সহীহ ইবনু হিব্বান
772 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ تَلَقَّى عُمَرَ بْنَ الْخَطَّابِ إِلَى عُسْفَانَ وَكَانَ نَافِعٌ عَامِلًا لِعُمَرَ عَلَى مَكَّةَ، فَقَالَ عُمَرُ: مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي؟ يَعْنِي أَهْلَ مَكَّةَ، قَالَ: ابْنَ أَبْزَى، قَالَ: وَمَنِ ابْنُ أَبْزَى؟، قَالَ: رَجُلٌ مِنَ الْمَوَالِي، قَالَ عُمَرُ: اسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى؟، فَقَالَ لَهُ: إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ، فَقَالَ: أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَيَرْفَعُ بِهَذَا الْقُرْآنِ أَقْوَامًا، وَيَضَعُ بِهِ آخَرِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (769)
আবু তুফাইল ‘আমির বিন ওয়াসিলাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “নাফি‘ বিন আব্দুর রহমান ‘উসফান নামক জায়গায় উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। নাফি‘ উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু কর্তৃক মক্কার গভর্ণর ছিলেন। ফলে উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তাঁকে জিজ্ঞেস করেন, “উপত্যকার অধিবাসী তথা মক্কাবাসীদের জন্য আপনি কাকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “একজন আজাদকৃত গোলামকে।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আপনি তাদের জন্য একজন আজাদকৃত গোলামকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “তিনি কুর‘আনের একজন ক্বারী।” তখন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “নিশ্চয়ই আপনাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ এই কুর‘আনের মাধ্যমে একদল লোকের মর্যাদা সমুন্নত করেন আর এর মাধ্যমে আরেক দল লোকের মর্যাদা অবনমিত করেন!”[1]
[1] নাসাঈ: ৮/১২৪; মুসনাদ আহমাদ: ৪/৩৯৭; আবু দাঊদ: ৪৮২৯; সহীহ মুসলিম: ৮১৭; ইবনু মাজাহ: ২১৮; দারেমী: ২/৪৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৩৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2239)، «تخريج المختارة»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري - هو محمد بن المتوكل وإن كان في حفظ شيء - متابع، وباقي رجاله ثقات رجال الشيخين غير نافع، فمن رجال مسلم.
773 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، وَحَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ عَيَّاشَ بْنَ عَبَّاسٍ حَدَّثَهُمْ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي الْقُرْآنَ، قَالَ: «اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ الر»، قَالَ الرَّجُلُ: كَبُرَ سِنِّي، وَثَقُلَ لِسَانِي، وَغَلُظَ قَلْبِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ حم»، فَقَالَ الرَّجُلُ مِثْلَ ذَلِكَ: وَلَكِنْ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ سُورَةً جَامِعَةً، فَأَقْرَأَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ} [الزلزلة: 1] حَتَّى بَلَغَ: {مَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}، قَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أُبَالِي أَنْ لَا أَزِيدَ عَلَيْهَا حَتَّى أَلْقَى اللَّهَ، وَلَكِنْ أَخْبِرْنِي بِمَا عَلَيَّ مِنَ الْعَمَلِ أَعْمَلْ مَا أَطَقْتُ الْعَمَلَ، قَالَ: «الصَّلَوَاتُ الْخُمْسُ، وَصِيَامُ رَمَضَانَ، وَحَجُّ الْبَيْتِ، وَأَدِّ زَكَاةَ مَالِكَ، وَمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ»
رقم طبعة با وزير = (770)
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কুর‘আন শিক্ষা দিন।” জবাবে তিনি বলেন, “আপনি الر যুক্ত তিনটি সূরা শিক্ষা করুন।” লোকটি বললেন, “আমার বয়স বেড়ে গেছে, জবান ভারি হয়ে গেছে ও অন্তর কঠিন হয়ে পড়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি حم যুক্ত তিনটি সূরা শিক্ষা করুন।” লোকটি জবাবে আগের মতো অনুরুপ কথাই বললো। এবং বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে ব্যাপক অর্থবোধক কোন সূরা শিক্ষা দিন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে শিক্ষা দিলেন, “যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে।” (সূরা যিলযাল: ১।) এভাবে তিনি এই আয়াত পর্যন্ত পড়েন “যে ব্যক্তি অনু পরিমাণ ভাল কাজ করবে, সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনু পরিমাণ মন্দ কাজ করবে, সে-ও তা দেখতে পাবে।” (সূরা যিলযাল: ৭-৮।) লোকটি বললেন, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে হ্কসহ পাঠিয়েছেন, মৃত্যু অবধি আমি এর চেয়ে বেশি পাঠ না করার ব্যাপারে মোটেও পরোয়া করবো না। আপনি বরং আমাকে জানান, আমার উপর কোন আমল করা আবশ্যক, আমি সাধ্য অনুসারে আমল করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “পাঁচ ওয়াক্ত সালাত, রমযানের সিয়াম, বায়তুল্লাহর হজ্জ্ব (আদায় করবেন), আপনার সম্পদের যাকাত আদায় করবেন, সৎকাজের আদেশ করবেন এবং মন্দ কাজে নিষেধ করবেন।” [1]
[1] ইবনু হিব্বান: ৭৭০। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ২৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (247).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عيسى بن هلال الصدفي، روى عنه غير واحد وذكره المؤلف في الثقات، وأورده الفسوي في تاريخه 2/ 515 - 516 في ثقات التابعين من أهل مصر، وباقي رجاله ثقات من رجال الصحيح.
