হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (812)


812 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: عَبْدِي عِنْدَ ظَنِّهِ بِي، وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي، إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٌ مِنْهُ وَأَطْيَبُ». [3: 67]
رقم طبعة با وزير = (809) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ جَلَّ وَعَلَا: إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، يُرِيدُ بِهِ: إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ بِالدَّوَامِ عَلَى الْمَعْرِفَةِ الَّتِي وَهَبْتُهَا لَهُ، وَجَعَلْتُهُ أَهْلًا لَهَا، ذَكَرْتُهُ فِي نَفْسِي، يُرِيدُ بِهِ: فِي مَلَكُوتِي بِقَبُولِ تِلْكَ الْمَعْرِفَةِ مِنْهُ مَعَ غُفْرَانِ مَا تَقَدَّمَهُ مِنَ الذُّنُوبِ، ثُمَّ، قَالَ: وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ، يُرِيدُ بِهِ: وَإِنْ ذَكَرَنِي بِلِسَانِهِ، يُرِيدُ بِهِ الْإِقْرَارَ الَّذِي هُوَ عَلَامَةُ تِلْكَ الْمَعْرِفَةِ فِي مَلَأٍ مِنَ النَّاسِ لِيَعْلَمُوا إِسْلَامَهُ، ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ، يُرِيدُ بِهِ: ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ فِي الْجَنَّةِ، بِمَا أَتَى مِنَ الْإِحْسَانِ فِي الدُّنْيَا الَّذِي هُوَ الْإِيمَانُ إِلَى أَنِ اسْتَوْجَبَ بِهِ التَّمَكُّنَ مِنَ الْجِنَانِ.




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার প্রতি বান্দার ধারণা মাফিক আমি আচরণ করে থাকি। আর তার সাথেই থাকি, যখন সে আমাকে ডাকে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে আমিও তাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম ও পবিত্র। ”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর বাণী “যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি” এর দ্বারা উদ্দেশ্য হলো, “আমি তাকে যে মা‘রেফাত দান করেছি এবং আমি তাকে তার অধিকারী বানিয়েছি, যদি বান্দা তদনুযায়ী মনে মনে আমাকে স্মরণ করেন, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি।” এর দ্বারা উদ্দেশ্য হলো “তার সে মা‘রেফাত কবূল করে এবং সে যা পাপ করেছে, তা ক্ষমা করার মাধ্যমে আমার রাজত্বে আমি তাকে স্মরণ করি।” এরপর আল্লাহ বলেছেন, “যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে” এর দ্বারা উদ্দেশ্য হলো “আর যদি সে আমাকে তার জবান দিয়ে স্মরণ করে অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে যা মা‘রেফাত এর আলামত, এর মাধ্যমে যদি সে একদল মানুষের মাঝে স্মরণ করে, যাতে মানুষ তার ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারে, তবে তবে আমিও তাকে এমন জমায়েতে স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম “এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে নাবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল বান্দাগণ; কারণ মহান আল্লাহ তাঁদেরকে দুনিয়াতে যে ঈমান দিয়ে ইহসান করেছেন, তার বদৌলতে জান্নাত লাভ তাঁদের জন্য অবধারিত হয়ে গেছে।”



[1] সহীহ মুসলিম: ২৬৭৫; মুসনাদ আহমাদ: ২/৪৮০; সহীহ আল বুখারী: ৭৪০৫; তিরমিযী: ৩৬০৩; ইবনু মাজাহ: ৩৮২২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2942).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (813)


813 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا أَبُو [ص:96] نَعَامَةَ السَّعْدِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: مَا يُجْلِسُكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ، قَالَ: آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا يُجْلِسُكُمْ؟ » قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا بِهِ، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ » قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنْ جِبْرِيلُ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (810)




আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মু‘আবিয়া বিন আবূ ‍সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার মসজিদের একটি হালাকার উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাদেরকে বললেন, “আপনারা এখানে কেন বসেছেন?” তারা জবাবে বললেন, “আমরা এখানে আল্লাহর যিকর করার জন্য বসেছি।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনারা কি এজন্যই বসেছেন?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! আমরা কেবল এজন্যই বসেছি।” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের একটি হালাকার উদ্দেশ্যে বের হন, অতঃপর তিনি বলেন, “কোন জিনিস আপনাদের এখানে বসিয়েছে (আপনারা এখানে কেন বসেছেন)?” তারা জবাবে বললেন, “আমরা এখানে বসেছি আল্লাহর যিকর করার জন্য, তিনি আমাদের ইসলামের হেদায়েত দান করেছেন এবং এর মাধ্যমে তিনি আমাদের উপর দয়া করেছেন, সেজন্য তাঁর প্রশংসা করার জন্য।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, এসব জিনিসই আপনাদেরকে এখানে বসিয়েছে (আপনারা কি এজন্যই বসেছেন)?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! এসব জিনিসই আমাদেরকে এখানে বসিয়েছে (আমরা কেবল এজন্যই বসেছি)।” তিনি বলেন, “জেনে রাখুন, আমি আপনাদেরকে মিথ্যায় অভিযুক্ত করার জন্য শপথ করাইনি। কিন্তু জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর তিনি আমাকে জানালেন যে, নিশ্চয়ই আল্লাহ আপনাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করছেন!”[1]



[1] আত তায়ালিসী: ১/২৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০৫; মুসনাদ আহমাদ: ৪/৯২; সহীহ মুসলিম: ২৭০১; তিরমিযী: ৩৩৭৯; নাসাঈ: ৮/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৮/৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 72).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الدورقي والسعدي، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (814)


814 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَنَّ عَمْرَو بْنَ قَيْسٍ الْكِنْدِيَّ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيَّانِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:97] فَقَالَ أَحَدُهُمَا: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ أَتَشَبَّثُ بِهِ، قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (811)




আব্দুল্লাহ বিন বুসর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আসলেন অতঃপর তাদের একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিন যা আমি মজবুতভাবে গ্রহণ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর ‍যিকরে তোমার জবান যেন সবসময় সতেজ থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩০১; তিরমিযী: ৩৩৭৫; ইবনু মাজাহ: ৩৭৯৩; হাকিম: ১/৪৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 227).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، معاوية بن صالح: صدوق له أوهام، أخرج له مسلم، وقد توبع عليه، وباقي رجاله ثقات، ويزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد ابن عبد الله بن موهب الرملي.









সহীহ ইবনু হিব্বান (815)


815 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جُوصَا أَبُو الْحَسَنِ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ النَّحَّاسُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ كَرِيمَةَ بِنْتِ الْحَسْحَاسِ، قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ فِي بَيْتِ أُمِّ الدَّرْدَاءِ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا مَعَ عَبْدِي مَا ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ». [1: 2]
رقم طبعة با وزير = (812)




উম্মুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা'র বলেছেন, “আমি আমার বান্দার সাথেই থাকি, যতক্ষন পর্যন্ত আমার বান্দা আমার যিকর করে এবং আমার যিকরে তার দু‘ঠোট নড়তে থাকে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৪০; ইবনু মাজাহ: ৩৭৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৪২; হাকিম: ১/৪৯৬; সহীহ আল বুখারী: ১৩/৪৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (2/ 227).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: أيوب بن سويد هو الرملي، أحاديثه من غير رواية ابنه أكثرها مستقيمة وهذا منها، وقد توبع عليه،: وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (816)


816 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا: سَيَعْلَمُ أَهْلُ الْجَمْعِ الْيَوْمَ مَنْ أَهْلُ الْكَرَمِ»، فَقِيلَ: مَنْ أَهْلُ الْكَرَمِ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «أَهْلُ مَجَالِسِ الذِّكْرِ فِي الْمَسَاجِدِ». [1: 2]
رقم طبعة با وزير = (813)




আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, “আজকের সম্পদশালীরা অচিরেই জানতে পারবে কারা সম্মানিত।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারা সম্মানিত?” জবাবে তিনি বলেনা, “মসজিদে যিকরের মজলিস কায়েমকারীগণ।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৫৪০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 233).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف دراج أبو السمح حديثه عن أبي الهيثم عن أبي سعيد فيه ضعف فيما نقله ابن عدي عن الإمام أحمد، وأبو طاهر هو أحمد بن عمرو بن السرْح المصري.









সহীহ ইবনু হিব্বান (817)


817 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا السَّمْحِ حَدَّثَهُ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَكْثِرُوا ذِكْرَ اللَّهِ حَتَّى يَقُولُوا: مَجْنُونٌ». [1: 2]
رقم طبعة با وزير = (814)




আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, `তোমরা এতো অধিক পরিমাণে আল্লাহর যিকর করবে যে, মানুষ তোমাকে পাগল বলবে!`[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৬৮; মুসনাদ আবদ ইবনু হুমাইদ: ১/১০২; হাকিম: ১/৪৯৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৭৫-৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 230)، «الضعيفة» (517 و 7042).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف دراج في روايته عن أبي الهيثم.









