হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (801)


801 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: [ص:81] حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ». [5: 31]
رقم طبعة با وزير = (798)




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহকে স্মরণ করতেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/৭০; সহীহ মুসলিম: ৩৭২; আবূ দাঊদ: ১৮; তিরমিযী: ৩৩৮৪; ইবনু মাজাহ: ৩০২; আবূ আওয়ানা: ১/২১৭; সুনান বাইহাকী: ১/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (406)، «صحيح أبي داود» (14): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، إن كان سمعه خالد بن سلمة من عروة، فقد ذكر في «التهذيب» أنه روى عن عروة، إلا أن غير ابن حبان ممن أخرج هذا الحديث ذكروا في السند بينه وبين عروة عبد الله البهي، وذكره المؤلف في السند الآتي بعده فانظر تخريجه عنده.









সহীহ ইবনু হিব্বান (802)


802 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ*، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ» [4: 1]
رقم طبعة با وزير = (799) [ص:82] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ عَائِشَةَ: يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ، أَرَادَتْ بِهِ الذِّكْرَ الَّذِي هُوَ غَيْرُ الْقُرْآنِ، إِذِ الْقُرْآنُ يَجُوزُ أَنْ يُسَمَّى الَّذِي ذَكَرَ *، وَقَدْ كَانَ لَا يَقْرَؤُهُ وَهُوَ جُنُبٌ، وَكَانَ يَقْرَؤُهُ فِي سَائِرِ الْأَحْوَالِ




‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহকে স্মরণ করতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহর যিকর করতেন” এর দ্বারা উদ্দেশ্য হলো কুর‘আন পাঠ ছাড়া অন্যান্য যিকর। কেননা যে শব্দ উল্লেখ করা হয়েছে তার দ্বারা কুর‘আনকে অভিহিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় অবশ্যই কুর‘আন পাঠ করেননি, এছাড়া অন্যান্য অবস্থায় কুর‘আন পাঠ করতেন।”

[1] মুসনাদ আহমাদ: ৬/৭০; সহীহ মুসলিম: ৩৭২; আবূ দাঊদ: ১৮; তিরমিযী: ৩৩৮৪; ইবনু মাজাহ: ৩০২; আবূ আওয়ানা: ১/২১৭; সুনান বাইহাকী: ১/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. * [البَهِيّ] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية: «الزهري»! * [ذَكَرَ] قال الشيخ: كذا في الطبعة الأخرى، ولعل الصواب: «الذكر»، أو نحوه؛ كما في قوله - تعالى -: {وَأنزَلنَا إِليَكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيهم}.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (803)


803 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَخَالِدُ بْنُ عَمْرِو بْنِ النَّضْرِ،، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنِ الْحُضَيْنِ بْنِ الْمُنْذِرِ، عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذِ بْنِ عُمَيْرِ بْنِ جُدْعَانَ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ، فَقَالَ: «إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرٍ، أَوْ، قَالَ: عَلَى طَهَارَةٍ» [4: 1] [ص:83] وَكَانَ الْحَسَنُ بِهِ يَأْخُذُ
رقم طبعة با وزير = (800) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرٍ»، أَرَادَ بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ، لِأَنَّ الذِّكْرَ عَلَى الطَّهَارَةِ أَفْضَلُ، لَا أَنَّهُ كَانَ يَكْرَهُهُ لِنَفْيِ جَوَازِهِ




মুহাজির বিন কুনফুয বিন ‍উমাইর বিন জুদ‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এসময় তিনি ওযূ করছিলেন। তিনি তাঁকে সালাম দেন, কিন্তু তিনি সালামের জবাব দিলেন না যতক্ষন না তিনি ওযূ করেন। তারপর তিনি ওজর পেশ করেন এবং বলেন, “পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহর ‍যিকর করা আমি অপছন্দ করেছি।”[1] হাসান বাসরী রহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেন। আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহর ‍যিকর করা আমি অপছন্দ করেছি।” এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তমতা বুঝিয়েছেন। কেননা ওযূ অবস্থায় যিকর করা উত্তম। এটি উদ্দেশ্য নয় যে নাজায়েয হওয়ার কারণে তিনি অপছন্দ করেছেন।”

[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬; আবূ দাঊদ: ১৭; হাকিম: ১/১৬৭; মুসনাদ আহমাদ: ৪/৩৪৫; নাসাঈ: ১/৩৭; ইবনু মাজাহ: ৩৫০; সুনান বাইহাকী: ১/৯০; আত তাবারানী: ২০/২২৯; দারেমী: ২/২৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (834)، «صحيح أبي داود» (13).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الحضين، فمى رجال مسلم، وعبد الأعلى- وهو ابن عبد الأعلى البصري السامي- قد سمع من سعيد قبل اختلاطه، والحسن هو البصري، وانما تضر عنعنتة ويعل الحديث بها إذا روى عن الصحابة، أما عن التابعين، فلا تضر، وقد علمت ذلك بالتتبع، وسعيد هو ابن أبي عروبة.









