সহীহ ইবনু হিব্বান
781 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: لَقِيتُ أَبَا مَسْعُودٍ فِي الطَّوَافِ فَسَأَلْتُهُ عَنْهُ، فَحَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ الْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ». [1: 2]
رقم طبعة با وزير = (778)
আব্দুর রহমান বিন ইয়াযিদ বলেন, আমি আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাওয়াফের সময় সাক্ষাৎ করি। অতঃপর আমি তাঁকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, সেটাই তার জন্য যথেষ্ট হবে।“[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; সহীহ আল বুখারী: ৫০০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯৯; আত তায়ালিসী: ২/১০; সহীহ মুসলিম: ৮০৭; আবূ দাঊদ: ১৩৯৭; তিরমিযী: ২৮৮১; ইবনু মাজাহ: ১৩৬৯; দারেমী: ১/৩৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1263): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير حامد بن يحيى البلخي فقد روى له أبو داود، وهو ثقة. سفيان: هو ابن عيينة، ومنصور: هو ابن المعتمر، وإبراهيم: هو النخعي.
782 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجَرْمِيُّ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، [ص:62] عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْآيَتَانِ خُتِمَ بِهِمَا سُورَةُ الْبَقَرَةِ لَا تُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ، فَيَقْرَبُهَا شَيْطَانٌ». [1: 2]
رقم طبعة با وزير = (779)
নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘টি আয়াত, যার মাধ্যমে সূরা বাকারার পরিসমাপ্তি ঘটানো হয়েছে, কোন বাড়িতে তা তিন রাত পাঠ করা হলে তাতে শয়তান প্রবেশ করবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৭৪; তিরমিযী: ২৮৮২; দারেমী: ২/৪৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০১; হাকিম: ১/৫৬২; তাবারানী, আল কাবীর: ৭১৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 219).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير الأشعث بن عبد الرحمن الجرمي، فقد روى له أصحاب السنن. وأبو قلابة: هو عبد الله بن زيد بن عمرو أو عامر الجرمي البصري.
783 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، صَلُّوا فِيهَا، فَإِنَّ الشَّيْطَانَ لِيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ فِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (780)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের গৃহগুলোকে গোরস্থান বানিয়ে নিবে না। তোমরা তাতে সালাত আদায় করবে। কেননা শয়তান ঐ বাড়ি থেকে পলায়ন করে, যেই বাড়িতে সে সূরা বাকারাহ পাঠ শুনতে পায়।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ২/৩৩৭; সহীহ মুসলিম: ৭৮০; তিরমিযী: ২৮৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯২; নাসাঈ: ৯৬৪; দারেমী: ২/৪৪৭; হাকিম: ২/২৫৯-২৬০।) শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2418).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وعبد الصمد: هو ابن عبد الوارث.
784 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي ابْنُ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّهُ كَانَ لَهُمْ جَرِينٌ فِيهِ تَمْرٌ، وَكَانَ مِمَّا يَتَعَاهَدُهُ فَيَجِدُهُ يَنْقُصُ، فَحَرَسَهُ ذَاتَ لَيْلَةٍ، فَإِذَا هُوَ بِدَابَّةٍ كَهَيْئَةِ الْغُلَامِ الْمُحْتَلِمِ، قَالَ: فَسَلَّمْتُ فَرَدَّ السَّلَامَ، فَقُلْتُ: مَا أَنْتَ، جِنٌّ أَمْ إِنْسٌ؟، فَقَالَ: جِنٌّ، فَقُلْتُ: نَاوِلْنِي يَدَكَ، فَإِذَا يَدُ كَلْبٍ وَشَعْرُ كَلْبٍ، فَقُلْتُ: هَكَذَا خُلِقَ الْجِنُّ، فَقَالَ: لَقَدْ عَلِمَتِ الْجِنُّ أَنَّهُ مَا فِيهِمْ مَنْ هُوَ أَشَدُّ مِنِّي، فَقُلْتُ: مَا يَحْمِلُكَ عَلَى مَا صَنَعْتَ؟، قَالَ: بَلَغَنِي أَنَّكَ رَجُلٌ تُحِبُّ الصَّدَقَةَ، فَأَحْبَبْتُ أَنْ أُصِيبَ مِنْ طَعَامِكَ، قُلْتُ: فَمَا الَّذِي يَحْرِزُنَا مِنْكُمْ؟، فَقَالَ: [ص:64] هَذِهِ الْآيَةُ، آيَةُ الْكُرْسِيِّ، قَالَ: فَتَرَكْتُهُ، وَغَدَا أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ الْخَبِيثُ». [1: 2]
