হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (721)


721 - أَخْبَرَنَا أحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيَّنٌ، وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَةٌ وَرُبَّمَا، قَالَ: مُتَشَابِهَةٌ وَسَأَضْرِبُ لَكُمْ فِي ذَلِكَ مَثَلًا: إِنَّ اللَّهَ حَمَى حِمًى، وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمَهُ، وَإِنَّهُ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى، يُوشِكْ أَنْ يُخَالِطَ الْحِمَى وَرُبَّمَا، قَالَ: مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكْ أَنْ يَرْتَعَ، وَإِنَّ مَنْ خَالَطَ الرِّيبَةَ، يُوشِكُ أَنْ يَجْسُرَ». [3: 28]
رقم طبعة با وزير = (719)




নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এতদুভয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহমূলক জিনিস। আর আমি অচিরেই তোমাদের জন্য এই ব্যাপারে একটি দৃষ্টান্ত পেশ করবো: নিশ্চয়ই আল্লাহ সংরক্ষিত এলাকা নির্ধারণ করেছেন। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামসমূহ। নিশ্চয়ই যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে মিশে যাবে। (কখনো রাবী এমন শব্দে বলেছেন, “যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে পশু চরাবে) নিশ্চয়ই যে ব্যক্তি সন্দেহমূলক জিনিসের সংমিশ্রণ ঘটায়, অচিরেই সে হারামে লিপ্ত হবে।”[1]

[1] নাসাঈ: ৮/৩২৭; সহীহ আল বুখারী: ২০৫১; আবু দাঊদ: ৩৩২৯; হিলইয়াতুল আওলিয়া: ৪/২৭০; মুসনাদ আহমাদ: ৪/২৭০; সহীহ মুসলিম: ১৫৯৯; ইবনু মাজাহ: ৩৯৮৪; দারেমী: ২/২৪৫; সুনান বাইহাকী: ৫/৬৪; তিরমিযী: ১২০৫; তারিখু বাগদাদ: ৯/৭০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (20): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. ابن عون: هو عبد الله بن عون بن أرطبان، والشعبي: هو عامر بن شراحيل.









সহীহ ইবনু হিব্বান (722)


722 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ التِّرْمِذِيُّ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: حَدِّثْنِي بِشَيْءٍ حَفِظْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يُحَدِّثْكَ بِهِ أَحَدٌ، قَالَ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «دَعْ مَا يُرِيبُكَ إِلَى مَا لَا يُرِيبُكَ»، قَالَ: «الْخَيْرُ طُمَأْنِينَةٌ وَالشَّرُّ رِيبَةٌ» [ص:499] وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَأَخَذْتُ تَمْرَةً فَأَلْقَيْتُهَا فِي فِي، فَأَخَذَهَا بِلُعَابِهَا حَتَّى أَعَادَهَا فِي التَّمْرِ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ عَلَيْكَ مِنْ هَذِهِ التَّمْرَةِ مِنْ هَذَا الصَّبِيِّ؟، فقَالَ: «إِنَّا آلَ مُحَمَّدٍ لَا يَحِلُّ لَنَا الصَّدَقَةُ» وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ». [2: 23]
رقم طبعة با وزير = (720)




আবুল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমাকে বললাম, আপনি আমাকে এমন হাদীস বর্ণনা করুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুখস্ত করেছেন; অন্য কেউ আপনাকে হাদীস বর্ণনা করেননি।” রাবী বলেন, তখন তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যেসব জিনিস তোমাকে সন্দেহে নিপতিত করে, তা ছেড়ে সেসব জিনিস গ্রহণ করো যা তোমাকে সন্দেহে নিপতিত করে না।” তিনি আরো বলেছেন, “ভালো কাজ সেটাই যা অন্তরে প্রশান্তি যোগায় আর মন্দ কাজ হলো সন্দেহমূলক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাদাকার খেজুর আসে, আমি সেখান থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দেই অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুখের ভিতর থেকে লালাসহ খেজুরটি বের করে নিয়ে নেন এবং তা আবার সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। অতঃপর তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই শিশুর কাছে খেজুরটি নেওয়া তো আপনার প্রয়োজন ছিল না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমাদের অর্থাৎ মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার-পরিজনদের জন্য সাদাকাহ বৈধ নয়।” আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিম্নোক্ত দু‘আটি পড়তে শুনেছি:
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ
অর্থ: “হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে নিরাপত্তা দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন। আমাদের দায়িত্বভার গ্রহণ করুন তাদের মাঝে যাদের আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনি আমাদেরকে যা কিছু প্রদান করেছেন, তাতে বারাকাহ দিন। আমাদেরকে রক্ষা করুন আপনার মন্দ ফায়সালা থেকে। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কেউ ফায়সালা করতে পারে না। আপনি যার দায়িত্বভার গ্রহণ করেন তাকে কেউ অপদস্থ করতে পারে না। আপনি বরকতময় এবং সুমহান।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/২০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৮৪; আত তাবারানী: ২৭১১; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৬৪; আত তায়ালিসী: ১১৭৮; তিরমিযী: ২৫১৮; হাকিম, আল মুসতাদরাক: ২/১৩; নাসাঈ: ৮/৩২৭; দারেমী: ২/২৪৫; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২০৩২; তারীখু বাগদাদ: ২/২২০; মুসনাদুশ শিহাব: ৬৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৭৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2074)، «المشكاة» (2773).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، مؤمل بن إسماعيل وإن كان سيِّئ الحفظ فقد تابعه غير واحد، وباقي رجاله ثقات. أبو الحوراء: هو ربيعة بن شيبان.