সহীহ ইবনু হিব্বান (818)


818 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ الْبَعْلَبَكَيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ ثَوْبَانَ عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، [ص:100] عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟، قَالَ: «أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (815)




মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি?” জবাবে তিনি বলেন, “(আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো) তুমি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে, তোমার জবান আল্লাহর যিকরে সতেজ থাকবে।”[1]



[1] ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২; আত তাবারানী, আল কাবীর: ২০/১০৭; মাজমাউ‘য যাওয়াইদ: ১০/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1836)، «الكلم الطيب» (25/ 3).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد- وهو ابن مسلم- مدلس، وقد عنعن، وابن ثوبان: هو محمد بن عبد الرحمن بن ثابت بن ثوبان، صدوق يخطىء، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (819)


819 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا دَخَلَ الرَّجُلُ [ص:101] بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (816)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে অতঃপর তিনি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর করে, তখন শয়তান বলে, “তোমাদের জন্য (এই বাড়িতে) রাতের কোন খাবার নেই এবং (এখানে) রাত্রি যাপন করার কোন সুযোগ নেই। আর যখন সে বাড়িতে প্রবেশ করে কিন্তু প্রবেশের সময় আল্লাহর যিকর না করে, তবে শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন করার জায়গা পেয়ে গেছো! আর যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর না করে, তখন শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন ও রাতের খাবার পেয়ে গিয়েছো!”[1]



[1] সহীহ মুসলিম: ২০১৮; আবূ দাঊদ: ৩৭৬৫; ইবনু মাজাহ: ৩৮৮৭; মুসনাদ আহমাদ: ৩/৩৮৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ৩/১১৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 116): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، فقد صرح ابن جريج بالتحديث عند المؤلف وغيره، وصرح أبو الزبير بالسماع في رواية لمسلم، فانتفت شبهة تدليسهما.









সহীহ ইবনু হিব্বান (820)


820 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: كُنْتُ أَمْشِي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟ » قُلْتُ: بَلَى يَا [ص:102] رَسُولَ اللَّهِ، فَقَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (817)




আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে হাঁটছিলাম, তিনি আমাকে বলেন, “হে আবূ যার, আমি কী আপনাকে জান্নাতের ধন ভান্ডারসমূহের মধ্য হতে একটি ধন ভান্ডার এর সন্ধান দিব না?” আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)।[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৪৫; ইবনু মাজাহ: ৩৮২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৪; আত তাবারানী: ১৬৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ২/২৫৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 256).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إبراهيم بن بشار. وهو الرمادي الحافظ وهو وان كان له أوهام قد توبع عليه، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (821)


821 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَخْبَرَهُ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى إِبْرَاهِيمَ خَلِيلِ الرَّحْمَنِ، فَقَالَ إِبْرَاهِيمُ لِجِبْرِيلَ: مَنْ مَعَكَ يَا جِبْرِيلُ؟، قَالَ جِبْرِيلُ: هَذَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ إِبْرَاهِيمُ: يَا مُحَمَّدُ مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا غِرَاسَ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ، وَأَرْضُهَا وَاسِعَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِبْرَاهِيمَ: «وَمَا غِرَاسُ الْجَنَّةِ؟ »، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ. [1: 2]
رقم طبعة با وزير = (818)




আবূ আইয়ূব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ইসরার রাতে নৈশ ভ্রমন করানো হয়, তখন তিনি আল্লাহর বন্ধু ইবরাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন, এসময় জিবরীল আলাইহিস সালাম ইবরাহিম আলাইহিস সালামকে বলেন, “হে জিবরীল আলাইহিস সালাম, আপনার সাথে কে?” জবাবে জিবরীল আলাইহিস সালাম বলেন, “ইনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন ইবরাহিম আলাইহিস সালাম বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আপনার উম্মাতকে বলুন, তারা যেন যেন বেশি বেশি জান্নাতের বৃক্ষ রোপন করেন। কারণ জান্নাতের মাটি খুবই পবিত্র আর এর ভূমিও অনেক বিস্তৃত।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবরাহিম আলাইহিস সালামকে বলেন, “জান্নাতের বৃক্ষ রোপন দ্বারা কী উদ্দেশ্য? জবাবে তিনি বলেন, “لا حول ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৮; মুনযিরী, আত তারগীব ওয়াত তারহীব: ২/৪৪৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১০৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» -أيضا-، «الصحيحة» (105).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن عبد الرحمن لم يوثقه غير المؤلف، وباقي رجاله ثقات، والمقرىء: هو عبد الله بن يزيد العدوي أبو عبد الرحمن، وأبو صخر: هو حميد بن زياد المدني.









