হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (852)


852 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ». [1: 2]
رقم طبعة با وزير = (849)




উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধ্যা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধ্যায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1]



[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ্ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 227).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وأبومودود هو: عبد العزيز بن أبي سليمان الهذلي، مولاهم المدني وثقه المؤلف، وابن معين، وأحمد، وأبو داود، وابن المديني، وقول الحافظ في «التقريب»: مقبول وَهْمٌ منه رحمه الله.









সহীহ ইবনু হিব্বান (853)


853 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً، وَمَا مَشَى أَحَدٌ مَمْشًى لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِ تِرَةً، وَمَا أَوَى أَحَدٌ إِلَى فِرَاشِهِ وَلَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِ تِرَةً». [1: 2]
رقم طبعة با وزير = (850)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মজলিসে বসে, আর তাতে আল্লাহর যিকির না করে, তবে তা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ কোন পথ চলে, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ বিছানায় আশ্রয় নেয়, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে।”[1]



[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল্ ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; হাকিম: ১/৫৫০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (78).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات، إلا أن فيه عنعنة الوليد وهو مدلس.









সহীহ ইবনু হিব্বান (854)


854 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ، وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ». [1: 2]
رقم طبعة با وزير = (851)




আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না তার দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত।”[1]



[1] সহীহ আল বুখারী: ৬৪০৭; সহীহ মুসলিম: ৭৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৫১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب»: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (855)


855 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَغَرِّ، قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَا جَلَسَ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ، [ص:137] إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (852)




আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপস্থিত ছিলেন, এসময় তিনি বলেন, “কোন সম্প্রদায় বসে আল্লাহর যিকির করলে ফেরেস্তাগণ তাদের পরিবেষ্টন করে রাখেন, রহমত তাদেরকে ঢেকে রাখে, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তাদের কথা তার নিকট (ফেরেস্তাগণের) মাঝে আলোচনা করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/৪৪৭; সহীহ মুসলিম: ২৭০০; তিরমিযী: ৩৩৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (75): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الأحوص: سلام بن سليم قديم السماع من أبي إسحاق، أخرج الشيخان من روايته عنه، وقد توبع عليه أيضاً.









সহীহ ইবনু হিব্বান (856)


856 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، يَمْشُونَ فِي الطُّرُقِ، [ص:138] يَلْتَمِسُونَ الذِّكْرَ، فَإِذَا رَأَوْا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَاتِكُمْ، فَيَحُفُّونَ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ جَلَّ وَعَلَا، وَهُوَ أَعْلَمُ بِهِمْ، فَيَقُولُ: عِبَادِي مَا يَقُولُونَ؟ فَيَقُولُونَ: يَا رَبِّ، يُسَبِّحُونَكَ وَيَحْمَدُونَكَ، فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَسْبِيحًا وَتَمْجِيدًا وَتَكْبِيرًا وَتَحْمِيدًا، فَيَقُولُ: مَاذَا يَسْأَلُونَ؟ فَيَقُولُونَ: يَسْأَلُونَكَ يَا رَبِّ الْجَنَّةَ، فَيَقُولُ لَهُمْ: هَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ طَلَبًا وَأَشَدَّ حِرْصًا، فَيَقُولُ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ فَيَقُولُونَ: يَتَعَوَّذُونَ بِكَ مِنَ النَّارِ، فَيَقُولُ: فَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ تَعَوُّذًا، فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (853)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা ছাড়াও আরো অতিরিক্ত ফেরেস্তা রয়েছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যিকিরকারীদের খোঁজে। যখন তাঁরা এমন সম্প্রদায়কে পায়, যারা আল্লাহর যিকির করছে, তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন, “তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এসো। (অর্থাৎ তোমরা যে ‍যিকরকারীদের তালাশ করছো, তারা এখানে) অতঃপর তাঁরা তাঁদের পাখা দিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করেন অতঃপর তাঁদের প্রতিপালক তাঁদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের সম্পর্কে সমধিক জ্ঞাত, তিনি বলেন, “আমার বান্দাগণ কী বলছে?” ফেরেস্তাগণ বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার পবিত্রতা ঘোষনা করছে ও আপনার প্রশংসা করছে। মহান আল্লাহ বলবেন, “তারা কি আমাকে দেখেছে?” তাঁরা জবাবে বলবেন, “জ্বী, না।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা আমাকে দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার আরোও বেশি পবিত্রতা ঘোষনা করতো, আপনার মহিমা প্রকাশ করতো, আপনার বড়ত্ব জাহির করতো এবং আরো বেশি আপনার প্রশংসা করতো।” তিনি বলবেন, “তারা কী চান?” জবাবে তারা বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছেন।” তিনি বলবেন, “তারা কি জান্নাত দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তাদের সেটা চাওয়া ও পাওয়ার লালসা আরো প্রকট হতো।” তিনি বলবেন, “তারা কী থেকে আশ্রয় চাচ্ছে?” তাঁরা জবাবে বলবেন, “তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে।” তিনি বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তারা আরোও প্রকটভাবে তা থেকে আশ্রয় চাইতো।” তখন তিনি বলবেন, “তবে আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম!”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫১; সহীহ মুসলিম: ২৬৮৯; তিরমিযী: ৩৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৮৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن الترمذي» (3852): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح









সহীহ ইবনু হিব্বান (857)


857 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، يَطُوفُونَ فِي الطُّرُقِ، يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ، فَيَحُفُّونَ بِهِمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ، فَيَقُولُ: مَا يَقُولُ عِبَادِي؟ فَيَقُولُونَ: يُكَبِّرُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيُسَبِّحُونَكَ وَيَحْمَدُونَكَ، فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا لَكَ أَشَدَّ عِبَادَةً وَأَكْثَرَ تَسْبِيحًا وَتَحْمِيدًا وَتَمْجِيدًا، فَيَقُولُ: وَمَا يَسْأَلُونِي؟، قَالَ: فَيَقُولُونَ: يَسْأَلُونَكَ الْجَنَّةَ، فَيَقُولُ: فَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا وَاللَّهِ يَا رَبِّ، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا كَانُوا عَلَيْهَا أَشَدَّ حِرْصًا وَأَشَدَّ طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً، فَيَقُولُ: وَمِمَّ يَتَعَوَّذُونَ؟ فَيَقُولُونَ: مِنَ النَّارِ، فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا وَاللَّهِ يَا رَبِّ، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا لَكَانُوا مِنْهَا أَشَدَّ فِرَارًا، وَأَشَدَّ هَرَبًا، وَأَشَدَّ خَوْفًا، فَيَقُولُ اللَّهُ لِمَلَائِكَتِهِ: أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ، قَالَ:، فَقَالَ مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ: إِنَّ [ص:140] فِيهِمْ فُلَانًا لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ، قَالَ: فَهُمُ الْجُلَسَاءُ لَا يَشْقَى جَلِيسُهُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (854)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা ছাড়াও আরো অতিরিক্ত ফেরেস্তা রয়েছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যিকিরকারীদের খোঁজে। যখন তাঁরা এমন সম্প্রদায়কে পায়, যারা আল্লাহর যিকির করছে, তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন, “তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এসো। (অর্থাৎ তোমরা যে ‍যিকরকারীদের তালাশ করছো, তারা এখানে) অতঃপর তাঁরা তাঁদের পাখা দিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করেন অতঃপর তাঁদের প্রতিপালক তাঁদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের সম্পর্কে সমধিক জ্ঞাত, তিনি বলেন, “আমার বান্দাগণ কী বলছে?” ফেরেস্তাগণ বলবেন, “তারা আপনার বড়ত্ব প্রকাশ করছে, তারা আপনার মহিমা প্রকাশ করছে, তারা আপনার পবিত্রতা ঘোষনা করছে ও আপনার প্রশংসা করছে। মহান আল্লাহ বলবেন, “তারা কি আমাকে দেখেছে?” তাঁরা জবাবে বলবেন, “জ্বী, না।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা আমাকে দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার আরোও বেশি ইবাদত করতো, আরো বেশি পবিত্রতা ঘোষনা করতো, আপনার মহিমা প্রকাশ করতো, এবং আরো বেশি আপনার প্রশংসা করতো।” তিনি বলবেন, “তারা কী চায়?” জবাবে তারা বলবেন, “তারা আপনার কাছে জান্নাত চায়।” তিনি বলবেন, “তারা কি জান্নাত দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তাঁরা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তাদের সেটা চাওয়া ও পাওয়ার লালসা আরো প্রকট হতো।” তিনি বলবেন, “তারা কী থেকে আশ্রয় চাচ্ছে?” তাঁরা জবাবে বলবেন, “তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে।” তিনি বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তারা তা থেকে প্রবলভাবে পলায়ন করতো, এবং তাকে প্রবলভাবে ভয় পেয়ে বসত।” তখন আল্লাহ ফেরেস্তাদের বলবেন, “আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তখন ফেরেস্তাদের মধ্য হতে একজন ফেরেস্তা বলবেন, নিশ্চয়ই তাদের মাঝে ওমুক ব্যক্তি আছে, যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে একটি প্রয়োজনে এসেছে।” আল্লাহ বলবেন, “তারা এমন বৈঠকের লোক যে, তাদের কোন সঙ্গী হতভাগ্য হবে না।”[1]