সহীহ ইবনু হিব্বান (723)


723 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيًّا فَأَكْرَمَهُ، فقَالَ لَهُ: «ائْتِنَا»، فَأَتَاهُ، فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلْ حَاجَتَكَ»، قَالَ: نَاقَةٌ نَرْكَبُهَا، وَأَعْنُزٌ يَحْلِبُهَا أَهْلِي، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعَجَزْتُمْ أَنْ تَكُونُوا مِثْلَ عَجُوزِ بَنِي إِسْرَائِيلَ»؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا عَجُوزُ بَنِي إِسْرَائِيلَ، قَالَ: «إِنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ لَمَّا سَارَ بِبَنِي إِسْرَائِيلَ مِنْ مِصْرَ، ضَلُّوا الطَّرِيقَ، فقَالَ: مَا هَذَا؟، فقَالَ عُلَمَاؤُهُمْ: إِنَّ يُوسُفَ عَلَيْهِ السَّلَامُ، لَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَخَذَ عَلَيْنَا مَوْثِقًا مِنَ اللَّهِ أَنْ لَا نَخْرُجَ مِنْ مِصْرَ حَتَّى نَنْقُلَ عِظَامَهُ مَعَنَا، قَالَ: فَمَنْ يَعْلَمُ مَوْضِعَ قَبْرِهِ؟، قَالَ: [ص:501] عَجُوزٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَبَعَثَ إِلَيْهَا فَأَتَتْهُ، فقَالَ: دُلِّينِي عَلَى قَبْرِ يُوسُفَ، قَالَتْ: حَتَّى تُعْطِيَنِي حُكْمِي، قَالَ: وَمَا حُكْمُكِ؟، قَالَتْ: أَكُونُ مَعَكَ فِي الْجَنَّةِ، فَكَرِهَ أَنْ يُعْطِيَهَا ذَلِكَ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ أَعْطِهَا حُكْمَهَا، فَانْطَلَقَتْ بِهِمْ إِلَى بُحَيْرَةٍ مَوْضِعِ مُسْتَنْقَعِ مَاءٍ، فَقَالَتْ: أَنْضِبُوا هَذَا الْمَاءَ، فَأَنْضَبُوهُ، فَقَالَتْ: احْتَفِرُوا، فَاحْتَفَرُوا، فَاسْتَخْرَجُوا عِظَامَ يُوسُفَ، فَلَمَّا أَقَلُّوهَا إِلَى الْأَرْضِ، وَإِذَا الطَّرِيقُ مِثْلُ ضَوْءِ النَّهَارِ». [3: 6]
رقم طبعة با وزير = (721)




আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন বেদুঈনের কাছে আসলে, বেদু্‌ঈন তাঁকে খুব সম্মান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি আমাদের কাছে আসিও। অতঃপর তিনি তাঁর কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তুমি তোমার প্রয়োজনীয় জিনিস চাও।” তখন সে বলে, “আমাকে একটি উষ্টী দিন, আমরা তার উপর আরোহন করবো আর কয়েকটি ছাগল দিন, আমার পরিবার সেসবের দুধ দোহন করবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কী বানী ইসরাঈলের বৃদ্ধার মতোও হতে পারলে না?” সাহাবী বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বানী ইসরাঈলের বৃদ্ধার কী বৃন্তান্ত?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুসা আলাইহিস সালাম যখন বানী ইসরাঈলদের নিয়ে মিসর থেকে রওয়ানা হন, তখন তারা পথ হারিয়ে ফেলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “কী ব্যাপার (এমন কেন হচ্ছে)?” তখন বানী ইসরাঈলের উলামাগণ বললেন, “যখন ইউসুফ আলাইহিস সালাম মমূর্ষ উপনীত হন, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের থেকে প্রতিজ্ঞা নেন যে, আমরা যেন মিসর ত্যাগ করার সময় তাঁর হাড় যেন সাথে নিয়ে যাই।” মুসা আলাইহিস সালাম বললেন, “তাঁর কবরের স্থানটি কে জানেন?” তিনি বললেন, “ বানী ইসরাঈলের এক বৃদ্ধা নারী।” অতঃপর মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কাছে লোক পাঠালে তিনি তাঁর কাছে আসেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “আপনি আমাকে ইউসুফ আলাইহিস সালাম এর কবর স্থানের সন্ধান দিন।” জবাবে বৃদ্ধা বলেন, “(আমি কবরের সন্ধান দিব না) যতক্ষন না আপনি আমাকে আমার বিনিময় দিবেন!” তিনি বললেন, “আপনার বিনিময় কী?” বৃদ্ধা বলেন, “আমি আপনার সাথে জান্নাতে থাকব!” অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে এমনটা দিতে অপছন্দ করলেন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম এর প্রতি প্রত্যাদেশ করলেন, “আপনি তাকে তার বিনিময় দান করুন।” অতঃপর বৃদ্ধা তাঁদের নিয়ে হলুদ বর্ণের হ্রদের কাছে আসলেন এবং বললেন, “এই পানি আপনারা সেচ দিয়ে শুকিয়ে ফেলুন।” অতঃপর তাঁরা সেই সেচ দিয়ে পানি নিঃশেষ করে ফেললো। আবার বলেলেন, “আপনারা এখানে খনন করুন।” অতঃপর তাঁরা খনন করলেন এবং সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এর দেহ বের করলেন। অতঃপর যখন তাঁরা সেটা নিয়ে (সমতল) জমিতে আসলেন, তখন তাঁরা দিনের আলোর ন্যায় রাস্তা পেয়ে গেলেন!”[1]