সহীহ ইবনু হিব্বান (822)


822 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ، فَقَالَ: «بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَيُقَالُ لَهُ: حَسْبُكَ قَدْ كُفِيتَ وَهُدِيتَ وَوُقِيتَ؛ فَيَلْقَى الشَّيْطَانُ شَيْطَانًا آخَرَ فَيَقُولُ لَهُ: كَيْفَ * لَكَ بِرَجُلٍ قَدْ كُفِيَ وَهُدِيَ وَوُقِيَ». [1: 2]
رقم طبعة با وزير = (819)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, “بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (আল্লাহর নামে বের হলাম। আল্লাহর উপর ভরসা করছি। পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া), তখন তাকে বলা হয়, “যথেষ্ট, এটি তোমার জন্য যথেষ্ট হবে, তোমার সঠিক পথ দেখানো হয়েছে এবং তোমাকে রক্ষা করা হয়েছে।” অতঃপর এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ হলে তাকে বলে, “এমন ব্যক্তিকে তুমি কিভাবে বিভ্রান্ত করবে, যার জন্য যথেষ্ট হওয়া হয়েছে, যাকে হেদায়েত দেওয়া হয়েছে এবং যাকে হেফাযত করা হয়েছে।”[1]



[1] আবূ দাঊদ: ৫০৯৫; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৯; তিরমিযী: ৩৪২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেছেন, “হাদীসটির সব রাবী নির্ভরযোগ্য ইবনু জুরাইয ছাড়া, তিনি মুদাল্লিস রাবী, আন আন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (তাখরীজুল কালিমিত তয়্যিব: ৫৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج الكلم الطيب» (59). * [كًيْفَ] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية: «زيف»!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن ابن جريج مدلس، وقد عنعن عند الجميع، وقال الحافظ- فيما نقله ابن علان 1/ 335 - : " رجاله رجال الصحيح، ولذا صحيحه ابن حبان، لكن خفيت عليه علته، قال البخاري: لا أعرف لابن جريج عن إسحاق بن عبد الله بن أبىِ طلحه الراوي عن أنس إلا هذا، ولا أعرف له منه سماعا. قال الدارقطني. ورواه عبد المجيد بن عبد العزيز عن ابن جريج قال. حدثت عن إسحاق: وعبد المجيد أثبت الناس في إسحاق ". وانظر ما يأتي.









সহীহ ইবনু হিব্বান (823)


823 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْبُخَارِيِّ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ الْقَرْنَ، وَحَنَى جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ؟ »، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، فَمَا نَقُولُ يَوْمَئِذٍ؟، قَالَ: «قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ».
رقم طبعة با وزير = (820) [ص:106] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنَا أَبُو يَعْلَى، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ بِإِسْنَادٍ نَحْوِهِ، قَالَ: «قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا»




আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিভাবে আমি সুখ-স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারি, অথচ শিংগা ওয়ালা (ফেরেস্তা) শিংগা মুখে নিয়ে আছেন আর তিনি তাঁর ললাট অবনত রেখে প্রতিক্ষা করছেন, কখন তাকে শিংগায় ফুঁৎকার করার নির্দেশ দেওয়া হবে!” রাবী বলেন, আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সে সময় আমরা কী বলবো?” তিনি জবাবে বলেন, “তোমরা বলবে, ‘حسبنا الله ونعم الوكيل (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক।) আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উসমান বিন আবী শায়বাহ থেকে আবূ ইয়ালা অনুরুপ সানাদে আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা বলো, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوكيل على الله توكلنا (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক। আমরা আল্লাহর উপরই ভরসা করছি।)[1]