সহীহ ইবনু হিব্বান (804)


804 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَخَذَ الْقَوْمُ فِي عَقَبَةٍ أَوْ ثَنِيَّةٍ، فَكُلَّمَا عَلَاهَا رَجُلٌ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَةٍ يَعْرِضُهَا فِي الْجَبَلِ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا»، ثُمَّ، قَالَ: «يَا أَبَا مُوسَى، أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟ »، قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [2: 95]
رقم طبعة با وزير = (801) [ص:85] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا»، لَفْظَةُ إِعْلَامٍ عَنْ هَذَا الشَّيْءِ، مُرَادُهَا الزَّجْرُ عَنْ رَفْعِ الصَّوْتِ بِالدُّعَاءِ




আবূ ‍মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ একবার পাহাড়ী গিরিপথ বা ঢালু পথের ‍উপর চলার সময় (উচ্চ আওয়াজে) لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়।) বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় একটি খচ্চরের উপর ছিলেন, তিনি সেটিকে পাহাড়ে চালিত করছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে লোকসকল, আপনারা বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছেন না।” তারপর তিনি বলেন, “হে আবূ মুসা অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) হে আব্দুল্লাহ বিন কায়েস, আমি কি আপনাকে জান্নাতের ধন-ভান্ডারের মধ্য হতে একটি ধন-ভান্ডারের সন্ধান দিবো না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بالله –(মন্দ কাজ থেকে বিরত থাকার) কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর (ভাল কাজ করার) কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আপনারা বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছেন না।” এটি একটি শব্দরুপ যার মাধ্যমে এই ব্যাপারটি জানিয়ে দেওয়া হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য হলো দু‘আর সময় উচ্চ আওয়াজ করার ব্যাপারে সতর্কীকরণ।”

[1] মুসনাদ্ আহমাদ: ৪/৪০৭; সহীহ মুসলিম: ২৭০৪; আবূ দাঊদ: ১৫২৭; সহীহ আল বুখারী: ৬৬১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩৭৬; ইবনু মাজাহ: ৩৮২৪; তিরমিযী: ৩৪৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬৫, ১৩৬৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1365 - 1367): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الله بن هاشم من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين. وأبو عثمان: هو عبد الله بن مل.









সহীহ ইবনু হিব্বান (805)


805 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ جَعْفَرِ [ص:86] بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ، فَقَالَ أَبُو الْجُهَيْمِ: أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَحْوِ بِئْرِ الْجَمَلِ، فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ السَّلَامَ. [5: 31]
رقم طبعة با وزير = (802)




আবুল জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘জামাল’ কুপের দিক থেকে আগমন করেন অতঃপর তাঁর সাথে এক ব্যক্তি সাক্ষাৎ করেন এবং তাঁকে সালাম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দেননি, তিনি দেয়ালের কাছে আসেন তারপর (হাত দেয়ালে স্পর্শ করে তা দিয়ে) তাঁর মুখ ও হাত মাসেহ করেন। তারপর তিনি সালামের জবাব দেন।”[1]

[1] নাসাঈ: ১/১৬৫; আবূ দাঊদ: ৩২৯; সহীহ আল বুখারী: ৩৩৭; সুনান আল বাইহাকী: ১/২০৫; সহীহ মুসলিম: ৩৬৯; মুসনাদ আহমাদ: ৪/১৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (357).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، الربيع بن سليمان- وهو المرادي- روى له أصحاب السنن وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير شعيب بن الليث، فمن رجال مسلم عمير مولى ابن عباس: هو ابن عبد الله الهلالي أبو عبد الله المدني.









