হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (832)


832 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى صَلَاةِ الصُّبْحِ، وَجُوَيْرِيَةُ جَالِسَةٌ فِي الْمَسْجِدِ، فَرَجَعَ حِينَ تَعَالَى النَّهَارُ، [ص:114] فَقَالَ: «لَنْ تَزَالِي جَالِسَةً بَعْدِي؟ »، قَالَتْ: نَعَمْ، قَالَ: «لَقَدْ قُلْتُ أَرْبَعَ كَلِمَاتٍ لَوْ وُزِنَتْ بِهِنَّ لَوَزَنَتْهُنَّ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (829) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: جُوَيْرِيَةُ هِيَ بِنْتُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَمِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ফজরের সালাতের উদ্দেশ্যে (বাড়ি থেকে) বের হলেন, এসময় জুয়াইরিয়া রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর সালাতের জায়গায় বসে ছিলেন। সূর্য উর্ধাকাশে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসায় ফিরে আসেন। তখন তিনি বলেন, “আমি চলে যাওয়ার পর থেকে তুমি কি এভাবেই বসে ছিলে?” তিনি জবাবে বললেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি চারটি বাক্য বলেছি। যদি সেগুলোকে (তোমার এই পর্যন্ত পাঠ করা যিকির-আযকার এর সাথে) ওজন দেওয়া হয়, তবে ওগুলোর চেয়ে এগুলোর ওযন বেশি হয়ে যাবে। বাক্যগুলো হলো: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি তাঁর সৃষ্টির সংখ্যা পরিমাণ, তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণ এবং তাঁর আরশের ওযন পরিমাণ।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহল্লাহ বলেন, “জুয়াইরিয়া হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হারিস বিন আব্দুল মু্ত্তালিব এর মেয়ে।”



[1] মুসনাদ আহমাদ: ১/২৫৮; সহীহ মুসলিম: ২৭২৬; আবূ দাঊদ: ১৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1347): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. كريب: هو ابن أبي مسلم الهاشمي مولاهم المدني أبو رشدين مولى ابن عباس.









সহীহ ইবনু হিব্বান (833)


833 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ [ص:115] إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، وَابْنُ جَابِرٍ قَالَا: حَدَّثَنَا أَبُو سَلَّامٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلْمَى رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَقِيتُهُ بِالْكُوفَةِ فِي مَسْجِدِهَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «بَخٍ بَخٍ وَأَشَارَ بِيَدِهِ بِخَمْسٍ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمَرْءِ الْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ»
رقم طبعة با وزير = (830)




আবূ সালাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাখাল আবূ সালমা রাদ্বিয়াল্লাহু আনহু, যাকে আমি কুফার মসজিদে দেখেছি, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কতো চমৎকার! কতো চমৎকার!! এই বলে তিনি তাঁর হাত দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইশারা করেন। এগুলো মীযানের পাল্লায় কতইনা ভারী! সেগুলো হলো: سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) এবং মুসলিম ব্যক্তির সৎ সন্তান, যে মারা যায় আর তাতে সে মুসলিম ব্যক্তি সাওয়াবের প্রত্যাশা করে।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৭; দুলাবী, আল আসমা‘ ওয়াল কুনা: ১/৩৬; তাবাকাতু ইবনু সা‘দ: ৬/৫৮; ইবনু আবী ‘আসিম, আস সুন্নাহ: ২/২৬৩; তাবারানী আল কাবীর: ২২/৩৪৮; হাকিম: ১/৫১১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮৮; মুসনাদ আহমাদ: ৩/৪৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1204).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، غير شيخ ابن حبان وهو ثقة، والوليد- وهو ابن مسلم- قد صرح بالتحديث، فانتفت شبهه تدليسه، وابن جابر هو: عبد الرحمن بن يزيد بن جابر، وأبو سلام هو: ممطور الحبشي وأبو سلمى: يقال: اسمه حريث، يعد في الشاميين.