774 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ آدَمَ غُنْدَرٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْمَعْنِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ فَنَزَلَ، فَمَشَى رَجُلٌ مِنْ أَصْحَابِهِ إِلَى جَانِبِهِ، فَالْتَفَتَ إِلَيْهِ، فَقَالَ: «أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ الْقُرْآنِ»؟، قَالَ: فَتَلَا عَلَيْهِ: «{الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]». [1: 2]
رقم طبعة با وزير = (771) [ص:52] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ الْقُرْآنِ»، أَرَادَ بِهِ: بِأَفْضَلِ الْقُرْآنِ لَكَ، لَا أَنَّ بَعْضَ الْقُرْآنِ يَكُونُ أَفْضَلَ مِنْ بَعْضٍ، لِأَنَّ كَلَامَ اللَّهِ يَسْتَحِيلُ أَنْ يَكُونَ فِيهِ تَفَاوُتُ التَّفَاضُلِ.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, তিনি সফরে এক সময় যাত্রাবিরতি দিলেন। তখন তাঁর এক সাহাবী হেঁটে তাঁর পাশে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আমি কি তোমাকে কুর‘আনের শ্রেষ্ঠ সূরা সম্পর্কে খবর দিবো না?” রাবী বলেন, “অতঃপর তিন তাকে পড়ে শুনালেন, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা আল ফাতিহা: ১।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আমি কি তোমাকে কুর‘আনের শ্রেষ্ঠ সূরা সম্পর্কে খবর দিবো না?”এর দ্বারা উদ্দেশ্য হলো ‘তোমার জন্য শ্রেষ্ঠ সূরা’; এটি উদ্দেশ্য নয় যে, কুর‘আনের একাংশ অপরাংশ অপেক্ষা শ্রেষ্ঠ। কেননা আল্লাহর কালামের মাঝে মর্যাদাগত তারতম্য থাকা সম্ভব নয়।”
[1] মুসনাদ আহমাদ: ৭৭১। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 216 - 217).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أحمد بن آدم ذكرد المؤلف في «الثقات» 8/ 30 فقال: أحمد بن آدم الجرجاني، كنيه أبو عبد الله يعرف بغندر يروي، عن أبي عاصم، ويزيد بن هارون، والبصريين، مات سنة خمس ومئتين أو قبلها أو بعدها بقليل، وقال السهمي في «تاريخ جرجان» ص 69: أحمد بن آدم غندر أبو جعفر الخلنجي صاحب حديث مكثر ثقة وباقي رجاله ثقات.
775 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ بِعَسْكَرِ مُكْرَمٍ، وَعِدَّةٌ، قَالُوا: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، مِثْلُ أُمِّ الْقُرْآنِ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ مَقْسُومَةٌ بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا [ص:54] سَأَلَ». [1: 2]
رقم طبعة با وزير = (772) قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى هَذِهِ اللَّفْظَةِ «مَا فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، مِثْلُ أُمِّ الْقُرْآنِ»، أَنَّ اللَّهَ لَا يُعْطِي لِقَارِئِ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ مِنَ الثَّوَابِ مَا يُعْطِي لِقَارِئِ أُمِّ الْقُرْآنِ، إِذِ اللَّهُ بِفَضْلِهِ فَضَّلَ هَذِهِ الْأُمَّةَ عَلَى غَيْرِهَا مِنَ الْأُمَمِ، وَأَعْطَاهَا الْفَضْلَ عَلَى قِرَاءَةِ كَلَامِ اللَّهِ أَكْثَرَ مِمَّا أَعْطَى غَيْرَهَا مِنَ الْفَضْلِ عَلَى قِرَاءَةِ كَلَامِهِ، وَهُوَ فَضْلٌ مِنْهُ لِهَذِهِ الْأُمَّةِ، وَعَدْلٌ مِنْهُ عَلَى غَيْرِهَا
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ তা‘আলা বলেন, “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই। সূরাটি বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট, এটি আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত আর আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে চায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই” এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তা‘আলা তাওরাত ও ইনজিল পাঠকারীকে ততটা সাওয়াব দেন না, যতটা সাওয়াব দেন সূরা ফাতিহা পাঠকারীকে। কেননা মহান আল্লাহ নিজ অনুগ্রহে এই জাতীকে অন্যান্য জাতীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং কালামুল্লাহ পাঠের জন্য এই জাতীকে অন্যান্য জাতীর চেয়ে বেশি অনুগ্রহ করেছেন। এটা তাঁর পক্ষ থেকে এই জাতীর জন্য অনুগ্রহ আর অন্যান্য জাতীর প্রতি ইনসাফ।”
[1] যিয়াদাতুল মুসনাদ: ৫/১১৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০০; হাকিম: ১/৫৫৭; তিরমিযী: ৩১২৫; নাসাঈ: ২/১৩৯। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 216).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو أسامة: هو حماد بن أسامة بن زيد القرشي الكوفي.