সহীহ ইবনু হিব্বান (806)


806 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ الْقُرَشِيُّ بِالْبَصْرَةِ، وَابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ، عَنْ مُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ، فَقَالَ: «إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرٍ، أَوْ، قَالَ: عَلَى طَهَارَةٍ».
رقم طبعة با وزير = (803) [ص:87] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ كَرَاهِيَةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِكْرَ اللَّهِ إِلَّا عَلَى طَهَارَةٍ، كَانَ ذَلِكَ لِأَنَّ الذِّكْرَ عَلَى طَهَارَةٍ أَفْضَلُ، لَا أَنَّ ذِكْرَ الْمَرْءِ رَبَّهُ عَلَى غَيْرِ الطَّهَارَةِ غَيْرُ جَائِزٍ، لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ




মুহাজির বিন কুনফুয রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এসময় তিনি পেশাব করছিলাম। তিনি তাকে সালাম দেন কিন্তু তিনি ওযূ না করা পর্যন্ত সালামের জবাব দিলেন না। তারপর তিনি ওজর পেশ করে বললেন, “আমি পবিত্রতা অর্জন ব্যতীত সালামের জবাব দেওয়া অপছন্দ করেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূবিহীন অবস্থায় যে যিকর করা অপছন্দ করেছেন এজন্য যে, ওযূ অবস্থায় যিকর করা উত্তম। এটা নয় যে, ওযূবিহীন অবস্থায় আল্লাহর যিকর করা নাজায়েয। কেননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদা সর্বদা আল্লাহর ‍যিকর করতেন।”

[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০৬; আবূ দাঊদ: ১৭; হাকিম: ১/১৬৭; মুসনাদ আহমাদ: ৪/৩৪৫; নাসাঈ: ১/৩৭; ইবনু মাজাহ: ৩৫০; সুনান বাইহাকী: ১/৯০; আত তাবারানী: ২০/২২৯; দারেমী: ২/২৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (834) «صحيح أبي داود» (13).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح عن شرط مسلم، وقد تقدم برقم (803).









সহীহ ইবনু হিব্বান (807)


807 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدَةً، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ» [1: 2]
رقم طبعة با وزير = (804)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি –এক কম একশত- নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৭; সহীহ মুসলিম: ২৭০৪; আবূ দাউদ: ১৫২৭; সহীহ আল বুখারী: ৬৬১০; ইবনু মাজাহ: ৩৮২৪; তিরমিযী: ৩৪৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يوسف بن حماد من رجال مسلم، ومن فوقه من رجال الشيخين. عبد الأعلى: هو ابن عبد الأعلى السامي، وهشام: هو ابن حسان، ومحمد: هو ابن سيرين.









সহীহ ইবনু হিব্বান (808)