সহীহ ইবনু হিব্বান (834)


834 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ بِأَرْغِيَانَ بِقَرْيَةِ سَبَنْجَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ أَقُولَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ». [1: 2]
رقم طبعة با وزير = (831)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) বলা আমার কাছে ‘সূর্য যা কিছুর উপর উদয় হয়’ সেসব কিছুর (অধিকারী হওয়ার) চেয়ে প্রিয়তর!”[1]



[1] সহীহ মুসলিম: ২৬৯৫; তিরমিযী: ৩৫৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৩১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (835)


835 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الرَّبِيعِ بْنِ عَمِيلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ الْكَلَامِ إِلَى اللَّهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، [ص:117] وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ». [1: 104]
رقم طبعة با وزير = (832)




সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য হলো চারটি। সেগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৬; মুসনাদ্ আহমাদ: ৫/১০; সহীহ মুসলিম: ২১৩৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৬; তাবারানী: ৬৭৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3/ 485): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (836)


836 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْكَلَامِ أَرْبَعٌ، لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ». [1: 104]
رقم طبعة با وزير = (833)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সর্বাধিক উৎকৃষ্ট বাক্য হলো চারটি। এর যে কোন এক বাক্য দিয়ে করো না কেন, তাতে কোন ক্ষতি নেই। বাক্যগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]



[1] মুসনাদ্ আহমাদ: 4/36; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪২; নাসাঈ: ৮৪০; সুয়ূতী, আল জামি‘উল কাবীর: ২/৫১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৪৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 244).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير محمد بن علي بن الحسن، فقد روى له الترمذي والنسائي، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (837)


837 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ حَدَّثَهُ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ فِي يَدِهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ، فَقَالَ: «أَلَا أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلَ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ». [1: 104]
رقم طبعة با وزير = (834)




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে এক নারীর কাছে যান, যার হাতে ছিল খেজুরের বিচি অথবা কংকর, তা দিয়ে তিনি তাসবীহ পাঠ করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি কি তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না, যা তোমার জন্য এর চেয়ে সহজতর ও উত্তম হবে। সেটি হলো سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ (আল্লাহর প্রশংসা করছি, আসমানে যত সংখ্যক সৃষ্টি করেছেন) سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ (আল্লাহর প্রশংসা করছি, জমিনে যত সংখ্যক সৃষ্টি করেছেন), سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ (আল্লাহর প্রশংসা করছি, জমিনে যত সংখ্যক সৃষ্টি করেছেন), اللَّهُ أَكْبَر (আল্লাহ সবচেয়ে বড়) অনুরুপ সংখ্যায় বলবে, الْحَمْدُ لِلَّهِ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) ও অনুরুপ সংখ্যায় বলবে, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (ভালো কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া) ও অনুরুপ সংখ্যক বলবে।”[1]



[1] হাকিম: ১/৫৪৭-৫৪৮; আবূ দাঊদ: ১৫০০; তিরমিযী: ৩৫৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘কঙ্কর পাথরের উল্লেখসহ’ মুনকার বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر بذكر الحصى - «الضعيفة» (83)، «الرد على الحبشي» (2 و 15 - 16 و 23 - 35)، «ضعيف أبي داود» (265) «التعليق الرغيب» (2/ 252).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، وسعيد بن أبي هلال أدرك عائشة بنت سعد فإنها توفيت سنة سبع عشرة ومئة، وهو ولد سنة (70) ونشأ بالمدينة وتوفي سنة 135 أو 33، وقال المؤلف: (149 هـ).









সহীহ ইবনু হিব্বান (838)


838 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عَقِيلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأَجْرِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَولَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَتَصَدَّقُونَ بِهِ، كُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِمَعْرُوفٍ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ مُنْكَرٍ صَدَقَةٌ». [1: 2]
رقم طبعة با وزير = (835)




আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সম্পদশালী ব্যক্তিগণ তো সব সাওয়াব নিয়ে নিচ্ছে; আমরা যেমন সালাত আদায় করি, তারাও সালাত আদায় করেন, আমরা যেমন সিয়াম রাখি, তারাও তেমনি সিয়াম রাখেন। তারা তাদের অতিরিক্ত সম্পদের মাধ্যমে সাদাকাহ করেন (যা আমরা পারি না)!” জবাবে তিনি বলেন, “আল্লাহ কি তোমাদের জন্য এমন কিছু নির্ধারণ করেননি, যার মাধ্যমে তোমরা সাদাকাহ করতে পারো? প্রতিটি সুবহাল্লাহ বলাতে সাদাকাহ হয়, প্রতিটি আল্লাহু আকবার বলাতে সাদাকাহ হয়, প্রতিটি আলহামদু লিল্লাহ বলাতে সাদাকাহ হয়, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে সাদাকাহ হয়। কোন ভাল কাজের আদেশ দান করা সাদাকাহ, কোন মন্দ কাজে নিষেধ করা সাদাকাহ।”[1]



[1] সহীহ মুসলিম: ৭২০; মুসনাদ আহমাদ: ৫/১৬৭; আবূ দাঊদ: ৫২৪৩; সহীহ আল বুখারী: ৮৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (454): م، وله تتمة تأتي برقم (4155). تنبيه!! رقم (4155) = (4167) من «طبعة المؤسسة». ولكن الحدرث ليس موجود بالرقم المشار إليه وإنما موجود برقم (2011) الموافق (2014) من طبعة المؤسسة ولذي يليه. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (839)


839 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الْكَلَامِ أَرْبَعٌ، لَا تُبَالِي بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ». [1: 2]
رقم طبعة با وزير = (836)




সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “(আল্লাহর নিকট) উৎকৃষ্ট বাক্য হলো চারটি। এর যে কোন বাক্য দিয়ে শুরু করো, কোন পরওয়া নেই। বাক্যগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]



[1] আত তায়ালিসী: ৮৯৯; মুসনাদ্ আহমাদ: ৫/১১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৭; ইবনু মাজাহ: ৩৮১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (833). تنبيه!! رقم (833) = (836) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير هلال بن يساف، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (840)


840 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اسْتَكْثِرُوا مِنَ الْبَاقِيَاتِ الصَّالِحَاتِ»، قِيلَ: وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «التَّكْبِيرُ، وَالتَّهْلِيلُ، وَالتَّسْبِيحُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (837)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা বেশি বেশি স্থায়ী সৎ আমল করবে। বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেগুলি কী?” জবাবে তিনি বলেন, “আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।”[1]



[1] আত তাবারানী: ১৫/২৫৫; হাকিম: ১/৫১২; সুয়ূতী, আদ দুর্রুল মানসূর: ৪/২২৪; মুসনাদ আহমাদ: ৩/৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। তবে ‘তোমরা বেশি বেশি স্থায়ী সৎ আমল করবে... অংশটুকু বাদে হাদীসটি সহীহ। (আস সহীহাহ: ৩২৬৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الرد على تعقيب الحبشي» (47 و 51)؛ لكن صح بدون «استكثروا» - «الصحيحة» (3264).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعف، دراج في رواية عن أبي الهيثم ضعيف.









সহীহ ইবনু হিব্বান (841)


841 - أَخْبَرَنَا عَزُّوزُ بْنُ إِسْحَاقَ الْعَابِدُ بِطَرَسُوسَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ الْبَحْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، [ص:122] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ». [1: 104]
رقم طبعة با وزير = (838)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি বাক্য, যা জবানে (উচ্চারণ করা) সহজ, দয়াময় আল্লাহর কাছে প্রিয়, মীযানের পাল্লায় ভারি। বাক্য দুটি হলো سُبْحَانَ اللَّهِ وبحمده سبحان الله العظيم (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি, সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮৮; মুসনাদ আহমাদ: ২/২৩২; সহীহ আল বুখারী: ৬৪০৬; সহীহ মুসলিম: ২৬৯৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬৪; তিরমিযী: ৩৪৬৭; ইবনু মাজাহ: ৩৮০৬; বাইহাকী, আল আসমা‘ ওয়াস সিফাত: ৪৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮২৮।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (828). تنبيه!! رقم (828) = (831) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: سناده صحيح، عباس بن يزيد، فيه كلام يسير لا يضر، وقد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين وقد تقدم برقم (831).