[1] হাকিম, আল মুসতাদরাক; ২/৪০৪;৪০৫; জালালুদ্দিন সুয়ূতী, আদ দুর্রুল মানসূর: ৫/৮৭-৮৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (313).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن يزيد الرفاعي وإن خرج له مسلم مختلف فيه، وقال في "التقريب": ليس بقوي، وقد توبع، ومن فوقه من رجال الصحيح. يونس بن عمرو: هو يونس بن أبي إسحاق السبيعي، وابن فضيل: هو محمد بن فضيل بن غزوان.









সহীহ ইবনু হিব্বান (724)


724 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ: أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلَاةِ لِمَا بِهِمْ مِنَ الْحَاجَةِ، وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ، حَتَّى يَقُولَ الْأَعْرَابُ: إِنَّ هَؤُلَاءِ لَمَجَانِينَ، فَإِذَا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللَّهِ، لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً» قَالَ فَضَالَةُ وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ. [3: 66]
رقم طبعة با وزير = (722)




ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে সালাতে পড়ে যেতেন। এঁরা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তখন বেদুইন ব্যক্তিরা বলতো, “নিশ্চয়ই এরা পাগল হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বলতেন, “যদি তোমরা জানতে যে, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রতিদান রয়েছে, তবে তোমরা অবশ্যই ক্ষুধা ও অভাব বৃদ্ধি পাওয়াকে পছন্দ করতে।” ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “সেসময় আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/১৮; তিরমিযী: ২৩৬৮; আত তাবারানী আল কাবীর: ১৮/৭৯৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২১৬৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2169).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير أبي علي الجنبي- وهو عمرو بن مالك- فقد روى له أصحاب السُّنن، وهو ثقة. والمقرئ هو أبو عبد الرحمن عبد الله بن يزيد.









সহীহ ইবনু হিব্বান (725)


725 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمِينُ اللَّهِ مَلْأَى لَا يَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ بِاللَّيْلِ وَالنَّهَارِ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَمِينِهِ، وَالْيَدُ الْأُخْرَى الْقَبْضُ، يَرْفَعُ وَيَخْفِضُ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ»
رقم طبعة با وزير = (723) [ص:504] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذِهِ أَخْبَارٌ أُطْلِقَتْ مِنْ هَذَا النَّوْعِ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ أَصْحَابَ الْحَدِيثِ مُشَبِّهَةٌ، عَائِذٌ بِاللَّهِ أَنْ يَخْطُرَ ذَلِكَ بِبَالِ أَحَدٍ مِنْ أَصْحَابِ الْحَدِيثِ وَلَكِنْ أَطْلَقَ هَذِهِ الْأَخْبَارِ بِأَلْفَاظِ التَّمْثِيلِ لِصِفَاتِهِ عَلَى حَسْبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ فِيمَا بَيْنَهُمْ دُونَ تَكْيِيفِ صِفَاتِ اللَّهِ، جَلَّ [ص:505] رَبُّنَا عَنْ أَنْ يُشَبَّهَ بِشَيْءٍ مِنَ الْمَخْلُوقِينَ، أَوْ يُكَيَّفَ بِشَيْءٍ مِنْ صِفَاتِهِ، إِذْ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ. [3: 67]




ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে সালাতে পড়ে যেতেন। এঁরা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তখন বেদুইন ব্যক্তিরা বলতো, “নিশ্চয়ই এরা পাগল হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বলতেন, “যদি তোমরা জানতে যে, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রতিদান রয়েছে, তবে তোমরা অবশ্যই ক্ষুধা ও অভাব বৃদ্ধি পাওয়াকে পছন্দ করতে।” ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “সেসময় আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/১৮; তিরমিযী: ২৩৬৮; আত তাবারানী আল কাবীর: ১৮/৭৯৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২১৬৯।)

৭২৩.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর ডান হাত পরিপূর্ণ; দিনে-রাতের খরচ তাতে কোন কমতি আনতে পারে না। তোমরা কি ভেবে দেখেছো আসমানসমূহ ও জমিন সৃষ্টি অবধি তিনি যা খরচ করেছেন, তা তাঁর ডান হাতে যা রয়েছে, তার কোন কমতি আনয়ন করেনি। তাঁর অন্য হাত (রুহ) গ্রহণ করে। তিনি (মানুষের মর্যাদা) সমুন্নত করেন এবং অবনমিত করেন। আর তাঁর আরশ পানির উপর রয়েছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই ধরণের হাদীসগুলো সাধারণভাবে ব্যবহার করা হয়েছে, যাদের এই বিষয়ে মজবুত ইলম নেই, তারা এই সংশয়ে পড়ে যায় যে, মুহাদ্দিসগণ মুশাব্বিহাহ (আল্লাহর সিফাতকে মাখলুকাতের সিফাতের সাথে সাদৃশ্যতা দানকারী)! মুহাদ্দিসগণের কারো মনে এই ধরণের ধারণা আসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বস্তুত এই সমস্ত হাদীসে উপমার শব্দে আল্লাহর সিফাতগুলো সাধারণভাবে যেভাবে মানুষ নিজেদের মাঝে জানে, সেভাবে বর্ণিত হয়েছে; এখানে মহান আল্লাহর সিফাতসমূহকে মাখলূকের সিফাতের সাথে সাদৃশ্যতা দিয়ে ধরণ বর্ণনা করা হয়নি অথবা তাঁর কোন সিফাতের ধরণ বর্ণনা করা হয়নি। কেননা তাঁর সদৃশ কোন কিছুই নেই।”