808 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ وَاللَّفْظُ لِلْحَسَنِ، قَالُوا: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تِسْعَةً [ص:89] وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ؛ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ، الرَّحِيمُ، الْمَلِكُ، الْقُدُّوسُ، السَّلَامُ، الْمُؤْمِنُ، الْمُهَيْمِنُ، الْعَزِيزُ، الْجَبَّارُ، الْمُتَكَبِّرُ، الْخَالِقُ، الْبَارِئُ، الْمُصَوِّرُ، الْغَفَّارُ، الْقَهَّارُ، الْوَهَّابُ، الرَّزَّاقُ، الْفَتَّاحُ، الْعَلِيمُ، الْقَابِضُ، الْبَاسِطُ، الْخَافِضُ، الرَّافِعُ، الْمُعِزُّ، الْمُذِلُّ، السَّمِيعُ، الْبَصِيرُ، الْحَكَمُ، الْعَدْلُ، اللَّطِيفُ، الْخَبِيرُ، الْحَلِيمُ، الْعَظِيمُ، الْغَفُورُ، الشَّكُورُ، الْعَلِيُّ، الْكَبِيرُ، الْحَفِيظُ، الْمُقِيتُ، الْحَسِيبُ، الْجَلِيلُ، الْكَرِيمُ، الرَّقِيبُ، الْوَاسِعُ، الْحَكِيمُ، الْوَدُودُ، الْمَجِيدُ، الْمُجِيبُ، الْبَاعِثُ، الشَّهِيدُ، الْحَقُّ، الْوَكِيلُ، الْقَوِيُّ، الْمَتِينُ، الْوَلِيُّ، الْحَمِيدُ، الْمُحْصِي، الْمُبْدِئُ، الْمُعِيدُ، الْمُحْيِي، الْمُمِيتُ، الْحَيُّ، الْقَيُّومُ، الْوَاجِدُ، الْمَاجِدُ، الْوَاحِدُ، الْأَحَدُ، الصَّمَدُ، الْقَادِرُ، الْمُقْتَدِرُ، الْمُقَدِّمُ، الْمُؤَخِّرُ، الْأَوَّلُ، الْآخِرُ، الظَّاهِرُ، الْبَاطِنُ، الْمُتَعَالِ، الْبَرُّ، التَّوَّابُ، الْمُنْتَقِمُ، الْعَفُوُّ، الرَّؤُوفُ، مَالِكُ الْمُلْكِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، الْمُقْسِطُ، الْمَانِعُ، الْغَنِيُّ، الْمُغْنِي، الْجَامِعُ، الضَّارُّ، النَّافِعُ، النُّورُ، الْهَادِي، الْبَدِيعُ، الْبَاقِي، الْوَارِثُ، الرَّشِيدُ، الصَّبُورُ». [1: 2]
رقم طبعة با وزير = (805)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি –এক কম একশত- নাম রয়েছে। তিনি বেজোড় আর তিনি বেজোড়কে ভালবাসেন। যে ব্যক্তি তা মুখস্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তিনি আল্লাহ, তিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। তিনি সর্বদয়ালূ, অধিপতি, পুতঃপবিত্র, দোষ-ত্রুটি মুক্ত, নিরাপত্তা দানকারী, সৃষ্টির কর্ম-পরিবেষ্টনকারী, পরাক্রমশালী, প্রতাপান্বিত, সর্বোচ্চ, সৃষ্টিকর্তা, সকল কিছুর উদ্ভাবক, আকৃতিদানকারী, অতীব ক্ষমাশীল, মহাপ্রতাপশালী, দানশীল, রিযিকদাতা, উত্তম ফায়সালাকারী, সর্বজ্ঞ, সংকোচনকারী, প্রশস্ততা দানকারী, অবনমনকারী, সমুন্নতকারী, সম্মানদানকারী, অপদস্তকারী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, বিধান দানকারী, ন্যায়নিষ্ঠ, সুক্ষ্ণদর্শী, সর্ববিষয়ে সম্যক অবগত, সুমহান, ক্ষমাশীল, প্রতিদান দানকারী, সর্বোচ্চ, সবচেয়ে বড়, হেফাযতকারী, ক্ষমতাবান (অথবা জীবিকা দানকারী), হিসাব গ্রহণকারী, মর্যাদাবান, দানশীল, পর‌্যবেক্ষনকারী, সুপ্রশস্ত, প্রজ্ঞাময়, প্রেমময়, সম্মানিত, ডাকে সাড়া দানকারী, পুনরুজ্জীবনকারী, প্রত্যক্ষদর্শী, চিরঞ্জীব, কর্মবিধায়ক, মহাশক্তিশালী, সুদৃঢ়-মজবুত, সাহায্যকারী-অভিভাবক, প্রশংসিত, পরিবেষ্টনকারী, নতুন সৃষ্টিকারী, পুণরায় আনয়নকারী, জীবনদানকারী, মৃত্যুদানকারী, চিরঞ্জীব, চিরন্তন, অস্তিত্ব দানকারী, মর্যাদাবান, এক ও একক, অমুখাপেক্ষী, ক্ষমতাবান, শক্তিধর, অগ্রে প্রেরণকারী, পশ্চাতে প্রেরণকারী, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সুমহান, সুকর্ম সম্পাদনকারী, তাওবা গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারী, পরম ক্ষমাশীল, দয়াপরবশ, রাজত্বের অধিপতি, মর্যাদা ও মহানুভবতার অধিকারী, ইনসাফকারী, বাধা দানকারী, মুখাপেক্ষীহীন, একত্রিতকারী, ক্ষতি সাধনকারী, উপকার সাধনকারী, আলো, পথ প্রদর্শনকারী, নতুনভাবে সৃষ্টিকারী, চির অস্তিত্বশীল, উত্তরাধিকারী, পথ প্রদর্শক, পরম ধৈর্যশীল।”[1]

[1] তিরমিযী: ৩৫০৭; বাগাবী: ১২৫৭; হাকিম: ১/১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে নামগুলো ছাড়া বাকী অংশ সহীহ বলেছেন। (আল মিশকাত: ২২৮৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون سرد الأسماء - «المشكاة» (2288 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، صفوان بن صالح والوليد بن مسلم: كلاهما صرح بالتحديث إلا انه أعل بالاضطراب، واحتمال ان يكون التعيين مدرجا من بعض الرواة، وبالوقف.









