”[1]

[1] সহীহ আল বুখারী: ১০৩৪; সুনান বাইহাকী: ৩/৩৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৬৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ، انظر التعليق. * قال الشيخ: قلت: إسناده صحيح، رجاله ثقات رجال مسلم؛ غيرشيخ المؤلِّف «السامي»، وهو ثقة حافظ؛ كما في «السير» (14/ 114)، وغيره. وقد أخرجه البخاري (1034)، وأحمد (3/ 159)؛ انظر «الفتح» (2/ 518 - 519).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير يحيى بن أيوب، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (665)


665 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ الْعَدَوِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، [ص:440] عَنْ أَبِيهِ، قَالَ: «دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، وَبِصَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ». [5: 47]
رقم طبعة با وزير = (664)




আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মাসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে প্রবেশ করলাম, এসময় তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর তাঁর বুকে পাত্রের ফুটন্ত পানির ন্যায় আওয়াজ হচ্ছিল!”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/২৫; আবু দাঊদ: ৯০৪; হাকিম: ১/২৬৪; সুনান বাইহাকী: ২/২৫১; নাসাঈ: ৩/১৩; তিরমিযী: ৩১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২৯; সহীহ ইবনু খুযাইমা: ৯০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ৮৪০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (840).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حوثرة بن أشرس: روى عنه أبو حاتم وأبو زرعة فيما ذكره ابن أبي حاتم في «الجرح والتعديل» 3/ 283، وقال ابن حجر في «تعجيل المنفعة» ص 109: روى عنه عبد الله بن أحمد، ومسلم بن الحجاج خارج «الصحيح» وأبو يعلى وغيرهم. وذكره المؤلف في «الثقات» 8/ 215، وقد تابعه غير واحد من الثقات كما يأتي، وباقي رجاله ثقات على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (666)


666 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «اتَّقُوا النَّارَ» ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ»، ثُمَّ أَعْرَضَ [ص:441] وَأَشَاحَ، حَتَّى رُئِينَا أَنَّهُ يَرَاهَا ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيْبَةٍ». [00: 00]
رقم طبعة با وزير = (665)




‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন অতঃপর বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন, এমনকি আমাদের মনে হলো যে, তিনি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরো খেজুর দান করে হলেও! যদি সেটাও না পাও তবে ‍ভালো কথার মাধ্যমে (হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও)।[1]

[1] তাবারানী, আল কাবীর: ১৭/১৯১; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ মুসলিম: ১০১৬; সহীহ আল বুখারী: ৬৫৪০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/১২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ২৪২৮-২৪২৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (2428 و 2429): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: كتب في الأصل عقب الحديث مكان الرقم عبارة: «نُقل إلى الجامع»، وسيورده المؤلف مع عنوانه في باب صلاة الجمعة برقم (2804)، وأورد تخريجه هناك، فانظره.









সহীহ ইবনু হিব্বান (667)


667 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ الْمِنْهَالِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا سِمَاكٌ، سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْذِرُكُمُ النَّارَ، أُنْذِرُكُمُ النَّارَ، أُنْذِرُكُمُ النَّارَ، حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا، وَهُوَ بِالْكُوفَةِ» سَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى وَقَعَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَى عَاتِقِهِ، عَلَى رِجْلَيْهِ.
رقم طبعة با وزير = (666)




নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!!!” নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এই জায়গায় থাকতেন, (এসময় তিনি কুফায় ছিলেন) তবে বাজারের লোকেরাও তাঁর কথা শুনতে পেতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধে একটি চাদর ছিল, সেটি তাঁর পা মোবারকের উপর পড়ে যায়!”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/২৬৮; দারেমী: ২/৩৩০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫৬৮৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5687).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر (644).