সহীহ ইবনু হিব্বান (842)


842 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: سَمِعْتُ هَانِئَ بْنَ عُثْمَانَ، عَنْ أُمِّهِ حُمَيْضَةَ بِنْتِ يَاسِرٍ، عَنْ جَدَّتِهَا يَسِيرَةَ، وَكَانَتْ إِحْدَى الْمُهَاجِرَاتِ، قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ، وَاعْقِدْنَ بِالْأَنَامِلِ، فَإِنَّهُنَّ مَسْؤُولَاتٌ وَمُسْتَنْطَقَاتٌ». [1: 2]
رقم طبعة با وزير = (839)




মুহাজিরা সাহাবী ইউসাইরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন, “তোমাদের জন্য আবশ্যক হলো আঙ্গুল গুনে গুনে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর পবিত্রতা ঘোষনা করা, কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলোকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলো কথা বলবে!”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৩৭০-৩৭১; তাবাকাতু ইবনু সা‘দ: ৮/৩১০; তিরমিযী: ৩৫৮৩; তাবারানী আল কাবীর: ২৫/৭৩; আবূ দাঊদ: ১৫০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1345).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو في «المصنف» لابن أبي شيبة 10/ 289، وأخرجه أحمد 6/ 370 - 371، وابن سعد في الطبقات 8/ 310، والترمذي (3583)، والطبراني في «الكبير» 25/ 73 (181) من طرق عن محمد بن بشر بهذا الإسناد وأخرجه أبو داود (1501)، والطبراني 25/ 74 من طريق مسدّد، عن عبد الله بن داود، عن هانىء بن عثمان، به، وهانئ بن عثمان لم يوثقه غير المؤلف، ولايعرف بغير هذا الحديث، وكذا حميضة بنت ياسر شيخته، فيه، ومع ذلك فقد صححه الذهبي فى المختصر مع أن الحاكم 1/ 547 سكت عه، وحسنه النووي فى «الأذكار»، والحافظ ابن حجر في «أمالي الأذكار» فيما ذكره ابن علان 1/ 247 ويسيرة- ويقال. أسيرة- ذكروها في الصحابة وكنوها أم ياسر، وأوردها ابن سعد «الطبقات» 8/ 310 فىِ النساء الغرائب من غير الأنصار، وقال المؤلف وابن مندة وأبو نعيم وابن عبد البر: كانت من المهاجرات، وليس لها فى الكتب الستة غير هذا الحديث.









সহীহ ইবনু হিব্বান (843)


843 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ بِيَدِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (840)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি হাতে গুনে গুনে তাসবীহ পাঠ করেছেন।”[1]



[1] আবূ দাঊদ: ১৫০২; তিরমিযী: ৩৪১১; নাসাঈ: ৩/৭৯; হাকিম: ১/৫৪৭; বাইহাকী: ২/২৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬৮; মুসনাদ আহমাদ: ২/১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1346).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات، فقد تابع شعبة الأعمش في روايته عن عطاء عند الحاكم والبيهقي، وهو ممن سمع من عطاء قل الاختلاط.









সহীহ ইবনু হিব্বান (844)


844 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، قَالَ: حَدَّثَنِي [ص:124] مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، أَنَّ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّدَقَةُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا، أَوْ مُوبِقُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (841)




আবূ মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পরিপূর্ণভাবে ওযূ করা ঈমানের অর্ধেক, আলহামদু লিল্লাহ মীযানের পাল্লা পরিপূর্ণ করে দিবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আসমানসমূহ ও জমিন পরিপূর্ণ করে দেয়, সালাত হলো নূর, যাকাত হলো দলীল, সাদাকাহ হলো আলো, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলীল, প্রত্যেক মানুষ সকাল বেলা নিজেকে বিক্রি করে হয়তো সে নিজেকে মুক্ত করে নতুবা ধ্বংস করে!” [1]



[1] ইবনু মাজাহ: ২৮০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪২; সহীহ মুসলিম: ২২৩; তিরমিযী: ৩৫১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মুশকিলাতুল ফাক্বর: ৩৫/৫৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (35/ 59): م نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله ثقات رجال الصحيح غير محمد بن شعيب بن شابور وعبد الرحمن بن غنم، فقد روى لهما أصحابُ السنن. وأبو سلام هو: ممطور الحبشي من تابعي أهل الشام.









