সহীহ ইবনু হিব্বান
712 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ مِمَّنْ فُضِّلَ هُوَ عَلَيْهِ». [1: 78]
رقم طبعة با وزير = (710)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এমন কাউকে দেখবে যাকে রিযিক ও দৈহিক গঠনে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে সে যেন তার চেয়ে নিচ পর্যায়ের ব্যক্তির দিকে তাকায় যার উপর তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭১৪; মুসনাদ আহমাদ: ২/৩১৪; সহীহ মুসলিম: ২৯৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২/২৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: صدوق له أوهام، وقد توبع، ومن فوقه ثقات على شرط الشيخين.
713 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، وَانْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَرُدُّوا نِعْمَةَ اللَّهِ». [2: 43]
رقم طبعة با وزير = (711)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা উচ্চ পর্যায়ের লোকদের দিকে তাকাবে না, তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাও। কেননা এটি তোমাদের জন্য বেশি সহায়ক হবে যে, তোমরা আল্লাহর নি‘আমতকে তুচ্ছ জ্ঞান করবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫৪; সহীহ মুসলিম: ২৯৬৩; তিরমিযী: ২৫১৩;িইবনু মাজাহ: ৪১৪২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت (633)، «الروض» (604): م، خ نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري.
714 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَى [ص:491] أَحَدُكُمْ مَنْ فَوْقَهُ فِي الْمَالِ وَالْحَسَبِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ دُونَهُ فِي الْمَالِ وَالْحَسَبِ». [2: 43]
رقم طبعة با وزير = (712)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ““যখন তোমাদের কেউ সম্পদে ও বংশগত পর্যায়ের ঊর্ধ্বতন কোন ব্যক্তিকে দেখবে, তবে সে যেন এমন ব্যক্তির দিকে তাকায় যিনি সম্পদে ও বংশগত মর্যাদায় তার চেয়ে নিম্নপর্যায়ের।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ২/২৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০০; সহীহ আল বুখারী: ৬৪৯০; সহীহ মুসলিম: ২৯৬৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير ابن أبي عمر -وهو محمد بن يحيى العدني- فمن رجال مسلم.
715 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتِ: اشْتَدَّ وَجَعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ [ص:492] سَبْعَةُ دَنَانِيرَ أَوْ تِسْعَةٌ، فقَالَ: «يَا عَائِشَةُ مَا فَعَلَتْ تِلْكَ الذَّهَبُ»؟ فَقُلْتُ: هِيَ عِنْدِي، قَالَ: «تَصَدَّقِي بِهَا»، قَالَتْ: فَشُغِلْتُ بِهِ، ثُمَّ، قَالَ: «يَا عَائِشَةُ مَا فَعَلَتْ تِلْكَ الذَّهَبُ»؟ فَقُلْتُ: هِيَ عِنْدِي، فقَالَ: «ائْتِنِي بِهَا»، قَالَتْ: فَجِئْتُ بِهَا، فَوَضَعَهَا فِي كَفِّهِ، ثُمَّ، قَالَ: «مَا ظَنُّ مُحَمَّدٍ أَنْ لَوْ لَقِيَ اللَّهَ وَهَذِهِ عِنْدَهُ؟ مَا ظَنُّ مُحَمَّدٍ أَنْ لَوْ لَقِيَ اللَّهَ وَهَذِهِ عِنْدَهُ». [5: 48]
رقم طبعة با وزير = (713)
আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পীড়া প্রকট আকার ধারণ করলো, এসময় তাঁর কাছে সাত বা নয়টি দীনার (স্বর্ণমুদ্রা) ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, ঐ স্বর্ণগুলোর কী খবর?” আমি বললাম, “ওগুলো আমার কাছে আছে।” তিনি বলেন, “তুমি ওগুলো সাদাকা করে দাও।” অতঃপর আমি তাঁর খিদমাতে ব্যস্ত হয়ে পড়ি। তারপর তিনি আবারো আমাকে বলেন, “হে আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, ঐ স্বর্ণগুলোর কী খবর?” আমি বললাম, “ওগুলো আমার কাছে আছে।” তিনি বলেন, “তুমি ওগুলো আমার কাছে নিয়ে আসো।” আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বলেন, “অতঃপর আমি তা তাঁর কাছে নিয়ে আসি। তিনি সেগুলো তাঁর হাতের তালুতে রাখলেন এবং বললেন, “মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কী ধারণা (তাঁর প্রতিপালকের ব্যাপারে), যদি তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে, এসব তাঁর কাছে বিদ্যমান রয়েছে?”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1014).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن عجلان صدوق، روى له مسلم متابعة، وباقي رجاله على شرط الصحيح.