সহীহ ইবনু হিব্বান (668)


668 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ سَمُرَةَ بْنِ سَهْمٍ، قَالَ: نَزَلْتُ عَلَى أَبِي هَاشِمِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهُوَ مَطْعُونٌ، فَأَتَاهُ مُعَاوِيَةُ يَعُودُهُ، فَبَكَى أَبُو هَاشِمٍ، فقَالَ مُعَاوِيَةُ: مَا يُبْكِيكَ أَيْ خَالِ؟ أَوَجَعٌ أَمْ عَلَى الدُّنْيَا؟ فَقَدْ ذَهَبَ صَفْوُهَا، فقَالَ: عَلَى كُلٍّ، لَا، وَلَكِنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ عَهْدًا وَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَبِعْتُهُ، قَالَ: «إِنَّكَ لَعَلَّكَ أَنْ تُدْرِكَ أَمْوَالًا تُقَسَّمُ بَيْنَ أَقْوَامٍ، وَإِنَّمَا يَكْفِيكَ مِنْ ذَلِكَ خَادِمٌ، وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ» فَأَدْرَكْتُ وَجَمَعْتُ. [1: 63]
رقم طبعة با وزير = (667)




সামুরা বিন সাহম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবু হাশিম বিন উতবাহ বিন রাবি‘আহ কাছে গেলাম, এসময় তিনি প্লেগ রোগে আক্রান্ত ছিলেন। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু ও তাঁকে দেখতে এসেছিলেন। এসময় আবু হাশিম কেঁদে ফেলেন। তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বললেন, “মামা, আপনি কাঁদছেন কেন?” আপনি কি রোগ পীড়ার জন্য কাঁদছেন নাকি দুনিয়ার জন্য কাঁদছেন? দুনিয়ার শেষ্ঠ সময় তো চলেই গিয়েছে!” আবু হাশিম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এর কোনটার জন্যই আমি কাঁদছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছ থেকে একটি অঙ্গিকার নিয়েছিলেন, হায় যদি আমি তাঁর কথা মেনে চলতাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, “একটা সময় আসতে পারে, যখন মানুষের মাঝে সম্পদ বন্টন করা হবে, এসবের মাঝে তোমার জন্য একটা খাদেম ও আল্লাহর রাস্তায় একটি বাহনই যথেষ্ট।” সে সময়টা এসেছিল, কিন্তু আমি সম্পদ জমা করেছি।”[1]

[1] নাসাঈ: ৮/২১৮; ইবনু মাজাহ: ৪১০৩; মুসনাদ আহমাদ: ৩/৪৪৩; তিরমিযী: ২৩২৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আল মিশকাত: ৫১৮৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «الصحيحة» تحت (2202)، «التعليق الرغيب» (4/ 124)، «المشكاة» (5185 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، أبو هاشم: هو أبو هاشم بن عتبة بن ربيعة بن عبد شمس القرشي، يكنى أبا سفيان العبشمي، أخو أبي حذيفة بن عتبة لأبيه، وأخو مصعب بن عمير العبدري لأمه، وخال معاوية بن أبي سفيان، اختلف اسمه، فقيل مهشم، وقيل: خالد، وبه جزم النسائي، وقيل اسمه كنيته، وقيل: هشيم، وقيل: هشام، وقيل شيبة، قال ابن السكن: أسلم يوم فتح مكة ونزل الشام إلى أن مات في خلافة عثمان، وقال الحاكم: زمن معاوية، وقال ابن مندة: روى عنه أبو هريرة، وسمرة بن سهم، وأبو وائل، وقال ابن مندة: الصحيح أن أبا وائل روى عن سمرة عنه، وفي «التهذيب» لوحة 1653: روى حديثه أبو وائل شقيق بن سلمة الأسدي، عن سمرة بن سهم رجل من قومه، عنه، وقيل: عن أبي وائل، عن أبي هاشم ليس بينهما أحد. وسمرة بن سهم: قال ابن المديني: مجهول لا أعلم روى عنه غير أبي وائل، وقال الإمام الذهبي في «الميزان» 2/ 234: تابعي لا يعرف، فلا حجة فيمن ليس بمعروف العدالة ولا انتفت عنه الجهالة. وذكره المؤلف في «الثقات» 8/ 340. وباقي رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (669)


669 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الزُّرَقِيُّ، بِطَرَسُوسَ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، [ص:444] عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ، يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ». [3: 66]
رقم طبعة با وزير = (668)