[1] মুসনাদ আবী ‘ইয়ালা: ১০৮৪; ইবনু কাসীর, আন নিহায়াহ: ১/২৪৪; হাকিম: ৪/৫৫৯; হুমাইদী: ৭৫৪; মুসনাদ আহমাদ: ৩/৭; তিরমিযী: ২৪৩১; ইবনুল মুবারক, আয ‍যুহদ: ১৫৯৭; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৫/১০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث فصله الشيخ الألباني جزئين لوجود إسنادين به: الجزء الأول: 820 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْبُخَارِيِّ بِبَغْدَادَ، قَالَ ... وَنِعْمَ الْوَكِيلُ " وقال عن هذا الجزء: صحيح - «الصحيحة» (1079). الجزء الثاني: قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنَا أَبُو يَعْلَى ... عَلَى اللَّهِ تَوَكَّلْنَا» وقال عن هذا الجزء: صحيح - المصدر نفسه. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (824)


824 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنَّا نَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَرْنَا عَلَى قَبْرَيْنِ، فَقَامَ، فَقُمْنَا مَعَهُ، فَجَعَلَ لَوْنُهُ يَتَغَيَّرُ حَتَّى رَعَدَ كُمُّ قَمِيصِهِ، فَقُلْنَا: مَا لَكَ يَا نَبِيَّ اللَّهِ؟، قَالَ: «مَا تَسْمَعُونَ مَا أَسْمَعُ؟ » قُلْنَا: وَمَا ذَاكَ يَا نَبِيَّ اللَّهِ؟، قَالَ: «هَذَانِ رَجُلَانِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا عَذَابًا شَدِيدًا فِي ذَنْبٍ هَيِّنٍ»، قُلْنَا: مِمَّ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ؟، قَالَ: «كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ، وَكَانَ الْآخَرُ يُؤْذِي النَّاسَ بِلِسَانِهِ، وَيَمْشِي بَيْنَهُمْ بِالنَّمِيمَةِ» فَدَعَا بِجَرِيدَتَيْنِ مِنْ جَرَائِدِ النَّخْلِ، فَجَعَلَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، قُلْنَا: وَهَلْ يَنْفَعُهُمَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «نَعَمْ، يُخَفِّفُ عَنْهُمَا مَا دَامَا رَطْبَتَيْنِ». [5: 9]
رقم طبعة با وزير = (821)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হাঁটছিলাম, অতঃপর আমরা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। অতঃপর তিনি দাঁড়ালেন, আমরাও দাঁড়ালাম। অতঃপর তাঁর শরীরের রং পরিবর্তন হতে লাগলো, এমনকি তাঁর জামার আস্তিন কাপছিলো। ফলে আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী হয়েছে?” জবাবে তিনি বলেন, “তোমরা কী শুনতে পাও, যা আমি শুনতে পাই?” আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কী?” জবাবে তিনি বলেন, “এই দুইজন ব্যক্তিকে হালকা পাপের জন্য তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে!” আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কেন?” জবাবে তিনি বলেন, “তাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। আর অপরজন তার জবান দিয়ে মানুষকে কষ্ট দিতো এবং তাদের মাঝে চোগলখুরি করতো।” অতঃপর তিনি খেজুর গাছের দুটি ডাল আনতে বললেন। অতঃপর তিনি প্রত্যেক কবরে একটি করে ডাল পুঁতে দিলেন। আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কি তাদের কোন উপকারে আসবে?” তিনি বলেন, “হ্যাঁ, যতক্ষন পর্যন্ত ডাল দুটি সতেজ থাকবে, ততক্ষন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা করা হবে।”[1]



[1] বাইহাকী, আযাবুল কবর: ১২৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৮৭-৮৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 87 - 88).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح أبو عروبة- وهو الحسين بن محمد بن أبي معشر الحراني- ثقة- حافظ مترجم في «تذكرة الحفاظ» 2/ 774، ومحمد بن وهب بن ابي كريمة، قال النسائي: لا بأس به، وقال مسلمة: صدوق، وذكره المؤلف في «الثقات» وهو من رجال «التهذيب»، ومحمد بن سلمة- وهو ابن عبد الله الباهلي الحراني- وثقه النسائي وابن سعد، والعجلي والمؤلف، وأخرج له مسلم في صحيحه اثني عشر حديثا، وأبو عبد الرحيم: هو خالد بن يزيد، ويقال: ابن أبي يزيد الأموي مولاهم الحراني وثقه ابن معين، وأبو القاسم البغوي، وقال أحمد وأبو حاتم: لا بأس به، وذكره المؤلف في «الثقات»، وقال: حسن الحديث، متقن فيه وهو من رجال مسلم، وزيد بن أبي أنيسة ثقة روى له الجماعة، والمنهال بن عمرو وثقه ابن معين والنسائي والعجلي وقال الدارقطني. صدوق، وأخرج له البخاري في صحيحه، وعبد الله بن الحارث: هو الأنصاري نسيب ابن سيرين وختنة روى له الجماعة.









