সহীহ ইবনু হিব্বান
752 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ كَأَذَنِهِ لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ، يَجْهَرُ بِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (749) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ: «مَا أَذِنَ اللَّهُ»، يُرِيدُ: مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ، «كَأَذَنِهِ»: كَاسْتِمَاعِهِ «لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ، » يَجْهَرُ بِهِ «، يُرِيدُ: يَتَحَزَّنُ بِالْقِرَاءَةِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا نَعْتَهُ
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ কোন কিছুই সেভাবে (মনযোগের সাথে) শ্রবণ করেন না, যেভাবে তিনি সুমধুর কন্ঠে সুস্পষ্টভাবে কুর‘আন তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “مَا أذِنَ اللَّهُ এর দ্বারা উদ্দেশ্য হলো مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ (মনযোগের সাথে শ্রবণ করেন না), كَأَذَنِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো كَاسْتِمَاعِهِ (শ্রবণ করার ন্যায়), لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেভাবে বর্ণনা দিয়েছি সেভাবে যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করেন।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫২২; মুসনাদ আহমাদ: ২/৪৫০; দারেমী: ১/৩৪৯; সহীহ মুসলিম: ৭৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو صدوق حسن الحديث.
753 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، [ص:31] عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ مِنَ الْبُكَاءِ. [1: 2]
رقم طبعة با وزير = (750) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ التَّحَزُّنَ الَّذِي أَذِنَ اللَّهُ جَلَّ وَعَلَا فِيهِ بِالْقُرْآنِ وَاسْتَمَعَ إِلَيْهِ هُوَ التَّحَزُّنُ بِالصَّوْتِ مَعَ بِدَايَتِهِ وَنِهَايَتِهِ، لِأَنَّ بَدَاءَتَهُ هُوَ الْعَزْمُ الصَّحِيحُ عَلَى الِانْقِلَاعِ عَنِ الْمَزْجُورَاتِ، وَنِهَايَتُهُ وُفُورُ التَّشْمِيرِ فِي أَنْوَاعِ الْعِبَادَاتِ، فَإِذَا اشْتَمَلَ التَّحَزُّنُ عَلَى الْبِدَايَةِ الَّتِي وَصَفْتُهَا، وَالنِّهَايَةُ الَّتِي ذَكَرْتُهَا، صَارَ الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ كَأَنَّهُ قَذَفَ بِنَفْسِهِ فِي مِقْلَاعِ الْقُرْبَةِ إِلَى مَوْلَاهُ، وَلَمْ يَتَعَلَّقْ بِشَيْءٍ دُونَهُ
আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে প্রবেশ করলাম, এসময় তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর তাঁর বুকে পাত্রের ফুটন্ত পানির ন্যায় আওয়াজ হচ্ছিল!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“এই হাদীসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, যেই التحزُّن মহান আল্লাহ মনযোগ দিয়ে শ্রবণ করেন, যাতে ‘সূচনা’, ‘সমাপ্তি’ সহ ভারাক্রান্ত আওয়াজে কুর‘আন পড়া। কেননা এর সূচনা হয় নিষিদ্ধ কাজ থেকে নিজেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন করার ব্যাপারে বিশুদ্ধ প্রতিজ্ঞা দিয়ে আর তার শেষ হয় বিভিন্ন ইবাদত পালনের ব্যাপারে সত্যনিষ্ঠ প্রত্যয়ের মাধ্যমে। কাজেই কুর‘আন তেলাওয়াতের এই التحزُّن (দুঃখ-ভারাক্রান্ত) যখন পূর্বে বর্ণিত ‘সূচনা’ ও ‘সমাপ্তি’ কে ধারণ করে, তখন الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ (দুঃখ-ভারাক্রান্ত আওয়াজে কুরআন পাঠকারী ব্যক্তি) নিজেকে যেন তাঁর মুনীবের নৈকট্য লাভের সোপানে নিক্ষেপ করেন আর তখন সে তার মুনীব ছাড়া আর কারো সাথেই নিজেকে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত করেন না।”
[1] মুসনাদ আহমাদ: ৪/২৫; আবু দাঊদ: ৯০৪; হাকিম: ১/২৬৪; সুনান বাইহাকী: ২/২৫১; নাসাঈ: ৩/১৩; তিরমিযী: ৩১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭২৯; সহীহ ইবনু খুযাইমা: ৯০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ৮৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (840).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وقد تقدم برقم (665).
