হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (692)


692 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ أَنَّهُ حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ، فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ، وَإِذَا أَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، وَأَصْحَابُ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَنَظَرْتُ إِلَى النَّارِ، فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ»
رقم طبعة با وزير = (691) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَرَنَ عِمْرَانُ بْنُ مُوسَى بِأُسَامَةَ بْنِ زَيْدٍ، سَعِيدَ بْنَ زَيْدٍ فِي هَذَا الْخَبَرِ الْمُعْتَمِرُ: مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ. [2: 55]




উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছেন, তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, আর সম্পদশালী লোকদের আটকে রাখা হয়েছে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে, তাদের অধিকাংশই নারী!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মুসা এই হাদীসে উসামা বিন যায়েদের সাথে সা‘ইদ বিন যাইদকেও যুক্ত করেছেন। হাদীসে রাবী মু‘তামির দ্বারা উদ্দেশ্য হলো মু‘তামির বিন সুলাইমান।”

[1] সহীহ মুসলিম: ২৭৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৬৪; মুসনাদ আহমাদ: ৫/২০৫; সহীহ আল বুখারী: ৫১৯৬; তাবারানী, আল কাবীর: ৪২১; তিরমিযী: ২৬০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা এর ২৮০০ এর আলোচনা দ্রষ্টব্য।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (675).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (675).









সহীহ ইবনু হিব্বান (693)


693 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ صَوْتَ زُمَّارَةِ رَاعٍ، قَالَ: فَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ عَنِ الطَّرِيقِ وَجَعَلَ، يَقُولُ: يَا نَافِعُ أَتَسْمَعُ؟ فَأَقُولُ: نَعَمْ، فَلَمَّا قُلْتُ: لَا، رَاجَعَ الطَّرِيقَ، ثُمَّ، قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ». [5: 47]
رقم طبعة با وزير = (692)




নাফি‘ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা একদিন এক রাখালের বাশিঁর আওয়াজ শুনলেন। নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর তিনি তার দুই আঙ্গুল কানের ভিতর রাখেন এবং রাস্তা থেকে সরে পড়েন, আর তিনি বলতে লাগলেন, “হে নাফি, তুমি কি (গানের আওয়াজ) শুনতে পাচ্ছো?” আমি বলি, “হ্যাঁ। অতঃপর যখন আমি বলি, “না, এখন শুনতে পাচ্ছি না।” তখন তিনি আবার রাস্তায় ফিরে আসেন। তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/৮; আবু দাঊদ: ৪৯২৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আল মিশকাত: ৪৮১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (4816).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، غير سليمان بن موسى - وهو الأشدق- فقد روى له مسلم في المقدمة والأربعة، قال النسائي: ليس بالقوي، وقال البخاري: عنده مناكير، وفي "التقريب": صدوق فقيه، في حديثه بعض لين، وخولط قبل موته بقليل.









সহীহ ইবনু হিব্বান (694)


694 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا إِنَّ الدِّينَارَ وَالدِّرْهَمَ أَهْلَكَا مَنْ كَانَ قَبْلَكُمْ، وَهُمَا مُهْلِكَاكُمْ». [3: 66]
رقم طبعة با وزير = (693)




আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জেনে রাখো, নিশ্চয়ই স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে, আর এই দু‘টি তোমাদেরকেও ধ্বংস করবে।”[1]

[1] হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭০৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1703).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (695)


695 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ*، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ أُمَّ سُلَيْمٍ بَعَثَتْ بِقِنَاعٍ فِيهِ رُطَبٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَجَعَلَ يَقْبِضُ الْقَبْضَةَ، فَيَبْعَثُ بِهَا إِلَى بَعْضِ [ص:470] أَزْوَاجِهِ، ثُمَّ يَقْبِضُ الْقَبْضَةَ، فَيَبْعَثُ بِهَا إِلَى أَزْوَاجِهِ، ثُمَّ يَبْعَثُ بِهَا وَإِنَّهُ لَيَشْتَهِيهِ «، فَعَلَ ذَلِكَ غَيْرَ مَرَّةٍ وَإِنَّهُ لَيَشْتَهِيهِ. [5: 47]
رقم طبعة با وزير = (694)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এক প্লেট তাজা খেজুর পাঠান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে এক অঞ্জলি ভরে তাঁর কোন এক স্ত্রীর কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি ভরে তাঁর স্ত্রীদের কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি পাঠান অথচ সেসবের প্রতি তাঁর চাহিদা ছিল, তা সত্ত্বেও তিনি কয়েকবার এরকম করেন।”[1]