776 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَوْدُودٍ أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ، فَهِيَ خِدَاجٌ، فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ». ، قَالَ:، فَقَالَ رَجُلٌ: يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ، قَالَ: فَغَمَزَ ذِرَاعِي ثُمَّ، قَالَ: يَا فَارِسِيُّ، اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: قُسِمَتِ الصَّلَاةُ بَيْنِي وَبَيْنَ عِبَادِي نِصْفَيْنِ، فَنِصْفُهَا لِعَبْدِي وَنِصْفُهَا لِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، إِذَا، قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، قَالَ اللَّهُ: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا، قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَقُولُ اللَّهُ: [ص:55] أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: (مَلِكِ يَوْمِ الدِّينِ)، قَالَ: مَجَّدَنِي عَبْدِي، وَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي، يَقُولُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، وَمَا بَقِيَ فَلِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَهَذَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ».
رقم طبعة با وزير = (773) [ص:56] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو الْمُغِيرَةِ: عَبْدُ الْقُدُّوسِ بْنُ الْحَجَّاجِ الْخَوْلَانِيُّ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন সালাত আদায় করে যাতে সে সূরা ফাতিহা পড়ে না, সে সালাত অসম্পূর্ণ, সেটি অসম্পূর্ণ।” তখন এক ব্যক্তি বললেন, “হে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু, আমি তো মাঝে মাঝে ইমামের পিছনে থাকি। রাবী বলেন, তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু আমার হাতে খোঁচা দিলেন, তারপর বললেন, “হে পারস্যের অধিবাসী, তখন তুমি সূরা ফাতিহা মনে মনে পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পূণ্যময় আল্লাহ তা‘আলা বলেছেন, “আমার ও আমার বান্দার মাঝে সালাত দুই ভাগে ভাগ করা হয়েছে। কাজেই এর অর্ধাংশ আমার বান্দার জন্য আর অর্ধাংশ আমার। আর আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চায়। যখন বান্দা বলে, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা ফাতিহা: ২।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করলো।” আর যখন সে বলে, “(তিনি) সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়।” (সূরা ফাতিহা: ৩।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণ-কীর্তন করলো।” যখন বান্দা বলে, “(তিনি) প্রতিফল দিবসের অধিপতি।” (সূরা ফাতিহা: ৪।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা প্রকাশ করলো। এসব আমার ও আমার বান্দার মধ্যকার বিষয়।” বান্দা বলে, “আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই।” (সূরা ফাতিহা: ৫।) (তখন মহান আল্লাহ বলেন) “এর যা অবশিষ্ট রয়েছে, তা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তা-ই থাকবে, যা সে চাইবে।” (বান্দা যখন পড়ে) “আমাদেরকে দেখান সরল-সঠিক পথ। তাঁদের পথ, যাঁদের উপর আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।” (সূরা ফাতিহা: ৬-৭।) (তখন মহান আল্লাহ বলেন) “এটি আমার বান্দার জন্য, তা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তা-ই থাকবে, যা সে চাইবে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“রাবী আবুল মুগীরা হলেন আব্দুল কুদ্দূস বিন হাজ্জাজ আল খাওলানী।”
[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; সহীহ মুসলিম: ৩৯৫; তিরমিযী: ২৯৫৩; ইবনু মাজাহ: ৩৭৮৪; ইবনু খুযাইমাহ: ৪৯০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/১৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬০। শায়খ শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৯৭ পৃষ্ঠা।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة» (ص 97): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن ثوبان: واسمه عبد الرحمن بن ثابت العنسي الدمشقي - فيه ضعف خفيف - فهو ممن يكتب حديثه للمتابعة، وقد توبع عليه، وباقي رجاله ثقات.