[1] মুসনাদ আহমাদ: ২/৩১৩; সহীহ আল বুখারী: ৭৪১৯; সহীহ মুসলিম: ৯৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৫৬; তিরমিযী: ৩০৪৫; ইবনু মাজাহ: ১৯৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري متابع، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (726)


726 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الْأَشْعَثِ بِسَمَرْقَنْدَ، وَيَعْقُوبُ بْنُ يُوسُفَ بِبُخَارَى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ حَيَّانَ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ وَاقِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَخَلَتْ أُمَّةٌ الْجَنَّةَ بِقَضِّها وَقَضِيضِهَا، كَانُوا لَا يَكْتَوُونَ، وَلَا يَسْتَرْقُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ». [3: 6]
رقم طبعة با وزير = (724)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটা জাতির সবাই জান্নাতে প্রবেশ করেছে; তাঁরা শরীরে দাগ লাগাতো না, ঝাড়ফুঁক দিয়ে নিতো না; বরং তাঁরা কেবল আল্লাহর ‍উপরই ভরসা করতো ।“[1]

[1] শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে য‘ঈফ বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে সহীহ আল বুখারীতে (নং ৫৭৫২), সহীহ মুসলিমে (নং ২২০) সমার্থক হাদীস রয়েছে। (বিস্তারিত, ফাতহুল বারী: ১০/২১১, ১১/৪০৮-৪১০।) শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৪৬১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف جدا - «الضعيفة» (4613)، وفي الباب ما يغني عنه؛ فانظر الحديث (6052) عن ابن مسعود، و (6057) عن عمران. تنبيه!! رقم (6052) = (6084) من «طبعة المؤسسة». رقم (6057) = (6089) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، لضعف محمد بن عيسى بن حيان المدائني، قال الدارقطني والحاكم: متروك، وقال اللالكائي: ضعيف، وانفرد البرقاني بتوثيقه. انظر «الميزان» 3/ 678، و «اللسان» 5/ 333، و «تاريخ بغداد» 2/ 398.









সহীহ ইবনু হিব্বান (727)


727 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، قَالَ: [ص:506] أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ: وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنَ الْقَدَرِ، فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّهُ أَنْ يَذْهَبَ مِنْ قَلْبِي، فقَالَ: «إِنَّ اللَّهَ لَوْ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ غَيْرَ ظَالِمٍ لَهُمْ، وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ، وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ فِي سَبِيلِ اللَّهِ، مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ، وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ، وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا، لَدَخَلْتَ النَّارَ» قَالَ: ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، فقَالَ مِثْلَ قَوْلِهِ، ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ. [3: 66]
رقم طبعة با وزير = (725)




ইবনু দাইলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলাম এবং তাঁকে বললাম, “ভাগ্যের ব্যাপারে আমার মনে কিছুটা খটকা কাজ করে, কাজেই আমাকে এমন কিছু হাদীস বলুন, হতে পারে এতে আমার মনের সেই খটকা দূর হয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যদি আল্লাহ তা‘আলা আসমানবাসী ও জমিনবাসীকে শাস্তি দিতে চান, তবে তিনি তাদের প্রতি যুলম করা ছাড়াই তাদেরকে শাস্তি দিতে পারবেন। আর যদি তিনি তাদের প্রতি দয়া করেন, তবে তাঁর দয়া তাদের আমল অপেক্ষা উৎকৃষ্ট হবে। যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করো, তবুও আল্লাহ তা গ্রহণ করবেন না, যতক্ষন না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করবে এবং যতক্ষন না তুমি জানবে যে, তুমি যা পেয়েছো, তা কখনই হারানোর ছিল না, আর যা তোমার হাতছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার বিষয় ছিল না। যদি তুমি এর থেকে ভিন্ন আক্বীদা-বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে, তবে তুমি জাহান্নামে প্রবেশ করতে।” রাবী বলেন, “তারপর আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। এরপর আমি হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। তারপর আমি যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]

[1] আবু দাঊদ: ৪৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১৮২; ইবনু মাজাহ: ৭৭; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৪৫; বাইহাকী, আস সুনান: ১০/২০৪; তাবারানী আল কাবীর: ৪৯৪০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (245).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو موقوف من حديث أبي بن كعب وابن مسعود وحذيفة بن اليمان، ومرفوع من حديث زيد بن ثابت، وأبو سنان: هو سعيد بن سنان الشيباني البرجمي، وابن الديلمي: هو أبو بسر عبد الله بن فيروز.