754 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ مَيْسَرَةَ مَوْلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَلَّهُ أَشَدُّ أَذَنَا إِلَى الرَّجُلِ الْحَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ، مِنْ صَاحِبِ الْقَيْنَةِ إِلَى قَيْنَتِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (751)
ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুন্দর আওয়াজে কুরআন পাঠকারীর তেলাওয়াত মহান আল্লাহ গায়িকার মালিক কর্তৃক তার গায়িকার গান শ্রবণ করার চেয়েও বেশি মনযোগের সাথে শ্রবণ করেন!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৯; ইবনু মাজাহ: ১৩৪০; তাবারানী আল কাবীর: ১৮/৩০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেন নাই। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯৫১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2951).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ميسرة مولى فضالة، دمشقي، روى عن مولاه وأبي الدرداء، وأورده أبو زرعة الدمشقي في الطبقة العليا التي تلي الصحابة، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات.
755 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي بَشِيرُ بْنُ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيُّ، أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَكُونُ خَلْفٌ بَعْدَ سِتِّينَ سَنَةً أَضَاعُوا الصَّلَاةَ، وَاتَّبَعُوا الشَّهَوَاتِ، فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا، ثُمَّ يَكُونُ خَلْفٌ يَقْرَؤُونَ الْقُرْآنَ لَا يَعْدُو تَرَاقِيَهُمْ، وَيَقْرَأُ الْقُرْآنَ ثَلَاثَةٌ: مُؤْمِنٌ، وَمُنَافِقٌ، وَفَاجِرٌ». قَالَ بَشِيرٌ: فَقُلْتُ لِلْوَلِيدِ: مَا هَؤُلَاءِ الثَّلَاثَةُ؟، قَالَ: الْمُنَافِقُ كَافِرٌ بِهِ، وَالْفَاجِرُ يَتَأَكَّلُ بِهِ، وَالْمُؤْمِنُ يُؤْمِنُ بِهِ.
رقم طبعة با وزير = (752)
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ষাট বছর পর এক প্রজন্মের উদ্ভব হবে যারা “সালাত বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে, অচিরেই তারা ক্ষতির (জাহান্নাম) সম্মুখীন হবে।” (সূরা মারইয়াম: ৫৯।) তারপর আরেক প্রজন্মের উদ্ভব হবে, যারা কুর‘আন পড়বে কিন্তু তা তাদের কন্ঠনালী ভেদ করবে না (অর্থাৎ কুর‘আন তাদের কন্ঠনালী ভেদ করে অন্তরে প্রবেশ করবে না)। কুর‘আন তিন শ্রেণির মানুষ পাঠ করবে: (১) মু‘মিন, (২) মুনাফিক ও (৩) পাপাচারী।”[1] বাশীর রহিমাহুল্লাহ বলেন, আমি ওয়ালিদকে বললাম, “এই তিন শ্রেণির লোক কারা?” জবাবে তিনি বলেন, “মুনাফিক কুর‘আন অস্বীকারকারী, পাপিষ্ঠ ব্যক্তি এর বিনিময়ে জীবিকা নির্বাহ করে আর মু‘মিন ব্যক্তি এর প্রতি বিশ্বাস রাখে।”
[1] সহীহ ইবনু হিব্বান: ৭৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৩৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3034).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد بن قيس التجيبي، روى عنه غير واحد، ووثقه المؤلف والعجلي، وباقي رجاله ثقات.