رقم طبعة با وزير = (781) [ص:65] قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ ابْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ هُوَ الطُّفَيْلُ بْنُ أُبَيِّ بْنِ كَعْبٍ
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তাঁদের একটি একটি গুদাম ছিল, যাতে খেজুর ছিল আর তিনি তা নিয়মিত দেখা-শুনা করতেন। অতঃপর তিনি তাতে (খেজুর) কম দেখতে পান। একরাতে তিনি পাহারা দিচ্ছিলেন, এমন সময় তিনি একটি প্রাপ্ত বয়স্ক বালক সদৃশ এক প্রাণী দেখতে পান। রাবী বলেন, “আমি তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। অতঃপর আমি বললাম, “তুমি কি জিন নাকি মানুষ?” সে জবাবে বললো, “জিন।” আমি বললাম, “তোমার হাত বাড়িয়ে দাও।” (হাত বাড়িয়ে দিলে) আমি দেখতে পেলাম, তার হাত কুকুরের হাতের মত আর তার চুল শুকরের চুলের মত। আমি বললাম, “জিনদের কি এরকমই সৃষ্টি করা হয়েছে?” সে বললো, “জিনরা জানে যে, তাদের মাঝে আমার চেয়েও শক্তিশালী জিন আছে।” আমি বললাম, “তুমি যে কাজ করেছো, এই কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” সে বললো, “আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, আপনি সাদাকাহ করতে ভালবাসেন। এজন্য আমি আপনার খাদ্য থেকে কিছু পেতে চেয়েছি।” আমি বললাম, “কোন জিনিস আমাদেরকে তোমাদের থেকে রক্ষা করতে পারে?” সে বললো, “এই আয়াত, আয়াতুল কুরসী।” রাবী বলেন, “অতঃপর তাকে আমি ছেড়ে দেই।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলে বলেন, “সকালে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যান এবং তাঁকে সব বৃত্তান্ত বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “খবীসটা সত্য কথাই বলেছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের নাম তুফাইল বিন উবাই বিন কা‘ব।”
[1] বাইহাকী, দালাইনুন নুবুওয়াহ: ৭/১০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯৭; আবু নু‘আইম, দালাইনুন নুবুওয়াহ: ২/৭৬৫; তাবারানী, আল কাবীর: ৫১৪; হাকিম, আল মুসতাদরাক: ১/৫৬২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3245).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي بن كعب - واسمه عبد الله كما جاء مصرحا به في سند أبي الكبير - لم يوثقه أحد، وما روى عنه غير يحيى بن أبي كثير، وقول المؤلف بإثره: إنه الطفيل بن أبي بن كعب مما انفرد به، ولم يتابع عليه، وباقي رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم فمن رجال البخاري.
785 - أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ بِبَغْدَادَ بَيْنَ السُّورَيْنِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ عَشْرَ [ص:66] آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ». [1: 2]
رقم طبعة با وزير = (782)
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফ থেকে দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ৬/৪৪৯; সহীহ মুসলিম: ৮০৯; আবূ দাঊদ: ৪৩২৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৫১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৪; হাকিম, আল মুস্তাদরাক: ২/৩৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (582).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير معدان بن أبي طلحة، فمن رجال مسلم.
786 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».
رقم طبعة با وزير = (783)
আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
[1] মুসনাদ্ আহমাদ: ৬/৪৪৬; সহীহ মুসলিম: ৮০৯; আবূ দাঊদ: ৪৩২৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৯৫১; তিরমিযী: ২৮৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। তবে তিনি বলেন, “সূরা কাহফের প্রথম আয়াত মর্মে বর্ণিত হাদীসগুলো বেশি বিশুদ্ধ।” (আস সহীহাহ: ৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م، لكن الأصح بلفظ: «أول سورة الكهف»: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كسابقة.