সহীহ ইবনু হিব্বান (845)


845 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حَفْصٍ ابْنِ أَخِي أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَلْقَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى الْقَوْمِ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ»، فَلَمَّا جَلَسَ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ قُلْتَ؟ » فَرَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا، قَالَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدِ ابْتَدَرَهَا عَشَرَةُ أَمْلَاكٍ كُلُّهُمْ حَرِيصٌ عَلَى أَنْ يَكْتُبُوهَا، فَمَا دَرَوْا كَيْفَ يَكْتُبُونَهَا، فَرَجَعُوهُ إِلَى ذِي الْعِزَّةِ جَلَّ ذِكْرُهُ، فَقَالَ: اكْتُبُوهَا كَمَا، قَالَ عَبْدِي». [1: 2]
رقم طبعة با وزير = (842) [ص:126] قَالَ الشَّيْخُ: مَعْنَى «، قَالَ عَبْدِي» فِي الْحَقِيقَةِ: أَنِّي قَبِلْتُهُ




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একটি হালাকায় বসে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও লোকদের সালাম দেন; তিনি বলেন, “আস সালামু আলাইকুম (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।)। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ (আপনার উপরও শান্তি, রহমাত ও বারাকাহ বর্ষিত হোক।)। অতঃপর লোকটি যখন বসলো তখন বললো্, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى (পূণ্যময়, পবিত্র ও প্রচুর পরিমাণ প্রশংসা আল্লাহর জন্য, যেভাবে আমাদের প্রতিপালক ভালবাসেন ও সন্তুষ্ট হোন।)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শুনে বলেন, “আপনি কিভাবে বললেন?” অতঃপর লোকটি বাক্যগুলো আবার বললেন, যেভাবে তিনি প্রথমবার বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ! এই বাক্যগুলি নেওয়ার জন্য দশজন ফেরেস্তা প্রতিযোগিতা করেছেন; তারা প্রত্যেকেই তা লিপিবদ্ধ করার জন্য আগ্রহী ছিলেন। অতঃপর তাঁরা মহিমান্বিত আল্লাহর কাছে তা নিয়ে যান, তখন আল্লাহ বলেন, “আমার বান্দা যেভাবে বলে, তোমরা বাক্যগুলিকে সেভাবেই লিখো। তারা ‍বুঝতে পারেন না যে, তারা এর সাওয়াব কিভাবে লিখবেন। ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, ‘আমার বান্দা বলেছে’ এর হলো ‘আমি তা গ্রহণ করলাম।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩৪১; মুসনাদ আহমাদ: ৩/১৫৮; সহীহ মুসলিম: ৬০০; নাসাঈ: ২/১৩২-১৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 254).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن خلف بن خليفة اختلط بأخرة، وقد أخرج له مسلم من رواية قتيبة عنه.









সহীহ ইবনু হিব্বান (846)


846 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْأَنْصَارِيُّ، مِنْ وَلَدِ أَنَسِ بْنِ مَالِكٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (843)




জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “শ্রেষ্ঠ যিকর হলো لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) আর শ্রেষ্ঠ দু‘আ হলো আলহামদু লিল্লাহ।”[1]



[1] তিরমিযী: ৩৩৮৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৩১; হাকিম: ১/৫০৩; ইবনু মাজাহ: ৩৮০০; বাইহাকী, আসমা‘ ওয়াস সিফাত: ১০৫ পৃষ্ঠা; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১৪৯৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (2306)، «الصحيحة» (1497).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (847)


