সহীহ ইবনু হিব্বান
741 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، فَقَرَأَ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا، فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ»، فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ، قَالَ [ص:17] لِي: «اقْرَأْ»، فَقَرَأْتُ، فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ، إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ». [1: 41]
رقم طبعة با وزير = (738)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি হাকীম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে আমি যেভাবে পড়ি তার চেয়ে ভিন্ন রীতিতে সূরা ফুরকান পড়তে শুনলাম। আমার পঠনরীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পড়িয়েছেন। ফলে আমি তাকে দ্রুত পাকড়াও করতে উদ্যত হলাম। অতঃপর তাকে সালাত শেষ করা পর্যন্ত অবকাশ দিলাম। তারপর তার চাদর দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম। এবং বললাম, “আপনি আমাকে যেভাবে কুর‘আন পাঠ শিখিয়েছেন, আমি একে ভিন্ন রীতিতে পাঠ করতে শুনেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর তিনি সেই রীতিতেই পাঠ করলেন, যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। পাঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এটি তো এভাবেই অবতীর্ণ হয়েছে।” তারপর তিনি আমাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর আমিও পাঠ করলাম। আমার পাঠ শুনেও তিনি বললেন, “এটি এভাবেই অবতীর্ণ হয়েছে। নিশ্চয়ই এই কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ হয়েছে।কাজেই যে রীতি তোমাদের সহজ হয়, সে রীতিতেই তোমরা কুর‘আন পাঠ করো।”[1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/২০৬; মুসনাদ আহমাদ: ১/৪০; সহীহ আল বুখারী: ২৪১৯; সহীহ মুসলিম: ৮১৮; নাসাঈ: ২/১৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩৬৯; তিরমিযী: ২৯৪৩; আত তায়ালিসী: ২/৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1325): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
742 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: [ص:18] قَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ». [1: 66]
رقم طبعة با وزير = (739)
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ করা হয়েছে।”[1]
[1] আত তাবারী: ১/১৫; মুসনাদ আহমাদ: ৫/১১৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1327).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم وأبو الوليد هو: هشام بن عبد الملك الطيالسي.
743 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو*، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ». [3: 66] حَكِيمًا، عَلِيمًا، غَفُورًا، رَحِيمًا قَوْلُ مُحَمَّدِ بْنِ [ص:19] عَمْرٍو، أَدْرَجَهُ فِي الْخَبَرِ، وَالْخَبَرُ إِلَى سَبْعَةِ أَحْرُفٍ فَقَطْ
رقم طبعة با وزير = (740)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ করা হয়েছে।”[1] প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, ক্ষমাশীল, পরম দয়ালূ; এসব মুহাম্মাদ বিন আমরের বক্তব্য, যা তিনি হাদীসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হাদীস সাত পঠন-রীতি পর্যন্তই শেষ।
[1] আত তাবারী: ১/১২; বাযযার: ২৩১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫১৬; মুসনাদ আহমাদ: ২/৩৩২; মাজমা‘উয যাওয়াইদ: ৭/১৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر التعليق. * [مُحَمَّدِ بْنِ عَمْرٍو] قال الشيخ: ومن طريقه: ابن أبي شيبة في «المصنف» (10/ 516)، وأبو يعلى (1476)، وأحمد (2/ 332 و 440) والطبري في «التفسير» (ج 1 / رقم 8) وأبو يعلى (1479). وإسناده حسن للخلاف المعروف في محمد بن عمرو. وقول الِّمؤلف بِأنَّ قوله: «حَكِيمًا»، «عَلِيمًا» مدرج منه، فيه نظر عندي.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن محمد بن عمرو بن علقمة بن وقاص الليثي، روى له البخاري مقروناً ومسلم متابعة، وهو صدوق حسن الحديث، وباقي رجاله ثقات من رجال الشيخين.