সহীহ ইবনু হিব্বান (728)


728 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَاصِمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِبْتُ لِلْمُؤْمِنِ لَا يَقْضِي اللَّهُ لَهُ شَيْئًا، إِلَّا كَانَ خَيْرًا لَهُ». [3: 66]
رقم طبعة با وزير = (726)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি মু‘মিন ব্যক্তির ব্যাপারগুলোতে অবাক হয়ে যাই; মহান আল্লাহ তার জন্য যে-ই ফায়সালা করেন না কেন, সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়!”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/২৪; মুসনাদু আবি ইয়ালা: ১৯৮; মুসনাদুশ শিহাব: ৫৯৬; যাহাবী, আস সিয়ার: ১৫/৩৪২; মাজমা‘উয যাওয়াইদ: ৭/২০৯-২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৪০; সুনান আল বাইহাকী: ৩/৩৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (148).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، ثعلبة بن عاصم هو أبو بحر مولى لأنس، ويقال: ثعلبة بن الحكم، وقيل: ابن مالك، روى عنه جمع، وقال أبو حاتم: صالح، وذكره المؤلف في «الثقات» 4/ 99. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (729)


729 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ كَانَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرَوْنَ ثَلَاثَةَ أَشْهُرٍ مَا يَسْتَوْقِدُونَ فِيهِ بِنَارٍ، مَا هُوَ إِلَّا الْمَاءُ وَالتَّمْرُ، وَكَانَ حَوْلَنَا أَهْلُ دُورٍ مِنَ الْأَنْصَارِ لَهُمْ دَوَاجِنُ فِي حَوَائِطِهِمْ، فَكَانَ أَهْلُ كُلِّ دَارٍ يَبْعَثُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِغَزِيرِ شَاتِهِمْ، فَكَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ ذَلِكَ اللَّبَنِ». [5: 27]
رقم طبعة با وزير = (727)




আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার তিন মাস পর্যন্ত (চুলায়) আগুন জ্বালাতেন না। এসময় তাঁদের খাদ্য থাকতো খেজুর ও পানি। আর আমাদের পাশে কিছু আনসারীদের বাড়ি ছিল। তাঁদের বাগানে কিছু গৃহপালিত মেষ ছিল। প্রত্যেক প্রতিবেশি আনসারী তাঁদের মেষের দুধ পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসব দুধ পান করতেন।”[1]

[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/৩৬১; মুসনাদ আহমাদ: ৬/১০৮; সহীহ আল বুখারী: ৬৪৫৮, ৬৪৫৯; ২৫৬৭; ৫৩৮৩; সহীহ মুসলিম: ২৯৭২; ইবনু মাজাহ: ৪১৪৪, ৪১৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৪১৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (111)، «صحيح سنن ابن ماجه» (4145): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، الوليد بن شجاع من جال مسلم، ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (730)


730 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ، لَرَزَقَكُمُ اللَّهُ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُو خِمَاصًا، وَتَعُودُ بِطَانًا». [3: 66]
رقم طبعة با وزير = (728)




উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি তোমরা আল্লাহর উপর যথার্থ তাওয়াক্কুল করতে, তবে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সেভাবে রিযিক দিতেন, যেভাবে পাখিদের রিযিক দেন; পাখি সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধা বেলায় পেট ভরে (বাসায়) ফিরে আসে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ১/৩০; হাকিম, আল মুসতাদরাক: ৪/৩১৮; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ১০/৬৯; আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৫৫৯; তিরমিযী: ২৩৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০৮; মুসনাদুশ শিহাব: ১৪৪৪; ইবনু মাজাহ: ৪১৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (310).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، بكر بن عمرو: هو المعافري المصري، قال أبو حاتم: شيخ، وذكره المؤلف في «الثقات» 6/ 103، وقال أحمد: يروى له، وقال الدارقطني: يعتبر به، وروى له البخاري حديثاً واحداً متابعة، واحتج به الباقون سوى ابن ماجة، وباقي رجاله ثقات على شرط الصحيح. أبو تميم الجيشاني: هو عبد الله بن مالك بن الأسحم الرعيني، وأصله من اليمن، وهاجر زمن عمر، وشهد فتح مصر، ومات قديماً. والمقرئ هو أبو عبد الرحمن عبد الله بن يزيد.









সহীহ ইবনু হিব্বান (731)


731 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟، قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ».
رقم طبعة با وزير = (729) [ص:511] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْقُوبُ هَذَا: هُوَ يَعْقُوبُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ مِنْ أَهْلِ الْحِجَازِ مَشْهُورٌ مَأْمُونٌ. [3: 65]




আমর বিন উমাইয়া রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি কি আমার উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি উট বেঁধে রাখো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো।”
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী ইয়াকুব দ্বারা উদ্দেশ্য হলো ইয়াকুব বিন আমর বিন আব্দুল্লাহ বিন আমর বিন উমাইয়া আয যামরী। তিনি হিজাযের অধিবাসী একজন নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ ব্যক্তি।”[1]

[1] হাকিম, আল মুসতাদরাক: ৩/৬২৩; কাযা‘ঈ, মুসনাদুশ শিহাব: ৬৩৩; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৩০৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ২২/২৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «مشكلة الفقر» (23/ 22).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، يعقوب بن عبد الله: هو يعقوب بن عمرو بن عبد الله، ذكره المؤلف في "الثقات" 7/ 640، وروى عنه اثنان، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (732)


732 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فِيهِ فَقُومُوا عَنْهُ». [4: 34]
رقم طبعة با وزير = (729/م)




৭২৯/*. জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1] [2]