716 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بِخَبَرٍ غَرِيبٍ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ». [3: 10]
رقم طبعة با وزير = (714)
আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১৪; সহীহ মুসলিম: ২৮২২; তিরমিযী: ২৫৫৯; দারেমী: ২/৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.
717 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الشَّدِيدُ مَنْ غَلَبَ [النَّاس] إِنَّمَا الشَّدِيدُ مَنْ غَلَبَ نَفْسَهُ». [3: 66]
رقم طبعة با وزير = (715)
আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়, যিনি মানুষকে পরাজিত করে, নিশ্চয়ই প্রকৃত শক্তিশালী ঐ ব্যক্তি যিনি নিজের মনের উপর বিজয়ী হয়।”[1]
[1] আত তায়ালিসী: ২৫২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৮২; মুয়া্ত্তা ইমাম মালিক: ৩/৯৮-৯৯; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১১৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৯৯৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (997): ق نحوه أتم منه. تنبيه!! ما بين المعقوفين [النَّاس] زيادة من «طبعة باوزير» - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. هَنَّاد من جاله، ومن فوقه على شرطهما. أبو الأحوص: هو سلام بن سليم.
718 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ». [3: 79]
رقم طبعة با وزير = (716)
আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
[1] মুসনাদুশ শিহাব: ৫৬৮; মুসনাদ আহমাদ: ৩/১৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১৪; সহীহ মুসলিম: ২৮২২; তিরমিযী: ২৫৫৯; দারেমী: ২/৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر رقم (714). تنبيه!! رقم (714) = (716) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. أبو نصر التمار: هو عبد الملك بن عبد العزيز القشيري.
719 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْمَرْوَزِيُّ بِالْبَصْرَةِ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ». [3: 79]
رقم طبعة با وزير = (717)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। আর কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
[1] মুসনাদুশ শিহাব: ৫৬৮; মুসনাদ আহমাদ: ৩/১৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১৪; সহীহ মুসলিম: ২৮২২; তিরমিযী: ২৫৫৯; দারেমী: ২/৩৩৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو الزناد: هو عبد الله بن ذكوان. والأعرج: هو عبد الرحمن بن هرمز.
720 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا، فَوَجَدَ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةَ ذَهَبٍ، فقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ: خُذْ ذَهَبَكَ عَنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ أَرْضًا وَلَمْ أَبْتَعْ مِنْكَ ذَهَبًا، وَقَالَ الَّذِي بَاعَ الْأَرْضَ: إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا، قَالَ: فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟، فقَالَ أَحَدُهُمَا: غُلَامٌ، وقَالَ الْآخَرُ: جَارِيَةٌ، فقَالَ: أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا، وَتَصَدَّقَا». [1: 6]
رقم طبعة با وزير = (718)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ব্যক্তি অপর এক ব্যক্তি থেকে জমি ক্রয় করেন। অতঃপর যিনি জমি ক্রয় করেন, তিনি জমিতে একটি স্বর্ণের পাত্র পান, তখন জমি ক্রেতা জমি বিক্রেতাকে বললেন, “আপনি আমার থেকে আপনার স্বর্ণ নিয়ে নিন। কেননা আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছি, আমি তো আপনার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই!” তখন জমি বিক্রেতা বললেন, “আমি আপনার কাছে জমি এবং জমির মাঝে যা কিছু রয়েছে, সবই বিক্রি করে দিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর তাঁরা তৃতীয় আরেক ব্যক্তিকে শালিস মানলো। তখন যাকে তাঁরা শালিস মানলেন, তিনি বললেন, “আপনাদের কি সন্তানাদি আছে?” তাঁদের একজন বললেন, “আমার একজন ছেলে আছে।” আরেকজন বললেন, “আমার একজন মেয়ে আছে।” তখন শালিস বললেন, “আপনারা ছেলেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, তাদের জন্য খরচ করুন এবং (বাকী যা থাকবে তা) সাদাকাহ করুন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহ মুসলিম: ১৭২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪১২; ইবনু মাজাহ: ২৫১১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحاديث البيوع»: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري متابع، ومن فوقه من رجال الشيخين.