[1] সহীহ ইবনু হিব্বান: ৬৯৪; মুসনাদ আহমাদ: ৩/১২৫; আবু ইয়ালা: ২৮৯৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৯৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [الْحَسَنُ بْنُ سُفْيَانَ] قال الشيخ: تابعه أبو يعلى (2896): حدثنا هدبة ... به. وأخرجه أحمد (3/ 125) من طريق عبد الصمد، و (6/ 269) عن عفَّان، قالا: ثنا همَّامُ ... به. وهذا إسناده صحيح على شرط الشيخين.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (696)


696 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى الْأَدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ قُعَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ فِي غَزَاةٍ كَانَ آخِرُ عَهْدِهِ بِفَاطِمَةَ، وَإِذَا قَدِمَ مِنْ غَزَاةٍ كَانَ أَوَّلُ عَهْدِهِ بِفَاطِمَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهَا، فَإِنَّهُ خَرَجَ لِغَزْوِ تَبُوكَ وَمَعَهُ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَامَتْ فَاطِمَةُ فَبَسَطَتْ فِي بَيْتِهَا بِسَاطًا، وَعَلَّقَتْ عَلَى بَابِهَا سِتْرًا، وَصَبَغَتْ مِقْنَعَتَهَا بِزَعْفَرَانٍ، فَلَمَّا قَدِمَ أَبُوهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَى مَا أَحْدَثَتْ رَجَعَ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ، فَأَرْسَلَتْ إِلَى بِلَالٍ فَقَالَتْ: يَا بِلَالُ اذْهَبْ إِلَى أَبِي، فَسَلْهُ مَا يَرُدُّهُ عَنْ بَابِي؟ فَأَتَاهُ فَسَأَلَهُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي رَأَيْتُهَا أَحْدَثَتْ، ثَمَّ شَيْئًا»، فَأَخْبَرَهَا، فَهَتَكَتِ السِّتْرَ، وَرَفَعَتِ الْبِسَاطَ، وَأَلْقَتْ مَا عَلَيْهَا، وَلَبِسَتْ أَطْمَارَهَا، [ص:471] فَأَتَاهُ بِلَالٌ فَأَخْبَرَهُ، فَأَتَاهُ فَاعْتَنَقَهَا وَقَالَ: «هَكَذَا كُونِي فِدَاكِ أَبِي وَأُمِّي». [5: 8]
رقم طبعة با وزير = (695)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন যুদ্ধের জন্য বের হতেন, সবশেষে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। আর যখন কোন যুদ্ধ থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। তিনি তাবুক যুদ্ধের জন্য বের হন, তাঁর সাথে আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুও ছিলেন। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা উঠে দাঁড়ান এবং বাড়িতে একটি মাদুর বিছান, বাড়ির দরজায় একটি পর্দা ঝুলান এবং তাঁর অবগুন্ঠনে জাফরান রঙ্গে রঞ্জিত করেন। অতঃপর তাঁর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, তখন তিনি এসব জিনিস দেখতে পান এবং (বাড়িতে প্রবেশ না করে) ফিরে যান। অতঃপর মসজিদে গিয়ে বসেন। তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, “হে বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আপনি আমার বাবার কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করবেন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে এসেছেন।” অতঃপর তিনি তাঁর কাছে যান এবং তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আমি তাঁকে বাড়িতে নতুন কিছু করতে দেখেছি।” অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এসে ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে ব্যাপারটি জানান। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা পর্দাটি ছিড়ে ফেলেন, মাদুরটি উঠিয়ে নেন এবং তাঁর পরিধানের কাপড় রেখে জীর্ণ পোশাক পরিধান করেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার কাছে আসেন, তাঁর সাথে আলিঙ্গন করেন এবং বলেন, “তুমি এমনি থাকবে। তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২১; আবু দাঊদ: ৪১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬২৬৯।) তবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি বিশুদ্ধ। (আত তা‘লীকাতুল হিসান: ৬৩১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6269)، وقد صحَّت القصة بسياق آخر يأتي (8/ 91 / 6319). تنبيه!! رقم (6319) = (6353) من «طبعة المؤسسة». أما قوله (8/ 91) ليس موجود في المجلد الثامن، صـ (91) وإنما موجود في المجلد التاسع صـ (140) بالرقم المذكور. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، إبراهيم بن قعيس هو إبراهيم بن إسماعيل قعيس، ويقال له: إبراهيم قعيس، مولى بني هاشم، ضعفه أبو حاتم، وذكره البخاري فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره ابن حبان في «الثقات» 6/ 21، 22، وقال: كنيته أبو إسماعيل، يروي عن نافع وأبي وائل، روى عنه العلاء بن المسيب وسليمان التيمي.