744 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ حُمَيْدًا، قَالَ: سَمِعْتُ أَنَسًا، قَالَ: كَانَ رَجُلٌ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَدْ قَرَأَ الْبَقَرَةَ، وَآلَ عِمْرَانَ عُدَّ فِينَا ذُو شَأْنٍ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُمْلِ عَلَيْهِ: {غَفُورًا رَحِيمًا} [النساء: 23]، فَيَكْتُبُ: «عَفُوًّا غَفُورًا»، فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ»، وَيُمْلِي عَلَيْهِ: {عَلِيمًا حَكِيمًا} [النساء: 11]، فَيَكْتُبُ «سَمِيعًا بَصِيرًا»، فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ أَيَّهُمَا شِئْتَ»، قَالَ: فَارْتَدَّ عَنِ الْإِسْلَامِ، فَلَحِقَ بِالْمُشْرِكِينَ، فَقَالَ: أَنَا أَعْلَمُكُمْ بِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنْ كُنْتُ لَأَكْتُبُ مَا شِئْتُ، فَمَاتَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ الْأَرْضَ لَنْ تَقْبَلَهُ»، قَالَ: فَقَالَ أَبُو طَلْحَةَ: فَأَتَيْتُ تِلْكَ الْأَرْضَ الَّتِي مَاتَ فِيهَا، وَقَدْ عَلِمْتُ [ص:20] أَنَّ الَّذِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَالَ، فَوَجَدْتُهُ مَنْبُوذًا، فَقُلْتُ: مَا شَأْنُ هَذَا؟ فَقَالُوا: دَفَنَّاهُ فَلَمْ تَقْبَلْهُ الْأَرْضُ. [5: 33]
رقم طبعة با وزير = (741)
হুমাইদ রহিমাহুল্লাহ বলেন, আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য অহী লিখতো, সে সূরা বাকারাহ ও সূরা আল ইমরান পড়েছিল, সে আমাদের মাঝে মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে লিখাতেন “ক্ষমাশীল, দয়ালূ” সে লিখতো “ক্ষমাশীল, মাফকারী।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলতেন, তুমি লিখ, তাকে লিখাতেন “সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়” সে লিখতো “সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা”। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন, “তুমি দুটোর যে কোন একটা লিখতে পারো।” রাবী বলেন, অতঃপর সেই ব্যক্তি মুরতাদ হয়ে মুশরিকদের সাথে গিয়ে যুক্ত হয় এবং বলে, “মুহাম্মাদ এর ব্যাপারে আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি জানি। আমি আমার ইচ্ছামত (অহী) লিখতাম। অতঃপর সে মারা যায়। তার মৃত্যুর খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলে, তিনি বলেন, “নিশ্চয়ই জমিন তাকে গ্রহণ করবে না!” আবু তালহা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “এরপর আমি ঐ এলাকায় আসি, যেখানে সেই লোক মারা গিয়েছে। আর আমি তো জানি যে, রাসূল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তার ব্যাপারে কী বলেছেন। অতঃপর আমি তার লাশ নিক্ষিপ্ত অবস্থায় পেলাম। ফলে আমি বললাম, “এই লোকের কী ব্যাপার?” তারা জবাবে বললো, “আমরা তাকে কবরস্থ করেছিলাম, কিন্তু জমিন তাকে গ্রহণ করে নাই!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১২০; বাইহাকী, ইসবাতু আযাবিল কবর: ৫৪; মুশকিলুল আসার: ৪/২৪০; সহীহ আল বুখারী: ৩৬১৭; সহীহ মুসলিম: ২৭৮১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহিল মাওয়ারিদ: ১২৬৮, ১৫২১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح الموارد» (1268/ 1521).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الأعلى، فمن رجال مسلم.