সহীহ ইবনু হিব্বান (809)


809 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَبِيبَةَ حَدَّثَهُ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَيْرُ الذِّكْرِ الْخَفِيُّ، وَخَيْرُ الرِّزْقِ، أَوِ الْعَيْشِ، مَا يَكْفِي». [1: 2] [ص:92] الشَّكُّ مِنِ ابْنِ وَهْبٍ
رقم طبعة با وزير = (806)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “উত্তম যিকর হলো সংগোপনে যিকর করা। আর উত্তম রিযক অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) উত্তম জীবিকা হলো সেটাই যা (মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে) যথেষ্ট হয়ে যায় (অর্থাৎ পরিমিত রিযক)।”[1] সন্দেহটি রাবী ইবনু ওয়াহাব থেকে এসেছে।

[1] মুসনাদ আহমাদ: ১/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৯/৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (3/ 9)، «الصحيحة» تحت (1834).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، محمد بن عبد الرحمن بن أبى لبيبه، ضعفه ابن معين والدراقطني، ثم هو لم يدرك سعدا فيما قاله أبو حاتم، وأبو زرعة كما فى «المراسل» ص 184









সহীহ ইবনু হিব্বান (810)


810 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ: يَا ابْنَ آدَمَ اذْكُرْنِي فِي نَفْسِكَ أَذْكُرْكَ فِي نَفْسِي، اذْكُرْنِي فِي مَلَأٍ مِنَ النَّاسِ أَذْكُرْكَ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ». [3: 20]
رقم طبعة با وزير = (807)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, “হে আদম সন্তান, তুমি আমাকে মনে মনে স্মরণ করো, তবে আমি তোমাকে মনে মনে স্মরণ করবো। তুমি আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করো, তবে আমিও তোমাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম।”[1]

[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৯; মুসনাদ আহমাদ: ২/৪০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০১১/৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (5/ 2011): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (811)


811 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بْنِ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي، إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً». [1: 2]
رقم طبعة با وزير = (808) [ص:94] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّهُ أَجَلُّ وَأَعْلَى مِنْ أَنْ يُنْسَبَ إِلَيْهِ شَيْءٌ مِنْ صِفَاتِ الْمَخْلُوقِ، إِذْ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ، وَهَذِهِ أَلْفَاظٌ خَرَجَتْ مِنْ أَلْفَاظِ التَّعَارُفِ عَلَى حَسَبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ مِمَّا بَيْنَهُمْ، وَمَنْ ذَكَرَ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي نَفْسِهِ بِنُطْقٍ أَوْ عَمَلٍ يَتَقَرَّبُ بِهِ إِلَى رَبِّهِ، ذَكَرَهُ اللَّهُ فِي مَلَكُوتِهِ بِالْمَغْفِرَةِ لَهُ تَفَضُّلًا وَجُودًا، وَمَنْ ذَكَرَ رَبَّهُ فِي مَلَأٍ مِنْ عِبَادِهِ، ذَكَرَهُ اللَّهُ فِي مَلَائِكَتِهِ الْمُقَرَّبِينَ بِالْمَغْفِرَةِ لَهُ، وَقَبُولِ مَا أَتَى عَبْدُهُ مِنْ ذِكْرِهِ، وَمَنْ تَقَرَّبَ إِلَى الْبَارِي جَلَّ وَعَلَا بِقَدْرِ شِبْرٍ مِنَ الطَّاعَاتِ، كَانَ وُجُودُ الرَّأْفَةِ وَالرَّحْمَةِ مِنَ الرَّبِّ مِنْهُ لَهُ أَقْرَبَ بِذِرَاعٍ، وَمَنْ تَقَرَّبَ إِلَى مَوْلَاهُ جَلَّ وَعَلَا بِقَدْرِ ذِرَاعٍ مِنَ الطَّاعَاتِ كَانَتِ الْمَغْفِرَةُ مِنْهُ لَهُ أَقْرَبَ بِبَاعٍ، وَمَنْ أَتَى فِي أَنْوَاعِ الطَّاعَاتِ بِالسُّرْعَةِ كَالْمَشْيِ، أَتَتْهُ أَنْوَاعُ الْوَسَائِلِ وَوُجُودُ الرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَالْمَغْفِرَةِ بِالسُّرْعَةِ كَالْهَرْوَلَةِ، وَاللَّهُ أَعْلَى وَأَجَلُّ.