সহীহ ইবনু হিব্বান (697)


696 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى الْأَدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ قُعَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ فِي غَزَاةٍ كَانَ آخِرُ عَهْدِهِ بِفَاطِمَةَ، وَإِذَا قَدِمَ مِنْ غَزَاةٍ كَانَ أَوَّلُ عَهْدِهِ بِفَاطِمَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهَا، فَإِنَّهُ خَرَجَ لِغَزْوِ تَبُوكَ وَمَعَهُ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَامَتْ فَاطِمَةُ فَبَسَطَتْ فِي بَيْتِهَا بِسَاطًا، وَعَلَّقَتْ عَلَى بَابِهَا سِتْرًا، وَصَبَغَتْ مِقْنَعَتَهَا بِزَعْفَرَانٍ، فَلَمَّا قَدِمَ أَبُوهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَى مَا أَحْدَثَتْ رَجَعَ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ، فَأَرْسَلَتْ إِلَى بِلَالٍ فَقَالَتْ: يَا بِلَالُ اذْهَبْ إِلَى أَبِي، فَسَلْهُ مَا يَرُدُّهُ عَنْ بَابِي؟ فَأَتَاهُ فَسَأَلَهُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي رَأَيْتُهَا أَحْدَثَتْ، ثَمَّ شَيْئًا»، فَأَخْبَرَهَا، فَهَتَكَتِ السِّتْرَ، وَرَفَعَتِ الْبِسَاطَ، وَأَلْقَتْ مَا عَلَيْهَا، وَلَبِسَتْ أَطْمَارَهَا، [ص:471] فَأَتَاهُ بِلَالٌ فَأَخْبَرَهُ، فَأَتَاهُ فَاعْتَنَقَهَا وَقَالَ: «هَكَذَا كُونِي فِدَاكِ أَبِي وَأُمِّي».




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন যুদ্ধের জন্য বের হতেন, সবশেষে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। আর যখন কোন যুদ্ধ থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। তিনি তাবুক যুদ্ধের জন্য বের হন, তাঁর সাথে আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুও ছিলেন। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা উঠে দাঁড়ান এবং বাড়িতে একটি মাদুর বিছান, বাড়ির দরজায় একটি পর্দা ঝুলান এবং তাঁর অবগুন্ঠনে জাফরান রঙ্গে রঞ্জিত করেন। অতঃপর তাঁর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, তখন তিনি এসব জিনিস দেখতে পান এবং (বাড়িতে প্রবেশ না করে) ফিরে যান। অতঃপর মসজিদে গিয়ে বসেন। তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, “হে বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আপনি আমার বাবার কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করবেন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে এসেছেন।” অতঃপর তিনি তাঁর কাছে যান এবং তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আমি তাঁকে বাড়িতে নতুন কিছু করতে দেখেছি।” অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এসে ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে ব্যাপারটি জানান। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা পর্দাটি ছিড়ে ফেলেন, মাদুরটি উঠিয়ে নেন এবং তাঁর পরিধানের কাপড় রেখে জীর্ণ পোশাক পরিধান করেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার কাছে আসেন, তাঁর সাথে আলিঙ্গন করেন এবং বলেন, “তুমি এমনি থাকবে। তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক।”[1]

[1] মুসনাদ আহমাদ: ২/২১; আবু দাঊদ: ৪১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬২৬৯।) তবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি বিশুদ্ধ। (আত তা‘লীকাতুল হিসান: ৬৩১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6269)، وقد صحَّت القصة بسياق آخر يأتي (8/ 91 / 6319). تنبيه!! رقم (6319) = (6353) من «طبعة المؤسسة». أما قوله (8/ 91) ليس موجود في المجلد الثامن، صـ (91) وإنما موجود في المجلد التاسع صـ (140) بالرقم المذكور. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، إبراهيم بن قعيس هو إبراهيم بن إسماعيل قعيس، ويقال له: إبراهيم قعيس، مولى بني هاشم، ضعفه أبو حاتم، وذكره البخاري فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره ابن حبان في «الثقات» 6/ 21، 22، وقال: كنيته أبو إسماعيل، يروي عن نافع وأبي وائل، روى عنه العلاء بن المسيب وسليمان التيمي.