সহীহ ইবনু হিব্বান (825)


825 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيَعْجَزُ أَحَدُكُمْ أَنْ يَكْتَسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ»؟ فَسَأَلَهُ نَاسٌ مِنْ جُلَسَائِهِ: وَكَيْفَ يَكْتَسِبُ أَحَدُنَا يَا رَسُولَ اللَّهِ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ؟، قَالَ: «يُسَبِّحُ اللَّهَ مِائَةَ تَسْبِيحَةٍ، فَيَكْتُبُ اللَّهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ، وَيَحُطُّ عَنْهُ أَلْفَ سَيِّئَةٍ». [1: 2]
رقم طبعة با وزير = (822)




সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম, তখন তিনি বলেন, “তোমাদের কেউ কি প্রত্যেক দিন এক হাজার সাওয়াব উপার্জন করতে পারবে?” তখন তাঁর সঙ্গীদের মাঝে কিছু মানুষ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিভাবে আমাদের কেউ প্রত্যেক দিন এক হাজার সাওয়াব অর্জন করতে পারবে?” জবাবে তিনি বলেন, “একশত বার আল্লাহর পবিত্রতা ঘোষনা করবে, তবে আল্লাহ তার জন্য এক হাজার সাওয়াব লিখে দিবেন এবং তার থেকে এক হাজার গোনাহ মোচন করে দিবেন!”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/১৮৫; সহীহ মুসলিম: ২৬৯৮; হুমাইদী: ৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯৪; তিরমিযী: ৩৪৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তায়্যিব: ১৪/৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (14/ 5): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (826)


826 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ [العَظِيم] * وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ بِهِ نَخْلَةٌ فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (823)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি سبحان الله العظيم وَبِحَمْدِهِ বলবে, তার জন্য একারণে জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়।[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬; তিরমিযী: ৩৪৬৪; হাকিম: ১/৫০১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (64). * [العظيم] قال الشيخ: سقطت من الأصل، ومن «طبعة المؤسسة» -أيضا- وهي ثابتة في بعض مصادر التخريج؛ ومنها: «مسند أبي يعلى»، وعنه رواه المؤلف. تنبيه!! ما بين المعقوفتين [العَظِيم] زيادة من «طبعة باوزير» - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين إلا أبا الزبير فمن رجال مسلم وقد عنعن. .. وله شاهد موقوف عن عبد الله بن عمرو عند ابن أبي شيبة 10/ 296 و 300 وفيه انقطاع، واخر مرفوع عن معاذ بن سهل عند أحمد 3/ 440 وسنده ضعيف، فيتقوى بهما الحديث ويصح.









সহীহ ইবনু হিব্বান (827)


827 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ بِمَرْوَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ [ص:110] الْعَظِيمِ، غُرِسَ لَهُ شَجَرَةٌ فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (824)




জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি سبحان الله العظيم বলবে, তার জন্য এ কারণে জান্নাতে একটি গাছ রোপন করা হবে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬; তিরমিযী: ৩৪৬৫; হাকিম: ১/৫০১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل: سيء الحفظ، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (828)


828 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُحَدِّثُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ: أَتَى عَلَيَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُسَبِّحُ، ثُمَّ انْطَلَقَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ مِنْ نِصْفِ النَّهَارِ، فَقَالَ: «مَا زِلْتِ قَاعِدَةً؟ »، قَالَتْ: قُلْتُ: نَعَمْ، قَالَ: «أَلَا أُعَلِّمُكِ كَلِمَاتٍ لَوْ عُدِلْنَ بِهِنَّ عَدَلَتْهُنَّ، أَوْ لَوْ وُزِنَّ بِهِنَّ وَزَنَتْهُنَّ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ ثَلَاثَ مَرَّاتٍ» [1: 104]
رقم طبعة با وزير = (825)