787 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمْ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1]»؟ فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ. [1: 80]
رقم طبعة با وزير = (784) [ص:68] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » تَسْتَغْفِرُ [ص:69] لِصَاحِبِهَا «، أَرَادَ بِهِ ثَوَابَ قِرَاءَتِهَا، فَأَطْلَقَ الِاسْمَ عَلَى مَا تَوَلَّدَ مِنْهُ وَهُوَ الثَّوَابُ، كَمَا يُطْلَقُ اسْمُ السُّورَةِ نَفْسِهَا عَلَيْهِ. وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ أَبِي أُمَامَةَ أَرَادَ بِهِ ثَوَابَ الْقُرْآنِ، وَثَوَابَ الْبَقَرَةِ، وَآلِ عِمْرَانَ، إِذِ الْعَرَبُ تُطْلِقُ فِي لُغَتِهَا اسْمَ مَا تَوَّلَدَ مِنَ الشَّيْءِ عَلَى نَفْسِهِ كَمَا ذَكَرْنَاهُ.
ইসহাক বিন ইবরাহিম বলেন, আমি উসামাকে বললাম, “ইমাম শু‘বা কি কাতাদা থেকে, তিনি আব্বাস থেকে তিনি আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস বর্ণনা করেছেন? “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।) তখন আবু উসামা স্বীকৃতি দিলেন এবং বললেন, “জ্বী, হ্যাঁ।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরাটি তার পাঠকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে” এর দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা পাঠের সাওয়াব। কাজেই এখানে ‘বিশেষ্য’ কে ব্যবহার করা হয়েছে ‘তার থেকে উদ্ভূত’ জিনিসের ক্ষেত্রে আর সেটি হলো সাওয়াব। যেমনভাবে তার উপর খোদ সূরার নাম ব্যবহার করা হয়েছে। অনুরুপভাবে আবু উমামার হাদীসে উদ্দেশ্য হলো কুরআন পাঠের সাওয়াব, সূরা বাকারাহ ও আল ইমরান পাঠের সাওয়াব। কেননা আরবরা তাদের ভাষায় ‘কোন জিনিস থেকে উদ্ভূত’ বস্তুর ক্ষেত্রে খোদ ঐ জিনিসের ‘নাম’ ব্যবহার করে থাকেন, যেমনটা আমরা বর্ণনা করলাম।”
[1] আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭১০; ইবনু মাজাহ: ৩৭৮৬; মুসনাদ আহমাদ: ২/২৯৯; তিরমিযী: ২৮৯১; হাকিম: ১/৫৬৫; আবূ দাঊদ: ১৪০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «صحيح أبي داود» (1265).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عباس الجشمي: يقال: اسم أبيه عبد الله، روى عن عثمان وأبي هريرة، وعنه قتادة، وسعيد الجريري، وذكره المؤلف في «الثقات» 5/ 259 وباقي رجاله ثقات رجال الشيخين.
788 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ عَبَّاسٍ*الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «سُورَةٌ فِي الْقُرْآنِ، ثَلَاثُونَ آيَةً، تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ». [1: 2]
رقم طبعة با وزير = (785)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।) ”[1]
[1] আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭১০; ইবনু মাজাহ: ৩৭৮৬; মুসনাদ আহমাদ: ২/২৯৯; তিরমিযী: ২৮৯১; হাকিম: ১/৫৬৫; আবূ দাঊদ: ১৪০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - انظر ما قبله. * [عَبَّاس] قال الشيخ: تصفحت في مطبوعة دار الكتب العلمية إلى: عياش.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.
789 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ*، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي، قَالَ: «اقْرَأْ قُلْ [ص:70] يَا أَيُّهَا الْكَافِرُونَ*» [الكافرون: 1].