কাতাদা বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মহান আল্লাহ তাঁর কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি তাকে দুনিয়া থেকে রক্ষা করেন, যেভাবে তোমরা অসুস্থ ব্যক্তিকে পানি থেকে রক্ষা কর।”[1]

[1] আব্দুল্লাহ বিন আহমাদ, আয যুহদ: ১৭; হাকিম: ৪/২০৭; তিরমিযী: ২০৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫২৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5250 / اليحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (670)


670 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَمَةَ الْجُمَحِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يُحَدِّثُ عَنِ [ص:445] النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَكَانَ رِزْقُهُ كَفَافًا، فَصَبَرَ عَلَيْهِ». [3: 66]
رقم طبعة با وزير = (669)




আব্দুল্লাহ বিন আমর বিন ‘আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অবশ্যই সফলকাম হয়েছে, যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তাকে প্রয়োজন পরিমান জীবিকা দেওয়া হয়েছে অতঃপর তিনি তাতে ধৈর্য ধারণ করে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/১৬৮; সহীহ মুসলিম: ১০৫৪; তিরমিযী: ২৩৪৮; সুনান বাইহাকী: ৪/১৯৬; ইবনু মাজাহ: ৪১৩৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১২৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (129): م بلفظ: «وقنعه الله بما آتاه».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عبد الرحمن بن سلمة الجمحي «وكان في الأصل: الحجري، وهو تحريف»: ترجم له البخاري في «تاريخه» 5/ 290، وابن أبي حاتم 5/ 240، 241، فلم يذكرا فيه جرحاً ولا تعديلاً، روى عنه سعيد بن عبد العزيز، وخالد بن محمد الثقفي، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (671)


671 - أَخْبَرَنَا مَكْحُولٌ بِبَيْرُوتَ، وَابْنُ سَلْمٍ، وَابْنُ قُتَيْبَةَ، قَالُوا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَانِئِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَبْلَةَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، [ص:446] عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مُعَافًى فِي بَدَنِهِ، آمِنًا فِي سِرْبِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا». [3: 66]
رقم طبعة با وزير = (670)




আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল করে এমন অবস্থায় যে, সে শারীরিকভাবে সুস্থ, পরিবার-পরিজনের ক্ষেত্রে নিরাপদ এবং তার কাছে সেই দিনের খাবার রয়েছে, তবে তাকে যেন পুরো দুনিয়া দেওয়া হয়েছে!”[1]

[1] তিরমিযী: ২৩৪৬; ইবনু মাজাহ: ৪১৪১; মুসনাদুল হুমাইদী: ৪৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২৩১৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «الصحيحة» (2318).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سنده ضعيف جداً، عبد الله بن هانئ بن عبد الرحمن ابن أخي إبراهيم بن أبي عبلة، ترجمه ابن أبي حاتم في «الجرح والتعديل» 5/ 194، فقال: روى عن أبيه وعن حمزة، روى عنه محمد بن عبد الله بن محمد بن مخلد الهروي، عن أبيه، عن إبراهيم بن أبي عبلة أحاديث بواطيل، سمعت أبي يقول: قدمت الرملة، فذكر لي أن في بعض القرى هذا الشيخ، وسألت عنه، فقيل: هو شيخ يكذب، فلم أخرج إليه، ولم أسمع منه. وقال الإمام الذهبي في «الميزان» و «المغني»: متهم بالكذب، ومع ذلك فقد ذكره المؤلف في «الثقات» 8/ 357. وأبوه هانئ بن عبد الرحمن ذكره المؤلف في «الثقات» 7/ 583، 584 وقال: ربما أغرب. وباقي رجال الإسناد ثقات.