721 - أَخْبَرَنَا أحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيَّنٌ، وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَةٌ وَرُبَّمَا، قَالَ: مُتَشَابِهَةٌ وَسَأَضْرِبُ لَكُمْ فِي ذَلِكَ مَثَلًا: إِنَّ اللَّهَ حَمَى حِمًى، وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمَهُ، وَإِنَّهُ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى، يُوشِكْ أَنْ يُخَالِطَ الْحِمَى وَرُبَّمَا، قَالَ: مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكْ أَنْ يَرْتَعَ، وَإِنَّ مَنْ خَالَطَ الرِّيبَةَ، يُوشِكُ أَنْ يَجْسُرَ». [3: 28]
رقم طبعة با وزير = (719)
নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এতদুভয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহমূলক জিনিস। আর আমি অচিরেই তোমাদের জন্য এই ব্যাপারে একটি দৃষ্টান্ত পেশ করবো: নিশ্চয়ই আল্লাহ সংরক্ষিত এলাকা নির্ধারণ করেছেন। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামসমূহ। নিশ্চয়ই যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে মিশে যাবে। (কখনো রাবী এমন শব্দে বলেছেন, “যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে পশু চরাবে) নিশ্চয়ই যে ব্যক্তি সন্দেহমূলক জিনিসের সংমিশ্রণ ঘটায়, অচিরেই সে হারামে লিপ্ত হবে।”[1]
[1] নাসাঈ: ৮/৩২৭; সহীহ আল বুখারী: ২০৫১; আবু দাঊদ: ৩৩২৯; হিলইয়াতুল আওলিয়া: ৪/২৭০; মুসনাদ আহমাদ: ৪/২৭০; সহীহ মুসলিম: ১৫৯৯; ইবনু মাজাহ: ৩৯৮৪; দারেমী: ২/২৪৫; সুনান বাইহাকী: ৫/৬৪; তিরমিযী: ১২০৫; তারিখু বাগদাদ: ৯/৭০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (20): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. ابن عون: هو عبد الله بن عون بن أرطبان، والشعبي: هو عامر بن شراحيل.
722 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ التِّرْمِذِيُّ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: حَدِّثْنِي بِشَيْءٍ حَفِظْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يُحَدِّثْكَ بِهِ أَحَدٌ، قَالَ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «دَعْ مَا يُرِيبُكَ إِلَى مَا لَا يُرِيبُكَ»، قَالَ: «الْخَيْرُ طُمَأْنِينَةٌ وَالشَّرُّ رِيبَةٌ» [ص:499] وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَأَخَذْتُ تَمْرَةً فَأَلْقَيْتُهَا فِي فِي، فَأَخَذَهَا بِلُعَابِهَا حَتَّى أَعَادَهَا فِي التَّمْرِ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ عَلَيْكَ مِنْ هَذِهِ التَّمْرَةِ مِنْ هَذَا الصَّبِيِّ؟، فقَالَ: «إِنَّا آلَ مُحَمَّدٍ لَا يَحِلُّ لَنَا الصَّدَقَةُ» وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ». [2: 23]
رقم طبعة با وزير = (720)
আবুল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমাকে বললাম, আপনি আমাকে এমন হাদীস বর্ণনা করুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুখস্ত করেছেন; অন্য কেউ আপনাকে হাদীস বর্ণনা করেননি।” রাবী বলেন, তখন তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যেসব জিনিস তোমাকে সন্দেহে নিপতিত করে, তা ছেড়ে সেসব জিনিস গ্রহণ করো যা তোমাকে সন্দেহে নিপতিত করে না।” তিনি আরো বলেছেন, “ভালো কাজ সেটাই যা অন্তরে প্রশান্তি যোগায় আর মন্দ কাজ হলো সন্দেহমূলক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাদাকার খেজুর আসে, আমি সেখান থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দেই অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুখের ভিতর থেকে লালাসহ খেজুরটি বের করে নিয়ে নেন এবং তা আবার সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। অতঃপর তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই শিশুর কাছে খেজুরটি নেওয়া তো আপনার প্রয়োজন ছিল না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমাদের অর্থাৎ মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার-পরিজনদের জন্য সাদাকাহ বৈধ নয়।” আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিম্নোক্ত দু‘আটি পড়তে শুনেছি:
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ
অর্থ: “হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে নিরাপত্তা দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন। আমাদের দায়িত্বভার গ্রহণ করুন তাদের মাঝে যাদের আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনি আমাদেরকে যা কিছু প্রদান করেছেন, তাতে বারাকাহ দিন। আমাদেরকে রক্ষা করুন আপনার মন্দ ফায়সালা থেকে। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কেউ ফায়সালা করতে পারে না। আপনি যার দায়িত্বভার গ্রহণ করেন তাকে কেউ অপদস্থ করতে পারে না। আপনি বরকতময় এবং সুমহান।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৮৪; আত তাবারানী: ২৭১১; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৬৪; আত তায়ালিসী: ১১৭৮; তিরমিযী: ২৫১৮; হাকিম, আল মুসতাদরাক: ২/১৩; নাসাঈ: ৮/৩২৭; দারেমী: ২/২৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৩২; তারীখু বাগদাদ: ২/২২০; মুসনাদুশ শিহাব: ৬৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৭৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2074)، «المشكاة» (2773).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، مؤمل بن إسماعيل وإن كان سيِّئ الحفظ فقد تابعه غير واحد، وباقي رجاله ثقات. أبو الحوراء: هو ربيعة بن شيبان.