رقم طبعة با وزير = (786)
নাওফাল আল আশজা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করলাম, অতঃপর আমি বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমি শয্যা গ্রহণ করার সময় বলবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।)[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪৫৬; তিরমিযী: ৩৪০৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره. * [أَبِي إِسْحَاقَ] قال الشيخ: هو السَّبِيعِيّ، وكان قد اختلط - مع كونه مدلساً -، وقد تغاضى عنه المعلق على «طبعة المؤسسة» (3/ 70) مع إطالته النفس في تخريجه - كما هي عادته! -. ومِنْ غرائِبِه: أَنَّهُ فَرَّقَ فِي الحكم على الإسناد - في مَطلعِ التخريج - بين هذا، فقال فيه: «رجاله ثقات» - وصَدَقَ -، وبين الإسناد الآتي - بعده من طريق زُهير بن مُعاوية، عن أبي إسحاق - فَصَدَّرَهُ بقولِهِ: «إسناده صحيح». ثُمَّ أَطَالَ في التخريج، وأنَّى لَهُ الصحَّة مع الاختلاط والتدليس؟! وزهير هذا سَمِعَ من أبي إسحاق بعد الاختلاط؟! وفروةُ بن نوفل وثَّقة المؤلِّف (5/ 297)، وروى له مُسلمٌ. وقد تابعه أخوه عبد الرحمن: عِندَ ابن أبِي شَيبةَ (9/ 74 / 6580 و 10/ 249 / 9355)، والبخاري في «التاريخ» (3/ 1 / 357) من طريق أبي مالك النَّخَعِيّ عنه ... به. فبهذه المتابعة يَصحُّ الحديث، ولم يقف عليها ذاك المُعَلِّقُ. وللحديث شاهد، وفيه: أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك. لكنْ فيه جابرُ الجُعفيّ؛ وهو ضعيف، انظر «المجمع» (10/ 121). * [ ... اقرأ: قل يا أيها الكافرون] قال الشيخ: قال المعلق على مطبوعة (دار الكتب العلمية): « ... هذا الحديث ضرب عليه ... ولكننا أبقيناه لعدم تكرره في موضع آخر». قلت: قد تكرر في أربعة مواضع: (5500 و 5501 و 5520 و ( ... ) (ص 7/ 429)! تنبيه!! هذا الحديث موجود كما قال الألباني برقم (5500 و 5501 و 5520) ولكن قوله: ( ... ) (ص 7/ 429) غير موجود في هذا الموضع. نعم الحديث موجود في أربعة مواضع - طبعا بالإضافة إلى هذا الحديث الذي معنى - ثلاثه قد ذُكِرَت والرابع أنظر إلى الحديث الذي يلي 5520 وهو مرقم بهذه الطريقه [5520/*] وترقيم «طبعة المؤسسة» هو (5546) والذي يظهر أن الألباني قصد ذلك ولكن قد يكون خطأ مطبعي والله أعلم. - مدخل بيانات الشاملة -
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير محمد بن وهب، فقد روى له النسائي وهو صدوق. وأبو عبد الرحيم: اسمه خالد بن يزيد، ويقال: ابن أبي يزيد الحراني من رجال مسلم.
790 - أَخْبَرَنَا الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ*، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هَلْ لَكَ فِي رَبِيبَةٍ فَيَكْفُلُهَا* [قَالَ: أَرَاهَا] * رَبِيبٌ [قَالَ عَلَى هَذَا مِن زُهَير]» *؟، قَالَ: ثُمَّ جَاءَ فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: تَرَكْتُهَا عِنْدَ أُمِّهَا، قَالَ: «فَمَجِيءٌ مَا جَاءَ بِكَ؟ »، قَالَ: جِئْتُ لِتُعَلِّمَنِي شَيْئًا أَقُولُهُ عِنْدَ مَنَامِي، قَالَ: «اقْرَأْ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} [الكافرون: 1]، ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا، فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ».