সহীহ ইবনু হিব্বান (672)


672 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ عَزْرَةَ هُوَ ابْنُ سَعْدٍ الْأَعْوَرُ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ لَنَا قِرَامٌ فِيهِ تَمَاثِيلُ، فَعُلِّقَتْ عَلَى بَابِي، فَرَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ، فقَالَ: «انْزِعِيهِ، فَإِنَّهُ يُذَكِّرُنِي الدُّنْيَا». [1: 95]
رقم طبعة با وزير = (671)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদের একটি পর্দা ছিল, যাতে কিছু ছবি ছিল, অতঃপর সেটি আমার দরজায় ঝুলিয়ে দেওয়া হয়, অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা দেখলেন, অতঃপর বললেন, “এটা খুলে ফেলো, কেননা এটি আমাকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয়।”[1]

[1] তিরমিযী: ২৪৬৮; সহীহ মুসলিম: ২১০৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ১৩৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (136): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عزرة جاء في مسلم والنسائي والترمذي غير منسوب، ونسبه صاحب «التحفة» 11/ 405، فقال: هو ابن عبد الرحمن الخزاعي، وفي «التهذيب»: عزرة بن عبد الرحمن بن زرارة الخزاعي الكوفي الأعور، وفي «ثقات» المؤلف 7/ 299، 300: عزرة بن دينار الأعور يروي عن المكيين، روى عنه سليمان التيمي، وداود بن أبي هند، وقرة بن خالد، وقد قيل: إنه عزرة بن سعد الأعور.









সহীহ ইবনু হিব্বান (673)


673 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي هَانِئٍ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فِرَاشٌ لِلرَّجُلِ، وَفِرَاشٌ لِامْرَأَتِهِ، وَالثَّالِثُ لِلضَّيْفِ، وَالرَّابِعُ لِلشَّيْطَانِ». [3: 52]
رقم طبعة با وزير = (672)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটা বিছানা একজন ব্যক্তির জন্য, একটি বিছানা তার স্ত্রীর জন্য, তৃতীয় বিছানা মেহমানের জন্য আর চতুর্থ বিছানা শয়তানের জন্য।”[1]

[1] আবু দাঊদ: ৪১৪১; সহীহ মুসলিম: ২০৮৪; নাসাঈ: ৬/১৩৫; মুসনাদ আহমাদ: ৩/২৯৩; আব্দুল্লাহ বিন মুবারক, আয ‍যুহদ: ৭৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১২৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، روى له أصحاب السُّنن، ومن فوقه من رجال الصحيح، أبو هانئ: هو حميد بن هانئ الخولاني، وأبو عبد الرحمن الحبلي: هو عبد الله بن يزيد المعافري.









সহীহ ইবনু হিব্বান (674)


674 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْ وِعَاءٍ مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أَكَلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا بُدَّ، فَثُلُثٌ لِطَعَامِهِ، وَثُلُثٌ لِشَرَابِهِ، وَثُلُثٌ لِنَفَسِهِ». [3: 66]
رقم طبعة با وزير = (673)




মিকদাদ বিন মা‘দীকারিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান পেটের চেয়ে মন্দ আর কোন পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পৃষ্ঠদেশকে সোজা রাখবে। যদি একান্তই প্রয়োজন পড়ে, তবে (পেটের) এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয় এর জন্য, আর এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখবে।”[1]

[1] হাকিম: ৪/১২১; তাবারানী, আল কাবীর: ২০/৬৪৫; আব্দুল্লাহ বিন মুবারাক, আয যুহদ: ৬০৩; মুসনাদ আহমাদ: ৪/১৩২; তিরমিযী: ২৩৮০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৪৮; মুসনাদুশ শিহাব: ১৩৪০-১৩৪১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২২৬৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1983)، «الصحيحة» (2265).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (675)


675 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، [قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ] *، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ، فَإِذَا عَامَّةُ مَنْ يَدْخُلُهَا الْمَسَاكِينُ، وَإِذَا أَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، وَإِذَا أَصْحَابُ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَنَظَرْتُ إِلَى النَّارِ، فَإِذَا عَامَّةُ مَنْ يَدْخُلُهَا النِّسَاءُ». [3: 78]
رقم طبعة با وزير = (675) [ص:451] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَرَنَ عِمْرَانُ بْنُ مُوسَى إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ فِي هَذَا الْخَبَرِ سَعِيدَ بْنَ زَيْدٍ وَأَنَا أَهَابُهُ




উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছেন, তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, আর সম্পদশালী লোকদের আটকে রাখা হয়েছে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে, তাদের অধিকাংশই নারী!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মুসা এই হাদীসে উসামা বিন যায়েদের সাথে সা‘ইদ বিন যাইদকেও যুক্ত করেছেন। আমার এই ব্যাপারে এটাই ভয় হয়।”

[1] সহীহ মুসলিম: ২৭৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৬৪; মুসনাদ আহমাদ: ৫/২০৫; সহীহ আল বুখারী: ৫১৯৬; তাবারানী, আল কাবীর: ৪২১; তিরমিযী: ২৬০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা এর ২৮০০ এর আলোচনা দ্রষ্টব্য।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت (2800): ق. [قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ] قال الناشر: ما بين المعقوفين سقط من «الأصل»، واستدركناه من «طبعة المؤسسة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (676)


676 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ خَمْسِ مِائَةِ سَنَةٍ». [3: 9]
رقم طبعة با وزير = (674)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দরিদ্র ‍মু‘মিনগণ ধনীদের (পরকালের) অর্ধ দিবস তথা (দুনিয়ার) পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবেন।[1]

[1] ইবনু আবী শায়বাহ: ১৩/২৪৬; ইবনু মাজাহ: ৪১২২; মুসনাদ আহমাদ: ২/২৯৬; তিরমিযী: ২৩৫৩; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/৯১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আল ‍মিশকাত: ৫২৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (5243)، «التعليق على كشف الأستار» (ص 106).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة الليثي، روى له البخاري مقروناً، ومسلم متابعة، وهو صدوق، وباقي السند ثقات من رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (677)


677 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: بَيْنَا أَنَا جَالِسٌ فِي الْمَسْجِدِ، وَحَلْقَةُ مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ وَسَطَ الْمَسْجِدِ جُلُوسٌ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ نِصْفَ النَّهَارِ، فَانْطَلَقَ إِلَيْهِمْ، فَجَلَسَ مَعَهُمْ، فَلَمَّا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَلَسَ إِلَيْهِمْ، قُمْتُ إِلَيْهِ، فَأَدْرَكْتُ مِنْ حَدِيثِهِ وَهُوَ يَقُولُ: «بَشِّرْ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ أَنَّهُمْ لَيَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِأَرْبَعِينَ عَامًا». [3: 9]
رقم طبعة با وزير = (676)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি মসজিদে নববীতে বসে ছিলাম আর মসজিদের মাঝখানে দরিদ্র মুহাজিরদের একটি হালাকা ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যাহ্ণে মসজিদে প্রবেশ করে মুহাজিরদের কাছে যান এবং তাঁদের সাথে বসেন। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁদের কাছে বসতে দেখলাম, তখন আমিও তাঁর কাছে গেলাম অতঃপর আমি তাঁর এতোটুকু কথা শুনতে পেলাম, তিনি বলেছেন, “তোমরা দরিদ্র ‍মুহাজিরদের শুভ-সংবাদ প্রদান করো যে, তাঁরা ধনীদের চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।”[1]

[1] দারেমী: ২/৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৮৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 87).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (678)


678 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، حَدَّثَنَا أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الْأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ بِسَبْعِينَ أَوْ أَرْبَعِينَ خَرِيفًا». [3: 9]
رقم طبعة با وزير = (677)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই দরিদ্র ‍মুহাজিররা কিয়ামতের দিন ধনীদের সত্তর অথবা চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবেন।”[1]

[1] দারেমী: ২/৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৮৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن يزيد هو أبو عبد الرحمن المقرئ، وحيوة: هو ابن شريح، وأبو هانئ: هو حميد بن هانئ. وانظر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (679)


679 - أَخْبَرَنَا مُوسَى بْنُ مُحَمَّدٍ الدِّيلِيُّ بِأَنْطَاكِيَّةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، إِنَّمَا الْغِنَى غِنَى النَّفْسِ» [3: 9]
رقم طبعة با وزير = (678)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐশ্বর্য প্রচুর সহায়-সম্পত্তির মাধ্যমে অর্জিত হয় না, প্রকৃত ঐশ্বর্য হলো মনের ঐশ্বর্য”[1]