756 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَقَالَ: «اقْرَأْهُ فِي كُلِّ عِشْرِينَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي عَشْرٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي سَبْعٍ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي، فَأَبَى
رقم طبعة با وزير = (753)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে কুর‘আন পড়ি। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলো। তখন তিনি আমাকে বললেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি কুড়ি দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই। কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৫৬; মুসনাদ আহমাদ: ২/১৯৯; ইবনু মাজাহ: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (255): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن جريج مدلس، وقد عنعن، ولكن صرح في الرواية الآتية بالسماع، فانتفت شبهة تدليسه، ويحيى بن حكيم بن صفوان ذكرد المؤلف في «الثقات» 5/ 522 وترجمه ابن أبي حاتم 9/ 134 فلم يذكر فيه جرحا ولا تعديلا.
757 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: [ص:35] سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ يُحَدِّثُ، عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: حَفِظْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْهُ فِي شَهْرٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي عَشْرٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: «اقْرَأْهُ فِي سَبْعٍ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: فَأَبَى. [1: 78]
رقم طبعة با وزير = (754)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে পুরো কুর‘আন পড়ি। তখন তিনি তাকে বলেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” রাবী বলেন, “কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৫৬; মুসনাদ আহমাদ: ২/১৯৯; ইবনু মাজাহ: ১৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كسابقة.
758 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَلَاءِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَفْقَهُ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاثٍ».
رقم طبعة با وزير = (755)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিন দিনের কমে কুর‘আন খতম করে, সে (কুর‘আন পুরোপুরি) বুঝতে পারে না।”[1]
[1] আবূ দাঊদ: ১৩৯৪; দারেমী: ১/৩৫০; মুসনাদ আহমাদ: ২/১৯৫; তিরমিযী: ২৯৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1257).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سعيد - هو ابن أبي عروبة - سمع منه يزيد بن زريع قبل الاختلاط.
759 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فِيهِ فَقُومُوا عَنْهُ».
رقم طبعة با وزير = (756)
জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পাঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1]
[1] মুসনাদু আবী ই‘য়ালা: ১৫১৯; সহীহ্ আল বুখারী: ৭৫৯; তাবারানী: ১৬৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২৪; মুসনাদ আহমাদ: ৪/৩১২; সহীহ মুসলিম: ২৬৬৭; দারেমী: ২/৪৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৫২৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (بعد 729). تنبيه!! رقم (729) = (731) من «طبعة المؤسسة». ويقصد الألباني رحمه الله بقوله: (بعد 729) أي رقم (729/م) الموافق (732). - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر الحديث رقم (732).
760 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ وَذَكَرَ ابْنُ سَلْمٍ، آخَرَ مَعَهُ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ وَفَاءِ بْنِ شُرَيْحٍ الصَّدَفِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ، كِتَابُ اللَّهِ وَاحِدٌ، وَفِيكُمُ الْأَحْمَرُ، وَفِيكُمُ الْأَسْوَدُ، اقْرَؤُوهُ قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقَوِّمُونَهُ كَمَا يُقَوَّمُ أَلْسِنَتُهُمْ، يَتَعَجَّلُ [أَحَدُهُمْ] أَجْرَه ُ وَلَا يَتَأَجَّلُهُ».
رقم طبعة با وزير = (757) [ص:37] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَذَا وَقَعَ السَّمَاعُ، وَإِنَّمَا هُوَ السَّهْمُ
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, এসময় আমরা কুর‘আন শিখছিলাম। তখন তিনি বলেন, “আলহামদু লিল্লাহ। আল্লাহর কিতাব একটি অথচ তোমাদের মাঝে রয়েছে লাল বর্ণের মানুষ, আছে কালো বর্ণের মানুষ! তোমরা কুর‘আন পড়তে থাকো ঐ সম্প্রদায় পড়ার আগেই, যারা ঠিক-ঠাক করে কুর‘আন পড়বে, যেভাবে তাদের জিহবাগুলো (সঠিক হবে ‘তীর’) ঠিক-ঠাক করা হয়। তাদের কেউ কেউ কুর‘আন পাঠের প্রতিদান দুনিয়াতেই তড়িৎ পেতে চাইবে; পরকালে চাইবে না!” [1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“হাদীসটি এভাবে শোনা হয়েছে। কিন্তু সঠিক হবে (জিহবাগুলো এর পরিবর্তে) ‘তীর’।”
[1] আবূ দাঊদ: ৮৩১; তাবারানী: ৬০২৪; আত তায়ালিসী: ২/২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (259)، «صحيح أبي داود» (784)، ويأتي نحوه (6690). تنبيه!! رقم (6690) = (6725) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، وفاء بن شريح ذكرد المؤلف في "الثقات" وروى عنه اثنان، وباقي رجاله ثقات رجال الشيخين غير حرملة، وبكر بن سوادة فمن رجال مسلم.