সহীহ ইবনু হিব্বান (698)


698 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي أَوْ قَالَ بِمَنْكِبَيَّ، فقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ»، قَالَ: فَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: إِذَا أَصْبَحْتَ، فَلَا تَنْتَظِرُ [ص:472] الْمَسَاءَ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرُ الصَّبَّاحَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمَنْ حَيَاتِكَ لِمَوْتِكَ. [ص:473] وَقَالَ إِسْحَاقُ: قَالَ الْحَسَنُ بْنُ قَزَعَةَ: مَا سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ إِلَّا هَذَا الْحَدِيثَ*. [3: 66]
رقم طبعة با وزير = (696)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এক কাঁধ অথবা দুই কাঁধ ধরলেন অতঃপর তিনি বলেন, “তুমি দুনিয়ায় এমন হও যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বলতেন, “যখন তুমি সকালে উপনীত হবে, তখন তিনি সন্ধায় উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না, আর যখন তুমি সন্ধায় উপনীত হবে, তখন তিনি (পরের দিন) সকালে উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না। তোমার অসুস্থতার আগে সুস্থতাকে আর মৃত্যুর আগে জীবনকে সুযোগ হিসেবে গ্রহণ করো।”[1] ইসহাক রহিমাহুল্লাহ বলেন, হাসান বিন কাযা‘আহ বলেছেন, “ইয়াহইয়াহ বিন মা‘ঈন এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেননি।”

[1] সহীহ আল বুখারী: ৬৪১৬; সুনান আল বাইহাকী: ৩/৩৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1157): خ. * قال الناشر: وقع خطأ - هنا - في «طبعة المؤسسة»؛ بحيث قفز الترقيم من (696) إلى (698)!! فاقتضى التنبيه. استدراك على «طبعة المؤسسة»!! قفز الترقيم في «طبعة المؤسسة» من (696) إلى (698). - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد عبد الرحمن الطفاوي من شيوخ الإمام أحمد، وثقه ابن المديني، وقال أبو حاتم: صدوق إلا أنه يهم أحياناً، وقال ابن معين: لا بأس به، وقال أبو زرعة: منكر الحديث، وأورد له ابن عدي عدة أحاديث، وقال: إنه لا بأس به، وله في البخاري ثلاثة أحاديث ليس فيها شيء مما استنكره ابن عدي، هذا أحدها، وذكر الحافظ في «المقدمة» ص 441 أن له متابعاً عند الحكيم الترمذي في «نوادر الأصول» من طريق مالك بن سعير، عن الأعمش. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (699)


699 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرِ بْنِ سُوَيْدٍ الْمَرْوَزِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ بُرَيْدَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَابُ أَهْلِ الدُّنْيَا الْمَالُ». [3: 66]
رقم طبعة با وزير = (697)




বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়াদার লোকদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/৩৬১; হাকিম: ২/১৬৩; নাসাঈ: ৬/৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (6/ 271 - 272).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سويد بن نصر بن سويد المروزي ثقة روى له الترمذي والنسائي، وباقي رجال الإسناد على شرط مسلم، إلا أن علي بن الحسين بن واقد صدوق يهم، وأبوه الحسين ثقة له أوهام، فالسند حسن.









সহীহ ইবনু হিব্বান (700)


700 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَابَ أَهْلِ الدُّنْيَا الَّذِي يَذْهَبُونَ إِلَيْهِ لَهَذَا الْمَالُ». [3: 66]
رقم طبعة با وزير = (698)




বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার কাছে গমন করে, তাদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫৩; হাকিম: ২/১৬৩; নাসাঈ: ৬/৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم، إلا أن الحسين بن واقد ثقة له أوهام، فالسند حسن









সহীহ ইবনু হিব্বান (701)


701 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، [ص:475] قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَهُوَ غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ مُطَرِّفًا، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1]، قَالَ: «يَقُولُ ابْنُ آدَمَ: مَا لِي مَا لِي، وَإِنَّمَا لَكَ مِنْ مَالِكَ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ». [3: 66]
رقم طبعة با وزير = (699)




মুতার্রিফ বিন আব্দুল্লাহ বিন শিখখীর (রহঃ) থেকে বর্ণিত, তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম, এসময় তিনি তেলাওয়াত করছিলেন: “সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।” (সূরা আত তাকাসুর: ১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আদম সন্তান বলে “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো, অথবা যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো অথবা যা তুমি সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছো।”[1]

[1] সহীহ মুসলিম: ২৯৫৮; মুসনাদ আহমাদ: ৪/২৪; সুনান আত তিরমিযী: ২৩৪২; আন নাসাঈ: ৬/২৩৮; সুনান আল বাইহাকী: ৪/৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫৫; মুসনাদুশ শিহাব: ১২১৭; আত তায়ালিসী: ১১৪৮; হাকিম, আল মুসতাদরাক: ২/৫৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাক্বর: ১১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (113): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير صحابيه أبي مطرف عبد الله بن الشخير، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (702)