[1] মুসনাদুশ শিহাব: ১২০৮; হুমাইদী: ১০৬৩; মুসনাদ আহমাদ: ২/২৪৩; সহীহ মুসলিম: ১০৫১; ইবনু মাজাহ: ৪১৩৭; সহীহ আল বুখারী: ৬৪৪৬; তিরমিযী: ২৩৭৩; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৪/৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৪০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (16): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير يونس بن عبد الأعلى، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (680)


680 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُمَرَ بْنِ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ، مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ، قَالَ: [ص:455] قُلْتُ: مَا بَعَثَ إِلَيْهِ هَذِهِ السَّاعَةَ إِلَّا لِشَيْءٍ سَأَلَهُ عَنْهُ فَسَأَلْتُهُ، فقَالَ: سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَبَلَّغَهُ غَيْرَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ، ثَلَاثٌ لَا يُغَلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ، وَمُنَاصَحَةُ وُلَاةِ الْأَمْرِ، وَلُزُومُ الْجَمَاعَةِ، فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ، وَمَنْ كَانَتِ الدُّنْيَا نِيَّتَهُ فَرَّقَ اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ الْآخِرَةُ نِيَّتَهُ جَمَعَ اللَّهُ لَهُ أَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ». [3: 9]
رقم طبعة با وزير = (679)




আব্দুর রহমান বিন আবান তার বাবার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, “যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু মারওয়ানের কাছ থেকে মধ্যাহ্নের সময় বের হয়ে আসলেন। তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, “নিশ্চয়ই কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার জন্যই এই সময় মারওয়ান তাকে ডেকে পাঠিয়েছেন।” আমি তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “তিনি আমাদের এমন কিছু বিষয়ে জিজ্ঞেস করেছেন, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শ্রবণ করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আল্লাহ ঐ ব্যক্তিকে উজ্জ্বল করুন, যিনি আমাদের থেকে কোন হাদীস শ্রবণ করে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দেয়। কোন কোন সময় ফিকহ বহনকারী ব্যক্তি এমন ব্যক্তির কাছে পৌঁছে দেয়, যিনি তার চেয়েও বেশি সমঝদার। অনেক ফিকহ বহনকারী ব্যক্তি নিজে ফকীহ নন। তিনটি কাজ যাতে মুসলিম ব্যক্তির হৃদয় প্রতারিত হয়না। (১) আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে পালন করা, (২) মুসলিম শাসকদের কল্যান কামনা করা ও (৩) মুসলিম জামা‘আতকে আকড়ে ধরে থাকা। কেননা মুসলিমদের দু‘আ তাদেরকে (গোমরাহী ও শত্রুর অনিষ্ট থেকে) পরিবেষ্টন করে রাখে। আর যার নিয়ত হবে দুনিয়া (উপার্জন করা), আল্লাহ তা‘আলা তার বিষয়াদিকে বিচ্ছিন্ন-বিশৃঙ্খল করে দিবেন, তার দু‘চোখের সামনে অভাব রেখে দিবেন। আর তার কাছে দুনিয়ার ততটুকুই আসবে, যতটুকু আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। পক্ষান্তরে যার নিয়ত হবে আখেরাত, আল্লাহ তার বিষয়াবলীকে সুসংহত করে দিবেন, তার অন্তরে আল্লাহ ঐশ্বর্য রেখে দিবেন আর দুনিয়া তার কাছে নত হয়ে আগমন করবে।”[1]

[1] ইমাম আহমাদ, আয যুহদ: ৪২; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ৯৪; আত তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩২; তাবারানী, আল মু‘জামুল কাবীর: ৪৮৯১; হাকিম: ১/৮৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/১০৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৬০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (950)، «تخريج فقه السيرة» (39)، «التعليق الرغيب» (1/ 64).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو داود: سليمان بن داود الطيالسي.