761 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقُولُ أَحَدُكُمْ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، فَإِنَّهُ لَيْسَ هُوَ نَسِيَ، وَلَكِنَّهُ نُسِّيَ». [2: 43]
رقم طبعة با وزير = (758)
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ বলবে না, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, কেননা সে তো ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]
[1] ইবনু হিব্বান: ৭৫৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৪২২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (422): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضغيف، مؤمل بن إسماعيل سيئ الحفظ، وباقي رجاله ثقات رجال الشيخين غير أبي الأحوص - وهو عوف بن مالك -، فمن رجال مسلم.
762 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِّ الصِّلْحِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَذْكِرُوا [ص:39] الْقُرْآنَ، فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهَا، وَبِئْسَمَا لِأَحَدِكُمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، مَا نَسِيَ وَلَكِنْ نُسِّيَ».
رقم طبعة با وزير = (759) [ص:40] قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يُسْنِدْ سَعِيدٌ عَنِ الْأَعْمَشِ غَيْرَ هَذَا
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিয়মিত কুর‘আন পড়া অব্যাহত রাখবে, কেননা কুর‘আন, রশি থেকে উট পালিয়ে যাওয়ার চেয়ে দ্রুতগতিতে মানুষের অন্তর থেকে হারিয়ে যায়, এটা খুব খারাপ যে, তোমাদের কেউ বলবে, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, বস্তুত সে ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“সা‘ঈদ আ‘মাশ থেকে এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সনদসহ বর্ণনা করেন নাই।”
[1] ইবনু আবী শায়বাহ: ২/৫০০; মুসনাদ আহমাদ: ১/৩৮২; সহীহ মুসলিম: ৭৯০; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলি: ৭২৫; সুনান বাইহাকী: ২/৩৯৫; আত তায়ালিসী: ২/৪; সহীহ আল বুখারী: ৫০৩২; তিরমিযী: ২৯৪২; দারেমী: ২/৩০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - «التعليق الرغيب» (2/ 214).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير الحسن بن قزعة، فقد روى له أصحاب السنن وهو صدوق.
763 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ وَعُمَرُ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالُوا: حَدَّثَنَا حَسَنُ بْنُ قَزَعَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَذْكِرُوا الْقُرْآنَ، فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهَا، وَبِئْسَمَا لِأَحَدِكُمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، بَلْ هُوَ نُسِّيَ» [1: 67]
رقم طبعة با وزير = (760) قَالَ أَبُو حَاتِمٍ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ الِاسْتِطَاعَةَ مَعَ الْفِعْلِ لَا قَبْلَهُ
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিয়মিত কুর‘আন পড়া অব্যাহত রাখবে, কেননা কুর‘আন, রশি থেকে উট পালিয়ে যাওয়ার চেয়ে দ্রুতগতিতে মানুষের অন্তর থেকে হারিয়ে যায়, এটা খুব খারাপ যে, তোমাদের কেউ বলবে, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, বস্তুত সে ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, সামর্থ কাজের সাথে থাকে; আগে নয়।”
[1] ইবনু আবী শায়বাহ: ২/৫০০; মুসনাদ আহমাদ: ১/৩৮২; সহীহ মুসলিম: ৭৯০; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলি: ৭২৫; সুনান বাইহাকী: ২/৩৯৫; আত তায়ালিসী: ২/৪; সহীহ আল বুখারী: ৫০৩২; তিরমিযী: ২৯৪২; দারেমী: ২/৩০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح وهو مكرر ما قبله.