745 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو هَمَّامٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ عَقِيلِ بْنِ خَالِدٍ، عَنْ سَلَمَةَ بْنِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ الْكِتَابُ الْأَوَّلُ يَنْزِلُ مِنْ بَابٍ وَاحِدٍ، وَعَلَى حَرْفٍ وَاحِدٍ، وَنَزَلَ الْقُرْآنُ مِنْ سَبْعَةِ أَبْوَابٍ، عَلَى سَبْعَةِ أَحْرُفٍ: زَاجِرٌ، وَآمِرٌ، وَحَلَالٌ، وَحَرَامٌ، وَمُحْكَمٌ، وَمُتَشَابِهٌ، وَأَمْثَالٌ، فَأَحِلُّوا حَلَالَهُ، وَحَرِّمُوا حَرَامَهُ، وَافْعَلُوا مَا أُمِرْتُمْ بِهِ، وَانْتَهُوا عَمَّا نُهِيتُمْ عَنْهُ، وَاعْتَبِرُوا بِأَمْثَالِهِ، وَاعْمَلُوا بِمُحْكَمِهِ، وَآمِنُوا بِمُتَشَابِهِهِ، وَقُولُوا: [ص:21] آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا». [3: 66]
رقم طبعة با وزير = (742)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পূর্ববর্তী কিতাব এক দরজা দিয়ে এক রীতিতে অবতীর্ণ হতো, আর কুর‘আন অবতীর্ণ হয়েছে সাত দরজা দিয়ে সাত পঠন-রীতিতে। তা হলো: ধমক, আদেশ, হালাল, হারাম, সুস্পষ্ট আয়াত, দ্ব্যর্থবোধক আয়াত ও উপমাসমূহ। সুতরাং তোমরা তাঁর হালালকে হালাল, হারামকে হারাম গণ্য করো, তোমাদের যা আদেশ করা হয়েছে, তা পালন করো, যা থেকে নিষেধ করা হয়েছে, তা থেকে বিরত থাকো, তার উপমা সমূহ থেকে উপদেশ গ্রহণ করো, তার সুস্পষ্ট আয়াত অনুযায়ী আমল করো, তার দ্ব্যর্থবোধক আয়াতের প্রতি ঈমান আনয়ন করো আর বলো, “আমরা তার প্রতি ঈমান আনয়ন করলাম। সবই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে।”[1]
[1] হাকিম: ১/৫৫৩; আত তাবারী: ৬৭; মুশকিলুল আসার: ৪/১৮৪; আত তাবারানী আল কাবীর: ৮২৯৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে দুর্বল বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ধমক... থেকে এর পর পর্যন্ত হাদীসকে দুর্বল বলেছেন। (আত তা‘লীক আলা সহীহিল মাওয়ারিদ: ১২৬৮, ১৫২১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف بزيادة: «زاجر ... » إلخ - «الصحيحة» (587).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجال ثقات، إلا أنه منقطع، أبو سلمة بن عبد الرحمن لم يدرك عبد اللَّه بن مسعود، قال الحافظ في «الفتح» 9/ 29: قال ابن عبد البر: هذا حديث لا يثبت، لأنه من رواية أبي سلمة بن عبد الرحمن، عن ابن مسعود، ولم يلق ابن مسعود. ثم قال: وصححه ابن حبان والحاكم 1/ 553، وفي تصحيحه نظر، لانقطاعه بين أبي سلمة وابن مسعود. وقد أخرجه البيهقي من وجه آخر عن الزهري عن أبي سلمة مرسلاً، وقال: هذا مرسل جيد.
746 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ [ص:22] عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ رَجُلًا يَقْرَأُ آيَةً أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَ مَا قَرَأَ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُنَاجِي عَلِيًّا، فَذَكَرْتُ لَهُ ذَلِكَ، فَأَقْبَلَ عَلَيْنَا عَلِيٌّ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَقْرَؤُوا كَمَا عُلِّمْتُمْ [1: 41]
رقم طبعة با وزير = (743)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এক ব্যক্তিকে একটা আয়াত এমন রীতিতে পড়তে শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমাকে ভিন্ন রীতিতে পড়িয়েছেন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, এসময় তিনি আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে একান্ত আলাপে নিয়োজিত ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যাপারটি বললাম। তখন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু আমাদের কাছে আসলেন এবং বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আদেশ করছেন কুর‘আন সেভাবে পাঠ করতে যেভাবে আপনাদের শিক্ষা দেওয়া হয়েছে।”[1]
[1] তাফসীরে তাবারী: ১৩; মুসনাদ আহমাদ: ১/৪১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫২২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1522).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن عاصم -وهو ابن أبي النجود- روى له البخاري ومسلم متابعة، وهو صدوق حسن الحديث، وباقي رجاله ثقات رجال الشيخين.