723 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيًّا فَأَكْرَمَهُ، فقَالَ لَهُ: «ائْتِنَا»، فَأَتَاهُ، فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلْ حَاجَتَكَ»، قَالَ: نَاقَةٌ نَرْكَبُهَا، وَأَعْنُزٌ يَحْلِبُهَا أَهْلِي، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعَجَزْتُمْ أَنْ تَكُونُوا مِثْلَ عَجُوزِ بَنِي إِسْرَائِيلَ»؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا عَجُوزُ بَنِي إِسْرَائِيلَ، قَالَ: «إِنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ لَمَّا سَارَ بِبَنِي إِسْرَائِيلَ مِنْ مِصْرَ، ضَلُّوا الطَّرِيقَ، فقَالَ: مَا هَذَا؟، فقَالَ عُلَمَاؤُهُمْ: إِنَّ يُوسُفَ عَلَيْهِ السَّلَامُ، لَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَخَذَ عَلَيْنَا مَوْثِقًا مِنَ اللَّهِ أَنْ لَا نَخْرُجَ مِنْ مِصْرَ حَتَّى نَنْقُلَ عِظَامَهُ مَعَنَا، قَالَ: فَمَنْ يَعْلَمُ مَوْضِعَ قَبْرِهِ؟، قَالَ: [ص:501] عَجُوزٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَبَعَثَ إِلَيْهَا فَأَتَتْهُ، فقَالَ: دُلِّينِي عَلَى قَبْرِ يُوسُفَ، قَالَتْ: حَتَّى تُعْطِيَنِي حُكْمِي، قَالَ: وَمَا حُكْمُكِ؟، قَالَتْ: أَكُونُ مَعَكَ فِي الْجَنَّةِ، فَكَرِهَ أَنْ يُعْطِيَهَا ذَلِكَ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ أَعْطِهَا حُكْمَهَا، فَانْطَلَقَتْ بِهِمْ إِلَى بُحَيْرَةٍ مَوْضِعِ مُسْتَنْقَعِ مَاءٍ، فَقَالَتْ: أَنْضِبُوا هَذَا الْمَاءَ، فَأَنْضَبُوهُ، فَقَالَتْ: احْتَفِرُوا، فَاحْتَفَرُوا، فَاسْتَخْرَجُوا عِظَامَ يُوسُفَ، فَلَمَّا أَقَلُّوهَا إِلَى الْأَرْضِ، وَإِذَا الطَّرِيقُ مِثْلُ ضَوْءِ النَّهَارِ». [3: 6]
رقم طبعة با وزير = (721)
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন বেদুঈনের কাছে আসলে, বেদু্ঈন তাঁকে খুব সম্মান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি আমাদের কাছে আসিও। অতঃপর তিনি তাঁর কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তুমি তোমার প্রয়োজনীয় জিনিস চাও।” তখন সে বলে, “আমাকে একটি উষ্টী দিন, আমরা তার উপর আরোহন করবো আর কয়েকটি ছাগল দিন, আমার পরিবার সেসবের দুধ দোহন করবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কী বানী ইসরাঈলের বৃদ্ধার মতোও হতে পারলে না?” সাহাবী বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বানী ইসরাঈলের বৃদ্ধার কী বৃন্তান্ত?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুসা আলাইহিস সালাম যখন বানী ইসরাঈলদের নিয়ে মিসর থেকে রওয়ানা হন, তখন তারা পথ হারিয়ে ফেলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “কী ব্যাপার (এমন কেন হচ্ছে)?” তখন বানী ইসরাঈলের উলামাগণ বললেন, “যখন ইউসুফ আলাইহিস সালাম মমূর্ষ উপনীত হন, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের থেকে প্রতিজ্ঞা নেন যে, আমরা যেন মিসর ত্যাগ করার সময় তাঁর হাড় যেন সাথে নিয়ে যাই।” মুসা আলাইহিস সালাম বললেন, “তাঁর কবরের স্থানটি কে জানেন?” তিনি বললেন, “ বানী ইসরাঈলের এক বৃদ্ধা নারী।” অতঃপর মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কাছে