জুয়াইরিয়া বিনতে হারিস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন, এসময় আমি তাসবীহ পাঠ করছিলাম। তারপর তিনি তাঁর প্রয়োজনীয় কাজে চলে যান, অতঃপর দ্বি-প্রহরের সময় আমার কাছে ফিরে আসেন এবং আমাকে বলেন, “তুমি এ পর্যন্ত বসে (তাসবীহ পাঠ করতে) ছিলে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ “ তিনি বলেন, “আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যদি সেগুলোকে তোমার এ পর্যন্ত পাঠ করা তাসবীহ এর সাথে তুলনা করা হয়, তবে তা পরিমাণে ওগুলোর চেয়ে বেশি হবে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) যদি সেগুলোকে (তোমার এ পর্যন্ত পাঠ করা) তাসবীহ এর সাথে ওযন করা হয়, তবে তা ওযনে বেশি হয়ে যাবে। সেগুলি হলো, তিনবার বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সৃষ্টির সংখ্যা সমপরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর আরশের ওযন পরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সন্তুষ্টি পরিমাণ), তিনবার سبحان الله مداد كلماته (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ।)।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৩২৫; তিরমিযী: ৩৫৫৫; নাসাঈ: ৩/৭৭; সহীহ মুসলিম: ২৭২৬; ইবনু মাজাহ: ৩৮০৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1347): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الرحمن، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (829)


829 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبَجٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ». [1: 2]
رقم طبعة با وزير = (826)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দিনে একশত বার سُبْحَانَ اللَّهِ وبحمده (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, এবং তাঁর প্রশংসা করছি।) পাঠ করবে, তার গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।”[1]



[1] বাগাবী, শারহুস সুন্না্হ: ১২৬২; মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৯-২১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯০; মুসনাদ আহমাদ: ২/৩০২; সহীহ আল বুখারী: ৬৪০৫; সহীহ মুসলিম: ২৬৯১; তিরমিযী: ৩৪৬৬; ইবনু মাজাহ: ৩৮১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ২৬ পৃষ্ঠা।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (ص 26): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (830)


830 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ [ص:112] عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يُحَرِّكُ شَفَتَيْهِ، فَقَالَ: «مَاذَا تَقُولُ يَا أَبَا أُمَامَةَ؟ »، قَالَ: أَذْكُرُ رَبِّي، قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِأَكْثَرَ أَوْ أَفْضَلَ مِنْ ذِكْرِكَ اللَّيْلَ مَعَ النَّهَارِ وَالنَّهَارَ مَعَ اللَّيْلِ؟ أَنْ تَقُولَ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ، وَتَقُولُ: الْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (827)




আবূ উমামাহ আল বাহিলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় তিনি তার ‍দুই ঠোট নাড়াচ্ছিলেন, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ উমামাহ, তুমি কী পড়ছো?” জবাবে তিনি বলেন, “আমি আমার প্রতিপালকের যিকির করছি।” তিনি বলেন, “আমি কী তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না, যা তোমার দিন সহ রাত এবং রাত সহ পুরো দিন তাসবীহ করার চেয়ে বেশি সাওয়াব ও উত্তম হবে? সেটি হলো, তুমি বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ (অর্থ: আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার সংখ্যা সমতুল্য, আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর কিতাব যা কিছু লিপিবদ্ধ করেছে, তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর সংখ্যা সমপরিমাণ এবং আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর পরিপূর্ণ পরিমাণ। আলহামদুলিল্লাহও অনুরুপ সংখ্যায় বলবে।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৬; মুসনাদ আহমাদ: ৫/২৪৯; হাকিম: ১/৫১৩; আত তাবারানী আল কাবীর: ৭৯৩০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৫২-২৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (2/ 252 - 253).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل ابن عجلان وهو محمد، ويحيي بن أيوب: هو الغافقي، وابن أبي مريم هو: سعيد بن الحكم الجمحي المصري.









সহীহ ইবনু হিব্বান (831)


831 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:113] عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ». [1: 2]
رقم طبعة با وزير = (828)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি বাক্য, যা জবানে (উচ্চারণ করা) সহজ, দয়াময় আল্লাহর কাছে প্রিয়, মীযানের পাল্লায় ভারি। বাক্য দুটি হলো سُبْحَانَ اللَّهِ وبحمده سبحان الله العظيم (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি। সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮৮; মুসনাদ আহমাদ: ২/২৩২; সহীহ আল বুখারী: ৬৪০৬; সহীহ মুসলিম: ২৬৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬৪; তিরমিযী: ৩৪৬৭; ইবনু মাজাহ: ৩৮০৬; বাইহাকী, আল আসমা‘ ওয়াস সিফাত: ৪৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮২৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو زرعة هو ابن عمرو.