747 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْخَطِيبُ بِالْأَهْوَازِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ، قَالَ: حَدَّثَنَا عَامِرُ بْنُ مُدْرِكٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُورَةَ الرَّحْمَنِ فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ عَشِيَّةً، فَجَلَسَ إِلَيَّ رَهْطٌ، فَقُلْتُ لِرَجُلٍ: اقْرَأْ عَلَيَّ، فَإِذَا هُوَ يَقْرَأُ أَحْرُفًا لَا أَقْرَؤُهَا، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ؟، فَقَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَانْطَلَقْنَا [ص:23] حَتَّى وَقَفْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: اخْتَلَفْنَا فِي قِرَاءَتِنَا، فَإِذَا وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ تَغَيُّرٌ، وَوَجَدَ فِي نَفْسِهِ حِينَ ذَكَرْتُ الِاخْتِلَافَ، فَقَالَ: «إِنَّمَا هَلَكَ مَنْ قَبْلَكُمْ بِالِاخْتِلَافِ»، فَأَمَرَ عَلِيًّا، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ يَقْرَأَ كُلُّ رَجُلٍ مِنْكُمْ كَمَا عُلِّمَ، فَإِنَّمَا أَهْلَكَ مَنْ قَبْلَكُمُ الِاخْتِلَافُ، قَالَ: فَانْطَلَقْنَا وَكُلُّ رَجُلٍ مِنَّا يَقْرَأُ حَرْفًا لَا يَقْرَأُ صَاحِبُهُ. [1: 41]
رقم طبعة با وزير = (744)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সূরা আর রহমান পড়িয়েছেন। আমি একদিন সন্ধায় মসজিদে প্রবেশ করলাম, এসময় একদল লোক আমার কাছে বসলেন। আমি এক ব্যক্তিকে বললাম, “আমাকে কুর‘আন পড়ে শুনান। অতঃপর তিনি এমন কিছু পঠন-রীতিতে কুর‘আন পাঠ করলেন, যেভাবে আমি পাঠ করি না। ফলে আমি তাকে বললাম, “আপনাকে কুর‘আন কে পড়িয়েছেন?” তিনি বললেন, “আমাকে কুর‘আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়েছেন।” অতঃপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে দাঁড়ালাম। আমি বললাম, “কুর‘আন পঠনে আমাদের মাঝে মতভেদ সৃষ্টি হয়েছে।” অতঃপর আমরা দেখলাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেহারা বিবর্ণ হয়ে গেছে!” যখন আমি তাঁকে কুর‘আন পঠনে মতানৈক্যের কথা বলেছি, তখন তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “তোমাদের পূর্ববর্তী জাতির লোকেরা মতানৈক্যের কারণে ধ্বংস হয়ে গেছে।” অতঃপর তিনি আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে নির্দেশ দিলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আদেশ করছেন আপনাদের প্রত্যেকেই যেন কুর‘আন সেভাবে পাঠ করতে যেভাবে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। কেননা মতভেদ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।” রাবী বলেন, “তারপর আমরা সেখান থেকে চলে আসি, আর আমাদের প্রত্যেকেই তার সঙ্গী থেকে ভিন্ন রীতিতে কুর‘আন পড়তে থাকেন।”[1]
[1] হাকিম: ২/২২৩; আত তায়ালিসী: ৩৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৯; মুসনাদ আহমাদ: ১/৩৯৩; সহীহ আল বুখারী: ২৪১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। ( আসসহীহাহ: ১৫২২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (1522).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. معمر بن سهل ترجمه ابن حبان في «ثقاته» 9/ 196، فقال: شيخ متقن يغرب، وعامر بن مدرك ذكره ابن حبان في «ثقاته» 8/ 501، وقال: ربما أخطأ، وروى عنه غير واحد، وباقي رجاله ثقات.
748 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، [ص:24] أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ، يَقُولُ: قَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَرَجَّعَ فِي قِرَاءَتِهِ قَالَ مُعَاوِيَةُ: لَوْلَا أَنِّي أَكْرَهُ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيَّ، لَحَكَيْتُ قِرَاءَتَهُ [4: 1]
رقم طبعة با وزير = (745)
আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের সময়ে কুর‘আন তেলাওয়াত করেছেন, তিনি সুন্দর আওয়াজে অনুরণিত করে কুরআন পাঠ করেছিলেন। মু‘আবিয়া (রা.) বলেন, “যদি আমার কাছে লোক জমা হয়ে যাওয়ার আশংকা না থাকতো তবে অবশ্যই তাঁর কিরা‘আত নকল করে দেখিয়ে দিতাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৫৪; সহীহ মুসলিম: ৭৯৪; আত তায়ালিসী: ২/৩; সহীহ আল বুখারী: ৪২৮১; আবু দাঊদ: ১৪৬৭; সুনান বাইহাকী: ২/৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1319): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، نوح بن حبيب روى له أبو داود والنسائي، وهو ثقة، ومن فوقه ثقات من رجال الشيخين.
749 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (746) [ص:26] قَالَ أَبُو حَاتِمٍ: هَذِهِ اللَّفْظَةُ مِنْ أَلْفَاظِ الْأَضْدَادِ، يُرِيدُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ» , لَا: زَيِّنُوا أَصْوَاتَكُمْ بِالْقُرْآنِ.