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার প্রতি বান্দার ধারণা মাফিক আমি আচরণ করে থাকি। আর তার সাথেই থাকি, সে যেখানেই আমাকে স্মরণ করুক; যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে আমিও তাকে এমন জমায়েতে স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, তবে আমি তার দিকে দুই গজ এগিয়ে যাই। যদি সে আমার দিকে হেঁটে আসে, তবে আমি তার দিকে দ্রুত হেঁটে যাই!”[1] . আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর দিকে বান্দার বৈশিষ্ট্যসমূহের মধ্য হতে কোন বৈশিষ্ট্য সম্পর্কিত করা থেকে তিনি সুমহান ও অতি মর্যাদাবান। কেননা “তাঁর সদৃশ কোন কিছুই নেই।”(সূরা শুরা: ১১।) এই ধরণের শব্দগুলো মানুষের নিজেদের মাঝে যেভাবে চেনে-জানে সেই অনুপাতে এসেছে। যে ব্যক্তি জিহবার মাধ্যমে তার প্রতিপালককে স্মরণ করে অথবা তার প্রতিপালকের নৈকট্যে পৌঁছে দেয় এমন কাজ সম্পাদনের মাধ্যমে তাঁকে স্মরণ করে, তবে আল্লাহ তা‘আলা অনুগ্রহ ও দয়া করে ঐ ব্যক্তিকে ক্ষমার মাধ্যমে স্মরণ করেন। আর যে ব্যক্তি প্রতিপালককে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে তিনিও তাকে তাঁর নৈকট্যপ্রাপ্ত একদল ফেরেস্তাদের মাঝে তাকে ক্ষমা করা ও বান্দা যে যিকর করেছেন তা কবূল করার মাধ্যমে তাকে স্মরণ করেন। যে ব্যক্তি ভাল আমলের মাধ্যমে তার স্রষ্টার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, তবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ঐ ব্যক্তির প্রতি দুই গজ অগ্রসর হয়। আর যে ব্যক্তি বিভিন্ন ধরনের ভাল আমলের মাধ্যমে হাঁটার ন্যায় দ্রুত অগ্রসর হয়, তবে বিভিন্ন রকমের ‍উপায়-উপকরণ, দয়া, করুণা ও ক্ষমা তার প্রতি জোর কদমে হেঁটে আসার ন্যায় দ্রুত আসে। আল্লাহ সুমহান ও অতি মর্যাদাবান।“



[1] সহীহ মুসলিম: ২৬৭৫; মুসনাদ আহমাদ: ২/২৫১; সহীহ আল বুখারী: ৭৪০৫; তিরমিযী: ৩৬০৩; ইবনু মাজাহ: ৩৮২২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০১১/৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر العلو» (ص 95/ 19)، «الصحيحة» (5/ 2011): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله ثقات رجال الشيخين غير محمد بن الصباح - وهو الجرجرائي - فقد روى له أبو داود وابن ماجة، وهو صدوق.









সহীহ ইবনু হিব্বান (812)


812 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: عَبْدِي عِنْدَ ظَنِّهِ بِي، وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي، إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٌ مِنْهُ وَأَطْيَبُ». [3: 67]
رقم طبعة با وزير = (809) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ جَلَّ وَعَلَا: إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، يُرِيدُ بِهِ: إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ بِالدَّوَامِ عَلَى الْمَعْرِفَةِ الَّتِي وَهَبْتُهَا لَهُ، وَجَعَلْتُهُ أَهْلًا لَهَا، ذَكَرْتُهُ فِي نَفْسِي، يُرِيدُ بِهِ: فِي مَلَكُوتِي بِقَبُولِ تِلْكَ الْمَعْرِفَةِ مِنْهُ مَعَ غُفْرَانِ مَا تَقَدَّمَهُ مِنَ الذُّنُوبِ، ثُمَّ، قَالَ: وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ، يُرِيدُ بِهِ: وَإِنْ ذَكَرَنِي بِلِسَانِهِ، يُرِيدُ بِهِ الْإِقْرَارَ الَّذِي هُوَ عَلَامَةُ تِلْكَ الْمَعْرِفَةِ فِي مَلَأٍ مِنَ النَّاسِ لِيَعْلَمُوا إِسْلَامَهُ، ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ، يُرِيدُ بِهِ: ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ فِي الْجَنَّةِ، بِمَا أَتَى مِنَ الْإِحْسَانِ فِي الدُّنْيَا الَّذِي هُوَ الْإِيمَانُ إِلَى أَنِ اسْتَوْجَبَ بِهِ التَّمَكُّنَ مِنَ الْجِنَانِ.




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার প্রতি বান্দার ধারণা মাফিক আমি আচরণ করে থাকি। আর তার সাথেই থাকি, যখন সে আমাকে ডাকে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে আমিও তাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম ও পবিত্র। ”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর বাণী “যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি” এর দ্বারা উদ্দেশ্য হলো, “আমি তাকে যে মা‘রেফাত দান করেছি এবং আমি তাকে তার অধিকারী বানিয়েছি, যদি বান্দা তদনুযায়ী মনে মনে আমাকে স্মরণ করেন, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি।” এর দ্বারা উদ্দেশ্য হলো “তার সে মা‘রেফাত কবূল করে এবং সে যা পাপ করেছে, তা ক্ষমা করার মাধ্যমে আমার রাজত্বে আমি তাকে স্মরণ করি।” এরপর আল্লাহ বলেছেন, “যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে” এর দ্বারা উদ্দেশ্য হলো “আর যদি সে আমাকে তার জবান দিয়ে স্মরণ করে অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে যা মা‘রেফাত এর আলামত, এর মাধ্যমে যদি সে একদল মানুষের মাঝে স্মরণ করে, যাতে মানুষ তার ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারে, তবে তবে আমিও তাকে এমন জমায়েতে স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম “এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে নাবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল বান্দাগণ; কারণ মহান আল্লাহ তাঁদেরকে দুনিয়াতে যে ঈমান দিয়ে ইহসান করেছেন, তার বদৌলতে জান্নাত লাভ তাঁদের জন্য অবধারিত হয়ে গেছে।”