[1] মুসনাদু আবী ই‘য়ালা: ১৫১৯; সহীহ্ আল বুখারী: ৭৫৯; তাবারানী: ১৬৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৪; মুসনাদ আহমাদ: ৪/৩১২; সহীহ মুসলিম: ২৬৬৭; দারেমী: ২/৪৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)

[2] হাদীসটি মুল কিতাবে এখান থেকে বাদ পড়েছে। এজন্য পরের নাম্বারের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য এই হাদীসের না্ম্বার আগের নাম্বার বহাল রাখা হয়েছে।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير خلف بن هشام، فمن رجال مسلم









সহীহ ইবনু হিব্বান (733)


733 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ [ص:7] عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحِينِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِأَبِي بَكْرٍ وَهُوَ يُصَلِّي يَخْفِضُ صَوْتَهُ، وَمَرَّ بِعُمَرَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ، قَالَ: فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَبِي بَكْرٍ: «يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ مِنْ صَوْتِكَ»، قَالَ: قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ، قَالَ: «وَمَرَرْتُ بِكَ يَا عُمَرُ، وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أُوقِظُ الْوَسْنَانَ، وَأَحْتَسِبُ بِهِ، قَالَ:، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ: «ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا»، وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا» [5: 1]
رقم طبعة با وزير = (730)




আবু কাতাদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এসময় তিনি ক্ষীণ আওয়াজে সালাত আদায় করছিলেন এবং তিনি উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করেন, এসময় তিনি উচ্চ আওয়াজে সালাত আদায় করছিলেন। রাবী বলেন, “এরপর তাঁরা দুইজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন তিনি আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “হে আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আমি আপনার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এসময় আপনি ক্ষীণ আওয়াজে সালাত আদায় করছিলেন।” আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি যার গোপন আলাপে লিপ্ত হয়েছি (অর্থাৎ আল্লাহর সাথে), তাকে তো শুনিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আমি আপনার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এসময় আপনি উচ্চ আওয়াজে সালাত আদায় করছিলেন।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে দিচ্ছিলাম। আর আমি এর মাধ্যমে সাওয়াবের প্রত্যাশা করি।” রাবী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “আপনি আরেকটু আওয়াজ উঁচু করবেন।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “আপনি আরেকটু আওয়াজ নিচু করবেন।”[1]

[1] সহীহ ইবনু খুযাইমা: ১১৬১; আবু দাঊদ: ১৩২৯; তিরমিযী: ৪৪৭; হাকিম: ১/৩১০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১২০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1200).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله ثقات رجال مسلم غير محمد بن عبد الرحيم، فمن رجال البخاري









সহীহ ইবনু হিব্বান (734)


734 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ، وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (731)




উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রকাশ্যে কুর‘আন পাঠকারী প্রকাশ্যে দানকারীর মতো আর সংগোপনে কুরআন পাঠকারী সংগোপনে দানকারীর মতো।”[1]

[1] নাসাঈ: ৫/৮০; মুসনাদ আহমাদ: ৪/১৫১; তাবারানী, আল কাবীর: ১৭/৩৩৪; আবু দাঊদ: ১৩৩৩; তিরমিযী: ২৯১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১২০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1204).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل معاوية بن صالح.









সহীহ ইবনু হিব্বান (735)


735 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ عَلَيَّ»، قَالَ: قُلْتُ: أَقْرَأُ عَلَيْكَ، وَإِنَّمَا أُنْزِلَ الْقُرْآنُ عَلَيْكَ؟، قَالَ: «إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي». فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى إِذَا بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا} [النساء: 41] نَظَرْتُ إِلَيْهِ، فَإِذَا عَيْنَاهُ تُهْرَاقَانِ. . [1: 95]
رقم طبعة با وزير = (732)




আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “তুমি আমাকে কুর‘আন পাঠ করে শুনাও।” রাবী বলেন, আমি বললাম, “আমি আপনাকে কুর‘আন পাঠ করে শুনাবো? অথচ আপনার উপরে কুর‘আন অবতীর্ণ হয়েছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমি অন্যের কাছ থেকে শুনতে ভালবাসি।” ফলে আমি তাঁকে সূরা নিসা পাঠ করে শুনালাম। অতঃপর আমি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলাম: “সেসময়ের অবস্থা কেমন হবে, যখন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী আনয়ন করবো, আর আপনাকে এদের বিপক্ষে সাক্ষী হিসেবে আনবো।” (সূরা নিসা: ৪১।) তখন আমি তাঁর দিকে তাকিয়ে দেখতে পেলাম যে, তাঁর দু‘চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে!”[1]

[1] সহীহ মুসলিম: ৮০০; আত তাবারানী: ৮৪৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৫৬৩; সহীহ আল বুখারী: ৪৫৮২; মুসনাদ আহমাদ: ১/৩৮০; আবু দাঊদ: ৩৬৬৮; তিরমিযী: ৩০২৮; সুনান বাইহাকী: ১০/২৩১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২০; আবু ইয়ালা: ৫২২৮; হিলইয়াতুল আওলিয়া: ৭/২০৩; হুমাইদী: ১০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ১৯২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (192): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الغفار بن عبد اللَّه ذكره ابن حبان في «الثقات»، وترجمه ابن أبي حاتم ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وقد توبع عليه كما سيأتي، وباقي رجال الإسناد ثقات، إبراهيم هو النخعي، وعَبيدة -بفتح العين- هو ابن عمرو السلماني المرادي.