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” [1] ইমাম
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে বর্ণিত শব্দগুলোর দ্বারা বিপরীত অর্থ উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” এটা উদ্দেশ্য নয় “তোমরা কুর‘আনের মাধ্যমে তোমাদের আওয়াজ সুন্দর করো।”
[1] দারেমী: ২/৪৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক; ৪১৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৯৬; হাকিম: ১/৫৭১; আত তায়ালিসী: ২/৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২১; আবু দাউদ: ১৪৬৮; নাসাঈ: ২/১৭৯; হিলইয়া্তুল আওলিয়া: ৫/২৭; সুনান বাইহাকী: ২২/৫৩; সহীহ আল বুখারী: ১৩/৫১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1320).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الرحمن بن عوسجة روى له أصحاب السنن، وهو ثقة، وباقي السند من رجال الشيخين غير محمد بن عثمان العجلي، فمن رجال البخاري.
750 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْإِسْكَنْدَرَانِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ»
رقم طبعة با وزير = (747)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।”[1]
[1] সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ৫৩৯; ফাতহুল বারী: ১৩/৫১৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. سهل: ثقة من رجال، ومن فوق البخاري على شرطهما.
751 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبَجٍ، حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ الزُّهْرِيِّ ثُمَّ سَمِعْتُهُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ يَتَغَنَّى بِالْقُرْآنِ»
رقم طبعة با وزير = (748) [ص:29] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتَغَنَّى بِالْقُرْآنِ»، يُرِيدُ يَتَحَزَّنُ بِهِ، وَلَيْسَ هَذَا مِنَ الْغُنْيَةِ، وَلَوْ كَانَ ذَلِكَ مِنَ الْغُنْيَةِ لَقَالَ: يَتَغَانَى بِهِ، وَلَمْ يَقُلْ: يَتَغَنَّى بِهِ، وَلَيْسَ التَّحَزُّنُ بِالْقُرْآنِ نَقَاءَ الْجِرْمِ، وَطِيبَ الصَّوْتِ، وَطَاعَةَ اللَّهَوَاتِ بِأَنْوَاعِ النَّغَمِ بِوِفَاقِ الْوِقَاعِ، وَلَكِنَّ التَّحَزُّنَ بِالْقُرْآنِ هُوَ أَنْ يُقَارِنَهُ شَيْئَانِ: الْأَسَفُ وَالتَّلَهُّفُ: الْأَسَفُ عَلَى مَا وَقَعَ مِنَ التَّقْصِيرِ، وَالتَّلَهُّفُ عَلَى مَا يُؤْمَلُ مِنَ التَّوْقِيرِ، فَإِذَا تَأَلَّمَ الْقَلْبُ وَتَوَجَّعَ، وَتَحَزَّنَ الصَّوْتُ وَرَجَّعَ، بَدَرَ الْجَفْنَ [ص:30] بِالدِّمُوعِ، وَالْقَلْبَ بِاللُّمُوعِ، فَحِينَئِذٍ يَسْتَلِذُّ الْمُتَهَجِّدُ بِالْمُنَاجَاةِ، وَيَفِرُّ مِنَ الْخَلْقِ إِلَى وَكْرِ الْخَلَوَاتِ، رَجَاءَ غُفْرَانِ السَّالِفِ مِنَ الذُّنُوبِ، وَالتَّجَاوُزِ عَنِ الْجِنَايَاتِ وَالْعُيُوبِ، فَنَسْأَلُ اللَّهَ التَّوْفِيقَ لَهُ.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ কোন কিছুই সেভাবে (মনযোগের সাথে) শ্রবণ করেন না, যেভাবে কোন নাবীর সুমধুর কন্ঠের কুর‘আন তেলাওয়াত শ্রবণ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সুমধুর কন্ঠে কুর‘আন তেলাওয়াত করেন” এর দ্বারা উদ্দেশ্য হলো يتحزَّن بِهِ (যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করা)। শব্দটি الْغُنْيَة থেকে উদ্ভূত নয়। যদি শব্দটি الْغُنْيَة থেকে উদ্ভুত হতো তবে বলতেন يَتَغَانَى بِهِ ; يَتَغَنَّى بِهِ বলতেন না। التحزُّنُ بِالْقُرْآنِ এর ক্ষেত্রে আওয়াজ সুউচ্চ, সমধুর করা হয় না, গানের অনুসরণে স্বর উচু-নিচু করা হয়না। التحزُّنُ بِالْقُرْآنِ এর সাথে দু‘টি জিনিস যুক্ত থাকে: মনস্তাপ ও প্রত্যাশা; মনস্তাপ থাকে ত্রুটি-বিচ্যুতি সংঘটিত হওয়ার কারণে আর প্রত্যাশা থাকে মর্যাদা প্রাপ্তির ব্যাপারে। সুতরাং অন্তর যখন ব্যথিত ও দুঃখিত হয়, আওয়াজ যখন দুঃখ-ভারাক্রান্ত ও অনুরণিত হয়, তখন চোখ অশ্রুসিক্ত হয়, অন্তর আশান্বিত-উজ্জ্বল হয়, এমন সময়ই তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি তাঁর প্রতিপালকের সাথে একান্ত বাক্যালাপে স্বাদ অনুভব করেন, আর তার অতীত দোষ, অপরাধ ও পাপ-পঙ্কিলতা থেকে ক্ষমার আশায় সৃষ্টিজীব থেকে পালিয়ে নির্জন কুঠিরে গিয়ে আশ্রয় নেয়!”