777 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ: كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: «أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} [الأنفال: 24]؟ » ثُمَّ، قَالَ: «أَلَا أُعَلِّمُكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ؟ » فَقُلْتُ: بَلَى، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، هِيَ السَّبْعُ الْمَثَانِي، وَالْقُرْآنُ الَّذِي أُوتِيتُهُ». [1: 21]
رقم طبعة با وزير = (774) [ص:57] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ أَعْظَمُ سُورَةٍ»، أَرَادَ بِهِ فِي الْأَجْرِ، لَا أَنَّ بَعْضَ الْقُرْآنِ أَفْضَلُ مِنْ بَعْضٍ. وَأَبُو سَعِيدِ بْنُ الْمُعَلَّى اسْمُهُ: رَافِعُ بْنُ الْمُعَلَّى بْنِ لَوْذَانَ بْنِ حَارِثَةَ مَاتَ سَنَةَ أَرْبَعٍ وَسَبْعِينَ
আবু সা‘ঈদ বিন মু‘আল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মসজিদে সালাত আদায় করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি তাঁর ডাকে সাড়া দিলাম না। অতঃপর আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি সালাত আদায় করছিলাম।” তখন তিনি বললেন, “আল্লাহ কি বলেননি “তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের ডাকেন”? তারপর তিনি বলেন, “আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিবো না, যা কুর‘আনে সবচেয়ে মহানতম সূরা?” আমি জবাবে বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি বলেন, “(সেটি হলো) الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা ফাতিহা: ২।) এটি السَّبْعُ الْمَثَانِي (বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট্য সূরা), যা আমাকে প্রদান করা হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “এটি কুর‘আনের সবচেয়ে মহানতম সূরা”এর দ্বারা উদ্দেশ্য হলো ‘সাওয়াবের ক্ষেত্রে’; এটা উদ্দেশ্য নয় যে, কুর‘আনের কিছু অংশ অপর অংশ অপেক্ষা শ্রেষ্ঠ।” আর রাবী আবূ সাঈদ বিন মু‘আল্লাহর নাম হলো রাফি‘ বিন মু‘আল্লাহ বিন লাওযান বিন হারেসাহ। তিনি ৭৪ হিজরীতে মারা গিয়েছেন।”
[1] সহীহ আল বুখারী: ৪৪৭৪, ৫০০৬, ৪৬৪৭; মুসনাদ আহমাদ: ৪/২১১; আত তায়ালিসী: ২/৯; মুসনাদ আহমাদ: ৩/৪৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1311): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد فمن رجال البخاري
778 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَيْنَمَا جِبْرِيلُ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ، فَرَفَعَ رَأْسَهُ وَقَالَ: لَقَدْ فُتِحَ بَابٌ مِنَ السَّمَاءِ مَا فُتِحَ قَطُّ، فَأَتَاهُ مَلَكٌ، فَقَالَ لَهُ: أَبْشِرْ بِسُورَتَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُعْطَهُمَا نَبِيٌّ كَانَ قَبْلَكَ: فَاتِحَةِ الْكِتَابِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ، لَنْ تَقْرَأَ مِنْهَا حَرْفًا إِلَّا أُعْطِيتَهُ. [1: 2]
رقم طبعة با وزير = (775)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলেন, এমন সময় তিনি উপরে বিকট আওয়াজ শুনতে পান ফলে তিনি মাথা উত্তোলন করেন এবং বলেন, “এক্ষুণি আসমানের একটি দরজা খোলা হলো, যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি।” অতঃপর তাঁর কাছে একজন ফেরেস্তা আসেন এবং বলেন, “আপনি দুইটি সূরার শুভ সংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, আপনার পূর্বে আর কোন নাবীকেই তা প্রদান করা হয়নি: সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ। এর একটি বাক্য পড়লেই (সেই বাক্যের মাধ্যমে যা চাওয়া হবে তা) আপনাকে তা প্রদান করা হবে।”[1]
[1] হাকিম, আল মুসতাদরাক: ১/৫৫৮; সহীহ মুসলিম: ৮০৬; নাসাঈ: ২/১৩৮; তাবারানী, আল কাবীর: ১২২৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৭৭৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، معاوية بن هشام وإن كان فيه كلام ينزل فيه عن رتبة الصحة، قد توبع عليه، وباقي رجاله ثقات.
779 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَيْنَمَا أَنَا أَقْرَأُ اللَّيْلَةَ سُورَةَ الْبَقَرَةِ إِذْ سَمِعْتُ وَجْبَةً مِنْ خَلْفِي، فَظَنَنْتُ أَنَّ فَرَسِي انْطَلَقَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا أَبَا عَتِيكٍ»، فَالْتَفَتُّ فَإِذَا مِثْلُ الْمِصْبَاحِ مُدَلًّى بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اقْرَأْ يَا أَبَا عَتِيكٍ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا اسْتَطَعْتُ أَنْ أَمْضِيَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الْمَلَائِكَةُ نَزَلَتْ لِقِرَاءَةِ سُورَةِ الْبَقَرَةِ، أَمَا إِنَّكَ لَوْ مَضَيْتَ لَرَأَيْتَ الْعَجَائِبَ». [1: 2]
رقم طبعة با وزير = (776)
উসাইদ বিন হুদ্বাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আজ রাতে আমি সূরা ফাতিহা পাঠ করছিলাম, এসময় আমি আমার পেছনে ‘কোন কিছু পতিত হওয়ার’ আওয়াজ শুনতে পেলাম। ফলে আমার মনে হলো যে, হয়তো আমার ঘোড়া চলে গিয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আবূ আতীক, আপনি পাঠ করুন।” অতঃপর আমি সেদিকে তাকালে আসমান ও জমিনের মাঝে বাতি সদৃশ্য কিছু দেখতে পাই! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন, “আবূ আতীক, আপনি পাঠ অব্যাহত রাখুন।” তখন তিনি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আর পাঠ অব্যাহত রাখতে পারছি না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “ঐসব ফেরেস্তা, সূরা বাকারাহ পড়ার কারণে তাঁরা অবতীর্ণ হয়েছিল। জেনে রাখুন, যদি আপনি পাঠ অব্যাহত রাখতেন, তবে আপনি বিস্ময়কর অনেক কিছুই দেখতে পেতেন!”[1]
[1] আত তাবারানী আল কাবীর: ৫৬৬; হাকিম: ১/৫৫৪; মুসনাদ আহমাদ: ৩/৮১; সহীহ মুসলিম: ৭৯৬; সহীহ আল বুখারী: ৫০১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 219).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حماد، فمن رجال مسلم، وعبد الرحمن بن أبي ليلى كان عمره عند وفاة أٍسيد بن حضير أكثر من عشر سنوات، وهو أهل للتحمل.