সহীহ ইবনু হিব্বান (736)


736 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مَوْدُودٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: لَمْ أَزَلْ أُحِبُّ عَبْدَ اللَّهِ بْنَ [ص:11] مَسْعُودٍ مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اقْرَءُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ». [1: 86]
رقم طبعة با وزير = (733)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে তখন থেকে সবসময় ভালবাসি, যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা চারজন থেকে কুর‘আন শিক্ষা করো: (তাঁরা হলেন) আব্দুল্লাহ বিন মাস‘ঊদ, আবু হুযাইফার আজাদকৃত দাস সালিম, মু‘আয বিন জামাল ও উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুম।”[1]

[1] আত তায়ালিসী: ২/৪; মুসনাদ আহমাদ: ২/১৯৫; সহীহ আল বুখারী: ৩৭৫৮; সহীহ মুসলিম: ২৪৬৪; হিলইয়াতুল আওলিয়া: ১/১৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৮; তিরমিযী: ৩৮১০; আত তাবারানী: ৮৪১০; বাযযার: ২৭০৩; হাকিম: ৫/২২৫; মাজমা‘উয যাওয়াইদ: ৯/৩১১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1827): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد الحراني.









সহীহ ইবনু হিব্বান (737)


737 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَرَأَ رَجُلٌ آيَةً وَقَرَأْتُهَا عَلَى غَيْرِ قِرَاءَتِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ؟، فَقَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرَأْتَنِي [ص:12] آيَةَ كَذَا وَكَذَا؟، قَالَ: «نَعَمْ»، قَالَ الرَّجُلُ: أَقْرَأْتَنِي كَذَا وَكَذَا؟، قَالَ: «نَعَمْ، إِنَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ أَتَيَانِي، فَجَلَسَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَمِينِي، وَمِيكَائِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَسَارِي، فَقَالَ جِبْرِيلُ: يَا مُحَمَّدُ، اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ، فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ، فَقُلْتُ: زِدْنِي، فَقَالَ: اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ، فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ، حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ، وَقَالَ: اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، كُلٌّ شَافٍ كَافٍ». [1: 20]
رقم طبعة با وزير = (734)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “এক ব্যক্তি আমাকে একটা আয়াত পড়ে শুনান, যা আমি ভিন্নভাবে পড়েছি, ফলে আমি তাকে বললাম, “আপনাকে এই আয়াত কে পড়িয়েছেন?” তিনি বলেন, “আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়েছেন।” অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গিয়ে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ।” সেই ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ। নিশ্চয়ই জিবরীল ও মীকাঈল আলাইহিমাস সালাম আমার কাছে এসেছিলেন; জিবরীল আলাইহিস সালাম আমার ডান দিকে আর মীকাঈল আলাইহিস সালাম আমার বাম দিকে বসেন। অতঃপর জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কুর‘আন এক রীতিতে পাঠ করুন।” তখন মীকাঈল আলাইহিস সালাম (আমাকে) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” ফলে আমি বললাম, “আমাকে পঠন রীতি আরো বাড়িয়ে দিন।” তখন জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি দুই রীতিতে পাঠ করুন।” মীকাঈল আলাইহিস সালাম (আমাকে আবারো) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” এভাবে তা সাত পঠন রীতিতে পৌঁছে। জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি সাত রীতিতে পাঠ করুন। প্রতিটি পঠনরীতিই নিরাময়দানকারী-তৃপ্তিদায়ক ও যথেষ্ট।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৫/১২২; নাসাঈ: ২/১৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1327)، «الصحيحة» (843).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب بن شداد النسائي.









সহীহ ইবনু হিব্বান (738)


738 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ بِأَضَاةِ بَنِي غِفَارَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى حَرْفٍ وَاحِدٍ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ، سَلْ لَهُمُ التَّخْفِيفَ، فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَلِكَ فَانْطَلَقَ ثُمَّ رَجَعَ، فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ، فَقَالَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ، سَلْ لَهُمُ التَّخْفِيفَ، فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَلِكَ فَانْطَلَقَ ثُمَّ رَجَعَ، فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى ثَلَاثَةِ أَحْرُفٍ، قَالَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ، سَلْ لَهُمُ التَّخْفِيفَ، فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَاكَ، قَالَ: فَانْطَلَقَ ثُمَّ رَجَعَ، فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنَّ تَقْرَأَ هَذَا الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَمَنْ قَرَأَ حَرْفًا مِنْهَا فَهُوَ كَمَا قَرَأَ». [1: 20]
رقم طبعة با وزير = (735)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “জিবরীল আলাইহিস সালাম নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, সে সময় তিনি বানী গিফার গোত্রের এলাকায় ছিলেন। জিবরীল আলাইহিস সালাম তাঁকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন এক রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন এক রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে তাঁর সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন দুই রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন তিন রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন সাত রীতিতে পাঠ করে শুনাবেন। কাজেই যে ব্যক্তি এই সাত রীতির যে কোন এক রীতিতে কুর‘আন পাঠ করবে, সে ব্যক্তি যথাযথভাবেই কুর‘আন পাঠ করলো।”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৮; মুসনাদ আহমাদ: ৫/১৩২; আত তায়ালিসী: ২/৮; তিরমিযী: ২৯৪৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1328): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: جعفر بن مهران: ذكره ابن حبان في «الثقات» وروى عنه جماعة، وقد توبع عليه، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (739)