[1] হুমাইদী: ৯৪৯; সহীহ আল বুখারী: ৫০২৪; সহীহ মুসলিম: ৭৯২; নাসাঈ: ২/১৮০; দারেমী: ১/৩৫০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪১৬৬; মুসনাদ আহমাদ: ২/২৭১; সুনান বাইহাকী: ২/৫৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৮; আবু দাঊদ; ১৪৭৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1324): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حامد بن يحيى: ثقة روى له أبو داود، ومن فوقه من رجال الشيخين.
752 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ كَأَذَنِهِ لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ، يَجْهَرُ بِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (749) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ: «مَا أَذِنَ اللَّهُ»، يُرِيدُ: مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ، «كَأَذَنِهِ»: كَاسْتِمَاعِهِ «لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ، » يَجْهَرُ بِهِ «، يُرِيدُ: يَتَحَزَّنُ بِالْقِرَاءَةِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا نَعْتَهُ
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ কোন কিছুই সেভাবে (মনযোগের সাথে) শ্রবণ করেন না, যেভাবে তিনি সুমধুর কন্ঠে সুস্পষ্টভাবে কুর‘আন তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “مَا أذِنَ اللَّهُ এর দ্বারা উদ্দেশ্য হলো مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ (মনযোগের সাথে শ্রবণ করেন না), كَأَذَنِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো كَاسْتِمَاعِهِ (শ্রবণ করার ন্যায়), لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেভাবে বর্ণনা দিয়েছি সেভাবে যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করেন।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২২; মুসনাদ আহমাদ: ২/৪৫০; দারেমী: ১/৩৪৯; সহীহ মুসলিম: ৭৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو صدوق حسن الحديث.
753 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، [ص:31] عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ مِنَ الْبُكَاءِ. [1: 2]
رقم طبعة با وزير = (750) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ التَّحَزُّنَ الَّذِي أَذِنَ اللَّهُ جَلَّ وَعَلَا فِيهِ بِالْقُرْآنِ وَاسْتَمَعَ إِلَيْهِ هُوَ التَّحَزُّنُ بِالصَّوْتِ مَعَ بِدَايَتِهِ وَنِهَايَتِهِ، لِأَنَّ بَدَاءَتَهُ هُوَ الْعَزْمُ الصَّحِيحُ عَلَى الِانْقِلَاعِ عَنِ الْمَزْجُورَاتِ، وَنِهَايَتُهُ وُفُورُ التَّشْمِيرِ فِي أَنْوَاعِ الْعِبَادَاتِ، فَإِذَا اشْتَمَلَ التَّحَزُّنُ عَلَى الْبِدَايَةِ الَّتِي وَصَفْتُهَا، وَالنِّهَايَةُ الَّتِي ذَكَرْتُهَا، صَارَ الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ كَأَنَّهُ قَذَفَ بِنَفْسِهِ فِي مِقْلَاعِ الْقُرْبَةِ إِلَى مَوْلَاهُ، وَلَمْ يَتَعَلَّقْ بِشَيْءٍ دُونَهُ
আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে প্রবেশ করলাম, এসময় তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর তাঁর বুকে পাত্রের ফুটন্ত পানির ন্যায় আওয়াজ হচ্ছিল!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“এই হাদীসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, যেই التحزُّن মহান আল্লাহ মনযোগ দিয়ে শ্রবণ করেন, যাতে ‘সূচনা’, ‘সমাপ্তি’ সহ ভারাক্রান্ত আওয়াজে কুর‘আন পড়া। কেননা এর সূচনা হয় নিষিদ্ধ কাজ থেকে নিজেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন করার ব্যাপারে বিশুদ্ধ প্রতিজ্ঞা দিয়ে আর তার শেষ হয় বিভিন্ন ইবাদত পালনের ব্যাপারে সত্যনিষ্ঠ প্রত্যয়ের মাধ্যমে। কাজেই কুর‘আন তেলাওয়াতের এই التحزُّن (দুঃখ-ভারাক্রান্ত) যখন পূর্বে বর্ণিত ‘সূচনা’ ও ‘সমাপ্তি’ কে ধারণ করে, তখন الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ (দুঃখ-ভারাক্রান্ত আওয়াজে কুরআন পাঠকারী ব্যক্তি) নিজেকে যেন তাঁর মুনীবের নৈকট্য লাভের সোপানে নিক্ষেপ করেন আর তখন সে তার মুনীব ছাড়া আর কারো সাথেই নিজেকে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত করেন না।”
[1] মুসনাদ আহমাদ: ৪/২৫; আবু দাঊদ: ৯০৪; হাকিম: ১/২৬৪; সুনান বাইহাকী: ২/২৫১; নাসাঈ: ৩/১৩; তিরমিযী: ৩১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২৯; সহীহ ইবনু খুযাইমা: ৯০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ৮৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (840).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وقد تقدم برقم (665).