780 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا الْأَزْرَقُ بْنُ عَلِيِّ بْنِ جَهْمٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ سَعِيدٍ الْمَدَنِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا، وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ، مَنْ قَرَأَهَا فِي بَيْتِهِ لَيْلًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَ لَيَالٍ، وَمَنْ قَرَأَهَا نَهَارًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَةَ أَيَّامٍ». [1: 2]
رقم طبعة با وزير = (777) [ص:60] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَةَ أَيَّامٍ»، أَرَادَ بِهِ مَرَدَةَ الشَّيَاطِينِ دُونَ غَيْرِهِمْ
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেকটি জিনিসের একটি সর্বোচ্চ চূড়া রয়েছে, আর কুর‘আনের চূড়া হলো সূরা বাকারাহ। যে ব্যক্তি এই সূরা বাড়িতে রাতে পাঠ করবে, শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না তিন রাত পর্যন্ত। আর যে ব্যক্তি এই সূরা বাড়িতে দিনে পাঠ করবে, তিন দিন পর্যন্ত শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তিন দিন পর্যন্ত শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না।” এর দ্বারা উদ্দেশ্য হলো ‘অবাধ্য-বিদ্রোহী শয়তান; অন্যরা নয়।”
[1] তাবারানী, আল কাবীর: ৫৮৬৪; মাজমা‘উয যাওয়াইদ: ৬/৩১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে “তিন রাত পর্যন্ত...” অংশ ব্যতীত সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৮৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «دون ثلاثة ليال ... »، «الصحيحة» (588) «الضعيفة» (1349).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضغيف، لضعف خالد بن سعيد، أورده العقيلي في «الضغفاء» 2/ 6 وقال لا يتابع على حديثه، ثم أورد له هذا الحديث من طريق أحمد بن محمد بن إبراهيم، عن الأزرق بن علي، بهذا الإسناد. ونقله عنه الإمام الذهبي في «الميزان» 1/ 631، وابن حجر في «اللسان» 2/ 376، وزاد الأخير: وذكره ابن حبان في «الثقات» 6/ 260، وهو خالد بن سعيد بن أبي مريم التيمي الذي أخرج له (د ق)، وقال في «تهذيب التهذيب» 3/ 95: وقال ابن المديني: لا نعرفه، وساق له العقيلي خبرا استنكره، وجهله ابن القطان.
781 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: لَقِيتُ أَبَا مَسْعُودٍ فِي الطَّوَافِ فَسَأَلْتُهُ عَنْهُ، فَحَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ الْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ». [1: 2]
رقم طبعة با وزير = (778)
আব্দুর রহমান বিন ইয়াযিদ বলেন, আমি আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাওয়াফের সময় সাক্ষাৎ করি। অতঃপর আমি তাঁকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, সেটাই তার জন্য যথেষ্ট হবে।“[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; সহীহ আল বুখারী: ৫০০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯৯; আত তায়ালিসী: ২/১০; সহীহ মুসলিম: ৮০৭; আবূ দাঊদ: ১৩৯৭; তিরমিযী: ২৮৮১; ইবনু মাজাহ: ১৩৬৯; দারেমী: ১/৩৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1263): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير حامد بن يحيى البلخي فقد روى له أبو داود، وهو ثقة. سفيان: هو ابن عيينة، ومنصور: هو ابن المعتمر، وإبراهيم: هو النخعي.
782 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجَرْمِيُّ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، [ص:62] عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْآيَتَانِ خُتِمَ بِهِمَا سُورَةُ الْبَقَرَةِ لَا تُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ، فَيَقْرَبُهَا شَيْطَانٌ». [1: 2]
رقم طبعة با وزير = (779)
নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘টি আয়াত, যার মাধ্যমে সূরা বাকারার পরিসমাপ্তি ঘটানো হয়েছে, কোন বাড়িতে তা তিন রাত পাঠ করা হলে তাতে শয়তান প্রবেশ করবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৭৪; তিরমিযী: ২৮৮২; দারেমী: ২/৪৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০১; হাকিম: ১/৫৬২; তাবারানী, আল কাবীর: ৭১৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 219).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير الأشعث بن عبد الرحمن الجرمي، فقد روى له أصحاب السنن. وأبو قلابة: هو عبد الله بن زيد بن عمرو أو عامر الجرمي البصري.
783 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، صَلُّوا فِيهَا، فَإِنَّ الشَّيْطَانَ لِيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ فِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (780)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের গৃহগুলোকে গোরস্থান বানিয়ে নিবে না। তোমরা তাতে সালাত আদায় করবে। কেননা শয়তান ঐ বাড়ি থেকে পলায়ন করে, যেই বাড়িতে সে সূরা বাকারাহ পাঠ শুনতে পায়।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ২/৩৩৭; সহীহ মুসলিম: ৭৮০; তিরমিযী: ২৮৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯২; নাসাঈ: ৯৬৪; দারেমী: ২/৪৪৭; হাকিম: ২/২৫৯-২৬০।) শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2418).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وعبد الصمد: هو ابن عبد الوارث.