702 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ الْحُسَيْنِ بْنِ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو حُذَيْفَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُتَيٍّ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مَطْعَمَ ابْنِ آدَمَ ضُرِبَ لِلدُّنْيَا مَثَلًا بِمَا خَرَجَ مِنِ ابْنِ آدَمَ، وَإِنْ قَزَّحَهُ، وَمَلَّحَهُ، فَانْظُرْ مَا يَصِيرُ إِلَيْهِ». [3: 66]
رقم طبعة با وزير = (700)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আদম সন্তানের খাদ্য দ্বারা দুনিয়ার দৃষ্টান্ত পেশ করা হয়েছে। যা আদম সন্তানের পেট থেকে বের হয়, যদিও আদম সন্তান তাতে মসলা ও লবণ দিয়ে সুস্বাদু করে, তদুপরি তুমি লক্ষ্য করো সেটার কী পরিণতি হয়!”[1]

[1] আত তাবারানী: ৫৩১; বাইহাকী, আয যুহদুল কাবীর: ৪১৪; যাওয়াইদুল ‍মুসনাদ: ৫/১৩৬; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১/২৫৪; আব্দুল্লাহ বিন মুবারক, আয ‍যুহদ: ৪৯৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৮২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (382).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو حذيفة: اسمه موسى بن مسعود النهدي وهو مع كونه من شيوخ البخاري في صحيحه سيئ الحفظ، لكن تابعه إسماعيل بن علية وغيره عند ابن أبي الدنيا في الجوع 8/ 2/ 9 وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (703)


703 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَتْ نَاقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَضْبَاءُ لَا تُسْبَقُ كُلَّمَا سَابَقُوهَا، سَبَقَتْ، فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ، فَسَابَقَهَا فَسَبَقَهَا، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى رَأَى ذَلِكَ فِي وُجُوهِهِمْ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْءٌ مِنْ هَذِهِ الْقَذِرَةِ إِلَّا وَضَعَهَا اللَّهُ». [3: 66]
رقم طبعة با وزير = (701)




আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযবা নাম্নী উষ্ট্রীকে কখনো হারানো যেতো না; যখনই তার সাথে প্রতিযোগিতা করা হতো তখনই সে বিজয়ী হতো। একবার এক বেদুঈন ব্যক্তি (ছয় বছর বয়সী) একটি যুবক উটে চড়ে আসলো, অতঃপর সে আযবা উষ্ট্রীর সাথে প্রতিযোগিতা দিয়ে বিজয়ী হলো। এটি সাহাবাদের কাছে খুবই কষ্টকর মনে হলো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের কষ্ট পাওয়ার ছাপ তাঁদের চেহারায় দেখতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহর উপর হক হলো নগণ্য-পঙ্কিল এই দুনিয়ার যেই জিনিসই সমুন্নত হয়, সেটাকেই আল্লাহ অবনমিত করে দেন।”[1]

[1] সহীহ আল বুখারী: ৬৫০১; মুসনাদ আহমাদ: ৩/১০৩; আবু দাঊদ: ৪৮০৩; নাসাঈ: ৬/২২৭; সুনান বাইহাকী: ১০/২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৫২; মুসনাদুশ শিহাব: ১০০৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৫২৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3525): خ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي خالد الأحمر- وهو سليمان بن حيان الأزدي- فقد روى له البخاري ثلاثة أحاديث كلها مما توبع عليه، واحتج به مسلم.









সহীহ ইবনু হিব্বান (704)


704 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي الْمَاضِي بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:479] عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيرٌ مُشَبَّكٌ بِالْبَرْدِيِّ، عَلَيْهِ كِسَاءٌ أَسْوَدُ قَدْ حَشَوْنَاهُ بِالْبَرْدِيِّ، فَدَخَلَ أَبُو بَكْرٍ وَعُمَرُ عَلَيْهِ، فَإِذَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمٌ عَلَيْهِ، فَلَمَّا رَآهُمَا اسْتَوَى جَالِسًا، فَنَظَرَا، فَإِذَا أَثَرُ السَّرِيرِ فِي جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ وَبَكَيَا: يَا رَسُولَ اللَّهِ، مَا يُؤْذِيكَ خُشُونَةُ مَا نَرَى مِنْ سَرِيرِكَ وَفِرَاشِكَ، وَهَذَا كِسْرَى وَقَيْصَرُ عَلَى فُرُشِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ، فقَالَ: «لَا تَقُولَا هَذَا، فَإِنَّ فِرَاشَ كِسْرَى وَقَيْصَرَ فِي النَّارِ، وَإِنَّ فِرَاشِي وَسَرِيرِي هَذَا عَاقِبَتُهُ إِلَى الْجَنَّةِ». [5: 47]
رقم طبعة با وزير = (702)




আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (প্যাপিরাস জাতীয়) এক ধরণের উদ্ভিদের ডাল-পাতা দিয়ে তৈরি একটি পালঙ্ক ছিল, তার উপর কালো চাদর ছিল। আমরা তার ভিতর (প্যাপিরাস জাতীয়) এক ধরণের উদ্ভিদের ডাল-পাতা ঢুকিয়ে দিয়েছিলাম। একবার আবু বকর ও উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বাড়িতে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ পালঙ্কের উপর শোয়া অবস্থায় দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদেরকে দেখতে পেয়ে সোজা হয়ে বসেন। তাঁরা তাঁর পার্শ্বদেশে পালঙ্কের দাগ দেখতে পান। অতঃপর আবু বকর ও উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা কেঁদে কেঁদে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আপনার যে শক্ত পালঙ্ক ও বিছানা দেখতে পাচ্ছি , এটি কি আপনাকে কষ্ট দেয় না অথচ এই যে রোম ও পারস্য সম্রাটগণ তারা মসৃণ-নরম রেশমের বিছানায় থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনারা এমন কথা বলবেন না। কেননা রোম ও পারস্য সম্রাটদের বিছানা হবে জাহান্নামে আর আমার এই খাট ও বিছানার পরিণতি হবে জান্নাতে।”[1]

[1] সহীহ ইবনু হিব্বান: ৭০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি, তবে হাদীসটির ব্যাপারে ইমামদের মতামত যেভাবে উল্লেখ করেছেন, সে মতে হাদীসটি তাঁর নিকট দুর্বল হিসেবেই অনুমিত হয়। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১১৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (4/ 114).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الماضي بن محمد: هو ابن مسعود الغافقي، ثم التيمي، أبو مسعود المصري، كاتب المصاحف، ذكره المؤلف في الثقات، وقال مسلمة: كان ثقة، وقال أبو حاتم: لا أعرفه، وقال ابن يونس: توفي سنة ثلاث وثمانين ومئة، فيما قيل، وكان يضعف، وقال ابن عدي: منكر الحديث، وعامة ما يرويه لا يتابع عليه، وفي «التقريب»: ضعيف. وباقي رجاله ثقات رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (705)


705 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْعَابِدُ الطَّاحِيُّ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ الْجَهْضَمِيُّ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو هَانِئٍ: أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «طُوبَى لِمَنْ هُدِيَ إِلَى الْإِسْلَامِ، وَكَانَ عَيْشُهُ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (703)




ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “শুভ সংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের হেদায়েত দেওয়া হয়েছে, পরিমিত রিযিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাঁকে তাতেই সন্তুষ্ট রেখেছেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/১৯; তিরমিযী: ২৩৪৯; তাবারানী, আল কাবীর: ১৮/৭৮৬; হাকিম, আল মুসতাদরাক: ১/৩৪; আব্দুল্লাহ বিন মুবারাক, আয যুহদ: ৫৫৩; মুসনাদুশ শিহাব: ৬১৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫০৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1506).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، المقرئ: هو أبو عبد الرحمن عبد الله بن يزيد، وأبو هانئ: هو حميد بن هانئ الخولاني، وأبو علي الجنبي: هو عمرو بن مالك.









সহীহ ইবনু হিব্বান (706)


706 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي هَانِئٍ، أَخْبَرَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ سَلْمَانَ الْخَيْرَ حِينَ حَضَرَهُ الْمَوْتُ عَرَفُوا مِنْهُ بَعْضَ الْجَزَعِ، قَالُوا: مَا يُجْزِعُكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ، وَقَدْ كَانَتْ لَكَ سَابِقَةٌ فِي الْخَيْرِ، شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَغَازِيَ حَسَنَةً وَفُتُوحًا عِظَامًا؟، قَالَ: يُجْزِعُنِي أَنَّ حَبِيبَنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَارَقَنَا عَهِدَ إِلَيْنَا، قَالَ: «لِيَكْفِ الْيَوْمَ مِنْكُمْ كَزَادِ الرَّاكِبِ» فَهَذَا الَّذِي أَجْزَعَنِي، فَجُمِعَ مَالُ سَلْمَانَ، فَكَانَ قِيمَتُهُ خَمْسَةَ عَشَرَ دِرْهَماً*
رقم طبعة با وزير = (704) [ص:482] قَالَ أَبُو حَاتِمٍ: عَامِرٌ هَذَا: هُوَ عَامِرُ بْنُ عَبْدِ قَيْسٍ وَسَلْمَانُ الْخَيْرُ هُوَ سَلْمَانُ الْفَارِسِيُّ. [1: 63]