[1] সহীহ বুখারী: ৬৪০৮; মুসনাদ আহমাদ: ২/২৫১; সহীহ মুসলিম: ২৬৮৯; তিরমিযী: ৩৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৮৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين









সহীহ ইবনু হিব্বান (858)


858 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ: جُمْدَانَ، فَقَالَ: «سِيرُوا هَذَا جُمْدَانُ، سَبَقَ الْمُفَرِّدُونَ، سَبَقَ الْمُفَرِّدُونَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا الْمُفَرِّدُونَ؟، قَالَ: «الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ». [1: 2]
رقم طبعة با وزير = (855)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার রাস্তায় চলছিলেন, অতঃপর তিনি একটি পাহাড়ের অতিক্রম করেন, যার নাম জুমদান। তখন তিনি বলেন, “তোমরা চলো, এটা জুমদান পাহাড়। মুফার্রিদগণ অগ্রগামী হয়ে গেলা, মুফার্রিদগণ অগ্রগামী হয়ে গেলা। সাহাবীগণ বললেন, “মুফার্রিদগণ কারা?” জবাবে তিনি বলেন, “আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নর ও নারীগণ।”[1]



[1] সহীহ মুসলিম: ২৬৭৬; মুসনাদ আহমাদ: ২/৩২৩; হাকিম: ১/৪৯৫; বাইহাকী, শু‘আবুল ঈমান: ১/৩১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩১৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» تحت (1317): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (859)


859 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى مِائَةَ مَرَّةٍ، غُفِرَتْ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ». [1: 2]
رقم طبعة با وزير = (756)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দিনে একশত বার سُبْحَانَ اللَّهِ وبحمده (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, এবং তাঁর প্রশংসা করছি।) পাঠ করবে, তার গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা অপেক্ষা বেশি হয়।”[1]

[1] বাগাবী, শারহুস সুন্না্হ: ১২৬২; মুয়াত্তা ইমাম মালিক: ১/২০৯-২১০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯০; মুসনাদ আহমাদ: ২/৩০২; সহীহ আল বুখারী: ৬৪০৫; সহীহ মুসলিম: ২৬৯১; তিরমিযী: ৩৪৬৬; ইবনু মাজাহ: ৩৮১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ২৬ পৃষ্ঠা।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم (826). تنبيه!! رقم (826) = (829) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (860)


860 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ، لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ بِمِثْلِ مَا وَافَى». [1: 2]
رقم طبعة با وزير = (857)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় سُبْحَانَ الله العظيم وبحمده (সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি।) একশত বার বলবে, এবং সন্ধা বেলায় অনুরুপভাবে বলবে, তবে সৃষ্টিজীবের মধ্যে তার সমতুল্য সাওয়াব আর কেউ অর্জন করতে পারবে না।”[1]



[1] আবূ দাঊদ: ৫০৯১; সহীহ মুসলিম: ২৬৯২; তিরমিযী: ৩৪৬৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৫৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬/৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 226 / 7).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير سهيل فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (861)


861 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، وَهُوَ رَبِيعَةُ الرَّأْيِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَنْبَسَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ [ص:143] حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ، أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ، فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ، فَقَدْ أَدَّى شُكْرَ ذَلِكَ الْيَوْمَ». [1: 2]
رقم طبعة با وزير = (858)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় বলবে اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشكر (হে আল্লাহ, আমার অথবা আপনার কোন সৃষ্টি যে নি‘আমতসহ সকাল করেছে, তা একমাত্র আপনার পক্ষ থেকেই, আপনার কোন শরীক নেই, আপনার জন্যই সকাল প্রশংসা, আপনার জন্যই শুকরিয়া।) তবে সে ব্যক্তি ঐ দিনের শুকরিয়া আদায় করলো।”[1]



[1] আবূ দাঊদ: ৫০৭৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৪০৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (2407)، «التعليق الرغيب» (1/ 229).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن عنبسة وثقه المؤلف، وروى عنه اثنان وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (862)