[1] সহীহ মুসলিম: ২৬৭৫; মুসনাদ আহমাদ: ২/৪৮০; সহীহ আল বুখারী: ৭৪০৫; তিরমিযী: ৩৬০৩; ইবনু মাজাহ: ৩৮২২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2942).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (813)


813 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا أَبُو [ص:96] نَعَامَةَ السَّعْدِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: مَا يُجْلِسُكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ، قَالَ: آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا يُجْلِسُكُمْ؟ » قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا بِهِ، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ » قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنْ جِبْرِيلُ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (810)




আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মু‘আবিয়া বিন আবূ ‍সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার মসজিদের একটি হালাকার উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাদেরকে বললেন, “আপনারা এখানে কেন বসেছেন?” তারা জবাবে বললেন, “আমরা এখানে আল্লাহর যিকর করার জন্য বসেছি।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনারা কি এজন্যই বসেছেন?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! আমরা কেবল এজন্যই বসেছি।” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের একটি হালাকার উদ্দেশ্যে বের হন, অতঃপর তিনি বলেন, “কোন জিনিস আপনাদের এখানে বসিয়েছে (আপনারা এখানে কেন বসেছেন)?” তারা জবাবে বললেন, “আমরা এখানে বসেছি আল্লাহর যিকর করার জন্য, তিনি আমাদের ইসলামের হেদায়েত দান করেছেন এবং এর মাধ্যমে তিনি আমাদের উপর দয়া করেছেন, সেজন্য তাঁর প্রশংসা করার জন্য।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, এসব জিনিসই আপনাদেরকে এখানে বসিয়েছে (আপনারা কি এজন্যই বসেছেন)?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! এসব জিনিসই আমাদেরকে এখানে বসিয়েছে (আমরা কেবল এজন্যই বসেছি)।” তিনি বলেন, “জেনে রাখুন, আমি আপনাদেরকে মিথ্যায় অভিযুক্ত করার জন্য শপথ করাইনি। কিন্তু জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর তিনি আমাকে জানালেন যে, নিশ্চয়ই আল্লাহ আপনাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করছেন!”[1]



[1] আত তায়ালিসী: ১/২৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৫; মুসনাদ আহমাদ: ৪/৯২; সহীহ মুসলিম: ২৭০১; তিরমিযী: ৩৩৭৯; নাসাঈ: ৮/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৮/৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 72).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الدورقي والسعدي، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (814)


814 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَنَّ عَمْرَو بْنَ قَيْسٍ الْكِنْدِيَّ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيَّانِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:97] فَقَالَ أَحَدُهُمَا: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ أَتَشَبَّثُ بِهِ، قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (811)




আব্দুল্লাহ বিন বুসর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আসলেন অতঃপর তাদের একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিন যা আমি মজবুতভাবে গ্রহণ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর ‍যিকরে তোমার জবান যেন সবসময় সতেজ থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০১; তিরমিযী: ৩৩৭৫; ইবনু মাজাহ: ৩৭৯৩; হাকিম: ১/৪৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 227).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، معاوية بن صالح: صدوق له أوهام، أخرج له مسلم، وقد توبع عليه، وباقي رجاله ثقات، ويزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد ابن عبد الله بن موهب الرملي.