আমির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন সালমান আল খাইর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে মৃত্যু উপনীত হলো, তখন লোকজন তাঁর মাঝে অস্থিরতা বুঝতে পারলেন। তারা তাঁকে জিজ্ঞেস করলেন, “হে আবু আব্দুল্লাহ, কল্যাণের কাজে তো অগ্রগামিতা ছিল; আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অনেক ভালো ভালো যুদ্ধ ও বড় বড় বিজয়াভিযানে উপস্থিত ছিলেন” জবাবে তিনি বলেন, “আমাকে অস্থির করে তুলছে এই ব্যাপারটি যে, আমাদের প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমাদের থেকে চিরবিদায় নেন, তখন তিনি আমাদের থেকে অঙ্গিকার নিয়েছিলেন: “আজ তোমাদের যেন এতোটুকু সম্পদ যথেষ্ট হয়, যা একজন মুসাফির আরোহী ব্যক্তি গ্রহণ করে থাকে।” এই ব্যাপারটিই আমাকে অস্থির করে তুলছে। ”অতঃপর সালমান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সম্পদ একত্রিত করা হলো অতঃপর দেখা গেলো তাঁর সম্পদের মুল্য মাত্র পনের দিরহাম সমপরিমাণ!”[1]

আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে রাবী ‘আমের’ দ্বারা উদ্দেশ্য হলো আমের বিন আব্দু কাইস, আর সালমান আল খাইর দ্বারা উদ্দেশ্য হলো সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু।”

[1] তাবারানী, আল কাবীর: ১৮২; হিলিইয়াতুল আওলিয়া: ১/১৯৭; ইবনু মাজাহ: ৪১০৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬৩২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৮; মুসনাদুশ শিহাব: ৭২৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1716). * [دِرْهَماً] قال الشيخ: في مطبوع دار الكتب العلمية: (دينارا).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عامر بن عبد الله ترجمه المؤلف في «الثقات» 5/ 187، فقال: عامر بن عبد الله بن قيس التميمي العنبري، كنيته أبو عبد الله، من عباد أهل البصرة وزهادهم، رأى جماعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم، روى عنه الحسن وابن سيرين، وأهل البصرة. وهو مترجم في «السير» 4/ 15، 19. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (707)


707 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، فَنَزَلَتْ عَلَيْهِ {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1] فَأَخَذْتُهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ رَطْبٌ بِهَا، فَمَا أَدْرِي بِأَيِّهَا خَتَمَ {فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ} [المرسلات: 50] أَوْ {إِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ} [المرسلات: 48]، فَسَبَقَتْنَا حَيَّةٌ، فَدَخَلَتْ فِي جُحْرٍ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وُقِيتُمْ شَرَّهَا، كَمَا وُقِيَتْ شَرَّكُمْ». [3: 66]
رقم طبعة با وزير = (705)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি গুহায় ছিলাম, সেসময় তাঁর উপর অবতীর্ণ হয়: وَالْمُرْسَلَاتِ عُرْفًا অর্থ: “শপথ বায়ুর (অথবা ফেরেস্তাদের অথবা রাসূলগণের), যা (অথবা যাদেরকে) একের এক প্রেরণ করা হয়েছে।” (সূরা আল মুরসালাত: ১।) অতঃপর আমি সূরাটি তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করি। এসময় তাঁর মুখ এই সূরা তেলাওয়াতে প্রাণবন্ত ছিল। আমি জানি না, তিনি কোন আয়াত দিয়ে সূরা শেষ করেছেন; এই আয়াত: فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ অর্থ: “এরপর তারা আর কোন বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে?” (সূরা আল মুরসালাত: ৫০।) নাকি এই আয়াত: إِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ অর্থ: “যখন তাদেরকে বলা হয়, “তোমরা রুকু করো”, তারা রুকু করে না।” (সূরা আল মুরসালাত: ৪৮।) অতঃপর একটা সাপ বের হয়ে আমাদের সামনে আসে তারপর একটি গর্তে ঢুকে যায়।তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার অনিষ্ট থেকে বেঁচে গেলে, যেমনিভাবে সে তোমাদের অনিষ্ট থেকে বেঁচে যায়।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; তাবারানী, আল কাবীর: ১০১৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৭০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (2700).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عاصم: هو ابن أبي النجود حسن الحديث، وسفيان: هو ابن عيينة، وزر: هو ابن حبيش.