784 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي ابْنُ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّهُ كَانَ لَهُمْ جَرِينٌ فِيهِ تَمْرٌ، وَكَانَ مِمَّا يَتَعَاهَدُهُ فَيَجِدُهُ يَنْقُصُ، فَحَرَسَهُ ذَاتَ لَيْلَةٍ، فَإِذَا هُوَ بِدَابَّةٍ كَهَيْئَةِ الْغُلَامِ الْمُحْتَلِمِ، قَالَ: فَسَلَّمْتُ فَرَدَّ السَّلَامَ، فَقُلْتُ: مَا أَنْتَ، جِنٌّ أَمْ إِنْسٌ؟، فَقَالَ: جِنٌّ، فَقُلْتُ: نَاوِلْنِي يَدَكَ، فَإِذَا يَدُ كَلْبٍ وَشَعْرُ كَلْبٍ، فَقُلْتُ: هَكَذَا خُلِقَ الْجِنُّ، فَقَالَ: لَقَدْ عَلِمَتِ الْجِنُّ أَنَّهُ مَا فِيهِمْ مَنْ هُوَ أَشَدُّ مِنِّي، فَقُلْتُ: مَا يَحْمِلُكَ عَلَى مَا صَنَعْتَ؟، قَالَ: بَلَغَنِي أَنَّكَ رَجُلٌ تُحِبُّ الصَّدَقَةَ، فَأَحْبَبْتُ أَنْ أُصِيبَ مِنْ طَعَامِكَ، قُلْتُ: فَمَا الَّذِي يَحْرِزُنَا مِنْكُمْ؟، فَقَالَ: [ص:64] هَذِهِ الْآيَةُ، آيَةُ الْكُرْسِيِّ، قَالَ: فَتَرَكْتُهُ، وَغَدَا أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ الْخَبِيثُ». [1: 2]
رقم طبعة با وزير = (781) [ص:65] قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ ابْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ هُوَ الطُّفَيْلُ بْنُ أُبَيِّ بْنِ كَعْبٍ
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তাঁদের একটি একটি গুদাম ছিল, যাতে খেজুর ছিল আর তিনি তা নিয়মিত দেখা-শুনা করতেন। অতঃপর তিনি তাতে (খেজুর) কম দেখতে পান। একরাতে তিনি পাহারা দিচ্ছিলেন, এমন সময় তিনি একটি প্রাপ্ত বয়স্ক বালক সদৃশ এক প্রাণী দেখতে পান। রাবী বলেন, “আমি তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। অতঃপর আমি বললাম, “তুমি কি জিন নাকি মানুষ?” সে জবাবে বললো, “জিন।” আমি বললাম, “তোমার হাত বাড়িয়ে দাও।” (হাত বাড়িয়ে দিলে) আমি দেখতে পেলাম, তার হাত কুকুরের হাতের মত আর তার চুল শুকরের চুলের মত। আমি বললাম, “জিনদের কি এরকমই সৃষ্টি করা হয়েছে?” সে বললো, “জিনরা জানে যে, তাদের মাঝে আমার চেয়েও শক্তিশালী জিন আছে।” আমি বললাম, “তুমি যে কাজ করেছো, এই কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” সে বললো, “আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, আপনি সাদাকাহ করতে ভালবাসেন। এজন্য আমি আপনার খাদ্য থেকে কিছু পেতে চেয়েছি।” আমি বললাম, “কোন জিনিস আমাদেরকে তোমাদের থেকে রক্ষা করতে পারে?” সে বললো, “এই আয়াত, আয়াতুল কুরসী।” রাবী বলেন, “অতঃপর তাকে আমি ছেড়ে দেই।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলে বলেন, “সকালে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যান এবং তাঁকে সব বৃত্তান্ত বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “খবীসটা সত্য কথাই বলেছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের নাম তুফাইল বিন উবাই বিন কা‘ব।”
[1] বাইহাকী, দালাইনুন নুবুওয়াহ: ৭/১০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯৭; আবু নু‘আইম, দালাইনুন নুবুওয়াহ: ২/৭৬৫; তাবারানী, আল কাবীর: ৫১৪; হাকিম, আল মুসতাদরাক: ১/৫৬২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3245).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي بن كعب - واسمه عبد الله كما جاء مصرحا به في سند أبي الكبير - لم يوثقه أحد، وما روى عنه غير يحيى بن أبي كثير، وقول المؤلف بإثره: إنه الطفيل بن أبي بن كعب مما انفرد به، ولم يتابع عليه، وباقي رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم فمن رجال البخاري.
785 - أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ بِبَغْدَادَ بَيْنَ السُّورَيْنِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ عَشْرَ [ص:66] آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ». [1: 2]
رقم طبعة با وزير = (782)
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফ থেকে দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ৬/৪৪৯; সহীহ মুসলিম: ৮০৯; আবূ দাঊদ: ৪৩২৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৪; হাকিম, আল মুস্তাদরাক: ২/৩৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (582).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير معدان بن أبي طلحة، فمن رجال مسلم.
786 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».
رقم طبعة با وزير = (783)
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ৬/৪৪৬; সহীহ মুসলিম: ৮০৯; আবূ দাঊদ: ৪৩২৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৫১; তিরমিযী: ২৮৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। তবে তিনি বলেন, “সূরা কাহফের প্রথম আয়াত মর্মে বর্ণিত হাদীসগুলো বেশি বিশুদ্ধ।” (আস সহীহাহ: ৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م، لكن الأصح بلفظ: «أول سورة الكهف»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كسابقة.