847 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ سُرَيْجٍ النَّقَّالُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا مَرَرْتُمْ بِقُبُورِنَا وَقُبُورِكُمْ مِنْ أَهْلِ الْجَاهِلِيَّةِ، فَأَخْبِرُوهُمْ أَنَّهُمْ فِي النَّارِ». [1: 83]
رقم طبعة با وزير = (844) [ص:128] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْخَبَرِ الْمُسْلِمَ إِذَا مَرَّ بِقَبْرِ غَيْرِ الْمُسْلِمِ، أَنْ يَحْمَدَ اللَّهَ جَلَّ وَعَلَا عَلَى هِدَايَتِهِ إِيَّاهُ الْإِسْلَامَ، بِلَفْظِ الْأَمْرِ بِالْإِخْبَارِ إِيَّاهُ أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، إِذْ مُحَالٌ أَنْ يُخَاطَبَ مَنْ قَدْ بَلِيَ بِمَا لَا يَقْبَلُ عَنِ الْمُخَاطِبِ بِمَا يُخَاطِبُهُ بِهِ




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা আমাদের কবর ও তোমাদের মধ্যে যারা জাহেলী যুগে মারা গিয়েছে, তাদের কববের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা তাদেরকে জানাবে যে, তারা জাহান্নামে রয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে নাবী মুস্তফা মুসলিম ব্যক্তিকে আদেশ করেছেন, মহান আল্লাহ যে তাকে ইসলামের জন্য হেদায়েত দান করেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা করেন। এই আদেশটি বর্ণিত হয়েছে ‘তারা জাহান্নামে রয়েছে’ এটি তাদেরকে জানিয়ে দেওয়ার নির্দেশ দানের শব্দরুপের মাধ্যমে। কেননা এটি অসম্ভব যে, যে ব্যক্তি মারা গিয়ে নিঃশেষ হয়ে গেছে এমন কিছুর মাধ্যমে সম্বোধন করা যেখানে সম্বোধনকারী যা সম্বোধন করে, তা সে মোটেও গ্রহণ করতে পারে না।”



[1] ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৫৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। তিনি বলেছেন, এর পরিবর্তে ঐ হাদীসটি যথেষ্ট, যা বাযযার: ১/৬৪; আত তাবারানী: ৩২৬; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াত: ১/১৯১; আয যয়াহ, আল মুখতারাহ: ১/৩৩৩- এ বর্ণিত হয়েছে। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (18)، «أحكام الجنائز» (252).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف جداً، الحارث بن سريج قال ابن معين. ليس شيء، وقال النسائي. ليس بثقة، وقال ابن عدي: ضعيف يسرق الحديث، وشيخه يحيي بن اليمان كثير الخط.









সহীহ ইবনু হিব্বান (848)


848 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: كَذَّبَنِي عَبْدِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، تَكْذِيبِي أَنْ يَقُولَ: أَنَّى يُعِيدُنَا كَمَا بَدَأْنَا، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَإِنِّي الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ». [3: 68]
رقم طبعة با وزير = (845)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, “আমার বান্দা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ এমন করা তার অধিকার নেই। সে আমাকে গালমন্দ করে অথচ এমনটা করা তার অধিকার নেই। সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করে এই বলে যে, কিভাবে তিনি আমাদের পুনরায় সৃষ্টি করবেন, যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছি। আর সে আমাকে গালমন্দ করে এই বলে যে, “আল্লাহ সন্তান গ্রহণ করেছেন!” অথচ আমি কারো প্রতি মুখাপেক্ষী নই; সবাই আমার প্রতি মুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেইনি আর আমাকেও জন্ম দেওয়া হয়নি এবং আমার সমতুল্য কেউ নেই।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ৩১৯৩; নাসাঈ: ৪/১১২; মুসনাদ আহমাদ: ২/৩৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (4482).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، ابن أبي السري: - وهو محمد بن المتوكل بن عبد الرحمن بن حسان- الهاشمي مولاهم أبو عبد الله العسقلاني- صدوق له أوهام كثيرة إلا أنه قد توبع عليه، وباقي رجاله ثقات رجال الشيخين.