739 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمَيَّةٍ، مِنْهُمُ الْغُلَامُ وَالْجَارِيَةُ، وَالْعَجُوزُ وَالشَّيْخُ الْفَانِي»، قَالَ: «مُرْهُمْ فَلْيَقْرَؤُوا الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ». [1: 20]
رقم طبعة با وزير = (736)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীল আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি এক নিরক্ষর জাতীর কাছে প্রেরিত হয়েছি, তাদের মাঝে বালক-বালিকা, বৃ্দ্ধা ও অতিশয় বৃদ্ধ ব্যক্তি আছেন।” জিবরীল আলাইহিস সালাম বলেন, “আপনি তাদেরকে আদেশ করুন তারা যেন সাত (রীতির মধ্য হতে যে কোন এক) রীতিতে কুর‘আন পাঠ করে।”[1]

[1] শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1328).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الشيخين غير عاصم -وهو ابن أبي النجود- فقد روى له البخاري مقروناً ومسلم متابعة، وهو صدوق حسن الحديث.









সহীহ ইবনু হিব্বান (740)


740 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، [ص:15] حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: كُنْتُ جَالِسًا فِي الْمَسْجِدِ، فَدَخَلَ رَجُلٌ فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ، ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ دَخَلَا جَمِيعًا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ، ثُمَّ قَرَأَ الْآخَرُ قِرَاءَةً سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَآ»، فَقَرَآ، [فَقَالَ]: «أَحْسَنْتُمَا، أَوْ، قَالَ: أَصَبْتُمَا»، قَالَ: فَلَمَّا، قَالَ لَهُمَا الَّذِي، قَالَ، كَبُرَ عَلَيَّ، فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غَشِيَنِي ضَرَبَ فِي صَدْرِي، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَبِّي فَرَقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُبَيُّ: إِنَّ رَبِّي أَرْسَلَ إِلَيَّ: أَنِ اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ، فَرَدَدْتُ عَلَيْهِ: أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي مَرَّتَيْنِ، فَرَدَّ عَلَيَّ: أَنِ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، وَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُهَا مَسْأَلَتُهُ يَوْمَ الْقِيَامَةِ، فَقُلْتُ: اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي، ثُمَّ أَخَّرْتُ الثَّانِيَةَ إِلَى يَوْمٍ يَرْغَبُ إِلَيَّ فِيهِ [ص:16] الْخَلْقُ حَتَّى أَبْرَهَمُ». [1: 20]
رقم طبعة با وزير = (737)




উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি মসজিদে বসে ছিলাম, এসময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে কিছু আয়াত এমনভাবে পাঠ করেন, যা আমি প্রতিবাদ করি। তারপর আরেক ব্যক্তি প্রবেশ করে, অতঃপর সে পূর্বের ব্যক্তি থেকে ভিন্ন রীতিতে কিছু আয়াত পাঠ করেন। যখন তিনি সালাত শেষ করেন, তখন তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করেন। তখন আমি বললাম, “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই ব্যক্তি এমনভাবে কিরা‘আত পড়েছেন, যা আমি প্রতিবাদ করেছি। তারপর তার সঙ্গী আরেক রীতিতে আয়াত পাঠ করেছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দুইজনকে বলেন, “আপনারা পড়ুন তো।” অতঃপর তারা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে বললেন, “আপনারা ভাল পড়েছেন। (রাবীর সন্দেহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আপনারা সঠিক পড়েছেন।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাদেরকে এরকম কথা বললেন, তখন ব্যাপারটি আমার কাছে খুবই কষ্টদায়ক হলো। যে অস্থিরতা আমাকে পরিবেষ্টন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তা বুঝতে পারলেন, তখন তিনি আমার বুকে হাত দিয়ে আঘাত করলেন, তাতে ভয়ে আমার অবস্থা এমন হলো যেন আমি আমার প্রতিপালককে দেখতে পেলাম!” তিনি আমাকে বললেন, “হে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, নিশ্চয়ই আমার প্রতিপালক আমার কাছে বার্তা পাঠিয়েছেন, “আপনি এক রীতিতে কুর‘আন পাঠ করুন।” আমি তাঁর কাছে পুনরায় আবদার করলাম, “আপনি আমার উম্মাতের উপর সহজ করে দিন।” আমি এটি দুইবার বললাম। তখন তিনি জবাব দিলেন, “আপনি কুর‘আন সাত রীতিতে কুর‘আন পাঠ করুন। আর আমার প্রতিটি জবাবের বদৌলতে কিয়ামতের দিন আপনার জন্য একটি করে চাওয়া (পূরণ) এর সুযোগ থাকবে।” আমি বললাম, “হে আল্লাহ, আপনি আমার উম্মাতকে ক্ষমা করে দিন।” আর আরেকটি চাওয়া আমি রেখে দিয়েছি সেই দিনের জন্য যেদিন সৃষ্টিজীব আমার কাছে তা প্রত্যাশা করবে, এমনকি ইবরাহিম আলাইহিস সালামও।”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৬; সহীহ মুসলিম: ৮২০; মুসনাদ আহমাদ: ৫/১২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৭; তাবারী: ৩০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1328): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو خيثمة: هو زهير بن حرب، ومحمد بن عُبيد: هو الطنافسي.