787 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمْ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1]»؟ فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ. [1: 80]
رقم طبعة با وزير = (784) [ص:68] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » تَسْتَغْفِرُ [ص:69] لِصَاحِبِهَا «، أَرَادَ بِهِ ثَوَابَ قِرَاءَتِهَا، فَأَطْلَقَ الِاسْمَ عَلَى مَا تَوَلَّدَ مِنْهُ وَهُوَ الثَّوَابُ، كَمَا يُطْلَقُ اسْمُ السُّورَةِ نَفْسِهَا عَلَيْهِ. وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ أَبِي أُمَامَةَ أَرَادَ بِهِ ثَوَابَ الْقُرْآنِ، وَثَوَابَ الْبَقَرَةِ، وَآلِ عِمْرَانَ، إِذِ الْعَرَبُ تُطْلِقُ فِي لُغَتِهَا اسْمَ مَا تَوَّلَدَ مِنَ الشَّيْءِ عَلَى نَفْسِهِ كَمَا ذَكَرْنَاهُ.
ইসহাক বিন ইবরাহিম বলেন, আমি উসামাকে বললাম, “ইমাম শু‘বা কি কাতাদা থেকে, তিনি আব্বাস থেকে তিনি আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস বর্ণনা করেছেন? “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।) তখন আবু উসামা স্বীকৃতি দিলেন এবং বললেন, “জ্বী, হ্যাঁ।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরাটি তার পাঠকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে” এর দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা পাঠের সাওয়াব। কাজেই এখানে ‘বিশেষ্য’ কে ব্যবহার করা হয়েছে ‘তার থেকে উদ্ভূত’ জিনিসের ক্ষেত্রে আর সেটি হলো সাওয়াব। যেমনভাবে তার উপর খোদ সূরার নাম ব্যবহার করা হয়েছে। অনুরুপভাবে আবু উমামার হাদীসে উদ্দেশ্য হলো কুরআন পাঠের সাওয়াব, সূরা বাকারাহ ও আল ইমরান পাঠের সাওয়াব। কেননা আরবরা তাদের ভাষায় ‘কোন জিনিস থেকে উদ্ভূত’ বস্তুর ক্ষেত্রে খোদ ঐ জিনিসের ‘নাম’ ব্যবহার করে থাকেন, যেমনটা আমরা বর্ণনা করলাম।”
[1] আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭১০; ইবনু মাজাহ: ৩৭৮৬; মুসনাদ আহমাদ: ২/২৯৯; তিরমিযী: ২৮৯১; হাকিম: ১/৫৬৫; আবূ দাঊদ: ১৪০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «صحيح أبي داود» (1265).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عباس الجشمي: يقال: اسم أبيه عبد الله، روى عن عثمان وأبي هريرة، وعنه قتادة، وسعيد الجريري، وذكره المؤلف في «الثقات» 5/ 259 وباقي رجاله ثقات رجال الشيخين.
788 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ عَبَّاسٍ*الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «سُورَةٌ فِي الْقُرْآنِ، ثَلَاثُونَ آيَةً، تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ». [1: 2]
رقم طبعة با وزير = (785)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।) ”[1]
[1] আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭১০; ইবনু মাজাহ: ৩৭৮৬; মুসনাদ আহমাদ: ২/২৯৯; তিরমিযী: ২৮৯১; হাকিম: ১/৫৬৫; আবূ দাঊদ: ১৪০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - انظر ما قبله. * [عَبَّاس] قال الشيخ: تصفحت في مطبوعة دار الكتب العلمية إلى: عياش.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.
789 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ*، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي، قَالَ: «اقْرَأْ قُلْ [ص:70] يَا أَيُّهَا الْكَافِرُونَ*» [الكافرون: 1].