رقم طبعة با وزير = (787)
নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন,“(উম্মু সালামার পূর্ব স্বামী আবূ সালামার ঔরশজাত মেয়ে যায়নাব) আমাদের তত্ত্বাবধানে আছে, আপনি কি তার অভিভাবক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন?” রাবী বলেন, তারপর নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলে তিনি তাকে ( যায়নাব সম্পর্কে) জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, “আমি তাকে তার দুধ-মায়ের কাছে রেখে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে কেন এসেছেন?” তিনি বলেন, “আমি এসেছি যাতে আমাকে কিছু শিক্ষা দিবেন, যা আমি ঘুমানোর সময় বলবো।” তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।) এটাকে শেষে পড়ে ঘুমাবে। কেননা এটি শিরক থেকে মুক্ত ঘোষনা করে।”[1]
[1] আবূ দাঊদ: ৫০৫৫; না্সাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮০১; আদ দারেমী: ২/৪৫৯; হাকিম: ২/৫৩৮; তিরমিযী: ৩৪০৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সৎ মেয়ে যয়নাবের ঘটনা’ ব্যতিত বাকী অংশকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله، دون قصة الربيبة. * [أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ] قال الشيخ: قلت: قد تابع زهيراً: سفيان، عن أبي إسحاق: عنه البيهقي في «شعب الإيمان» (2/ 498 2519). وسفيان: هو الثوري، سمع منه قبل الاختلاط. * [فَيَكْفُلُهَا] قال الناشر: في مطبوعة دار الكتب العلمية «يكفلها»، وصححه الشيخ بخطه. * [قَالَ: أَرَاهَا] قال الناشر: ما بين المعقوفين سقط من «الأصل»، واستدركه الشيخ بخطه. * [قَالَ عَلَى هَذَا مِن زُهَير] قال الناشر: ما بين المعقوفين سقط من «الأصل»، واستدركه الشيخ بخطه. تنبيه!! ما بين المعقوفتين زيادة من «طبعة باوزير» - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
791 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الْعَابِدُ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ». [1: 2]
رقم طبعة با وزير = (788)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আরেক ব্যক্তিকে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) বারবার পাঠ করতে শুনলেন। অতঃপর যখন তিনি সকাল করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলেন এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করলেন, যেন তিনি ব্যাপারটিকে নগন্য জ্ঞান করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই সূরা কুর‘আনের এক-তৃতীয়াংশের সমান।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৮; মুসনাদ আহমাদ: ৩/৩৫; সহীহ বুখারী: ৫০১৩; আবূ দাঊদ: ১৪৬১; নাসাঈ: ২/১৭১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1314): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
792 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُحِبُّ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (789)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) সূরা ভালবাসি।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সূরার প্রতি তোমার ভালবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৪১; তিরমিযী: ২৯০১; দারেমী: ২/৪৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১০; শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 226).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، حوثرة بن أشرس ذكره المؤلف في «الثقات» 8/ 215، وروى عن جماعة وروى عنه عبد الله بن أحمد، ومسلم بن الحجاج خارج الصحيح، وأبو يعلى وغيرهم، وقد توبع عليه، وباقي رجاله ثقات، ومبارك بن فضالة قد صرح بالتحديث في رواية المسند 3/ 150 والدارمي فانتفت شبهة تدليسه.
793 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ أَبَا الرِّجَالِ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ، عَنْ أُمِّهِ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ، فَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلَاتِهِمْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سَلُوهُ لِأَيِّ شَيْءٍ صَنَعَ هَذَا»؟ فَسَأَلُوهُ، فَقَالَ: أَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (790)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে একটি ক্ষুদ্র বাহিনীর প্রধান করে পাঠান। তিনি তার সঙ্গীদের নিয়ে সালাতে قُلْ هو الله أحد (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) পড়তেন। অতঃপর তাঁরা যখন ফিরে আসেন, তখন তাঁরা ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ব্যক্ত করেন। তখন তিনি বলেন, “তোমরা তাকে জিজ্ঞেস করো, কেন সে এমনটা করে। অতঃপর তাঁরা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি সূরাটি পড়তে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে জানিয়ে দাও যে, নিশ্চয়ই আল্লাহও তাকে ভালবাসেন!”[1]
[1] সহীহ আল বুখারী: ৭৩৭৫; নাসাঈ: ২/১৭১; মুসলিম: ৮১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ নাসাঈ: ৯৪৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (949): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة فمن رجال مسلم.
794 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، [ص:74] حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا كَانَ يَلْزَمُ قِرَاءَةَ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] فِي الصَّلَاةِ مَعَ كُلِّ سُورَةٍ، وَهُوَ يَؤُمُّ بِأَصْحَابِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ، فَقَالَ: إِنِّي أُحِبُّهَا، قَالَ: «حُبُّهَا أَدْخَلَكَ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (791)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে সবসময় قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) পড়ে তাদের সালাতের ইমামতি করতেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি সূরাটি ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তার প্রতি তোমার ভালবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৪১; তিরমিযী: ২৯০১; দারেমী: ২/৪৬০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১০; শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (789). تنبيه!! رقم (789) = (792) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد العزيز بن محمد هو الدراواردي: صدوق إلا أن حديثة، عن عبيد الله بن عمر منكر فيما قاله النسائي، وقال أحمد بن حنبل: إذا حدث من كتابه، فهو صحيح، وإذا حدث من كتب الناس وهم، وكان يقرأ من كتبهم فيخطئ، وربما قلب حديث عبد الله بن عمر يرويها عن عبيد الله بن عمر، قلت: لكنه متابع وباقي رجاله ثقات.