সহীহ ইবনু হিব্বান (708)


708 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، فَنَزَلَتْ عَلَيْهِ {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1]، فَإِنَّهُ لَيَتْلُوهَا، وَإِنِّي لَأَتَلَقَّاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوهَا» فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا». [4: 5]
رقم طبعة با وزير = (706)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি গুহায় ছিলাম, সেসময় তাঁর উপর অবতীর্ণ হয়: وَالْمُرْسَلَاتِ عُرْفًا অর্থ: “শপথ বায়ুর (অথবা ফেরেস্তাদের অথবা রাসূলগণের), যা (অথবা যাদেরকে) একের এক প্রেরণ করা হয়েছে।” (সূরা আল মুরসালাত: ১।) অতঃপর তিনি তা পাঠ করছিলেন, আর আমি তা তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করি। এসময় তাঁর জবান এই সূরা তেলাওয়াতে প্রাণবন্ত ছিল। অতঃপর একটা সাপ বের হয়ে আমাদের সামনে আসে, সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে মেরে ফেলো।” অতঃপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলে সেটি চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেলো, যেমনিভাবে তোমরা তার অনিষ্ট থেকে বেঁচে গেলে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; তাবারানী, আল কাবীর: ১০১৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৭০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (709)


709 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْإِسْكَنْدَرَانِيُّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ أَبِي مُوسَى: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَحَبَّ دُنْيَاهُ، أَضَرَّ بِآخِرَتِهِ، وَمَنْ أَحَبَّ آخِرَتَهُ أَضَرَّ بِدُنْيَاهُ، فَآثِرُوا مَا يَبْقَى عَلَى مَا يَفْنَى». [3: 66]
رقم طبعة با وزير = (707)




আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার দুনিয়াকে ভালবাসে, সে ব্যক্তি তার আখেরাতকে ক্ষতিগ্রস্থ করে, আর যে ব্যক্তি আখেরাতকে ভালবাসে, সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্থ করে। কাজেই তোমরা চিরস্থায়ী জিনিসকে ক্ষণস্থায়ী জিনিসের উপর অগ্রাধিকার দাও।”[1]

[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৮; মুসনাদুশ শিহাব: ৪১৮; মুসনাদ আহমাদ: ৪/৪১২; হাকিম, আল মুসতাদরাক: ৪/৩০৮; সুনান বাইহাকী: ৩/৩৭০; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫৬৫০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (5650).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لانقطاعه، المطلب وهو ابن عبد الله بن المطلب بن حنطب بن الحارث المخزومي-لم يدرك أبا موسى الأشعري-. قال أبو حاتم في روايته عن عائشة: مرسلة، ولم يدركها، وقال في روايته عن جابر: يشبه أنه أدركه، وقال في روايته عن غيره من الصحابة: مرسلة.









সহীহ ইবনু হিব্বান (710)


710 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ سَعْدِ بْنِ الْأَخْرَمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَتَّخِذُوا الضَّيْعَةَ، فَتَرْغَبُوا فِي الدُّنْيَا» [ص:488] قَالَ عَبْدُ اللَّهِ: وَبِالْمَدِينَةِ وَمَا بِالْمَدِينَةِ، وَبِرَاذَانَ وَمَا بِرَاذَانَ. [2: 23]
رقم طبعة با وزير = (708)




আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়ার সহায়-সম্পদকে (জমি, বাগান, ক্ষেত-খামার প্রভৃতি) আকড়ে ধরবে না, তবে তোমরা দুনিয়ার ব্যাপারে আসক্ত হয়ে যাবে।” আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যা মদীনায় রয়েছে, তা মদীনায় থাকবে; যা রাযানে রয়েছে, তা রাযানে থাকবে। (অন্য বর্ণনায় রয়েছে, ঐ ব্যক্তির অবস্থা কেমন, যার একাধিক পরিবার রয়েছে; কোনটা মদীনায় আবার কোনটা রাযানে?”)[1]

[1] আত তায়ালিসী: ৩৭৯; মুসনাদ আহমাদ: ১/৩৭৭; তিরমিযী: ২৩২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৩৫; তারীখু বাগদাদ: ১/১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট করে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (12).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: المغيرة بن سعد بن الأخرم لم يوثقه غير المؤلف والعجلي، وأبوه سعد بن الأخرم مختلف في صحبته، وقد ذكره البخاري وأبو حاتم في التابعين، ثم هو لا يعرف، ولم يرو عنه غير ابنه المغيرة، ومع ذلك فقد حسنه الترمذي، وصححه الحاكم 4/ 322، ووافقه الذهبي.









সহীহ ইবনু হিব্বান (711)


711 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْأَعْرَجِ، [ص:489] عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْخَلْقِ، أَوِ الرِّزْقِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ مِمَّنْ فُضِّلَ هُوَ عَلَيْهِ». [1: 78]
رقم طبعة با وزير = (709)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এমন কাউকে দেখবে যাকে দৈহিক গঠন অথবা রিযিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে সে যেন তার চেয়ে নিচ পর্যায়ের ব্যক্তির দিকে তাকায় যার উপর তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।”[1]

[1] আবু নু‘আইম, আখবারু আসবাহান: ১/২৫৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل ابن عجلان، فقد روى له مسلم متابعة، وهو صدوق، وباقي رجاله على شرط الشيخين.