رقم طبعة با وزير = (786)
নাওফাল আল আশজা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করলাম, অতঃপর আমি বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমি শয্যা গ্রহণ করার সময় বলবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।)[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪৫৬; তিরমিযী: ৩৪০৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره. * [أَبِي إِسْحَاقَ] قال الشيخ: هو السَّبِيعِيّ، وكان قد اختلط - مع كونه مدلساً -، وقد تغاضى عنه المعلق على «طبعة المؤسسة» (3/ 70) مع إطالته النفس في تخريجه - كما هي عادته! -. ومِنْ غرائِبِه: أَنَّهُ فَرَّقَ فِي الحكم على الإسناد - في مَطلعِ التخريج - بين هذا، فقال فيه: «رجاله ثقات» - وصَدَقَ -، وبين الإسناد الآتي - بعده من طريق زُهير بن مُعاوية، عن أبي إسحاق - فَصَدَّرَهُ بقولِهِ: «إسناده صحيح». ثُمَّ أَطَالَ في التخريج، وأنَّى لَهُ الصحَّة مع الاختلاط والتدليس؟! وزهير هذا سَمِعَ من أبي إسحاق بعد الاختلاط؟! وفروةُ بن نوفل وثَّقة المؤلِّف (5/ 297)، وروى له مُسلمٌ. وقد تابعه أخوه عبد الرحمن: عِندَ ابن أبِي شَيبةَ (9/ 74 / 6580 و 10/ 249 / 9355)، والبخاري في «التاريخ» (3/ 1 / 357) من طريق أبي مالك النَّخَعِيّ عنه ... به. فبهذه المتابعة يَصحُّ الحديث، ولم يقف عليها ذاك المُعَلِّقُ. وللحديث شاهد، وفيه: أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك. لكنْ فيه جابرُ الجُعفيّ؛ وهو ضعيف، انظر «المجمع» (10/ 121). * [ ... اقرأ: قل يا أيها الكافرون] قال الشيخ: قال المعلق على مطبوعة (دار الكتب العلمية): « ... هذا الحديث ضرب عليه ... ولكننا أبقيناه لعدم تكرره في موضع آخر». قلت: قد تكرر في أربعة مواضع: (5500 و 5501 و 5520 و ( ... ) (ص 7/ 429)! تنبيه!! هذا الحديث موجود كما قال الألباني برقم (5500 و 5501 و 5520) ولكن قوله: ( ... ) (ص 7/ 429) غير موجود في هذا الموضع. نعم الحديث موجود في أربعة مواضع - طبعا بالإضافة إلى هذا الحديث الذي معنى - ثلاثه قد ذُكِرَت والرابع أنظر إلى الحديث الذي يلي 5520 وهو مرقم بهذه الطريقه [5520/*] وترقيم «طبعة المؤسسة» هو (5546) والذي يظهر أن الألباني قصد ذلك ولكن قد يكون خطأ مطبعي والله أعلم. - مدخل بيانات الشاملة -
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير محمد بن وهب، فقد روى له النسائي وهو صدوق. وأبو عبد الرحيم: اسمه خالد بن يزيد، ويقال: ابن أبي يزيد الحراني من رجال مسلم.
790 - أَخْبَرَنَا الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ*، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هَلْ لَكَ فِي رَبِيبَةٍ فَيَكْفُلُهَا* [قَالَ: أَرَاهَا] * رَبِيبٌ [قَالَ عَلَى هَذَا مِن زُهَير]» *؟، قَالَ: ثُمَّ جَاءَ فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: تَرَكْتُهَا عِنْدَ أُمِّهَا، قَالَ: «فَمَجِيءٌ مَا جَاءَ بِكَ؟ »، قَالَ: جِئْتُ لِتُعَلِّمَنِي شَيْئًا أَقُولُهُ عِنْدَ مَنَامِي، قَالَ: «اقْرَأْ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} [الكافرون: 1]، ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا، فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ».
رقم طبعة با وزير = (787)
নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন,“(উম্মু সালামার পূর্ব স্বামী আবূ সালামার ঔরশজাত মেয়ে যায়নাব) আমাদের তত্ত্বাবধানে আছে, আপনি কি তার অভিভাবক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন?” রাবী বলেন, তারপর নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলে তিনি তাকে ( যায়নাব সম্পর্কে) জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, “আমি তাকে তার দুধ-মায়ের কাছে রেখে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে কেন এসেছেন?” তিনি বলেন, “আমি এসেছি যাতে আমাকে কিছু শিক্ষা দিবেন, যা আমি ঘুমানোর সময় বলবো।” তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।) এটাকে শেষে পড়ে ঘুমাবে। কেননা এটি শিরক থেকে মুক্ত ঘোষনা করে।”[1]
[1] আবূ দাঊদ: ৫০৫৫; না্সাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮০১; আদ দারেমী: ২/৪৫৯; হাকিম: ২/৫৩৮; তিরমিযী: ৩৪০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সৎ মেয়ে যয়নাবের ঘটনা’ ব্যতিত বাকী অংশকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله، دون قصة الربيبة. * [أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ] قال الشيخ: قلت: قد تابع زهيراً: سفيان، عن أبي إسحاق: عنه البيهقي في «شعب الإيمان» (2/ 498 2519). وسفيان: هو الثوري، سمع منه قبل الاختلاط. * [فَيَكْفُلُهَا] قال الناشر: في مطبوعة دار الكتب العلمية «يكفلها»، وصححه الشيخ بخطه. * [قَالَ: أَرَاهَا] قال الناشر: ما بين المعقوفين سقط من «الأصل»، واستدركه الشيخ بخطه. * [قَالَ عَلَى هَذَا مِن زُهَير] قال الناشر: ما بين المعقوفين سقط من «الأصل»، واستدركه الشيخ بخطه. تنبيه!! ما بين المعقوفتين زيادة من «طبعة باوزير» - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
791 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الْعَابِدُ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ». [1: 2]
رقم طبعة با وزير = (788)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আরেক ব্যক্তিকে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) বারবার পাঠ করতে শুনলেন। অতঃপর যখন তিনি সকাল করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলেন এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করলেন, যেন তিনি ব্যাপারটিকে নগন্য জ্ঞান করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই সূরা কুর‘আনের এক-তৃতীয়াংশের সমান।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৮; মুসনাদ আহমাদ: ৩/৩৫; সহীহ বুখারী: ৫০১৩; আবূ দাঊদ: ১৪৬১; নাসাঈ: ২/১৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1314): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.