754 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ مَيْسَرَةَ مَوْلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَلَّهُ أَشَدُّ أَذَنَا إِلَى الرَّجُلِ الْحَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ، مِنْ صَاحِبِ الْقَيْنَةِ إِلَى قَيْنَتِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (751)
ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুন্দর আওয়াজে কুরআন পাঠকারীর তেলাওয়াত মহান আল্লাহ গায়িকার মালিক কর্তৃক তার গায়িকার গান শ্রবণ করার চেয়েও বেশি মনযোগের সাথে শ্রবণ করেন!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৯; ইবনু মাজাহ: ১৩৪০; তাবারানী আল কাবীর: ১৮/৩০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেন নাই। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯৫১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2951).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ميسرة مولى فضالة، دمشقي، روى عن مولاه وأبي الدرداء، وأورده أبو زرعة الدمشقي في الطبقة العليا التي تلي الصحابة، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات.
755 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي بَشِيرُ بْنُ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيُّ، أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَكُونُ خَلْفٌ بَعْدَ سِتِّينَ سَنَةً أَضَاعُوا الصَّلَاةَ، وَاتَّبَعُوا الشَّهَوَاتِ، فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا، ثُمَّ يَكُونُ خَلْفٌ يَقْرَؤُونَ الْقُرْآنَ لَا يَعْدُو تَرَاقِيَهُمْ، وَيَقْرَأُ الْقُرْآنَ ثَلَاثَةٌ: مُؤْمِنٌ، وَمُنَافِقٌ، وَفَاجِرٌ». قَالَ بَشِيرٌ: فَقُلْتُ لِلْوَلِيدِ: مَا هَؤُلَاءِ الثَّلَاثَةُ؟، قَالَ: الْمُنَافِقُ كَافِرٌ بِهِ، وَالْفَاجِرُ يَتَأَكَّلُ بِهِ، وَالْمُؤْمِنُ يُؤْمِنُ بِهِ.
رقم طبعة با وزير = (752)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ষাট বছর পর এক প্রজন্মের উদ্ভব হবে যারা “সালাত বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে, অচিরেই তারা ক্ষতির (জাহান্নাম) সম্মুখীন হবে।” (সূরা মারইয়াম: ৫৯।) তারপর আরেক প্রজন্মের উদ্ভব হবে, যারা কুর‘আন পড়বে কিন্তু তা তাদের কন্ঠনালী ভেদ করবে না (অর্থাৎ কুর‘আন তাদের কন্ঠনালী ভেদ করে অন্তরে প্রবেশ করবে না)। কুর‘আন তিন শ্রেণির মানুষ পাঠ করবে: (১) মু‘মিন, (২) মুনাফিক ও (৩) পাপাচারী।”[1] বাশীর রহিমাহুল্লাহ বলেন, আমি ওয়ালিদকে বললাম, “এই তিন শ্রেণির লোক কারা?” জবাবে তিনি বলেন, “মুনাফিক কুর‘আন অস্বীকারকারী, পাপিষ্ঠ ব্যক্তি এর বিনিময়ে জীবিকা নির্বাহ করে আর মু‘মিন ব্যক্তি এর প্রতি বিশ্বাস রাখে।”
[1] সহীহ ইবনু হিব্বান: ৭৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৩৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3034).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد بن قيس التجيبي، روى عنه غير واحد، ووثقه المؤلف والعجلي، وباقي رجاله ثقات.