795 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ، [ص:75] عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: تَبِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ رَاكِبٌ، فَوَضَعْتُ يَدِي عَلَى يَدِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي مِنْ سُورَةِ هُودٍ وَمِنْ سُورَةِ يُوسُفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ». [1: 2]
رقم طبعة با وزير = (792)
‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছু চললাম, এসময় তিনি বাহনে আরোহী ছিলেন। অতঃপর আমার হাত তাঁর হাতের উপর রাখলাম এবং বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে সূরা হূদ ও ইউসুফ শিক্ষা দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এমন কোন কিছু কখনই পড়তে পারবে না, যা আল্লাহর কাছে قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; নাসাঈ: ২/১৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৩; দারেমী: ২/৪৬১; হাকিম: ২/৫৪০; আত তাবারানী: ১৭/২৮৬; সহীহ মুসলিম: ৮১৪; তিরমিযী: ২৯০২; সুনান বাইহাকী: ২/৩৯৪; আবূ দাঊদ: ১৪৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 226)، «الصحيحة» (3499).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير أسلم بن يزيد أبي عمران التجيبي، فقد روى له أصحاب السنن وهو ثقة.
796 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، قَالَ: حَدَّثَنَا شَدَّادُ بْنُ سَعِيدٍ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ، قَالَ: حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا جَابِرُ»، قَالَ: قُلْتُ: مَا أَقْرَأُ بِأَبِي وَأُمِّي أَنْتَ؟، قَالَ: «{قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} [الفلق: 1] وَ {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]»، فَقَرَأْتُهُمَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «اقْرَأْ بِهِمَا، وَلَنْ تَقْرَأَ بِمِثْلِهِمَا». [1: 2]
رقم طبعة با وزير = (793)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “হে জাবির, তুমি পড়।” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কী পড়বো?” তিনি বলেন, “তুমি পড় قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) ও قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে।) (সূরা নাস: ১।) অতঃপর সূরা দু‘টি পড়লাম।” তিনি বললেন, “তুমি পড়তে থাকো। এদের মতো সূরা কখনই পারবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৫৮; নাসাঈ: ২/১৫৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২১৩; দারেমী: ২/৪৬১; হাকিম: ২/৫৪০; আত তাবারানী: ১৭/২৮৬; সহীহ মুসলিম: ৮১৪; তিরমিযী: ২৯০২; সুনান বাইহাকী: ২/৩৯৪; আবূ দাঊদ: ১৪৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 226).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: شداد بن سعيد: صدوق يخطئ، فحديثه حسن، والجريري: هو سعيد بن إياس، ثقة روى له الجماعة إلا أنه اختلط قبل موته بثلاث سنين، وبقية رجاله ثقات، أبو نضرة: هو المنذر بن مالك العبدي. ويشهد له حديث عقبة المتقدم برقم (795) فيتقوى، به.
797 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ ابْنَ مَسْعُودٍ لَا يَكْتُبُ فِي مُصْحَفِهِ الْمُعَوِّذَتَيْنِ، فَقَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ لِي جِبْرِيلُ: {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} [الفلق: 1] فَقُلْتُهَا، وَقَالَ لِي: {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1] فَقُلْتُهَا» فَنَحْنُ نَقُولُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [1: 2]
رقم طبعة با وزير = (794)
যির রহিমাহুল্লাহ বলেন, আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর মুসহাফে সূরা নাস ও সূরা ফালাক লিখেন না।” তখন তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, “জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেছেন, “আপনি পড়ুন بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) অতঃপর আমি পড়লাম। তারপর তিনি বললেন, “আপনি পড়ুন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে।) (সূরা নাস: ১।) অতঃপর আমি তা পড়লাম।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “কাজেই আমরা তা-ই বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১২৯; হুমাইদী: ৩৭৪; সুনান বাইহাকী: ২/৩৯৪; সহীহ আল বুখারী: ৪৯৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৯৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل عاصم بن أبي النجود، وقد تابعه عليه عبدة بن أبي لبابة كما سيرد فهو صحيح.