লোক পাঠালে তিনি তাঁর কাছে আসেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “আপনি আমাকে ইউসুফ আলাইহিস সালাম এর কবর স্থানের সন্ধান দিন।” জবাবে বৃদ্ধা বলেন, “(আমি কবরের সন্ধান দিব না) যতক্ষন না আপনি আমাকে আমার বিনিময় দিবেন!” তিনি বললেন, “আপনার বিনিময় কী?” বৃদ্ধা বলেন, “আমি আপনার সাথে জান্নাতে থাকব!” অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে এমনটা দিতে অপছন্দ করলেন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম এর প্রতি প্রত্যাদেশ করলেন, “আপনি তাকে তার বিনিময় দান করুন।” অতঃপর বৃদ্ধা তাঁদের নিয়ে হলুদ বর্ণের হ্রদের কাছে আসলেন এবং বললেন, “এই পানি আপনারা সেচ দিয়ে শুকিয়ে ফেলুন।” অতঃপর তাঁরা সেই সেচ দিয়ে পানি নিঃশেষ করে ফেললো। আবার বলেলেন, “আপনারা এখানে খনন করুন।” অতঃপর তাঁরা খনন করলেন এবং সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এর দেহ বের করলেন। অতঃপর যখন তাঁরা সেটা নিয়ে (সমতল) জমিতে আসলেন, তখন তাঁরা দিনের আলোর ন্যায় রাস্তা পেয়ে গেলেন!”[1]
[1] হাকিম, আল মুসতাদরাক; ২/৪০৪;৪০৫; জালালুদ্দিন সুয়ূতী, আদ দুর্রুল মানসূর: ৫/৮৭-৮৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩১৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (313).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن يزيد الرفاعي وإن خرج له مسلم مختلف فيه، وقال في "التقريب": ليس بقوي، وقد توبع، ومن فوقه من رجال الصحيح. يونس بن عمرو: هو يونس بن أبي إسحاق السبيعي، وابن فضيل: هو محمد بن فضيل بن غزوان.
724 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ: أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلَاةِ لِمَا بِهِمْ مِنَ الْحَاجَةِ، وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ، حَتَّى يَقُولَ الْأَعْرَابُ: إِنَّ هَؤُلَاءِ لَمَجَانِينَ، فَإِذَا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللَّهِ، لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً» قَالَ فَضَالَةُ وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ. [3: 66]
رقم طبعة با وزير = (722)
ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে সালাতে পড়ে যেতেন। এঁরা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তখন বেদুইন ব্যক্তিরা বলতো, “নিশ্চয়ই এরা পাগল হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বলতেন, “যদি তোমরা জানতে যে, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রতিদান রয়েছে, তবে তোমরা অবশ্যই ক্ষুধা ও অভাব বৃদ্ধি পাওয়াকে পছন্দ করতে।” ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “সেসময় আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৮; তিরমিযী: ২৩৬৮; আত তাবারানী আল কাবীর: ১৮/৭৯৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২১৬৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2169).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير أبي علي الجنبي- وهو عمرو بن مالك- فقد روى له أصحاب السُّنن، وهو ثقة. والمقرئ هو أبو عبد الرحمن عبد الله بن يزيد.