756 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ عِشْرِينَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي عَشْرٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي سَبْعٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَأَبَى
رقم طبعة با وزير = (753)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে কুর‘আন পড়ি। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলো। তখন তিনি আমাকে বললেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি কুড়ি দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই। কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৫৬; মুসনাদ আহমাদ: ২/১৯৯; ইবনু মাজাহ: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (255): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن جريج مدلس، وقد عنعن، ولكن صرح في الرواية الآتية بالسماع، فانتفت شبهة تدليسه، ويحيى بن حكيم بن صفوان ذكرد المؤلف في «الثقات» 5/ 522 وترجمه ابن أبي حاتم 9/ 134 فلم يذكر فيه جرحا ولا تعديلا.
757 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: [ص:35] سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ يُحَدِّثُ، عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: حَفِظْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْهُ فِي شَهْرٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي عَشْرٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي سَبْعٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: فَأَبَى. [1: 78]
رقم طبعة با وزير = (754)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে পুরো কুর‘আন পড়ি। তখন তিনি তাকে বলেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” রাবী বলেন, “কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৫৬; মুসনাদ আহমাদ: ২/১৯৯; ইবনু মাজাহ: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كسابقة.
758 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَلَاءِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَفْقَهُ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاثٍ».
رقم طبعة با وزير = (755)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিন দিনের কমে কুর‘আন খতম করে, সে (কুর‘আন পুরোপুরি) বুঝতে পারে না।”[1]
[1] আবূ দাঊদ: ১৩৯৪; দারেমী: ১/৩৫০; মুসনাদ আহমাদ: ২/১৯৫; তিরমিযী: ২৯৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1257).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سعيد - هو ابن أبي عروبة - سمع منه يزيد بن زريع قبل الاختلاط.
759 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فِيهِ فَقُومُوا عَنْهُ».
رقم طبعة با وزير = (756)
জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পাঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1]
[1] মুসনাদু আবী ই‘য়ালা: ১৫১৯; সহীহ্ আল বুখারী: ৭৫৯; তাবারানী: ১৬৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৪; মুসনাদ আহমাদ: ৪/৩১২; সহীহ মুসলিম: ২৬৬৭; দারেমী: ২/৪৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (بعد 729). تنبيه!! رقم (729) = (731) من «طبعة المؤسسة». ويقصد الألباني رحمه الله بقوله: (بعد 729) أي رقم (729/م) الموافق (732). - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر الحديث رقم (732).
760 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ وَذَكَرَ ابْنُ سَلْمٍ، آخَرَ مَعَهُ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ وَفَاءِ بْنِ شُرَيْحٍ الصَّدَفِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ، كِتَابُ اللَّهِ وَاحِدٌ، وَفِيكُمُ الْأَحْمَرُ، وَفِيكُمُ الْأَسْوَدُ، اقْرَؤُوهُ قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقَوِّمُونَهُ كَمَا يُقَوَّمُ أَلْسِنَتُهُمْ، يَتَعَجَّلُ [أَحَدُهُمْ] أَجْرَه ُ وَلَا يَتَأَجَّلُهُ».
رقم طبعة با وزير = (757) [ص:37] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَذَا وَقَعَ السَّمَاعُ، وَإِنَّمَا هُوَ السَّهْمُ
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, এসময় আমরা কুর‘আন শিখছিলাম। তখন তিনি বলেন, “আলহামদু লিল্লাহ। আল্লাহর কিতাব একটি অথচ তোমাদের মাঝে রয়েছে লাল বর্ণের মানুষ, আছে কালো বর্ণের মানুষ! তোমরা কুর‘আন পড়তে থাকো ঐ সম্প্রদায় পড়ার আগেই, যারা ঠিক-ঠাক করে কুর‘আন পড়বে, যেভাবে তাদের জিহবাগুলো (সঠিক হবে ‘তীর’) ঠিক-ঠাক করা হয়। তাদের কেউ কেউ কুর‘আন পাঠের প্রতিদান দুনিয়াতেই তড়িৎ পেতে চাইবে; পরকালে চাইবে না!” [1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“হাদীসটি এভাবে শোনা হয়েছে। কিন্তু সঠিক হবে (জিহবাগুলো এর পরিবর্তে) ‘তীর’।”
[1] আবূ দাঊদ: ৮৩১; তাবারানী: ৬০২৪; আত তায়ালিসী: ২/২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (259)، «صحيح أبي داود» (784)، ويأتي نحوه (6690). تنبيه!! رقم (6690) = (6725) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وفاء بن شريح ذكرد المؤلف في "الثقات" وروى عنه اثنان، وباقي رجاله ثقات رجال الشيخين غير حرملة، وبكر بن سوادة فمن رجال مسلم.