সহীহ ইবনু হিব্বান (815)


815 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جُوصَا أَبُو الْحَسَنِ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ النَّحَّاسُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ كَرِيمَةَ بِنْتِ الْحَسْحَاسِ، قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ فِي بَيْتِ أُمِّ الدَّرْدَاءِ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا مَعَ عَبْدِي مَا ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ». [1: 2]
رقم طبعة با وزير = (812)




উম্মুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা'র বলেছেন, “আমি আমার বান্দার সাথেই থাকি, যতক্ষন পর্যন্ত আমার বান্দা আমার যিকর করে এবং আমার যিকরে তার দু‘ঠোট নড়তে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৪০; ইবনু মাজাহ: ৩৭৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৪২; হাকিম: ১/৪৯৬; সহীহ আল বুখারী: ১৩/৪৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (2/ 227).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أيوب بن سويد هو الرملي، أحاديثه من غير رواية ابنه أكثرها مستقيمة وهذا منها، وقد توبع عليه،: وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (816)


816 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا: سَيَعْلَمُ أَهْلُ الْجَمْعِ الْيَوْمَ مَنْ أَهْلُ الْكَرَمِ»، فَقِيلَ: مَنْ أَهْلُ الْكَرَمِ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «أَهْلُ مَجَالِسِ الذِّكْرِ فِي الْمَسَاجِدِ». [1: 2]
رقم طبعة با وزير = (813)




আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, “আজকের সম্পদশালীরা অচিরেই জানতে পারবে কারা সম্মানিত।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারা সম্মানিত?” জবাবে তিনি বলেনা, “মসজিদে যিকরের মজলিস কায়েমকারীগণ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৪০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 233).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف دراج أبو السمح حديثه عن أبي الهيثم عن أبي سعيد فيه ضعف فيما نقله ابن عدي عن الإمام أحمد، وأبو طاهر هو أحمد بن عمرو بن السرْح المصري.









সহীহ ইবনু হিব্বান (817)


817 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا السَّمْحِ حَدَّثَهُ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَكْثِرُوا ذِكْرَ اللَّهِ حَتَّى يَقُولُوا: مَجْنُونٌ». [1: 2]
رقم طبعة با وزير = (814)




আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, `তোমরা এতো অধিক পরিমাণে আল্লাহর যিকর করবে যে, মানুষ তোমাকে পাগল বলবে!`[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৮; মুসনাদ আবদ ইবনু হুমাইদ: ১/১০২; হাকিম: ১/৪৯৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৭৫-৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 230)، «الضعيفة» (517 و 7042).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف دراج في روايته عن أبي الهيثم.









সহীহ ইবনু হিব্বান (818)


818 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ الْبَعْلَبَكَيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ ثَوْبَانَ عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، [ص:100] عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟، قَالَ: «أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (815)




মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি?” জবাবে তিনি বলেন, “(আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো) তুমি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে, তোমার জবান আল্লাহর যিকরে সতেজ থাকবে।”[1]



[1] ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২; আত তাবারানী, আল কাবীর: ২০/১০৭; মাজমাউ‘য যাওয়াইদ: ১০/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1836)، «الكلم الطيب» (25/ 3).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد- وهو ابن مسلم- مدلس، وقد عنعن، وابن ثوبان: هو محمد بن عبد الرحمن بن ثابت بن ثوبان، صدوق يخطىء، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (819)


819 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا دَخَلَ الرَّجُلُ [ص:101] بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (816)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে অতঃপর তিনি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর করে, তখন শয়তান বলে, “তোমাদের জন্য (এই বাড়িতে) রাতের কোন খাবার নেই এবং (এখানে) রাত্রি যাপন করার কোন সুযোগ নেই। আর যখন সে বাড়িতে প্রবেশ করে কিন্তু প্রবেশের সময় আল্লাহর যিকর না করে, তবে শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন করার জায়গা পেয়ে গেছো! আর যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর না করে, তখন শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন ও রাতের খাবার পেয়ে গিয়েছো!”[1]



[1] সহীহ মুসলিম: ২০১৮; আবূ দাঊদ: ৩৭৬৫; ইবনু মাজাহ: ৩৮৮৭; মুসনাদ আহমাদ: ৩/৩৮৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ৩/১১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 116): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، فقد صرح ابن جريج بالتحديث عند المؤلف وغيره، وصرح أبو الزبير بالسماع في رواية لمسلم، فانتفت شبهة تدليسهما.









সহীহ ইবনু হিব্বান (820)


820 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: كُنْتُ أَمْشِي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟ » قُلْتُ: بَلَى يَا [ص:102] رَسُولَ اللَّهِ، فَقَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (817)




আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে হাঁটছিলাম, তিনি আমাকে বলেন, “হে আবূ যার, আমি কী আপনাকে জান্নাতের ধন ভান্ডারসমূহের মধ্য হতে একটি ধন ভান্ডার এর সন্ধান দিব না?” আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)।[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৪৫; ইবনু মাজাহ: ৩৮২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৪; আত তাবারানী: ১৬৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ২/২৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 256).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إبراهيم بن بشار. وهو الرمادي الحافظ وهو وان كان له أوهام قد توبع عليه، وباقي رجاله ثقات.