725 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمِينُ اللَّهِ مَلْأَى لَا يَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ بِاللَّيْلِ وَالنَّهَارِ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَمِينِهِ، وَالْيَدُ الْأُخْرَى الْقَبْضُ، يَرْفَعُ وَيَخْفِضُ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ»
رقم طبعة با وزير = (723) [ص:504] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذِهِ أَخْبَارٌ أُطْلِقَتْ مِنْ هَذَا النَّوْعِ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ أَصْحَابَ الْحَدِيثِ مُشَبِّهَةٌ، عَائِذٌ بِاللَّهِ أَنْ يَخْطُرَ ذَلِكَ بِبَالِ أَحَدٍ مِنْ أَصْحَابِ الْحَدِيثِ وَلَكِنْ أَطْلَقَ هَذِهِ الْأَخْبَارِ بِأَلْفَاظِ التَّمْثِيلِ لِصِفَاتِهِ عَلَى حَسْبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ فِيمَا بَيْنَهُمْ دُونَ تَكْيِيفِ صِفَاتِ اللَّهِ، جَلَّ [ص:505] رَبُّنَا عَنْ أَنْ يُشَبَّهَ بِشَيْءٍ مِنَ الْمَخْلُوقِينَ، أَوْ يُكَيَّفَ بِشَيْءٍ مِنْ صِفَاتِهِ، إِذْ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ. [3: 67]
ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে সালাতে পড়ে যেতেন। এঁরা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তখন বেদুইন ব্যক্তিরা বলতো, “নিশ্চয়ই এরা পাগল হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বলতেন, “যদি তোমরা জানতে যে, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রতিদান রয়েছে, তবে তোমরা অবশ্যই ক্ষুধা ও অভাব বৃদ্ধি পাওয়াকে পছন্দ করতে।” ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “সেসময় আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৮; তিরমিযী: ২৩৬৮; আত তাবারানী আল কাবীর: ১৮/৭৯৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২১৬৯।)
৭২৩.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর ডান হাত পরিপূর্ণ; দিনে-রাতের খরচ তাতে কোন কমতি আনতে পারে না। তোমরা কি ভেবে দেখেছো আসমানসমূহ ও জমিন সৃষ্টি অবধি তিনি যা খরচ করেছেন, তা তাঁর ডান হাতে যা রয়েছে, তার কোন কমতি আনয়ন করেনি। তাঁর অন্য হাত (রুহ) গ্রহণ করে। তিনি (মানুষের মর্যাদা) সমুন্নত করেন এবং অবনমিত করেন। আর তাঁর আরশ পানির উপর রয়েছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই ধরণের হাদীসগুলো সাধারণভাবে ব্যবহার করা হয়েছে, যাদের এই বিষয়ে মজবুত ইলম নেই, তারা এই সংশয়ে পড়ে যায় যে, মুহাদ্দিসগণ মুশাব্বিহাহ (আল্লাহর সিফাতকে মাখলুকাতের সিফাতের সাথে সাদৃশ্যতা দানকারী)! মুহাদ্দিসগণের কারো মনে এই ধরণের ধারণা আসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বস্তুত এই সমস্ত হাদীসে উপমার শব্দে আল্লাহর সিফাতগুলো সাধারণভাবে যেভাবে মানুষ নিজেদের মাঝে জানে, সেভাবে বর্ণিত হয়েছে; এখানে মহান আল্লাহর সিফাতসমূহকে মাখলূকের সিফাতের সাথে সাদৃশ্যতা দিয়ে ধরণ বর্ণনা করা হয়নি অথবা তাঁর কোন সিফাতের ধরণ বর্ণনা করা হয়নি। কেননা তাঁর সদৃশ কোন কিছুই নেই।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩১৩; সহীহ আল বুখারী: ৭৪১৯; সহীহ মুসলিম: ৯৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৫৬; তিরমিযী: ৩০৪৫; ইবনু মাজাহ: ১৯৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري متابع، ومن فوقه على شرطهما.