798 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِ إِحْدَانَا، فَيَتْلُو الْقُرْآنَ وَهِيَ حَائِضٌ». [4: 1]
رقم طبعة با وزير = (795)
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক স্ত্রীর হায়য অবস্থায় তার কোলে মাথা রেখে কুর‘আন পড়েছেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫২; হুমাইদী: ১৬৯; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; সহীহ আল বুখারী: ৭৫৪৯; আবূ দাঊদ: ২৬০; নাসাঈ: ১/১৪৭; ইবনু মাজাহ: ৬৩৪; আবূ আওয়ানা: ১/৩১৩; সহীহ মুসলিম: ৩০১; সুনান বাইহাকী: ১/৩১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (252): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الجبار بن العلا من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين وأم منصور اسمها صفية بنت شيبة بن عثمان بن أبي طلحة روى لها الجماعة. وقد تحرفت في ا «لأصل» إلى «أبيه» وصححت من الهامش.
799 - أَخْبَرَنَا أَبُو قُرَيْشٍ مُحَمَّدُ بْنُ جُمُعَةَ الْأَصَمُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ شُعْبَةَ، وَمِسْعَرٍ، وَذَكَرَ أَبُو قُرَيْشٍ آخَرَ مَعَهُمَا، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحْجُبُهُ عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ مَا خَلَا الْجَنَابَةَ». [4: 1]
رقم طبعة با وزير = (796)
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাপাকী অবস্থা ব্যতীত আর কোন কিছুই কুর‘আন পড়া হতে বিরত রাখতো না।”[1]
[1] হুমাইদী: ৫৭; আত তায়ালিসী: ১/৫৯; মুসনাদ আহমাদ: ১/৮৩; আবূ দাঊদ: ২২৯; নাসাঈ: ১/১৪৪; ইবনু মাজাহ: ৫৯৪; তাহাবী: ১/৮৭; দারাকুতনী: ১/১১৯; সুনান বাইহাকী: ১/৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৩; সহীহ ইবনু খুযাইমা: ২০৮; হাকিম: ৪/১০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১০১; তিরমিযী: ১৪৬; নাসাঈ: ১/১৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৩১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الإرواء» (485)، «ضعيف أبي داود» (31).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن، عبد الله بن سَلِمة، بكسر اللام، هو المرادي الكوفي، روى له أصحاب «السنن» ووثقه المؤلف العجلي ص 258، ويعقوب بن شيبة، وقال شعبة، عن عمرو بن مرة: كان عبد الله بن سلمة يحدثنا فكان قد كبر فكنا نعرف وننكر. وقال الحافظ في «التقريب» ": صدوق تغير حفظه. وانظر تتمة التعليق. وباقي رجال الإسناد ثقات.
800 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ، وَشُعْبَةَ، وَذَكَرَ ابْنُ قُتَيْبَةَ آخَرَ مَعَهُمَا، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَحْجُبُهُ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ شَيْءٌ إِلَّا أَنْ يَكُونَ جُنُبًا». [5: 31]
رقم طبعة با وزير = (797)
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাপাকী অবস্থা ব্যতীত আর কোন কিছুই কুর‘আন পড়া হতে বিরত রাখতো না।”[1]
[1] হুমাইদী: ৫৭; আত তায়ালিসী: ১/৫৯; মুসনাদ আহমাদ: ১/৮৩; আবূ দাঊদ: ২২৯; নাসাঈ: ১/১৪৪; ইবনু মাজাহ: ৫৯৪; তাহাবী: ১/৮৭; দারাকুতনী: ১/১১৯; সুনান বাইহাকী: ১/৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৩; সহীহ ইবনু খুযাইমা: ২০৮; হাকিম: ৪/১০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১০১; তিরমিযী: ১৪৬; নাসাঈ: ১/১৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে যইফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৩১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله، ومن طريق مسعر وشعبة أخرجه الحميدي برقم (57) والآخر عنده وهو ابن أبي ليلى.