সহীহ ইবনু হিব্বান (849)


849 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ عَمَلًا أَكْثَرَ مِنْ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (846)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই প্রশংসা, তিনি সব বিষয়ে ক্ষমতাবান) প্রত্যেক দিন একশবার বলবে, এটি তার জন্য দশটি দাসমুক্তির বরাবর হবে, তার জন্য একশ নেকি লেখা হয়, তার জন্য একশ পাপ মোচন করা হবে, তার জন্য শয়তান থেকে ঐ দিনের সন্ধা পর্যন্ত রক্ষাকবজ হয়ে যায়, এবং তিনি যে সাওয়াব অর্জন করবেন অন্য কেউ তার চেয়ে উত্তম সাওয়াব আর কেউ আনয়ন করতে পারবে না তবে ঐ ব্যক্তি ব্যতিত যে তার চেয়ে বেশি আমল করবে।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৯; মুসনাদ আহমাদ: ২/৩০২; সহীহ আল বুখারী: ৩২৯৩; সহীহ মুসলিম: ২৬৯১; তিরমিযী: ৩৪৬৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৫; ইবনু মাজাহ: ৩৭৯৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৪৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (850)


850 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ نَافِلَةُ الْحَسَنِ بْنِ عِيسَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ أَنَّهُ، قَالَ: سَمِعْتُ زُبَيْدًا الْإِيَامِيَّ يُحَدِّثُ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ، كَانَ كَعَدْلِ رَقَبَةٍ أَوْ نَسَمَةٍ». [1: 2]
رقم طبعة با وزير = (847)




বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই প্রশংসা, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, তিনি সব বিষয়ে ক্ষমতাবান) দশবার বলবে, এটি তার জন্য একটি দাসমুক্তির বরাবর হবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন” অংশটুকু ব্যতীত বাকী অংশটুকুকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৩২৭৬।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون «يحيي ويميت» - «الضعيفة» تحت الحديث (3276)، «التعليق الرغيب» (2/ 241).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، شيبان بن أبي شيبة: هو ابن فروخ الحبطي الابلي، صدوق من رجال مسلم وباقي رجاله ثقات من رجال الستة خلا عبد الرحمن بن عوسجة وهو ثقة، لكى لم يخرج له الشيخان.









সহীহ ইবনু হিব্বান (851)


851 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَالَ الْعَبْدُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، صَدَّقَهُ رَبُّهُ، قَالَ: صَدَقَ عَبْدِي، لَا إِلَهَ إِلَّا أَنَا، وَأَنَا أَكْبَرُ، وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، صَدَّقَهُ رَبُّهُ، قَالَ: صَدَقَ عَبْدِي، لَا إِلَهَ إِلَّا أَنَا وَحْدِي، وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا شَرِيكَ لَهُ، صَدَّقَهُ رَبُّهُ، قَالَ: صَدَقَ عَبْدِي، لَا إِلَهَ إِلَّا أَنَا لَا شَرِيكَ لِي، وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ، صَدَّقَهُ رَبُّهُ، قَالَ: صَدَقَ عَبْدِي، لَا إِلَهَ إِلَّا أَنَا، لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ، وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، صَدَّقَهُ رَبُّهُ، وَقَالَ: صَدَقَ عَبْدِي، لَا إِلَهَ إِلَّا أَنَا، [ص:132] وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِي». [1: 104]
رقم طبعة با وزير = (848)




আবূ সা‘ঈদ ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন বান্দা বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়।) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি সবচেয়ে বড়। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক-অদ্বিতীয়) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি এক-অদ্বিতীয়। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا شَرِيكَ لَهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তাঁর কোন শরীক নেই) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমার কোন শরীক নেই। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তাঁর জন্যই রাজত্ব) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমার জন্যই রাজত্ব। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, পাপ কাজ থেকে বিরত থাকার কোন উপায় নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, পাপ কাজ থেকে বিরত থাকার কোন উপায় নেই আমি ছাড়া, আর ভাল কাজ করার কোন ক্ষমতা নেই, আমি ছাড়া।[1]



[1] তিরমিযী: ৩৪৩০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৩০; ইবনু মাজাহ: ৩৭৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৩১০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (2310 / التحقيق الثاني)، «الصحيحة» (1390).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الأغر فمن رجال مسلم.