726 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الْأَشْعَثِ بِسَمَرْقَنْدَ، وَيَعْقُوبُ بْنُ يُوسُفَ بِبُخَارَى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ حَيَّانَ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ وَاقِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَخَلَتْ أُمَّةٌ الْجَنَّةَ بِقَضِّها وَقَضِيضِهَا، كَانُوا لَا يَكْتَوُونَ، وَلَا يَسْتَرْقُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ». [3: 6]
رقم طبعة با وزير = (724)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটা জাতির সবাই জান্নাতে প্রবেশ করেছে; তাঁরা শরীরে দাগ লাগাতো না, ঝাড়ফুঁক দিয়ে নিতো না; বরং তাঁরা কেবল আল্লাহর উপরই ভরসা করতো ।“[1]
[1] শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে য‘ঈফ বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে সহীহ আল বুখারীতে (নং ৫৭৫২), সহীহ মুসলিমে (নং ২২০) সমার্থক হাদীস রয়েছে। (বিস্তারিত, ফাতহুল বারী: ১০/২১১, ১১/৪০৮-৪১০।) শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৪৬১৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف جدا - «الضعيفة» (4613)، وفي الباب ما يغني عنه؛ فانظر الحديث (6052) عن ابن مسعود، و (6057) عن عمران. تنبيه!! رقم (6052) = (6084) من «طبعة المؤسسة». رقم (6057) = (6089) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، لضعف محمد بن عيسى بن حيان المدائني، قال الدارقطني والحاكم: متروك، وقال اللالكائي: ضعيف، وانفرد البرقاني بتوثيقه. انظر «الميزان» 3/ 678، و «اللسان» 5/ 333، و «تاريخ بغداد» 2/ 398.
727 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، قَالَ: [ص:506] أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ: وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنَ الْقَدَرِ، فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّهُ أَنْ يَذْهَبَ مِنْ قَلْبِي، فقَالَ: «إِنَّ اللَّهَ لَوْ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ غَيْرَ ظَالِمٍ لَهُمْ، وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ، وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ فِي سَبِيلِ اللَّهِ، مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ، وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ، وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا، لَدَخَلْتَ النَّارَ» قَالَ: ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ. [3: 66]
رقم طبعة با وزير = (725)
ইবনু দাইলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলাম এবং তাঁকে বললাম, “ভাগ্যের ব্যাপারে আমার মনে কিছুটা খটকা কাজ করে, কাজেই আমাকে এমন কিছু হাদীস বলুন, হতে পারে এতে আমার মনের সেই খটকা দূর হয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যদি আল্লাহ তা‘আলা আসমানবাসী ও জমিনবাসীকে শাস্তি দিতে চান, তবে তিনি তাদের প্রতি যুলম করা ছাড়াই তাদেরকে শাস্তি দিতে পারবেন। আর যদি তিনি তাদের প্রতি দয়া করেন, তবে তাঁর দয়া তাদের আমল অপেক্ষা উৎকৃষ্ট হবে। যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করো, তবুও আল্লাহ তা গ্রহণ করবেন না, যতক্ষন না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করবে এবং যতক্ষন না তুমি জানবে যে, তুমি যা পেয়েছো, তা কখনই হারানোর ছিল না, আর যা তোমার হাতছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার বিষয় ছিল না। যদি তুমি এর থেকে ভিন্ন আক্বীদা-বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে, তবে তুমি জাহান্নামে প্রবেশ করতে।” রাবী বলেন, “তারপর আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। এরপর আমি হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। তারপর আমি যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]
[1] আবু দাঊদ: ৪৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১৮২; ইবনু মাজাহ: ৭৭; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৪৫; বাইহাকী, আস সুনান: ১০/২০৪; তাবারানী আল কাবীর: ৪৯৪০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (245).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو موقوف من حديث أبي بن كعب وابن مسعود وحذيفة بن اليمان، ومرفوع من حديث زيد بن ثابت، وأبو سنان: هو سعيد بن سنان الشيباني البرجمي، وابن الديلمي: هو أبو بسر عبد الله بن فيروز.
728 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَاصِمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِبْتُ لِلْمُؤْمِنِ لَا يَقْضِي اللَّهُ لَهُ شَيْئًا، إِلَّا كَانَ خَيْرًا لَهُ». [3: 66]
رقم طبعة با وزير = (726)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি মু‘মিন ব্যক্তির ব্যাপারগুলোতে অবাক হয়ে যাই; মহান আল্লাহ তার জন্য যে-ই ফায়সালা করেন না কেন, সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৪; মুসনাদু আবি ইয়ালা: ১৯৮; মুসনাদুশ শিহাব: ৫৯৬; যাহাবী, আস সিয়ার: ১৫/৩৪২; মাজমা‘উয যাওয়াইদ: ৭/২০৯-২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৪০; সুনান আল বাইহাকী: ৩/৩৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (148).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، ثعلبة بن عاصم هو أبو بحر مولى لأنس، ويقال: ثعلبة بن الحكم، وقيل: ابن مالك، روى عنه جمع، وقال أبو حاتم: صالح، وذكره المؤلف في «الثقات» 4/ 99. وباقي رجاله ثقات.