764 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:42] عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَصَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ، إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا، وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ». [1: 2]
رقم طبعة با وزير = (761)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন বাহকের উদাহরণ হলো বাঁধা উট; যদি সে তার খোঁজ-খবর রাখে, তবে সে তাকে রাখতে পারবে আর যদি সে তাকে ছেড়ে দেয়, তবে সে চলে যাবে।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/২০২; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ আল বুখারী: ৫০৩১; সহীহ মুসলিম: ৭৮৯; নাসাঈ: ২/১৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৭১; ইবনু মাজাহ: ৩৭৮৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 214): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأحمد بن أبي بكر: هو أبو مصعب الزهري العوفي قاضي المدينة وأحد شيوخ أهلها، لازم مالكا وروى عنه موطأ، وفي روايته للموطأ زيادة نحو مئة حديث على سائر الروايات الأخر.
765 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:43] عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مَثَلَ صَاحِبِ الْقُرْآنِ مَثَلُ صَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ، إِنْ عَاهَدَ عَلَيْهَا عَقَلَهَا، وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ». [3: 28]
رقم طبعة با وزير = (762)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন বাহকের উদাহরণ হলো বাঁধা উট; যদি সে তার খোঁজ-খবর রাখে, তবে সে তাকে রাখতে পারবে আর যদি সে তাকে ছেড়ে দেয়, তবে সে চলে যাবে।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১২২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/২০২; মুসনাদ আহমাদ: ২/৬৪; সহীহ আল বুখারী: ৫০৩১; সহীহ মুসলিম: ৭৮৯; নাসাঈ: ২/১৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৯৭১; ইবনু মাজাহ: ৩৭৮৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وهو مكرر ماقبله.
766 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَأْ [وَارْقَ] وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي دَارِ الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ كُنْتَ تَقْرَؤُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (763)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন কুর‘আনের বাহককে বলা হবে, “আপনি কুর‘আন পাঠ করুন এবং উপরে উঠুন, ধীরস্থিরভাবে কুর‘আন পাঠ করুন যেভাবে আপনি দুনিয়াতে ধীরস্থিরভাবে কুর‘আন পাঠ করতেন। কেননা আপনার বাসস্থান সর্বশেষ আয়াত যেখানে পড়েছেন, সেখানে হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৯২; তিরমিযী: ২৯১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৪৯৮; আবূ দাঊদ: ১৪৬৪; সুনান বাইহাকী: ২/৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৭৮; হাকিম: ১/৫৫২-৫৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1317).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن مهدي: هو عبد الرحمن، عاصم - هو بن أبي النجود - صدوق حسن الحديث، وباقي رجاله ثقات رجال الشيخين، وزر: هو ابن حبيش.
767 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ، مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَؤُهُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ لَهُ أَجْرَانِ». [1: 2]
رقم طبعة با وزير = (764)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুর‘আনে পাঠে অভিজ্ঞ, তিনি আমলনামা লিপিকার পূণ্যবান, সম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবেন আর যিনি কুর‘আন পড়েন অথচ কুর‘আন পাঠ করা তার জন্য কষ্টকর, তার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৪৯০; সহীহ মুসলিম: ৭৯৮; মুসনাদ আহমাদ: ৬/১৯২; আত তায়ালিসী: ২/২-৩; আবূ দাঊদ: ১৪৫৪; তিরমিযী: ২৯০৪; দারেমী: ২/৪৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৭৪; সহীহ আল বুখারী: ৪৯৩৭; সহীহ মুসলিম: ৭৯৮;ইবনু মাজাহ: ৩৭৭৯; সুনান বাইহাকী: ২/৩৯৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1307): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
768 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ أَبُو عَمْرٍو بِنَسَا، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، قَالَ: حَدَّثَنَا مُحَاضِرُ بْنُ الْمُوَرِّعِ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَلَسَ قَوْمٌ فِي مَسْجِدٍ مِنْ مَسَاجِدِ اللَّهِ، يَتْلُونَ كِتَابَ اللَّهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (765)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মসজিদে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে শিক্ষন-প্রশিক্ষণ করে, তবে তাঁদের উপর সাকীনাহ (প্রশান্তি) অবতীর্ণ হয়, রহমত তাঁদেরকে আচ্ছাদিত করে রাখে, ফেরেস্তাগণ তাঁদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ তাঁদের কথা তাঁর নিকটস্থ ফেরেস্তাদের নিকট আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দিবে, তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ২৬৯৯; আবূ দাউদ: ১৪৫৫; তিরমিযী: ২৯৪৫; ইবনু মাজাহ: ২২৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1308): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محاضر بن المورع روى له البخاري تعليقاً ومسلم حديثا واحدا متابعة، وهو صدوق، وقد توبع، وباقي رجاله ثقات رجال الشيخين غير حمد بن زنجويه، فقد روى له أبو داود والنسائي، وهو ثقة.