862 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، يَعْنِي الْبِسْطَامِيَّ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ». [1: 2] وَقَدْ كَانَ أَصَابَهُ الْفَالِجُ فَقِيلَ لَهُ: أَيْنَ مَا كُنْتَ تُحَدِّثُنَا بِهِ؟، قَالَ: إِنَّ اللَّهَ حِينَ أَرَادَ بِي مَا أَرَادَ أَنْسَانِيهَا
رقم طبعة با وزير = (859)




উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1] হাদীসের বর্ণনাকারী আবান রহিমাহুল্লাহর পক্ষাঘাত হয়, তখন তাকে বলা হয়, “আপনি তো এই হাদীস আমাদেরকে বর্ণনা করেছেন, তাহলে আপনি নিজে তার উপর কেন আমল করেননি?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ আমার ব্যাপারে যা ইচ্ছা করার, যখন তিনি তা ই্চ্ছা করলেন, তখন তিনি তা আমাকে বলতে ভুলিয়ে দিয়েছেন।”



[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ্ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح، وهو مكرر (849). تنبيه!! رقم (849) = (852) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وأبو مودود: هو عبد العزيز بن أبي سليمان الهذلي مولاهم، وقد تقدم برقم (853) من طريق قتيبة: عن أنس بن عياض به.









সহীহ ইবনু হিব্বান (863)


863 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ التُّجِيبِيُّ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:145] مَنْ قَالَ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ». [1: 2]
رقم طبعة با وزير = (860) [ص:146] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو هَانِئٍ اسْمُهُ: حُمَيْدُ بْنُ هَانِئٍ مِنْ أَهْلِ مِصْرَ، وَأَبُو عَلِيٍّ الْهَمْدَانِيُّ اسْمُهُ: عَمْرُو بْنُ مَالِكٍ الْجَنْبِيُّ مِنْ ثِقَاتِ أَهْلِ فِلَسْطِينَ




আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বলবে رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا (আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট), তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ হানীর নাম হলো হুমাইদ বিন হামীদ, তিনি মিসরের অধিবাসী। আবূ আলী হামদানীর নাম হলো আমর বিন মালিক আল জানবী, তিনি ফিলিস্তিনের অধিবাসী একজন নির্ভরযোগ্য ব্যক্তি।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৪১; আবূ দা্‌ঊদ: ১৫২৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬; হাকিম: ১/৫১৮; মুসনাদ আহমাদ: ৩/১৪; তিরমিযী: ৩৩৮৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩২৪; ইবনু মাজাহ: ৩৮৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (334)، «صحيح أبي داود» (1368)




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله ثقات رجال مسلم غير أبي علي الجنبي الهمداني، وهو ثقة روى له أصحاب السنن.









সহীহ ইবনু হিব্বান (864)


864 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ بْنِ الْبِرِنْدِ، حَدَّثَنَا عَتَّابُ بْنُ حَرْبٍ أَبُو بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ أَهْلَ بَيْتِهِ، فَقَالَ: «إِذَا أَصَابَ أَحَدَكُمْ غَمٌّ أَوْ كَرْبٌ، فَلْيَقُلِ: اللَّهُ اللَّهُ رَبِّي، لَا أُشْرِكُ بِهِ شَيْئًا». [1: 2]
رقم طبعة با وزير = (861) [ص:147] اسْمُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ: صَالِحُ بْنُ رُسْتُمَ رُوِيَ لَهُ أَرْبَعُونَ حَدِيثًا، مِنْ ثِقَاتِ أَهْلِ الْبَصْرَةِ




আ‘য়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারের লোকদের একত্রিত করে বলেন, “যখন তোমাদের কারো দুশ্চিন্তা বা দুঃখ-কষ্ট পেয়ে বসে, সে যেন বলে, اللَّهُ اللَّهُ رَبِّي لَا أشرك به شيئاً (আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, তাঁর সাথে কোন কিছুকে শরীক করি না।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আমির আল খাযযায এর নাম হলো সালিহ বিন রুসতুম। তাঁর চল্লিশটি হাদীস রয়েছে। তিনি বসরাবাসী একজন নির্ভরযোগ্য রাবী।”



[1] মাজমা‘উয ‍যাওয়াইদ: ১০/১৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৭; মুসনাদ আহমাদ: ৬/৩৬৯; আবূ দাঊদ: ১৫২৫; ইবনু মাজাহ: ৩৮৮২; তাবারানী আল কাবীর: ১২৭৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2755).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عتاب بن حرب ضعفه غير واحد كما فى "اللسان" 4/ 127 - 128، وشيخه ابو عامر الخزاز كثير الخطأ.