729 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ كَانَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرَوْنَ ثَلَاثَةَ أَشْهُرٍ مَا يَسْتَوْقِدُونَ فِيهِ بِنَارٍ، مَا هُوَ إِلَّا الْمَاءُ وَالتَّمْرُ، وَكَانَ حَوْلَنَا أَهْلُ دُورٍ مِنَ الْأَنْصَارِ لَهُمْ دَوَاجِنُ فِي حَوَائِطِهِمْ، فَكَانَ أَهْلُ كُلِّ دَارٍ يَبْعَثُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِغَزِيرِ شَاتِهِمْ، فَكَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ ذَلِكَ اللَّبَنِ». [5: 27]
رقم طبعة با وزير = (727)
আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার তিন মাস পর্যন্ত (চুলায়) আগুন জ্বালাতেন না। এসময় তাঁদের খাদ্য থাকতো খেজুর ও পানি। আর আমাদের পাশে কিছু আনসারীদের বাড়ি ছিল। তাঁদের বাগানে কিছু গৃহপালিত মেষ ছিল। প্রত্যেক প্রতিবেশি আনসারী তাঁদের মেষের দুধ পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসব দুধ পান করতেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/৩৬১; মুসনাদ আহমাদ: ৬/১০৮; সহীহ আল বুখারী: ৬৪৫৮, ৬৪৫৯; ২৫৬৭; ৫৩৮৩; সহীহ মুসলিম: ২৯৭২; ইবনু মাজাহ: ৪১৪৪, ৪১৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৪১৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (111)، «صحيح سنن ابن ماجه» (4145): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الوليد بن شجاع من جال مسلم، ومن فوقه على شرطهما.
730 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ، لَرَزَقَكُمُ اللَّهُ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُو خِمَاصًا، وَتَعُودُ بِطَانًا». [3: 66]
رقم طبعة با وزير = (728)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি তোমরা আল্লাহর উপর যথার্থ তাওয়াক্কুল করতে, তবে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সেভাবে রিযিক দিতেন, যেভাবে পাখিদের রিযিক দেন; পাখি সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধা বেলায় পেট ভরে (বাসায়) ফিরে আসে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩০; হাকিম, আল মুসতাদরাক: ৪/৩১৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১০/৬৯; আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৫৫৯; তিরমিযী: ২৩৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০৮; মুসনাদুশ শিহাব: ১৪৪৪; ইবনু মাজাহ: ৪১৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (310).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، بكر بن عمرو: هو المعافري المصري، قال أبو حاتم: شيخ، وذكره المؤلف في «الثقات» 6/ 103، وقال أحمد: يروى له، وقال الدارقطني: يعتبر به، وروى له البخاري حديثاً واحداً متابعة، واحتج به الباقون سوى ابن ماجة، وباقي رجاله ثقات على شرط الصحيح. أبو تميم الجيشاني: هو عبد الله بن مالك بن الأسحم الرعيني، وأصله من اليمن، وهاجر زمن عمر، وشهد فتح مصر، ومات قديماً. والمقرئ هو أبو عبد الرحمن عبد الله بن يزيد.
731 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟، قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ».
رقم طبعة با وزير = (729) [ص:511] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْقُوبُ هَذَا: هُوَ يَعْقُوبُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ مِنْ أَهْلِ الْحِجَازِ مَشْهُورٌ مَأْمُونٌ. [3: 65]
আমর বিন উমাইয়া রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি কি আমার উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি উট বেঁধে রাখো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো।”
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী ইয়াকুব দ্বারা উদ্দেশ্য হলো ইয়াকুব বিন আমর বিন আব্দুল্লাহ বিন আমর বিন উমাইয়া আয যামরী। তিনি হিজাযের অধিবাসী একজন নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ ব্যক্তি।”[1]
[1] হাকিম, আল মুসতাদরাক: ৩/৬২৩; কাযা‘ঈ, মুসনাদুশ শিহাব: ৬৩৩; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৩০৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ২২/২৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «مشكلة الفقر» (23/ 22).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، يعقوب بن عبد الله: هو يعقوب بن عمرو بن عبد الله، ذكره المؤلف في "الثقات" 7/ 640، وروى عنه اثنان، وباقي رجاله ثقات.