769 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ: إِنَّ رَجُلًا كَانَ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَدَابَّتُهُ مُوثَقَةٌ، فَجَعَلَتْ تَنْفِرُ، تَرَى مِثْلَ الضَّبَابَةِ أَوِ الْغَمَامَةِ قَدْ غَشِيَتْهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «اقْرَأْ يَا فُلَانُ، تِلْكَ السَّكِينَةُ أُنْزِلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ لِلْقُرْآنِ». [1: 2]
رقم طبعة با وزير = (766)
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, এসময় তাঁর বাহনটি বাঁধা ছিল, সেটি ছুটোছুটি করতে শুরু করে। তিনি একখন্ড মেঘ দেখতে পান, যা তাঁকে পরিবেষ্টন করে রেখেছিল! অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং তাঁকে ব্যাপারটি বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে ওমুক, আপনি কুর‘আন পাঠ করুন। সেটা প্রশান্তি, যা কুর‘আন পাঠের সময় অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) ‘কুর‘আনের জন্য’ অবতীর্ণ হয়েছিল।”[1]
[1] আত তায়ালিসী: ২/৩; মুসনাদ আহমাদ: ৪/২৮১; সহীহ মুসলিম: ৭৯৫; তিরমিযী: ২৮৮৫; সহীহ আল বুখারী: ৪৮৩৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (3058): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
770 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ، وَلَا رِيحَ لَهَا». [1: 2]
رقم طبعة با وزير = (767)
আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মত; যা খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর। ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মত; যা খেতে মিষ্টি কিন্তু তাতে কোন ঘ্রাণ নেই। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে, তার দৃষ্টান্ত হলো পুদিনা গুল্মের মত; যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বিস্বাদ। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে না, তার দৃষ্টান্ত হলো তিক্ত শশার মত; যার কোন ঘ্রাণ নেই, আর খেতেও তিক্ত।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫০২০; সহীহ মুসলিম: ৭৯৭; আবু দাউদ: ৪৮৩০; তিরমিযী: ২৮৬৫; ইবনু মাজাহ: ২১৪; শারহুস সুন্নাহ: ১১৭৫। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «نقد الكتاني» (ص 43)، «الصحيحة» (3214): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
771 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الْأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ التَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الْمُنَافِقِ، أَوِ الْفَاجِرِ، الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْمُنَافِقِ، أَوِ الْفَاجِرِ، [ص:49] الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلَا رِيحَ لَهَا». [3: 82]
رقم طبعة با وزير = (768)
আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মত; যা খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর। ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মত; যা খেতে মিষ্টি কিন্তু তাতে কোন ঘ্রাণ নেই। পাপী ব্যক্তি অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) মুনাফিক ব্যক্তি, যে কুর‘আন পড়ে, তার দৃষ্টান্ত হলো পুদিনা গুল্মের মত; যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বিস্বাদ। পাপী ব্যক্তি অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন), যে কুর‘আন পড়ে না, তার দৃষ্টান্ত হলো তিক্ত শশার মত; যার কোন ঘ্রাণ নেই, আর খেতেও তিক্ত।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫০২০; সহীহ মুসলিম: ৭৯৭; আবু দাউদ: ৪৮৩০; তিরমিযী: ২৮৬৫; ইবনু মাজাহ: ২১৪; শারহুস সুন্নাহ: ১১৭৫। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.