সহীহ ইবনু হিব্বান (865)


865 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ قَالَ: لَقَّنَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ، وَأَمَرَنِي إِنْ أَصَابَنِي كَرْبٌ أَوْ شِدَّةٌ أَقُولُهُنَّ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَهُ وَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ». [1: 104]
رقم طبعة با وزير = (862)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই বাক্যগুলি শিখিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন কোন দুঃখ-কষ্ট ও কঠিন অবস্থা পেয়ে বসলে আমি যেন বলি, لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَهُ وَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رب العالمين (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি ধৈর্যশীল, দয়ালূ। আমি তাঁর পবিত্রতা ঘোষনা করছি, বরকতময় আল্লাহ, মহান আরশের প্রতিপালক, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।)[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৯৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬৩০; হাকিম: ১/৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৬৭৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (679).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، ابن عجلان- وهو محمد- صدوق، وباقي رجاله ثقات رجال الشيخين، غير عيسى بن حماد، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (866)


866 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا قَطَنُ بْنُ نُسَيْرٍ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَسْأَلُ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ».
رقم طبعة با وزير = (863)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই তার সমস্ত প্রয়োজনীয় জিনিস তার প্রতিপালকের কাছে চাইবে, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তাঁর কাছে চাইবে।”[1]



[1] তিরমিযী: ৩৬০৪; মিশকাত: ২২৫১ মুসনাদ বাযযার: ৩১৩৫; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1362).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: قطن بن نسير، وصفه الحافظ في «التقريب» بقوله: صدوق يخطىء، وقال ابن أبي حاتم في «الجرح والتعديل» 7/ 138: سئل أبو زرعة عنه، فرأيتة يحمل عليه، ثم ذكر أنه روى أحاديث عن جعفر بن سليمان، عن ثابت، عن أنس مما أنكر عليه. وقال ابن عدي في «الكامل» 6/ 2076، حدثنا البغوي، وابراهيم بن يوسف الهسنجاني حدثنا القواريري، حدثنا جعفر، عن ثابت بحديث. «ليسأل أحدكم من ربه حاجته كلها» فقال رجل القواريري: إن شيخنا يحدث به عن جعفر، عن ثابت، عن أنس، فقال القواريري: باطل، قال بن عدي. وهو كما قال.









সহীহ ইবনু হিব্বান (867)


867 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، عَنْ أَبِي نَوْفَلِ بْنِ أَبِي عَقْرَبَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الْجَوَامِعُ مِنَ الدُّعَاءِ. [5: 12]
رقم طبعة با وزير = (864) قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو نَوْفَلٍ: اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي عَقْرَبَ مِنْ أَهْلِ الْبَصْرَةِ.




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাপক অর্থবোধক দু‘আ করতে পছন্দ করতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ নাওফালের নাম মু‘আবিয়া বিন মুসলিম বিন আবী আকরাব, তিনি বসরার অধিবাসী।”



[1] আত তায়ালিসী: ১৪৯১; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; আবূ দাঊদ: ১৪৮২; হাকিম: ১/৫৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1332).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير الأسود بن شيبان، فمن رجال مسلم وأبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي البصري الحافظ الحجة.









সহীহ ইবনু হিব্বান (868)


868 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا [ص:150] مُحَمَّدُ بْنُ عَمْرٍو زُنَيْجٌ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: «مَا تَقُولُ فِي الصَّلَاةِ؟ »، فَقَالَ: أَتَشَهَّدُ ثُمَّ أَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ. أَنَا وَاللَّهِ مَا أُحْسِنُ دَنْدَنَتَكَ وَلَا دَنْدَنَةَ مُعَاذٍ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوْلَهَا نُدَنْدِنُ». [3: 15]
رقم طبعة با وزير = (865)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলেন, “তুমি সালাতে কী বলো?” তখন তিনি জবাবে বলেন, “আমি তাশাহ্হুদ পড়ি, তারপর আমি বলি, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাচ্ছি।), আল্লাহর কসম! আপনার মতো এবং মু‘আয রাদ্বিয়াল্লাহু আনহুর মতো সুন্দর করে অনুচ্চ স্বরে দু‘আ করতে পারি না।(অথবা আপনার এবং মু‘আয রাদ্বিয়াল্লাহু আনহুর অনুচ্চ আওয়াযের দু‘আ বুঝতে পারি না) ” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলেন, “আমরা ও অনুচ্চ আওয়াযে এর আশেপাশেই দু‘আ করি। অর্থাৎ জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে পরিত্রান চাওয়া- এসবের আশেপাশেই দু‘আ করি।)[1]



[1] ইবনু মাজাহ: ৯১০; মুসনাদ আহমাদ: ৩/৪৭৪; আবূ দাঊদ: ৭৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (757).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عمرو، فمن رجال مسلم وأبو صالح. هو ذكوان السمان الزيات المدني.









সহীহ ইবনু হিব্বান (869)


869 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، مَا لَا أُحْصِي مِنْ مَرَّةٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حمادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهَا أَنْ تَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ، [ص:151] وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا». [1: 104]
رقم طبعة با وزير = (866)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এই দু‘আ করতে শিখিয়েছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قضاء قضيته لي خيراً (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে ইহকালীন, পরকালীন, যা আমি জানি আর যা আমি জানি না- সমস্ত কল্যান চাচ্ছি। আর আমি আপনার কাছে ইহকালীন, পরকালীন, যা আমি জানি আর যা আমি জানি না- সমস্ত অকল্যান থেকে পানাহ চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে সে কল্যান চাই যা চেয়েছিলেন আপনার বান্দা ও আপনার নাবী। আর আমি আপনার কাছে সে অকল্যান থেকে আশ্রয় চাই যা থেকে আশ্রয় চেয়েছিলেন আপনার বান্দা ও আপনার নাবী। আমি আপনার কাছে চাচ্ছি জান্নাত এবং সেসব কথা ও কাজ যা জান্নাতের কাছে পৌঁছে দিবে। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আগুন থেকে এবং আশ্রয় চাই সেসব কথা ও কাজ থেকে যা জাহান্নামের কাছে পৌঁছে দিবে। আমি আপনার কাছে কামনা করছি যে, আপনি আমার জন্য যে ফায়সালা করেছেন, তা আমার জন্য কল্যানকর বানিয়ে দিন।”[1]



[1] ইবনু মাজাহ: ৯১০; মুসনাদ আহমাদ: ৩/৪৭৪; আবূ দাঊদ: ৭৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৫৪২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1542).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، ويغلب على الظن أن الصواب إثبات جبر بن حبيب في السند بين الجريري وأم كلثوم، لأن البخاري رواه في «الأدب المفرد» من طريق الجريري، عن جبر بن حبيب عن أم كلثوم، عن عائشة، ولأن أحمد وابن ماجه روياه من طريق حماد بن سلمة، أخبرني جبر بن حبيب، عن أم كلثوم، عن عائشة، ولأن الحاكم رواه من طريق شعبة، عن جبر بن حبيب، عن أم كلثوم، عن عائشة، ولأن كتب الرجال لم تذكر أن الجريري يروي عن أم كلثوم مباشرة، انما بواسطة جبر بن حبيب، لكن لا يستبعد أن يكون الجريري أدرك أم كلثوم، فقد ولدت في سنة 13 هـ، وتوفي الجريري سنة 144 هـ.









সহীহ ইবনু হিব্বান (870)


870 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، أَخِي الْحَسَنِ، [ص:152] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ». [1: 2]
رقم طبعة با وزير = (867)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর কাছে দু‘আ অপেক্ষা সম্মানজনক জিনিস আর কিছু নেই।”[1]



[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ৭১২; মুসনাদ আত তায়ালিসী: ১/২৫৩; মুসনাদ আহমাদ: ২/৩৬২; তিরমিযী: ৩৩৭০; ইবনু মাজাহ: ৩৮২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ২২৩২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 271)، «المشكاة» (2232).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عمران القطان: وهو ابن داور، ويكنى أبا العوام: صدوق يهم، فهو حسن الحدث، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (871)


871 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ زُهَيْرٍ الْجُرْجَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ هُوَ ابْنُ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ ثَابِتٍ، [ص:153] عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَعْجِزُوا فِي الدُّعَاءِ، فَإِنَّهُ لَنْ يَهْلِكَ مَعَ الدُّعَاءِ أَحَدٌ» [1: 2]
رقم طبعة با وزير = (868)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দু‘আ করতে অক্ষম হয়ে যাবে না। কেননা দু‘আ করতে থাকা অবস্থায় কেউ কখনই ধ্বংস হবে না।”[1]



[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। (আয য‘ঈফাহ: ৮৪৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف جداً - «الضعيفة» (843).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف عمر بن محمد بن صهبان كما تقدم.